খুলনার ডুমুরিয়ায় সহকারী কমিশনার (ভূমি) মো: আশিস মোমতাজ যোগদান

  ।। বিশেষ প্রতিনিধি খুলনা।। 
ডুমুরিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: আশিস মোমতাজ যোগদান করছেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সাথে সৌজন‍্য সাক্ষাত করেন এসময় ভূমি অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
তিনি ডুমুরিয়া আসার পূর্বে চাপাই নবাবগঞ্জে সহকারী কমিশনার এরপর  খুলনা ডিসি অফিসে নির্বাহী ম‍্যাজিষ্ট্রেটের দায়িত্বে  পালন করেন।  তিনি ৩৭ তম ব‍্যাচে বিসিএস প্রশাসন ক‍্যাডারের একজন কর্মকর্তা।

খুশনার ডুমুরিয়া বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেখে বসত বাড়ি  পুড়ে সর্বশান্ত এক পরিবার

।। বিশেষ প্রতিনিধি খুলনা।। 
খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের  খডিবুনিয়ায় গ্রামে একদিন মজুরের বসত ঘরে আগুন লেগে ধান নগদ টাকাসহ আসবাবপত্র  পুড়ে গেছে।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ সরদার শরিফুল ইসলাম জানায় , ২৮ রবিবার  সন্ধ‍্যা  পৌনে ৭ টার দিকে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের খড়িবুনিয়া গ্রামে বাপ্পি রায় নামে এক ব্যক্তির বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে  আগুন লাগার সংবাদ পেয়ে  একদল ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আগুনের লেলিহান শেখায় ঘরে যাবতীয় মালামাল পুড়ে যায়।
ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে বলেন দরিদ্র এ পরিবারের ঘরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাদের সাথে কথা বলে জানতে পেয়েছি ঘরে থাকা প্রায় ২০ মন ধান নগদ টাকা ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হযে গেছে।

ডুমুরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

   //  বিশেষ প্রতিনিধি খুলনা //

জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন  উপলক্ষে রবিবার ২৮ মে বেলা ১১ টায়  ডুমুরিয়া  উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয।

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, বক্তব‍্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ কুমার বৈদ‍্য, কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, যুব উননযন কর্মকর্তা শেখ কামরুজ্জামান, ইষ্ট্রাক্টর মো: মনির হোসেন, সহকারী শিক্ষা অফিসার ধনজয় মন্ডল,  শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।

এ উপলক্ষে উদ্দীপনের উদ‍্যেগে ফ্রি স্বাস্থ‍্য ক‍্যাম্প এর মাধ‍্যমে চিকিৎসা  সেবা প্রদান করা হয়।

ডুমুরিয়ায় কন্দাল ফসল ঊন্নযন আওতায় কৃষি মেলা উদ্বোধন

  ।। বিশেষ প্রতিনিধি খুলনা।।

ডুমুরিয়ায় কৃষি দপ্তরের আয়োজনে কন্দাল ফসল ঊন্নযন আওতায় কৃষি মেলা উদ্বোধন করা  হয়েছে।  রবিবার ২৮ মে সকালে উপজেলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মেলায় আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি  স্বাগত বক্তব‍্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  ইনসাদ ইবনে আমিন, কৃষি  সম্প্রসারন অফিসার মো: ওয়ালিদ হোসেন  পরিচালনায় আরো বক্তব‍্য দেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম  সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান প্রমুখ।  প্রধান অতিথি মেলায় কন্দল ফসলের বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

ডুমুরিয়ার ভান্ডারপাড়া আবাসনে দলিত-এর বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরন

 //  বিশেষ প্রতিনিধি, খুলনা //

ডুমুরিয়ার ভান্ডারপাড়া আবাসনে দলিত-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল  ভান্ডারপাড়া আশ্রয়নে এক  অনুষ্ঠান দলিত এর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা ( প্রাথমিক )সহকারী শিক্ষা অফিসার নিয়ন্তা ঢালী। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহাবুর রহমান, ভান্ডারপাড়া আশ্রয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জব্বার, সহকারী শিক্ষক সুনীল মন্ডল, দলিত এর স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস (নীরব), সহকারী মেডিকেল অফিসার ডাক্তার তনিমা দাস, কমিউনিট মোবিলাইজার বিপ্লব দাস প্রমূখ ।

ভান্ডারপাড়া আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রদানের জন্য বিনামুল্যে চিকিৎসা ও শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শিশু থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন (খাতা, কলম, স্কেল, পেন্সিল) ও স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান প্রদান করা হয়।

ডুমুরিয়ায় আটলিয়া আইপিএম মডেল ইউনিয়নের কৃষক গ্রুপকে ভ‍্যান ও ক‍্যারেট বিতরন

  //বিশেষ প্রতিনিধি, খুলনা //

ডুমুরিয়ার আটলিয়া আইপিএম মডেল ইউনিয়ন কৃষক গ্রুপের মধ‍্যে ২০ টি পন‍্য পরিবহন  ভ‍্যান ও ৫’ শতটি ক‍্যারেট বিতরন করা হয়। পরিবেশ বান্ধব কৌশলে মাধ‍্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের ( প্রথম সংশোধিত) আওতায়  নিরাপদ সবজি পরিবহন জন‍্য এ সকল ভ‍্যান ও ক‍্যারেট বিতরন করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে রবি ও খরিপ -১  মৌসুমে আইপিএম মডেল ইউনিয়নে কৃষকরা দু শত একর জমিতে নিরাপদ সবজি উৎপাদন করেন। এসকল কৃষকদেরকে উপজেলা  কৃষি অফিস  সার্বক্ষণিক প্রশিক্ষণ ও নিরাপদ সবজি উৎপাদনের  প্রর্দশণী প্লট স্থাপন,  পলিমালচ মাধ‍্যমে সবজি উৎপাদন, উন্নত মানের বীজ, জৈব সার, ফেরোমোন ফাঁদ, হলুদ ফাঁদ, নীল ফাঁদ, জৈব‍ বালাই নাশক প্রদান করা হয়।

এছাড়া প্রকল্পের মাধ‍্যমে  পাঁচ শত জন কৃষক হাতে কলমে প্রশিক্ষত হয়েছেন। উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন বলেন উপজেলা  ব‍্যাপক সবজি উৎপাদন হয়। এ উপজেলা কৃষিতে মডেল। পরিবেশ বান্ধব কৌশলে মাধ‍্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের  আওতায় কৃষক  যাতে নিরাপদ সবজি উৎপাদন করে সেই লক্ষ্যে কৃষি দপ্তর কাজ করছে। কৃষকরা নেট হাউজের মাধ‍্যমে নিরাপদ ও বিষ মুক্ত সবজি উৎপাদন করতে পেরে  কৃষকরা খুশি। এ ছাড়া এ পদ্ধতিতে সবজি উৎপাদনে  উপজেলায় ব‍্যপক সাড়া পড়েছে। এ সবজির বাজার মূল‍্যেও  বেশি পাচ্ছেন।

ডুমুরিয়ায় দেশব‍্যাপী বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  ।। বিশেষ প্রতিনিধি খুলনা।।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশব‍্যাপী বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ‍্যেগে  ২৭ মে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয়ে সমানে অনুষ্ঠিত  উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষএর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, অতিথি বক্তব‍্য দেন এ‍্যাড.রবীন্দ্রনাথ মন্ডল, শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, মোল‍্যা সোহেল  রানা.যুবলীগনেতা এ‍্যাড. আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, শাহানেওয়াজ হোসেন শিমুল, কাজী মেহেদী হাসান রাজা, মেহেদী হাসান বিপ্লব, শরিফুল ইসলাম, জাকির হোসেন মিল্টন, অমিত বিশ্বাস অপু, বিশ্বনাথ দে, বিকাশ মন্ডল, রবিউল ইসলাম আন্টু, মেহেদী মাসুদ, তৌহিদুজ্জামান রাতুল, রাজিউল বারী সৈকত, ইমরান হোসেন বাবু, ব্রজেন সরদার, মনোজ সরকার, ছাত্র নেতা শেখ মাসুদ রানা, প্রমুখ। সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ডুমুরিয়ায় মাধ‍্যমিক পর্যায়ে শিক্ষার গুনগত মান উন্নযন বিষয়ক মতবিনিময় সভা

 ।। বিশেষ প্রতিনিধি খুলনা।। 

ডুমুরিয়ায় শিক্ষার গুনগত মান উন্নযন বিষয়ক মতবিনিময় সভা শুক্রবার সকালে প্রশাসনিক কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয।  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে আলোচনি সভায়

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস এর পরিচালনায় প্রকৌশলী অরুন কুমার মন্ডল, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, সরকারী বালিকা বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান, এনজিসিএন্ড এনসিজি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হুসাইন, ইউপি  চেয়ারম‍্যান মোল্ল‍্যা মাহাবুর রহমান, গাজী তৌহিদুজ্জামান, রফিকুল ইসলাম হেলাল, এম এম ইমরান হোসেন, জিএম ফারুক হোসেন প্রমুখ।

সভায় ৬৩ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ও ম‍্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার মান উন্নযনে শিক্ষক ম‍্যানেজিং কমিটির ভূমিকা সমস‍্যা সহ বিভিন্ন দিক তুলে ধরে সমাধানের গুরুত্ব আরোপ করা হয়।

ডুমুরিয়ায় প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব‍্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  ।। বিশেষ প্রতিনিধি খুলনা।।

ডুমুরিয়ায় যুব উন্নযন ইমপ‍্যাক্ট প্রকল্প এর আওতায় উপজেলা পর্যায়ে ১ম ব‍্যাচের দারিদ্র বিমোচন লক্ষ‍ে‍ ব‍্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব‍্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২৫ মে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত  হযেছে। উপজেলা প্রশাসনিক কমপ্লেক্স এর হলরুমে আয়োজিত প্রশিক্ষণে

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে  ও যুব উন্নযন কর্মকর্তা মো: কামরুজ্জামান এর পরিচালনায় প্রশিক্ষক কমাশালা উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন  সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, উপজেলা  মহিলা ভাইন্স  চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো; আরশাফ হোসেন, প্রকল্পের  ক্রেড়িট ও মাকেটিং অফিসার প্রীতিস রায় প্রমুখ।

ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি খুলনা//

ডুমুরিয়া উপজেলা আইন শৃঙ্খলা  ও মাসিক সমন্বয়  কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে ।

২৫ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার ক্লাবের আইন শৃঙ্খলা ও সমন্বয সভায় উপজেলা  নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব‍্য দেন সাবক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহিন খরুস, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম, শারমিনা পারভীন রুমা, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, মৎস‍্য কর্মকর্তা আবু বকার সিদ্দিক, চেয়ারম‍্যান শেখ দিদারুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, এম জহুরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর  আলম,  সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নযন কমাকতা মো: কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: আরশাফ হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত  ছিলেন।

সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাসহ  সমাধানের স্বীধান্ত নেওয়া হয়।