বাগেরহাটরে রামপালে টাকা আত্মসাত মামলায় পল্লীসঞ্চয় ব্যংকের নূরুলআমিন কারাগারে

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটরে রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মাঠকর্মী খান নূরুল আমিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালত -২ বিচারক মো. খোকন শেখ উভয় পক্ষের শোনানি শেষে নূরুল আমিনের পূর্বের  জামিনের আদেশ বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যংকের আইন কর্মকর্তা ও বাগেরহাট জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী আবু জাহিদ মল্লিক। নূরুল আমিনের পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী শেখ আব্দুল ওয়াদুদ।

মাঠকর্মী নূরুল আমিনের স্ত্রী ও রামপালের পল্লী সঞ্চয় ব্যংকের সাবেক ম্যানেজার হামিমা সুলতানার বিষয়ে আগামী ধার্য তারিখে সিদ্ধান্ত দেয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে। উল্লেখ্য, রামপাল পল্লী সঞ্চয় ব্যংকের শাখা ব্যাবস্হাপক হামিমা সুলতানা ও তার স্বামী মাঠকর্মী খান নূরুল আমিন ব্যংকের ও গ্রাহকের প্রায় দুই কোটি টাকা আত্মসাত করেন। এ ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় ধারাবাহীকভাবে সংবাদ প্রকাশ করা হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

দীর্ঘ তদন্ত শেষে ব্যংকার দম্পতির বিরুদ্ধে প্রথমে বিভাগীয় মামলার পরে রামপাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়। তাদেরকে সাময়িক বরখাস্ত করে কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাস্ত করা হয়।

মাগুরা জেলার বাবুখালী ইউনিয়নে ৯ বছরের শিশু ধর্ষণ থানায় মামলা

শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা।

গত রবিবার উপজেলার বাবুখালী  ইউনিয়নে চরসেলামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ২ দিন পর মঙ্গলবার ওই শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করে। ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে  মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, ধর্ষিত শিশুটি চরসেলামতপুর ব্রাক স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী।  ঘটনার দিন রবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঐ গ্রামের মৃত যতিন বিশ্বাসের ছেলে বীরেন বিশ্বাস (৬০) ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে তাকে তার বাড়িতে নিয়ে যায়। ১ বছর আগে তার স্ত্রী মারা গেছে। ফলে ফাকা  ওই বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে শিশুটিকে ধর্ষণ করে।এর দুদিন পরে অসুস্থ হয়ে পড়লে শিশুটি সৎ মায়ের কাছে  সমস্ত ঘটনা খুলে বলে । মঙ্গলবার  শিশুটির বাবা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন যাহার নং ১৪।

ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বলেন, ওই লোক তাকে টাকার  প্রলোভন দেখিয়ে বেশ কয়েকদিন যাবত নিজের বাড়িতে নিয়ে এবং পাশের পাটক্ষেতে ধর্ষণ করে আসছে বলে শিশুটি আমাদের জানিয়েছে। ভয়ে এতদিন কিছু আমাদের জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে সব খুলে বলছে।

মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য  মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

বাগেরহাটের কচুয়ায় দুই ট্রাক চোরাই কয়লা সহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি, কচুয়া, বাগেরহাট।।

বাগেরহাটের কচুয়ায় দুই ট্রাক চোরাই কয়লা সহ বাধাল বাজারের ব্যবসায়ী সুমন শেখকে আটক করেছে পুলিশ।

জানাগেছে, সোমবার সকাল ৯টায় উপজেলার বাধাল বাজার সংগলগ্ন বাধাল-কচুয়া রাস্তার বক্তারকাঠী নামক স্থানে অবৈধ ভাবে আশা দুই ট্রাক কয়লা আনলোড করছিল। কয়লা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী আফিসাকে জানালে কচুয়া থানার পুলিশ এসে কথিত কয়লার মালিক গোপালপুর গ্রামের ধলু শেখের পুত্র সুমন শেখ সহ কয়লা ভর্তি ট্রাক আটক করে থানায় নিয়ে যায়।

নওয়াপাড়ার একজন কয়লা ব্যবসায়ী জানান,আমদানিকারক ছাড়া কেহ ক্যাশমেমো দিতে পারে না। নওয়াপাড়ায় অনেক চোর সেন্ডিকেড এধরনের কাজ করে থাকে। ট্রাক চালকেরা জানায়, নওয়াপাড়া থেকে আমাদের চালান করে ট্রাক লোড করে দিয়েছে। কার নিকট থেকে কি ভাবে এনছে আমরা জানি না।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন বলেন, সুমন শেখ কয়লা ক্রয় করেছে বলে দাবী করে কিন্তু এখন পর্যন্ত কোন ক্যাশমেমো বা কাগজ পত্র দেখাতে পারেনি। আমি ওসিকে বলেছি, কাগজ পত্র না দেখাতে পারলে আইনগত ব্যবস্থা নিতে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন কাগজ পত্র দেখাতে পারেনি ওই ব্যবসায়ী।

রামপালে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে মো. রুহুল আমীন শেখ (২২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আটক রুহুল আমীন ফকিরহাট উপজেলার দেয়াপাড়া (হাজরা পাড়া) গ্রামের আশরাফ আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিন গত ১২ জুন রাত সাড়ে ৭ টায় গৌরম্ভা বাজারের লেগুনা স্টান্ডের মেঝের ভাতের হোটেলের সামনে অভিযান চালান।

ওই সময় রুহুলের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, কোন মাদক কারবারী আমার থানার আশেপাশেও থাকতে পারবে না।

ফেসবুকে লাখ টাকার জ্যাকপট, মিলিয়ন ডলারের লটারি-তে  ক্লিক করলেই আইডি হ্যাক

//অনলাইন নিউজ ডেস্ক//

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ও র‍্যাব কর্মকর্তা সেজে টাকা দাবি করার অভিযোগে আশরাফুল প্রত্যয় ওরফে লুনেটিক প্রত্যয় (২০) নামের এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সাভারের বাসস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, আশরাফুল ‘লাখ টাকার জ্যাকপট’, ‘মিলিয়ন ডলারের লটারি’ ইত্যাদি লোভনীয় পুরস্কারের লিংক বিভিন্ন ব্যক্তির মেসেঞ্জারে পাঠান। কেউ সেই লিংকে ক্লিক করলেই আইডি হ্যাক হয়ে যায়। পরে র‍্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের নামে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আশরাফুল সাভার মডেল কলেজের শিক্ষার্থী। অনলাইনে তিনি পরিচিত লুনেটিক প্রত্যয় নামে। নিজেকে গেমার পরিচয় দিলেও তিনি মূলত হ্যাকার। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ‘প্রতিদিন ২০০ ডলার গেম খেলে টাকা আয়’—এমন ধরনের লোভনীয় লিংক পাঠান। লোভে পড়ে কেউ সেগুলো ক্লিক করলেই আইডি হ্যাকড হয়ে যায়। পরে র‍্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের জন্য জিডি, সার্ভিস চার্জসহ অন্যান্য ফির নামে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি।

পুলিশ জানায়, এই হ্যাকার সম্প্রতি ফাইয়াজ রহমান নামের এক শিক্ষার্থীর মেসেঞ্জারেও এমন একটি লিংক পাঠান। সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তাঁর ফেসবুক আইডি হ্যাকড হয়ে যায়। পরে আইডি উদ্ধারের জন্য র‍্যাব কর্মকর্তা সেজে তাঁকে ফোন দেন আশরাফুল। আইডি উদ্ধারের জন্য ফাইয়াজের কাছে সাড়ে ১৩ হাজার টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকিও দেন তিনি। পরে ফাইয়াজ অভিযোগ করলে সাভারের বাসস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খুলনার রূপসায় আদালতের নির্দেশ না মেনে পুনরায় গৃহ নির্মান কাজের অভিযোগ

রূপসা প্রতিনিধিঃ

খুলনার রূপসার টিএসবি ইউনিয়ন স্বল্পবাহিরদিয়া গ্রামে জসীম সেখ (২৮) পিতা মোঃ গোলাম সেখ। এর সাথে একই গ্রামের আশরাফ আলী শেখ (৪৫) পিতা মৃত সলেমান শেখ এর দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এই বিষয়ে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আশরাফ আলী শেখ (৪৫) পিতা মৃত সলেমান শেখ, কবির শেখ (২৮), রূহুল শেখ (২৬) উভয়ের পিতা আশরাফ শেখ দ্বয়ের নামে ৫ মার্চ ২০২৩, জসীম সেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং এম.পি-১৭৬/২৩ ধারা ১৪৪/১৪৫ ফৌজদারি কার্যবিধি স্বারক নং এডিএম/খুলনা ৫৫৪/২৩ যুক্ত ২/২ মামলায় উল্লেখ করেন তিনি দীর্ঘদিন জমি ভোগ দক্ষল করে আসছেন।

গত ৩ মার্চ বিবাদী পক্ষ অতর্কিত ভাবে নালিশি জমির উপর পাকা গৃহ নির্মান কাজ শুরু করেন। কাজে বাধা প্রদান করলে বিবাদীগণ দা, শাবল, লাঠি দিয়ে আঘাত করতে আসে এবং ভয়ভীতি প্রদান করে মেরে ফেলার হুমকি দেয়। বাদীর মামালার পরিপেক্ষিতে অতিরিক্ত খুলনা জেলা ম্যজিট্রেট এর বিজ্ঞ আদালত ১৪৪/১৪৫ ধারা মোতাবেক উক্ত সম্পত্তির উপর উভয় পক্ষেকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এবং আদালতের আইন অমান্য করলে আইনত ব্যাবস্থা গ্রহন করবে এই মর্মে উভয় কে নোটিশ প্রদান করে। বিবাদী আশরাফ আলী শেখ কোটের আদেশ অমান্য করে পুনরায় ১৩ মার্চ গৃহ নির্মান কাজ শুরু করে যা আইনের পরিপন্থি।

পরে বিভিন্ন পত্র পত্রিকায় এই সংক্রান্ত নিউজ প্রকাশিত হয়। বাদী পুনরায় আদালতে উপস্থিত হয়। উক্ত আদালত মামলা চলাকালিন সময়ে ঐ জমিতে কোন কার্যক্রম না করার নির্দেশ প্রদান করেন। পরবর্তিতে ১৫ মে বিবাদী আশরাফ কোটে হাজিরা দেন। কোট, সহকারি কমিশনার (ভুমি) কে জমি মাপার নির্দেশ প্রদান করেন। এরপর গত ৮ জুন আবারও কোটের আদেশ অমান্য করে জমিতে থাকা বাঁশ কর্তন করে এবং গৃহ নির্মানের প্রস্তুতি নেয়। ঐ দিনই বাদী রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিবাদী ৯ জুন শুক্রবার গৃহ নির্মানের কাজ শুরু করে।

বাদী জসীম সেখ বলেন, এই জমির উপর ১৪৪/১৪৫ ধারা রয়েছে। তারা কোটের আদেশ অমান্য করে, পুনরায় গৃহ নির্মানের কাজ  শুরু করেছে। এ ব্যাপারে আমি শতভাগ আইনি সহায়তা পাবো বলে আশা করছি।

বিবাদী আশরাফ আলী সেখ গৃহ নির্মানের ব্যাপারে বলেন, আমাদের উকিল বলেছে, গৃহ নির্মানের ব্যাপারে কোন বাধা নেই। যেহেতু কোন বাধা নেই সেহেতু আমরা গৃহ নির্মানের অসমপ্ত কাজ পুনরায় করছি।

Daily World News

বাগেরহাটের কচুয়ার শ্রেষ্ঠ পাঁচ জয়িতার জীবন সংগ্রাম

রামপালে গাঁজাসহ মাদক কারবারী ফাহাদ আটক

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে থানা পুলিশের অব্যাহত অভিযানে শুক্রবার রাতে ফাহাদ গাজী (১৯) নামের আরও এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।

আটক ফাহাদ উপজেলার পার গোবিন্দপুর গ্রামের মোস্তফা গাজীর পুত্র। রামপাল থানার এসআই ইসমাইল হোসেন শুক্রবার (৯ জুন) রাত সাড়ে ৯ টায় ফয়লাহাটের জাহাঙ্গীরের ভাতের হোটেলের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন।

আটক ফাহাদ কে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস,এম আশরাফুল আলম মাদককারবারী আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান আরও জোরদার করা হয়েছে। কোন মাদককারবারী এলাকায় রাখা হবে না।

বাগেরহাটের রামপালে গৃহবধূকে মারপিটের ঘটনায় ডাকাত মনি গাজী গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাশিদা খাতুন (৩৪) নামের এক গৃহবধূকে মারপিটের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৯ জুন) রাতে মামলাটি করেছেন ভুক্তভোগী গৃহবধূ রাশিদা খাতুন।

ওই রাতেই রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে সুন্দরবনের আত্মসমার্পণকৃত বনদস্যু মনি গাজী (৪০) কে গ্রেফতার করেছে। আটক বনদস্যু মনি গাজী উপজেলার কৈগরদাসকাটি চর এলাকার মৃত আনার গাজীর পুত্র।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ মে সোমবার বেলা ১২ টার সময় ওই গৃহবধূ রাশিদা সাইক্লোন শেল্টারের পূর্ব পাশের একটি দোকানের পাশ দিয়ে যাওয়র সময় বনদস্যু মনি গাজী ও তার সহযোগীরা মারপিট করে গুরুতর আহত করে।

আহত রাশিদাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মামলা করার পর পরই প্রধান আসামী মনি গাজীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার তাকে বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে। আপর আসামীদের ধরার চেষ্টা চলছে।

রামপালে পুলিশের পৃথক অভিযানে ছাত্রলীগ নেতা আলফাজসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক আলফাজ শেখ (২৫) সহ তিন গাঁজা ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হযেছে।

এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা আলফাজ পেড়িখালী গ্রামের ইব্রাহীমের পুত্র। অপর দুইজন হলো, উপজেলার মানিকনগর গ্রামের মোস্তফিজের পুত্র শেখ নাজমুল (২৭) ও একই গ্রামের জাহাঙ্গীর মোড়লের পুত্র আরিফ মোড়ল (২১)। রামপাল থানা পু্লিশের এসআই সুবীর কুমার রায় বুধবার রাত সাড়ে ৮ টার সময় পেড়িখালীর পুরাতন ইউপি ভবনের সামনে অভিযান চালান।

ওই সময় আলফাজ কে ২৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। একই দিন রাতে এসআই মবিন উপজেলার ফয়লা বাজারের তারিকুলের ফার্নিচারের দোকানের সামনে ফাকা রাস্তায় অভিযান অভিযান চালান। ওই সময়ে ৪০ গ্রাম গাঁজাসহ শেখ নাজমুল ও আরিফ মোড়লকে আটক করেন।

পেড়িখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন জানান, ৪ বছর পূর্বে কমিটি বিলুপ্ত হওয়ার পরে সে কোন কমিটিতে নেই। একই কথা বলেন রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক শেখ সাদী। তিনি বলেন, সে দলের কেউ না। তার দায় কেউ নিবে না।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস,এম আশরাফুল আলম জানান, আমি কোন মাদক কারবারী, তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোর, কিশোর গ্যাং, সন্ত্রাসীকে আমার কর্ম এলাকায় থাকতে দিবো না। উল্লেখ্য, ওসি আশরাফুল আলম গত ৩ মে রাতে রামপাল থানায় যোগদানের পর মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। গত মে মাসে ১০ টি মাদক মামলার বিপরীতে ১৪ জনকে এবং চলতি মাসের ৭ জুন পর্যন্ত ৪ টি মামলার বিপরীতে ৫ জনকে আটকসহ ৭ জনের নামে মামলা হয়েছে। সূত্র জানায় অভ্যহত অভিযানে মাদক কারবারীদের ভেতর আতঙ্ক তৈরী হয়েছে।

বাগেরহাটের রামপালে সিআইডির অভিযানে অনলাইন জুয়াড়ি রিপনসহ আটক -২

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে অনলাইন জুয়ার মাধ্যমে ই-ট্রানজেকশন করে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন (২৯) ও শেখ রিপন উদ্দিন নামে দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বাগেরহাট সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সোহাগ রামপাল উপজেলার বৃচাকশ্রী গ্রামের সৈয়দ মুনতাজ আলীর ছেলে ও রিপন উদ্দিন উপজেলার কুমলাই গ্রামেরশেখ আলী আকবরের ছেলে।

সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু জানান, দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিয়ম বহির্ভূতভাবে ই- ট্রানজেকশন করে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে আসছে অনলাইন জুয়ার একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় হাতে নাতে নগদ টাকা, মোবাইল ও কম্পিউটারসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বাগেরহাট সিআইডি পুলিশের এসআই তুষার দেবনাথ বাদী হয়ে রামপাল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত আছে বলেও জানান সিআইডি পুলিশের এই কর্মকর্তা।