কচুয়ার বাধাল সুপারির হাট: ক্রয়-বিক্রয় হয় কোটি টাকার সুপারি

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাট – পিরোজপুর মহাসড়কের উত্তর পাশে অবস্থিত কচুয়া উপজেলার বাধাল বাজার। বাগেরহাট জেলার অন্যতম বৃহৎ সুপারির হাট। প্রতি হাটবারে বিক্রি হয় কোটি টাকার সুপারি। সপ্তাহে দুই দিন রোববার ওবৃহস্পতিবার বসে এই হাট।

কচুয়া উপজেলা লবন ও মিষ্টি পানির সংমিস্ত্রিত এলাকা যার কারনে এখানকার সুপারি খেতে সুস্বাদু হওয়া দেশের উত্তর অঞ্চলের জেলা গুলিতে চাহিদা বেশি যা“বাগেরহাটের সুপারি” নামে পরিচিত। পার্শবর্তী উপজেলার হোগলাপাশা, বনগ্রাম, দাশখালী, কদমতলা সহ বিভিন্ন এলাকা থেকে এ বাজারে সুপারি বিক্রয় করতে আসে। এলাকার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, নাটোর, গাইবান্ধাসহ দেশের ২০টি জেলায় সরবরাহ করা হয়।

রোববার (০৫ নভেম্বর) সকালে সরেজমিনে বাধাল বাজার ঘুরে দেখা যায় বাজারে বিক্রেতা ও ক্রেতার সমাগমও চোখে পড়ার মতো। কাক ডাকা ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে ভ্যান, নছিমন, ইজিবাইকে করে বস্তা, ঝাকা ভর্তি সুপারি নিয়ে হাটে আসছেন সুপারি চাষি ও খুচরা ব্যবসায়ীরা। চলছে দাম কষাকষি।বিক্রিও হচ্ছে খুব। আড়তদার/ ব্যবসায়ীরা ক্রয়করে করে রাখছেন। এই সুপারি আবার বাছাই এবং চুড়ান্ত গণনা শেষে বস্তা ভর্তি করতে কাজ করছেন শতাধিক শ্রমিক।

কচুয়া উপজেলার মালিপাটন থেকে সুপারি বিক্রি করতে আসা তাপস মৃধা বলেন, এ বছর আমাদের সুপারির ফলন ভালো হয়েছে। সুপারির আকারও অনেক ভালো। পাশাপাশি দামও একটু কম পাচ্ছি। সুপারির ফল ভালো হওয়া আমরা খুশি। মোড়েলড়ঞ্জের রামচন্দ্রপুর গ্রামের মোঃ আলম শেখ নামে এক ব্যবসায়ী বলেন,‘সুপারি হাটের জন্য বিখ্যাত কচুয়ার বাধাল বাজার।এছাড়াও উপজেলার তালেশ্বর, টেংরাখালি, সাইনবোর্ড, গজালিয়া বাজারেও সুপারি বিক্রি হয়।সুপারি গণনা ও বাছাই কাজে নিয়োজিত শ্রমিক ইদ্রিস, ইউনুস ও মোবারেক জানান, সপ্তাহে দুই দিন আমরা এই হাটে সুপারি গণনা করি। ফজরের নামাজের পরেই হাটে চলে আসি। রাত ১০টার সময় বাড়িতে যাই। এক কুড়ি সুপারি বাছাই শেষে গণনা করে বস্তায় বন্ধী পর্যন্ত আমরা পাই ৫ টাকা। প্রতিদিন ১০০০ থেকে ১৫০০ টাকা আয় হয় আমাদের। সুপারির মৌসুমে এই কাজ করেই আমাদের সংসার চলে।

বাধাল বাজারের আড়তদার কেয়াম গাজী বলেন,এই হাটে আমরা ৯/১০ জন আড়তদার আছি। প্রতি হাটে এক থেকে দেড় হাজার বস্তা সুপারি আসে এই বাজারে। এখন বাজার মূল্য একটু কম। গত বছরের তুলনায় এবার আবহাওয়া ভালো থাকায় সুপারির উৎপাদনও ভালো হয়েছে। এভাবে থাকলে আমরাও লাভবান হব এবং চাষিরাও লাভবান হবেন। সুপারি ব্যবসায়ী অশিত দাস বলেন, বাধাল হাট থেকে সুপারি কিনে আমরা সরাসরি রংপুর ও এর আশেপাশের জেলাতেও বিক্রি করি। এ বছর সুপারির বাজার ভালো না। এক কুড়ি সুপারি কখনো ২৫০ থেকে ৪০০ টাকায় আবার কখনো ৫০০ টাকায় বিক্রি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রশিদ বলেন,বাগেরহাট জেলার মধ্যে কচুয়া উপজেলায় বেশি সুপারি উৎপাদিত হয়। এ বছর ১ হাজার ২৩২ হেক্টর জমিতে ৪ হাজার ৯২৮ মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে। বাজারে দাম একটু কম তাররেও সুপারি ফলন বেশি হওয়া চাষে আগ্রহী হচ্ছেন। আমরাও কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি।

Daily World News

রামপালে আদালতের নির্দেশ অমান্য করে অসহায় নিলুফার জমি দখলের চেষ্টা

ডুমুরিয়ায় সমবায় দিবস পালিত

তালতলীতে হরেক রকম অবৈধ জাল দিয়ে চলছে অবাধে মাছ নিধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে অবৈধ চরগরা জাল দিয়ে অবাধে মাছ ধরার মহোৎসব চললেও দেখার যেন কেউ নাই। এভাবে চলতে থাকলে আগামীতে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

মাছ নিধন কৃত এলাকায় দেখা যায়,উপজেলার বড়বগী ইউনিয়নের নিশানবাড়িয়া খেয়াঘাটের উত্তর ও দক্ষিণে আন্দার মানিক নদীর চরে দুই দিকে হাজার হাজার মিটার অবৈধ চরগরা,কারেন্ট,ফাস জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধন চলছে।এসব জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে।ভাটার সময়ে চর ঘেঁসে এসব জালগুলো আগ থেকে পুতে রাখা বাসের খুঁটির সাথে জোয়ারের পানিতে ভরে গেলে জাল গুলো উপরে তুলে নির্ধারিত এলাকা আটকে ফেলে।জোয়ারের পানি নেমে গেলে সব ধরনের মাছ গুলো নিথর চরে পরে থাকলে সেগুলো বাছাই করে জেলেরা বিক্রি করে।ফলে রেনু সহ ছোট মাছগুলো মারা পরে।

উপজেলার বিভিন্ন খালে ও নদীতে এ ধরনের জালের সয়লাব হয়ে গেছে। এসব অবৈধ জাল ব্যবহারে বেড়ে যাওয়ায় মাছের স্বাভাবিক প্রজনন,বংশ বিস্তার ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অচিরেই এসব জাল বন্ধ না হলে দেশের মৎস্যভাণ্ডারে বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে।

প্রতিদিন একইভাবে অবৈধ জাল দিয়ে এক শ্রেণির অসাধু জেলেরা মা মাছ নিধন করলেও মৎস্য বিভাগসহ স্থানীয় প্রশাসনের নেই কোনো নজরদারী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন,মৎস্য বিভাগের লোকজন ম্যানেজ করে স্থানীয় প্রভাবশালীরা। মাঝে মধ্যে লোক দেখানো অভিযানে আসালে  আগ থেকেই জেলেদের জানিয়ে দেন।ফলে অভিযানের সময় জেলেরা জাল উঠিয়ে চরের জঙ্গলে পালিয়ে থাকে।

তালতলীর বিশিষ্টজনরা মনে করেন,অসাধু জেলেরা কোন নিয়ম মানছে না।চরগরা জাল দিয়ে নির্বিচারে সব ধরনের মাছ নিধন করছে। মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনকে তথ্য দিলেও নানান অজুহাতে তারা ব্যবস্থা নিতে পারছে না।

এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন,চরগরা ও কারেন্ট জালসহ বিভিন্ন জালের খবর পেলেই সেখানে লোক পাঠানো হচ্ছে। আমরা যাওয়ার আগেই তারা খবর পায়। তাছাড়া চরের জাল পাতলেও সেটা উঠানোর জন্য স্থানীয় লেবার পাওয়া যায় না। তবে আমাদের অভিযান অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনার তুমপা জানান,এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আনা ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাগোনারী’র আয়োজনে তালতলীতে রাইট টু গ্রো প্রকল্পের ক্যাম্পেইন শুরু

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা ) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা জাগো নারী’র আয়োজনে রাইট টু গ্রো প্রকল্পের স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার থেকে শুরু হওয়া কার্যক্রমের প্রথম দিনে উপজেলার নয়াভাইজোড়া বিএনএ মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নেদারল্যান্ডসের অর্থায়নে এসিএফ এর সহযোগিতায় জাগোনারীর বাস্তবায়নে স্কুল ভিত্তক সচেতনতামূলক এ ক্যাম্পেইন শুরু হয়েছে।

বে-সরকারি সংস্থা জাগোনারী’র প্রধান নির্বাহী হোসনেয়ারা হাসি এ ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন কালে তিনি হাইজিং কর্নারের বিভিন্ন সুবিধাদি সম্পর্কে খোজ খবর নেন,হাত ধোয়ার ডিভাইস দেখেন এবং শিক্ষার্থীদের সাথে স্টুডেন্ট কেবিনেট নিয়ে উম্মুক্ত মত বিনিময় করেন।এ সময়ে বিদ‍্যালয়ের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ ক্যাম্পেইনে বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।

সেন্ট্রাল প্রেসক্লাবের নতুন কমিটিকে আমতলী এআরএফ ও ওপিসি’র অভিনন্দন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি) ‘র নব গঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে আমতলী রিপোর্টার্স ফোরাম এআরএফ ও আমতলী অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আজ ৩০শে অক্টোবর সংগঠন দ্বয়ের কার্যালয়ে সংগঠন দ্বয়ের যৌথ আলোচনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নব গঠিত কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা, এশিয়ান টেলিভিশনের উপদেষ্টা জাতীয় দৈনিক মাতৃজগত, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ এর সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানকে সভাপতি ও বাংলাদেশ ক্রাইম সাংবাদিক

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,দৈনিক মাতৃজগত পত্রিকার বার্তা সম্পাদক মফিদুল ইসলাম সরকারকে মহাসচিব সহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আমতলী রিপোর্টার্স ফোরাম এর সভাপতি পারভেজ রানা, আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা,সিনিয়র সহ-সভাপতি বিপ্লব চন্দ্র দাস,রিপোর্টার্স ফোরাম এর সাধারণ সম্পাদক কামরুল হাসান সায়মন, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি মল্লিক সহ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গত ২৯ অক্টোবর ২০২৩ইং রোজ রবিবার বিকাল ০৩.০০ ঘটিকায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং  দৈনিক মাতৃজগত পত্রিকা ও জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ এর সম্পাদক ও প্রকাশক  জনাব খান সেলিম রহমানের নেতৃত্বে সংগঠনের প্রধান কার্যালয় মিরপুর-১০ নাম্বার সেক্টরে দেশের ৬৪ জেলা থেকে ২৪১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা উপজেলা হইতে আগত বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব খান সেলিম রহমান বাংলাদেশের ৬৪ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পেশাদার ২৪১ জন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।

তিনি বলেন আমরা আশা করি যে সকল সাংবাদিক আমাদের সংগঠনে আছেন নেতা নির্বাচিত হয়েছেন।বিভিন্ন পদে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনের সকল নিয়ম মেনে দুর্বার গতিতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।

পেশাগত দায়িত্ব পালনে সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সুন্দর দেশ-জাতি গঠনে সত্য ও বস্তুনিষ্ঠ ভাবে পেশাগত দায়িত্ব পালনের আহবান জানান।

Daily World News

শান্তি সমাবেশে পৌর মেয়রের বিশাল শোডাউন আমতলীতে টক অব টাউনে পরিনত

উপজাতি হত্যার বিচারের দাবীতে তালতলীতে বিক্ষোভ ও মানববন্ধন

উপজাতি হত্যার বিচারের দাবীতে তালতলীতে বিক্ষোভ ও মানববন্ধন

 //সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে উপজাতি (রাখাইন) নোথা অং হত্যা মামলার আসামি শহিদুল ডাক্তার সহ সকল খুনিদের দ্র্ত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজাতী রাখাইন জনগোষ্ঠী  সহ স্থানীয় বাঙ্গালীরা।

আজ শনিবার সকাল ১০টায় (২৮অক্টোবর) তালতলী উপজেলার তাঁতীপাড়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,নোথা অং হত্যা মামলার বাদী জোওয়েন জয়, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান,খেচিং মং এবং মং থান চো। এ সময় বক্তারা বলেন,নোথা অং কে জমির জন্য নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা মামলার ৬ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সিআইডি চুড়ান্ত প্রতিবেদন দেয়নি।এদিকে মামলার অন্যতম আসামী শহিদুল ডাক্তার জামিনে বেড়িয়ে আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

সমাবেশে বক্তারা আরো বলেন, রাখাইন সম্প্রদায়ের ভুমি গ্রাস করার জন্য দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল রাখাইন সম্প্রদায়ের সদস্যদের হত্যা-সহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করে তাঁদের জমি থেকে বিতাড়িত করছে। রাখাইনদের সমাধি ও ফসলি জমি জাল-জালিয়াতি করে দখল করে নিচ্ছে। ফলে নিঃস্ব অনেক আদিবাসী রাখাইন সদস্য পরিবার নিয়ে নীরবে দেশ ছেড়েছেন। এখনো যাঁরা পিতৃভিটা আঁকড়ে আছেন, তাঁরাও চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। নোথা অংয়ের এই হত্যাকান্ডের পর রাখাইনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শহীদুল ডাক্তার সহ হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা হলেও জামিনে বের হয়ে শহিদুল ডাক্তার গংরা আবারও রাখাইনদের জমি দখলের পায়তারা চালাচ্ছে ।হত্যা মামলার আসামিদের দ্রত বিচার না হলে আদিবাসীদের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা বিধান করা অসম্ভব।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ২২ জুন তালতলী উপজেলার নামিশেপাড়া থেকে রাখাইন বৃদ্ধ নোথা অংয়ের গলাকাটা লাশ উদ্ধার করে তালতলী থানা পুলিশ।ঘটনার দুইদিন পর ২৪ জুন তাঁর আত্মীয় জোওয়েন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে তালতলী থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে আদালত এ মামলা তদন্তের জন্য সিআইডি পুলিশকে দায়িত্ব প্রদান করেন। সিআইডি পুলিশ পরবর্তীতে অজানা কারণে ৬ বছর পার হলেও সিআইডি এখনো চুরান্ত প্রতিবেদন দেয়নি। তাই আমাদের দাবী দ্রুত পুলিশ প্রতিবেদন আদালতে দিয়ে আসামীদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।

এবিষয়ে সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় একটু সময় হয়েছে।আরো পরিচ্ছন্ন তদন্ত করে ঘটনার সাথে জরিতদের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করে দ্রুত আদালতে দাখিল করা হবে।

Daily World News

কচুয়া প্রেসক্লাবে সদস্যদের সাথে নির্বাহী অফিসার ও ওসির মতবিনিময়

কচুয়া প্রেসক্লাবে সদস্যদের সাথে নির্বাহী অফিসার ও ওসির মতবিনিময়

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ এর সাথে কচুয়া প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যান্যার্জী। বিশেষ অতিথি ছিলেন, কচুয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ মহাসীন হোসেন, শেখ ওসমান আলী ফিলিং এর পরিচালক শেখ বদিউজ্জামান খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামান সাইদ।

এতে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সমীর বরন পাইক, যুগ্ন সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু,অর্থ সম্পাদক রথীন সাহা, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধ তুষার রায় রনী, সুপার্থ কুমার মন্ডল, খান সুমন , প্রদ্যুৎ কুমার মন্ডল। সদস্য পার্থ চক্রবর্তী, নকিব মিজানুর রহমান, আজমির আলম খান, মোঃ মঈনুল ইসলাম, মোঃ রুম্মান, শেখ সাইদ।

বরগুনা রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন সম্পন্ন

কামরুল হাসান সায়মন, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা জেলা রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন’২৩ সম্পন্ন হয়েছে।

আজ ২৭শে অক্টোবর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময়ে বে-সরকারী সংস্থা কারিতাস এর তালতলী কার্যালয়ের সংগঠনের সিনিয়র অডিটর (অব:) মিঃ মংখেহাং চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় মিঃ মংখেলা তালুকদারকে সভাপতি ও মংচিন থান কে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি গঠন হয়েছে।

১৭ (সতের) সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি-মিঃ মংথিনজো, সহ-সভাপতি-মিঃ চোথয়ফু মাতুব্বর, সহ-সাধারণ সম্পাদক-মিঃ চানমং তালুকদার, কোষাধক্ষ্য- মিঃ মং নানটসে, দপ্তর সম্পাদক-মি: উওয়েনমং, সাংগঠনিক সম্পাদক-মি: ধলুশে, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক-মিঃ থুইমংশে (বুওয়াশে), শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক- মি:অংতেন, তথ্য,প্রচার ও প্রকাশনা সম্পাদক- মিসেস চান্দা ওয়েন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকামিসেস এমেন,নির্বাহী সদস্য-তিনজন যথাক্রমে মিঃ উতেন,মিঃ মংচান ওয়েন ও মিঃ মংমং প্রমূখ। রখাইন সমাজ উন্নয়ন সংস্থার নব গঠিত এই কমিটি আগামী দুই বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র অডিটর (অবঃ) মিঃ মংখেহাং চৌধুরী ও মিঃ অংথান তালুকদার।

তালতলীতে জেলেদের চাল না পাওয়ায় মানববন্ধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের মেনিপাড়া গ্রামে জেলেরা জেলের চাল না পাওয়ায় মানববন্ধন করেছে।

আজ ২৬শে অক্টোবর সকাল ১০টার সময় ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বাচ্চু ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন এর বিরুদ্ধে জেলেরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে জেলারা বলেন, জাটকা ইলিশ,মা-ইলিশ আহরনে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা থাকায় কারনে তার ইলিশ আহরনে বিরত থাকে। জেলেদের মানবিক সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রতি জেলেকে ৬৫ দিন অবরোধ চলাকালীন সময়ে জন প্রতি ১ম কিস্তিতে ৫৬ কেজি এবং ২য় কিস্তিতে ৩০ কেজি ভিজিএফ চাল দেয়, এবং মা ইলিশ আহরনে বিরত থাকা জেলেদেরকে ২৫ কেজি করে চাল দেয়, যাহা ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নের নিবন্ধনকৃত ২৪০০ জন জেলেদের মধ্যে ২০৪২ জন জেলেকে এ চাল বরাদ্ধ দেওয়া হয়।

কিন্তু দূর্নীতিবাজ ৬নং নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বাচ্চু ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জসিম সহ ইউপি সদস্যরা বরাদ্ধকৃত জেলেদেরকে চাল না দিয়ে নিজেরা নিজেদের ইচ্ছামত তালিকা ও মাষ্টাররোল তৈরি করিয়া নিজেরা টিপ সহি দিয়া ১২০০ থেকে ১৩০০ জেলেদেরকে চাল বিতরন করে বাকি চাল তাহারা নিজেরা অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য বাকি চাল আত্মস্বাৎ করেন। ফলে আমরা প্রকৃত জেলেরা মানবিক সহায়তা থেকে বঞ্চিত হইয়াছি আমরা উক্ত মানবিক সহায়াতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছি।

প্রকাশ থাকে যে চাল বিতরনের সময় ট্যাগ ও মৎস্য অফিসার উপস্থিত থাকার কথা থাকলেও তাহাদেরকে বে-আইনী ভাবে ম্যানেজ করে তাহাদের উপস্থিত দেখায়। কিন্তু তাহারা উপস্থিত থাকেনা। বরাদ্ধকৃত চাল ওসি,এল,এসডি এর মাধ্যমে যোগাযোগ করিয়া চাল বিক্রি করে।

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য জসিম হাওলাদার বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল পায়তারা চালাচ্ছে।

নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু বলেন, এগুলো মিথ্যা ও ভিক্তিহীন ভাবে মানববন্ধন করেছে। নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন, বিষয়টি আমার জানা নাই তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আমতলীতে হামুন মোকাবিলায় প্রশাসনিক ব্যাবস্হা গ্রহন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

ঘুর্ণিঝড় হামুম মোকাবিলায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের তরফ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজ সকালে হামুন মোকাবিলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উওজেলা পরিষদে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল থেকেই ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলীতে গুমোট আবহাওয়া বিরাজ ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সারা দিনে সুর্য্যের আলোর দেখা মেলেনি।

উপজেলা প্রশাসন হামুন মোকাবেলায় নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা রাখা,শুকনো খাবার প্রস্তুত ও মাইকিং করেছে। উপকুলীয় অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কেউ আশ্রয় কেন্দ্রে যায়নি বলে জানান সিপিপি সুত্রে জানা গেছে।

এ সংবাদ লেখার সময়ে ঘুর্ণিঝড় হামুন পায়রা সমুদ্র বন্দর থেকে ১১০ কিলোমিটার দুরে অবস্থান করছে। উপকুলীয় অঞ্চলকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হামুনের প্রভাবে সাগর ও পায়রা নদী উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় জেলে নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে রয়েছে। মঙ্গলবার সারা দিনে সুর্য্যরে মুখ দেখা যায়নি। রাতভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন বলেন, ঘুর্ণিঝড় হামুন মোকাবেলায় শুকনো খাবারসহ সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঘুর্ণিঝড় হামুন মোকাবোলয় ১১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাত ৮টার মধ্যে উপজেলার সর্বস্তরের মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হয়। তিনি আরো বলেন, একজন মানুষও এ ঘুর্ণিঝড়ে আশ্রয়হীন থাকবে না, সেই ব্যবস্থা নেয়া হয়েছে।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //
 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ১১ অক্টোবর  বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা দুর্যোগ ব‍্যবস্থাপনা  বিভাগের  উদ‍্যেগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিদ‍্যালয়ের  শিক্ষার্থীরা অংগ্রহন করে।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, সহকারী মাধ‍্যমিক শিক্ষা অফিসার ধনজয় মন্ডল, ফায়ার সার্ভিস ডিফেন্স এর সরদার শরিফুল ইসলাম, প‍্রকল্প বাস্তবায়ন দপ্তরে উপসহকারী প্রকৌশলী মো: রাসেল আহম্মেদ, কার্যসহকারী মোহাম্মদ  আলী প্রমুখ।