বাগেরহাটের কচুয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

স্মার্ট ভূমিসেসবা,স্মাট নাগরিক শ্লোগানে বাগেরহাটের কচুয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১২ টায় উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে সময় মত ভূমি কর পরিশোধ করার জন্য আহবান জানান।

তিনি আরো বলেন, ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহন করতে পারবেন। ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে এবং এই কাজটাকে আরো ত্বরান্বিত করতে ভূমি সেবা সপ্তাহ আয়োজনা করা। এতে করে সবাই ভূমি  সক্রান্ত সকল ধরনের সেবা  গ্রহন করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আনিচুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু,উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

কচুয়ায় উপজেলা চেয়ারম্যান মেহেদি হাসান বাবুকে সংবর্ধনা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান বাবুকে ব্যবসায়ী সমিতির সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের মাহফুজ চত্বরে সাইনবোর্ড বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান বাবুকে সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুনকেও সংবর্ধনা দেওয়া হয়। এরপর  বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্ত,দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জমান ঝুমুর, সাবেক ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, ধোপাখালী ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, বাধাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান আব্দুল কাদের, বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোতোয়াল ইলিয়াস আহম্মেদ, সাইনবোর্ড ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বিষ্ণু দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদিউজ্জামান খোকন, সহ ব্যবসায়ী সমিতির সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তি বর্গ।

 

সেবক হিসেবে কচুয়া বাসীর সেবা করতে চাই- উপজেলা চেয়ারম্যান মেহেদি হাসান বাবু

শুভঙ্কর দাস বাচ্চু, কচুয়া,  বাগেরহাট।।

সেবক হিসেবে কচুয়া বাসীর সেবা করতে চাই। উপজেলা বাসী আমাকে যে সম্মান দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

মসনী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান বাবু একথা বলেছেন। এসময় তিনি আরো বলেন, মসজিদ ও মন্দির পবিত্র জায়গা।

সম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ আমরা সবাই সুখে দুখে এক সাথে বসবাস করি।

মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের মসনী উত্তর পাড়া সর্বজনীন মাকালী মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের সময় নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান বাবুকে সংবর্ধনা দেওয়া হয়।

একই সাথে নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ সুমনকেও সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাধাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান আব্দুল কাদের, ইউপি সদস্য নিলয় কুমার দাস, বিশিষ্ট সমাজ সেবক বিমল কুমার দাস সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।

কচুয়ায় দিন মজুরের বসত ঘরে আগুন লেগে ভস্মিভুত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় দিন মজুরের বসত ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত ৮টর দিকে উপজেলার চন্দ্রপাড়া এলাকার আকবর আলীর পুত্র মামুন শেখের বসত ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র নগদ টাকা ধান সহ লাক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে। আগুন লাগার পরে স্থানীয়রা চেষ্টা করে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা দেন।

 

 

 কচুয়ায় আগুনে পুড়ে বসত ঘর ভস্মিভুত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় বসত ঘর আগুনে পুড়ে সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে। বুধবার গভীর রাতে রুমিচা বেগম(৪৭) এর বাড়িতে এ ঘটনা ঘটে। রুমিচা বেগম উপজেলা সদরে পশ্চিম টেংরাখালী গ্রামের মৃত রুস্তুম শিকদারের স্ত্রী।

রুমিচা বেগম জানান, বুধবার সন্ধায়  তার পালিত মামাতো ভাই রিয়াজ শেখ (২২) তাকে বিভিন্ন ধরনের হুমকি থামকি দেয়। এতে ভয়ে সে রাতে বাড়িতে ছিলনা। ওই রাতে  কেবা কাহারা তার বসতঘরে আগুন  দিয়েছে। স্থানীয় লোকজন তার বসত ঘরে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে এলাকাবাসী ও  কচুয়া ফায়ার সার্ভিস একটি ইউনিট ছুটেএসে আগুন নিয়ন্ত্রনে আনে।  উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

কচুয়ায় বিআরডিবির হাস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়া দরিদ্র মহিলাদের সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ের উন্নত জাতের হাস মুরগি পালন বিষয়ক ৩ দিনে প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।

বৃহপতিবার বিআরডিবি হলরুম ও মাঠ পর্যায়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভাচুয়ালী যুক্ত ছিলেন, বিআরডিবির মহাপরিচালক পরিচালক আঃ গফফার খান ও প্রকল্প পরিচালক মোঃ রাশেদুল আলম। এছাড়া প্রশিক্ষনে আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক বিআরডিবি বাগেরহাট নাঈমা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, উপজেলা উপ-সহকারী প্রানীসম্পদ কর্মকর্তা বিরাজ বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহসীন হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাসান ইমাম ,সহকারী পল্লী উন্নয়ন অফিসার(ইরেসপো) প্রবীর কুমার মন্ডল, খামার বিশেষঞ্জ তরিকুল ইসলাম,হিসাব সহকারী শিলু মন্ডল,মাঠ সংগঠক হিরামন মিস্ত্রী ও মানিক মিয়া প্রমূখ।

প্রশিক্ষনে আধুনিক পদ্ধতিতে হাস মুরগীর খামার তৈরি, বিভিন্ন রোগ ও তার সমাধান সহ খামার সংশিষ্ট বিষয়ে শিখানো হয়। অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষনের সার্বিক তদারকি করেন প্রকল্প পরিচালক মোঃ রাশেদুল আলম ও প্রকল্প সংশিষ্ট কর্মকর্তা।

 

কচুয়ায় পাশের হাড় মাধ্যমিকে ৮৮%,মাদ্রাসায় ৮২.৪২%, ভোকেশনালে ৬২.৯৬%

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা ১১টার দিকে গণভবনে ডিজিটালি আনুষ্ঠানিকভাবে এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করেন তিনি। এর আগে, সকাল ১০টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। পাসের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড, আর সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে। এবার ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ।

বাগেরহাটের কচুয়া উপজেলায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিকে ৭২৫জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৬৩৮জন পাশ করে। এ প্লাস ৩৬জন,পাশের গড় হাড় ৮৮%। ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদরাসায় ২৩৯ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১৯৭জন পাশ করে। এ প্লাস ৩জন,পাশের গড় হাড় ৮২.৪২%। কারিগরি শাখায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৩৪জন পাশ করে। এ প্লাস ২জন,পাশের গড় হাড় ৬২.৯৬%। রবিবার দুপুরে একাডেমিক সুপার ভাইজার মেহেদী মান্না এ তথ্য নিশ্চিত করেন।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন,শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে,শিক্ষার্থীদের আরো মনোযোগী করতে উপজেলা প্রশাসনের পক্ষথেকে সব ধরনের সহযোগীতা অব্যাহত রয়েছে। সেই সাথে তিনি কৃতকার্য হওয়া সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা।

কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মেহেদী হাসান বাবু চেয়ারম্যান নির্বাচিত

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মেহেদী হাসান বাবু (দোয়াত কলম প্রতীক) ২৬০৯০ ভোট পেয়ে বে-সরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকট তম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফি জেমস (মোটর-সাইকেল প্রতিক) পেয়েছেন ১৯৪৬৭ ভোট। বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার (ঘোড়া প্রতিক) পেয়েছেন ৮৪৬৫ ভোট। ভাইস চেয়ারম্যান শেখ সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন নির্বাচিত হয়েছেন।

ভোটার উপস্থিতির হার ৬২.৩৬% মোট ভাটার ৮৯,৬৯১জন, উপস্থিত ভোটার ৫৪৩৪০জন, বাতিল ভোট ১৫৮৯। এ নির্বাচনে  চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা  ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বীতা করেন।

নব-নির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন কচুয়া প্রসক্লাবের নেত্রীবৃন্দ। নেত্রীবৃন্দরা হলেন, সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারন সম্পাদক  কাজী  ছাইদউজ্জামান সাইদ, যুগ্ন-সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু,অর্থ সম্পাদক রথীন সাহা,  নির্বাহী সদস্য, সুপার্থ কুমার মন্ডল, খান সুমন, প্রদ্যুৎ কুমার মন্ডল সহ সকল সদস্য বৃন্দ।

 

কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহনের জন্যপ্রস্তুত ৩০ কেন্দ্র

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহটের কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহনের জন্য প্রস্তুত ৩০ কেন্দ্র।

মঙ্গল বার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নীং অফিসারি হমাংশু বিশ্বাস প্রিজাইডিং অফিসারদের কাছে ভোট গ্রহনের সামগ্রীবুঝিয়ে দেন।

এসময় নির্বাচনের সাথে সংশ্লিষ্ঠ কর্মকর্তা,আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলার ৭ টি ইউনিয়নের ৮১ টি গ্রামের ৮৯,৬৯১জন ভোটার এর মধ্যে পুরুষ ৪৪,৭৬৪জন ও মহিলা ৪৪,৬২৭জন। আয়তন ১৩১.৬২ বর্গ কিলোমিটার।

 

বাগেরহাটের কচুয়ায় শেষ মুহুর্তে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

শেষ মুহুর্তে জমে উঠেছে বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী লড়ছেন।

প্রার্থীরা যে যার মত করে প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারন ভোটারদের। চেষ্ঠা করছেন নিজের পাল্লা ভারী করতে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে সব প্রার্থীদের প্রচারনা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে করছেন ভোট প্রার্থনা। এ উপজেলার আয়তন ১৩১.৬২ বর্গ কিলোমিটার, আগামী ৮মে উপজেলা নির্বাচনে ৭ টি ইউনিয়নের ৮১ টি গ্রামের ৮৯,৬৯১জন ভোটার তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন। এর মধ্যে পুরুষ ৪৪,৭৬৪জন ও মহিলা ৪৪,৬২৭জন।

বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার ঘোড়া প্রতিক, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফি জেমস মোটর-সাইকেল প্রতিক, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কে.এম.ফরিদ হাসান আনারস প্রতিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম মাহফুজুর রহমানের ছেলে রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু দোয়াত কলম প্রতিক নিয়ে লড়ছেন।

ভাইস চেয়ারম্যান পদে শেখ সুমন টিয়াপাখি প্রতিক, মোঃ ফিরোজ আহম্মেদ উড়ো জাহাজ প্রতিক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাধবী রানী প্রজাপতি প্রতিক, হনুফা খাতুন কলস প্রতিক, মোসাঃ ইয়াসমিন আক্তার হাস প্রতিক নিয়ে লড়ছেন।

সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মীরা যাচ্ছেন ভোটারদের কাছে। চাচ্ছেন ভোট, এছাড়া বিগত সময়ের ভুলত্রুটি সংশোধনের জন্য ক্ষমা প্রার্থনাও করছেন তারা। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। ভোটকে কেন্দ্র করে বিভিন্ন পাড়া মহল্লা, ওলিতে গলিতে চায়ের দোকান গুলোতে বেড়েছেও বিক্রি। দোকানীদের মাঝেও চলছে উৎসাহ। ভোটাররাও চান তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে।

বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার  তিনি তার বিগত বছরের কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরছেন ভোটারদের কাছে। সেই সাথে চাওয়া পাওয়ার হিসাব  মিলাচ্ছেন সাধারন ভোটাররা। কচুয়া উপজেলার মানুষ তাকে ভোট দিয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি।

জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফি জেমস নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তার মেঝ কাকা প্রাক্তন সাংসদ মীর সাখাওয়াত আলী দারু এর জনপ্রিয়তা কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। অপর এক সাবেক সাংসদ মীর শওকাত আলী বাদশা এর ও ভাইপো তিনি। সভ্য, ভদ্র, শিক্ষিত প্রার্থী হিসাবে নিজের অবস্থান শক্ত করে নিচ্ছেন ভোটারদের কাছে। তবে তিনি সবার শেষে প্রচারনায় নামলেও, ভোটের মাঠে এগিয়ে যাওয়ার চেষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন। আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দাবী করে তিনি জয়লাভেরও শতভাগ আশাবাদী।

জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক কে.এম.ফরিদ হাসান রয়েছেন নির্বাচনী মাঠে। তিনিও চেষ্ঠা করছেন ভোটের মাঠে নিজের অবস্থান শক্ত করতে। আগামী নির্বাচনে নির্বাচিত হবেন বলে আশা করেন তিনি।

রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। বাবার মৃত্যুর পর থেকে রয়েছেন নির্বাচনী মাঠে এবং চষে বেড়িয়েছেন উপজেলার প্রতিটি গ্রাম। বাবার জনপ্রিয়তা কাজে লাগিয়ে জয়ের দিকে এগিয়ে যেতে চান তিনি। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তিনিই বসবেন উপজেলা চেয়ারম্যানের চেয়ারে এমনটাই তার প্রত্যাশা ।

উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নীং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার হিমাংশু প্রকাশ বিশ্বাস বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ করতে কমিশনের সব ধরনের প্রস্তুতি

রয়েছে। পর্যাপ্ত পরিমান আইনশৃংখলা রক্ষকারী বাহিনী নিয়োজিত থাকবে। সব প্রার্থীকে সমান গুরুত্ব দিয়ে নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

Daily World News

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

সিলিং ফ্যানের বিশ্রাম প্রয়োজন আছে কি-না…? ফ্যানটাও তো ভালে নাখতে হবে…