বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষে হামলায় মহিলাসহ আহত-৫

//শুভঙ্কর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা। প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৫ জন। বৃহস্পতিবার দুপুরে পানবাড়িয়া গ্রামে এঘটনা ঘটেছে।

জানাগেছে, উপজেলার বাধাল ইউনিয়নের পানবাড়িয়া গ্রামের মৃত অজিত কুমার সেনের পুত্র কৃষ্ণপদ সেন  জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী মৃত গনি খানের পুত্র হাসান খান,ওবায়দুল খানের বিরুদ্ধে বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট আদালতে ১৪৪ ধারায় মিস-২৫১/২৩ একটি মামলা করে ওই মামলায় উভয় পক্ষকে দেওয়ানি আদালতের আশ্রয় গ্রহনের পরামর্শ দেয়।

আদালতের এ আদেশ উপেক্ষা করে হাসান খান, ওবায়দুল খান ও হোসেন খান সহ ১০/১২ জন জমি দখলের উদ্যেশ্যে কৃষ্ণপদ সেনের বাড়িতে হামলাকরে করে এতে কৃষ্ণপদ সেন(৬৮), দেব সেন(৩০) স্ত্রী পূজা মন্ডল(২৩), বলাই সেনের স্ত্রী পুটু সেন (৪০),শ্যামাপদ সেনের স্ত্রী পুস্প রানী সেন(৫৫) গুরু তর আহত হয়। আহতদের কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

মোল্লাহাটে ডিবির অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন (৩২) ও সাইফুল ইসলাম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে মোল্লাহাট থানা এলাকার মেসার্স সাগর ফিলিং স্টেশনের পূর্বপাশে একটি পিকআপে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার ও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের আবুল হোসেন (৩২) এবং চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার উদিয়া পাথর গ্রামের সাইফুল ইসলাম ।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মোল্লাহাট উপজেলার মেসার্স সাগর ফিলিং ষ্টেশনের পাশে গোপালগঞ্জ টু খুলনা মহাসড়কে পিকআপ তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন ও সাইফুল ইসলাম নামের দুই জনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, আটক আবুল হোসেন ও সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন খালাকে হত্যা করে তার কানের রিং বিক্রি করে খুনিকে টাকা দেয় ভাগ্নে

//মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীর শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামে জমির লোভে আপন খালাকে খুন করেছে মালেক (৩৮) নামের এক গ্রাম পুলিশ। খুনের মূল ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে আপন মামাকে বাদী বানিয়ে গ্রামে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষকে আসামী বানিয়ে চাকুরী করে আসছিলো গ্রাম পুলিশ আঃ মালেক। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে কচুপাত্রা বাজার থেকে তাকে গ্রেফতার করে বরগুনা গোয়েন্দা পুলিশ।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক ও ক্লুলেস হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন বলেন গত বছরের ৩ এপ্রিল রাত আটটার সময় নিহত সাফিয়া বেগম বিকাশে টাকা তোলার জন্য ঘর থেকে বের হয়। এরপরে তাকে ৬ এপ্রিল শারিকখালীর ধোপার ভিটার পূর্ব পাশে কালিরখালের কেওড়াগাছের নীচ থেকে তালতলী থানা পুলিশ।

এই ঘটনায় মালেক তার আপন মামা পটুয়াখালী জেলার ছোট বিঘাই গ্রামে বসবাসরত ইউনুস চৌকিদার ঐ দিনই তাদের সঙ্গে জমিজমা বিরোধ রয়েছে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার আসামীরা হলো ১. সোনা মিয়া ২. জাফর ৩. সিদ্দিক ও ফারুক ঘরামী।

সাফিয়া খাতুন হত্যার রহস্য উন্মোচন করতে গত বছরের জুন মাসে মামলাটি তদন্ত করতে বরগুনা জেলা গোয়েন্দা সংস্থার উপর ন্যাস্ত করা হয়। এব্যাপারে তদন্ত কর্মকর্তা আরো বলেন, নিহত সাফিয়ার বিভিন্ন তথ্য জানতে গিয়ে তার ঘনিষ্ঠ ও নির্ভরশীল ব্যক্তি স্হানীয় ফকির করিম খাঁ নিখোঁজ ঘটনার পর থেকে। তাকে খুঁজে পেতে গোপনে বিভিন্ন ভাবে চেষ্টা চালানোর পর গতকাল শুক্রবার মংলা পৌরসভা থেকে গ্রেফতার করে।

করিম খাঁ কে গ্রেফতারের পর তদন্তকারী কর্মকর্তার কাছে সকল ঘটনা স্বীকার করে বলে নিহত সাফিয়া বেগম তাকে খুব মান্য করতো। এই ঘটনার মূলহোতা আঃ মালেকের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। সে জমি দখল করতে ৪০ হাজার টাকায় ভাড়া করা হয়। বিকাশে টাকা তোলার পর বাড়ির সামনে আসলে তাকে পাশের সূর্যমুখী ক্ষেতের কাছে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে মুখ চেপে শ্বাসরোধ করে আঃ মালেক ও তার সহায়তায় সাফিয়া বেগমকে হত্যা করে কালির খালে পুঁতে রাখা হয়। পরে আঃ মালেক নিহত সাফিয়ার কানে স্বর্ণের রিং বিক্রি করে ২০ হাজার টাকা দেয় এবং পালিয়ে যাওয়ার জন্য আরো ৫ হাজার টাকা দেয়। বাকী ১৫ হাজার টাকা আর দেয় নাই। আমি যেন ভারতে পালিয়ে যাই, ভারতে পালিয়ে গেলে কেউ আর এই ঘটনা জানতে পারবেনা।

এব্যাপারে বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম  বলেন, বিভিন্ন সোর্স ও ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে তালতলীর সাফিয়া ক্লুলেস হত্যাকান্ডের প্রকৃত অপরাধী করিম খাঁ কে আটক করা হয়। তাকে জিজ্ঞেসাবাদ করার পর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী গ্রাম পুলিশ আঃ মালেক পালিয়ে যাবার সময় আজ সকালে কচুপাত্রা বাজার থেকে গ্রেফতার করা হয়। বরগুনা ডিবি পুলিশ বরগুনার আরো একটি ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে। গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্হা করা হচ্ছে।

গত এক বছরের মধ্যে বরগুনা জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মোঃ মোশারফ হোসেন ৪টি ক্লুলেস আলোচিত হত্যার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে। তালতলীর খালুর হাতে ভায়রার মেয়ে ধর্ষণের পর হত্যার রহস্য, বামনায় কচুক্ষেতে বৃদ্ধ সাফিয়া হত্যাকান্ড, বেতাগীতে আলেয়া নামক বাড়ি ওয়ালাকে সম্পত্তি হাতিয়ে নেয়ার জন্য ভাড়াটিয়া মাদ্রাসা শিক্ষক কর্তৃক হত্যা কান্ড ও ঘটনার রহস্য উন্মোচন করা ছিল উল্লেখযোগ্য।

বাগেরহাটের ফকিরহাটে ২৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ আটক ৪

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে ২৪ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার রূপসা থানার রামনগর গ্রামের জালাল মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা(৩৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার জগরখালী গ্রামের নুরুল আলমের ছেলে আলী আলম(২৮), যশোর জেলার কোতোয়ালি সদর থানার মোড়ালী মোড় এলাকার সোহরাব এর ছেলে সাগর(২৮) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার উওরপাড়া গ্রামের গাজী রজব আলীর ছেলে গাজী বদরুল (৫০)।

পুলিশ জানায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এর নেতৃত্বে এসআই ওহিদুজ্জামান, এসআই অনুপ রায়, এএসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ চালিয়ে ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লেগীর পুকুরের পাশে মৃত হামিজ উদ্দিন গাজীর ছেলে ইব্রাহিম গাজীর বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মাদক উদ্ধার ও তাদের গ্রেপ্তার করেন।

এসময় ২৪ কেজি গাঁজা, ৩৬০ পিস ইয়াবা ও  মাদকের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করেন।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত  বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে তথ‍্য ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণে করা হয়েছে।

মোল্লাহাটে চাঞ্চল্যকর চাচাকে হত‍্যার ঘটনায় ভাইপো গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরির নালিশ করায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ৬।

মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি গ্রামের দাঁড়িয়াঘাটা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত জামিল সরদার (৫৫) ওই গ্রামের মৃত শাহবুদ্দিন সরদারের ছেলে। অভিযুক্ত রইস সরদার(২২) জামিলের চাচাতো ভাই ইসরাইল সরদারের ছেলে।

র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানাযায়, রইস জামিলের সুপারি বাগান থেকে কিছু সুপারি চুরি করেন। এই চুরির বিষয়ে জামিল মঙ্গলবার তার চাচাতো ভাই ইসরাইলের কাছে নালিশ করায় বাবা ও ছেলে জামিলের উপর ক্ষুব্ধ হয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজা রইস ছুরি দিয়ে জামিল কে কুপিয়ে জখম করে।

জামিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরও দুই জন আহত হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, (সদর কোম্পানি) খুলনা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২২ ফেব্রুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লাহাটের কুলিয়া ঘাতবিলা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার  প্রধান আসামী রইচ সরদার কে হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফে ইজিবাইক চালক নুরুল এক লাখ ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার

//সৈয়দ আলম, টেকনাফ, কক্সবাজার //

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার ইয়াবাসহ নুরুল ইসলাম নুরু নামে এক ইজিবাইক চালক ‘কে আটক করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি)সকালে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের সংযোগস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়,,

এ ঘটনায় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। গ্রেফতার নুরুল ইসলাম নুরু (৩৫)উপজেলার সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়ার মোহাম্মদ ইউনুছের ছেলে। বিকালে টেকনাফ মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল)মোহাম্মদ রাসেল। এ সময় টেকনাফ মডেল থানার ইনচার্জ  ওসি ওসমান গণি উপস্থিত ছিলেন।

গ্রেফতারের তথ্য দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘সকালে সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়া সংলগ্ন টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক দিয়ে মাদক পাচারের সংবাদের ভিত্তিতে অভিযান চালায় টেকনাফ মডেল থানার পুলিশ। এ সময় সন্দেহজনক এক ব্যক্তি ইজিবাইক চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের সংযোগস্থলে গিয়ে ফসলি জমিতে নামিয়ে পালানোর চেষ্টা করে চালক,পরে তাকে গ্রেফতার করা হয়,সেইসঙ্গে চালকের আসনের সামনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়,ওই ইজিবাইক চালক সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়েছে।

বাগেরহাটে ফেসবুকে প্রেমেরফাঁদে যুবককে অপহরণ: চক্রের ৬ সদস‍্য আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা কলেজশিক্ষার্থীকে উদ্ধার ও ৬ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, সৈয়দ আল হারুণ (২০), মো. তানিম হোসেন (২৩), সুজন শেখ (২৫), মো. ডালিম ফরাজী (২০), মো. সুজন শেখ (২০) ও সেলিম মীর (৫৫)। এদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ওমেদ আলী শেখের ছেলে রবিউল শেখ স্বাধীনের সঙ্গে শারমিন আক্তার শিলা নামের একটি ফেসবুক আইডির পরিচয় হয়। শুক্রবার ১৬ ফেব্রুয়ারি রাতে জন্মদিনের উপহার নিতে মাইক্রোবাস নিয়ে যাত্রাপুর এলাকায় রবিউলের বাড়ির সামনে এসে মাইক্রোবাসে উঠতে বলে শিলা। রবিউল গাড়িতে উঠলে অপহরণকারীরা তার হাত-পা বেঁধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নিয়ে যায়।

পরে রবিউলের মুঠোফোন থেকে তার পরিবারকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অভিযান চালিয়ে শনিবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে চিতলমারী উপজেলার শৈলদাহ গুচ্ছগ্রাম থেকে অপহৃতকে উদ্ধার করা হয় এবং পরে একই রাতে পিরোজপুর জেলার নাজিরপুর এলাকা থেকে ৬ অপহরণকারীকে আটক করা হয়।

অপহৃত শিক্ষার্থী রবিউল শেখ স্বাধীন বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ওমেদ আলী শেখের ছেলে। তিনি সরকারি পিসি কলেজের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী।

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।

রূপসায় সাংবাদিকের জমি দখল নেওয়ার অভিযোগ

//এম মুরশীদ আলী , রূপসা//

রূপসার সাংবাদিক মো. জাহাঙ্গীর মোল্লার জমি দখলপূর্বক, প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়া অপরাধে থানায় অভিযোগ দায়ের। সাংবাদিকের পিতা শহর মোল্লা জানান, ঘাটভোগ ইউনিয়ন ডোবা মৌজায় আরএস খতিয়ান নং ৮০, দাগ নং ২৫, ২১ জমির পরিমার ১০২ শতক জমির মধ্যে বিরোধ জমির পরিমান ৭৭ শতক। উক্ত জমি নিয়ে বিবাদীদের সহিত পূর্ব হইতে শত্রুতা চলে আসছে। তাহারা আমার জমি জোরপূর্বক দখল নেয়ার হুমকি প্রায়ই দিত।

হঠাৎ বিবাদীরা গত ১১ ফেব্রুয়ারী দুপুর ১ টার দিকে আমার ঐ বিবেদকৃত জমি ঘেরা-বেড়া দিচ্ছে, দেখে বাধা নিষেধ করলে, অশ্লীল ভাষায় গালিগালাজ সহ হাতে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে মারপিট করতে উদ্যত হয়।

তাৎক্ষণিক আমার ডাক-চিৎকারে আশপাশের লোক ছুটে আসাতে, তাদের সামনে খুন-জখম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। মূল বিষয় হলো- তারা সবাই সনাতন ধর্মাবলম্বী। তাদের মধ্যে শুধুমাত্র আমরা একটি পরিবার মুসলিম।

তারা বংশ পরাংপারে লোক বেশী বিধায় আমি ক্ষুদ্র, তাদের অত্যাচারে অসহায় হয়ে বসবাস করছি। উল্লেখিত বিষয়ে থানা অভিযোগ এবং কোট থেকে ১৪৪/১৪৫ ধারা জারিকৃত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে এহেন ঘটানা ঘটাচ্ছে তারা।

এখন জমিসহ আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছি।

 

রূপসা ব্রীজে বন্দুক গুলিসহ অস্ত্র ব‍্যবসায়ী আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

খুলনার রূপসা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র গুলিসহ এক অস্ত্র ব‍্যবসায়ীকে আটক করেছে কোষ্টগার্ড।

আটককৃত মোঃ আরিফুল ইসলাম পিয়াস (৩৪), খুলনা জেলার রুপসা উপজেলার পিঠাবো গ্রামের বাসিন্দা।

কোষ্টগার্ড সুত্রে জানাযায়,  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের পর বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন রূপসা কর্তৃক খুলনা জেলার রূপসা উপজেলার রুপসা ব্রীজ এলাকায় একজন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ জনক মনে হলে তাকে মোটরসাইকেল দাড়করাতে বললে সে দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ডের আভিযানিক দল মোটরসাইকেলটিকে ধাওয়া করে রুপসা ব্রীজ সংলগ্ন জাবুসা চৌরাস্তায় মোটরসাইকেলসহ তাকে আটক করে।  মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেল এর পিছনে মাছ বহনকারী একটি বস্তায় অভিনব কায়দায় রাখা ০১টি দেশীয় বন্দুক ও ০৫ রাউন্ড তাজা গোলা জব্দ করে। এছাড়াও ০১টি বাটন মোবাইল ফোন, ০৭ টি সিম কার্ড, নগদ ২,২৬৫ টাকা এবং ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দকৃত অস্ত্র তাজা গোলা ও অস্ত্র ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম পিয়াস কে রূপসা থানায় হস্থান্তর করা হয়েছে।

রামপালে গৃহবধুকে মৎস‍্য ঘেরে ধর্ষণ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে ৩৬ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

গত বুধবার(১৪ ফেব্রুয়ারি ) দিবাগত গভীর রাতে বাগেরহাটের রামপাল উপজেলার চ্যাটার্জীখালী এলাকায় একটি মৎস‍্য ঘেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতনের শিকার গৃহবধূকে  উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে।

এ ঘটনায় গৃহবধুর স্বামী আলামিন বাদী হয়ে রামপাল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানাযায়, ঐ নারী এবং তার স্বামী রামপাল উপজেলার চ্যাটার্জীখালী এলাকার এক ব্যক্তির মৎস্য ঘেরে পাহারাদার হিসেবে কাজ করেন। বুধবার রাতে ঐ নারী এবং তার স্বামী খাওয়ার পর ঘেরের বাসায় ঘুমাতে যায়। জরুরি কাজে স্বামী বাইরে গেলে তার স্ত্রী ঘেরের বাসায় একা থাকেন। সুযোগবুঝে অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘেরের বাসায় ঢুকে ঐ নারীকে ধর্ষণ করে। তবে ঐ নারী ধর্ষককে চিনতে পারেনি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাসের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৃহবধূকে উদ্ধার করে মেডিকেল করার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়েছে এবং আসামী সনাক্তের জোর চেষ্টা চলছে।#