খুলনার ডুমুরিয়া ঊপজেলা পরিষদের সামনে খালের দুর্গন্ধ যুক্ত পচা পানি- জন দুভোর্গ

//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়া উপজেলা  পরিষদের ব‍্যাযাম ল‍্যাবট‍্যারি স্কুল ও স্বাধীনতা চত্বরে সামনে পানি নিষ্কাশনের খালটির  দুর্গন্ধ যুক্ত পচা পানিতে শিক্ষার্থী সহ অফিস পাড়া ও জন সাধারনের চরম ভোগান্তি পোহাতে  হতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ব‍্যায়াম স্কুল, স্বাধীনতা চত্বর, কৃষক প্রশিক্ষণ, সেটেলমেন্ট অফিস, খাদ‍্য অফিস,  দলিল লেখক সমিতি ও সাব রেজিষ্ট্র অফিসের সামনে খালের বদ্ধ পানি পচে প্রকট দুর্গন্ধ সৃষ্টি হযেছে। ওই এলাকায় কযেকটি চায়ের দোকানে অফিস পাড়ার আগত শত শত সাধারন মানুষ  বসে সময ক্ষেপন করে থাকে। গত দু দিনে খালের পচা পানির দুর্গন্ধে সকলের নাভিশ্বাস উঠে যাওয়ার উপক্রম হযেছে। এছাড়া  অফিসের অফিসার সহ ষ্টাফদের দুর্গন্ধে ভিতর দিয়ে অফিস করতে হচ্ছে। দুর্গন্ধটি  মারাত্মকভাবে পরিবেশ দুষণ ছড়াচ্ছে। দুর্গন্ধযুক্ত পানিতে বিস্তার ঘটছে মশা-মাছিসহ নানা ধরনের রোগ জীবাণুর ।

এলাকাবাসী জানান,  বাসষ্টান্ডের পাশে  রাস্তায় নিছে ওই খালের মধ‍্যে  বাজারের বিভিন্ন হোটেলে  বর্জ ও বাসা বাড়ির  ময়লা আবর্জনা ফেলার কারনে বদ্ধ খালের পানি দুর্গন্ধে  সৃষ্টি।  সামনে চায়ের দোকানদার  সহ দলিল লেখক সমিতি লেখকরা বলেন  খালের দুগন্ধ যুক্ত পানি সহ‍্য করার মতো না বাধ‍্য হয়ে সইতে খালে জোয়ার ভাটা সৃষ্টি করে দুর্গন্ধ পানি সরিয়ে দিলে এর কিছুটা সুফল পাওয়া যাবে। বিষযটি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে যথাযথ ব‍্যবস্থা গ্রহনে ভুক্তভোগীরা দাবী জানিয়েছেন।

খুলনার ডুমুরিয়ায় কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

 //জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়া উপজেলা কৃষকলীগের ত্রি বাষিক সম্মেলন ১৮ জুলাই  সোমবার বিকেলে স্থানীয় শহীদ জোবাযেদ আলী মিললনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকলীগের আহবায়ক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সদস‍্য সচিব অরিন্দম মল্লিকের পরিচালনায়  সম্মেলন  উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি   অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবুল।

সম্মেলনে  প্রধান অতিথি,র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষককলীগের সাংগঠনিক  সম্পাদক অধ‍্যাপক নাজমুল ইসলাম পানু, কেন্দ্রিয় কৃষকলীগ নেতা মোসা হালিমা বেগম,  নুরুল ইসলাম বাদশা, প্রধান বক্তার বক্তব‍্য দেন  জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক  মানিকুজ্জামান অশোক, বিশেষ বক্তা জেলা কৃষকলীগ নেতা খান খোরশেদ আলম,  আমন্তিত অতিথি,র বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি  মোস্তফা কামাল খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামী লীগ নেতা  বীর মুক্তিযোদ্ধা মোকলেচুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগের তথ‍্য ও গবেষণা বিষযক সম্পাদক অজয সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  শাহানেওয়াজ হোসেন জোয়াদার, উপজেলা আ’লীগ নেতা জিএম ফারুক হোসেন,  কাজী আলমগীর হোসেন, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম,  ছাত্র নেতা শেখ মাসুদ রানা প্রমুখ। প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধুর কন‍্যা জননেত্রী শেখ হাসিনার দেশকে উন্নযনশীল দেশে রুপান্তিত করেছে। পিতার লালিত স্বপ্ন ও এদেশের কৃষক ও খেটে খাওয়া মানুষের জন‍্য বিভিন্ন ধরনের কর্মসূচী হাতে নিয়েছে।

কৃষক ও কৃষি আমাদের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুজ্জামান বাবলু।  সম্মেলনে শেষে সভাপতি  পদে অরিন্দম মল্লিক ও সাধারন সম্পদক পদে  জাহাবুর রহমান নাম ঘোষনা  করা হয।

Daily World News

খুলনার ডুমুরিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ২ জন আটক

খুলনার ডুমুরিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ২ জন আটক

 //সংবাদদাতা ডুমুরিয়া, খুলনা//

খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়ার পঞ্চু গ্রামে রোববার রাত ১০টার দিকে  ডাকাতি  প্রস্তুতিকালে পিস্তল ও চাপাতিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ ।

পুলিশ  সুত্রে জানা গেছে  ধৃত ডাকাতরা  হলেন উপজেলার ধামালিয়া ইউনিয়নের  টোলনা গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে মো. শামীম বিশ্বাস(৩০) ও একই গ্রামের মুজিবুর বিশ্বাসের ছেলে মো. জিহাদুল বিশ্বাস(২৭)।

এলাকা বাসী সুত্রে জানা  যায়,   ধৃর্ত ব‍্যক্তি সহ কযেকজন রায়েরমহল   এলাকা  হতে ভ্যানযোগে মোস্তফার মোড় হয়ে পঞ্চু গ্রামের চারা বটতলা নামকস্থানে এসে সংঘবদ্ধ হয়ে ডাকাতীর প্রস্তুতি নিচ্ছিল এমন সময এলাকায় খবর ছড়িয়ে পড়লে ডাকাতরা অস্ত্রের মুখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুই সদস্যকে ধরে গণধোলাই দেয় গ্রামবাসী। বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে একটি দেশী পিস্তল ও একটি চাপাতিসহ ওই দুই ডাকাতকে আটক করে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া সাংবাদিকদেরবলেন, ডাকাত দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ডুমুরিয়া হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি মামলা রেকর্ড হয়েছে।

 

ডুমুরিয়ায় কাজী সামছুর রহমান মৎস‍্য আড়ৎ এর শুভ উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়ায় কাজী শামছুর রহমান মৎস্য আড়ৎ এর উদ্বোধন উপলক্ষ্যে ১৭ জুলাই  রোববার বিকেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আড়ৎ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজী ফরিদ আহমেদ।

ফিতা কেটে উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ- এমপি। আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সাইদ সরদার, শেখ নাজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, যুবলীগ আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ।

উপস্থিত ছিলেন শিক্ষক আইয়ুব হুসাইন, শফিকুল ইসলাম, ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া সহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।

ডুমুরিয়ায় প্রাথমিক বিদ‍্যালযের অভিভাবক সদস‍্য পদে নির্বাচন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

উৎসব মূখর পরিবেশে খুলনার ডুমুরিয়ায় গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত  হয়েছে।

১৬ জুলাই  শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পুরুষ অভিভাবক শ্রেনীর ২টি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইতোমধ্যে মহিলা অভিভাবক সদস্যের ২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুবর্ণা খান ও তানজিলা নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুরুষ অভিভাবক সদস্য নির্বাচনে  ৪১৬ জন ভোটারের  মধ্যে ২৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বে সরকারী ফলাফলে মো. মহসিন হোসেন খান বল প্রতীক নিয়ে ২১৫ ভোট ও মো. শামীম হোসেন খান বই প্রতীক নিয়ে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপ্তী রায় জানান, এইবারই প্রথম স্কুলে ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটির অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সিকদার জার্জিস হোসেন।

 

ডুমুরিয়ায় হিন্দু ধমীয় কল‍্যান ট্রাস্টের অর্থায়নে মঠ মন্দির শ্মশান ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি অচ্ছল পরিবারের চেক বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা //

বাংলাদেশ  হিন্দু ধমীয় কল‍্যান ট্রাস্টের অর্থায়নে ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়নের মঠ মন্দির শ্মশান ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি অচ্ছল পরিবারের চেক বিতরন অনুষ্ঠান উপলক্ষ্যে  ১৫ জুলাই শুক্রবার বিকালে স্থানীয় কালীবাড়ি মঠ মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল বৈরাগী র সভাপতিত্বে ও  পূজা উদয়াপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায়  সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ হিন্দু ধমীয় কল‍্যান ট্রাস্ট এর সিনিয়র সভাপতি নারায়ন চন্দ্র চন্দ এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স ইনচাজ সেখ কনি মিয়া, রঘুনাথপুর ইউনিয়নের ইউপি চেয়ারম‍্যান মনোজিৎ বালা, সহকারী অধ‍্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, রংপুর ইউনিয়নের চেয়ারম‍্যান অধ‍্যক্ষ সমারেশ মন্ডল, শোভনা ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ বৈধ‍্য   কালিবাড়ি মঠ কমিটির অশোক আচ‍্যায,  সহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি বলেন অসম্প্রদায়িক চেতনার বিশ্বাসী বাংলাদেশ।  জাতীর জনককে হত‍্যা করে এদেশের সাম্প্রতিক সম্প্রতি বিনষ্ট করতে চায়।  দেশ বিরোধী চক্রান্তকারীরা বার বার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এদের বিরুদ্ধে ঐক‍্যবদ্ধ থাকতে  হবে।

ডুমুরিয়ার চুকনগরে দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ার  চুকনগরস্থ দলিত হাসপাতাল মিলনায়তনে দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা ১৪ জুলাই বৃহস্পতিবার  সকালে অনুষ্ঠিত হয় । এডুকেশন সাপোর্ট প্রোজেক্ট ইন এইড অফ দলিত কমিউনিটি প্রকল্পের সহযোগীতায়  অনুষ্ঠিত সভাপতিত্ব করেন  দলিত -এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস ও স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলিত  এর হেলথ এন্ড লাইভলিহুডে এর প্রোগ্রাম হেড নিতাই চন্দ্র দাশ, শিক্ষা কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দাস, স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাস, প্রোগ্রাম অগ্যানাইজার নেপাল চন্দ্র দাশ ও বিপ্লব দাস প্রমূখ। অনুষ্ঠানে  প্রকল্পের ১২টি দলিত স্কুলের ৩০ জন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রত্যেককে একটি করে ছাতা প্রদান করা হয়।

ডুমুরিয়ায় ১৬ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া ফুটবল একাদশ কতৃক আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের  ফাইনাল খেলা ১২ জুলাই মঙ্গলবার বিকেলে স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয। খেলায় বান্দা ফুটবল একাদশ ও উত্তর শৈলমারী ফুটবল একাদশকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন।

খেলা শেষে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান গোপাল চন্দ্র দে। এসময উপস্থিত ছিলেন প্রভাষক  অমিত বিশ্বাস অপু, ইউপি সদস‍্য সঞ্জয বিশ্বাস প্রমুখ। বিজযী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।

 

 

ডুমুরিয়ায় যুবলীগের বৃক্ষ রোপন ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া কেন্দ্রিয়  যুবলীগের  বৃক্ষ রোপন কর্মসূচীর  অংশ হিসাবে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ‍্যেগে বৃক্ষ রোপন ও ঈদ পূর্নমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয। মঙ্গলবার ১২জুলাই দুপুরে টিপনা আমজাদ মেমোরিয়াল বিদ‍্যালয়ে ঈদ পূনমিলন ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য প্রকৌশলী মৃনাল জোর্দ্দার,  বিশেষ অতিথি ছিলেন প্রক্তান জেলা পরিষদ সদস‍্য চৌধুরী রায়হান ফরিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুগ্ন আহবায়ক এ‍্যাড.আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, খনিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিশ্ব নাথ দে, রাজিউল বারী সৈকত,  শোভনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিকাশ মন্ডল, রংপুর ইউনিয়নের প্রসুন বিশ্বাস পম্পি, রুদাঘরা ইউনিয়নের জহুরুল হক,  ডুমুরিয়া সদরের আহবায়ক রবিউল ইসলাম আন্টু,সরদার আব্দুল হামিদ,  শরাফপুর ইউনিয়নের আহবায়ক দেলোয়ার হোসেন, রঘুনাথপুর  ইউনিয়নের আহবায়ক তুষার মন্ডল, ধামালিয়া ইউনিয়নের প্রভাষক  মেহেদী মাসুদ, তৌহিদুজ্জামান রাতুল, সাহস ইউনিয়নের আহবায়ক মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, ইমরান হোসেন বাবু, গুটুদিয়া ইউনিয়নের দিলিপ মন্ডল,  মাগুরখালী ইউনিয়নের ব্রজেন সরদার,  আটলিয়া ইউনিয়নের দাউদ মোড়ল,  মাগুরাঘোনা ইউনিয়নের কামরুল ইসলাম, রোকনুজ্জামান মন্টু, কৃষকলীগের অরিন্দম মল্লিক, ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ। স্কুল প্রাঙ্গনে ফলজ বৃক্ষ রোপন করা হয।

 

 

ভুমুরিয়ায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত। প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
বিনা বেতনে শিক্ষকতার এ মহান শেশায় নিজেকে জড়িয়ে অধেকটা বছর পার করে ক্লান্ত শ্রান্ত শিক্ষকদের অবশেষে মুখে হাসির ঝল দেখা দিয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে জাতিকে শিক্ষার আলোয়  আলোকিত করার স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের মানুষ করার কাজে নিয়োজিত করতে দীর্ঘ পথ পরিক্রমায়  নানা জটিলতা ও দারিদ্রতার সাথে লড়াই করে গ্রাম অঞ্চলে মেধার বিকাশ ও শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম আনতে ব‍্যয় করেছে তাদের মেধা।
 শিক্ষা মন্ত্রণালয়  হতে সারা দেশে নিম্ম মাধ‍্যমিক, মাধ‍্যমিক,  উচ্চ মাধ‍্যমিক, মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে  এমপিও ঘোষনা করেছে।  ডুমুরিয়া  উপজেলায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও আওতায় এসেছে।  বুধবার সকাল থেকে নন এমপিও শিক্ষকরা সরকারের তালিকা ঘোষনার উপেক্ষায় ব‍্যস্থ‍্যতা উদ্বেগ উৎকন্ঠা পরিলক্ষিত  করা গেছে।
ঘোষিত তালিকায় যাদের নাম রয়েছে সে সব প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও তাদের পরিবারের  বাধ ভাংঙ্গা আনন্দ যেন দীর্ঘ পথ পাড়ি দেওযা  অশ্রুসিক্ত করে তুলেছে। প্রায় প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেছে।
ডুমুরিয়ায় প্রতিষ্ঠান গুলো হলো এস এম বি মাধ‍্যমিক বিদ‍্যালয়, উদযন নিম্ম মাধ‍্যমিক বিদ‍্যালয, কেসি এস মাধ‍্যমিক বিদ‍্যালয, ঘোনা মাধ‍্যমিক বিদ‍্যালয, সীমা স্মৃতি মাধ‍্যমিক বিদ‍্যালয, এবং আঠারো মাইল সৈয়দ ঈশা টেকনিক্যাল এন্ড বিজনেস  কলেজ।
 কথা হয়  সৈয়দ ঈশা টেকনিক্যাল এন্ড বিজনেস  কলেজের শিক্ষক গোবিন্দ ঘোষের সাথে তিনি বলেন দীর্ঘ পথ পরিক্রমায় সকল দু:খ কষ্ট ভুলে ২১ জন শিক্ষক মন্ডলী অমৃত সুধার সাধ মিলেছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাস, শিক্ষা মন্ত্রী ও স্থানীয় সংসদকে শুভেচ্ছা ও দীঘুয়াই কামনা করেছেন।