পাইকগাছায় ৪ সাংবাদিকসহ ৫ জনের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

খুলনা জেলার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা উপস্বাস্হ্য কেন্দ্রে অনিয়মের তথ্য সংগ্রহ করায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন চার সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তারই মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক ও সুশীল সমাজের অংশ গ্রহণে (বৃহস্পতিবার) ২রা মার্চ দুপুর ১২টায় পাইকগাছা উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র পাইকগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধনে সাংবাদিক শেখ আঃ গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান মিজান।

এ সময় বক্তব্য রাখেন, জিএম আসলাম হোসেন, শেখ সেকেন্দার আলী, পলাশ কর্মকার, মহানন্দ অধিকারী মিন্টু, খোরশেদ আলম।

উক্ত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র পাইকগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু, সাংবাদিক আব্দুল মজিদ, হাফিজুর রহমান রিন্টু, এ কে আজাদ, মোঃ আসাদুল ইসলাম আসাদ, মোঃ মানছুর রহমান জাহিদ, মিলন দাস,শেখ আব্দুল আলিম, সবুর আল-আমিন, জিয়াউদ্দিন নায়েব, হাবিবুর রহমান, মোঃ মুজিবুর রহমান মল্লিক,  আবু ইসাহাক, মোঃ ফিরোজ আহমেদ, মাজহারুল ইসলাম মিথুন, শাহরিয়ার কবির শাহজাহান বাদশা, এম জালাল উদ্দিন সুজন,  সাহেব আলী, কাজী সোহাগ, সফিয়ার রহমান, ফয়সাল হোসেন, খলিলুর রহমান, লুৎফর রহমান কিনু, সৈয়দ মিনারুল ইসলাম, শাহিনুর রহমান, মোঃ সহিদ হোসেন, সাহাদাত হোসেন, রেজাউল ইসলাম, ফারুক হোসেনসহ আরও উপস্থিত ছিলেন, রাজু মোড়ল, মনিরুল ইসলাম, আসিফ ইকবাল ইমন, মনিরুল ইসলাম মনি, মোঃ মুক্ত, আবদুল্লাহ আল মামুন, মোঃ ডাব্লু প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, অতি বিলম্বে হয়রানি ও মিথ্যা  মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।

ডুমুরিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স এর হাসপাতাল ব‍্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এর হাসপাতাল ব‍্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত হয।
সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি’র সভাপতিত্বে ও  ডাক্তার রিফাত রহমান এর পরিচালনায় বক্তব‍্য সভায় স্বাগত বক্তব‍্য  দেন উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আবু সুফিয়ান  রস্তম,  আর এম ও ডাক্তার মেহেবুব হাসান সাব্বির, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোযাদার, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক শেখ মাহাতাব হোসেন, ইউপি চেয়ারম‍্যান অধ‍্যক্ষ সমারেশ মন্ডল, প্রমুখ।
সভায়   জানানো হয় হাসপাতালে বর্তমানে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক  সার্জরী বিশেষজ্ঞ ডাঃ আছাদুজ্জামান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাহার ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কামরুন নাহার, পেডিয়াট্রিক্স বিশেষজ্ঞ ডাঃ গোপাল চন্দ্র রায়, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ শারাফাত হোসাইন, এ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডাঃ শেখ আরাফাতসহ মোট ১৮ জন চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন।  বেশ দিন পরে আবারও শুরু হয়েছে অপারেশন কার্যক্রম ।  নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেন দায়িত্ব নিয়ে মানুষের সেবা করতে হবে। চিকিৎসা সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে সরকার সকল ধরনে সুবিধা প্রদান করছে। নৈতিকতার উর্দ্ধে রেখে মানবেতার সেবাকে মানবিক কল‍্যানে নিবেদন করা একজন ডাক্তারের কর্তব‍্য।
অর্থের লোভে বশিভূত না হযে দেশ সেবার কাজে ডাক্তারদের এগিয়ে আহবান জানান। পরে তিনি নব নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এর  বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

ফকিরহাটের ইউএন ও কর্তৃক সাবেক ভাইস চেয়ারম‍্যানকে লাঞ্চিত করার অভিযোগ

//খুলনা প্রতিনিধি//

ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমানকে থাপ্পর দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনোয়ার হোসেনের বিরুদ্ধে। শুধু থাপ্পর নয়, জোরপূর্বক গাড়ির পিছনে উঠিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেড় ঘন্টা পরে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তাকে। বুধবার (১ মার্চ) বেলা ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে।

চোখ ও কানে গুরুত্বর আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মো: মিজানুর রহমানের এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আহত মো: মিজানুর রহমান ফকিরহাট উপজেলা পরিষদের দুই বারের ভাইস চেয়ারম্যান ছিলেন। ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন সাবেক এই ছাত্রলীগ নেতা।

কাঠালতলা এলাকায় থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটি ফলতিতার দিকে যাচ্ছিল। মাত্র তিন সেকেন্ডের ব্যবধানে গাড়িটি ব্যাকে আসেন। তখন পার্শ্ব রাস্তা থেকে উঠে আসা মিজানুর রহমানের মোটরসাইকেলের সাথে ইউএন‘র গাড়িটির সামান্য ঘষা লাগে। প্রথমে গাড়ি চালক নিচে আসেন। পরে ইউএনও গাড়ি থেকে নামেন এবং মো: মিজানুর রহমানকে থাপ্পর দেন। পরে গাড়ির পিছনে উঠিয়ে নিয়ে চলে যান ইউএনও।

প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, প্রথমে গাড়ি চালক নেমে এসে মিজানুর রহমানকে ধমক দেয়। পরে ইউএনও গাড়ি থেকে নেমে মিজানুর রহমানকে থাপ্পর দেন।

আহত মো: মিজানুর রহমান বলেন, বেলা ১১টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে গরুর ফার্মে যাচ্ছিলাম। কাঠালতলা মোড় এলাকায় পৌছালে দ্রুত গতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটি ব্যাকে (পিছনে) আসে। তখন ইউএনও‘র গাড়ির সাথে আমার মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। সাথে সাথে ইউএনও‘র গাড়ি চালক এসে আমাকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে না উঠলে, ইউএনও গাড়ি থেকে নেমে এসে আমাকে থাপ্পর দেয়। ধাক্কা দিয়ে গাড়ির পেছনে ওঠায় এবং গালিগালাজ করে। গাড়িতে করে কয়েক কিলোমিটার নিয়ে যায়। এক পর্যায়ে তিনি আমাকে ছেড়ে দেয়।

তিনি আরও বলেন, পরে আমি ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। চিকিৎসক আমাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নাক, গান গলা বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দিয়েছেন। এই ঘটনায় বিচার চাওয়ার মত ভাষা নেই বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

এদিকে উপজেলার প্রবীন রাজনীতিবিদ ও সাবেক জনপ্রতিনিধিকে মারধরের খবরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউএনও‘র কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ফকিরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মোহাম্মাদ আরিফুল হক বলেন, একজন সাবেক জনপ্রতিনিধিকে মারধর করা কোন ভাবে মেনে নেওয়া যায় না। একজন ইউএনও‘র কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করা যায় না। ইউএনও মো: মনোয়ার হোসেন শুধু তাকে মারধর করেনি, এর আগেও একাধিক নাগরিক তার হাতে লাঞ্চিত হয়েছে। তিনি যা করেছেন তা চাকরি বিধিমালা লঙ্ঘনের মত অপরাধ। ইউএনও-কে বহিস্কার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান ছাত্রলীগের সাবেক এই নেতা।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক প্রত্যয় দাস বলেন, মো: মিজানুর রহমান বেশ অসুস্থ্য এবং মুখ-কান ফোলা থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

থাপ্পর দেওয়ার বিষয়টি অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনোয়ার হোসেন বলেন, তাকে কথা বলার জন্য গাড়িতে ওঠানো হয়েছে। পরিচয় জানার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Daily World News

নাশকতার মামলায় বিএনপির ড. ফরিদসহ ১১ জনের উচ্চ আদালতে জামিন লাভ

বরুড়ায় গাছ খেকো শামীম

//স্টাফ রিপোর্টার//

গাছ খেকোঁ শামীম। কুমিল্লা জেলার বরুড়ায় এক নামে পরিচিত। আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। ২০২১ সালে চাঁদপুর জেলা পরিষদের মালিকানাধীন গাছ অবৈধভাবে রাতের আধারে কেটে সংবাদ শিরোনাম হন। যার পরিপ্রেক্ষিতে বরুড়া উপজেলায় আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে জেলা পরিষদের উক্ত গাছ কেটে সরকারী মামলায় আসামী হয়ে জেল খাটেন। এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ বহু অবৈধ সিন্ডিকেটের গডফাদার হিসেবে তার ব্যপক পরিচিতি।

গত ৮ ফেব্রুয়ারি ২০২৩ প্রকাশ্য দিবালোকে ভাতেশ্বর, রহিমানগর সড়কে জেলা পরিষদের মালিকানাধীন শতাধিক গাছ কেটে ফেলে।

বিষয়টি জানাজানি হলে গাছগুলো সরাতে গিয়ে সে প্রতিবন্ধকতার সম্মুখীন হন।স্থানীয় ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল ও ইউপি মেম্বার দুলালের তত্বাবধানে আলামত হিসেবে কয়েকটি গাছ সংরক্ষিত আছে। এখন টুকরোগুলো অন্যত্র সরিয়া ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী এই গাছ খেকো শামীমের বিরুদ্ধে আইণগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পরিষদসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন।

খুলনার ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজার কমিটির ত্রি বার্ষিক নির্বাচন  সম্পন্ন হযেছে। ২০ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টা হতে ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

উৎসব পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্নভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করেন। নির্বাচনে বিজযীরা হলেন।

সভাপতি পদে আঃ আজিজ শেখ চেয়ার প্রতিকে ১৩৩ ভোট,  সহ সভাপতি পদে আছাবুর রহমান আনারস প্রতিকে ১৮০ ভোট,  সাধারণ সম্পাদক পদে মোঃ হাসান শেখ বল প্রতিকে ১৬৭ ভোট ,কোষাধ্যক্ষ পদে মোঃ হাফিজুর রহমান শেখ কলম প্রতিকে ১৬৩ ভোট , সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রশিদ গাজী ১৬১ ভোট,।

বিনা প্রতিদ্বিন্ধীতায় নির্বাচিত  হলেন সহ সম্পাদক পদে আবদুল্লাহ মোল্লা,দপ্তর সম্পাদক প্রহল্লদ দাস, ক্রীড়া সম্পাদক পদে হায়দার আলি,কার্যনির্বাহী সদস্য পদে এসএম সিদ্দিকুর রহমান ও আমিনুল ইসলাম। মোট ভোটার ৩২২।  নির্বাচনে প্রিজাইজিং অফিসারের দায়িত্ব পালন করেন কাঠালতলা মাধ‍্যমিক বিদ‍্যালযের প্রধান শিক্ষক এস এম আ: রাজ্জাক।

 

 

তালতলীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
সংবাদ প্রকাশের জের ধরে তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক শাহাদাৎ হোসেনে নামে দায়ের করা হয়রানি মূলক মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় উপজেলার সদর রোডে তালতলী সাংবাদিক সমন্বয় পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, মামলার বাদী স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর এর বিরুদ্ধে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল পাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দুদকসহ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

তালতলী সাংবাদিক সমন্বয়ে পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে ৪ টি সংগঠনের নেতারাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকসহ স্বেচ্ছাসেবী ও সুশীল সমাজ অংশ নেন। তালতলী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, তালতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাওলানা জোবায়ের হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এইচএম জলিল আহমেদ, তাললতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাতৎ হোসেন।

এ সময় বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল পাচারের করে সেই ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর মামলা করে প্রমাণ করেছেন গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে। আমরা মনে করেছি তাপ বিদ্যুৎ কেন্দ্রের লোহা, তামার তার ও অ্যালুমিনিয়াম পাচারের সংবাদের প্রকাশের পর দুদক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ প্রশাসন ওই ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে, কিন্তু আজ উল্টো সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করেছে মশিউর। এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পায়তারা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর তাপ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পাচার করবে, আবার সাংবাদিকের নামে মামলাও করবে এটা মানা যায় না। ওই মশিউরের খুঁটির জোর কোথায় তা বের করতে হবে। সরকার উন্নয়ন করে আর মশিউরের মত চোরাচালানিদের পকেট ভরে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি স্থানীয় দৈনিক দীপাঞ্চল পত্রিকায় ‘মাদ্রাসার মাঠে ভাঙারি মালামাল, ভোগান্তিতে শিক্ষার্থীরা’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে ক্ষিপ্ত হয়ে গত ৯ ফেব্রুয়ারি আমতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজি মামলা করেন ভাঙারি ব্যবসায়ী মশিউর। এর পরের দিন চাঁদাবাজি মামলার অন্যতম সাক্ষী মিলনের ঘর থেকে ২৩০ কেজি তামার তার উদ্ধার করে পুলিশ।

ডুমুরিয়ার প্রতিযশা বংশীবাদক শিল্পী ওস্তাদ আব্দুল হাকিম একুশে পদকে ভূষিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ার উপজেলার চেচুড়ি গ্রামের সন্তান প্রতিযশা বংশীবাদক শিল্পী  ওস্তাদ আব্দুল হাকিম একুশে পদকে ভূষিত হয়েছেন।  । কাদা মাটি জল আর মাঠ ঘাটে বেড়া উঠা  ছোট বেলা থেকে বাশিঁ বাজাতেন। এক সময়ের নিভৃত পল্লীর বেড়ে উঠা টকবুকে তরুন আব্দুল হাকিম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে যান ।

যুদ্ধের সময় বাশিঁ ছাড়তে পারিনি। যুদ্ধের সময়  বাংক্যারে বসে একাকীত্বে বাশির সুর সাধনা করতেন। পরিবার হারানো বেদনা ও ক্লান্ত  মুক্তিযুদ্ধাদের বাশিঁর সুরে বিমোহিত করে রাখতেন। যুদ্ধে যাওয়ার খবর তখনকার  দেশিয় রাজাকরা  জানতে পেরে হাকিমের বাড়িতে প্রতিনিয়ত হানা দিতো। মা সহ পরিবারের লোকজনদের রাজাকাররা  মানষিক ও শারিরীক নির্ষাতন করতো। যুদ্ধ শেষে তিনি বাড়িতে ফিরে আসে। তখন বাশিঁকে ছাড়তে না পেরে মনের গভীরে একটাই স্বপ্ন ও সাধনা নিয়ে বাশিঁ সুরে এলাকার মানুষকে বিমোহিত করেছেন।

এলাকাসহ আশপাশ এলাকায় যেখানে সাংস্কৃতি অনুষ্ঠান হতো হাকিমের বাশিঁর সুর শুনতে এলাকার মানুষ জড়ো হতো। এভাবে চলতে চলতে ১৯৭৪ সালে শেষ দিকে খুলনা বেতারের সাথে যুক্ত হন । এরপর তিনি  ঢাকায় চলে যান। সঙ্গীত সাধনায় নিজেকে মেলে ধরতে সঙ্গীত শিল্পীদের সাথে কাজে করেছে। লালন ফকিরের জীবন নিয়ে নির্মিত ছায়াছবি মনের মানুষ এর সঙ্গীত্যয়োজনে তাঁর অন্যবদ্য ভূমিকা ছিল।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম পৃথিবীর বিভিন্ন দেশে তার বাশিঁর সুর মুগদ্ধ করেছে সঙ্গীত পিপাষুদের।  তিনি যন্ত্র সঙ্গীত শিল্পী সংস্থার প্রেসিডেন্ট।

আলোকিত মানুষটি একুশে পদক প্রাপ্তির খবর ডুমুরিয়া ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন সামাজিক যোগাযোগ মাধ‍্যামে প্রচার করে।

 

একটি লেবুর চারা থেকে আজ ২৮৫ জাতের গাছের শোভা পাচ্ছে ফারহানার ছাদ বাগানে

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

ফারহানা ইয়াসমিন। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ওমেদপুর গ্রামের মীর বাড়ির গৃহবধূ। ছাদ কৃষি করে একবারে গ্রাম্য বধু থেকে এখন হয়ে উঠেছেন অন্য গৃহবধূদের কাছে আইডল। পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক। ঝুলিতে রয়েছে আরো ছোট বড় ১৫টি সম্মাননা। ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখতেন তা একটু একটু করে বাস্তবে রুপ লাভ করছে। গাছ-গাছালির প্রতি ভালোবাসা আর সবুজের সমারোহ কাছে টানার মোহ থেকে আজ সবুজ বিপ্লবের রাণী হয়ে উঠেছেন তিনি। নিজের এক টুকরো ছাদ ফেলে না রেখে টবে সব ধরণের গাছ লাগিয়ে সবুজের সমারোহ ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। ছাদ বাগান শুধু সৌন্দর্য নয়, বিক্রি করে সংসারে সচ্ছলতাও আসছে। তার দেখাদেখি অনেকে এখন ছাদ বাগান করতে উদ্বুদ্ধ হচ্ছেন। নিজের বাগান পরিচর্যার পাশাপাশি তিনি নারীদের গ্রুপ করে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। তিনি একজন প্রশিক্ষকের ভূমিকাও পালন করছেন।

সেই প্রথম শুরু ২০১২ সালে। প্রথমে যশোর শহরের বকচরে থাকাকালীন সাড়ে ৯শ’ বর্গফুটের ছাদে একটি লেবু চারা লাগান তিনি। এই লেবুচারা থেকে পরবর্তীতে ছাদ ভরে ওঠে নানাজাতের ফুল-ফল সবজিতে।

পরিধি বাড়তে থাকে ছাদ বাগানের। এরপর ২০২২ সালের দিকে বকচর থেকে চলে আসেন শহরতলীর মোবারককাটি কাজীপুর গ্রামে। এখানে এসে ৬শতক জমি কিনে পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি করেছেন। নিচতলা ফাঁকা রেখে দোতলা কমপ্লিট করেছেন। এই দোতলার ছাদ ভরে উঠেছে ২৮৫টি নানা ধরণের গাছ-গাছালিতে। কি নেই তার ছাদে। ৩২ বছরের দামি বনসাই থেকে শুরু করে এভোকোডো, রামভুটান, চকোচকো, স্টেবরিসহ নানা ধরণের ফুল-ফল, সবজি এখন ছাদকে সৌন্দর্যমণ্ডিত করছে। শুধু ছাদবাগান করেই তিনি বসে নেই। বাড়ির পাশে ডোবায় নানাজাতের মাছ চাষ করছেন। বাড়ির নিচে ফাঁকা জায়গা ভরে তুলেছেন নানাজাতের সবজি ও ফল ফুলে।

যশোর শহর থেকে ৫ কিলোমিটার দুরে সদরের রামনগর ইউনিয়নের মোবারককাঠি-কাজীপুর গ্রামে এখন ফারহানা ইয়াসমিনের বাড়ি। সম্প্রতি তার বাড়িতে যেতে একেবারে বেগ পেতে হয়নি। একনামে তাকে সবাই চেনে ও জানে ছাদ বাগানের বধূ হিসেবে। যশোর-খুলনা মুল সড়ক থেকে দক্ষিণ দিকে পাকা রাস্তা ধরে গ্রামে যেতে রাস্তার পাশেই তার বাড়ি। যেন অন্য বাড়ি থেকে তার বাড়ির দৃশ্যপট সম্পূর্ণ আলাদা।

দূর থেকে বোঝা যাচ্ছে ছাদের ওপর শোভা পাচ্ছে সবুজের সমারোহ। আর বাড়ির আশপাশ ভরে উঠেছে ফুল ফল মাছে। বাড়ির পিলারে সাটানো আছে সর্বোচ্চ রাষ্ট্রীয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত ফারহানা ফ্রুটস এন্ড ফ্লাওয়ার গার্ডেন, ফারহানা মৎস্য খামার। রাতে এই পুরো বাড়ি লাল নীল সবুজ হলুদ বাতিতে আলোকজ¦ল হয়ে ওঠে। ছাদ বাগানসহ আশপাশ পাল্টে যায় চোখ ধাঁধানো আলো-আধারিতে।

কথা হয় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাওয়া এই গৃহবধূ ফারহানা ইয়াসমিনের সাথে। তিনি বলেন, ব্যবসায়ী স্বামী আকরাম হোসেন, মেয়ে ফারজানা বৃষ্টি ও আফসানা ইয়াসমিন বন্যা আমার এই কাজে বরাবরই অনুপ্রেরণা যুগিয়ে থাকে। দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে। বড় মেয়ে বৃষ্টি একজন উদ্যোক্তা ও ছাদ বাগান করে এগিয়ে যাচ্ছে। ছোট মেয়ে বন্যা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ঢাকায় পড়াশুনা করছে।

ফারহানা বলেন, ছাদ বাগান শুধু সৌন্দর্য বৃদ্ধি করছে না । সংসারের অধিকাংশ চাহিদাও মিটছে । ছাদে বসে ঘুরে প্রশান্তিও পাওয়া যাচ্ছে। এ থেকে ব্যবসাও হচ্ছে। অনলাইনের মাধ্যমে ও দুর-দূরান্ত থেকে মানুষ পছন্দমতো গাছ কিনে নিয়ে যাচ্ছে। ছাদ বাগানের পাশাপাশি বাড়িতে মধু, খেজুরের গুড়, আচার, মধু মিক্স তৈরি করে বিক্রি করা হয়। সব মিলিয়ে প্রতিমাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা বিক্রি হচ্ছে। বাড়তি আয় যোগ হওয়ায় সংসারে সচ্ছলতাও হচ্ছে।

ফারহানা ইয়াসমিন বলেন, ছাদ বাগানসহ কৃষিতে সাফল্য আসায় পুরস্কারও মিলছে। বিভিন্ন কৃষি মেলা থেকে এ পর্যন্ত ১৫টি পুরষ্কার পাওয়া গেছে। ২০১৮ সালের ১ মার্চ সবচেয়ে বড় পুরস্কার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেন। তিনি এ অনুষ্ঠানে পদক পাওয়ার অনুভূতিও ব্যক্ত করেন।

তিনি বলেন, বর্ষাকালে নারীদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন। ২০ জন নারীকে নিয়ে সিআইজি গ্রুপ করেছেন। এ গ্রুপের মাধ্যমে দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে পাড়া পাড়ায় গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন। এদের অনেকে উদ্যোক্তা হয়ে উঠেছেন। তার কথা চাকরি চাইবো না, চাকরি দিবো এই মন্ত্রে এগিয়ে যেতে হবে। তাহলে সাফল্য ধরা দেবে।

সফলতার পিছনে সাংবাদিকদের অবদানের কথা উল্লেখ করে ফারহানা বলেন, সাংবাদিকরা সবসময় তার কর্মকান্ড নিয়ে পজেটিভ সংবাদ প্রকাশ করেছে। ছাদবাগান ও কৃষির চিত্র দেশবাসীর কাছে তুলে ধরেছেন। এজন্য আমি আজ অন্যরকম ফারহানা হয়ে উঠেছি। পেয়েছি জাতীয় পুরস্কার।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফারহানা বলেন, আমার ছাদকৃষি থেকে ভবিষ্যতে আমি নিরাপদ এগ্রোফার্ম করতে চাই। যেখানে নিরাপদ সবজি ও নিরাপদ ফল উৎপাদন ও বিপণন করতে পারি। শহরে থেকে এতো বড় স্বপ্ন নিজে সফল করা সম্ভব না। এজন্য সরকারি ভাবে সহায়তা প্রয়োজন। যেখানে বেকার যুব ও মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি।

নারী স্বাস্থ্য উন্নয়ন ও পুষ্টির জন্য বসত বাড়িতে সবজি উৎপাদন বিষয়ে আরো বেশি অবহিতকরণ করতে চাই। বিষ মুক্ত ফসল উৎপাদনে কৃষক ও কৃষাণীদের ফ্রি প্রশিক্ষণ দিতে চাই।

আমি পরিবেশবান্ধব উপায়ে কৃষিকাজ করি এজন্য আমার এলাকা ছাড়াও যশোরের বিভিন্ন এলাকায় কৃষকদের পরিবেশবান্ধব কৃষি কাজে উৎসাহিত করতে চাই।

তবে তিনি বলেন, সরকারি-বেসরকারিভাবে এপর্যন্ত কোন অনুদান পায়নি। অনুদান পেলে হয়তো আমার কর্মকাণ্ডের পরিধির আরো প্রসার ঘটতো।

বরিশালে গাছের ডালে দুলছে আমের মুকুল ছড়াচ্ছে শুঘ্রান

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের সুঘ্রাণ। মধু সংগ্রহে মৌমাছিরা ভিড় করছে আম গাছের ডালে ডালে। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের চোখ জুড়ানো মুকুলগুলো।

দেখা যায়,বরিশাল নগরীর ও  উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত পাড়া মহল্লায় রকমারি আমের গাছ। আর গাছের ডালে ডালে নুয়ে পড়েছে আমের মুকুল।

গাছে গাছে আমের মুকুল গজাতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে বলে মনে করছেন স্থানীয় অনেকে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে।

স্থানীয়রা জানান, প্রায় দুই সপ্তাহ আগে থেকে আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। কিছু গাছ মুকুলে ছেয়ে গেছে। বেশির ভাগ গাছে মুকুল বের হচ্ছে। মুকুল আসার পর থেকেই গাছের পরিচর্যা করা হয়। মুকুলের বিভিন্ন রোগ বালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষি বিভাগের পরামর্শও নিচ্ছেন।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। এ সময় বিভিন্ন পোকামাকড় মুকুলের ক্ষতি করে। পোকা দমনে বালইনাশক স্প্রে করলে তা আক্রমণ করতে পারেনা। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে খুব ভালো ফলন পাওয়া যাবে।

নড়াইলে বিএমএসএস’র পিঠা উৎসব ও সাংবাদিকদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদকঃ

সাংবাদিকদের ক্ষেপাবেন না- নড়াইলে পিঠা উৎসবে বিএমএসএস নেতৃবৃন্দ

সাংবাদিকরা সরকারের উন্নয়নের পাশে থেকে শক্তি যোগায় : বিএমএসএস’র পিঠা উৎসবে নড়াইল পৌর মেয়র

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা প্রত্যাহার না হলে কাফন কর্মসূচি : বিএমএসএস চেয়ারম্যান নড়াইলে পিঠা উৎসব ও সারাদেশের সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠানে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কঠিন কর্মসূচির হুশিয়ারী দিয়েছেন বিএসএসএস নেতৃবৃন্দ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের আয়োজনে গত ৪ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪টায় নড়াইলের মির্জাপুরে আলোচনা সভা, জমকালো পিঠা উৎসব ও সাংবাদিকদের মিলন মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়। এ উৎসবে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রায় ২শ’ সাংবাদিক অংশগ্রহন করেন।
বিএমএসএস’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল সদর পৌর মেয়র ও নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা।
শুভ উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব, আধুনিক বিছালী ইউনিয়নের উন্নয়নের রূপকার মোঃ হিমায়েত হুসাইন ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, মহাসচিব মোঃ সুমন সরদার, সিনিয়র যুগ্ম মহাসচিব আবু হামজা বাঁধন, যুগ্ম মহাসচিব মাসুদ হোসেন খান, যুগ্ম মহাসচিব নূর আলমগীর অনু, সহ- সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন মোড়ল ও সাধারন সম্পাদক শেখ আসলাম হোসেন এবং শিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।
অতিথি হিসেবে ছিলেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য খন্দকার মঈন উদ্দীন, প্রভাষক আকিদুল ইসলাম, সৈয়দ রিয়াজ আলী মীর, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাথী তালুকদার, খন্দকার আনিসুর রহমান, তরিকুল ইসলাম টলার, মির্জা গালিব উজ্জ্বল, মো: জামির, মো: সেলিম আহমেদ, মো: রমজান, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমান, চ্যানেল ২৪ -এর নড়াইল জেলা প্রতিনিধি মো: সাজ্জাদ, সংগঠনের খুলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, যশোর জেলা সভাপতি নাসিম রেজা, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, মামুন মোল্যা, সুমন চক্রবর্তী প্রমূখ। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ২শ’ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের কেন্দ্রীয় নেতা নড়াইলের সাংবাদিক মো: রফিকুল ইসলাম, বাঘারপাড়ার আমের আলীসহ হামলা-মামলার শিকার সহযোদ্ধাদের ফুলের মালা পরিয়ে সন্মাননা জানান বিএমএসএস ঐক্যবদ্ধ পরিবার।
পিঠা ও উৎসবের আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সাংবাদিক জাফর শিকদার। তারপর সকলের কন্ঠে জাতীয় সংগীত, ভাষা আন্দোলনে ও মহাণ মুক্তিযুদ্ধে নিহত শহীদদের এবং সারাদেশের নিহত সাংবাদিকদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথিসহ সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
এছাড়া সংগঠনের কেন্দ্রীয় সহ-সম্পাদক নারী সহযোদ্ধা সুমি খানের সম্পাদনায় “নারীকন্ঠ” পত্রিকার লোগো উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
শুরুতেই স্বাগত বক্তব্য সহ পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন আধুনিক ১২নং বিছালী ইউপি চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক।
বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সহ বিছালী ইউনিয়নের কৃতি সন্তান উল্লেখ করে বিএমএসএস’এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানকে এবং বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এছাড়া আগামী ২০২৪ সালের পিঠা উৎসব তার পরিষদের সামনে তারই অংশগ্রহনের মাধ্যমে আয়োজনের অনুরোধ জানান। তার স্থান থেকে সংগঠনকে এবং সাংবাদিকদের পাশে থেকে সার্বিক সহযোগীতারও আশ্বাস প্রদান করেন।
তিনি ভালোবাসা জড়ানো বক্তব্যে বলেন, সাংবাদিকদের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল। আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলে চেয়ারম্যান হিসেবে আমি অসম্পূর্ণ থেকে যেতাম।
অগ্নিঝরা বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা দেশের মানুষের মূখপত্র, সমাজের দর্পণ-জাতির বিবেক আর সংবিধানের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের প্রতিনিধি। আপনারা সবসময় সমাজের অবহেলিত, অধিকার বঞ্চিত মানুষের কল্যানে কাজ করেন আর দুর্নীতিবাজ, ভুমিদস্যুসহ সকল অনিয়ম তুলে ধরে সরকার ও প্রশাসনের নজরে নিয়ে আসেন। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, আপনাদের কলমের লিখনি অনেক মূল্যবান। কলম ধরতে গিয়ে কারো না কারো পক্ষে বিপক্ষে গেলেই তাদের স্বার্থে আঘাত লাগে এবং সাংবাদিকরা তখন খারাপ ঘুষখোর, চাঁদাবাজ হয়ে যায়।
সাংবাদিক রফিকুল ইসলামসহ ৩ সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। এব্যাপারে নড়াইলের পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন এবং জরুরী হস্তক্ষেপ দাবী করেন তিনি।
নড়াইল সদর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানের আয়োজক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শত শত সাংবাদিকদের এমন মিলন মেলা ও পিঠা উৎসব দেখে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আমি এই বিছালী ইউনিয়নের মেয়ে এবং দক্ষিণ বঙ্গের প্রথম নারী মেয়র।
হাসিভরা মুখে তিনি বলেন, সত্য কথা বলতে কি, আমি সাংবাদিকদের দেখলে ভয়ও পাই আবার সাহসও পাই। সাংবাদিকরা সরকারের উন্নয়নের পাশে থেকে শক্তি যোগায়। দেশের অনিয়ম দূর্নীতি তুলে ধরে। এখনো দেশের ৯০ শতাংশ সাহসী সাংবাদিক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে।