ইসলামী ফাউন্ডেশন ডুমুরিয়া শাখার উদ্যোগে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

ইসলামী ফাউন্ডেশন ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ১৭ এপ্রিল সোমবার সকালে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ও সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ মাদক নারী ও শিশু নির্যাতন বাল্য বিবাহ যৌতুক সহ সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মো: আব্দুল গফফার। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ওসি সেখ কনি মিয়া, মড়েল কেয়ার টেকার সাইদুর রহমান, নাজমুল হুদা, আব্দুল গফুর, শরিফুল ইসলাম হাফিজুর রহমান, প্রশিক্ষণ প্রাপ্ত  ইমাম আব্দুল্লাহ,বেলাল হোসেন, ইব্রাহিম, আ: কুদ্দুস প্রমুখ।

খুলনার ডুমুরিয়া উপজেলা ভিলেজ ডক্টর এসোশিয়েশনের পরিচিতি সভা  ও ইফতার মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনা: ডুমুরিয়া  উপজেলা ভিলেজ ডক্টর এসোশিয়েশনের উদ্যোগে ১৩ এপ্রিল  বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা মার্কেটে এক পরিচিত সভা  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ডা: মোল্ল‍্যা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ চন্দ এমপি। ডা: বিএম এ  হালিম ও তোফায়েল আহম্মেদ এর পরিচালনায় আরো বক্তব‍্য দেন প্রবীন ডা:  ও কবি গৌর কিশোর রায়, বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, যুবলীগের আহবায়ক  প্রভাষক গোবিন্দ ঘোষ, ডা: আহম্মদ হোসেন, বিসিডিএস এর উপজেলা সভাপতি অক্ষয় কুমার দাস, ও সাধারণ সম্পাদক ডা: আব্দুল জলিল। কমিটির সদস্য ডা: এসএম আমজাদ হোসেন, আনন্দ বিশ্বাস,জাহান আলী মোল্লা, শেখ হাবিবুর রহমান, সৌতম রায়, রিয়াজুল ইসলাম, বাহাউদ্দিন, সাবিনা ইয়াসমিন, সরোজিত ঢালী,রিপন জোর্দ্দার, অজুন রায়, কামরুজ্জামান বাবু, ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, শরিফুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি বলেন, মানুষ সেবা ধর্মের কাজ। নিজ দায়িত্ব নিয়ে অসুস্থ মানুষের সেবা প্রদান করা গ্রাম্য চিকিৎসকরা বিশেষ ভূমিকা রাখে। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও চিকিৎসার জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়ার লক্ষে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার বিশেষ ভূমিকা পালন করে আসছে।

ডুমুরিয়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আওতায় ইয়ুথ গ্রুফ গঠন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

ডুমুরিয়ার  সাহস ইউনিয়ন পরিষদে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আওতায় অধিকার  এখানে এখনই প্রকল্পে আয়োজনে ১২ এপ্রিল  বুধবার সকালে  সাহস নোয়াকাটি এলাকার কিশোর কিশোরীদের নিয়ে নতুন ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে।

এই  উপলক্ষে এক আলোচনা সভা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয।  সভায় উপস্থিত ছিলেন ব্র্যাকের এরিয়া কো-অর্ডিনেটর মো : জিল্লুর রহমান, ডিওয়াইএম শিখা রানী, সাহস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম,এফডব্লিউভি এর নাসির উদ্দিন মোল্লা সহ ইথুন গ্রুফের সদস‍্যবৃন্দ।

 

খুলনার ডুমুরিয়ায় দলিত এইচ এসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

বে সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর উদ্যোগে  ১২ এপ্রলি বুধবার  বেলা ১১ টায় দলিত এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। চুকনগর সহ দলিত হাসপাতাল মিলনায়তনে দলিতের প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিয়ন্তা ঢালী। অতিথিবৃন্দ পরীক্ষায় উর্ত্তীন্ন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভর্তি বিষয়ক দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, চিন্তা দাশ প্রমুখ। স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাসের সঞ্চালনায় জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও উপহার সহ অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

খুলনার ডুমুরিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

ডুমুরিয়ার খুলনা – সাতক্ষীরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি প্রক্কালে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৪জন ডাকাতকে থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক ভাবে দু’টি মামলা রুজু হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, ১১ এপ্রিল  মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা ব্র্যাক হ্যাচারীর সামনে একদল লোক মটর সাইকেল ও ট্রাকসহ অবস্থান করছিল। থানা পুলিশ তাদের গতিবিধি আমলে নিয়ে কঠোর নজরদারি শুরু করে। এক পর্যায়ে রাত আড়াই টার দিকে পুলিশ অভিযান চালায় ।

খুলনার ডুমুরিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক
খুলনার ডুমুরিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যায় এবং ৩জনকে আটক করতে সক্ষম হয়। আটক ৩জনের স্বীকারোক্তি মোতাবেক ২টি ম্যাগজিনসহ ১টি অত্যাধুনিক পিস্তল ও ১টি দেশীয় তৈরী ওয়ান স্যুটারগান উদ্বার করা হয়।  আটক ৩জন হলেন কয়রা থানার মহেশ্বরপুর এলাকার মৃত নিছার ঢালীর ছেলে কামাল ঢালী (৩১), ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের টোলনা দক্ষিণপাড়া এলাকার মুজিবর বিশ্বাসের ছেলে জিহাদুল বিশ্বাস (২৮) ও একই এলাকার সাত্তার বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (৩১)। পরে তাদের দেয়া তথ্য’র ভিত্তিতে ১২ এপ্রিল বুধবার দিবাগত রাতে মাহাবুর রহমান (৩৯) নামের আরও একজনকে আটক করা হয়। আটক মাহাবুর রহমান কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামের কাশেম আলী সরদারের ছেলে।

এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া (বিপিএম) জানান, ঈদ উপলক্ষে ডাকাতির উদ্দ্যেশে একদল দুস্কৃতিকারী মহাসড়কে মটর সাইকেল ও ট্রাকসহ গুটুদিয়া ওয়াপদার মাথা মোড়, জিলেরডাঙ্গায় আবার কখনো ব্র্যাক হ্যাচারীর সামনে অবস্থান করছিল। তাদের এমন চলাফেরায় আমাদের সন্দেহ হয় এবং রাত সাড়ে ১২টার দিকে নজরদারি শুরু করি। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে ৩জনকে ধরতে সক্ষম হই এবং তাদের নিকট থেকে ম্যাগজিনসহ ১টি অত্যাধুনিক পিস্তল ও ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এরা হল একটি সংঘবদ্ধ ডাকাত দল। প্রাথমিক ভাবে জানা গেছে, এ দলে ৮/৯ জন অস্ত্রধারী রয়েছে। মুলতঃ এদের উদ্দেশ্য ছিল ভোর রাতের দিকে রাস্তা ব্যারিকেড দিয়ে ডাকাতি করার। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় পৃথক ভাবে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দু’টি রুজু করা হয়েছে।গতকাল তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ডুমুরিয়ায় নদী থেকে সরকারি ঔষধ উদ্ধার// ক্লিনিকের সিএইচসিপিকে প্রত্যাহার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনার ডুমুরিয়ার কুলটি নদীথেকে   সরকারি ওষুধ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। সরকারি ওষুধ তছরুপ ও বিনষ্টের অভিযােগে জিলেরডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিকে প্রত্যাহার করা হয়েছে।  বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের সামনের কুলটি নদী থেকে গত মঙ্গলবার জেলেরা মাছ ধরতে গিয়ে এক বস্তা সরকারি ওষুধ উদ্ধার করে ক্লিনিকের পাশে রেখে দেয় এবং কমিউনিটি-হেলথ-কেয়ার-প্রােভাইডার (সিএইচসিপি) আইরিন খানকে অবহিত করে।

এরপর আইরিন কৌশলে বস্তাবন্দি ওষুধগুলাে ক্লিনিকের পেছনে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করে। গত এক বছর আগে বস্তাবন্দি করা সরকারি এই ওষুধ নদীতে ফেলে দেন তিনি।যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাে দুরের কথা কমিউনিটি ক্লিনিক কমিটির কেউ জানেনা।

এছাড়া তার বিরুদ্ধে রােগী দেখার ক্ষেত্রে স্বজনপ্রীতি, স্বেছাচারিতা ও অসাদাচরণসহ এলাকাবাসীর নানা অভিযােগ দীর্ঘদিনের।নদীত ওষুধ পাওয়ার পর থেকে এলাকার মানুষ ব্যাপক ভাবে ফুঁসে উঠেছে ওই সিএইচসিপি’র বিরুদ্ধে।

এক পর্যায়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এলাকার শতাধিক নারি-পুরুষ কমিউনিটি ক্লিনিক ঘেরাও করে রাখে। সিএইচসিপি আইরিনকে ক্লিনিক ঢুকতে নিষেধ করে তারা। কুলটী গ্রামের লিটন মন্ডল জানান, ‘সিএইচসিপি আইরিন খান সরকারি ওষুধ বস্তাবন্দি করে পানিতে ফেলে দিয়েছে। মঙ্গলবার জেলেরা মাছ ধরতে যেয়ে ওষুধ গুলাে পেয়ে গ্রামবাসীকে জানায় এবং ওষুধগুলাে ক্লিনিকের পাশে রেখে দেয়। কােন কিছু কাউকে না জানিয়ে সেই ওষুধ আগুনে পুড়িয়ে ফেলে আইরিন। যারমধ্য মেয়াদাত্তীর্ণ ছাড়াও আগামী ২৪-২৫ সাল মেয়াদী পর্যন্ত ওষুধ রয়েছে অনেক। তিনি বলেন, গ্রামের কেউ অসুস্হ হয়ে তার কাছে গেলে তিনি চিকিৎসা দিতে অনিহা দেখান।’ তার বিরুদ্ধে এমন অভিযােগ এলাকার শতশত মানুষের। উপজলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুফিয়ান রুস্তম জানান, তিনি খবর পেয়েই কমিউনিটি ক্লিনিক আসেন। সিএইচসিপি’র বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযােগের সত্যতা মিলেছে। কােন অনুমতি বা যথাযথ প্রক্রিয়া ছাড়া সরকারি ওষুধ বিনষ্ট করার নিয়ম নেই। সিএইচসিপি আইরিন খানকে ক্লােজড করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর তদন্ত কমিটির রিপোর্টের আলােকে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।

 

 

খুলনার ডুমুরিয়ায় লক্ষ্যমাত্রার অধিক বোরো উৎপাদন, কৃষকের মুখে হাসি!

//জাহিদুর রহমান বিপ্লব,  বিশেষ প্রতিনিধি খুলনা//

ডুমুরিয়ার বিস্তৃন ফসলের  মাঠে  সোনালী ধানের ক্ষেত। পাকা আধাপাকা ধানের শীষ দুলছে ।  চৈত্রের খরা দৌদের  চিক চিক করছে ধানের  ক্ষেত । উপজেলার সবত্র  মাঠে ধান কাটার  ধুম পড়েছে । ফসলের মাঠে কৃষক ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন।  ধান কাটা চলবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। খুলনা জেলার মধ্যে ডুমুরিয়া উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভাল।

। ইতোমধ্যে কৃষি বিভাগ বোরো ধান চাষের জন্য  কৃষকদের প্রণোদনার আওতায় প্রদশর্ণী দিয়েছিল সে সব জমির ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগের হিসেব মতে বোরো উৎপাদন এবার লক্ষ্যমাত্রার অধিক ফলন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা জেলায় এবার ৬৩ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। তার মধ্যে শুধুমাত্র ডুমুরিয়া উপজেলাতে আবাদ হয়েছে ২২ হাজার ১৩৫ হেক্টর জমিতে। যার মধ্যে উফসী জাতের ৮ হাজার ২০০ হেক্টর ও হাইব্রিড জাতের ১৩ হাজার ৯৩৫ হেক্টর জমিতে।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রণোদনার আওতায় বোরো আবাদ করেছিলেন সেসব প্রদর্শণী ক্ষেতের ধান কাটা শুরু হয়েছে। উপজেলার কয়েকটি ব্লকে ধান কাটার মাঠ দিবস অনুষ্ঠিত হয়। যার মধ্যে মেছাঘোনা, হাজিবুনিয়া, পেড়িখালী, কুলটি, মধুগ্রাম, খলশি, বরুনা ও কোমরাইল মাঠ দিবস ও শষ্য কর্তণ অনুষ্টিত হয়েছে। এসব ব্লকে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হযেছে বলে কৃষি কর্মকর্তারা জানিযৈছেন। বোরো ধানের গড় উৎপাদন হয় প্রতি হেক্টরে ৬ মেট্রিক টন। তবে এসব মাঠ দিবসে ধান কেটে মাড়াই করে দেখা গেছে গড় উৎপাদন হেক্টর প্রদি ৬ দশমিক ১২ মেট্রেক টন। এই উপজেলায প্রণাদনা দেয়া হয় হাইব্রিড জাতের ধানের চাষে ৬ হাজার ৫০০ জন কৃষককে এবং উফসী জাতের ধান আবাদে ৫ হাজার কৃষককে।
উপজেলার রুদাঘরা ইউনিয়নের মধুগ্রাম ব্লকের কৃষক গোপাল চ্যাটার্জী জানান, চলতি বছর বোরো আবাদে তেমন কোন রোগ বালাই দেখা যায়নি। কৃষি অফিস সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ দিয়েছেন। আমার ধান বেশ ভাল হয়েছে।
ধামালিয়া ইউনিয়নের বরুণা ব্লকের কামরুল ইসলাম সরদার ও মোজাহিদুল ফকির বলেন, বোরো ধান সেচ নির্ভর হলেও এবার জমিতে তেমন সেচ লাগেনি। তিনি জানান মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় সেচের পরিমাণ কম লেগেছে। ধানের ফলন ভাল হয়েছে।
টোলনা ব্লকের কৃষক আকতার হোসেন বলেন, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের তদারকি ও পরামর্শের ফলে আমাদের বোরো ক্ষেতের তেমন রোগের আক্রমণ হয়নি। তাই ফলনও আশানুরুপ হয়েছে।
উপজেলার গুটুদিয়া ইউনিয়নের উপ-সহকারি কৃষি অফিসার তুষার কান্তি মন্ডল জানান, গত মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় অনেক বিলে কৃষকের আমন আবাদ ও চিংড়ি চাষের জন্য বিলে নদী থেকে নোনা পানি প্রবেশ করায়। বোরো ধান নোনা সহ্য করতে পারে না। তাই কিছু কিছু বিলে সামান্য রোগের আক্রমণ দেখা দেয়। কিন্তু বর্তমানে সে সব ধান ক্ষেতের কৃষকদের পরামর্শ দিয়ে রোগ দমন করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন জানিয়েছেন, সব প্রতিকুলতা কাটিয়ে বোরো ধানে এবার আশানুরুপ ফলন হয়েছে। যেখানে গড় উৎপাদন হেক্টর প্রতি ৬ মেট্রিক টন ধরা হয় সেখানে আমারা নমুনা শষ্য কর্তনের মাধ্যমে পেয়েছি গড় উৎপাদন হযেছে হেক্টর প্রতি ৬ দশমিক ১২ মেট্রিক টন। তিনি বলেন, বর্তমানে বৈরি আবহাওয়া বিরাজ করছে। দিনে প্রচন্ড গরম আর রাতে কুয়াশাসহ শীতের আভা এতে বোরো ধানের ক্ষতির সম্ভাবনা থাকে। তাই আমরা চাষীকে সার্বিক বিষয়ে সতর্ক করছি। কোন রকম যাতে রোগের বিস্তার না ঘটে এজন্য মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি তারা যাতে পরামর্শমত ধানের পরিচর্যা করেন সে জন্য উপ-সহকারি কৃষি অফিসারদের সার্বক্ষণিক খোজ খবর রাখার নির্দেশ দেয়া হয়েছে।
খুলনা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, জেলায় এবার ৬৩ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। তার মধ্যে ডুমুরিয়া উপজেলাতেই বেশি। তিনি বলেন, বৈরি আবহাওয়া ও নোনা আক্রান্ত হওযা কিছু কিছু বোরো ক্ষেতে রোগের আক্রমণ দেখা দিলেও সেটি নিয়ন্ত্রণে। তিনি বলেন, রোগে আক্রান্ত বোরো ক্ষেতের পরিমাণ শতকারা হারের দশমিক ৫১ ভাগ। তিনি বলেন, বড় ধরণের কোন প্রাকৃতিক বিপর্যয় না হলে বোরো ধানের এবার টার্গেটের অধিক ধান ঘরে উঠবে বলে আশা করছি।

ডুমুরিয়ায় বঙ্গবন্ধু ধান ১০০  জাতের  ব‍্যাপক ফলন। কৃষি দপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ এর পরিদর্শন

//বিশেষ। প্রতিনিধি //
ডুমুরিয়া উপজেলার মাগুরখালীর  কৈপুকুরিয়ায় বিলে  এবার নুতন আঙ্গিনায় বঙ্গবন্ধু ধান ১০০  জাতের ধান চাষাবাদ করে এলাকায়  ব‍্যাপক সাড়া পড়েছে।
এক সময়ে লবক্তাতার উর্বর ভূমি এ মাগুরখালীতে বোর মৌসুমে ব‍্যাপক হারে  ধানের আবাদ হয়েছে। এবছর  প্রণোদনা কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু ধান ১০০ জাতের ধান চাষ করেছেন  কৃষক উৎপলেন্দু বালা এবং কবিতা বালা তারা ১ একর জমিতে কৃষি অফিসের পরামর্শে ধান রোপন করে ব‍্যাপক ফলন পাওয়ার আশা করছেন।
প্রণোদনা কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু ধান ১০০ আবাদ দেখতে ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শন  ও কৃষকদের সাথে মতবিনিময় করেন কৃষিবিদ মোহন কুমার ঘোষ অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল । এসময কৃষি দপ্তরের কমাকর্তারা উপস্থিত  ছিলেন।
কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন বলেন  প্রণোদনা কর্মসূচির আওতায়  কৈইপুকুরিয়া এলাকায় এক একর জমিতে বঙ্গবন্ধু ধান ১০০  জাতের ধান আবাদ করে  কৃষক অতিরিক্ত ফলন পাওয়ার আশা করছেন। ধান গুলো  জিংক সম্মৃদ্ধ হওয়ায় পারিবারিক পুষ্টির চাহিদার পাশাপাশি  মেধাবী জাতি গঠনে ভূমিকা রাখবে।

জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোল্যা সিরাজুল ইসলামের ২১ তম মৃত্যু বার্ষিকী পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনা জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোল্যা সিরাজুল ইসলামের ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১০ এপ্রিল  সোমবার সকালে কবর জিয়ারত, দোয়া  মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ডুমুরিয়া উপজেলা যুবদলের আয়োজনে সকাল ১০ টায় ডুমুরিয়া মোল্যা বাড়ি মোড়ে সালেহা মাকেটে এর দ্বিতল ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেল্ াযুবদলের আহবায়ক প্রভাষক মনজুর রশিদ। উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্য মশিউর রহমানের পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েত ,বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লা হেল কাফি সখা, ওহিদুজ্জামান সোহাগ,  শেখ শাহিনুর রহমান , জাবির আলী, আরো বক্তব্য দেন যুবদল নেতা  বিল্লাল হোসেন শেখ ফরিদুল ইসলাম, মাষ্টার সোিলম হালদার, ফয়সাল চৌধুরী, পরিতোষ বালা, নিলতপাল নিলয়, মুক্তারুজ্জামান সবুর, খান জিয়াউর রহমান জীবন, খান আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম,রাকিবুল হাসান, কৃষ্ণ বিশ্বাস, হাফিজুর রহমান,আরাফত হোসেন মিলন, কাজী জিয়াউর রহমান, জাকির হোসেন, আমিনুল ইসলাম, শাহাজান শেখ, মো: পারভেজ গাজী, খালিদ হাসান, মোল্যা আব্ররার হোসেন সৈকত, দোলোয়ার হোসেন. রবিউল ইসলাম, মোস্তুকিম শেখ, আব্দুর রহমান, রিপন শফিকুল, জাফরউল্লাহ মিঠু, আবুল কালাম,  তৌহিদুজ্জামান, তিতাত, ডালিম, আজিজুর গাজি, জোবায়ের মো: জিম গাজী , সবুজ গাজী , হাবিবুর রহমান, শাহিন ফকির, শেখ আনিচুর রহমান, মিঠু প্রমুখ।

খুলনার ডুমুরিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনার  ডুমুরিয়া  উপজেলার তেল জাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধির প্রকল্পের আওতায় বারি সরিষা -১৪ জাতের উপর কৃষক মাঠ দিবস আনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে  ১০ এপ্রিল  সোমবার সকালে খর্নিয়ার টিপনার ভিলেজ মাকের্টের পিছনে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা  কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি খুলনার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন তেল জাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার এ এইচ জাহাঙ্গীর আলম,কৃষি দপ্তর খুলনার অতিরিক্ত উপ পরিচালক( শস্য) কৃষিবিদ মো: মোচ্ছাদেক হোসেন, বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন, ,উপসহকারী কৃষি কর্মকর্তা মো: ইকবল হোসেন, কৃষক নিজাম শেখ, প্রমুখ  মাঠ দিবসে ৭০ জন কৃষক উপস্থিত ছিলেন । পরে অতিথিবৃন্দ মাঠ দিবস অনুষ্ঠান শেষে ইউপি সদস‍্য মহাসিন শেখের  প্রদর্শনী ধান  ক্ষেত্রের নমুনা কর্তন করেন ।