ডুমুরিয়ায় প্রখর রৌদ্রের মধ‍্যে ছাত্রলীগের উদ‍্যেগে কৃষকের কর্তন কর্মসূচি পালিত

বিশেষ প্রতিনিধি খুলনা :
প্রখর রৌদ্দে মধ‍্যে দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ২৯ এপ্রিল শনিবার  ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে  কৃষকের ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত  হয়েছে।
 খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন,  নেতৃত্বে উপজেলা  ছাত্রলীগের সকল পর্যাযের নেতৃবৃন্দ কৃষক বেশে কযেকটি স্থানে বিলে কৃষকের ধান কর্তন করেন।  এসময উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজার উদ্দিন রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক তানভির রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক কাজী নাজিব,ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, আল আমিন গাজী রাসেল সরদার,তরিকুল ইসলাম, আবিদ হাসান ফাহিম,মেহেদী হাসান রাজু,মনিরুল ইসলাম,গাজী রবিউল ইসলাম,তরিকুল ইসলাম বাবু,সোহাগ রোহান,আলামিন,অনিক,তুরান,নাজমুল ইসলাম বাবু,আবির হোসেন অভি, সুমন,মকবুল, প্রমুখ।

ডুমুরিয়ায় বরযাত্রী বহরের মাইক্রোবাস ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ৬ জন আহত

বিশেষ প্রতিনিধি খুলনা :

ডুমুরিয়ার খুলনা সাতক্ষীরা মহাসড়কের  খর্নিয়া ইউনিয়নে পরিষদের সামনে বরযাত্রী বহরের মাইক্রোবাস ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ৬ জন আহত হয়েছে।

জানা গেছে ২৬ এপ্রিল বুধবার  বিকাল ৪টার দিকে  সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রী বাহী বাস ঢাকা মেট্রো-জ ১৪-২৬১৪ সাথে বরযাত্রী বহরের মাইক্রোবাস  চট্ট মেট্রো ছ-১১-১১৪৫ খর্নিয়া বাজারের সড়কের উঠার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে । এসময়  মাইক্রোবাসের ড্রাইভার সহ ৬ জন বরযাত্রী  আহত হয়।

আহত হলেন বরুনা গ্রামের আজিজুর রহমান (২৬) আকলিমা খাতুন(৩২) আফরোজা আক্তার আঁখি(২৩) রিনা সুলতানা (৩৫) ইমন আলী (৪৫) ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। অপর আহত অজ্ঞাতনামা মাইক্রোবাসের ড্রাইভার কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন‍্য প্রেরন করা হয়েছে । বাস ও মাইক্রোবাসটি খর্নিয়া হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে ।

ডুমুরিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা// মফিজ আহবায়ক মালেক সদস্য সচিব

//বিশেষ প্রতিনিধি খুলনা//

মোল্লা মোশাররফ হোসেন মফিজকে আহবায়ক ও সরদার আব্দুল মালেককে সদস্য সচিব করে ডুমুরিয়া উপজেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২৪ এপ্রিল খুলনা জেলা বিএনপির আহবায়ক কুদরতে আমীর এজাজ খান ও সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন , শেখ হাফিজুর রহমান , শেখ শাহিনুর রহমান (ভান্ডারপাড়া) , মোল্যা মাহাবুব রহমান , হাবিবুর রহমান হবি , মোল্লা মাহাবুব রহমান , অরুন কুমার গোলদার , শেখ শাহিনুর রহমান (খর্ণিয়া),  মশিউর রহমান লিটন , শেখ ফরহাদ হোসেন , খান আফজাল হোসেন , আমিনুর রহমান মোড়ল , ডাঃ আলমগীর হোসেন , সদস্য মতিয়ার রহমান বাচ্চু , প্রভাষক মনিরুল ইসলাম , গাজী আব্দুল হালিম , দিদারুল হোসেন দিদার , মাষ্টার আমিরুল ইসলাম , মোল্লা কবির হোসেন , খাঁন ইসমাইল হোসেন , জহুরুল ইসলাম , জিএম আমান উল্লাহ , শেখ আতিয়ার রহমান , আহম্মদ আলী ফকির , এম এ সালাম , শেখ মাহাবুবুর রহমান রাজিব , শাহাদাৎ হোসেন হালদার , শহিদুল ইসলাম মোড়ল , এফ এম সরোয়ার , আব্দুল মজিদ জোয়াদ্দার , মোঃ দেলোয়ার হোসেন(ডুমুরিয়া) , মোঃ মোজাফফর সরদার , শ্রী নিত্যানন্দ মন্ডল , আব্দুল রব আকুঞ্জি , একরামুল হক মোল্লা, হেমায়েত রশিদ খান , মোঃ হোসেন আলী সরদার , মোঃ মোনায়েম খাঁন , আসাদুজ্জামান খাঁন মিন্টু, খাঁন শফিকুল ইসলাম , শেখ আব্দুর রশিদ , মহসিন বিশ্বাস , শহিদ উদ্দিন খান , সরদার দৌলত হোসেন , কবির হোসেন ডাবলু, মোঃ রেজোয়ান (খর্ণিয়া) , জিল্লুর রহমান,  জিয়াউর রহমান খান জীবন ও আশরাফুল শেখ।

মঙ্গলবার নবগঠিত কমিটির  এক পরিচিতি সভা বিএনপির দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃনদ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়া সদরে এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়’ শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

//বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনার ডুমুরিয়া সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়’ শতবর্ষে পদার্পণ করেছে।  এ লক্ষে ২৩ এপ্রিল  রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসব ও প্রাসঙ্গিক ভাবনা নিয়ে  এক আলোচনা ও কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রাক্তন  প্রধান শিক্ষক ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি প্রাক্তন মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি ” র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুুতি মূলক সভায় স্বাগত বক্তব্যদেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসাইন। সভায় উপস্হিত ছিলেন  প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক  ড.শেখ কামরুজ্জামান ও প্রভাষক নুরুল ইসলাম খান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম প্রাক্তন ইউপি চেয়ারম‍্যান  মোল্যা মোশাররফ হোসেন মফিজ,দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার,সাংবাদিক কাজী আব্দুল্লাহ ও এম,এ এরশাদ, প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম,হারুন অর- রশিদ,শেখ নাজিবুর রহমান,সোরওয়ার্দী   হাসপাতালের একান্টটেন্ড কাজী মুরাদ, আমজাদ হোসেন,আছফর হোসেন জোয়ারদার, সেলিম আক্তার স্বপন মোঃআসাদুজ্জামান,মনির হোসেন গোলদারসহ স্কুলের শিক্ষক মন্ডলী এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৬,২৭ ও ২৮ অক্টোবর সমন্বিত উদ্যোগে আনন্দঘন ও আড়ম্বরপূর্ণ পরিবেশে শতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। দল মত নির্বিশেষে সকলকে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করার আহ্বান জানানো হয়।

ডুমুরিয়ায় বিভিন্নস্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্যে মর্যাদায় পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।  শনিবার উপজেলার ১৪টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত নামাজে দোয়া পূর্ব সমবেত মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম-সাধনার পর আজ আমরা পবিত্র ঈদ-উল ফিতরের খুশির দিনে নামাজ আদায়ে এসেছি। এটি আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন। এর মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নামাজ ও খুতবা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোঃ ফখরুল হাসান। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,রাজনীতিবিদ শিক্ষক,সহ  এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিগণ নামাজ আদায় করেন। অপরদিকে ডুমুরিয়ার সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসা,আটলিয়ার নরনিয়া মাদ্রাসা,মধুগ্রাম মাদ্রাসা,ডুমুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, উলা মাদ্রাসার ঈদগাহ, খরশন্ডা ঈদগাহ,  কোমলপুর ঈদগাহ, থুকড়া ঈদগাহ মযদান,  শরাফপুর  ঈদগাহ সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন স্হানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।

 

ডুমুরিয়ায় ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের  ঈদ উপহারের বস্ত্র বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনার ডুমুরিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান  আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সৌজন্যে ঈদ উপহারের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া সদরের শেখ আব্দুল মজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন  ফুলতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চলতি রমজান মাসে ইফতার মাহাফিল আয়োজনের পরিবর্তে সেই অর্থ ব্যায় করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্যে সামর্থবান দলীয় নেতাকর্মিদের নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে আমি আমার  ক্ষুদ্র সামার্থ অনুযায়ী ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় স্বল্প আয়ের মানুষের জন্যে কিছু শাড়ী ও পাঞ্জাবী উপহার হিসেবে প্রদান করছি।

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা আ’লীগ নেতা সরদার আবু সালেহ, ফুলতলা উপজেলা আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা কাজি আশরাফ হোসেন আশু,ফুলতলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তুহিন,দৈনিক প্রবর্তন সম্পাদক, মোস্তফা সরোয়ার,ইউপি চেয়াম্যান শরীফ মোহাম্মদ শিপলু ভূঁইয়া,খান আসলাম হোসেন,আবু তাহের রিপন,ডুমুরিয়া উপজেলা আ’লীগ নেতা কাজী আলমগীর হোসেন, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, সরদার আব্দুল গণি,কে,এম হযরত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস ও প্রতাপ কুমার রায়, আছফর হোসেন জোয়ার্দার,আকরাম হোসেন মোল্যা,রতন কুন্ডু,আদিত্য মন্ডল,মনীন্দ্র নাথ মল্লিক,নারায়ন চন্দ্র মল্লিক,মো: ওবাঈদুল্লাহ, যুবলীগ নেতা এ্যাড,আশরাফুল ইসলাম রাজু,এ্যাড.আক্তারুজ্জামান তিতাস প্রমূখ।

অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের আ’লীগ,যুবলীগ, মহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি উপস্হিত ছিলেন।সভায় জানানো হয় ঈদ উপহার হিসেবে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় সাড়ে ৬ হাজার শাড়ী এবং ১ হাজার ৭০০পিস পাঞ্জাবী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

খুলনার ডুমুরিয়ায় শেখ হেলাল উদ্দিন এমপির ঈদ উপহার বিতরন

জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্রশেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে ১৯ এপ্রিল বুধবার সকালে ডুমুরিয়া অফিসাস ক্লাবে  ঈদ উপহার বিতরন করা হযেছে। এ উপলক্ষ্যে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।  যুব মহিলা লীগের সভাপতি শিমু আক্তারের সভাপতিত্বে ও  বিভা বিশ্বাস এর পরিচালনায়  সভায় বক্তব‍্য দেন নারায়ন চন্দ্র চন্দ এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ‍্যাড়. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান আহম্মেদ, শোভা রানী হালদার,. মোল্ল‍্যা সোহেল রানা, বিঞ্চু প্রসাদ মল্লিক, শিলা রানী মন্ডল,  যুবলীগের  আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন,  মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, রাখী আক্তার, ও আশফাকুর রহমান রাজিব প্রমুখ। এসময় ১৪ ইউনিয়নের মহিলা নেতৃবন্দ উপস্থিত  ছিলেন।

ডুমুরিয়ায় সমাজ সেবা দপ্তরের উদ‍্যেগে জটিল রোগে আক্রান্ত ব‍্যক্তিদের অনুদানের চেক বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি  খুলনা//
 ডুমু‌রিয়া উপ‌জেলায় সমাজ সেবা দপ্তরের আয়োজনে  ক‌্যান্সার,কিডনী রো‌গে আক্রান্ত রোগী‌দের আর্থিক সহায়তার অনুদা‌নের চেক বিতরণ ও একজন প্রতিবন্ধী ভিক্ষুক‌কে তার চা‌হিদা ও সম্ভাবতা যাচাইপূর্বক পুনর্বাস‌নের উপকরণ হি‌সাবে একটি  গাভী বিতরণ করা হয়েছে ।
এ উপলক্ষে  ১৭ এপ্রিল  সকালে এক আলোচনা সভা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয।  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ আতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যলয়ে উপ-পরিচালক খান মোতাহার,সহকারী-পরিচালক মো: আইনাল হক উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,চেয়ারম্যান গোপাল চন্দ দে, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, আটলিয়া চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস । ১৪ জনকে প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক বিতরন  একজন ভিক্ষককে পূর্নবাসনের আওতায় একটি গাভী বিতরন করেন অতিথি বৃন্দ।

ডুমুরিয়ায় লবন পানি তুলে বোরো ধানের ক্ষতি করার অপরাধে বাপাউবোর থানায় অভিযোগ

জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা।।
খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো)  আওতাধীন মাগুরখালী ইউনিয়নের আন্ধার মানিক স্লুুইস  গেট ভেঙ্গে জোর পূর্বক লোনা পানি তুলে বোরো ধানের ক্ষতি করার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

১৭ এপ্রিল  সোমবার পাউবোর ডুমুরিয়ার উপ-সহকারী প্রকৌশলী মু: হাসনাতুজ্জামান বাদী হয়ে গজালিয়া গ্রামের গোবিন্দ মন্ডল কে প্রধানসহ ১০ জনের নাম উল্লেখ করে এজাহারটি দায়ের করেছেন।

মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনা পওর শাখা-১ এর  ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের ১৭/১ নং পোল্ডারের আওতাধীন  আধার মানিক স্লুইস গেটের কপাট তুলে গত ১০ এপ্রিল সকাল অনুমান ১০ টার দিকে এলাকার গজালিয়া গ্রামের গোবিন্দ মন্ডল, চিত্রামারী গ্রামের আনন্দ সরকার ও গৌতম রায়সহ তাদের সহযোগিরা নদী থেকে বিলের অভ্যান্তরে লোনা পানি উত্তোলন করায় গজালিয়া, চিত্রামারী,খোরেরাবাদসহ বিস্তৃর্ণ এলাকার ১হাজার ২০০”শ বিঘা জমির বোরো ধানসহ অন্যান্য উঠতি ফসল সম্পুর্ন নষ্ট করে দিয়েছে। এ ছাড়া আসামীগণ উক্ত স্লুুইস গেটের বিভিন্ন মেকানিক্যাল যন্ত্রাংশ ভেঙ্গে নিয়ে গিয়ে সরকারী সম্পত্তির ক্ষতি সাধন করেছে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম বলেন, ‘পাউবো কর্তৃপক্ষের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে’।

মাননীয় প্রধান মন্ত্রীর উপহার হিসাবে মেধাবি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

মাননীয় প্রধান মন্ত্রীর উপহার হিসাবে নবম ও দশম শ্রেনীতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ১৭ এপিল  সোমবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ট্যাব বিতরন করা হয়েছে।

উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ফিত হয়।

আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন  মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, শেখ হেলাল উদ্দীন , সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস প্রমুখ। উপজেলার ৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব ট্যাব বিতরন করা হয়