বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ডুমুরিয়া উপজেলা কমান্ডারের নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল  ডুমুরিয়া উপজেলা কমান্ডারের ২০২২-২৩ মেয়াদে নির্বাচনে কমান্ডার, ডেপুটি কমান্ডার সহ ১১টি পদের বিপরীতে  ৯ এপ্রিল রবিবার মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিনে ২৬জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনের রিটার্ণিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২০মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডুমুরিয়া উপজেলা কমান্ডের ১ জন করে কমান্ডার,ডেপুটি কমান্ডার, ৭জন সহকারি কমান্ডার এবং ২ জন সদস্য পদে নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন পত্র বিতরণ করা হয়। মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিনে কমান্ডার পদে যুদ্ধোকালীন বীর  মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক এবং সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার,ডেপুটি কমান্ডার পদে দিলীপ কুমার রায় ও মোঃ মোবারক আলী,সহকারি কমান্ডার সুধাংশু শেখর ফৌজদার, বিভাষ চন্দ্র বৈরাগী,নারায়ন চন্দ্র বিশ্বাস,রবীন্দ্র নাথ বৈরাগী, মোঃ মাহাবুর রহমান, শেখ আবুল কালাম মহিউদ্দীন ও ভোলানাথ মল্লিক এবং নির্বাহী সদস্য পদে বিকাশ চন্দ্র রায়,চিত্ত রঞ্জন মন্ডল,মোঃ আলতাপ হোসেন, এফ,এম নুরুন্নবী চৌধুরী,শেখ ফিরোজ রহমান,দীনেশ চন্দ্র ভদ্র,কুমুদ রঞ্জন মল্লিক,বিকাশ চন্দ্র বাগচি,নারায়ন চন্দ্র ভদ্র,আব্দুল খালেক মোড়ল,ক্ষীরোদ চন্দ্র বৈরাগী,অন্নদা কবিরাজ,অশোক কুমার ফৌজদার,মিহির কুমার বাছাড় ও নৃপেন বিশ্বাস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

আগামী ১০ এপ্রিল সোমবার মনোনয়ন পত্র জমা, ১১এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই,১৩ এপ্রিল মনোনয়ন পত্র বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, আপিল নিষ্পত্তির তারিখ ১৬ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ এপ্রিল চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১৮ এপ্রিল,২৭ এপ্রিল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ এবং আগামী ২০ মে শনিবার ভোট গ্ৰহনের দিন ধার্য করা হয়েছে । নির্বাচনে ৬০ জন বীরমুক্তিযোদ্ধা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

 

 

ডুমুরিয়ায় শক্তি ফাউন্ডেশন এর  ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবুজায়ন কর্মসূচী পালন

।। জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা।।
 বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন(এনজিও) বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠান।  ১লা এপ্রিল ২০২৩ তারিখে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে  সংস্থার কর্ম এলাকায় ৫৫টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয। । তারই লক্ষে খুলনা জেলার ডুমুরিয়া শাখা অফিসের মাধ্যমে   জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে ৮ এপ্রিল শনিবার   ডুমুরিয়া  উপজেলা পরিষদ চত্বরে  ৫০  টি ফলজ ও বনজ বৃক্ষ রোপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।  এসকল কর্মসূচিতে  উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান,  শক্তি ফাউন্ডেশন এর ফাইন্যান্স ডিরেক্টর  আসাদুজ্জামান, খুলনার  রিজিওনাল হেড  মো: জামাল হোসেন , ফাইন্যান্স সুপারভাইজার   প্রতুল কুমার মণ্ডল , এরিয়া সুপারভাইজার  মো: শাহিনুল ইসলাম (শাহিন) ,  শক্তি ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ । উল্লেখ্য
১৯৯২ সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো (প্রধান মন্ত্রীর কার্যালয়) এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় সমগ্র বাংলাদেশে ৫০৪ টি শাখা অফিস ও ৮৭ টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ- সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।
 প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসের মধ্যে ৫৫টি জেলাতে ৩,১০০ টি বৃক্ষরোপনের পরিকল্পনা হাতে নিয়েছে। বৃক্ষরোপনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটাতে ও অন্যকে উদ্ভুদ্ধকরনের কাজে আসবে অন্যদিকে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।

ডুমুরিয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ‍্য সেবা অধিকার  বিষয়ে কিশোর কিশোরীদের মাসিক ইয়ুথ আড্ডা অনুষ্ঠিত

/জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//
ডুমুরিয়ায় ব্র‍্যাকের অধিকার এখানে এখন  ২ এর আয়োজনে বুধবার সকালে যৌন ও প্রজনন স্বাস্থ‍্য সেবা অধিকার  বিষয়ে গুটুদিয়া ৩নং  ইয়ুথ গ্রুফের উদ‍্যেগে কিশোর কিশোরীদের দ্বি মাসিক ইয়ুথ আড্ডা অনুষ্ঠিত হযেছে।
ইউনিসেভ এর রির্সোস পারসন মো: খররম হোসেন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি উপস্থিত কিশোর কিশোরীদের বয়স সন্ধিকালে বিভিন্ন সমস‍্যা পরিবর্তন মাদক, বাল‍্য বিবাহ সহ সমাজিক বিষয়ে আলোচনা করেন  এসময উপস্থিত  ছিলেন ব্র‍্যাকের এখন প্রক্লপের শিখা রানী।

ডুমুরিয়ায় গৃহবধূ মুন্নী’র মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় নার্গিস ক্লিনিকের ভুল চিকিৎসায় গৃহবধূ মুন্নী’র মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ৪  এপ্রিল মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাসষ্টান্ড চত্বরে ঘন্টা ব‍্যাপী এলাকাবাসীর  উদ‍্যেগে এক মানববন্ধন পালিত হয়েছে।  এ মানববন্ধনে সভাপতিত্ব করেন,  ইউপি সদস্য এফ এম আমজাদ হোসেন। বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ ইকবাল হোসেন, খান নজরুল ইসলাম, শেখ জাকির হুসাইন, হেলেনা পারভীন, শেখ আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, হালিম শেখ, মোহাম্মদ আলী খান। মানবনন্ধনে বক্তারা বলেন, মুন্নী বেগম গর্ভবতী ছিলেন। পেটের ব্যাথায় ওই ক্লিনিকে ভর্তি হয়েছিল। কোন পরীক্ষা নিরিক্ষা ছাড়াই এ্যাপানটিস অপারেশনের সময় খাদ্যনালীও কেটে ফেলা হয়। পরে তাকে ভুল চিকিৎসাও দেয়া হয়। যে কারণে তার মৃত্যু হয়েছে। মানববন্ধনে মুন্নীর ৬ বছরের পূত্র সন্তান সাদিকের হাতে একটি প্ল্যাকার্ড দেখা যায়।

উল্লেখ্য গত ১৭ ফেরুয়ারি খলশীর খাজুরা এলাকার রফিক খানের স্ত্রী মুন্নী বেগম এ্যাপানটিস অপারেশনের জন্য ডুমুরিয়া নার্গিস ক্লিনিকে ভর্তি হয়। ডাক্তার শেখ সুফিয়ান রুস্তম এসে রোগি দেখে ওইদিন অপারেশন করতে অনীহা প্রকাশ করেন। কিন্তু ক্লিনিক মালিকের পিড়াপিড়িতে ডাক্তার অপারেশন করেন। পরবর্তীতে অপারেশনের স্থানে আস্তে আস্তে বচন ধরতে থাকে। ক্লিনিক কর্তৃপক্ষ বেশকিছুদিন রেখে একটু পচন কমলে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে পচনের মাত্রা বেড়ে যায়। ১০ মার্চ শুক্রবার রোগির প্রচন্ড খিচুনি হয় পরে অজ্ঞান হয়ে পড়ে। নিরুপায় হয়ে রোগির স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ১১ মার্চ শনিবার সকালে তাকে ফুলবাড়ি গেট মিরেরডাঙ্গা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা। এর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

ডুমুরিয়ার বিলডাকাতিয়ার জলাবদ্ধতা বিষয়ক সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের সাথে কৃষকদের মতবিনিময়

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলার বিলডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন ও পতিত জমি আবাদযোগ্য করতে কৃষি মন্ত্রণালয়ের সমূহের সমন্বিত উদ্যোগ গ্রহণের নিমিত্তে স্হানীয় জনপ্রতিনিধি,প্রশাসন ও সংশ্লিষ্ট কৃষকদের সাথে  ৪ এপ্রিল মঙ্গলবার  বিকেলে কাটেঙ্গা নামকস্থানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি দপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ,

সভাপতিত্বে  মতবিনিময় সভায় বক্তব‍্য দেন প্রধান বৈজ্ঞানিক  কমাকতা ড, হারুন অর রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা  ড,তাওমিদ হাসান আনছারি,

জেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর হোসেন,‌ ইস্মাট প্রকল্প‌ের পরিচালক শেখ ফজলুল হক মনি,

উপ পরিচালক মোঃ মোছাদ্দেক হোসেন,মাধব কুমার ঘোষ,

খুলনা পানি উন্নয়ন বোর্ডের এস ডি‌ মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, বিএডিসির কর্মকর্তাগন, ধামালিয়া

ইউ পি চেয়ারম্যান মোঃ জহুরুল হক,  রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ‍্যাপক  জি এম  আমানুল্লাহ

এস এ পি‌পি-পরানজয় মন্ডল,উপসহকারী কৃষি কর্মকর্তা  তুষার কান্তি বিশ্বাস, জাহাঙ্গীর  হোসেন, ইকবাল হোসেন, প্রকাশ চন্দ্র রায়, কৃষক‌  ও ইউপি সদস্য ‌আব্দুল‌ কুদ্দুস, কৃষক কাজী জাহাঙ্গীর হোসেন, কৃষক ইমরুল ইসলাম, হামিদুল ইসলাম মোল্লা, ইউপি সদস‍্য আজম হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজি আব্দুস সালাম, নজরুল ইসলাম,কবির হোসেন চৌধুরী এলাকা শত শত ‌কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা  ‌করেন ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন।

 

ডুমুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতিয় দিবস পালিত- গ্রাম ডাক্তার এ‍্যসোসিয়েশান শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ায় যথাযোগ‍্য মর্যাদায ও বিভিন্ন কর্মসূচির মধ‍্যেদিয়ে স্বাধীনতা ও জাতিয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি,  মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, বে সরকারি প্রতিষ্ঠান ব‍্যাংক বীমা, সাংস্কৃতিক সংগঠনের উদ‍্যেগে পুষ্পমাল‍্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।

ডুমুরিয়া উপজেলা গ্রাম ডাক্তার এ‍্যসোসিয়েশান কমিটির নেতৃবন্দ স্মৃতি স্ভম্ভে পুষ্প মাল‍্য অর্পন শেষে বাজারের অস্থায়ী কার্যলয়ে এক আলোচনা সভা কমিটির সভাপতি ডা: মোল্ল‍্যা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও  জাহান আলী মোল্ল‍্যার পরিচালনায় বক্তব‍্য দেন বিএম এ হালিম, এসএম আমজাদ হোসেন, আন্দন বিশ্বাস, শেখ হাবিবুর রহমান, সৌতমরায়, রিয়াজুল ইসলাম, বাহাউদ্দিন, সাবিনা ইয়াসমিন, সরোজিত ঢালী, রিপন জোয়াদ্দার, অজুন রায়, শিবপদ মন্ডল, শিমুল কুমার বিশ্বাস, আন্দন বিশ্বাস, আসিক মোল্ল‍্যা,প্রমুখ।

ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরষ্কার   বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায়  পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন প্রক্লল্পের পরিচালক শেখ ফজুলুল হক মনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন কৃষি সম্প্রসারণ  অফিসার  কৃষিবিদ মো; ওয়ালিদ হোসেন ও কৃষিবিদ আরাফত জামিল, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পুরাঞ্জয মন্ডল , উপসহকারী কৃষি কর্মকতা ও ডিপ্লোমা কৃষি পরিষদের সভাপতি  তুষার বিশ্বাস, সাধারন সম্পাদক  জাহাঙ্গীর  হোসেন  প্রমুখ। মেলায় কৃষি প্রযুক্তির উপর  ১০ টি স্টলের প্রদর্শন  করা হয।

ডুমুরিয়ায় দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র আয়োজনে শিক্ষা বৃত্তি (চেক) প্রদান অনুষ্ঠান

/জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন শিক্ষাই জাতির মেরুদন্ড ।  শিক্ষিত জাতিই পারে সমাজকে পরিবর্তন করতে । আর্দশ শিক্ষা গ্রহন করে আলোকিত মানুষ হতে হবে।  বর্তমান সরকার শিক্ষার প্রসার ঘটাতে নানা মুখি পদক্ষেপ গ্রহন  করেছে। নারী শিক্ষার  ক্ষেত্রে সরকার উপবৃত্তিসহ সকল ধরনের সুবিধা দিয়ে আসছে ।  শিক্ষার্থীদের মানষিক মনোবল নিয়ে  সামনের দিকে এগিয়ে যেতে হবে  আমিও পারি এই চিন্তা চেতনায়  সু শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে অফিসার্স ক্লাবে দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র আয়োজনে শিক্ষা বৃত্তি (চেক) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের  সভাপতিত্বে দু:স্থ কেন্দ্রের ব‍্যবস্থাপক আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব‍্য দেন অফিসার্স ইনচার্জ শেখ কনি মিয়া, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর  আলম, স্বাগত বক্তৃতা দেন ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক সনজিৎ সরকার, শাখা ব্যবস্থাপক সমর রানা, গল্লামারী শাখা ব্যবস্থাপক সামিউর রহমান, আইটি কর্মকর্তা রমিজ  রাজা, অমিতাপ কুন্ডু, মনোজ বর, পবিত্র ঢালী প্রমুখ। মোট ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ শিক্ষার্থীকে মোট ৩ লাখ ৬০ হাজার টাকার উপবৃত্তির চেক হস্তান্তর করা হয়।

 

ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

//ডুমুরিয়া সংবাদদাতা //
ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাধীনতা  চত্বরে  ২২ মার্চ বুধবার দুপুরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে  মেলার শুভ উদ্বোধন করেন।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন উপস্থিত ছিলেন  ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস,এম জাহাঙ্গীর আলম,উপজেলা  কৃষক লীগের সভাপতি অরিন্দম মল্লিক, প্রাক্তন জেলা পরিষদের সদস‍্য শোভারানী হালদার,  অতিরিক্ত কৃষি অফিসার মো; ওয়ালিদ হোসেন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পুরঞ্জয রায় , উপসহকারী কৃষি কর্মকতা তুষার বিশ্বাস  প্রমুখ।
মেলায়  মোট ১৪’টি স্টলে কৃষি  প্রযুক্তি কাজে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে। প্রধান  অতিথি আউশ ধান ও  পাট বীজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  আউশ ধান বীজ ও রাসায়নিক সার এবং  পাট বীজ এবং কৃষি ঋনেরচেক  বিতরণ  করেন।

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং আজ গৃহ পাবেন ২’শ পরিবার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার  ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৪র্থ পর্যায়ের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত প্রশাসনিক ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ মুল বিষয়বস্তু তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক জিএম আব্দুস সালাম ও এম এ এরশাদ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, জাহিদুর রহমান বিপ্লব, এস রফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, এনামুল বাশার টিটো, সুজিত মল্লিক, মাহাবুবুর রহমান, আব্দুর রশিদ এলিন, আব্দুল মজিদ, সুমন ব্রহ্ম প্রমুখ।

উল্লেখ্য বুধবার বেলা ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ ব্যাপি গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। যার অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলার ২’শ পরিবারকে এ গৃহ প্রদান করা হবে।