Author: জাহিদুর রহমান বিপ্লব
ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি খুলনা :
বঙ্গবন্ধুর জোষ্ঠ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নাশের হুমকির প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদারের পরিচালনা আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্র্রনাথ মন্ডল,
মোকলেচুর রহমান বাবলু,আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, এমএম সুলতান আহম্মেদ, শেখ হেফজুর রহমান, জিএম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, গোপাল চন্দ্র দে,গাজী তৌহিদুজ্জামান, সরদার আব্দুল গনি,মোল্যা সোহেল রানা, মোল্যা জাহিদুল ইসলাম, আছফার হোসেন জোয়াদার, অরিন্দম মল্লিক, গোবিন্দ্র ঘোষ, এ্যাড. আশরাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, তহমিনা বেগম, হাসনা হেনা, শারমিন পারভীর রুমা, শিমুল বিশ্বাস, রবিউল ইসলাম আন্টু, বিশ্বনাথ দে, জাহাবুর শেখ, শিমু আক্তার, বিভা বিশ্বাস, প্রমুখ।
ডুমুরিয়ায় অজ্ঞাত পরিচয়ে মানসিক প্রতিবন্ধীর সন্তান প্রসব। মানবেতার পাশে দাড়ালেন পরিষদ চেয়ারম্যান এজাজ
//বিশেষ প্রতিনিধি খুলনা//
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ বাস্তবতায় একজন মানব সেবক হিসাবে মাঠঘাটে অসহায় দু: স্থ মানুষের কল্যানে কাজ করে চলছেন ডুমুরিয়া উপজেলা পরিষদের তুরুন চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। ২১মে রবিবার সন্ধ্যায় উপজেলার খর্নিয়া ইউনিয়নে ব্রীজের নিচেই অজ্ঞাত পরিচয়ে এক মানসিক প্রতিবন্ধি আনুমানিক (৩৮) মায়ের কোলে জুড়ে একটি মেয়ে শিশুর জম্ম নেয়। খবর পেয়ে ছুটে যান এবং সকল দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মা ও শিশুর চিকিৎসার জন্য হাসাপাতলে নিয়ে এসে ভর্তি করান। ডুমুরিয়া হাসপাতালে মা ও শিশুর সাবিক দেখার জন্য গ্রাম পুলিশ ও হাসপাতালে নার্স থানা প্রশাসনের দেখভাল করবেন। যাবতীয় চিকিৎসা খরচ বহন করবেন উপজেলা পরিষদ।
এদিকে মানসিক প্রতিবন্ধীর গর্ভে জম্ম নেওয়া শিশুটিকে পেতে বিভিন্ন এলাকার দম্পতিরা উপজেলা প্রশাসনের দারস্থ হতে দেখা গেছে।
এঘটনার পর গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যলয়ে উপজেলা শিশু কল্যান বোর্ডের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয। নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয সভায় পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, সমাজ সেবা কর্মকতা সুব্রত বিশ্বাস, হাসপাতালে ডাক্তার মহিলা বিষয়ক কর্মকতা।
সভায় সদ্য ভূমিষ্ট শিশু ও মাতাকে হাসপাতালে রেখে সার্বিক চিকিৎসা ব্যবস্থা করা সহ সকল সহযোগিতা করার স্বীধান্ত নেওয়া হয়েছে ।
এ বিষয়ে চেয়ারম্যান এজাজ আহম্মেদ বলেন সম্পর্ক এমন ই যা এমনি এমনি তৈরি হয়ে যায় মানুষের কল্যানে কাজ করছি এভাবে কাজ করতে চাই সকলের সহযোগিতা কামনা করেন। পরিচয় পাওয়ার বিষয়ে বলেন প্রাথমিক ভাবে যে টুকু জানা গেছে তিনি ( মহিলা) উত্তর বঙ্গে নাটোর জেলা এর কথা ও স্বামী ও পরিবারের লোকজন আছে।
খুলনার ডুমুরিয়ায় ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি খুলনা:
ডুমুরিয়ায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ২২ মে সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহিন খরুস পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, ভাইন্সচেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান গোপাল দে, জহুরুল হক, সমারেশ মন্ডল, দিদারুল ইসলাম দিদার, শেখ তুহিনুল ইসলাম, কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশরাফুল কবির, যুব উন্নযন কর্মকর্তা কামরুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক শেখ মাহাতাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশিষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকতা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: আরশাফ হোসেন, উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান,শেখ সাকায়েত হোসেন, উপজেলা সার্ভেয়ার আবু সাঈদ আহমেদ, নাজির মোঃ সাইফুল ইসলাম।
সহ সকল ইউনিয়ন ভূমি কর্তা, ভূমি অফিসের কর্মকতাগন উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় এলজিইডি দপ্তরের উদ্যেগে মহিলা শ্রমিকদের মাঝে কিটবক্স বিতরন
ডুমুরিয়ায় এলজিইডি দপ্তরের উদ্যেগে রবিবার ২১মে সকালে উপজেলা পরিষদ চত্বরে আরএম এ প্রকল্পের রাস্তায় নিয়োজিত মহিলা শ্রমিকদের মাঝে কিটবক্স বিতরন করা হয়েছে।
জানা গেছে উপজেলার এলজিইডির অধীনে সড়ক মেরামত কাজে আরএমএ মহিলা শ্রমিক ১৪ গ্রুফের ২টি করে কিটবক্স বিতরন করা হযেছে।
কিটবক্স বিতরন করেন উপজেলা প্রকৌশলী মোহা:রবিউল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন ঠিকাদার বদরুজ্জামান বাবলু, ইউপি সদস্য শেখ লুৎফর রহমান, মোক্তার হোসেন।
ডুমুরিয়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের চিংড়া গ্রামের অশোক পালের ছেলে ও ডুমুরিয়া এনজিসিএন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র সুব্রত পাল রোববার ২১ মে সকালে ফ্যান তৈরির জন্য বাজার থেকে ছোট মোটর ও ফ্যান তৈরির সরঞ্জামাদি কিনে সে বাড়িতে বসে ফ্যান তৈরির করছিল এ সময় সে বিদ্যুতায়িত হযে পড়ে।
পরে পারিবারের লোকজন ঠিক পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এ সংবাদে পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডুমুরিয়ায় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি খুলনা:
খুলনার ডুমুরিয়ায় দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নমূলক পরামর্শ সভা রোববার সকাল ১০ টায় রুদাঘরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দলিতের আয়োজনে ও ক্রিসটিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলিত যুব ঐক্য পরিষদের সভাপতি রাজু দাস।
প্রধান অতিথি ছিলেন রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তোহিদুজ্জামান তোহিদ। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি মোঃ মাহাবুবুর রহমান , ইউপি সচিব মোঃ রুমা আক্তার।
বক্তব্য রাখেন দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাস , অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাল মোবিলাইজার উজ্জ্বল দাস , বাঁধন কুমার পাল , কানাই দাস , সাগর দাস , সুচন্দা দাস , বিথিকা দাস , শিমুল দাস প্রমুখ।
খুলনার ডুমুরিয়ার মহিলা আওয়ামী লীগের কমী সমাবেশ অনুষ্ঠিত
//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রিয় সভাপতি ও সাবেক মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন বাংলার ঘরে ঘরে নারীর জাগরন ঘটেছে। মিথ্যা ভয় ও ধর্মের দোহাই দিয়ে নারীদের অধিকার বন্ধ করা যাবে না। দেশ বিরোধী স্বাধীনতার শত্রæরা বিভিন্ন কৌশলে বাংলার উন্নয়নের অগ্রযাত্রাকে থামাতে চায়।
তিনি আরো বলেন বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রার চিত্র তুলে ধরে বলেন পদ্মা সেতু, মেট্রে রেল, ব্রীজ কালভাট, রাস্তুা ঘাট, স্কুল কলেজ স্বাস্থ্য শিক্ষা, সহ সর্বক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে অতিতেও কেউ করতে পারেনি। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছে।
গতকাল শনিবার ২০ মে বিকেলে শহীদ স্মৃতি মহিলা কলেজ প্রাঙ্গনে আসন্ন খুলনা সিটি কপোরেশন নির্বাচনে নেীকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। ডুমুরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগমের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রিয় মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শবনব নাহার শিলা এমপি, তিনি বলেন শেখ হাসিনার উন্নয়নকে বিএনপি জামাতরা চোখে পট্রি দিয়ে রেখে মিথ্যার বুলি চড়িয়ে বেড়ান।
জনগন তাদেরকে প্রত্যাখান করেছে আগামী নির্বাচনে দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করবে। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, সাধারন সম্পাদক নাজনীন নাহার কনা, সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড, সুজিত আধিকারী, সাবেক মৎস্য ও প্রানী সম্পাদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, আকতারুজ্জামান বাবু এমপি, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড, রবীন্দ্রনাথ মন্ডল,বিএম সালাম, এ্যাড, নিমাই রায়, কামরুজ্জামান জামাল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদার,কেন্দ্রিয় মহিলা আওয়ামীলীগের নেত্রী আসমত আরা হ্যাপী, ওজিফা খানম, আফরোজা আছমত, ঝর্না বাড়ই, সুলতানা রাজিয়া, মিরা মালেক,সাবেক এমপি নাছিমা ফৌদাউস, শিউলি সরোয়ার, জামিল খান, সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইজ্ঞিনিয়ার মাহফুজুর রহমান ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন ইমু, যুবলীগের আহবায়ক প্রভাষক গেবিন্দ্র ঘোষ, সভাপতি হোসনেয়ারা চম্পা, সাধারন সম্পাদক নাজনীন নাহার কনা, সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড, সুজিত আধিকারী, সাবেক মৎস্য ও প্রানী সম্পাদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, আকতারুজ্জামান বাবু এমপি, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড, রবীন্দ্রনাথ মন্ডল,বিএম সালাম, এ্যাড, নিমাই রায়, কামরুজ্জামান জামাল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদার,কেন্দ্রিয় মহিলা আওয়ামীলীগের নেত্রী আসমত আরা হ্যাপী, ওজিফা খানম, আফরোজা আছমত, ঝর্না বাড়ই, সুলতানা রাজিয়া, মিরা মালেক,সাবেক এমপি নাছিমা ফৌদাউস, শিউলি সরোয়ার, জামিল খান, সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইজ্ঞিনিয়ার মাহফুজুর রহমান ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন ইমু, যুবলীগের আহবায়ক প্রভাষক গেবিন্দ্র ঘোষ, প্রমুখ। কর্মী সমাবেশ সফল করার লক্ষে বাগেরহাট, ডুমুরিয়া ফুলতলা, পাইকগাছা, কযরা বটিয়াঘাটা,রুপসা দিঘলিয়া দাকোপ উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিভিন্ন ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃত্বে মহিলা আওয়ামী সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। নেতৃবৃন্দ বলেন আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকার ভোট দিয়ে জযযুক্ত করতে হবে তাই সকলকে এক যোগে কাজ করার আহবান জানানো হয়।
২০ মে খুলনার ডুমুরিয়ার চুকনগরে গনহত্যা দিবস পালিত
//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//
১৯৭১ সাল দেশের হানাদারদের বিরুদ্ধে মুক্তি যুদ্ধ। তখন পাকিস্তানি বাহিনীর সাথে দেশিয় রাজাকার আলসাম বাহিনীর সাথে জোট বেধে মানুষের সম্পদ লুট বাড়িঘর অগ্নি সংযোগ হত্যা অত্যাচার এসব সইতে না পেরে ভারতে আশ্রয নিতে পরিবার পরিজন নিয়ে নৌকা ও পায়ে হেটে যাত্রা।
২০ মে ডুমুরিয়ার চুকনগরে পাকবাহিনীর নির্বিচারে ১০ /১২ হাজার মানুষকে হত্যা করে যা আজ ও গনহত্যা দিবস হিসাবে পালিত হযে আসছে।
ঘটনার বিবরন :
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মে মাসের মাঝামাঝি সময় বরিশাল বাগেরহাট,পিরোজপুর রামপাল, মোড়েলগঞ্জ, কচুয়া, শরণখোলা, মোংলা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া,চালনা সহ বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার মানুষ ভারতে যাবার উদ্দেশ্যে রওনা হয়। তারা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে সাতক্ষীরা হয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ জন্যে একে অপরের সাথে যোগাযোগ করে ১৯ মে রাতের মধ্যে সবাই চুকনগরে এসে পৌছায়। খুলনা জেলা সদর থেকে ৩০ কি.মি. দূরে অবস্থিত চুকনগর। ওই দিন রাতে কয়েক হাজার মানুষ চুকনগরের পাতোখোলা বিল, কাঁচাবাজার, মাছবাজার, কাপুড়িয়া পট্টি, গরুহাটা, কালী মন্দিরসহ বিভিন্নস্থানে অবস্থান করতে থাকে।
রাতটা এখানে পার করে সকালে কিছু মুখে দিয়ে রওনা হবে ভারতের উদ্দেশ্যে। পর দিন ২০ মে খুব ভোরে কেউ কেউ চুকনগর ছেড়ে রওয়ানা হয়ে যায় তবে অধিকাংশরা সকালের খাওয়া দাওয়া শেষে রওনা হবে। এজন্যে সকালে তারা রান্না বান্নার প্রস্তুতি নিতে শুরু করে। কারও রান্না ততক্ষনে শেষও হয়েছে। কেউ বা ভাতের থালা নিয়ে বসে পড়েছে। ঠিক এমনই মুহুর্তে সাতক্ষীরা থেকে পাক বাহিনীর ১টি ট্রাক ও ১টি জীপ চুকনগর সাতক্ষীরা সড়ক ধরে মালতিয়া মোড়ের ঝাউতলায় এসে হঠাৎ থেমে যায়। রাস্তার পাশে পাট ক্ষেতে কাজ করছিলেন মালতিয়া গ্রামের চিকন আলী মোড়ল নামে এক বৃদ্ধ। গাড়ীর শব্দে তিনি উঠে দাঁড়ালে পাক বাহিনী তাকে প্রথমে গুলি করে হত্যা করে, এর পর একই গ্রামের সুরেন্দ্রনাথ কুন্ডুকেও গুলি করে মারা হয়।
এর পর তারা বাজারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ব্রাশ ফায়ারে হত্যা করতে থাকে নিরিহ মানব সন্তানদের। নারী, শিশু, বৃদ্ধ কাউকে তারা রেহাই দেয়নি সেদিন। গুলির শব্দে আর এখানে জড়ো হওয়া নারী পুরুষের আর্তচিৎকারে আতংকিত হয়ে পড়ে আশ পাশের গ্রামের মানুষেরা ,ভারী হয়ে ওঠে সমগ্র এলাকার পরিবেশ।
চারিদিকে শুধু কান্নার শব্দ, হুড়োহুড়ি আর দৌড়াদৌড়ি। এরপর সবকিছুই একসময় নীরব হয়ে যায়। তখন চারিদিকে তাকাতেই চোখে পড়ে মানুষের লাশ আর রক্ত। পাকিস্থানী হানাদাররা সেদিন চুকনগর বাজার,কালী মন্দিরসহ পার্শ্ববর্তী এলাকায় ঢুকে নিরস্ত্র নিরীহ মানুষকে অকাতরে গুলি করে মেরেছে।
কোথাও লুকিয়ে ওদের হাত থেকে কেউ রেহাই পায়নি। চুকনগর সেদিন এক মৃতপুরীতে পরিণত হয়। পাকিস্থানীদের এই তান্ডবলীলা ২/৩ ঘণ্টা ধরে চলেছিল বলে জানা যায়। সেদিন মানুষের আর্তচিৎকার ও দৌড়া দৌড়িতে পায়ের তলায় পিষ্ট হয়েও মরেছে অনেক শিশু ও বৃদ্ধ। কত শিশুকে তার মা ফেলে পালিয়েছে। কিন্তু তারা কেউ বাঁচতে পারেনি। অনেক শিশু মৃত মায়ের বুকের উপর স্তন পান করেছে। কিন্তু সে বুঝতে পারেনি যে ততক্ষনে তার জন্মধাত্রী মা চলে গেছে না ফেরার দেশে। অসহায় মায়ের কোলে শিশুর লাশ। মাকে হারিয়ে কত শিশু অসহায়ের মত বসে কাঁদছে এমনই সব দৃশ্য সেদিন দেখেছিল এলাকার মানুষ। পাক সেনাদের তান্ডবে চুকনগরের ধুসর মাটি আর সবুজ ঘাস মুহূর্তের মধ্যে লাল হয়ে উঠেছিল। চুকনগর বাজারের চুকনগর বাজারের পাশ দিয়ে বয়ে চলা ভদ্রা নদীতে ছিল লাশের বহর। ভদ্রা নদীর পানির সাথে একাকার হয়ে গিয়েছিল মানুষের তাজা রক্ত। কোথাও পা দেয়ার জায়গা নেই। চুকনগর বাজারের অলিতে গলিতে শুধু লাশ আর লাশ। হানাদার বাহিনীর বর্বর পৈশাচিক হত্যাযজ্ঞের পর চুকনগর বাজার শকুন ও কুকুরের দখলে চলে যায়। অনেক মৃতপ্রায় ব্যক্তিকে নিয়ে টানাটানি করেছে শকুন আর কুকুর।
এই করুন দৃশ্য কখনও ভুলবার নয়। শত শত বছর ধরে এই হত্যাকান্ডের তথ্য মানুষ স্মৃতিতে রাখবে। সেদিন চুকনগরে প্রায় ৯/১০ হাজারের মত মানুষকে তারা নির্বিচারে হত্যা করা হয়েছে বলে প্রত্যক্ষ দর্শীদের বিবরনে জানা গেছে। চুকনগরের এ নৃশংস ঘৃন্যতম দৃশ্য পৃথিবীর ইতিহাসে সব গণহত্যার চেয়ে বর্বর বলে অনেক বিশেষজ্ঞরা বলেছেন। পৃথিবীর ইতিহাসে এটি নিষ্ঠুর ও জঘন্যতম দিন। অনেক বিশেষজ্ঞরা বলেছেন, পৃথিবীর ইতিহাসে এটি নিষ্ঠুর ও জঘন্যতম দিন। এ দিনটি শুধু চুকনগরের জন্য নয় বাংলাদেশের জন্য একটি ভয়াল ও শোকাবহ দিন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য চুকনগর গণহত্যার ঘটনাটি মুক্তিযুদ্ধের ইতিহাসে স্থান পায়নি।
এ উপলক্ষে সকাল ৮ টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এসময় উপস্থিত থাকবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বীব মুক্তিযোদ্ধাগণ। এরপর শহীদদের স্মরণে প্রবাহমান ভদ্রা নদীতে স্বাধীনতার ৫২ বছরের জন্য ৫২ ডালি ফুলের পাপড়ি ভাসিয়ে দেয়া হবে। সকাল ১১ টায় শহীদদের স্মরণে চুকনগর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাত আলী জহির , খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ , সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি , আক্তারুজ্জামান বাবু এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন প্রমুখ।
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এর খুলনার ডুমুরিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত
//বিশেষ প্রতিনিধি খুলনা//
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এর খুলনার ডুমুরিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের প্রভাষক (ইংরেজী) ননী গোপাল, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বান্দা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৌমেন মন্ডল, শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান ডুমুরিয়া কলেজ।
মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন, কুলটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) মোহিত কুমার মন্ডল। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: সালমা রহমান, প্রধান শিক্ষক, ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান: ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ শিক্ষার্থী ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী (বিজ্ঞান) ছাত্রী পূজা অধিকারী। এছাড়াও মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী: আয়েশা খাতুন, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক: বি এম আনিছূর রহমান, প্রভাষক (ইংরেজি), মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ মহিববুর রহমান, অধ্যক্ষ, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান: মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা নির্বাচিত হয়েছে।
এছাড়া ডুমুরিয়া কলেজ শিক্ষার্থী হাসিব শেখ শ্রেষ্ঠ স্কাউট,প্রিয়ন্তি রায় অমি শ্রেষ্ঠ রেঞ্জার,শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ ডুমুরিয়া কলেজ ইউনিট,শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক ডুমুরিয়া কলেজের সহকারি অধ্যাপক মোছাঃ মাগফুরা খাতুন।শ্রেষ্ঠ রোভার শিক্ষক সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের প্রভাষক লক্ষ্মী কান্ত গাইন নির্বাচিত হয়েছেন। ডুমুরিয়া উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এবং কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
