ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা খান নজরুল ইসলাম এর ইন্তেকাল

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী এবংসমাজ সেবক খান নজরুল ইসলাম(৬৯) ৯ সেপ্টেম্বর শনিবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি — ওয়াইন্না ইলাহি রাজিইন)।

বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে খান বাড়ি পারিবারিক কবর স্হানে তার দাফন সম্পন্ন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডুমুরিয়া সদরের মরহুম আলহাজ্ব খান মোহাম্মাদ আলীর বড় ছেলে খান নজরুল ইসলাম(৬৯) বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্যে ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় শনিবার  সকাল ৭ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র এক কন্যাসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুর সংবাদ শুনে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ঢাকায় হাসপাতালে ছুটে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন। বিকেলে আসর বাদ ডুমুরিয়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়। তাকে শেষ বারের জন‍্য দেখতে আসেন আওয়ামী সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন  জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ,সহসভাপতি বিএম আবদুস ছালাম,মোস্তফা কামাল খোকন,শেখ কামরুজ্জামান জামাল,

সরদার আবু সালেহ,ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আলহাজ শেখ আকরাম হোসেন,ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম,খুলনা মহানগর সদর থানা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, প্রভাষক জিএম ফারুক, এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ‍্যাড সুজিত অধিকারী, চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে, সুরজ্ঞিৎ বৈধ‍্য, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক এ ছাড়া  বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি মরহুমের জনাজায় অংশগ্রহণ করেন।

ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উৎসব অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, নিজস্ব সংবাদদাতা//

খুলনার ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় ৬ সেপ্টেম্বর  বুধবার সকালে  শ্রীকৃষ্ণের  জন্মবার্ষিকী উৎসব উদযাপিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কালীবাড়ি মঠ আশ্রম মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদ ডুমুরিয়া শাখা সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশ, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বিমান সাহা।

সভায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম, শিল্পপতি প্রফুল্ল্য রায়, জিয়ালতলা আশ্রমের নারায়ণ চন্দ্র গোস্বামী, মতুয়া সংঘের হরিপদ ধর প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, মাগুরখালীর চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ভান্ডারপাড়ার ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি, ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্ত রায় চৌধুরী,বিষ্ণ প্রসাদ মল্লিক, প্রকৌলশী তিমির মন্ডল, অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, ছাত্র যুব পরিষদের ভবতোষ মন্ডল, কার্তিক দাস, উত্তম বিশ্বাস, কবি তুষার বিশ্বাস, ।

সভা শেষে মঠ মন্দির থেকে একটি বিশাল বর্ণাঢ্য ধমীয় শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ুশেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সকালে উপজেলার ১৪ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের ব্যানারে বাদ্যযন্ত্র সহকারে শত শত নারী পুরুষ ুজম্মাষ্টমীতে অংশ নেয়।

ডুমুরিয়ায় পিআইও আশরাফ হোসেনের মাতার মৃত‍্যুতে প্রেস ক্লাবের শোক

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেনের মমতাময়ী মা সামছুন্নাহার বেগম (৭৪) ২রা সেপ্টেম্বর  শনিবার সকাল ৯টার দিকে মৃত‍্য বরন করেছেন ইন্না লিল্লাহে ——–রাজিউন। তিনি বেশ কিছুদিন ধরে  অস্থত ছিলেন। খুলনায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত‍্যাগ করেন।

পারিবারিক সুত্রে জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বিকেলে জানায়া শেষে দাফন করা হবে। এদিকে পিআইও মো: আশরাফ হোসেনের মাতার মৃত‍্যুতে গভীর শোক ও  শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক জানিয়ে বিবৃতি দিয়ছেন ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সহ সভাপতি আব্দুর রশিদ এলিন, সহ সম্পাদক সাব্বির খান ডালিম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, দপ্তর সম্পাদক শেখ আবদুল মজিদ, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক আব্দুর রশিদ বাচ্ছু, নির্বাহী সদস‍্য  এম এ এরশাদ, এনামুল বাশার টিটো, সুজিৎ মল্লিক, সিনিয়র সাংবাদিক ছিএম আব্দুস ছালাম, মো: বিলায়েত হোসেন, শেখ সিরাজুল ইসলাম, ইলিয়াস হুসাইন, মো: হাবিবুর রহান, বদিয়ার রহমান, মোক্তার হোসেন, সুমন ব্রম্ব, এম এ মজিদ, ফরিদুল ইসলাম প্রমুখ।

ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী উদ‍্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব. বিশেষ প্রতিনিধি//

সাবেক মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন বাঙ্গালীর মুক্তি ও স্বাধীনতা প্রশ্নে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন আপোসহীন। এদেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে বার বার মৃত্যুর মুখে ঢেলে দিয়েছেন। তিনি অন্যায়ের সঙ্গে কোন আপষ করেননি। সারাটি জীবন মানুষের অধিকার আদায়ের লড়াই সংগ্রাম করছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে।

এটা স্বাধীনতা বিরোধী পাকিস্তানি চক্র মেনে নিতে পারেনি। তাই দেশ বিরোধী চক্রান্তকারীরা ১৯৭৫ সালে ১৫ আগস্ট কাল রাতে শেখ মুজিবুর রহমান ও সহধমির্নী সহ পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে। তবে তারা সফল হতে পারেনি তারই যোগ্য উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনা রাষ্টিয় ক্ষমতায় এসে দেশকে একটি উন্নত মর্যদায় নিয়ে গেছে। বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশ আজ মড়েল। দেশের আগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

২৮ আগস্ট সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচন সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। গুটুদিয়া অক্রুর চন্দ্র গোলদার বান্ধব মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক কাজী আব্দুল মজিদ। সদস্য সচিব সরদার মাসুদ রানা পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল ও আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাইদ সরদার, এমএম সুলতান আহম্মেদ, প্রভাষক জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মহিলা আওয়ামীলীগের তহমিনা বেগম, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, কৃষক লীগের অরিন্দম মল্লিক, মঞ্জুর মোড়ল, সুকৃতি মন্ডল, কাজী মেহেদী হাসান রাজা, নুরুল ইসলাম হালদার, মফিজ সানা, রীনা পারভীন, দিলিপ কুমার মন্ডল,শিশির ফৌজদার, ইউপি সদস্য ইউপি সদস্য ইজ্জাত আলী মোড়ল মেহেদী হাসান মিন্টু, শিমু আক্তার, ছাত্রলীগের খান আবুল বাশার,ুলিটন রায় প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল ও উপস্থিতিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

ডুমুরিয়ার শোভনায় যুবলীগের জাতীয় শোক দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া  শোভনা ইউনিয়ন যুবলীগ এর উদ্যোগে ২৮ আগস্ট সোমবার বিকেলে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ও একুশে আগস্ট সকল শহীদদের উদ্দেশ্যেএক  শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোভনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিকাশ মন্ডলের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য ইন্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার।প্রধান বক্তার বক্তব‍্য দেন জেলা যুবলীগের সভাপতি  চৌধুরী রায়হান ফরিদ,  বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন জেলা যুবলীগের সারারন সম্পাদক ইন্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, এডভোকেট আশরাফুল আলম রাজু । রাজিউল বারী সৈকত এর সঞ্চালনায় আরো বক্তব‍্য দেন আওয়ামী লীগ নেতা সরদার আবদুল গনি এম এম হুমাউন কবির কৃষকলীগ নেতা জাহাবুর রহমান, ছাত্রলীগ  নেতা  শেখ মাসুদ রানা,  জেলা ছাত্রলীগ ,সাবেক সাধারণ সম্পাদক ,মুশফিকুর রহমান জেলা যুবলীগ নেতা  জলিল তালুকদার ও হারুনর রশিদ প্রমুখ ।

 

ডুমুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহুরুম শেখ নাজিবুর রহমান এর মৃত‍্যুতে আওয়ামী লীগের শোক সভা ও দোয়া মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহুরুম শেখ নাজিবুর রহমান এর মৃত‍্যুতে ১৯ আগস্ট  শনিবার  বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ‍্যেগে এক  শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

দলীয় কার্যালয়ে  উপজেলা আ’লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র  বক্তব‍্য দেন   সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, আরো বক্তব‍্য দেন  জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ‍্যাড.রবীন্দ্রনাথ মন্ডল সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, জ‍্যেষ্ঠ‍্যপুত্র মহানগর ছাত্রলীগের নেতা  শেখ মাহামুদুর রহমান রাজেশ, মৎস‍্যজীবি লীগের গাজী সাইফুল রহমান, জামাতা প্রকৌশলী অলিদ বিন মহুরুমের ছোট ছেলে শেখ শাহারিয়া রহমান রাহল ,আওয়ামী লীগ নেতা মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, সাদিকুর রহমান তিতাস মোল্ল‍্যা সোহেল রানা, প্রাক্তন জেলা পরিষদ সদস‍্য শোভা রানী হালদার, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, কৃষকলীগের অরিন্দম মল্লিক, যুবলীগের প্রভাষক গোবিন্দ  ঘোষ, গাজী সোহেল আহম্মেদ লিটন, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মাও: আব্দুর রাজ্জাক।

ডুমুরিয়ায় বজ্রপাতে এক মৎস্য চাষীর মৃত্যু

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার মির্জাপুর গ্রামের সাধন  বিশ্বাস (৪৪)নামের  এক মৎস‍্য চাষী  ১৬ আগস্ট বুধবার দুপুরে বজ্রপাতে  মারা গেছে।

স্থানীয়  ইউপি সদস্য দেবাশীষ বিশ্বাস  জানান, ডুমুরিয়া সদর ইউনিয়নের মির্জাপুর  গ্রামের প্রহ্লাদ বিশ্বাসের ছোট  ছেলে সাধন বিশ্বাস প্রতিদিনের ন্যায় গতকাল  সকাল ৮টার দিকে খাবার খেয়ে নিজেদের ঘের পরিচর্যার জন্য মির্জাপুর উত্তর  বিলে যায়।দুপুরে  বাড়ী ফিরতে দেরি  দেখে বড় ভাই  সুশান্ত বিশ্বাস তাকে মৎস্য ঘেরে খুঁজতে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিকাল প্রায়৫টার দিকে ঘেরের পাশে থাকা  একটি তেঁতুল গাছের নীচে পানি থেকে তাকে মৃত্যু  অবস্থায়  উদ্ধার  করা হয়।

এসময়  তার সমস্ত শরীরের চামড়া কালো বর্ণের দেখা যায়।  মৃত‍্যের প্রতিবেশি এক চাচাতো ভাই আশুতোষ বিশ্বাস জানান,বেলা ২টার দিকে আকাশ ঘন কালো মেঘ হয়ে  বজ্র বৃষ্টি  হচ্ছিল ।

ঘের থেকে তার মরাদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। এসময় স্ত্রী সন্তান পরিবারের লোকজনের কান্নায় শোকের ছায়া নেমে আসে।

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি মধ‍্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়ায় জাতিয় শোক দিবস উপলক্ষে  ১৫ আগস্ট মঙ্গলবার উপজেলা  প্রশাসন বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার উদ্যোগে  বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল  শহীদের রুহের মাগফেরাত কামনায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এর উদ্যেগে সকালে দলীয় কার্যালয়ে জাতিয় শোক ও পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং দুপুরে গনভোজ, বিকেলে  আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী  লীগের সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

আরো  বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল,সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মোকলেচুর রহমান বাবলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, উপজেলা আ’লীগ নেতা আবু সাঈদ সরদার, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্যা জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য মৃনাল জোর্দ্দার, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ,  মহিলা আওয়ামী লীগের শিলা রানী তহমিনা বেগম,হাসনা হেনা, উপস্থিত ছিলেন চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে, প্রাক্তন জেলা পরিষদ সদস‍্য শোভা রানী হালদার, প্রভাষক সুল্গনা বসু,  সাবেক ছাত্র নেতা  কাজী মেহেদী হাসান রাজা, সেচ্ছাসেবক লীগের গাজী  সোহেল আহম্মেদ লিটন, কৃষকলীগের অরিন্দম মল্লিক, ছাত্র লীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, রাসেল সরদার  প্রমুখ। অপরদিকে জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পমাল‍্য অর্পন, শিক্ষার্থীদের কবিতা আবৃতি, রচনা প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর উপর উপস্থিত বক্তৃতা এবং পরিষদ এর হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

আরো বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ, থানা অফিসার্স ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া, উপজেলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, চন্দ্র কান্ত তরফদার, কৃষি কর্মকর্তা ইনছাদ ইবনে আমিন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো: আরশাফ হোসেন, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকতা রীনা মজুমদার ।

এসময় বিভিন্ন দ্প্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

ডুমুরিয়ায় উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

অধিকারে প্রান্তিক প্রবেশধিকার নিশ্চিত করন আমার প্রকল্প উদ‍্যেগে ১৪ আগস্ট সোমবার  সকালে ডুমুরিয়া উপজেলা ভূমি আয়োজনে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

উত্তরন গোলনাস্থ ডুমুরিয়া অফিসে অনুষ্ঠিত সভা উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনের সঞ্চালনায় সভায়  সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আকতার স্বপন,প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ভূমি কমিটির সাধারণ সম্পাদক এ‍্যাড.পুলিন বিহারী সরকার , বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক সদস্য ও ভূমি কমিটির সহ-সভাপতি শোভা রাণী হালদার,  একে এম হযরত আলী,সঞ্জয় বিশ্বাস,উত্তরণ প্রতিনিধি আব্দুল আলীম,কল্যাণী রায়,আনোয়ারা খাতুন সাথী,সাংবাদিক শেখ জাহিদুর রহমান বিপ্লব, সহ সাধারণ সম্পাদক তাসলিমা বেগম, সরদার সেলিম , ইউসুফ আলী,অলিয়ার রহমান খান , সোনিয়া খাতুন,অচিতা রাণী রায়,গীতা রাণী রায়, খান আবু বক্কর, প্রমুখ।।

উল্লেখ্য ‌ উপকারভোগী ভূমিহীন পরিবার, প্রাথমিক সংগঠন,প্রাথমিক সংগঠনের স্টিয়ারিং কমিটির সদস্যদের নেতৃত্বে ও দক্ষতা বৃদ্ধি, গণ-উন্নয়ন ফেডারেশন উপজেলা ভূমি কমিটি পার্টনার এনজিও এর দক্ষতা বৃদ্ধি, ইউনিয়ন পরিষদের সদস্যদের দক্ষতা বৃদ্ধি,খাস জমির স্থায়ী বন্দোবস্তো ,খাস জমির একসনা,জলমহাল,নারীদের উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তি,বয়স্ক ভাতা বিধবা স্বামী পরিত্যক্তা ভাতা ও প্রতিবন্ধি ভাতা মাতৃত্ব ভাতাসহ ব্যাপক আলোচনা করা হয়।

ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত’র উদ্যোগে উচ্চ শিক্ষায় অধ্যায়ণরত শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খুলনার ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত’র উদ্যোগে উচ্চ শিক্ষায় অধ্যায়ণরত শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষে ১৪ আগস্ট  সোমবার সকালে চুকনগরস্হ দলিত হাসপাতাল মিলনায়তনে দলিত’র নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান। তিনি যুবদের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়া ও সুন্দর ক্যারিয়ার গঠনের পরামর্শ প্রদান করেন।

এ ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলিত’র প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস, দলিত আয়ুর্বেদিক ল্যাব এর ম্যানেজার প্রভাষ কুমার দাস, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাস ও বিপ্লব দাস নীরব।

স্পন্সরশীপ অফিসার  অঞ্জনা দাসের সঞ্চালনায় ওই সেমিনারে দলিত’র বিভিন্ন কর্ম এলাকার ১৩০জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।