খুলনার রূপসায় গোয়াড়াতে গোবিন্দ মন্দিরে ছাদ ঢালাই

খুলনা প্রতিনিধি:
রূপসা ঘাটভোগ ইউনিয়ন এর গোয়াড়া গ্রামের উত্তরপাড়া গোবিন্দ মন্দিরে ছাদ ঢালাই কাজ ৩১জানুয়ারী সকাল অনুষ্ঠিত হয়।

কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিহির মুখার্জী, আওয়ামী লীগের সদস্য ও সমাজ সেবক বাবু যশোমন্ত ধর, আওয়ামীলীগ নেতা জ্যোতি প্রকাশ দাস,বিবেক বৈরাগী, সমাজ সেবক বাবু শরৎ মালাকর, যুবলীগ নেতা প্রণব বিশ্বাস,মোল্লা জাহাঙ্গীর আলমসহ অনেকেই।

চাঁদপুর সাংবাদিক ক্লাবের আয়োজনে সহযোদ্ধাদের সাথে ইলিশ আড্ডা

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সাংবাদিক ক্লাবের আয়োজনে সহযোদ্ধাদের সাথে ইলিশ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে এ আয়োজনে অনুষ্ঠিত হয়। এসময় করোনার স্বাস্থ্যসচেতনতায় সংগঠনের সদস্য এবং পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

আয়োজনে চাঁদপুর জেলার শহর এবং বিভিন্ন উপজেলা থেকে অর্ধশতাধিক মাঠ পর্যায়ে পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিভিন্ন উপজেলা থেকে আগত মাঠপর্যায়ের পেশাদারী সাংবাদিকরা একে অন্যের সাথে পরিচিত হন এবং একে কুশল বিনিময় করেন।

এসমর উপস্থিত সকলেই চাঁদপুর জেলার মাঠপর্যায়ের সকল পেশাদার সাংবাদিক কল্যাণ এবং তাদের পাশে থাকার লক্ষ্যে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের অভিমত পোষণ করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম, রোটারিয়ান ডাক্তার মাসুদ হাসান, রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান সহ মাঠ পর্যায়ের পেশাদার সাংবাদিক বৃন্দ।

বাগেরহাটের মোংলা পৌরসভা পেল ভারতের উপহারের অ‍্যাম্বুলেন্স

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

ভারতের দেওয়া উপহারের অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পেলো মোংলা পোর্ট পৌরসভা। কয়েকদিনের মধ্যে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন হবে বলে জানিয়েছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান।

মোংলাবাসীর স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে এ অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স থাকলেও এটি বেশিরভাগ সময় নষ্ট হয়ে পড়ে থাকে। ফলে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সটির কারণে দূর দূরান্তের রোগীদের আর ভোগান্তিতে পড়তে হবে না বলেও জানান তিনি।

মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান আরও বলেন, আমি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছি। পৌরবাসীরা যেন ভাল থাকে সেই চেষ্টা করেছি। লাইফ সাপোর্ট সম্বলিত এই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। ভারত সরকারের দেয়া এই অ্যাম্বুলেন্সটি পৌরবাসীর জন্য সব সময় উন্মুক্ত থাকবে।

ডুমুরিয়ায় তেল জাতীয়  ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক মাঠ দিবস

ডুমুরিয়ায়  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২৫ জানুয়ারি মঙ্গলবার ১১টার ডুমুরিয়া উপজেলার টিপনা ঈদগাহ ময়দানে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় এক মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস‍্য শেখ মহসীন হোসেন এর সভাপতিত্বে  মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র  বক্তব্য রাখেন এএইচ এম জাহাঙ্গীর, আলম মনিটরিং অফিসার, তেল জাতীয ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন,  উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হাসান,  উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম মোল্লা, মোঃ রবিউল ইসলাম বিশ্বাস, মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
এই প্রকল্পের তেলজাতীয় ফসলের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণ করা ও আমদানি ব্যয় হ্রাস করা। প্রচলিত শস্য বিন্যাসে গবেষণা প্রতিষ্ঠানের প্রমাণিত স্বল্পমেয়াদী তেল ফসলের আধুনিক জাত অন্তর্ভুক্ত করে বর্তমান তেল ফসলের (সরিষা, তিল,  সূর্যমুখি, চীনাবাদাম, সয়াবিন) আবাদী এলাকা বৃদ্ধি করে চাষাবাদ বাড়ানোর জন‍্য এ প্রকল্পের উদ‍্যেশ‍্য।  অনুষ্ঠানে ৭০ জন কৃষান ও কৃষানী উপস্থিত ছিলেন।
জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া।। 

এস এ টিভির ১০ম বর্ষে পদার্পণে নওয়াপাড়া প্রেসক্লাবে জন্মদিন উদযাপিত

বাংলাদেশের সর্বাধুনিক ফুল এইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এ টিভির ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে যশোরের অভয়নগরে জন্মদিন উদযাপন করা হয়েছে।  বুধবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, মাস্টারমাইন্ড স্কুলের চেয়ারম্যান প্রদীপ কুমার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, এসএ পরিবহন নওয়াপাড়া শাখা ব্যবস্থাপক রনজিউল ইসলাম, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত।

এস এ টিভির ১০ম বর্ষে পদার্পণে নওয়াপাড়া প্রেসক্লাবে জন্মদিন উদযাপিত

এসএটিভি অভয়নগর উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য গাজী রেজাউল করিম, সাকিব জিকো, জাকির হোসেন হৃদয়, রকিবুল ইসলাম রুবেল, শেখ জাবেদ আলী, শফিকুল ইসলাম পিকুল, সাংবাদিক হান্নান শেখ, রণজিৎ মল্লিক, কামাল হোসেন প্রমুখ।

পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমন্ত্রিত অতিথি বৃন্দ তাদের বক্তব্যে  সাফল্য ও বস্তুনিষ্ঠ এবং প্রত্যন্ত এলাকার সংবাদ প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

//মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আবেদন করেছে হাইকোর্টে

ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম‍্যান খান আলী মুনসুরের মৃত‍্যু বার্ষিকী উপলক্ষ‍্যে দোয়া মাহফিল

ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলী মুনসুর এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ‍্যে  ১৬ জানুযারি রোববার উপজেলা বিএনপি ও মহুরুমের পরিবারের আয়োজনে  নানা কর্মসূচী গ্রহন করা হয। উপজেলার বিএনপির নেতৃবৃন্দ বাদ জোহর মরহুমের কবর জিয়ারত, বাদ আছর ডুমুরিয়া সদরের প্রাক্তন সাব-রেজিস্ট্রি জামে মসজিদে দোয়া মাহাফিল  অনুষ্ঠিত হয।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ, যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার, শেখ শাহিনুর রহমান, মোল্ল‍্যা কবির হোসেন, মশিউর রহমান, সরদার মোজাফর হোসেন, মোনায়েম গাজী, মাষ্টার আমিরুল ইসলাম, শাহেদুজ্জামান বাবু, মাষ্টার আইযুব হোসেন, মাহাবুর রহমান, শাহানুর রহমান, মোল্ল‍্যা মশিউর রহমান, আবুল হোসেন সরদার, শেখ আব্দুর রশিদ, এ‍্যাড, মশিউর রহমান, শফি জোয়াদার, জিএম রফিকুল,আবু সাঈদ, রমজান গাজি, ফজলু মোড়ল, হালিম বাগাতি, আরশাদ আলী বিশ্বাস, ছাদেক বিশ্বাস,

অপরদিকে বিএনপির অপর  একটি অংশ দুপুরে জোহর বান পরাতন ট্রলার ঘাট মদিনা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে।  দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিছেল উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম্যান  গাজী আব্দুল হালিম, শেখ মতিযার রহমান বাচ্চু,  ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শেখ হাফিজুর রহমান, সরদার আ: মালেক, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, শেখ ফরহাদ হোসেন, আ: রব আকুঞ্জি, হেমায়েত  রশিদ, শহিদ খান, রাজ্জাক সরদার, জাফর খান, শাহিনুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, ডুমুরিয়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও রাজনীতি বিদ খান আলী মুনসুর ২০১৯ সালের ১৬ জানুয়ারী আকষ্মিক ভাবে হার্ট এ্যাটাকে মৃত্যু বরণ করেন।

//জাহিদুর রহমান বিপ্লব, নিজস্ব সংবদদাতা খুলনা//

পড়ুন দৈনিক বিশ্ব …

সকাল হলেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

ঝামা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং,মিরান এন্টারপ্রাইজ,ঝামা বাজার,মহম্মদপুর,মাগুরা এর ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২২ ইং উপলক্ষে অদ্য ১৫ই জানুয়ারী “ইসলামী ব্যাংক এজেন্ট শাখা” ঝামা বাজারে অনুষ্ঠিত হয়েছে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম,সিনিঃসহঃপ্রিন্সিপাল অফিসার,ইসলামী ব্যাংক মাগুরা শাখা।

সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝামা বাজার শাখার পরিচালক জনাব মোঃ মিরান হোসেন।৭নং পলাশবাড়িয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকগন গঠনমূলক আলোচনা করেন।এসময় উপস্থিত গ্রাহকদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয় এবং ২০২১ সালের সেরা গ্রাহক হিসেবে নির্বাচিত ৩ জনকে পুরস্কৃত করা হয়েছে।

উপস্থিত সকল অতিথি ও গ্রাহক শুভানুধ্যায়ীদের মাঝে ২০২২ সালের ক্যালেন্ডার,সিরামিকের পানীয় মগ ও প্যাকেট খাবার সরবরাহ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব মোঃ মিরান হোসেন বলেন,ঝামা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা মূলত এই জনপদের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও সেবার উদ্দেশ্যে পরিচালিত করা হচ্ছে।মানুষের ভোগান্তি ও দুর্দশার কথা চিন্তা করে আমি এখানে বিনিয়োগ করেছি “অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ”।

এসময় তিনি সকলকে উক্ত শাখায় একাউন্ট খোলার জন্য অনুরোধ করেন।তিনি আরও বলেন,গত ২ বছরে প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় অনেক এগিয়ে গেছে আপনাদের সহযোগিতা চলমান থাকলে আমরা আরও এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ধর্ষণ মামলায় গ্রেফতার বরিশাল সিটির ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর এখন কারাগারে

অভয়নগরে ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নওয়াপাড়া প্রেসক্লাবের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

//মো: শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন নওয়াপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ,যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রিন্স, কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন,নির্বাহী সদস্য সেলিম হোসেন ও রবিউল ইসলাম বিশ্বাস।

এসময়ই নওয়াপাড়া ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, ইউনিয়নের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আলী , যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, সাংগঠনিক সম্পাদক তক্কেল সরদার , কোষাধ্যক্ষ আনিচুর রহমান প্রমুখ।

আগামী ১৮’ই জানুয়ারী মোংলা বন্দের ১৩২টি গাড়ি নিলাম হবে

মোংলা কাস্টমস হাউসের অধীনে বন্দর জেটিতে রহ্মিত আমদানি করা বিভিন্ন মডেলের রিকন্ডিশন ১৩২’টি গাড়ি’সহ অন্যান্য মালামালের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ জানুয়ারী।

বুধবার (১২ই জানুয়ারী ) বিষয়টি নিশ্চিত করে কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মেঃ আবু বাসার সিদ্দিকী বলেন, আগামী ১৮ জানুয়ারী বিভিন্ন মডেলের ১৩২’টি গাড়ি নিলাম অনুষ্ঠিত হবে। ৩২’টি লটে এসব নিলাম অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারী  দরপত্র জমা দেওয়ার শেষ সময়। গত ৫ জানুয়ারী এ নিলাম আহ্বান করা হয়।

মোংলা কাস্টমস কর্তৃপহ্ম সূত্রে জানা যায়, নিলামে অংশ নেওয়া ব্যক্তিকে নিলামকারী প্রতিষ্ঠান মেসার্স আল – আমিন ট্রেডার্সের মোহাম্মদপুর ( মেসার্স আল – আমিন ট্রেডার্স, টাউন হল সুপার মার্কেট, ২’য় তলা, রুম নং – ৫৭, মোহাম্মদপুর ঢাকা – ১২০৭)  থেকে ২০০ টাকা ( অফেরতযোগ্য) থেকে দরপত্র ক্রয় করতে হবে। আগামী ১৬ জানুয়ারী দুপুর ১’টা পর্যন্ত মোংলা কাস্টমস হাউস,  খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,  ঢাকা দহ্মিন কাস্টমস,  এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও চট্টগ্রাম কাস্টমস হাউসে রহ্মিত দরপত্র দাখিল করতে পারবেন।  এরপর ১৮’ই জানুয়ারী দরপত্র খোলা হবে।

তিনি আরও বলেন, নিলামে অংশগ্রহনকারী ব্যক্তির হ্মেত্রে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রতিষ্ঠানের হ্মেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স, মূসক নিবন্ধন সনদ ও হালনাগাদ আয়কর সনদের সত্যায়িত ফটোকপি’সহ যে কোনো তফসিলি ব্যাংক থেকে প্রস্তাবিত মূল্যের ন্যূনতম ১০ শতাংশ হারে মোংলা কাস্টমস হাউসের অনুকূলে পে – অর্ডার দাখিল করতে হবে।

//অতনু চৌধুরী, মোংলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলবে চলতি ভাড়াতেই

 

গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলবে চলতি ভাড়াতেই

//ডেস্ক রিপোর্ট//

গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলবে চলতি ভাড়াতেই…

বাস মালিকদের সাথে বৈঠক শেষে বিআরটিএ এর চেয়ারম্যান বলেন সরকারি বিধি-নিষেধ মেনে শনিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, বাড়তি ভাড়া নেওয়া যাবেনা , চলবে বর্তমান ভাড়াতেই।

বিস্তারিত আসছে….