ডুমুরিয়ায় হিন্দু ধমীয় কল‍্যান ট্রাস্টের অর্থায়নে মঠ মন্দির শ্মশান ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি অচ্ছল পরিবারের চেক বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা //

বাংলাদেশ  হিন্দু ধমীয় কল‍্যান ট্রাস্টের অর্থায়নে ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়নের মঠ মন্দির শ্মশান ছাত্র/ছাত্রীদের উপবৃত্তি অচ্ছল পরিবারের চেক বিতরন অনুষ্ঠান উপলক্ষ্যে  ১৫ জুলাই শুক্রবার বিকালে স্থানীয় কালীবাড়ি মঠ মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল বৈরাগী র সভাপতিত্বে ও  পূজা উদয়াপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায়  সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ হিন্দু ধমীয় কল‍্যান ট্রাস্ট এর সিনিয়র সভাপতি নারায়ন চন্দ্র চন্দ এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স ইনচাজ সেখ কনি মিয়া, রঘুনাথপুর ইউনিয়নের ইউপি চেয়ারম‍্যান মনোজিৎ বালা, সহকারী অধ‍্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, রংপুর ইউনিয়নের চেয়ারম‍্যান অধ‍্যক্ষ সমারেশ মন্ডল, শোভনা ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ বৈধ‍্য   কালিবাড়ি মঠ কমিটির অশোক আচ‍্যায,  সহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  প্রধান অতিথি বলেন অসম্প্রদায়িক চেতনার বিশ্বাসী বাংলাদেশ।  জাতীর জনককে হত‍্যা করে এদেশের সাম্প্রতিক সম্প্রতি বিনষ্ট করতে চায়।  দেশ বিরোধী চক্রান্তকারীরা বার বার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এদের বিরুদ্ধে ঐক‍্যবদ্ধ থাকতে  হবে।

রামপালের হাট-বাজারের বর্জ্য নদীতে পরিবেশ বিপর্যয়ের আশংকা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় যত্রতত্র প্লাস্টিকের ও জীবযন্তুর বর্জ্যসহ সকল প্রকার বর্জ্য ফেলা হচ্ছে। হাট-বাজার গুলো নদী কেন্দ্রীক হওয়ায় অধিকাংশ ক্ষেত্রে বর্জ্য নদীতেই ফেলা হচ্ছে। এতেকরে নদীর নাব্যতা হ্রাসসহ পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার পেড়িখালী বাজারের সকল বর্জ্য মোংলা ঘোষিয়াখালীর চ্যানেলে ফেলানো হয়। এছাড়াও ফয়লাহাট, ডাকরা বাজার, কালিগ্জ বাজার, গিলাতলা বাজার, ঝনঝনিয়া বাজার, চাকশ্রী বাজার, বেতকাটা বাজার, গোনা বাজার ও গৌরম্ভা বাজার গুলো নদী কেন্দ্রিক।

এ ছাড়াও স্থলভাগে বাজার রয়েছে ভাগা বাজার, শ্রীফলতলা বাজার, সন্নাসীর বাজার, বাবুর হাট। এসব বাজারের সম্পুর্ন বর্জ্য নদীতে ও খালে ফেলানো হয়ে থাকে। বিশেষ করে ফয়লাহাট ও গিলাতলা বাজারের বর্জ্য সরাসরি নদীতে ফেলায় মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে ময়লা ফেলার ডাম্পিং ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা নদী বা ডোবায় ফেলা হয়। তারা বলেন বাজার ব্যবস্থাপনা কমিটি থাকলেও বা এ ব্যাপারে সরকারি নির্দেশনা থাকলেও সেটিতে কারো নজর নেই।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাট জেলা সদস্য এম, এ সবুর রানা’র কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্জ্য নদীতে ও খালে ফেলা হলে নদীর নাব্যতা হারাবে। এ ছাড়াও পরিবেশ দুষণ ও পরিবেশ বিপর্যয় দেখা দিবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে।

এ জন্যে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জোর হস্তক্ষেপসহ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

Daily World News

রামপালে জুনের বেতন পাননি প্রাথমিকের ৬ শতাধিক শিক্ষক

রামপালে জোয়ারের পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত

রামপালে জোয়ারের পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

পূর্ণিমার জোয়ারের পানিতে বাগেরহাটের রামপাল উপজলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। সাধারন মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন। জানা গেছে মোংলা- ঘোষিয়াখালি বঙ্গবন্ধু নৌ চ্যানেলসহ দাউদখালি, বগুড়া, তেতুলিয়া নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।

এর ফলে এসব নদীর দুই তীরের অনেক এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যায়। অনেক এলাকায় গ্রামীন রাস্তা তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগে পড়েছেন সাধারন মানুষ। বেশির ভাগ চিংড়ি ঘেরের বেড়ি বাঁধ ছুই ছুই করছে পানি। কিছু এলাকার চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। কোন কোন নীচু এলাকায় বাড়ি ঘরের চারপাশে পানি উঠে যায়। খোঁজ নিয়ে জানা গেছে বাঁশতলী, ভোজপাতিয়া, হুড়কা, রামপাল সদর, রাজনগর, পেড়িখালি ইউনিয়নের অনেক এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যায় বলে ওই সব এলাকার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

দাউদখালি নদীর পানি উপচে পড়ে ফয়লাহাট ও ঝনঝনিয়া বাজার, গিলাতলা বাজার তলিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন বেলা ১১টার দিকে দেখা যায় বাজারের ড্রেনের মুখ খোলা থাকায় জোয়ারের পানিতে ফয়লা বাজারের অর্ধেকটা তলিয়ে যায়। এর ফলে বাজারের কাচা মালামাল পানিতে ভাসতে থাকে। দোকানদাররা বেচাকেনা বাদ রেখে মালামাল রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন। ঝনঝনিয়া বাজারের পাশের একজন বাসিন্দা জানান দাউদখালি নদীর জোয়ারের পানিতে ঝনঝনিয়া বাজার সহ চলাচলের রাস্তা, মাঠ ও আশপাশের অনেক এলাকা তলিয়ে যায়। পশুর নদীর পানিতে গৌরম্ভা ইউনিয়নের কয়েকটি এলাকায় জোয়ারের পানি উঠে যায়। মইদাড়া নদীর পানিতে রাজনগর ইউনিয়নের অনেক এলাকা জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ‘র সদস্য এম, এ সবুর রানা বলেন পূর্ণিমার জোয়ার ও তীব্র মৌসুমি বায়ুর প্রভাবে জোয়ারের পানি বেড়েছে।

এ ছাড়াও নদী খাল সংকুচিত হওয়ায় জোয়ারের পানি উপচে পড়ছে।

Daily World News

রুপসায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

হরিপুরে চরভিটা বিদ্যালয়ে প্রবেশের ২০ টাকায় টিকিট বিক্রি সাংবাদিককে দেখে হুমকী দিলেন,প্রধান শিক্ষক

হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের জন্য প্রতিজনের নিকট থেকে ২০ টাকা মুল্যের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলীর বিরুদ্ধে৷

সোমবার (১১ জুলাই) বিকাল ৫ টায় উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চরভিটা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মুল ফটকে তালা বন্ধ৷ বিদ্যালয়ের অফিস কক্ষের পাশেই রয়েছে ছোট্র একটি প্রবেশ পথ৷ টিকিট হাতে বসে আছে এক আনসার সদস্য৷ বিদ্যালয়ে প্রবেশের জন্যে প্রতিজনের নিকট থেকে ২০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে টিকিট৷

টিকিট বিক্রেতা আনসার সদস্য দর্শন বলেন,চরভিটার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক এরফান আলী আমাকে টিকিট বিক্রি করতে বলেছেন৷ গতকাল(ঈদের দিন) ২০০ টিকিট বিক্রি করেছি৷ আজ ২০০ থেকে ২৫০ টি টিকিট বিক্রি করেছি৷

চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরতে আসা দর্শনার্থী আসিকুল ইসলাম আসিক,মরজিনা বলেন, চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দৃষ্টি নন্দন একটি বিদ্যালয় তাই আমরা এই বিদ্যালয়ে ঘুরতে এসেছি ৷ কিন্তু বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে ২০ টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হয়েছে যা ন‍্যকারজনক।

চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী বলেন, আমরা ঈদের পরের দিন থেকে তিন দিন স্কুলের পাশের যে জমি আছে সেটি ব্যবহার করি, আমাদের স্কুলের মাঠ ব্যবহারের জন্য স্থানীয়দের কাছ থেকে আমরা ৪০% নেই ৷ ২০ টাকার টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের গেট তালা বন্ধ বাইরে দিয়ে স্কুল মাঠে প্রবেশ করছে দর্শনার্থীরা আপনার যা খুশি লেখেন অফিসের ভিতরে প্রবেশ করতে পারমিশন নিতে হয়। আপনার যা বাহাদুরি করার আছে করেন৷ আপনাকে দেখে নিব আমি৷ আগে থেকেই প্রধান শিক্ষকের অফিসে বসেছিলেন বহিরাগতরা। প্রধান শিক্ষকের সাক্ষাৎকার নেওয়ার একপর্যায়ে সাংবাদিকের উপর চড়াও হন প্রধান শিক্ষক এরফান আলী। পরে পিছন থেকে এরফান আলীর ছেলে ও একজন বহিরাগত সংবাদ কর্মীর ক্যামেরাটি বন্ধ করতে বাধ্য করে৷ ঝামেলা এড়াতে  ক্যামেরাটি বন্ধ করতে বাধ্য হয় সিএনএন বাংলা টিভির হরিপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক নূর মোহিম্মদ ৷ ঈদের পরের দিন থেকে তিন দিন টিকিট বিক্রির কথাটি স্বীকার করেন প্রধান শিক্ষক৷ ঈদের দিনই ২০০ টিকিট ২০ টাকা মূল্যে বিক্রি করেন৷ প্রধান শিক্ষকের কথার মাঝে বেরিয়ে আসতে থাকে একের পর এক ভুল৷

হরিপুর উপজেলা প্রাথমিক সহকারী  শিক্ষা অফিসার এম.এ.এস রবিউল ইসলাম বলেন,সরকারি বিদ্যালয়ে প্রবেশের জন্য কোনো প্রকার টিকিট বিক্রি করতে পারবে না৷ কি জন্য টিকিট বিক্রি করছে প্রধান শিক্ষকের সাথে কথা বলে দেখি৷

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বহিৃ শিখা আশা বলেন,আমাকে জানিয়েছিল ঈদের দুই দিন লোকজন আসবে কিছু টাকা উঠলে বাচ্চাদের খেলনা গুলো কিনবে৷ খেলনা গুলো ভেঙ্গে গেছে৷ আর বিষয়টা আমি নিজে মনিটর করবো৷

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান বলেন,হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)’র সাথে কথা বলে বিষয়টি দেখতেছি৷

পায়রা নদীর ফেরীর গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় চলাচলে বিঘ্ন সৃষ্টি

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী পায়রা (বুড়িশ্বর) নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

জানা গেছে,পূর্ণিমার জোঁ এর প্রভাবে পায়রা নদীতে জোয়ারের স্বাভাবিক পানির চেয়ে ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে উপকুলী অঞ্চল আমতলীর চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বরগুনা-আমতলী যাতায়াতের মাধ্যম পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যানবাহন ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।মানুষ হাটু সমান পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছে। দ্রুত পায়রা ফেরির গ্যাংওয়ে সংস্কার করে উঁচু গ্যাংওয়ে নির্মাণের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

পায়রা নদীর কোলঘেষে অবস্থিত তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ও আমতলীর ঘোপখালী,বালিয়াতলী, পশুরবুনিয়া,আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী,ফেরীঘাট, পুরাতন লঞ্চঘাট,আমুয়ার চর, পানি উন্নয়ন বোর্ড,আঙ্গুলকাটা, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘর বাড়ী পানিতে তলিয়ে গেছে।

আজ বুধবার দুপুরে পায়রা নদীর তীরে অবস্থিত আমতলী ফেরিঘাট এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে,ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। মানুষ হাটু সমান পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছেন।যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে।

লঞ্চঘাট এলাকার বাসিন্দা জিদান বলেন, পূর্ণিমার জোঁর কারনে পানি বৃদ্ধি পেয়ে পায়রা নদী সংলগ্ন চর ও নিমাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলে বসবাসরত মানুষরা উচু স্থানে আশ্রয় নিয়েছে। আংগুলকাটা এলাকার দেলোয়ার মুন্সি  বলেন, পানিতে ঘর তলাইয়্যা গেছে তাই অন্য স্হানে আশ্রয় নিয়েছি।

পায়রা ফেরি ঘাটের পরিচালক হাসান মিয়া বলেন, জোয়ারের পানিতে ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যানবাহন ও মানুষ চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত ফেরির গ্যাংওয়ে সংস্কার করে উচ্চতা বাড়ানো জরুরী।

আমতলী গেইজ রিডার আবুল কালাম আজাদ বলেন,পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম সোহাগ বলেন, তালতলীর তেঁতুলবাড়িয়া এলাকার ভাঙ্গে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্রুত সংস্কার করা হবে।

বাগেরহাট রামপালে বিএনপি নেতা ফরিদুল ইসলামের ঈদ পুণর্মিলনী

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বিএনপির নেতাদের সাথে এক ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান করেন। মঙ্গলবার দিনব্যাপী রামপাল ও মোংলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীদের সাথে ঈদ পুণর্মিলনী এবং মতবিনিময় সভা করেন। এর পূর্বে রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক প্রার্থী মোস্তফা কামাল পাটোয়ারী হালিম এর আমন্ত্রণে ফয়লাস্থ কার্যালয়ে ঈদের দিন বিকাল ৪ টায় আলোচনা সভা শেষে তার বাড়িতে এক নৈশভোজের আয়োজন করা হয়।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বড়দিয়াস্থ কার্যালয়ে নেতা কর্মীদের সাথে সাংগঠনিক বিষয়ে খোঁজ খবর নেন এবং সুসংগঠিত থাকার উপর জোর দেন। এ সময় রামপালের আহবায়ক প্রার্থী মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক দপ্তর সম্পাদক ও সদস্য সচিব প্রার্থী জাহিদুর রহমান, শেখ আব্দুল্লাহ আজমী, ফকির আবু জাফর, নুরুল্লাহ খোকন, শেখ মোতাহার হোসেন, আলতাপ হোসেন বাবু, মুজিবুর রহমান জোয়ার্দার, আমিনুল ইসলাম কুটি,  যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, শাহাজালাল গাজী, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ওজিয়ার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর কবির বাচ্চু, ছাত্র দলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম সোভন প্রমুখ।

রূপসা উপজেলা প্রেসক্লাব, খুলনার নতুন ভবনে ঈদ মিলন মেলা

//জাহাঙ্গীর আলম//

খুলনার রূপসা উপজেলা প্রেসক্লাবে নতুন ভবনে আজ রবিবার(১০ জুলাই) সন্ধ‍্যায় ঈদের আনন্দে এক মিলন মেলায় পরিণত হয়।

উপদেষ্টা বাবলু কুমার আশকে মিষ্টি মুখ করান ক্লাবের সদস‍্যবৃন্দ এবং তিনিও সকল সদস‍্যকে মিষ্টিমুখ করান।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা বাবলু কুমার আশ, সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সিনিয়র সহ-সভাপতি জি এম আসাদুজ্জামান, সহ-সভাপতি এম মুরশিদ আলী,

সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, সাংবাদিক  নাহিদ জামান, বাবর হোসেন বাকী, কুরবান শেখ, রায়হান মুন্সী, মারুফ হোসেন, আজিজুল ইসলাম, মোল্লা জাহাঙ্গীর আলম ,নুর নাহার প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক বিশ্ব অনলাইন পত্রিকার সম্পাদক বাণীব্রত মজুমদার।

বাগেরহাটের রামপালে জমে উঠেনি পশুর হাট, চাহিদা ৫ হাজার ; প্রস্তুত ৬ হাজার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে নানা কারণে জমে উঠেনি পশুর হাট।  মোবাইল ফেসবুকে ছবিসহ কুরবানির পশুর ছবিসহ বিজ্ঞাপন, বাড়িতে গিয়ে পশু কেনাকাটা ও হাট বাজারে ইজারাদারদের দৌরাত্ম্যের কারণে এবার অনেকটা ক্রেতা শূন্য পশুর হাট-বাজার। রামপাল উপজেলার বড় পশুর হাট ফয়লাহাট।

এ ছাড়াও উপজেলার গিলাতলাসহ কিছু কিছু বাজারে সীমিত আকারে কিছু পশু বেচাকেনা হয়ে থাকে। ফায়লাহাট ঘুরে ক্রেতা ও ইজারাদারদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তারা জানান এ বছর হাটের ডাক বেশী। ক্রেতা উপস্থিতি মোটামুটি থাকলেও সেই তুলনায় বেচা বিক্রি খুবই কম। আর আজ একদিন পরই কুরবানী। শেষ দিনে হয়তো কিছু পশু কেনাকাটা হতে পারে বলে মত প্রকাশ করেছেন ফয়লাহাট বণিক সমিতির সভাপতি হাওলাদার আ. সালাম।

প্রতি বছর কুরবানী করেন এমন ব্যক্তিদের সাথে কথা হলে তারা জানান হাটে পশুর দামের সাথে ইজারাদারদের শুল্কের সমন্বয় নেই। অধিক শুল্কের কারণে এবার বাড়িতে বাড়িতে গিয়ে মানুষ পশুর দরদাম করে পশু কিনছেন। এতে সময় ও দামে সাশ্রয় হচ্ছে। তবে দাম বেশী হাকা হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে।

রামপাল সদরের পশু খামারী সজীব অধিকারী জানান এ বছর হটাৎ করে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এক একটি পশু প্রস্তুত করতে অনেক খরচ পড়ে গেছে। সেই তুলনায় দাম পাচ্ছি না।

রামপাল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমানের সাথে কথা হলে তিনি জানান এ বছর রামপালে কুরবানির পশুর চাহিদা রয়েছে ৪ হাজার ৮২৫ টি। প্রস্তুত রয়েছে ৫ হাজার ৭২০ টি। এর মধ্যে ষাড় ১ হাজার ৭৫৬ টি। বলদ ৪৫২ টি। মহিষ ২১১ টি। ছাগল ১ হাজার ৭৬৮ টি ও ভেড়া ৪৭৮ টি। ক্রেতাদের সুবিধার্থে হাট বাজার গুলোতে ৩ টি মেডিকেল টিম পর্যায়ক্রমে কাজ করছেন।

Daily World News

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

সাংবাদিকের উপর হামলার ঘটনায় কচুয়া প্রেসক্লাবের নিন্দা

//সুপার্থ কুমার মন্ডল, কচুয়া//

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতির উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবের নেত্রীবৃন্দ।

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি,দৈনিক আমার সংবাদ ও দৈনিক গ্রামের কাগজের চিতলমারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেবাশিষ বিশ্বাসের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদসহ হামলা কারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, যুগ্ন  সাধারন সম্পাদক সুপার্থ কুমার মন্ডল, নির্বাহী সদস্য তুষার কান্তি রায়, শুভংকর দাস বাচ্চু, খান সুমন ,প্রদ্যুৎ কুমার মন্ডল,নকীব মিজানুর রহমান। গত ৩০জুন বিকেলে চিতলমারী থানা রোডের স্কুল গেটের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলামের ভাতিজা ফেরদাউসের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের মারধরে দেবাশীষ বিশ্বাস গুরুত্বর আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা এক লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। সম্প্রতি চিতলমারী উপজেলার যুবলীগের এক নেতার মদ্য পানের ছবি ভাইরালের সংবাদ প্রকাশের জেরে এ হামলা হয়েছে বলে দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন।

দীর্ঘ যানজট// এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ধীরগতি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে টোল আদায়ে ধীরগতির কারণে ধলেশ্বরী টোল প্লাজা থেকে কেরানীগঞ্জের আব্দুল্লাপুর পর্যন্ত মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ও পদ্মা সেতু চালু হওয়ার কারণে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্লাজার সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকছে।এছাড়া সফটওয়্যারে টোল আদায় ও টাকা ভাংতিসংক্রান্ত ঝামেলার কারণে আদায় কাজের গতি কিছুটা কমেছে।

তবে গতকাল বৃহস্পতিবার রাত থেকে চারটি টোল বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও শুক্রবার বেলা ১১টার দিকে আরও তিনটি বাড়িয়ে সাতটি টোল বুথ করা হয়েছে। এতে টোল আদায়ের গতি বৃদ্ধি পাওয়ায় কমছে যানজট।

মুন্সীগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা জানান, বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে টোল আদায়কারী সংস্থা কেইসিকে প্লাজা বুঝিয়ে দেয়া হয়েছে। এরপর থেকে তারাই টোল কালেকশন ও অপারেশন প্রক্রিয়া শুরু করে।

তিনি জানান, সাপ্তাহিক ছুটির দিন ও পদ্মা সেতু চালু হওয়ায় এক্সপ্রেসওয়ের টোল প্লাজার কাছে মহাসড়কে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া টোল নেয়ার সময় টাকা ভাংতি করা নিয়েও ট্রাক-বাসচালকদের সঙ্গে তর্ক-বিতর্ক হওয়াতেও এক একটা গাড়ি থেকে টোল নিতে প্রায় ২ থেকে ৩ মিনিট সময় লাগছে। এ কারণেও গাড়ির সারি দীর্ঘ হচ্ছে।

এ ব্যাপারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল প্লাজার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবু হোসেন জাকারিয়া বলেন, নতুন করে তিনটি বুথ চালু করায় যানজট কমেছে। এখন এক কিলোমিটার যানজট আছে। অতিদ্রুত এটিও স্বাভাবিক হয়ে যাবে।

Daily World News

আজ ১০২ বছর বয়স হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের