বরগুানয় আমতলীতে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ!

/সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

দক্ষিণ এলাকার জনগণের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হলো নৌপথ।বরগুনার আমতলী-ঢাকা নৌ-পথে চলাচলকারী লঞ্চ বন্ধ থাকায় যাত্রী সাধারন ভোগান্তিতে পড়েছে। এ পথে গত ২২ শে মার্চ থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

আমতলী-ঢাকা নৌপথ দিয়ে বরগুনা জেলার অধিকাংশ যাত্রী সাধারন ও পটুয়াখালী সদর উপজেলা ও মৃজাগন্জ উপজেলা অধিকাংশ যাত্রী যাতায়াত করে থাকে।নৌ পথ বন্ধ থাকায় নৌ পথ ব্যবহারকারী এ বিশাল জনগোষ্ঠী ভোগান্তী পোহাতে হচ্ছে।

আজ ৩১শে মার্চ আমতলী লঞ্চ টার্মিনালে দুপুর তিনটার সময়ে দেখা অনেক যাত্রী লঞ্চে ওঠার জন্য আসলেও কোন লঞ্চ না থাকায় তারা অন্য যানবাহনের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছে।

হার্ড এর রোগী আব্দুল সাত্তার ঢাকা যাওয়ার জন্য লঞ্চঘাটে আসলে লঞ্চ না দেখে সেখানে বসে থাকেন।তাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি এখানে বসে আছেন কেন?
‘সে উত্তর দেয়, মুই গরিব মানুষ ঢাকা যামু হাটের চিকিৎসা করাইতে, মুই বাসে উঠতে পারিনা বাসের যে কষ্ট এর লইগা আই সালাম লঞ্চের ঢাকা যামু মুই এখন কেমনে ঢাকা যামু হেই চিন্তা করতে করতে এই হানে বইয়া রইছি’
অন্য আরেকজন যাত্রী মোঃ আলীর সাথে কথা বললে সে জানায় তার মাকে নিয়ে সে ঢাকায় যাবে কিন্তু এখন আর তার যাওয়া হলো না এখন বাড়ি ফিরে যাচ্ছে।
আমতলী ঘাট কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করা হলে কেউকে আমরা খুঁজে পাওয়া যায়নি।
ঢাকায় লঞ্চ মালিক সমিতির সাথে যোগাযোগ করা হলে তারা জানান তাদের লোকসান দিন দিন বাড়ছে।এত পরিমাণ লোকসান হচ্ছে যে তাদের লঞ্চ চালাতে কষ্ট হয়।তবে খুব শীঘ্রই ঢাকা-আমতলী লঞ্চ চলাচল আবারও চালু হবে বলে আশ্বাস দেন।

বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র আমতলী উপজেলা কমিটির অনুমোদন

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

সাংবাদিকদের কল্যানে নিবেদিত প্রাণ বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র বরগুনা জেলার আমতলী উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য প্রবাহ প্রকাশের অঙ্গিকার নিয়ে বরগুনার আমতলী উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র আমতলী উপজেলা শাখা গঠন করা হয়েছে।

৭১ প্রজন্ম বাংলা এর আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ আলিম সৌরভ কে সভাপতি ও ক্রাইম ইনভেস্টিগেসন এ আমতলী উপজেলা প্রতিনিধি সুমাইয়া শীলা কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, মোঃ রেদোয়ান-সহ সভাপতি (বাংলার আলো),আরিফুর রহমান- সাংগঠনিক সম্পাদক (আই বার্তা),হাসান মাহমুদ-অর্থ ও দপ্তর সম্পাদক), রনি মল্লিক- প্রচার সম্পাদক (সময় ২৪ নেট), জামাল মল্লিক-নির্বাহী সদস্য দৈনিক কর্মক্ষেত্র), মোঃ খান সাইফ উদ দৌলা-নির্বাহী সদস্য (নিউজবিডি রিপোর্ট ২৪),তরিকুল ইসলাম- নির্বাহী সদস্য (দৈনিক লাল সবুজের দেশ),খ,ম সাইফুল হাবিব সজিব -নির্বাহী সদস্য (সোনালী সময়),হায়দার হাওলাদার-নির্বাহী সদস্য ( প্রতিদিনের কাগজ) ও মানিফ ইসলাম নাজমুল-নির্বাহী সদস্য (দৈনিক ঢাকা ক্যানভ)।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনকৃত কমিটির পত্রের কপি বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার,আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও আমতলী থানার অফিসার ইনচার্জকে পৌঁছে দেওয়া হয়েছে।

যশোরের কারবালা চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শাহানারা বেগম

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরে জেলার এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার শাহানারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার-২৭ মার্চ ২০২৩ইং জোহরবাদ নামাজের জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে এই নারী সাংবাদিকের দাফন  সম্পন করা হয়।

গত ২৬ মার্চ (রোববার ) রাত সাড়ে আটটায় শহরের সার্কিটপাড়াস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তাঁর নামাজের জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি:বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি এস এম হুমায়ুন কাবির কবু,জেলা পরিষদের চেয়ারম্যান:জনাব- সাইফুজ্জামান পিকুল, সাবেক সংসদ সদস্য অ্যাড:জনাবঃমানিরুল ইসলাম মনির,ওয়ার্কার্স পাটির নেতা জনাবঃইকবাল কবির জাহিদ,প্রেসক্লাব যশোরের সভাপতি:জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান,যশোরে সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু,সাধারণ সম্পাদক:এইচ আর তুহিনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ জানাজায় অংশ গ্রহণ করেন।

শাহানারা বেগম সাংবাদিকতা শুরু দৈনিক জনকণ্ঠের দিনাজপুরের হিলি প্রতিনিধির মাধ্যমে। এর পর ১৯৯৬সালে নিজ জন্মস্থান যশোরে ফিরে দৈনিক খবরে যশোর সংবাদদাতা হিসাবে সাংবাদিকতা করেন। এর পর তিনি সাপ্তাহিক ‘ঝড়’ নামে পত্রিকার সম্পাদনা শুরু করেন। গুণী এই নারীর সম্পাদনায় যশোর অঞ্চলে সাপ্তাহিক ঝড় পত্রিকাটি সুনামের সঙ্গে সংবাদ পরিবেশন করেন।মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার হিসাবে যশোরে কর্মরত ছিলেন ।

বরিশালে ৬০ বছরের ঐতিহ্য গুঠিয়ার সন্দেশ

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশালের গুঠিয়ার দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্য গুঠিয়ার সন্দেশ স্বাদে ঘ্রাণে এক অনন্য ও দেশ জোড়া খ্যাতিতে আজ বিখ্যাত গুঠিয়া। এই সন্দেশে-উপরে কিশমিশ দেওয়া। দূর থেকে দেখলে মনে হয় ডালিতে ঝরা শিউলি ফুল সাজিয়ে রাখা। একটু কাছে এলে টাটকা গরুর দুধের ঘ্রাণ। অনন্য স্বাদের এই সন্দেশের নামকরণ এলাকার নামেই। দেশজোড়া সেই সন্দেশের খ্যাতি গুঠিয়ার সন্দেশ নামে পরিচিত এই সন্দেশ বরিশালের প্রায় ৬০ বছরের ঐতিহ্য। নাম শুনলেই সবার মাথায় চলে আসে খাঁটি ছানা দিয়ে তৈরি এই খাবারটির লোভনীয় স্বাদের কথা। অনেকের মতে গুঠিয়া ইউনিয়নটি আজ খ্যাতি লাভ করেছে এই সন্দেশের জন্যই। বরিশাল থেকে গুঠিয়া ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। দূরত্বের কথা ভুলে ভোজনবিলাসীরা ছুটে যান এই সন্দেশের স্বাদ নিতে। কারণ অত্যন্ত মুখরোচক এই সন্দেশে খাঁটি ছানা ও চিনি ছাড়া অন্য কিছুই ব্যবহার করা হয় না। এই সন্দেশের আরও বিশেষত্ব হলো এর থেকে গরুর টাটকা দুধের ঘ্রাণ পাওয়া যায়। বরিশালের উজিরপুর উপজেলার একটি ইউনিয়নের নাম গুঠিয়া গুঠিয়ার সুখ্যাতি সুস্বাদু এই সন্দেশে।

জানা যায়, পশ্চিমবঙ্গের নদীয়া থেকে সন্দেশ তৈরির কৌশল শিখে আসেন গুঠিয়া এলাকার সতীশ চন্দ্র দাস নামের এক ময়রা। সেই কৌশলের সঙ্গে নিজের অভিজ্ঞতার সমন্বয়ে তিনি ১৯৬২ সালে তৈরি করেন এই সন্দেশ, যা এখন গুঠিয়ার সন্দেশ নামে পরিচিত। সতীশ চন্দ্র বহু বছর আগে কলকাতায় চলে যান এবং সেখানেই মারা যান। কিন্তু তার বিখ্যাত সন্দেশের ঐতিহ্য ধরে রাখেন এখানকার বেশ কয়েকজন ময়রা। বাদশা হাওলাদার ছিলেন তাদেরই একজন। সতীশের রেসিপিতে সন্দেশ তৈরি করে এর খ্যাতি দেশজুড়ে ছড়িয়ে দেন মূলত বাদশা হাওলাদার। পরে বাদশার ছেলে শাওন হাওলাদারের হাতে ব্যবসা ছেড়ে দেন। শাওন বাবার দেখানো পথে হেঁটেই ধরে রেখেছেন ঐতিহ্য। বাবার কাছ থেকে বিখ্যাত এই সন্দেশের প্রস্তুত প্রণালি শিখেছেন শাওন হাওলাদার। এ বিষয়ে শাওন হাওলাদার বলেন, পৌষ, মাঘ ও বৈশাখে সন্দেশের চাহিদা বাড়ে। দুধ, চিনির দাম বেড়েছে। সন্দেশের কেজি বর্তমানে ৬৫০ থেকে ৭০০ টাকা। কেজিতে ২৫টির মতো সন্দেশ হয়। বেশি লাভ থাকে না। তবু ঐতিহ্য টিকিয়ে রাখতে মানের সঙ্গে আপস করি না। কারণ, এর সঙ্গে দীর্ঘদিনের ঐতিহ্য মিশে আছে।শাওন জানালেন সন্দেশ তৈরির প্রক্রিয়া। তিনি বলেন, সাধারণত ৬-৭ কেজি দুধে ১ কেজি ছানা পাওয়া যায়। সেই ছানার সঙ্গে ১ কেজি চিনি মিশিয়ে অল্প জাল দিতে হয়। ২০-৩০ মিনিট পর পাকিয়ে অল্প আঁচে ৫ মিনিট রাখলেই কাঁচামাল তৈরি। তা  পরিমাণমতো নিয়ে কাঠের ওপরে রেখে সন্দেশের আকার দেওয়া হয়। সন্দেশ তৈরিতে পরিমাণমতো আঁচ ও পাকই হলো মূল। গুঠিয়া বাজারে মাত্র ৬-৭ জন এখনও এই সন্দেশের ঐতিহ্য আঁকড়ে আছেন। তাদের মধ্যে পরিমল চন্দ্র,অমল ময়রা, শ্যামল চন্দ্র ভদ্র,টিটুল হাওলাদার,জালাল হাওলাদার অন্যতম।

এখানের ময়রারা বললেন, খাঁটি ছানা ও চিনি ছাড়া অন্য কিছু ব্যবহার না করায় এই সন্দেশ সুস্বাদু। বর্তমানে বরিশাল নগরীর বিভিন্ন দোকানে এই গুঠিয়ার সন্দেশ পাওয়া গেলেও সেগুলো আসল কিনা তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। ফলে সিংহভাগ ক্রেতাই আসল সন্দেশের খোঁজে বরিশাল শহর থেকে গুঠিয়া সেতু সংলগ্ন বাজারে ছুটে যান সন্দেশ কিনতে। পার্শ্ববর্তী বানারীপাড়া, বাবুগঞ্জ ও ঝালকাঠিসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে সন্দেশ ক্রয় করতে আসেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরতরা গ্রামের বাড়িতে আসলে পরিবারের সদস্য ও শুভাকাক্ষীদের জন্য গুঠিয়ার সন্দেশ ক্রয় করে নিয়ে যান। দেশ থেকে স্বজনরা বিদেশেও প্রিয়জনের জন্য সন্দেশ পাঠান। তাই সব দিক দিয়ে সেরা গুটিয়ার সন্দেশ।

Daily World News

বাগেরহাটের কচুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার, বীজ বিতরণ

খুলনার ডুমুরিয়ায় সংবাদ সন্মেলন অনুষ্ঠিত

//জাহাদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় এক অসহায় পরিবারের সম্পত্তি আত্মসাতের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ  রোববার বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অসহায় কিংকর বসাক।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের উত্তর গোবিন্দকাটি গ্রামের বাসিন্দা। দেশ স্বাধীনের পরে আমার বাবা নির্মল বসাক মারা যান। তখন আমার বয়স ছিল মাত্র সাত মাস। বিধবা মা চমৎকার রানী দুধের শিশু নিয়ে কোন রকমে চালাতেন অভাবের সংসার। এরই মধ্যে প্রতিবেশী কালিচরণ মল্লিকের ছেলে প্রভাবশালী রবীন্দ্রনাথ মল্লিকের নজর পড়ে বাবার রেখে যাওয়া শেষ সম্বল ৩৩শতাংশ জমির ওপরে।

ফন্দি করে আমার মেঝকাকা বিমল বসাকের নিকট থেকে দলিলে না দাবি উল্লেখ করে ওই সম্পত্তি লিখে নেন তিনি। আমি বড় হওয়ার পরে বুঝতে শিখে এ বিষয়ে অবগত হই। সেই থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে চেষ্টা চালাতে থাকি। কিন্তু প্রভাবশালী রবীন্দ্রনাথ মল্লিক সম্পত্তি নিয়ে তোড়জোড়ের খবর পেয়ে আমার ওপর নানা ভাবে হয়রানি ও হুমকি ধামকি অব্যাহত রেখেছেন।

সংবাদ সন্মলনে তিনি আরও বলেন, আমার মৃত বাবার জমি ওয়ারেশ সুত্রে আমার হওয়ার কথা। সেখানে কি করে আমার কাকা বিমল বসাক মালিক হলেন আর লিখে দিলেন। যা নিয়ে আমি সেটেলমেন্ট অফিসের দারস্থ হয়েছি। এছাড়াও ১/১২/২২ তারিখে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলাও রুজু করেছি। যার নং-৫০৩/২২। এদিকে জমি উদ্ধারে যেন বাড়াবাড়ি না করি এজন্য প্রভাবশালী রবীন্দ্রনাথ উঠেপড়ে লেগেছেন। যা নিয়ে আমি ১/৩/২০২৩ তারিখে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন কিংকর বসাকের মা চমৎকার রানী, মামা পবিত্র মল্লিক, প্রতিবেশী উমাপদ বসাক ও সাবেক ইউপি সদস্য রাজু আহমেদ।

 

অভয়নগরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫  মার্চ ( বুধবার) বিকাল ৫ টায় অভয়নগরের নওয়াপাড়ার স্টেশন বাজারের  শরীফ মার্কেটে ইবাদ আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএমএসএসের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে খুলনা বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  খন্দকার আসিফুর রহমান তোতা।প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদার।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক প্রভাষক সেলিম হোসেন, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যশোর জেলা কমিটির সহ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ,কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক মিল্টন শেখ,বিভাগীয় কমিটির নেতা আবু তাহের,অভয়নগর উপজেলা সভাপতি  রকিবুল ইসলাম রুবেল,সাধারণ সম্পাদক ফিরোজ খান ,যুগ্ন সম্পাদক মোঃ আবু তাহের চৌধুরী,যুগ্ন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিন গাজী, কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ। আলোচনাসভায় প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দর ও সার্থকভাবে সম্পন্নের লক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

প্রয়াত শিক্ষার্থী নিরব এর স্মরনে গুটুদিয়া বিদ‍্যালয় প্রাঙ্গনে স্মরন সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার গুটুদিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের কতিপয় সহপাঠীদের নৃশংসতার শিকার প্রয়াত শিক্ষার্থী নিরব এর স্মরনে মঙ্গলবার বিকেলে বিদ‍্যালযে প্রাঙ্গনে শোকাহত হ্নদয়ে শিক্ষার্থী শিক্ষক ও ম‍্যানেজিং কমিটির উদ্যেগে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়। স্কুল ম‍্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য সরদার মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা নিবাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স ইনচাজ শেখ কনি মিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজাজার খান আতিয়ার রহমান,  অফিসার্স ইনচাজ তদন্ত মুক্ত রায় চৌধুরি,  প্রাক্তন ছাত্র কাজী মেহেদি হাসান রাজার পরিচালনায় বক্তব‍্য দেন আওয়ামীলীগ নেতা এস এম সুলতান আহম্মেদ, কাজী আব্দুল মজিদ, স্কুলের প্রধান শিক্ষক শংকর মন্ডল, শিক্ষক হারুনুর রশিদ, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ম‍্যানেজিং কমিটির সদস‍্য ইজ্জত আলী, আছাদুজ্জামান মিন্টু,প্রভাষক যতিন্দ্রনাথ মন্ডল প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন একজন পিতা মাতা সন্তান জম্ম দেন কিন্ত স্কুলের শিক্ষকদের ¯েœহ ভালবাসা দিয়ে লালন পালন  করেন। আমাদের শিক্ষার্থীদের  পারিবারিক  ও সামাজিকভাবে  শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের সামাজিক অবক্ষয রোধে সকলকে এক‍্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভবিষৎ প্রজম্মদের মানুষের মতো মানুষ করতে সম্মিলিত প্রচেষ্টা দরকার। উল্লেখ‍্য ৩ ফেরুয়ারি স্কুলের কতিপয় ছাত্র নিরবকে সুকৌশলে ডেকে স্কুলের একটি পরিত‍্যাক্ত ঘরে হত‍্যা করে। পুলিশ ৬ ঘন্টার মধ‍্যে হত‍্যার ক্লু সহ ঘাতকদের আটক করে।

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির অভয়নগর উপজেলা কমিটি গঠন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির অভয়নগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ৮ মার্চ  বুধবার সন্ধ্যায় নওয়াপাড়ায় শরীফ মার্কেটে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদের সভাপতিত্বে বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়ের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন মাহিনী।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, খুলনা বিভাগীয় ও অভয়নগর উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।আলোচনা সভা শেষে নিম্নলিখিতভাবে অভয়নগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সভাপতিঃ  রকিবুল ইসলাম রুবেল ,সিনিয়র সহ-সভাপতি গাজী আবুল হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান ইরান,মিন্টু রায়,জাহিদ হোসেন লিটন,সাধারণ সম্পাদকঃ ফিরোজ খান খোকন,   যুগ্ম-সম্পাদকঃ তামিম আহমেদ মনির, মোঃ শফিকুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক মতিন গাজীসহ ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বাগেরহাটের রামপালে সরকারি রাস্তা দখলমুক্ত করার দাবী

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালের বেতকাটা-২ গ্রামের সরকারি রাস্তা দখলমুক্ত করার জন্য আবেদন করেছেন গ্রামবাসী।বেতকাটা গ্রামের ৮৮ জন বাসিন্দার স্বাক্ষর করা আবেদন পত্রে দেখা যায়, উপজেলার ভাগা বেতকাটা-২ গ্রামের প্রায় অর্ধেক বাসিন্দার চলাচলের সরকারি রাস্তাটি এক ব্যক্তি ঘিরে রেখেছেন।

সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিল্ব রঞ্জন মন্ডল রাস্তার বেশ কিছু অংশ ঘিরে রেখেছেন। শ্মশান ও মন্দিরে যাওয়ার সহজ পথটি দখলে থাকায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

তিনি অন্য স্থান দিয়ে রাস্তার জায়গা দিয়ে সরকারি রাস্তা আটকে দেয়ার চেষ্টা করছেন বলে গ্রামবাসী অভিযোগ করেন। আবেদনকারী হরিপদ পাল ও উত্তম কুমার মন্ডল বলেন, আমাদের দাবী চিহ্নিত সরকারি রাস্তার উপরে মাটি দিয়ে সংস্কার করা হোক। এ বিষয়ে অভিযুক্ত বিল্ব রঞ্জন মন্ডলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি, বাইরে থাকায় বার বার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান, ওই রাস্তায় সরকারি বরাদ্দে সংস্কার হচ্ছে। নিয়ম মেনে রাস্তার জায়গা দিয়েই রাস্তা করা হবে।

আবেদনের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, প্রকল্পের বরাদ্দে সরকারি রাস্তার উপর দিয়েই রাস্তা সংস্কার করা হবে। নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই।

খুলনায় ডাক্তার ও এএসআইয়ের মধ্যকার ঘটনার বর্তমান পরিস্থিতি

//অনলাইন নিউজ ডেস্ক//

খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে যৌন হয়রানি ও ভুল চিকিৎসায় মেয়ের হাতের আঙুল পড়ে যাওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার ও বিচার দাবি করলেন এএসআইয়ের স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি মেয়ের সুচিকিৎসা ও তার স্বামীর বিরুদ্ধে চিকিৎসকের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এই ঘটনায় বুধবারও সংবাদ সম্মেলন করেছেনপুলিশ কর্মকর্তার স্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ‘ড. নিশাত আব্দুল্লাহ আমার স্বামীর নামে যে এজাহার দিয়েছেন তাতে ঘটনার সময় ২৫ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১০টা বলা হয়েছে। ডা. বাহার সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনার সময় ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টা। আসলে ঘটনার সময় কখন? আমার কাছে ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৪ মিনিটের একটি ৪৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ রয়েছে। যেখানে দেখা যাচ্ছে, যেখানে ডাক্তার সম্পূর্ণ সুস্থ ও অপারেশন থিয়েটার ভাঙচুরের আলামত নেই। আমার প্রশ্ন হচ্ছে, ঠিক কখন মারধর ও ভাঙচুর হলো?’

তিনি আরও দাবি করেন, ‘মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে হয়রানি ও মেয়েকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে না তার ফলে আমার মেয়ের হাতের যে অবনতি হচ্ছে এই দায়ভার কে নেবে? শুধু আমার মেয়ে নয়, কয়েক ডাক্তাররা মিলে কর্মবিরতি দিয়ে যে সাধারণ মানুষকে চিকিৎসা না দিয়ে জীবন নিয়ে ছেলেখেলা করেছেন এই দায়ভার কে নেবে?’

তিনি দাবি করেন, ‘আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করছি। আমার মেয়ের যেন অতি দ্রুত সুচিকিৎসা পায় সে ব্যবস্থা করা হোক। আমাকে হয়রানি ও স্বামীকে মিথ্যা মামলা দিয়ে যে হয়রানি করা হলো তার জন্য ড. নিশাত আব্দুল্লাহর গ্রেফতার ও কঠোর বিচারের দাবি জানাচ্ছি। ওরা আমার স্বামীর ওপর হামলা করেছে। কিন্তু আমার স্বামী বা আমরা কোনও ডাক্তারের ওপর হামলা করিনি। বিএমএর কর্মকর্তারা শুধুমাত্র এক পক্ষের অভিযোগের ভিত্তিতেই যে কর্মবিরতি পালন করছেন সেটা সম্পূর্ণ অযৌক্তিক ও রাষ্ট্রীয় আচার-আচরণের পরিপন্থিও বটে।’

এদিকে, ডা. নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে খুলনার সব হাসপাতালে বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। আজ দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি চলছে।

মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা এই কর্মসূচি ঘোষণা করে। এতে বিপাকে পড়েছেন রোগীরা। তাদের আন্দোলনের মুখে ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা করেছে।

মামলার বিষয়ে সোনাডাঙা থানার ওসি মমতাজুল হক বলেন, ডা. নিশাত আব্দুল্লাহ বাদী হয়ে পুলিশের এএসআইয়ের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের নামে বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে মামলা করেছে। আর এএসআই-এর স্ত্রী বাদী হয়ে ডা. নিশাতসহ দুই চিকিৎসকের নামে যৌন হয়রানির অভিযোগ ও মেয়ের ক্ষতিপূরণ দাবি মামলা দিয়েছেন। থানায় দুটি অভিযোগই নথিভুক্ত করা হয়েছে।