৬৪ জেলায় একযোগে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম

অদ্য সকাল ১১ ঘটিকায় ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর উদ্যোগে ঢাকা জেলার জেলা প্রশাসক সহ ৬৪ জেলার জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর নেতৃবৃন্দ।স্মারকলিপি প্রদান শেষে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি জনাব মোঃ মিরাজুল ইসলাম বলেন,আমরা ১৪ লক্ষ কর্মচারীর প্রাণের দাবী দ্রুত নবম পে কমিশন গঠন করে চলমান বেতন বৈষম্য নিরসন সহ ৫ দফা দাবী আদায়ে দীর্ঘ দিন যাবত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।

তারই ধারাবাহিকতায় আজ সারাদেশে একযোগে ৬৪ জেলার জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছি।

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি বাস্তবায়নে আকুল আবেদন করছি।

আগামী ২৪ নভেম্বরের মধ্যে দাবী বাস্তবায়নে যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আমরা ১লা ডিসেম্বর থেকে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, কার্যকরী সভাপতি মো জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মো জাহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা পারভীন,অর্থ সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন,দপ্তর সম্পাদক মো ইমাম হোসেন,ঢাকা মহানগর এর আহ্বায়ক মো মনোয়ার হোসেন কবির,যুগ্ম আহবায়ক সেলিম কবির সহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন দপ্তরে কর্মরত ১২-২০ গ্রেড এর কর্মচারীবৃন্দ।

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ পালিত

 

রামপালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এ প্রতিপাদ্যে এবার দিবসটি পালন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রামপাল সিডিপি মিলনায়তনে এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠক এম, এ সবুর রানা, এইচ, আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, মো. নাজমুল হুদা, তারিকুল ইসলাম, সরদার মহিদুল ইসলাম, কৃষ্ণা রানী দে, শাহানাজ সুলতানা পলি প্রমুখ। বক্তাগণ সড়ক দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ চলাচলের জন্য ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

 

এমপি ঝর্নার বিরুদ্ধে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ

খুলনা–বাগেরহাটের সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণার বিরুদ্ধে প্রতিবেশীর সম্পত্তি জোর করে দখলের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাংসদের প্রতিবেশী খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিষুষ্ণপদ বাছাড় ও পবিত্র সরকার। তবে এমপি এ অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিষুষ্ণপদ বাছাড় জানান, এমপি গ্লোরিয়া ঝর্ণা তার গাড়ি বাড়িতে ঢোকানোর রাস্তা প্রশস্ত করছেন। এ জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এমপি নিজে তার লোকজন দিয়ে আমাদের বসতভিটায় রোপণ করা আম, মেহগনি, দেবদারু নারকেলগাছসহ প্রায় দুই লাখ টাকা মূল্যের গাছ কেটে ফেলেছেন। তা ছাড়া আমাদের ঘরের পাকা পায়খানা ভেঙে ফেলে বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছেন। আমরা প্রতিবাদ করলে পুলিশ দিয়ে আটক করে আদালতে চালান দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষমতাসীন দলের এমপি আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তার বিরুদ্ধে কথা বলার কোনো শক্তি আমাদের নেই। তাই বাপ–দাদার বসতভিটা রক্ষায় গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা  বলেন, তার বাড়ি ও লাউডোব ক্যাথলিক চার্চ থেকে কালকিবাটিয়া পর্যন্ত একটি সড়ক রয়েছে, যা ৮ ফুট চওড়া। এলাকাবাসীর অনুরোধে এই সড়ক প্রশস্ত করতে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ এ কাজ বাস্তবায়ন করছে। এখানে কাউকে উচ্ছেদ করা হচ্ছে না।

তিনি বলেন, সড়কের পাশে কিছু কচা ও জিয়েলগাছ ছিল। দুই লাখ টাকার গাছ কখনোই ছিল না। তাদের টয়লেটের নোংরা পানি সরাসরি রাস্তায় এসে পড়ত। এতে পথচারীর কষ্ট হতো। এ জন্য টয়লেট ভেঙে ফেলা হয়েছে। আমাকে হেয় করতে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

 //খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

ভবদহের জলাবদ্ধতার জন্য মৃত মানুষের দাফন নিয়ে দেখা দিয়েছে মহাবিপদ

 

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোর জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসব চলাকালে অষ্টমী পূজার সকালে কুমিল্লার নানুয়ার দীঘিরপাড় মন্দিরের বিগ্রহের উপর পরিকল্পিতভাবে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ রেখে দেওয়া হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের বিষবৃক্ষ রোপন করা হয়।ফলে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, সিলেট,বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ ও স্থায়ী মন্দিরে আগুণ দেয়া, প্রতিমাসহ বিভিন্ন বীগ্র ভাংচুর করে সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি করা হয়েছে।

এছাড়া শিশুসহ নারী নির্যাতন ও ধর্ষনের মতো জঘন্য কাজ করা হয়েছে  যা কোন স্বাধীন সার্বভৌম দেশে কাম্য নয়। একইভাবে একটি ১৫ বছরের কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে  ধর্মীয় অবমাননার অভিযোগ এনে গতপরশু রাতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অর্ধশতাধিক নিরীহ  জেলে পরিবারের বাড়িঘরে আগুন জ্বালিয়ে লুটপাট করা হয়েছে এবং আজও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কাপড়ের দোকানে অগ্নি সংযোগ করা হয়েছে।

পবিত্র কোরআন ও ধর্মীয়  অবমাননার দোহাই দিয়ে একটি মৌলবাদী গোষ্ঠীর এ ধরনের মানবিকতা বর্জিত ও বর্বোরচিত হামলা চালানোর প্রতিবাদে সারাদেশে বিভিন্ন সংগঠন প্রতিবাদসভা, মানববন্ধনসহ সম্প্রীতির র‍্যালির আয়োজন করে।

তারই ধারাবাহিকতায় আজ ১৯ অক্টোবর -২০২১ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় গণতান্ত্রিক আইনজীবী সমিতি- যশোর জেলার আয়োজনে ১ নং আইনজীবী সমিতির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ্যাড. আবুল হোসেন,জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.কাজী ফরিদুল ইসলাম,গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদ হাসান বুলু,এ্যাড.আমিনুর রহমান হীরু, এ্যাড. স্বপন কুমার ভদ্র,এ্যাড. বাসুদেব বিশ্বাস প্রমূখ।

বক্তরা বলেন, ধর্মীয় অবমাননার দোহাই দিয়ে রামু,নাসিরনগর,ভোলাসহ বিভিন্ন জায়গায় একই কায়দায় সংখ্যালঘুদের  ধর্মীয় উপাসনালয়, প্রতিমা ভাংচুর, ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ ধর্ষণ ও নির্যাতনের মতো ঘটনা ঘটালেও কোন এক অদৃশ্য কারণে ঐ ঘটনার সাথে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা যায়নি।আর এই বিচারহীনতার সংস্কৃতিই বার বার এ ধরনের ঘটনা সংগঠনে উদ্ভুদ্ধ করেছে।এই বিচার হীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিশেষ ট্রাইবুনাল গঠন করে জড়িতদের বিরুদ্ধে  দ্রুত বিচার আইনের আওতায় বিচারের আহ্বান জানান ।

নিজস্ব প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

পটুয়াখালীতে নানা আয়োজনে শেখ রাসেল’র ৫৮ তম জন্মদিন পালিত

 

 

আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লো

কুমিল্লা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা-ভাঙচুর এবং হিন্দুদের বাড়িতে আগুন দেয়ার সাথে সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিতসহ দাবি আদায়ের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

সোমবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে’, ‘মন্দিরে হামলা কেনো, প্রশাসন জবাব চাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘তুমি কে? আমি কে? বাঙালি বাঙালি’, ‘দুনিয়ার হিন্দু, এক হও এক হও’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই’ ইত্যাদি বিক্ষুব্ধ শ্লোগান দিতে থাকেন তারা।

আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লো

আন্দোলনের সমন্বয়ক ও জগন্নাথ হল ছাত্র সংসদের সদ্যসাবেক সাহিত্য সম্পাদক জয়দ্বীপ দত্ত বলেন, আমাদের সাত দফা দাবি রয়েছে। ইতোমধ্যে গণমাধ্যমে আমরা তা জানিয়েছি। আমাদের এ দাবিগুলোর প্রতি বিভিন্ন সংগঠন, শিক্ষক ও প্রগতিশীল সমাজ সংহতি প্রকাশ করেছেন। তাই আমাদের দাবি মেনে নিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অনুরোধ করছি। সেজন্য আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। যদি আমাদের দাবি মেনে না নেয়া হয় এবং কোনো ধরনের আশ্বাস দেয়া না হয়, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

অবরোধ ও দাবির প্রতি সংহতি প্রকাশ করে সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তী বলেন, আফগানিস্তানে যেহেতু তালিবান ক্ষমতায় আছে। তাই এ দেশের মৌলবাদী শক্তিগুলো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আজ মৌলবাদী শক্তিগুলো ঘাপটি মেরে আছে। মৌলবাদী এই অপশক্তিগুলোর বিষদাঁত উপড়ে না ফেলতে পারলে তারা শিকড় গেঁড়ে বসবে।

আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ললিতা মণ্ডল বলেন, যে কোনো দেশে সংখ্যালঘু হয়ে জন্মগ্রহণ করা পাপ। কিন্তু আমাদের দেশে একে একে আমরা যেভাবে নিগৃহীত হচ্ছি, তা আমাদেরকে খুব জ্বালাতন করছে। আমরা আর সহ্য করতে পারছি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মা (প্রধানমন্ত্রী) আমরা সকলে আপনার জন্য প্রার্থনা করি। অনেকে আপনার বদনাম ও দুর্নাম করতে চায়। কিন্তু আমরা জানি আপনি কে! আপনি আমাদের মায়ের সমতুল্য। আপনি চাইলে সব সম্ভব। অতিদ্রুত হামলাকারী ও দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাই।

তাদের দাবিগুলো হলো:

  • * হামলার শিকার মন্দিরগুলো অতি শিগগিরই প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
  • * বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ক্ষতিপূরণ দিতে হবে।
  • * ধর্ষণ ও হত্যার শিকার পরিবারগুলোকে স্থায়ী ক্ষতিপূরণ দিতে হবে; দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
  • * জাতীয় সংসদে আইন প্রয়ণের মাধ্যমে মন্দির ও সংখ্যালঘুদের বাসাবাড়িতে সাম্প্রদায়িক হামলার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
  • * সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে।
  • * হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আধুনিকায়ন করে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে।
  • * জাতীয় বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জিডিপির ১৫% বরাদ্দ রাখতে হবে।

সূত্র: বিডিজা।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে পালিত হয় শেখ রাসেলের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

 

রামপালে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || 

সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রনয়নের দাবীতে দেশব্যাপী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার দুপুরে অন্যান্য জেলা ও উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের মতো রামপাল উপজেলা শাখার পক্ষ থেকেও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য এম, এ সবুর রানা, এইচ আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, তারিকুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর অনুপস্থিতিতে তার সিএ প্রবীর কুমার স্মারক লিপি গ্রহণ করেন।

পড়ুন দৈনিক বিশ্ব …

Dainik Biswa News

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য মেয়রের ফ্রি বাস সার্ভিস

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য মেয়রের ফ্রি বাস সার্ভিস

//পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়রের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে, হ্যা জিএসটি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়রের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে।

ভর্তিচ্ছুদের ভোগান্তি থেকে মুক্তি দিতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

ভর্তিচ্ছুদের সময় মতো কেন্দ্রে পৌঁছে দিতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন।

আজ রোববার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ১০টি, রূপাতলী বাস টার্মিনাল থেকে ১০টি বাস ভর্তিচ্ছুদের বরিশাল বিশ্ববিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে। তবে, এর বিনিময় ভাড়া গুনতে হবে না ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভর্তি পরীক্ষার সময় কেউ কেউ রিকশা কিংবা অন্য যেকোনো যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গিয়ে নানা জটিলতায় পড়ে।

মাত্রাতিরিক্ত ভাড়া গোনার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে অনেক সময় দেরি হয়। সেসব ঝামেলা এড়িয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ফ্রি বাসের ব্যবস্থা করেছেন। এতে করে সময়মত নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারবেন ভর্তিচ্ছুরা।

 

বরিশালে প্রেমের ফাঁদে ফেলে প্রতারনার অভিযোগ

বরিশাল নগরীর ২০ নং ওয়ার্ড কলেজ এ্যভিনিউর বাসিন্দা  সিমা আক্তার। অভিযোগ রয়েছে,প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে যুবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াই  সিমা আক্তার( ছদ্মনাম) এর  নেশা। ইতিমধ্যে  দুই যুবককে  প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। তবে নিজেকে রক্ষায়   বরিশালের কতিপয় প্রভাবশালীদের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে কথাও শোনা যায় তার বিরুদ্ধে।

ভুক্তভোগী এক ব্যাক্তির ভাষ্যমতে, প্রথমে বিভিন্ন ব্যাক্তিদের সাথে পরিচয় হলে নিজেই ফেইজবুকের মাধ্যমে বিভিন্ন অশ্লীল ছবি প্রদান ও ভিডিও কলে কথা বলা স্ক্রিনশট রেখে দেয় সীমা এবং  পরবর্তী সাক্ষাতে  তাদের কাছে  মোটা অংকের টাকা দাবী করে সিমা ও আয়শা । টাকা না দিলে ফেসবুকে এসব আপত্তিকর ছবি ও স্ক্রিনশট  ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার  হুমকি প্রদান করে। অভিযোগ রয়েছে,  নিয়মিত মাদকসেবী হিসেবে  আয়শা ও সিমা গাজায় আসক্ত। আর তাদের  একটি প্রতারনার গ্যাং রয়েছে যারা প্রতিনিয়ত একই কর্মকাণ্ড ঘটিয়ে থাকে নগরীর বিভিন্ন  স্থানে ।

সর্বশেষ নগরীর এক যুবকের  কাছে পাঁচলাখ টাকা দাবি করে প্রতারক সিমা আক্তার। প্রতারণা  করার চেষ্ঠা ও ষড়যন্ত্রের  একটি ভিডিও ফুটেছে রয়েছে এ প্রতিবেদকের কাছে।। । নগরীর কাউনিয়া থানা সেকসন রোড নিবাসি রাকিবুল অভিযোগ করে বলেন, দুই মাস আগে তার এক বন্ধুর মাধ্যমে  সিমার সাথে পরিচয় হয়।  এর পর প্রেমের ছলনায় ও টাকার বিনিময়ে  রাতকাটায় বিভিন্ন আবাসিক হোটেলে। এরপর রাকিবুলকে   বিয়ের প্রস্তাব দেয় সিমা।

রাকিব জানতে পারে, ইতিপূর্বে  নগরীর বিপ্লব নামে এক যুবকের সাথে প্রেমের নামে  প্রতারনা করে এবং তাকে ব্লাকমেইল করে তার কাছ থেকে প্রতি মাসে টাকা নেয়  সিমা। তখন রাকিবুল সিমাকে বিয়ে না করার  সিদ্ধান্ত  জানিয়ে দিলে সিমা রাকিবুলের  কাছে  পাঁচ লাখ টাকা দাবি করে এবং বিভিন্ন ব্যাক্তির  কাছে মিথ্যা তথ্য দিয়ে রাকিবুলকে বিভিন্ন প্রকার হুমকি অব্যাহত রাখে সীমা। ভুক্তভোগী রাকিবুল, অভিযুক্ত সীমার হাত থেকে রক্ষা পেতে সমাজের সচেতন মহলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্প্রতি রাকিবুল ইসলাম নামের এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে ব্লাকমেইল ও কথিত নারী শিশু নির্যাতন মামলা দেয়ার পর বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও।

তথ্য, উপাত্ত যাচাই-বাছাই করে জানা যায় যে নগরীর একাধিক মাদক,মানব পাচার  ও দেহব্যবসার টিমের সাথে জড়িত মাদক সম্রাজ্ঞী রাবেয়া কাজিপাড়ার নিবাসী  আয়শা, তানহা, সিমা,শিমুল,রাকিন,  পলাশপুরের মুন্নি, কাশিপুরের সিকদার বাড়ির ভাড়াটিয়া উজিরপুরের নুপুর সহ বেশ কয়েকজন। গত বছর ডিবির হাতে রাতের রানী ও ব্লাকমেইলার ঝুমুর বাহিনী গ্যাংসহ ধরা পড়ার পর থেকে বের হতে শুরু করে একের পর এক ব্লাকমেইলার টিম। কাজিপাড়ার আয়শার বিষয়ে অনুসন্ধান করে দেখা যায় যে, আয়শার হাত থেকে রক্ষা পায়নি রাজনৈতিক নেতা, যুবক,ছাত্র, সাংবাদিক, পুলিশ কেউই।  কৌশলে অভিজাত এলাকার ঐহিহ্যপূর্ণ পরিবারের মেয়ে হিসেবে পরিচয় দিয়ে শিকার ঘায়েল করতো আয়শা।

এ বিষয়ে অভিযুক্ত বক্তব্য জানার জন্য বিভিন্ন ম্যধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরায় দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৫ আহত প্রায় ১০

 

 

কুমিল্লা ও চাঁদপুরে পূজা মন্ডপে হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন সমাবেশ

// পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

আসুন, ধর্মীও উগ্রতা ও সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে সকলকে স্বোচ্চার হওয়ার আহবান জানিয়ে কুমিল্লা-চাঁদপুর সহ দেশব্যাপী হিন্দুদের পূজা মন্ডপে হামলার ঘটনায় বরিশালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ই) অক্টোবর সকাল ১১ টায় প্রগতিশীল নাগরীক সমাজের ব্যানারে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল দাশের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল উদীচী সভাপতি সাইফুর রহমান মিরন, বাসদ মহানগর আহবায়ক ইমরান হাবীব রুমন,ছাত্র ফ্রন্ট বরিশাল নগর পচার সম্পাদক বিজন সিকদার,জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি রাহুল দাশ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,যারাই সম্প্রীতি বিনষ্ট করে ধর্মীও উসকানী দিয়ে সাম্প্রদায়ীক সৃষ্টি করতে চায় তাদেরকে দ্রæত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার আহবান জানান।

একই সময় যারাই এধরনের জগণ্য কাজ করে একটি ধর্মীও আনন্দের পরিবেশের ক্ষতি করতে চায় তাদেরকেও চিহ্নিত করে বিচারের মুখে দাঁড় করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

 

আজ “ বিবর্তন” যশোরের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী

যখন সারা বিশ্বের ন্যায় আমার সোনার বাংলায় নানা ধরনের সামাজিক অসঙ্গতি , রাজনৈতিক অপশক্তি ও পেশী শক্তিতে ভরপুর, অর্থনৈতিক ক্ষেত্রে  নানা ধরনের বিশৃঙ্খলার কারনে একটা বিশেষ গোষ্ঠী অল্পদিনেই ফেপে ফুলে কলাগাছ হচ্ছে এবং সাংস্কৃতির ক্ষেত্রে বিদেশী সংস্কৃতির আগ্রাসণের কারণে পারিবারিক জীবনে বেড়ে যাচ্ছে বিবাহ বিচ্ছেদ ও বিবাহ বর্হিভূত অবৈধ সম্পর্ক।

এছাড়া অন্যদিকে একটি নির্দিষ্ট গোষ্ঠী  দেশকে যখন ধর্মীয় বিভাজনে দ্বিধাবিভক্ত করার অপঃপ্রয়াস চালাচ্ছে ঠিক এমনি এক ক্রান্তিকালে সকল ধরনের  বিশৃঙ্খলা, শোষণ, দূর্নীতি,কালোবাজারি,অপসাংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত করে সৌন্দর্য চেতনায় পরিশালীত সুস্থ সমাজ – সংস্কৃতি   ও রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে “ সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে নাটক” – এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে ১৯৮৯ সালের ১২ অক্টোবর  ঐতিহ্যমন্ডিত যশোর শহরে প্রতিষ্ঠিত “ বিবর্তন ” নাট্যগোষ্ঠী পালন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটির জন্মদিন।

নানা ধরনের চড়াই উৎরাই পেরিয়ে বিবর্তন যশোর আজ ৩২ বছরে পদার্পণ করলো। ৩২ বছরে পর্দাপণ উপলক্ষে “ দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে বিজয়- কেতন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিবর্তন যশোর কর্তৃক আজ বৃক্ষ রোপন কর্মসূচি ও সন্ধ্যায় থিয়েটার আড্ডার আয়োজন করা হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় যশোর এর অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ।

এছাড়া আরও  উপস্থিত ছিলেন বিবর্তনের উপদেষ্টা মোঃ নুরুজ্জামান, বিবর্তনের সভাপতি  নওরোজ আলম খান চপল,সম্পাদক দীপঙ্কর বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সুমন ব্যানার্জিসহ সম্মানিত সদস্য নরেশ পাল,মৃন্ময় চক্রবর্তী,হাফিজুর রহমান,সারেন নিশি, তন্ময় ,মোহন ,কৌশিক, শাফিন,  শ্রেয়শী আরো অনেকে।

এছাড়া আগামী ২২ও ২৩ অক্টোবর যশোর জেলা শিল্পকলা একাডেমিতে ২ দিনের জন্য নাট্যোৎসবের আয়োজনসহ  ২ জনকে সোনার দেশের সোনার মানুষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ মহা সপ্তমীর মধ্যে দিয়ে শুরু দুর্গা পূজা