Author: জাহিদুর রহমান বিপ্লব
ডুমুরিয়ায় গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত
ডুমুরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির প্রতিবন্ধী যাচাই বাছাই করন এক সভা অনুষ্ঠিত হয
ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে মওলানা ভাষানী কলেজের অভিভাবক নির্বাচন সম্পন্ন
ডুমুরিয়ায় শেখ সোহেলের সুস্থতায় যুবলীগের দোয়া মাহফিল
ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
//জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া //
ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ জুলাই সকিলে অফিসার ক্লাবে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো আবুবকর সিদ্দিক।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো আবুবকর সিদ্দিক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করে বলেন জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ গত ২৩ জুলাই মাইকিং ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শুরু হয়। ২৪ জুলাই পোনা অবমুক্তি, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সফল ৫ জন মাছচাষিকে পুরস্কার প্রদান করা হয়। ২৫ জুলাই প্রান্তিক মাছচাষি ও মৎস্যজীবীদের নিয়ে ভান্ডারপাড়ার হাজিবুনিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৬ জুলাই অবৈধ জাল নিমূলে চুকনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং কারেন্টজাল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা ও ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
২৭ জুলাই শোভনা ইউনিয়নের কদমতলায় মাছচাষিদের মাটি পানি পরীক্ষার মাধ্যমে পরামর্শ সেবা প্রদান করা হয়। ২৮ জুলাই ৩০ জন চাষিকে জাইকার অর্থায়নে দেশীয় মাছ চাষের প্রশিক্ষণ প্রদান করা হয়। সেফটি প্রকল্পের আওতায় ১০ জন চাষিকে উন্নতমানের প্রোবায়োটিক প্রদান ও মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় ৪ জন চাষিকে মাছের খাদ্য প্রদান করা হয়। এতে চাষিরা খুবই উপকৃত হয়েছেন বলে তিনি জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ আব্দুল কাদের, সম্প্রসারন কর্মকর্তা, প্রণব কুমার দাশ টেকনিক্যাল অফিসার, মোঃ আশিকুর রহমান, টেকনিক্যাল অফিসার, ক্ষেত্র সহকারি এস এম সাদ্দাম হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর শেখ ইভান আহমেদ, ল্যাব টেকনিশিয়ান নূর ইসলাম ও অফিস সহায়ক রায়হান সরদার উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় সাংসদ নারায়ন চন্দ্র চন্দ এমপির সাথে উপজেলার বিভিন্ন দপ্তর
ডুমুরিয়ার ইমাম ও উলামা পরিষদ এর আয়োজনে রহমতের পানির আশায় এস্তেস্কা’র নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয
শ্রাবনে বৃষ্টির দেখা নেই। খরায় পুড়ছে মাটি। জমির মাটি ফেটে চৌচির হা হা কার করছে কৃষকরা। ধান মাছ সবজি উৎপাদন নিয়ে শংকিত। খাল বিল ভরাট করে দখল। কিছু এলাকায় নদীর পানি উঠানো নিয়ে মত বিরোধ। গোটা খুলনা অঞ্চলে কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় মানবকুল প্রানী কুলে জনজীবন অতিষ্ঠ হযে উঠেছে। কৃষি সম্বদ্ধি ডুমুরিয়া উপজেলায় ধান, মাছ ও সবজী উৎপাদন করে এলাকার মানুষের জীবন মানের পরিবর্তন ঘটেছে।
২৮ জুলাই বৃহস্পতিবার সকালে দক্ষিণ ডুমুরিয়ার ইমাম ও উলামা পরিষদ এর আয়োজনে রহমতের পানির আশায় এস্তেস্কা’র নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয।
শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৭ টায় সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি শহীদুল ইসলাম নামাজের ইমামতি করেন ।
নামাজের পূর্বে আলোচনায় বক্তব্য দেন শায়খুল হাদীস মুফতি শহীদুল ইসলাম, আলহাজ্ব মাও: ইব্রাহীম, মাও: আজহারুল ইসলাম, হাফেজ মো: ওয়াহিদুজ্জামান, মুফতি মো: ফয়জুল করীম, মাও: ইলিয়াস হোসাইন প্রমুখ। আলোচনা শেষে জাতি উম্মাতের কল্যানে আল্লাহর দরবারে ফরিয়াদ করা হয হে আরশের মালিক আমাদের পাপাচারের কারনে তোমার প্রাণীকুল মাখলুকদের কষ্ট দিওনা,
তোমার রহমতের বারীধারা আমাদের উপর বর্ষন করে জমিন কে উর্বর করে দাও। সমাজে পাপাচার এবং আসমানি আজাব গজবের তুলে নেওয়ার আহবান করা হয।
ডুমুরিয়ায় আড়াই বছরের শিশুকে আছড়িয়ে হত্যা করেছে পাষন্ড পিতা
ডুমুরিয়ায় বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডুমুরিয়ায় বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
২৭ জুলাই বুধবার সন্ধ্যায় উপজেলার টিপনা হাফিজিয়া মাদ্রাসায় প্রাঙ্গনে বৃক্ষ রোপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃনাল কান্তি জোর্দ্দার, উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খোকন, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুগ্ন আহবায়ক এ্যাড. আশরাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, আ: হামিদ সরদার, রাজিউল বারী সৈকত, আছাদুজ্জামান মিন্টু, শেখ মাসুদ রানা প্রমুখ।
