Category: অন্যান্য
Others
রাণীশংকৈলে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় থানায় তিন শতাধিক লোকের বিরুদ্ধে লিখিত অভিযোগ-এলাকায় আতংক
মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভি এফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিতে এক শিশু ( ১ বছর) মৃত্যু হয়। নিহত শিশুটির নাম সুরাইয়া আক্তার।সে মীরডাঙ্গী দিঘির পাড় গ্রামের বাদশা আলমের মেয়ে।
পরে গত ২৮ জুলাই রাতে ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যাপক খবিবর রহমানকে থানায় ডেকে নেওয়া হয়। তিনি থানায় বসে ঐ ঘটনার প্রেক্ষিতে বাদি হয়ে অজ্ঞাত নামা ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে ওই এলাকায় গ্রাম বাসিদের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে। অনেকে বাড়ি ঘর ছেরে অনত্র পালিয়ে গেছেন।
প্রসঙ্গত উক্ত দিনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থীদের বিক্ষোভে পরিস্থিতি উপ্তপ্ত হয়ে উঠে। এ সময় উত্তেজিত লোকজন পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের গাড়ি ভাংচুর করে। এসময় একজন পুলিশ আহত হয়। তাঁরা পুলিশসহ নির্বাচন কর্মকর্তাদের ঘেরাও করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিতে ভোট কেন্দ্রের বাইরে মায়ের কোলে থাকা শিশুটির মাথায় গুলি লাগলে
ঘটনাস্থলে সে মারা যায়।
এনিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসি মিছিল নিয়ে এসে থানা ঘেরাও করে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে কিছু লোকজন রাস্তায় ওসিসহ পুলিশকে আটক করে রাখে।পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিজিবির সদস্যরা পুলিশকে উদ্ধার করে নিয়ে আসে।
থানায় অভিযোগের বিষয়ে ওসি এসএম জাহিদ ইকবাল বলেন,ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদি হয়ে তিন শতাধিক অজ্ঞাতনামা প্রায় সাড়ে তিন শত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ এখনো মামলা হিসেবে রেকর্ড ভুক্ত হয়নি।
জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন,এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে কিন্তু মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এ নিয়ে এলাকায় আতংকের বিষয়ে এস পি বলেন,কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সেদিকে আমরা লক্ষ্য রাখবো।
পল্লী বিদ্যুতের মিটার খুলে নেয়ার ১৫ বছর পর নতুন বিল ১,৮৫,৮৪১ টাকা
//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
বরগুনার তালতলীতে সিডরে বিধ্বস্ত হওয়া পল্লী বিদ্যুতের মিটার অফিসে খুলে নেয়ার ১৫ বছর পরে নতুন করে ১লক্ষ ৮৫হাজার ৮৪১/= টাকা বিল করে দিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের বৃদ্ধা আদম আলী গ্রামের রাস্তার পশ্চিম সারিতে একটি মুদি দোকানীর ব্যবসা করত। সে দোকানে তার নামে একটি পল্লী বিদ্যুতের মিটার ছিল। যার হিসাব নাম্বার ৩৭৪-২২০৫। বার্ধক্য জনিত কারনে ২০০৬ সালের ১০নভেম্বর তিনি মৃত্যু বরণ করেন। ২০০৭ সালের ঘূর্নিঝড় সিডরে তার দোকান ঘরটি বিধ্বস্ত হওয়ায় ততকালীন পল্লী বিদ্যুতের লোকজন বিধ্বস্ত হওয়া মিটারটি অফিসে খুলে নিয়ে যায়। মিটার খুলে নেয়ার ১৫ বছর পর মৃত্যু ব্যক্তির পুত্র আনছার উদ্দিনের চলতি জুলাই-২০২২ মাসের বিদ্যুৎ বিলের সাথে তার পিতার বকেয়া বিদ্যুৎ বিল ১লক্ষ ৮৫হাজার ৮৪১/= টাকা যোগ করে দিয়াছে কর্তৃপক্ষ।
শনিবার সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানায়, বৃদ্ধা আদম আলীর মৃত্যুর ২-৩ বছর পরে ২০১০সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত স্থানীয় এনায়েত করিমের পুত্র এনামুল করিম ওই দোকানের অদুরেই রাস্তার পূর্ব পাশের সারিতে অটো রিক্সা চার্জ দেয়ার একটি গ্যারেজের ব্যবসা করছিলো।
এ সময় ওই এনামুল করিম বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় আদম আলীর নামের ওই মিটারের স্থান পরিবর্তন করে রাস্তার পূর্ব পাশের খাম্বা থেকে সংযোগ নিয়ে অটো রিক্সা চার্জ দেয়ার গ্যারেজ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দেনা পাওনায় জর্জরিত হয়ে ২০১৮ সাল থেকে এনামুল করিম এখন গাঁ ঢাকা দিয়ে বেড়াচ্ছেন। তবে বর্তমানেও তার ওই গ্যারেজ ঘরে বিদ্যুতের মিটারটি লাইনচ্যুত অবস্থায় লাগানো রয়েছে।
আনসার আলী বলেন, আমার বাবা ১৯৯৮সাল থেকে সৎ ছোট মাকে নিয়ে দোকান ঘরের পিছনেই আলাদা থাকতেন। আমরা তিনভাই আলাদা আলাদা সংসারে বসবাস করতাম। ২০০৬ সালের ১০নভেম্বর বাবা মারা যান। ২০০৭ সালে সিডরের বন্যা হওয়ার কারনে বাবার দোকানঘর ভাইঙ্গা যায়। এর কিছু দিন পরই বিদ্যুৎ অফিসের লোকজন এসে মিটারটি খুলে নিয়ে যায়। এখন অফিসে লোক কাকে মিটার দিছে আমি জানিনা। আমি ও আমার ভাইরা নিজ নিজ নামে মিটার এনে ব্যবহার করছি।
এনামুল করিমের কাছে জানতে চাইলে তার বাড়ীতে কেহকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ০১৭৪২২০০৩১১ নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
পল্লী বিদ্যুতের কলাপাড়া জোনোল অফিসের ডিজিএম সজিব পাল বলেন, আদম আলী মারা যাওয়ার কারণে তার নামের বিদ্যুৎ বিল ওয়ারিশ সূত্রে পুত্র আনছার উদ্দিনের নামে দেয়া হয়েছে।
অভয়নগরে বিএম এসএস এর বিভাগীয় কমিটি গঠন ও মত বিনিময় সভা অনুষ্টিত
//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর খুলনা বিভাগীয় কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার শিল্পশহর নওয়াপাড়ার ষ্টেশন বাজার অফিস কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভার আহ্বায়ক নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদের সভাপতিত্বে ও বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক কবি বিলাল মাহিনীর সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান (তোতা)।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বিএমএসএস’র মহাসচিব মো. সুমন সরদার, সহ-সম্পাদক অধ্যাপক সেলিম হোসেন, উপ শিক্ষা সম্পাদক ও ভৈরব চিত্রা রিপোর্টার ইউনিটির সভাপতি আমিনুর রহমান, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, জাকির হোসেন হৃদয়, মোঃ শফিকুল ইসলাম পিকুল, প্রনয় দাস, জাহিদ হোসেন, শেখ জাবেদ আলী, তামিম আহমেদ মনির, রাজিবুল ইসলাম সুইট, মোশাররফ হোসেন, আশরাফুর আলম লিপু, সাংবাদিক কামাল হোসেন, নজরুল ইসলাম বাবু, হান্নান শেখ প্রমুখ।
সভায় আগামি ২০ আগস্ট শনিবার বিকেলে খুলনা বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ডুমুরিয়া সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা চতুর্থ মূত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা চতুর্থ মূত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৭ জুলাই বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ নাজিবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
স্মৃতি চারন করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা খোকন, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদার, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃনাল কান্তি জোর্দ্দার, আওয়ামী লীগ নেতা এসএম সুলতান আহম্মেদ, খান আবু বক্কার, প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্ল্যা জাহিদুল ইসলাম, মোল্ল্যা সোহেল রানা, শ্রমিক নেতা শওকাত হোসেন, মহিলা আওয়ামী নেত্রী হাসনা হেনা, তহমিনা বেগম, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ছাত্র নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।
ডুমুরিয়ায় খাসজমি বন্দোবস্তে সরকারী ও বেসরকারি উদ্যোগে উত্তরনের কর্মশালা
ডুমুরিয়ায় আমার প্রকল্প এ খাসজমি বন্দোবস্তে সরকারী ও বেসরকারি উদ্যোগে প্রান্তিক মূল্যায়ন নিশ্চিত করা উপজেলা পর্যায়ে কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির ভূমিকা ও দায়িত্ব বিষয়ে এক কর্মশালা ২৬ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা সম্প্রসারন প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। উত্তরন আমার প্রকল্পের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুনুর রশীদ, এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, অতিথির বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান।
উত্তরণের মোঃ মনিরুজ্জামান জোয়ার্দারের সার্বিক পরিচালনা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আক্তার স্বপন, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ভূমি কমিটির সদস্য অধ্যাপক কে এম হযরত আলী , শোভা রানী হালদার, খান আবু বক্কার, মো: সুজা উদ্দিন, সেলিম সরদার, উত্তরণ প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল আলীম গাজী, মোঃ কামাল হোসেন,কল্যাণী রায়, আনোয়ারা খাতুন সাথী, আরফিন সুলতানা, কর্মশালা
সার্বিক পরিচালনা করে মোঃ মনিরুজ্জামান জোয়ার্দার।
ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
নিরাপদ মাছ ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনির ভূমি মামুনুর রশীদ। সভায় দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, সহকারি মৎস্য কর্মকর্তা চিত্ত রজ্ঞন পাল, সম্প্রসারন কর্মকর্তা আব্দুল কাদের, প্রণব দাস।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, জিএম আব্দুস ছালাম, শেখ মাহাতাব হোসেন, জাহিদুর রহমান বিপ্লব, সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক, রফিকুল ইসলাম উদয চক্রবর্তী, সুব্রত ফৌজদার, বিলায়েত হোসেন, আব্দুল লতিফ মোড়ল, ইলিয়াস হুসাইন, আশরাফুল আলম, মোক্তার হোসেন আরিফুর রহমান নয়ন, সূমন ব্রম্ভ সহ বিভিন্ন পত্রিকা সাংবাদিক গন উপস্থিত ছিলেন ।
২৩জুলাই হতে২৯ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার ৪৩তম জন্মদিনে নিজাম উদ্দিনের শুভেচ্ছা
//চট্টগ্রাম প্রতিনিধি//
বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার ৪৩তম জন্মদিনে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী নিজাম উদ্দিন’র শুভেচ্ছা ও অভিনন্দন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি,সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিস এর সাবেক সভাপতি, সাবেক সংসদ এর ৩ বারের সাংসদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ট পুত্র। তিনি রাজনৈতিক পরিবারের সুযোগ্য কৃতি সন্তান, জাফরুল ইসলাম চৌধুরীর দুই ছেলের মধ্যে ছোট ছেলে। তিনি ১৯৯৬ সালে এ লেভেল, ১৯৯৮ সালে ও লেভেল এবং বিবিএ ম্যানেজমেন্ট ডিগ্রী করে, বাংলাদেশে বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করেন।
বাঁশখালীর তৃণমূলের নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত, তিনি তাহাঁর বাবার মতো সাধারণ মানুষের কাছে যাওয়ায়, সাধারণ কর্মী হতে আবাল বৃদ্ধ পর্যন্ত হৃদয়ে স্থান করে নিয়েছে, যার কারণে বর্তমান কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছে। তিনি আজ ৪২ বছর পেরিয়ে ৪৩ বছরে পা রাখলেন, আজ আপনার শুভ জন্ম লগ্নে আমরা পেয়েছি একজন কর্মী বান্ধব এক রাজনৈতিক অভিভাবক।
আপনার হাত ধরে এগিয়ে যাবে বিএনপির অঙ্গসংগঠন। শুভ জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আহবায়ক পদ প্রাথী উপজেলা ছাএ দল নেতা নিজাম উদ্দীন।
ডুমুরিয়ায় নড়াইল সহ সারাদেশে ঘটে য়াওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গ্রেফতার শাস্তির দাবিতে শিশু মঞ্চ ও রক্তিম খেলাঘর আসরের মানববন্ধন
// নিজস্ব সংবাদদাতা ডুমুরিয়া, খুলনা//
নড়াইল সহ সারাদেশে ঘটে য়াওয়া সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গ্রেফতার শাস্তির দাবিতে ২১ জুলাই বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়ায় শিশু মঞ্চ ও রক্তিম খেলাঘর আসরের যৌথ বাসষ্টান্ড চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয। মানববন্ধন কর্মসূচী চলাকালীন সমযে বক্তব্য দেন শিশু শেখ সেলিম আক্তার, বিপ্লবী চারু বসু পরিষদের সভাপতি শেখ শফিক আহম্মেদ, খেলাঘর আসরের সংগঠক শেখ মোশাররফ হোসেন শিশু মঞ্চের সংগঠক নীতিশ রায় ও ইলোরা মজিদ টফি, ডুমুরিয়া থিয়েটারের পরিচালক বিপ্লব সরকার, খান মহিদুল ইসলাম প্রমুখ।
ডুমুরিয়ায় কাজী সামছুর রহমান মৎস্য আড়ৎ এর শুভ উদ্বোধন
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
ডুমুরিয়ায় কাজী শামছুর রহমান মৎস্য আড়ৎ এর উদ্বোধন উপলক্ষ্যে ১৭ জুলাই রোববার বিকেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আড়ৎ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজী ফরিদ আহমেদ।
ফিতা কেটে উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ- এমপি। আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সাইদ সরদার, শেখ নাজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, যুবলীগ আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ।
উপস্থিত ছিলেন শিক্ষক আইয়ুব হুসাইন, শফিকুল ইসলাম, ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া সহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।
