ডুমুরিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব‍্যবসায়ি গ্রেফতার

জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//

খুলনার  ডুমুরিয়ার জেলা ডিবি পুলিশের  অভিয়ানে  চুকনগর বাজার এলাকা থেকে  ৭০ (সত্তর) পিচ  ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব‍্যবসায়িকে গ্রেফতার করেছে ।

পূলিশ  সুত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান’র দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে, ১০ই এপ্রিল রবিবার সকাল ৯টা ৩৫মিনিটে ডুমুরিয়া থানাধীন ট্রানজিট পয়েন্ট চুকনগর থেকে,উপজেলার গো রোস্তমপুর গ্রামের খোদাবক্স সরদারের পুত্র,মোঃ মিনারুল ইসলাম সরদার (৩৫) ও চুকনগর গ্রামের সুভাষ রায়ের পুত্র কোরিয়ান সুমন রায় (৪১) এর নিকট ৭০ (সত্তর)পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার ডুমুরিয়া থানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করে। উল্লেখ্য আটককৃতরা  পেশাদার মাদক ব্যবসায়ী ও তাদের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

সিরাজুল ইসলামের মৃত‍্যু বার্ষিকীতে কবর জিয়ারত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//

জেলা যুবদলের সাবেক সাধারন সম্পদাক ও ডুমুরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহীদ মোল্ল‍্যা সিরাজুল ইসলামের ২০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১০ এপ্রিল   রবিবার  সকালে  উপজেলা যুবদলের আয়োজনে কবর জিয়ারত, আলোচনা  সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।

যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জর রশিদ এর সভাপতিত্বে ও সদস‍্য সচিব মোল্ল‍্যা মশিউর রহমান  এর পরিচালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন জেলা যুবদলের সভাপতি এস এম শামিম কবির, আরো উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ  হোসেন মফিজ, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান অরুন গোলদার, হাবিবুর রহমান হবি, মশিউর রহমান, আমিনুর রহমান, অনুষ্ঠানে বক্তব‍্য দেন উপজেলা যুবদল নেতা সরদার বিল্লাল হোসেন, মোক্তারুজ্জামান সবুর, শফিকুল ইসলাম, আবুল কালাম, দেলোয়ার গোলদার, আলী আজগর, জিয়াউর রহমান, মফিজুর রহমান, মুরাদ হোসেন, শাহাজান শেখ, মাছুদ, বুলবুল, আয়ুব মাহমুদ  পারভেজ, রবিউল ইসলাম, আবু বক্কার, রফিকুল, সোহাগ মোড়ল, আফজাল হোসেন, আব্দুর রহমান, শহীদ, রিপন, তিতাস, সবুজ, প্রমুখ। এ ছাড়া বিএনপি, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষকদল, ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত  ছিলেন।