কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া লাশের ঘটনার রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতার

//বিশেষ প্রতিনিধি//

গত ০১ সেপ্টেম্বর ২০২৩২ খ্রিঃ তারিখ শুক্রবার অপরাহ্নে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া সাকিব হোসেন(২০) পিতা-আনোয়ার হোসেন, সাং-সাতবাড়িয়া দক্ষিণপাড়া, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা এর মৃত দেহ ০৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ অপরাহ্নে তার বসত ঘরের অনুমান ১০০ গজ দূরে একটি সেপ্টিক ট্যাং এর মধ্য পাওয়া যয়।

মৃতের পিতার অভিযোগের ভিত্তিতে নাঙ্গলকোট থানায় মামলা নং ০৪, তারিখ -০৪/০৯/২০২৩, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রুজু হলে সাব ইন্সপেক্টর উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে তদন্তভার দেয়া হয়।

পুলিশ সুপার, কুমিল্লা আব্দুল মন্নান পিপিএম(বার) মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকতাদের সরাসরি তত্বাবধান এবং অংশ গ্রহণে পুলিশ তদন্তে নামে। তদন্তকালে মৃত সাকিব হোসেন(২০) এর প্রতিবেশী ইব্রাহীম এর ঘরের ভাড়াটিয়া জনৈক মফিজুল ইসলাম(৫৩) পিতা-মৃত কালা মিয়া, সাং-কলাউড়া, থানা-দোয়ারা বাজার, জেলা-সুনামগঞ্জকে গোপনীয় ও প্রকাশ্য তদন্তের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহযোগীতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলস্টেশন থেকে ০৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ গ্রেফতার করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, জনৈকা সুফিয়া বেগম এর সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক মোঃ সাকিব হোসেন (২০) দেখে ফেলায় সমাজে জানাজানি হয়ে যাবে এবং সুফিয়া বেগমের সংসার ভেঙে যাবে এ আশংকায় উক্ত মফিজুল ইসলাম ও সুফিয়া বেগম সাকিবকে হত্যার পরিকল্পনা করে।

আসামী মফিজুল ইসলাম লেবুর শরবতের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে গত ০১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে সাকিব হোসেনকে খাওয়ায়। এর ফলে মোঃ সাকিব হোসেন গভীর ঘুমে অচেতন হয়ে যায়। তাকে মধ্যরাতে মফিজুল ইসলাম ও সুফিয়া বেগম বাড়ির বাইরে নিয়ে আসামী মফিজুল নিজের গামছা সাকিব হোসেন এর গলায় পেঁচিয়ে সাকিব হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হলে খুনি মফিজুল ইসলাম ও সুফিয়া বেগম সেপটিক ট্যাংকে সাকিব হোসেন এর মৃত দেহ ফেলে দেয়।

গ্রেফতারকৃত মফিজুল ইসলাম আজকে আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে  স্বীকারোক্তি মুলক জবানবন্দির মাধ্যমে বর্ণিত খুনের ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।

জবানবন্দী প্রদানের পরে মফিজুল ইসলামকে করাগারে প্রেরণ করা হয়েছে।

রামপালে ২ তার চোর গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ২ জন তামার তার চোরকে গ্রেফতার করেছে। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা হয়েছে।

আটককৃতরা হল বাগেরহাট সদরের খানপুর গ্রামের নিজাম ফকিরের পুত্র সোহাগ ফকির (৩০) ও রামপালের সিকিরডাঙ্গা গ্রামের মৃত আবু জাফরের পুত্র রাসেল শেখ (২২)।

পু্লিশ জানায়, গত ২৬ আগষ্ট বিকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেভার কলোনির পাশ থেকে চোর চক্রের সদস্যরা ৯০ কেজি মূল্যবান তামার তার চুরি করে। এদের মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করে পু্লিশ। ওই সময় সন্ধিগ্ধ বেশ কয়েকজন পালিয়ে যায়। এরপর মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) রাতে পু্লিশ রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজন আসামীকে আটক করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে চুরির সাথে জড়িত থাকার তথ্য মিলেছে বলে পু্লিশ নিশ্চিত হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি তাদের আটক ও বুধবার (৬ সেপ্টেম্বর) বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে মাদকসহ কারবারী দিদার আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে দিদার শেখ (৩৫) নামের এক পেশাধারী মাদক কারবারীকে আটক করেছে।

এ ঘটনায় ওই কারবারীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আটক দিদার উপজেলার শ্রীফলতলা গ্রামের মৃত মোস্তফা শেখের পুত্র।

পু্লিশ জানায়, রামপাল উপজেলা সদরের খেওয়াঘাটের গোলপাতা ঘরের সামনের ইটের রাস্তায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় এসআই সুবীর কুমার রায় অভিযান চালান। এ সময় দিদারকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। দিদার পেশেধারী মাদক বিক্রেতা বলে জানা গেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আটক দিদারকে কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনায় একাধিক মামলার আসামিকে ৪৯পিস ইয়াবাসহ আটক

খুলনা ব‍্যুরো:

খুলনার দিঘলিয়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবা সহ  হত্যা ও মাদক মামলার আসামী সাবেক ইউপি সদস্য সেলিম শেখকে সোমবার ৪সেপ্টেম্বর আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার নগরঘাটা ফেরিঘাটস্থ ভৈরব নদীতে অবস্থানরত বালু উত্তোলনের ড্রেজারে বসে ইয়াবার বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এর দুপুর ৩টার দিকে দিঘলিয়া থানা পুলিশের এ এসআই তারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

ঘটনাস্থল থেকে উপজেলার দেয়াড়া গ্রামের হায়দার শেখের পুত্র মাদক ও হত্যা মামলার আসামি সাবেক ইউপি সদস্য শেখ সেলিম( ৩২) কে আটক করে ।

এ সময় তার নিকট থেকে সিগারেটের প্যাকেটে থাকা ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বালুর ড্রেজারের তিন শ্রমিককে থানায় আনা হয়েছে ।

এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন , মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।সাবেক এই ইউপি সদস্য সেলিম শেখ এর বিরুদ্ধে হত্যা  ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

রামপালে গাঁজাসহ কারবারী আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে রকি মন্ডল (২৪) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। এ ঘটনায় ওই কারবারীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক রকি ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মনোতোষ মন্ডলের পুত্র।

পু্লিশ জানায়, রামপাল উপজেলার গৌরম্ভার খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় শনিবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টায় এসআই নাসির উদ্দিন অভিযান চালান। এ সময় রকি কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। রবিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আটক রকি কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহম্মদপুরে ৬২০পিস ইয়াবা সহ দুই যুবক আটক

//বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরার মহম্মদপুরে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের আবু সাঈদ মোল্যার ছেলে রফিকুল ইসলাম (২২) এবং দাউদ মোল্যার ছেলে আবু জার (২২)।

পুলিশ জানায়, বুধবার ১টার দিকে মহম্মদপুর পুরাতন জেলখানার সামনে এসআই জান্নাতুল ফেরদৌস বাদশার নেতৃত্বে টহলরত পুলিশ মটর সাইকেল আরোহী ওই দুই যুবকের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি প্লাস্টিক প্যাকেটে রাখা ৬২০ পিস ইয়াব ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদক ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ দশ হাজার টাকা।

মহম্মদপুর থানা পুলিশ তাদের কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত একটি ১৫০ সিসি সুজুকী জিক্সার মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করেছে।

মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা জানান, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সারা জেলাতে এই ধারণে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৪ তার চোর গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে চার জন তামার তার চোরকে গ্রেফতার করেছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার শ্রীফলতলা গ্রামের সেলিম হাওলাদারের পুত্র লিটন হাওলাদার (৪০), কালেখারবেড় গ্রামের বজলুর শেখের পুত্র মো. সোহাগ শেখ (২৩), কালিকাপ্রসাদ গ্রামের মোজাম শেখের পুত্র নাকির শেখ (২৩) ও বর্ণি গ্রামের মালেক মোল্লার পুত্র খান জাহান মোল্লা (২৮)।

পু্লিশ জানায়, গত ২৬ আগষ্ট বিকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেভার কলোনির পাশ থেকে চোর চক্রের সদস্যরা ৯০ কেজি মূল্যবান তামার তার চুরি করে। এদের মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করে পু্লিশ। ওই সময় সন্ধিগ্ধ বেশ কয়েকজন পালিয়ে যায়। এরপর মঙ্গলবার (২৯ আগষ্ট) রাতে পু্লিশ রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন সন্ধিগ্ধ আসামীকে আটক করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে চুরির সাথে জড়িত থাকার তথ্য মিলেছে বলে পু্লিশ নিশ্চিত হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি তাদের আটক ও বুধবার (৩০ আগষ্ট) বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি।

বাগেরহাটের রামপালে গৃহবধূর আত্মহত্যা অভিযোগ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি  ||

বাগেরহাটের রামপালে হাসপাতালে এক পুরুষ কর্মকর্তার পর মাত্র ছয় দিনের ব্যাবধানে আরও এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকাল অফিসার ডাক্তার তাহারিমা খাতুন। বুধবার (৩০ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলার সুন্দরপুর গ্রামের রবিন ডাকুয়ার স্ত্রী দিপালী ডাকুয়া (৩৫) ঘরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে রামপাল স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামপাল থানা পু্লিশের এসআই  ইসমাইল হোসেন মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ওই দিন দুপুরে বাগেরহাট মার্গে প্রেরণ করেন।

কি কারণে বা কেন আত্মহত্যা করেছে সেটি খতিয়ে দেখছে পু্লিশ। উল্লেখ গত ২৩ আগষ্ট রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী নার্স (ব্রাদার) ইলিয়াস কবির আত্মহত্যা করেন।

অপমৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।

রামপালে পুলিশের পৃথক অভিযানে তামার তারসহ ২ চোর আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ পৃথকভাবে অভিযান চালিয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তর থেকে দুই তার চোরকে তারসহ আটক করেছে। এদের বিরুদ্ধে রামপাল থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো রামপাল উপজেলার সাতপুকুরিয়া গ্রামের লিয়াকত হাওলাদারের পুত্র মাহাফুজ হাওলাদার (২৬) ও মোংলা উপজেলার সামসুর রহমান রোডের মৃত শাহাজান হাওলাদারের পুত্র রুবেল হাওলাদার (৩৫)।

জানা গেছে, রামপাল থানা পু্লিশের এসআই জাহিদুর রহমান শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের শ্রমিক কলোনির পাশে অভিযান চালান। ওই সময় ৯০ কেজি তামার তারসহ মাহাফুজকে আটক করেন। ওই সময় চুরির সাথে জড়িত আরও ৪ আসামীসহ অজ্ঞাত ৭/৮ জন পালিয়ে যায়।

গত ২৮ জুলাই অপর এক চুরি মামলার আসামী রুবেল হাওলাদার কে রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে আটক করে পু্লিশ।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মালামালসহ দুই পেশাধারী চোর আটক এবং আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

লাকসামে রেলওয়ের টুল ভ্যান চুরি!

লাকসাম প্রতিনিধি:

লাকসাম রেলওয়ে জংশন থেকে টিএক্সআর বিভাগের অধীন রেলওয়ে টুল ভ্যানের মালামাল চুরির  অভিযোগ উঠেছে। তবে এ চুরির অভিযোগ রহস্যজনক ও সাজানো  বলে ধারণা করছেন রেল বিশেষজ্ঞরা। ২৫ তারিখ যে কোন সময়ে চুরি ঘটনা ঘটেছে বলে দাবী লাকসাম টিএক্সআর বিভাগের। এ বগিটি রেলওয়ে নিরাপত্তা বাহিনী অফিসের পাশে থাকে। পাশাপাশি সেখানে রেলওয়ের বাউন্ডারি দেয়ালও রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রেলওয়ে দূঘর্টনা কবলিত  বগি উদ্ধারের জন্য  বিভিন্ন যন্ত্রপাতি বহন ও সংরক্ষণের জন্য যে বিশেষ বগি ব্যবহার করা হয়  তাকেই টুলস্ ভ্যান বলা হয়। এ বগিটির দায়িত্বে থাকেন হেড টিএক্সআর ও টিএক্সআর বিভাগের স্টোর মুনসি। এটি প্রতিদিন সকাল ৯ টায় ও ৫ টায় দু বেলা চ্যাকিং করার নিয়ম রয়েছে টিএক্সআর আর স্টোর মুনসির। তবে চুরির যে সময় উল্লেখ করা হয়েছে, ওই সময় হেড টিএক্সআর ওমরাহ হজ্বের ছুটিতে ছিলেন। হেড টিএক্সআর দায়িত্বে ছিলেন সদ্য বিদায়ী লোকো ফোরম্যান মো. সোলেমান আর স্টোর মুনসি পলাশ।

এদিকে এ ঘটনাটি জানাজানি হলে পলাশ নিজেকে বাঁচানোর জন্য সদ্য ওমরাহ হজ্জ থেকে আসা হেড টিএক্সআর জাকিরকে বাধ্য করে রেলওয়ে থানায় একটি চুরির মামলা করেন। এদিকে তেল চুরি সহ নানা অভিযোগে বদলি হওয়া সোলেমান বিষয় টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে এখন হেড টিএক্সআর জাকির হোসেন এর উপর দিতে চাচ্ছে ন।

এদিকে লাকসাম রেলওয়ে থানার ওসি মাসুদ আলম জানান, শনিবার রাতে ওই টুল ভ্যানের দুই লক্ষ টাকা র মালামাল চুরির অভিযোগ এনে অভিযোগ দিয়েছেন হেড টিএক্সআর জাকির হোসেন ও স্টোর মুনসি পলাশ।