তরমুজ থেকে গুড় তৈরি করলেন খুলনার মৃত্যুঞ্জয়

খুলনার ডুমুরিয়া উপজেলার ছোটবন্ড গ্রামের তরুণ কৃষক মৃত্যুঞ্জয় মন্ডল তরমুজ থেকে গুড় উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন । কৃষি বিভাগের সহযোগিতায় প্রথম বারের মত তরমুজের গুড় উৎপাদন করে সফল হয়েছেন তিনি। নতুন উদ্ভাবিত এ গুড়ের নাম দিয়েছেন ‘তোগুড়’।

কৃষি বিভাগ বলছে- আখের গুড়, খেজুরের গুড়, তালের গুড় সবার পরিচিত। কিন্তু তরমুজ দিয়ে গুড় তৈরি এখন পর্যন্ত নতুন উদ্ভাবন। খাওয়ার অনুপযোগি তরমুজ থেকে গুড় উৎপাদনকে গুড় শিল্পে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন কৃষি কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র মতে, তরমুজ সুমিষ্ট ও উচ্চমূল্যের ফসল। কিন্তু কিছু কিছু তরমুজ সাইজে কিছুটা ছোট হয় বা আকার আকৃতিতে কিছুটা কম থাকে, ফলে গ্রেডিং এ টেকে না। যা ক্যাট নামে পরিচিত। এগুলো বিক্রি হয়না এবং অনেক সময় মাঠেই থেকে যায়। কোন কোন সময় বৃষ্টিতে পচে এগুলোর দুর্গন্ধ সৃষ্টি হয়। কৃষক মৃত্যুঞ্জয় ঐ সমস্ত ক্যাট নিয়ে কোন রকম মেশিন ছাড়াই দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তরমুজ কেটে এর লাল অংশ বের করে নেট দিয়ে ছেঁকে জুস বের করে চুলায় জালিয়ে ‘তোগুড়’ তৈরি করছেন। প্রাকৃতিক উপায়ে তৈরি এ গুড় অত্যন্ত সুস্বাদু এবং অনেক দিন সংরক্ষণ করা যায়।

মৃত্যুঞ্জয় মন্ডল জানান, তিনি ২০১৯ সালে প্রথম তরমুজ চাষ শুরু করেন। পরপর তিন বছর তরমুজ চাষ করে ভাল সাফল্য পেয়েছেন। সফল তরমুজ চাষি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এরপর তরমুজের রস মিষ্টি এবং পাতলা বলে তরমুজের রস জ্বালিয়ে গুড় তৈরি করে সফল হয়েছেন।

তিনি বলেন, আমি প্রায় তিন কেজি গুড় তৈরি করে আমি নিজে, পাড়া প্রতিবেশী, উপজেলা কৃষি অফিসারসহ অনেককেই খাইয়েছি। সকলে প্রশংসা করেছে। অনেকেই ৩০০ টাকা কেজি দরে কিনতে চেয়েছে।

আগামীতে এর উৎপাদন আরও বাড়াবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মৃত্যুঞ্জয়।

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোছাদ্দেক হোসেন বলেন, আমাদের দেশের গুড় শিল্প দিন দিন সঙ্কুচিত হয়ে যাচ্ছে। একদিকে তাল ও খেজুর গাছের সংখ্যা যেমন কমছে, তেমনি এ গাছ থেকে রস সংগ্রহের জন্য গাছির সংখ্যাও কমে যাচ্ছে। উপকূলীয় লবণাক্ত এলাকা তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। সিজনে কৃষক অনেক সময় তরমুজের ন্যায্যমূল্য পাননা এবং তরমুজের ক্যাটগুলো বিক্রিও হয়না।

তিনি বলেন, তরমুজের গুড় কৃষিতে এক নতুন সম্ভাবনা। বাণিজ্যিকভাবে ওই তরমুজ নিয়ে গুড় তৈরি করলে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে। ফসলের অপচয়ও রোধ হবে। আগামীতে এটি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষি বিভাগের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ের মতো কৃষকদেরকে নিয়মিত প্রশিক্ষণ, প্রদর্শনী এবং মাঠে পরামর্শসহ অন্যান্য সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: রেবিডি

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

রিকশা ও ইজিবাইক শ্রমিকদের ৫দফা দাবীতে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

রিকশা ও ইজিবাইক শ্রমিকদের ৫দফা দাবীতে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

ইলেকট্রিক মোটরযান রেজিষ্ট্রেশন ও চলাচল নিতীমালায় ব্যাটারি রিকশা ও ইজিবাইককে অন্তর্ভূক্ত করে লাইসেন্স প্রদান করা সহ ৫ দফা দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের অফিসের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয় বরাবর স্বারকলিপি প্রদান করে রিকসা,ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটি। সোমবার (১১ই) অক্টোবর বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাইন হল সম্মুখে একর্মসূচি পালিত হয়।

রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ইমরান হাবিব রুমন,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারন সম্পাদক মানিক হাওলাদার,শ্রমিক নেতা মনির হাওলাদার,সেকেন্দার,রুবেল হাওলাদার,শহিদ মিয়া ও জব্বার প্রমুখ।

পরে বরিশাল নগরীতে এক বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে তাদের দাবী মানার স্বারকলিপি প্রদান করেন। এর পূর্বে সকাল থেকে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সদররোড মানববন্ধন কর্মসূচি অংশ গ্রহন করে।

বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে  মানববন্ধন

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার ব্যানারে রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সহসভাপতি হাসিব আহমেদ, ইয়াসমিন সুলতানা ও আরিফুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা চাল, ডালসহ নিত্য পন্যের মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রনের দাবী জানান।

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে ব্যর্থ হলে জনগন রাস্তায় নেমে আসবে বলেও মানববন্ধনে হুঁশিয়ারী দেন জেলা গনসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু

রামপাল-মোংলার নদ-নদী এখন মৎস্য শূন্য

 

উপকূলীয় উপজেলা রামপাল ও মোংলার নদ-নদী বিভিন্ন কারণে মৎস্য শূন্য হয়ে পড়েছে। সরকারিভাবে তদারকির অভাব, অসচেতনতা ও অসাধু মৎস্য শিকারীদের কারণে এমনটি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ, নেট-পাটা, কারেন্ট জাল দিয়ে নির্বিচারে রেণু পোনা নিধন, জলবায়ু পরিবর্তন জনিত কারন, তাপমাত্রা বৃদ্ধি, কলকারখানা ও মোংলা বন্দরের জাহাজ থেকে ফেলা বিষাক্ত বর্জ্য এবং মাছের অভয়াশ্রম তীব্রভাবে সংকুচিত হয়ে পড়ার কারণে উপকূলীয় দুই উপজেলা রামপাল এবং মোংলার আন্তঃ নদী এবং খাল মৎস্য শূন্য হয়ে পড়েছে। বিশেষ করে, সুন্দরবন দপ্তর ও মৎস্য দপ্তরের সমন্বয়হীনতার অভাবে মাছের এ ভরা মৌসুমেও নদী-খালের কোথাও মাছ পাওয়া যাচ্ছে না। জানা গেছে, জোয়ার-ভাটা প্রবণ এ দুই উপজেলায় কয়েক হাজার হেক্টর নদী, খাল প্লাবনভূমি ও জলাভূমি রয়েছে। বর্তমানে এ উপজেলায় চাষকৃত ও সামুদ্রিক মাছ দিয়ে আমিষের চাহিদা পূরন হয়ে থাকে।
সিংগড়বুনিয়া গ্রামের বৃদ্ধ মুজিবর মোল্লা জানান, ৩০/৪০ বছর আগে আমাগে এই রামপাল গাংগে ও দাউতখালী (দাউদখালী) গাংগে ভরপুর মাছ ছেলো। এ্যান্যে গাংগে কোন মাছ নেই। সারাদিন জাল বাইয়েও কোন মাছ পাইনা। একই কথা বলেন, শ্রীফলতলা গ্রামের কালাম শেখ। তিনি জানান, এ্যাহন সারাদিন নদীতে জাল টাইনেও একশো টাহার মাছ পাতিচি না। সংসার চালানো বড় দ্বায় হয়ে পড়িচে। ৫/৬ জন মানষির সংসার। খাইয়ে না খাইয়ে দিন যাতিচে। ম্যালা মানষি মাছ ধরা ছাইড়ে দিয়ে অন্য কাজ করতিচে। তাদের কাছে জানতে চাওয়া হয়, কেন নদী ও খালে মাছ কমে গেল ? তারা জানান, নেট জাল দিয়ে মাছের ডিম ও পোনা মেরে নষ্ট করে ফেলার কারণে মাছ শেষ হয়ে গেছে। তারা আরও জানান, একটি বাগদা বা গলদার রেণু পোনা ধরতে গিয়ে শত শত মাছের ডিম ও রেণু পোনা মেরে ফেলছে।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র মোংলা আঞ্চলিক সমন্বয়কারী মো. নূর আলম এর কাছে জানতে চাইলে তিনি জানান, শিল্প বর্জ্য দুষন, প্লাস্টিক বর্জ্য দুষন, মোংলা বন্দরে তেলের জাহাজ, কয়লার জাহাজ ডুবি, সুন্দরবনে নির্বিচারে বিষ প্রয়োগ করে মাছ শিকার, মাছের প্রজনন আধার সংকুচিত হওয়া, প্রজননের উপযুক্ত পরিবেশ নষ্ট করে ফেলা, জলবায়ু পরিবর্তন জনিত কারণে উচ্চ তাপমাত্রা বৃদ্ধি, নদ-নদীর নাব্যতা সংকটে মিষ্টি পানির প্রবাহ বন্ধ হয়ে পড়ার কারণে উপকূলীয় এ দুই উপজেলায় আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। লবন ও মিষ্টি পানির সংমিশ্রণে এখানে অনেক প্রজাতির মাছ হতো যা এখন অনেকটা বিলুপ্তির পথে।

কথা হয় সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুন্দরবন বিশেষজ্ঞ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এর সাথে। তিনি জানান, নদীতে নাব্যতা সংকট। স্রোত নেই, ইলিশ নেই। দেখার কেউ নেই। সুন্দরবনের ৫১ ভাগ বনভূমিকে সংরক্ষিত বনাঞ্চল করা হয়েছে। ওই সব বনে এক শ্রেণীর অসাধু জেলে নির্বিচারে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে। বন বিভাগের নজরদারি, তদারকির অভাবে মৎস্য নিধন ঠেকানো যাচ্ছে না। আর ওই বিষাক্ত পানির প্রবাহ উপকূলের নদ-নদীতে প্রবেশের কারণে মৎস্যের প্রজনন বাঁধাগ্রস্ত হচ্ছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ না থাকার কারণে ইলিশসহ অনেক মাছ এখন পাওয়া যাচ্ছে না। জলবায়ু পরিবর্তন, নেট জাল ও কারেন্ট জাল দিয়ে রেনু পোনা নিধনে মৎস্যশূন্য হওয়ার বড় একটি কারণ। এ ছাড়াও নদীর উজান থেকে মিষ্টি পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় শুধু মাত্র বৃষ্টির পানি প্রবাহের উৎস নেই বললে চলে। যে কারণে আধা মিষ্টি, আধা লবন পানির সংমিশ্রণ না থাকায় অনেক প্রজাতির মাছ বিলুপ্তির পথে। সমুদ্র সীমায় ঢুকে ভারতীয় জেলেরা মৎস্য শিকার করছে এমন অভিযোগ ও শোনা যায়। পূর্বের মত হয়তো মৎস্য ভান্ডার খ্যাত এ সব উপজেলা বা উপকূলীয় এলাকায় মৎস্য পাওয়া যাবে না। আমিষের চাহিদা পূরনে তবে যা আছে সেটি সংরক্ষণ করা জরুরী। প্রয়োজনে আইন করে বা বিদ্যমান আইন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিষ প্রয়োগ বন্ধ করতেই হবে। উপকূল রক্ষি বা কোস্ট গার্ড এবং বাংলাদেশ নেভীর আরও নজরদারি বৃদ্ধি করতে হবে। বন বিভাগ ও মৎস্য বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে মাছের অভয়াশ্রম গুলি সুরক্ষিত করতে হবে, এ জন্য কোন আইন করা প্রয়োজন হলেও সেটি করতে হবে। কোন অবস্থাতে যেন নদী দুষণ না ঘটে এ জন্য নজরদারী রাখতে হবে। প্রয়োজনে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ ও সমন্বয় সাধন করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে বন বিভাগকে কাজ করার উপর গুরুত্বারোপ করেন ডক্টর শেখ ফরিদুল।
এ ব্যপারে রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, বিভিন্ন কারণে আমাদের মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিষের চাহিদা পূরনে মৎস্য চাষ বৃদ্ধির বিকল্প নেই । তিনি বলেন, নদী দুষণ বন্ধ, নাব্যতা বৃদ্ধি, প্লাবন ভূমির পানি প্রবাহ বৃদ্ধি, মৎস্যের অভয়াশ্রম বৃদ্ধিসহ সকল প্রকার প্রতিবন্ধকতা মুক্ত করতে হবে। নদীর নব্যতা সৃষ্টি করতে পারলে পূর্বের মত ইলিশসহ সকল প্রকার মৎস্য বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এ সকল বিষয় বাস্তবায়নের জন্য প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

//এ এইচ নান্টু, বাগেরহাটজেলা//

পড়ুন দৈনিক বিশ্ব

বরিশাল নগরীতে সিএনজির চাপায় নারী মৃত্যু

 

 

 

সাংবাদিক মোশারফ হোসেন এর মৃত্যুতে দৈনিক বিশ্ব’র শোক

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশালের স্থানীয় দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোশারফ হোসেন আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা ৫৫ মিনিটে নগরীর ইশ্বর বসু রোডস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভূগছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েছেন। বরিশালের তরুন সাংবাদিক খুলনা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বিশ্ব’র বরিশাল প্রতিনিধি।
ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার স্টাফ রিপোর্টার পলাশ চন্দ্র দাস।

অভয়নগরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া: নিম্ন আয়ের মানুষ দিশেহারা

শিল্প ও বাণিজ্যিক শহর-বন্দর নওয়াপাড়ায়  নিত্য প্রয়োজনীয় ও পণ্য দ্রব্য সামগ্রীর মূল্য  অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে ৷ অভয়নগরে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায়  আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে  ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ৷ বিশেষ করে  কর্মজীবী মানুষের পক্ষে দেখা দিয়েছে নাভিশ্বাস ৷

সরেজমিনে দেখা যায়, ভোজ্যসামগ্রীর অন্যতম বৃহৎ মোকাম নওয়াপাড়া বড় বাজার গিয়ে পাওয়া গেছে এর সত্যতা। জানা গেছে, ২ সপ্তাহের  ব্যবধানে প্রতি লিটার সয়াবিন তেলের পূর্বমূল্য ছিলো ১৪০টাকা,  বর্তমান মূল্য   ১৫০ টাকা। প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে ১০টাকা ৷ চিনির প্রতি কেজি পূর্বমূল্য- ৭৫টাকা, বর্তমান মূল্য ৮০টাকা ৷ প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ৫ টাকা ৷ মুসুরির ডাল পূর্বমূল্য-৭৫টাকা,বর্তমান মূল্য-৯০ টাকা ৷প্রতি কেজিতে বৃৃৃদ্ধি পেয়েছে ১৫ টাকা ৷ ছোলার ডাল পূর্বমূল্য-৬৬ টাকা, বর্তমান মূল্য-৮০ টাকা, প্রতি কেজিতে বৃৃৃৃদ্ধি পেয়েছে ১৪ টাকা ৷ বুটের ডাল পূর্বমূল্য-৩৫টাকা, বর্তমান মূল্য ৪২ টাকা ৷ প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ৭ টাকা ৷ পেঁয়াজের পূর্বমূল্য ৪৫ টাকা, বর্তমান মূল্য-৬০ টাকা ৷ প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ১৫ টাকা ৷ কাঁচা ঝালের কেজি পূর্বমূল্য ২০০টাকা, বর্তমান মূল্য-১২০ টাকা ৷ কাঁচা ঝালের মূল্য কমে আসলে ও সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ৷

এছাড়া ও জ্বালানি গ্যাসের মূল্য বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ গ্যাস ভর্তি সিলিন্ডার পূৃর্বমূল্য ১০৫০ টাকা , বর্তমান মূল্য ১২২০ টাকা ৷ প্রতি সিলিন্ডারে বৃৃদ্ধি পেয়েছে ১৭০ টাকা ৷ এ দ্রব্যমূল্যের লাগাম টেনে না ধরলে নিম্ন ও মধ্যবিত্তের বোবা কান্না শেষ পর্যন্ত ক্ষোভের ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

শিল্প শহর নওয়াপাড়ার মানুষ জীবিকার টানে কাজ করেন। বৃহত্তর  শিল্প কল কারখানার সঙ্গেই প্রত্যক্ষ ও পরোক্ষাভাবে কাজ করছেন প্রায় লক্ষ্যধিক মানুষ। এছাড়াও বিভিন্ন অটোরিকশা ও অটো ভ্যান চালিয়ে দিন চলে তাদের ৷

গত বছরে  লকডাউন পরিস্থিতির কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল এ বিশাল জনগোষ্ঠীকে। জনপ্রতিনিধি ও সরকারের তরফ থেকে পাওয়া ত্রাণের বাইরে জীবিকার মাধ্যম হারিয়ে বেশির ভাগ নিম্নআয়ের মানুষই খেয়ে-নাখেয়ে দিন কাটিয়েছেন ৷

তবে সবচেয়ে বেশি দুর্ভোগে ছিলেন মধ্যবিত্ত পরিবারগুলো। কারণ এসব পরিবারের লোকজন মুখ খুলে কাউকে কিছু বলতে কিংবা হাত পাততে পারেননি। সেই লকডাউন পরিস্থিতি কাটিয়ে গত কয়েক মাসে সাধারণ জীবনে ফিরে আসার চেষ্টায় থাকা এসব নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে ৷ কারণ দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি।

জুট মিল শ্রমিকদের  সঙ্গে কথা বললে তারা জানান,  বাজারে মূল্য বৃদ্ধিতে আমরা দিশেহারা।

কয়েকজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে কথা বললে তারা জানান, আমাদের বেতন দিয়েই চলতে হয়, বলতে পারেন মাপা টাকা। কিন্তু বর্তমান বাজার দরে আমরা হিমশিম খাচ্ছি। কাউকে তো কিছু বলতেও পারি না। কিন্তু ক্রয়ের সক্ষমতা হারাতে বসেছে সাধারণ খেটেখাওয়া মানুষ। একই ভাবে বৃদ্ধি পাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য ৷

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ শুভ মহালয়া

 

বরিশালে সাংবাদিক ‍আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

জেষ্ঠ্য সাংবাদিক ‍আলম রায়হানের ‍ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন এবং সমাবেশ হয়েছে। হবরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর টাউন হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এম আরিফুর রহমানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন,বরিশালের দৈনিক দখিনের সময়’র সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে ‍উপস্থিত ছিলেন, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াস ‍উদ্দিন সুমন, বরিশাল নিউজ ‍এডিটর কা‍উন্সিল ‍এর সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক রিপন হাওদার,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক এম আর মন্টু দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার  সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন স্টাফ রিপোর্টার পলাশ চন্দ্র দাস সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তাঁর পত্রিকা অফিসে ঢুকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

টাঙ্গাইলে বনবিভাগের অনুমতি ছাড়া কয়েব হাজার গাছ কেটে নিল কারা…!

 

শেষ মুহূর্তে বরিশালে ইলিশ কিনতে পোর্ট রোড বাজারে উপচে পড়া ভিড়

ইলিশের প্রজনন নিরাপদ করতে রবিবার মধ্যরাত থেকে ২২ দিন সারা দেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলায় নদ-নদী এবং সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে ইলিশ আহরণ, মজুদ, সরবরাহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয়।

আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না বলে রবিবার শেষ দিন ইলিশ কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা। বরিশালের পোর্ট রোড ইলিশ আড়তে ভিড় করেন হাজারো মানুষ। কিন্তু বাজারে ইলিশ সরবরাহ কম থাকায় দাম আকাশচুম্বী। এ কারণে আশাভঙ্গ হচ্ছে তাদের। আড়তদাররা বলছেন, বাছাই করা ইলিশ ভারতে রফতানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে। নদীতেও তেমন ইলিশ আহরিত হচ্ছে না।

নিষেধাজ্ঞা শুরুর শেষ সময়ে বাজারে ইলিশ ক্রেতাদের সমাগম স্বাভাবিক বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য বাজার পোর্ট রোড ইলিশ মোকাম সাধারণত সকাল ১০টার পর ফাঁকা হয়ে যায়। কিন্তু রবিবারের চিত্র ছিল ভিন্ন। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন ইলিশ কিনতে। দুপুরেও বাজারে ছিল হাজারো মানুষের ভিড়। দিনভর ছিল একই চিত্র। ক্রেতারা বলছেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। অতিথি আপ্যায়নসহ নানা প্রয়োজনে ইলিশ প্রয়োজন তাদের। এ কারণে বাজারে এসেছেন তারা।

তবে ইলিশের আকাশচুম্বী দাম হওয়ায় নাখোশ তারা। মৎস্য বিক্রেতারা বলছেন, বাজারে ইলিশের তুলনায় ক্রেতার সমাগম বেশি। ক্রেতারা শেষ দিনে কম দামে ইলিশ কেনার আশায় বাজারে আসলেও চড়া দাম হওয়ায় ফিরে যাচ্ছেন অনেকে। কেউ আবার বেশি দাম দিয়েও কিনছেন পছন্দের ইলিশ। বাছাই করা ইলিশ ভারতে রফতানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন পোর্ট রোডের মৎস্য আড়তদার মো. জহির সিকদার।

নিষেধাজ্ঞা শুরুর আগে বাজারে ক্রেতাদের এই ভিড় স্বাভাবিক বলে জানিয়েছেন বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস। তিনি বলেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না।

এ কারণে শেষ দিনে ক্রেতারা কম দামে ইলিশ কিনতে বাজারে ভিড় করছেন। আগামী ২৫ অক্টোবর রাত ১২টায় শেষ হবে নিষেধাজ্ঞার মেয়াদ। এরপর থেকে ফের বাজারে ইলিশ সরবরাহ স্বাভাবিক হবে।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে সম্পাদকসহ তিন সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

নওয়াপাড়ায় বার বার নির্বাচিত পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যাকে সংবর্ধনা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বার বার নির্বাচিত কাউন্সিলর মোঃ মিজানুর রহমান(মিজা) মোল্যাকে সংবর্ধনা  দিয়েছেন পৌর-নওয়াপাড়া ৫নং ওয়ার্ডের মোড়লপাড়ার এলাকাবাসী৷ ১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যার পর সংবর্ধনা অনুষ্ঠানে আঃ মালেক মোড়ল(কিনু)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মোল্যা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতিঃ নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা- এসএম ফারুক আহমেদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ ব্যবসায়ী আঃ হালিম মোল্যা, মোঃ শাজাহান খলিফা, বিশিষ্ঠ সমাজ সেবক ও নওয়াপাড়া প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম আলাউদ্দিন, সাংবাদিক খলিল মল্লিক, মোঃ শফিকুল ইসলাম পিকুল, মোঃ রবিউল ইসলাম , মোঃ কামাল হোসেন, কৃৃষকলীগের মোঃ জামাল ফারাজী লিটু বেগম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ৷

নওয়াপাড়ায় বার বার নির্বাচিত পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যাকে সংবর্ধনা

নিজের বাইক পোড়ানো শওকত আলমকে বাইক উপহার দিলেন রাব্বানী

ঢাকার বাড্ডায় নিজের মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া সেই পাঠাও চালক শওকত আলম সোহেলকে বাইক উপহার দিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

পূর্বঘোষণা অনুযায়ী বুধবার রাতে শওকত আলম সোহেলকে একটি নতুন মোটরসাইকেল উপহার দেন তিনি। এই বাইক দেওয়া কথা গোলাম রাব্বানী তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবিসহ লিখেছেন।

পাঠাও চালক শওকত আলম বাইক পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গোলাম রাব্বানী তার ফেসবুক পোস্টে লেখেন, ‌‌“টিম পজেটিভ বাংলাদেশের (টিপিবি) পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ হিসেবে একটি ব্রান্ড নিউ ডিসকভার-১২৫ সিসির মোটরসাইকেল প্রদান করা হয়েছে।”

তিনি আরও লেখেন, ‘এই মহতী উদ্যোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন টিম পজেটিভ বাংলাদেশের সদস্য জাকির হোসাইন, আহমেদ বিন সজিব, মেহেদি হাসান রিমন, মেহেদি ইসলাম, শাকিল নিঝুম রাসেল আহমেদ আদনান রাহান, নাদিম মাহমুদ, শরিফ ওবায়দুল্লাহ এবং এস কে টেডার্সের সত্ত্বাধিকারী মামুন বাজাজ।’

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রীর জন্মদিনে রূপসায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন, ডায়াবেটিস ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত