খুলনার রূপসা বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অফিস আয়োজনে রূপসা ব্র্যাকের সহযোগীতায় সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় আলোচন সভা, গত ২৩ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

সভায় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, রূপসা থানার ওসি সরদার মোশারফ্ফ হোসেন, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

এ সময় রূপসার বিভিন্ন পরিস্থিতি ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ের উপর কথা বলেন, আইচগাতী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্জ্ব ইসহাক সরদার, নৈহাটী ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মেতালেব হোসেন, জেলা যুবলীগের সহ সভাপতি মো. আজিজুল হক কাজল, এসএম হাবিব, ইউপি সদস্য রিনা পারভিন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম,  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খনম, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, পল্লিবিদ্যুৎ কর্মকর্তা আব্দুল হালিম, তথ্য আপা দীলশান আরা, সহকারী মৎস্য কর্মকর্তা লিয়াকত, আনসার-ভিডিপি সহকারি কর্মকর্তা বিপুল গাজী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহ প্রতিরোধ সমন্বয় সভায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা রশিদা মেঘলা আলোচনা সভায় বলেন, ব্র্যাক প্রতি রবিবার পারিবারিক বিষয়ে আইনি সহয়তা প্রদান করে। এছাড়া রূপসা উপজেলায় মোট ১০টি পল্লীসমাজ গঠন করা হয়েছে। প্রতিটি পল্লীসমাজে ৩টি দল গঠনের মধ্যে (নারী দল, পুরুষ দল, কিশোর-কিশোরী দল)। তাদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করা হয়।

এখানে মেয়েদের ১৮’র আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং ছেলেদের ২১ আগে বিয়ে করানো যাবেনা। তাছাড়া কিশোরী ও মা দের সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করে থাকেন। এভাবে রূপসার মানুষকে সচেতন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে রূপসা ব্র্যাক।

নওয়াপাড়া প্রেসক্লাবে সাংবাদিক মোল্যা ওলিয়ার রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী পালন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক, শ্রমিকনেতা, বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে  ।

নওয়াপাড়া প্রেসক্লাবে সাংবাদিক মোল্যা ওলিয়ার রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী পালন

বুধবার  (২৩ নভেম্বর) নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে এক আলাচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চলনায় সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ।

নওয়াপাড়া প্রেসক্লাবে সাংবাদিক মোল্যা ওলিয়ার রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী পালন

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস, আবিদ হাসান, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি এস এম মুজিবর রহমান, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন হোসেন, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, সদস্য জসিম উদ্দিন বাচ্চু, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি খায়রুল বাশার, সহ-সভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য ডিআর আনিস, মোঃ শফিকুল ইসলাম পিকুল, মোঃ জাবেদ আলী, আনিস শিকদার, আবুল হোসেন,  মোঃ কামাল হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক নওয়াপাড়ার নিবার্হী সম্পাদক মফিজুর রহমান।

নওয়াপাড়া প্রেসক্লাবে সাংবাদিক মোল্যা ওলিয়ার রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী পালন

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ নভেম্বর সকালে অভয়নগর উপজেলা পরিষদের নিকটস্থ বাইপাস সড়কে মোটরসাইকেল আরোহী তিনজন সন্ত্রাসী মোল্যা ওলিয়ার রহমানকে কাছ থেকে গুলি করে হত্যা করে। মোল্যা ওলিয়ার রহমান তিনি অভয়নগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়া তিনি নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওর্য়াডের সাবেক কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি, নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য, ১২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক ছিলেন।

রাণীশংকৈলে ভাটাগুলোতে ইট পোড়ানো প্রস্তুতি সম্পন্ন হলেও আগুন জ্বালানো অনিশ্চিত

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোট ২৭ টি ইটভাটা রয়েছে। এসকল ইট ভাটাগুলোতে ইতোমধ্যে কাঁচা ইট তৈরির কাজ প্রায় সম্পন্ন ।

ভাটা মালিকরা ইট পোড়াতে প্রশাসনের অনুমতি পাচ্ছেনা এনিয়ে চলছে দরকষাকষি।

জানাযায়, প্রতিবছর আগুন জ্বালানো মৌসুম এলেই ভাটা মালিকদের সাথে প্রশাসনের চলে দফায় দফায় বৈঠক। ভাটায় আগুন জ্বালানো নিয়ে চলে অনিশ্চিয়তা তার পরেও চলে ভাটা।

আবার সে ভাটার ইট দিয়ে উন্নয়ন মুলক কাজ হয় সরকারের ।

ঠাকুরগাঁও, বগুড়া, টাঙ্গাইল ও লালমনিরহাট- এই চার জেলায়  অবৈধ ইটভাটা বন্ধের রিট করেন পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ । রিটের প্রেক্ষিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ অনুসারে লাইসেন্স ব্যতীত কোন ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যাবেনা মর্মে নির্দেশনা জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে চার জেলায় থাকা অবৈধ ইটভাটার তালিকা দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

সারাদেশের মধ্যে চার জেলায় শুধু ভাটা বন্ধের বিষয়ে স্থানীয়দের ভাবিয়ে তুলেছে।

সন্ধারই গ্রামের সোহেল রানা বলেন, প্রতিবছর শুনি ভাটা বন্ধ হবে, আবার অজ্ঞাত কারনে ভাটা চালু হয়। এবার হাইকোর্টের নির্দেশনার পরেও কি ভাটা চালু হবে?

এ প্রসঙ্গে ভাটা মালিক সমিতির সভাপতি আহাম্মেদ হোসেন বিপ্লব মুঠোফোনে বালেন,হাইকোর্টের রিটের বিষয়ে আপিলের প্রক্রিয়া চলছে। প্রতিবছর সরকারকে ভ্যাট ট্যাস্ক দিয়ে আমরা ভাটা পরিচালনা করে আসছি। এবার ভাটা চালু না হলে এ উপজেলার ১২হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। তিনি আরো বলেন, ডলার সংকটের কারণে এবার কয়লা কেনা মুশকিল হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, ইটভাটা বন্ধের হাইকোর্টের নির্দেশনা রয়েছে । আদালতের বাইরে আমরা কোন মন্তব্য করতে পারিনা। ভাটা সংশ্লিষ্ট কোন মানবিক বিষয় থাকলে এটাও আদালত নিধার্রণ করবেন।

সপ্তাহের ব্যবধানে বরিশালের সবজির বাজার চড়া

//নিজস্ব প্রতিবেদক//

সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় বেশির ভাগ পণ্যের দাম বেড়েছে তবে কিছু পণ্যের দামও কমেছে। শুক্রবার১৮ নভেম্বর বরিশালের বিভিন্ন বাজার ঘুরে সরজমিনে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে চাল, ডাল, আটা ময়দা তেল চিনি ও ছোলার দাম বেড়েছে। কমেছে পেঁয়াজ,রসুন,আদা, ডিম ও ব্রয়লার মুরগির দাম।বাজারে মোটা চাল কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। মাঝারি মানের চাল ৭০ থেকে ৭৫ টাকা এবং ভালো মানের সরু চাল বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে।প্যাকেট আটায় ৪ টাকা বেড়ে প্রতিকেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

প্যাকেট ময়দায় দাম ১০ টাকা বেড়ে ৮০ টাকায়,খোলা আটা ৬২ টাকায় বিক্রি হচ্ছে।আর ময়দা বিক্রি হচ্ছে ৭৫ টাকায়।লিটার প্রতি ১২ টাকা বেড়ে বোতল সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ১৩ টাকা বাড়িয়ে প্রতিকেজি প্যাকেটজাত চিনির দাম ১০৮ টাকা নির্ধারণ করেছে সরকার। যদিও বাজারে প্রতিকেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১২০ টাকা দামে।থেমে নেই ডালের দামও।খোলা বাজারে মসুর ডালের কেজি মানভেদে ১৩০ থেকে ১৪০ টাকা এবং ছোলার প্রতি কেজিতে ৫ টাকা বেড়ে ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে বাজারে কমেছে ডিমের দাম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১৫ – ১২০ টাকায়।বটতলার ডিম ব্যবসায়ী জাহিদ বলেন,লাল ডিমের দাম একটু কমেছে তবে মহল্লার দোকান গুলোতে আগের দামই রাখছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।বাজারে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। সিম ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পটল ৭০, করলা ৮০, বেগুন ৭৫, লতির কেজি ৭০ টাকায় পাওয়া যাচ্ছে।ফুলকপি ও বাঁধাকপি আকার ভেদে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা।চাল কুমার, লাউ আকার ভেদে ৫০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে।সবজি ব্যবসায়ী রফিকুল বলেন, শীত কালিন সকল সবজি এখন পাওয়া যাচ্ছে।

দামে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,আমদানি ও পরিবহন খরচ বেশি তাই দাম তুলনামূলক একটু বেশি। দাম কিছুটা কমেছে পেঁয়াজের।প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়,যা সপ্তাহ খানেক আগে ৬০ টাকা ছিল।আমদানি পেঁয়াজের কেজি মানভেদে ৪০থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। মুরগির দাম কিছুটা কমেছে বাজারে। ব্রয়লার মুরগি ১৬০, সোনালি ৩০০ আর লেয়ার ২৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

গরুর মাংস প্রতি কেজি ৭০০ ও প্রতি কেজি খাসির মাংস ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।বাজার রোডের কয়েকজন ক্রেতা জানান, সব ধরনের পণ্যের দাম বাড়তি। মধ্যবিত্তরা ও নিম্নবিত্তদের অবস্থা খুবই খারাপ।সংসারের খরচ কমাতে কমাতে আর পারছি না।  বাজারের যে অবস্থা এখন হয়তো একবেলা না খেয়ে থাকবে হবে।এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কার্যকর প্রদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ক্রেতারা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কলেজহাটের অবৈধ দখল উচ্ছেদের দাবিতে মানববন্ধন

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহর  এলাকার ঐতিহ্যবাহী কলেজহাটের অবৈধ দখল ও দোকান উচ্ছেদের দাবিতে রবিবার ( ১৩ নভেম্বর) মানববন্ধন করেছেন সচেতন এলাকাবাসী। এদিন দুপুরে তারা ওই হাটের সামনে পাকা রাস্তার পাশে এ মানববন্ধন করেন।

এখানে বক্তব্য দেন- ওই হাটের সহকারি ইজারাদার  ঈশা, বিদ্যুৎ, নির্মাণ শ্রমিক ইউনিয়ন  সভাপতি রমজান আলী,শিক্ষক মাজহারুল ইসলাম বকুল, শ্রমিক নেতা সামসুল ইসলাম ও আব্দুল মান্নান,ছাত্রলীগ নেতা তামিম হোসেন,দোকান কর্মচারি সমিতির সভাপতি প্রদীপ সাহা প্রমুখ।

বক্তারা অবিলম্বে কলেজ হাটের স্থান, দোকান ও রাস্তা দখলমুক্ত করার জন্য প্রশাসন ও পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। তারা হাটটিকে সংস্কার করে একটি উন্নত হাটে পরিণত করার দাবি জানান।পরে তারা ইউএনও এবং পৌর মেয়রকে  স্মারকলিপি দেন।

 বরগুনার তালতলীতে শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে অবসরপ্রাপ্ত শিক্ষক সুন্দর আলী গাজীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবুল কালাম।

অভিযোগকালে তিনি বলেন, দাতা উতেনও ওয়েনের নিকট থেকে ২০০৬ সালে একই দলিলে প্রবীন মাস্টার সুন্দর আলীর সাথে যৌথভাবে ৬৭ শতাংশ জমি ক্রয় করি। এরপর ঐজমি দখলে নিয়ে দুই ভাগে ভাগ করে সীমানা দিয়ে মাটি ভরাট করে বসত ঘর তুলে ভোগ দখলে আছি। আমি আমার ব্যবসার কাজে বেশ কিছুদিন ধরে এলাকার বাইরে থাকলে দখলীয় জমির পূর্ব পাশের মাস্টার সুন্দর আলী জোরপূর্বক দখলে নিয়ে ৩ তলা ভবন নির্মাণ করে।এলাকায় এসে আমার জমি দখল করেছে দেখে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে সুন্দর আলী বোঝার জন্য ৩ দিনের সময় দাবি করেন। উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ৩ দিনের সময় নিয়ে  আদালতে গিয়ে হয়রানী মুলক মারধরের একটি মিথ্যা মামলা দায়ের করে। অথচ মারধরের কোন ঘটনাই ঘটেনি।

এবিষয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক সুন্দর আলী গাজী বলেন, জমির ট্রেসে একটু ঝামেলা আছে। সেটার সমস্যা সমাধান হলেই দুইপক্ষের সমান সমান জমি হবে। মিথ্যা মারধর মামলার বিষয় জানতে চাইলে বলেন, এমনি হাতাহাতি হয়েছে ও আমার জমিতে জোর করে ঘর উঠাতে পারে, এই সন্দেহে মামলা করেছি।

রাণীশংকৈলে ডিজিটাল উদ্ভাবনী মেলা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং

মাহাবুব আলম,  ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ৯ নভেম্বর হলরুমে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এইসাথে উপজেলা সহকারি প্রোগামার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ইউএনও তার স্বাগত বক্তব্যে সরকারের ডিজিটালাইজেশন প্রকল্পের আওতায় আগামি ১০ নভেম্বর রাণীশংকৈল উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। মেলাকে সফল করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিককে প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে । রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গত ৩০ অক্টোবর দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপ্রিয় ও পাঠক প্রিয় যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে ন‌ওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম- সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি-এস,এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপদেষ্টা সুনীল দাস, এস এম ফারুক আহমেদ, মোঃ আবিদ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আহমেদ, সহ- সাঃ সম্পাদক -আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খাইরুল বাশার, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, নির্বাহী সদস্য-রবিউল ইসলাম বিশ্বাস, এছাড়া উপস্থিত ছিলেন, সদস্য- জাকির হোসেন হৃদয়, ডিআর আনিস, মোঃ শফিকুল ইসলাম পিকুল, জসিম উদ্দীন বাচ্চু, রকিবুল ইসলাম রুবেল, আশরাফুল ইসলাম লিপু, মোঃ কামাল হোসেন, ওসামা, রাজয় প্রমুখ ।

উপকুল ট্রেনে পুত্র সন্তান জন্ম দিলেন এক গৃহবধু

//লাকসাম, কুমিল্লা প্রতিনিধি//

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনে এক যাত্রী একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। শনিবার রাতে ট্রেনের ভেতরেই ওই সন্তানের জন্ম হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার সদর উপজেলার বালুসাইর গ্রামের এরশাদের অন্তঃস্বত্ত্বা স্ত্রী তানিয়া বেগমকে নিয়ে তার বাবা গোলাম মাওলা ও মা লক্ষীপুর জেলার রামগতি বাবার বাড়িতে আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনে করে নিয়ে যাচ্ছিলেন। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে আসলে ওই গৃহবধুর প্রসব ব‍্যাথা দেখা দিলে ট্রেনে কর্তব্যরত জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) ড. আমিনুল ইসলাম বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ওই ট্রেনে থাকা একজন চিকিৎসকের সহায়তা নেন। ততক্ষণে ওই গৃহবধু ট্রেনের মধ‍্যেই একটি পুত্র সন্তানের জন্ম দেন।

ট্রেনটি কুমিল্লা স্টেশন পৌঁছলে জেআরআই আমিনুল ইসলাম উন্নত চিকিৎসার জন‍্য নবজাতকসহ গৃহবধুকে কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) ড. আমিনুল ইসলাম বলেন, নরসিংদী থেকে আসা উপকুল এক্সপ্রেস ট্রেনের যাত্রী তানিয়া বেগম ও নবজাতক সুস্থ আছেন বলে চিকিৎসকের কাছ থেকে খবর নিয়েছি।

ডুমুরিয়ায় নব নির্মিত জমাদ্দার মৎস্য আড়ৎ উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা সদরের নব নির্মিত জমাদ্দার মৎস্য আড়তের  শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কের এ লতিফ ফিলিং স্টেশনের পিছনে নব নির্মিত মৎস‍্য আড়ত এর ফিতা কেটে  উদ্বোধনের পর আড়ত চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

আড়তের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ জমাদ্দারের সভাপতিত্বে ও শিক্ষক এম শফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, থানা অফির্সাস ইনচাজ শেখ কনি মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার, শেখ নাজিবুর রহমান নাজু, এম এম সুলতান আহম্মেদ, প্রাক্তন চেয়ারম্যান  মোল্ল‍্যা আবুল কাশেম, প্রাক্তন জেলা পরিষদ সদস‍্য শোভারানী হালদার, ইউপি সদস‍্য আসমা বেগম,আ’লীগ নেতা  আবু সাঈদ সরদার, বিএনপি নেতা খান আফজাল হোসেন, ইউপি সদস‍্য খান আবু বক্কার, ব‍্যবসায়ী ইব্রাহিম সরদার, আঃ করিম হালদার, ছাত্র নেতা খান আবুল বাশার প্রমূখ।