ডুমুরিয়া সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা চতুর্থ মূত‍্যুবার্ষিকীতে  আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

/?জাহিদুর রহমান বিপ্লব, খুলনা//

খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক  ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা চতুর্থ মূত‍্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৭ জুলাই  বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ নাজিবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

স্মৃতি চারন করে বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা খোকন,  সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ,  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদার,  কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য প্রকৌশলী মৃনাল কান্তি জোর্দ্দার, আওয়ামী লীগ নেতা  এসএম সুলতান আহম্মেদ, খান আবু বক্কার, প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, মোল্ল‍্যা সোহেল রানা, শ্রমিক নেতা শওকাত হোসেন, মহিলা আওয়ামী নেত্রী হাসনা হেনা, তহমিনা বেগম, ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ছাত্র নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

ডুমুরিয়ায় খাসজমি বন্দোবস্তে সরকারী ও বেসরকারি  উদ‍্যোগে উত্তরনের কর্মশালা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় আমার প্রকল্প এ  খাসজমি বন্দোবস্তে সরকারী ও বেসরকারি  উদ‍্যোগে  প্রান্তিক মূল্যায়ন নিশ্চিত করা উপজেলা পর্যায়ে কৃষি খাস জমি বন্দোবস্ত  কমিটির ভূমিকা ও দায়িত্ব বিষয়ে এক  কর্মশালা ২৬ জুলাই  মঙ্গলবার  সকালে উপজেলা সম্প্রসারন প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।  উত্তরন আমার প্রকল্পের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুনুর রশীদ,  এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি’র  বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,  অতিথির বক্তব‍্য রাখেন সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান।

উত্তরণের মোঃ মনিরুজ্জামান জোয়ার্দারের  সার্বিক  পরিচালনা  অন‍্যান‍্যের মধ‍্যে  বক্তব্য রাখেন  উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আক্তার স্বপন, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ভূমি কমিটির সদস‍্য অধ‍্যাপক কে‌ এম হযরত আলী ,  শোভা রানী হালদার, খান আবু বক্কার, মো: সুজা উদ্দিন,  সেলিম সরদার, উত্তরণ প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল আলীম গাজী, মোঃ কামাল হোসেন,কল্যাণী রায়, আনোয়ারা খাতুন সাথী, আরফিন সুলতানা, কর্মশালা

সার্বিক  পরিচালনা করে  মোঃ মনিরুজ্জামান জোয়ার্দার।

ডুমুরিয়ায় বোরো ধান বীজ সংগ্রহ’র উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র আয়োজনে ২৫ জুলাই  সোমবার বিকেলে  কৃষক পর্যায়ে উৎপাদিত বোরো ধান বীজ সংগ্রহ ও বিক্রযের  উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (উদ‍্যান) মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক (শশ‍্য) মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা  কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন, এসওপিপিও সঞ্জয় দেবনাফ উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি বিশ্বাস,আশুতোষ দাশ, উল্লেখ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  এর মাধ‍্যমে সরাসরি কৃষকের কাছ ৪২ টাকা কেজি দরে ৪ হাজার ৭ শত ২২ মেট্রিক টন বীজ ধান বিএডিসির নিকট বিক্রয করা হয।

 

 

ডুমুরিয়ায় ইউপি সদস‍্য এসোসিয়েশন কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

।। জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া ,খুলনা।।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন ডুমুরিয়া উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ২৪ জুলাই  রবিবার সকালে উপজেলা স্বাধীনতা স্মৃতি চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেন ।
এরপর উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ও পরিষদের ২ জন ভাইন্স চেয়ারম‍্যান কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন । এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা কমিটির  আহ্বায়ক মেম্বর খান আবু বক্কার, সদস্য সচিব শেখ আব্দুল হালিম মুন্না, মুজাহিদুল হক, মোঃ মহিউদ্দিন আহমেদ, শেখ মাহবুর রহমান, শেখ শফিকুল  ইসলাম মোঃ আয়ূব আলী, নাজমুল হাসান বকুল, মোক্তার হোসেন, আব্দুল গফফার, সরদার মাসুদ রানা, তরুণ কুমার মন্ডল, বাবলুর রহমান, মনিরুল ইসলাম,মনোজ সরকার, মোছা:  নার্গিস খাতুন, আরজিনা বেগম, আসমা বেগম, হালিম সরদার, দেবব্রত সরদার,আলি আজম, মিলন, জিএম আছাবুর রহমান, মতিয়ার রহমান, পলাশ দাস প্রমুখ।

ডুমুরিয়ায় মৎস‍্য সপ্তাহ উদ্বোধন র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

জাতীয় মৎস‍্য সপ্তাহ উপলক্ষে  ২৪ জুলাই   রবিবার  সকালে র‍্যালী , আলোচনা সভা ও পুরষ্কার বিতরন  অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। আলোচনা সভায় বক্তব‍্য দেন সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা, অফিসার্স ইনচাজ সেখ কনি মিয়া, স্বাগত বক্তব‍্য দেন সিনিয়র মৎস‍্য অফিসার আবু বক্কার সিদ্দিক, দারিদ্র বিমোচন কর্মকতা প্রতাপ চন্দ্র দাস, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, পুরষ্কার প্রাপ্ত মৎস‍্য চাষী জয প্রকাশ বিশ্বাস, মেজবাউল আলম টুটুল প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫ জন শ্রেষ্ঠ চাষীকে পুরষ্কার প্রদান করা হয। চিংড়িতে প্রকাশ বিশ্বাস,  কার্পমাছে শাহাদাৎ হোসেন, বাগদা  তৈয়েবুর রহমান, শৈল মাছে লক্ষী মন্ডল, চারা মাছের নার্সারীতে   বিবেক মন্ডল  । পরে সাজিয়াড়া মাদ্রসার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয।

ডুমুরিয়ায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ‍্যে দু:স্থ মহিলাদের হস্ত চালিত তাঁত প্রশিক্ষনে উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

উপজেলা পরিচালন ও উন্নযন প্রকল্প স্থানীয় সরকার ও  পল্লী উন্নযন মন্ত্রাণালয় কর্তৃক ডুমুরিয়ায়  কর্মসংস্থান সৃষ্টির লক্ষ‍্যে দু:স্থ মহিলাদের হস্ত চালিত তাঁত প্রশিক্ষনে উদ্বোধন করা হযেছে।

উপজেলা মহিলা বিষযক দপ্তরের আয়োজনে পরিচালিত তাঁত প্রশিক্ষন অনুষ্ঠানে  বক্তব‍্য দেন উপজেলা মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, গাজী আব্দুল হালিম, মহিলা বিষযক কর্মকতা রিনা রানী মজুমদার, জাইকা প্রকল্পের সমন্বযকারী  মো: আব্দুল করিম  প্রমুখ।  ৩০ জন নারী ৬ দিনের প্রশিক্ষনে অংশ গ্রহন করছেন।

ডুমুরিয়ায় মৎস‍্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

//ডুমুরিয়া সংবাদদাতা ,খুলনা//

নিরাপদ মাছ ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ  এবারের প্রতিপাদ‍্যকে সামনে রেখে ২৩ জুলাই  শনিবার  সকালে জাতীয়  মৎস‍্য সপ্তাহ ২০২২ উপলক্ষে ডুমুরিয়া  উপজেলা মৎস‍্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাবে মত বিনিময় সভায় সভাপতিত্ব  করেন সহকারী কমিশনির ভূমি মামুনুর রশীদ। সভায় দিক নির্দেশনা মুলক বক্তব‍্য দেন সিনিয়র উপজেলা মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, সহকারি  মৎস‍্য কর্মকর্তা চিত্ত রজ্ঞন পাল, সম্প্রসারন কর্মকর্তা আব্দুল কাদের, প্রণব দাস।

সাংবাদিকদের মধ‍্যে বক্তব‍্য দেন ডুমুরিয়া প্রেস ক্লাবের সাধারণ  সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, জিএম আব্দুস ছালাম, শেখ মাহাতাব হোসেন,  জাহিদুর রহমান বিপ্লব, সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক, রফিকুল ইসলাম উদয চক্রবর্তী, সুব্রত ফৌজদার, বিলায়েত হোসেন, আব্দুল লতিফ মোড়ল, ইলিয়াস হুসাইন, আশরাফুল আলম, মোক্তার হোসেন  আরিফুর রহমান নয়ন, সূমন ব্রম্ভ সহ বিভিন্ন পত্রিকা সাংবাদিক গন উপস্থিত ছিলেন  ।

২৩জুলাই হতে২৯ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

ডুমুরিয়ায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন ৯০ পরিবারকে জমি ও গৃহপ্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।  বৃহস্পতিবার (২১জুলাই) প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ের ২য় ধাপে দেশের ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। এরই অংশ হিসেবে খুলনার ডুমুরিয়া  উপজেলায় ৯০টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

এ লক্ষ্যে  সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ জোবায়েদ আলী  মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানের  আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ,উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন ,উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার,ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন প্রমূখ।

মুজিববর্ষে তিনটি পর্যায়ে এক লাখ ৮৫ হাজার একশত ২৯টি ঘর বরাদ্দ করা হয়। ডুমুরিয়া  উপজেলায় আশ্রায়ন প্রকল্পের আওতায়  ৯০টি পরিবার সহ তিনটি পর্যায়ে মোট ৮০৫ টি ঘর বরাদ্ধ দেয়া হয়েছে।আরো ৩০০টি ঘর নির্মাণের প্রস্তুুতি চলছে।

অনুষ্ঠানে সুফল ভোগী ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্য,সরকারি কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতা, মিডিয়াকর্মী সহ সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

 

 

ডুমুরিয়ায় বিশ্ব জনসংখ‍্যা দিবস পালিত

//ডুমুরিয়া সংবাদদাতা ,খুলনা//

খুলনার ডুমুরিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ‍্যেগে র‍্যালী, আলোচনা সভা ও শ্রেষ্টত্ব অর্জনকারী কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।  অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। বক্তব‍্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ডাঃ সুলতানা জিনাত ফাতেমা,সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সামছুজ্জামান, ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শক মোঃ নাছির উদ্দীন,মিলন খান,প্রভাত কুমার সরকার,রাজিব মন্ডল প্রমূখ।

শেষে পরিবার পরিকল্পনা বিভাগ ঘোষিত বিভাগীয় পর্যায়ে মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ, রুদাঘরা ইউনিয়ন উপসহকারি কমিউনিটি মেডিকেলঅফিসার(এমওসিএম) নিরুপমা বিশ্বাস,জেলা পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জনকারী সাহস ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারি খাদিজা খাতুন ও গুটুদিয়া ইউনিয়নের এফডব্লিউএ সবিতা মনি কে সম্মাননা প্রদান করা হয়।আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় নড়াইল সহ সারাদেশে ঘটে য়াওয়া সাম্প্রদায়িক  সন্ত্রাসের বিরুদ্ধে গ্রেফতার শাস্তির দাবিতে শিশু মঞ্চ ও রক্তিম খেলাঘর আসরের মানববন্ধন

// নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া, খুলনা//

নড়াইল সহ সারাদেশে ঘটে য়াওয়া সাম্প্রদায়িক  সন্ত্রাসের বিরুদ্ধে গ্রেফতার শাস্তির দাবিতে ২১ জুলাই  বৃহস্পতিবার  বিকেলে ডুমুরিয়ায়  শিশু মঞ্চ ও রক্তিম খেলাঘর আসরের যৌথ বাসষ্টান্ড চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয। মানববন্ধন কর্মসূচী চলাকালীন সমযে বক্তব‍্য দেন  শিশু শেখ সেলিম আক্তার, বিপ্লবী চারু বসু পরিষদের সভাপতি শেখ শফিক আহম্মেদ,  খেলাঘর আসরের সংগঠক শেখ মোশাররফ  হোসেন শিশু মঞ্চের সংগঠক নীতিশ রায় ও ইলোরা মজিদ টফি, ডুমুরিয়া থিয়েটারের পরিচালক বিপ্লব সরকার,  খান মহিদুল ইসলাম প্রমুখ।