রূপসায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গত ৭ অক্টোবর কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

৫১ তম বাংলাদেশ জাতীয়  স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

এ সময় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকারের সভাপতিত্বে এবং আজগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ: রহমান ঢালীর পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আল আকসা মাদ্রাসার সুপার মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আ: কাদের, নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুচিত্রা রানী দাস, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তাপসী রানী মৌলিক, জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোসা: ফাতেমা খাতুন নিপা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রূপসায় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া (STEM & ICT Skills for the Girls of Coastal Area-SISGCA) শীর্ষক প্রকল্পের আওতায় খুলনার রূপসা উপজেলার কমরেড রতন সেন কলেজিয়েট স্কুল ও নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং, রোবটিক্স, বিজ্ঞান ও গণিতের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে বাস্তবিক সমস্যা সমাধানে প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগানোর মনোভাব সৃষ্টি ও প্রযুক্তি কর্মক্ষেত্রের জন্য দক্ষ হয়ে গড়ে ওঠার উৎসাহ দিতে গত ৩ অক্টোবর দিনব্যাপী শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক প্রোজেক্ট প্রদর্শনী, স্ক্র্যাচ প্রোগ্রামিং কন্টেস্ট, রোবটিক্স প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, মেয়ে শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতা, জ্ঞান, প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ, সচেতনতা তৈরীতে বিভিন্ন কার্যক্রম কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক ডিসপ্লে পরিদর্শন অনুষ্ঠিত হয়।

রূপসায় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

উল্লেখিত প্রকল্পের নির্ধারিত দুটি স্কুল ছাড়াও রূপসা উপজেলার আরো ৮টি স্কুল এই ফেস্টে অংশগ্রহণ করে। যথাক্রমে- আজগড়া উচ্চ বিদ্যালয়, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়, নৈহাটি গার্লস স্কুল ও কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল। এরপর অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রূপসায় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
রূপসায় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

সভায় অলিম্পিয়াডের সভাপতি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন- শাখিরা আফরোজ দিপা। এ সময়  বিশেষ অতিথির বক্তৃতা করেন- ব্যবস্থাপনা পরিচালক, কম্পিউটার সার্ভিসেস লিমিটেড মখলুক সাবির আহমেদ, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স বিভাগের প্রধান ডঃ মো. হেলাল আল নাহিয়ান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, সিনিয়র ডিরেক্টর কনা সফটওয়্যার ল্যাব লিঃ জাহিদুল আমিন, এক্সিকিউটিড সদস্য বিডিওএমএন নাসির খান সৈকত, কমরেড রতন সেন কলেজিয়েট স্কুলের সাবেক সভাপতি এসএম রোমিও হোসেন পিয়াস প্রমূখ।

রূপসায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

//এম মুরশীদ আলী, রূপসা//

“শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন করতে হবে”। প্রাথমিক শিক্ষকদের প্রানের দাবী আদায়ের লক্ষ্যে এক দফা একদাবীতে মানববন্ধন শেষে স্বারকলিপি প্রদান করা হয়। বৈষম্য নিরসনের প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ আয়োজনে গত ২ আক্টোবর বিকেলে উপজেলা পরিষদ সমূখে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন মো. আব্দুস সাত্তার। সভায় মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন- মো. মারুফ মোড়ল, শ্যামল দাস, লুৎফর রহমান, মো. তারিকুল ইসলাম চৌধুরী, শাবানা, রোজিনা খানম, আয়শা সিদ্দিক, মাহমুদা আক্তার প্রমূখ।

কৃষকরা খাল দখল মুক্ত চেয়ে নির্বাহীর কাছে স্মারকলিপি

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলার সামন্তসেনা এলাকায় পদ্মবিলের প্রবাহমান আঠারোবেকী নদীর সংযোগ খালটি দখলের হাত থেকে রক্ষা পেতে গত ২৯ সেপ্টেম্বর সকালে শত শত কৃষক বিক্ষোভ সমবেশ করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেয় কৃষকরা।

কৃষকরা খাল দখল মুক্ত চেয়ে নির্বাহীর কাছে স্মারকলিপি
কৃষক বাঁচলে-দেশ বাঁচবে এই ধারাবাহিকতায় কৃষকের বিক্ষোভ সমবেশে বক্তব্য রাখেন- নৈহাটী ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান, তপন সরদার প্রমূখ।

স্মারকপত্রে জানা যায়- তিলক, পাথরঘাটা, দেবীপুর, নেহালপুর সামন্তসেনা, মৌজায় বসবাসকারী ক্ষতিগ্রস্থ জনগণ পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লিঃ এর আওতায়। এই সমগ্র এলাকার পানি সরবরাহের জন্য ৪টি গেট দ্বারা আঠারোবেকী নদীতে দ্রুত সংযোগ দিত। এ বিলে কৃষকরা প্রায় ৩ হাজার বিঘা জমিতে কৃষি ফসল ফলন সহ মৎস্য চাষের মাধ্যমে বছরে কোটি কোটি টাকা বিক্রয়পূর্বক দেশের চাহিদা পূরণ করতো।

ভুক্তভোগী কৃষকরা আরো জানায়- পদ্মপুকুর মৎস্যজীবী সমবায় সমিতি উত্তর বেদকাশী কয়রা, খোজাডাঙ্গা (বন্ধ) জলমহাল ইজারা নিয়ে আমাদের পদ্মবিলের পানি নিয়ন্ত্রন গেটের সমনে প্লাস্টিকের পাটা দিয়ে পানি প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। অথচ তাদের ইজারাকৃত জলমহল এবং আমাদের পদ্মবিল খাল দুটি ভিন্ন এলাকায় অবস্থিত। তা স্বত্ত্বেও আমাদের প্রবাহমান পদ্মবিলের খাল জোরপূবর্ক দখলে নিয়েছে। এজন্যে আমরা কয়েকটি গ্রামের কৃষি ও মৎস্যজীবি মানুষ অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছি। এই পদ্ম বিলের পানি খালে প্রবাহমান পথে বাধ সৃষ্টি করলে আঠারোবাকী নদীর সাথে আমাদের এলাকার খাল অকেজো হয়ে পড়বে। আমাদের নির্মিত গেটও অকেজো হবে। তাতে খালের অস্তিত্ব বিলীন হয়ে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে।

রূপসায় মহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

//এম মুরশীদ আলী, রূপসা//

মহানবী হযরত মুহম্মাদ (সাঃ) এর মর্যাদাকর শানে বিয়াদবিমূলক কটুক্তি করেছে রূপসার ভবানিপুর গ্রামের অন্তর বৈরাগী ও ভারতের রামগিরি মহারাজ। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা গত ২৯ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজার থেকে শুরু করে উপজেলা সদর প্রদক্ষিণ করে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

রূপসা উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাওলানা শফিউদ্দীন নেসারী এবং সভাপতিত্ব করেন মাওলানা আ: হান্নান।

আঃ রউফ শিকদারের পরিচালনায় বক্তৃতা করেন- মাওলানা রফিকুল ইসলাম,মুসা লস্কর, মওলানা মঞ্জুরুল ইমাম, হাফেজ মাওলানা জামাল উদ্দীন, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আঃ রহিম শিকদার, মাওলানা আলামিন, মাওলানা হুসাইন, মাওলানা ওহিদুল্লাহ, মো. তরিকুল ইসলাম, তামিম হাসান লিওন, হাসিব আল মাওদুধ, আঃ মান্নান শেখ, পারভেজ হাসান রিপন, হাফেজ মাওলানা আরাফাত হোসেন, মুরাদ হাসান রাজু, আবদুল্লাহ শেখ, সাহিদুল শেখ, ডাঃ ইরাদদ আলী, মাওলানা ওলিউল্লাহ, মনির ঢালী, মাওলানা হাবিবুর রহমান, মো. রায়হান, সিরাজুল শিকদার, হুমায়ূন শিকদার, আঃ ওহিদ শিকদার প্রমূখ।

দূর্গা পুজার প্রস্তুতি সভা রূপসায় অনুষ্টিত

//এম মুরশীদ আলী, রূপসা//

শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভা গত ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারি কমিশনার (ভুমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, রূপসা সেনাবাহিনী ক্যাম্প ইনজার্চ ক্যাপ্টেন মো. তানজিম হোসাইন, রূপসা থানা ওসি মো. এনামুল হক, রূপসা পল্লীবিদ্যুৎ ব্রাঞ্চ এজিএম মো. এ হালিম খান।

রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিকাশ মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, জামায়াতে ইসলামি উপজেলা শাখার আমির মাওলানা লবিবুল ইসলাম, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল হাফিজ শেখ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য লিটন বিশ্বাস খোকন, আইচগাতি ইউয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল বিশ্বাস, নৈহাটী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস শেখ, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান, ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক জিএম আসাদুজ্জান, রূপসা প্রেসক্লাবের সেক্রেটারি খান আব্দুর জব্বার শিবলী, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা মো. এনামুল হক, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বাসুদেব রায় চৌধুরী, নৈহাটী পূজা উদযাপন পরিষদের সভাপতি পিন্টু গোপাল দে, টিএসবি পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জু হালদার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার নন্দী, পূজা পরিষদ নেতা অশোক কুমার কর্মকার, বাসুদেব পাল, সুব্রত বাগচী, ইন্দ্রজিৎ বিশ্বাস, নীল মনি বিশ্বাস, সঞ্জয় কুমার ধর, অপূর্ব কুমার মন্ডল, আশিষ কুমার কর, অনাদি রায়, রাম কৃষ্ণ পাল, সুজন সাহা, শিবপদ বসু সঞ্জিত মজুমদার, শিমুল অধিকারী, প্রাণ গোপাল বিশ্বাস প্রমূখ।

রূপসা বাজারের পাশাপাশি আর একটি বাজার না বসানোর প্রতিবাদে মৌনমিছিল

//এম মুরশীদ আলী, রূপসা//

পূর্ব রূপসা বাজারের প্রায় পাশাপাশি আর একটি বাজার বসানোর অপচেষ্টার প্রতিবাদে গত ২৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের সামনে মৌনমিছিল ও ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ীরা।

এ ব্যাপারে ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন- আমরা ব্যবসায়ীরা বছর পর বছর ধরে সরকারের ইজারা গ্রহণ পূর্বক বাজারে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি। হঠাৎ একটি মহল উক্ত বাজারের প্রায় পাশাপাশি আর একটি বাজার বসানোর অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। এতে এ বাজারের ক্রেতা সংকট হয়ে পড়বে। তাতে বাজারের ব্যবসায়ীরা দরুণভাবে ক্ষতির সম্মুখিন হয়ে পড়বে। এহেন ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহতি করেন এবং বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য আবেদন জানান।

ব্যবসায়ীরা আরো জানায়- এ বাজারটি পর্যাপ্ত জায়গার উপর গড়ে উঠা শত শত ব্যবসায়ীরা বিভিন্ন ধরণের ব্যবসা পরিচালনা করে থাকেন। যার মধ্যে রয়েছে প্রচুর পরিমান সবজির দোকান, মাছ বিক্রয়ের দোকান, মুদি দোকন, মনহরী দোকান, হাঁস-মুরগী বিক্রয়ের দোকান সহ অনেক ধরণের ব্যবসা প্রতিষ্ঠান। এ সকল ব্যবসায়ীরা ক্রেতার অভাবে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হবে।

এ মৌন মিছিল উপস্থিত ছিলেন- বাজার বণিক সমিতির সভাপতি মীর ফিরোজ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন, আবুল হাজি, মো. মুহাসিন, বাচ্চু শেখ, মো. মারুফ শেখ, আকরাম শেখ, মো. গোলাম আযম, মো. নজরুল মোল্লা, হানিফ শেখ, মো. হাবিবুর রহমান, মো. মিজান হাওলাদার, লাভলু সরদার, আ: মান্নান, মো. শরিফুল ইসলাম, জিএম মিঠুন, পলক দেবনাথ, ওয়াহিদ শেখ, মুন্না শেখ, মো. আবুল হোসেন, মো. পান্নু সরদার, আ: রাজ্জাক, মো. কামাল শেখ, মো. মুরাদ শেখ সহ অনেকে।

জাতীয়করণ দাবীতে শিক্ষকদের রূপসায় মানববন্ধন

//এম মুরশীদ আলী//

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন গত ২৪ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলা পরিষদ সম্মূখে অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার আয়োজনে নির্বাহী অফিসার কাছে স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় ব্ক্তৃতা ও উপস্থিত ছিলেন- আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান ঢালী, চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর আলম, জেকেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সামন্তসেনা দারুস সুন্নত মাদ্রাসার সুপার মাওলানা শফিউদ্দিন নেছারী, আল আকসা মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমান, মাওলানা হাসিবুর রহমান, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ, আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নৃপেন্দ নাথ রায়, ডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব মহলী, বেলফুলিয়া ইসলাময়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বেল্লাল হোসেন, জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, কাজদিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ, কাজদিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, তিলক মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান, সহ সুপার মাওলানা সাইফুল্লাহ কবির, শতাধিক শিক্ষগণ উপস্থিত ছিলেন।

সালমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত

//এম মুরশীদ আলী//

সালমান স্মৃতি কিশোর (অনূর্ধ্ব ১৫) ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২০ সেপ্টেম্বর বিকেল ৪ টায়, রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়।

খেলার মধ্যে শিয়ালী সিএস মিলন একাদশকে ৩-১ গোলে হারিয়ে শহীদ মুনসুর স্মৃতি সংসদ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দক্ষতা প্রমানে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের আপন এবং জিহাদকে ম্যান অব দা ম্যাচ ঘোষনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- অনুসন্ধানী ক্রীডস লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন লিটন।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক এসএম বাসির আহম্মেদ লালুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন- ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন- ক্রীড়া সংগঠক সেখ মাফতুন আহম্মেদ রাজা, জিএম কামরুজ্জামান টুকু, সৈয়দ মাহামুদ আলী, বিএনপি নেতা এসএমএ মালেক, মঈনুল ইসলাম টুটুল, মো. সাইফুল ইসলাম, মো. আলম শেখ প্রমুখ।

খেলা পরিচালনা করেন- মো. সুমন রাজু, বাসির আহমেদ লালু, শেখ আলী আকবর।

রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

//এম মুরশীদ আলী//

রূপসায় খান মুজাহিদুর রহমান রাজা স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও আলোচনা সভা গত (১৯ সেপ্টেম্বর) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী খেলায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন এসএসসি ব্যাচ ২০১৯ বনাম ২০২১ এর মধ্য অনুষ্ঠিত হয়। খেলায় এসএসসি ব্যাচ ২০২১ কে ১-০ গোলে হারিয়ে এসএসসি ব্যাচ ২০১৯ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার ইপ্তি।

খেলা পরিচালনায় বাশির আহম্মেদ লালু, আকবর শেখ, ফেরদৌস সরদার।
খেলার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) অজিত সরকার, বিএনপি নেতা সৈয়দ মাহামুদ আলী, মুন্না সরদার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রভাষক বাশির আহম্মেদ লালু। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক শাহাজাদা আলমগীর, বাপ্পি খান, আবু দাউদ দানিশ, হিরক গোলদার, ইমরান শেখ প্রমুখ।