রামপালে আদালতের নির্দেশ অমান্য করে অসহায় নিলুফার জমি দখলের চেষ্টা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের অসহায় নিলুফা বেগমে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ আব্দুল্লাহ ইজারাদার গংয়েরা জমি দখলে নিতে অপচেষ্টা চালাচ্ছে বলে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী।

জানা গেছে,  উপজেলার পেড়িখালী গ্রামের মৃত নওশের আলী ইজারদারের কন্যা নিলুফা বেগম পিতার দেওয়া হেবামূলে ১.২৬ একর জমির অংশিদার হন। যার মৌজা নং এসএ ৯২, খতিয়ান নং ৩৪১,৩৪২,৩৩৮ ও ৩৪৩, দাগ নং ডিপি ৫৪৩ দাগের ১.৭৫ একর জমির মধ্যে ১.২৬ একর নালিশী জমি। ওই একই জমি তার বংশের অন্য শরীকরা ও দাবী করেন। জমির মালিকানা বহালের জন্য নিলুফা গত ইংরেজি ০১-০৮-২০২৩ তারিখ বাগেরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১১০৩/২০২৩ নং মিস মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত গত ইংরেজি ১০-০৯-২০২৩ তারিখ উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষা করে সহাবস্থানের নির্দেশ দেন। ভুক্তভোগী নিলুফা বেগম অভিযোগ করে বলেন, বিরোধী পক্ষ ওই নালিশী জমি দখলে নিতে গড়া বেড়া দিচ্ছে। তিনি রামপাল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ ইজারদারের কাছে তার ব্যবহৃত মুঠোফোন কথা হলে তিনি বলেন, নিলুফা কোন জমি পাবেন না। আমাদের বাপ দাদার ভোগদখলীয় জমি দখলেই আছে। সে মামলা করে হেরেছে। তার হেবা দলিলে চিহ্নিত দাগে আমরা যাইনি। তার পিতার জমি তার ভাই কে ফাঁকি দিয়ে লিখে নিয়েছে। এ জন্য তার ভাই মোহাম্মদ আলী নিলুফার বিরুদ্ধে আদালতে মামলা করেছে। তর্কিত জমি নিয়ে কাউন্সিলে ও থানায় শালিস হয়েছে। সে অহেতুক অভিযোগ করেছেন যা সত্যি নয়।

কচুয়ায় ছাত্রলীগকর্মী ইমরান হত্যা মামলায় আটক-১

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ার বাধালে ছাত্রলীগকর্মী ইমরান হত্যা মামলার এক মহিলা আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কাকারবিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মনজিলা বেগম (৪৫) বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের মহসিন শেখের স্ত্রী।

কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন বলেন, মঙ্গলবার (৩১ অক্টোবর) কলমিবুনিয়া এলাকায় মোঃ ইমরান শেখ (২২) নিহত হয়। এঘটনার দুইদিন পরে বৃহস্পতিবার সকালে নিহতের পিতা জলিল শেখ বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাকারবিল এলাকা থেকে হত্যা মামলার ৩নম্বর আসামী মনজিলা বেগম (৪৫)কে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

রামপালে পুলিশের অভিযানে ইয়াবাসহ কারবারি মঞ্জু গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মঞ্জু শেখ (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মঞ্জু শেখ উপজেলার মানিকনগর গ্রামের আরিফ শেখের ছেলে। আটক মঞ্জুকে শনিবার বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে রামপাল থানা পুলিশ।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফয়লা ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. আজগর আলী শুক্রবার রাত পৌনে ১০ টায় উপজেলার মানিকনগর বেলালের বসতবাড়ির সামনে ফাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। ওই সময় মঞ্জু ও তার সহযোগীরা ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। এসআই আসগর আলী মঞ্জুকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।

সূত্র জানায়, ওই সময় মঞ্জুর গডফাদার ও একাধিক মামলার আসামি সোনাকুড়ের দাউদ ও মানিকনগরের বিল্লাল পালিয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানিকনগর ও আশপাশের এলাকার মাদক কারবারিদের তালিকা হালনাগাদ করে অভিযান পরিচালনা করছেন বলে ওই সূত্র নিশ্চিত করেছে।

বাগেরহাটের রামপালে ওয়ারেন্টভূক্ত ৩ আসামী গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার ওয়ারেন্টভূক্ত তিন জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার ঝালবাড়ি গ্রামের জমির মোল্লার ছেলে রাকিব মোল্লা (২৭), মাদারদিয়া গ্রামের জালাল শেখে ছেলে লালমিয়া শেখ (৩৪) ও গৌরম্ভা গ্রামের তৈয়বুর রহমানের ছেলে নাহিদ আকুন্জি (৩০)। রামপাল থানা পুলিশ বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে।

বুধবার (২৬ অক্টোবর ) আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মোংলায় ভ্যান চালককে হত্যার ১২ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ‍্যান চালক কে হত‍্যার ঘটনায় হত‍্যাকারী কে আটক করেছে পুলিশ।

জানাযায়, বাগেরহাটের মোংলা  পৌরসভা এলাকায় মামার ঘাট এলাকায় ভ্যান চালক আল আমিন (৪২) ভ্যান চালিয়ে যাবার সময় পথচারী এক যুবকের পায়ে ভ্যানের চাকা লেগে যায়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঐ যুবক গ্রেফতারকৃত আসামী হেলাল ভূইয়া (২৪)  ক্ষিপ্ত হয়ে ভ্যান চালক আল আমিন কে মারধর করে। এই আঘাতে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এরপর আসামী নিজেই ভিকটিমকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পৌঁছে দিয়ে দ্রুত পলিয়ে যায়।

এই ঘটনার সাথে সাথেই বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান এর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মো: রাসেলুর রহমান এর দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) জনাব মুশফিকুর রহমান তুষারের নেতৃত্বে, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শামসুদ্দীন এর অংশগ্রহণে মোংলা থানার একাধিক আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে তৎপর হয়। পরবর্তীতে টানা ১২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে পুলিশ এর একটি চৌকস দল বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন আটজুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ভান্ডারখোলা গ্রামে নিকটাত্মীয়ের বাড়িতে আত্মগোপনরত অবস্থায় আসামীকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় মোংলা থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তালতলীতে শ্লীলতাহানির ঘটনায় ৬ মাসের কারাদন্ড

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় মোঃ জাকির হোসেন (৪০) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেন।

দণ্ডাদেশ প্রাপ্ত জাকির হোসেন উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার আবুল ফকিরের ছেলে।

জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার এক নারীকে বিভিন্ন সময়ে অনৈতিকভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন বখাটে জাকির হোসেন। এতে রাজি না হলে বুধবার ভোরের দিকে ঐ নারীর বাড়িতে গিয়ে একা পেয়ে শ্লীলতাহানী ঘটায়।

নারীর চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে জাকির পালিয়ে যায়। এতেও বখাটে জাকির ক্ষান্ত না হয়ে দুপুরে আবারও ঐ নারীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানী করলে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জাকির তার দোষ স্বীকার করে। আসামি নিজের দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, আসামী তার দোষ স্বীকার করেছে। এছাড়াও স্থানীয়ভাবে প্রামানিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এ রকম ঘটনা যদি ভবিষ্যতে আর কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

খুলনায় চোরাই মালামালসহ ৪জন গ্রেফতার

//আ: রাজ্জাক 9শেখ, খুলনা ব্যুরো//

খুলনা জেলার রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হল মোঃ সাগর মোল্যা, মোঃ সানি সরদার, মোঃ মাহিনুল ইসলাম হৃদয়, মোঃ সাব্বির শেখ।

খুলনার পুলিশ সুপার মো: সাঈদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় ১৫ অক্টোবর বিকাল ৫ টায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে রূপসা থানার কিসমত খুলনা এলাকার আবুল হোসেন সরদারের বাড়ীর সামনে এ অভিযান পরিচালনা করে চোরাই ল্যাপটপ ও চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে উদ্ধারকৃত মালামলের মধ্যে রয়েছে একটি ওয়ালটন Laptop, ৪টি এন্ড্রোয়েড ফোনের মধ্যে রয়েছে আইটেল A49 Play, ওপপো Reno4, রিয়েলমি X, টেকনো SPARK Go 2022, ১ টি কালো ব্যাগ।

আসামী সাগর এর বসতবাড়ী হতে চুরি কাজে ব্যবহৃত ১ টি লোহার শাবল, ১ টি সেলাই রেঞ্জ, ১ টি প্লাইয়ার্স, ১টি বড় স্কুড্রাইভার উদ্ধার করা হয়

এ ঘটনায় এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায়  আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রামপালে কিশোরীকে গণধর্ষণের প্রধান আসামী রহমত গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের  রামপালে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামী রহমত (২০) কে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় গাজীপুর জেলার চৌরাস্তা থেকে র্যাবের সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়।

আটক রহমত কে শনিবার (৭ অক্টোবর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। রহমত উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহাবুবুর রহমানের পুত্র। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড় দুর্গাপুর পলাশের মাছের ঘেরের টোং ঘরে ৩ যুবক উপর্যুপরি ধর্ষণ করে।

অপর আসামীরা হলো গোবিন্দপুর গ্রামের ফরহাদ হোসেনের পুত্র শেখ রাসেল (২৪) ও কালেখারবেড় গ্রামের মো. আজমল হোসেনের পুত্র মো. রাকিব হোসেন (২৬)।

মামলা সূত্রে জানা যায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয়। শারীরিক সমস্যার কারণে প্রাইভেট পড়তে না গিয়ে মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সন্ধ্যার আগমুহুর্তে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড় এলাকা থেকে রহমত ও শেখ রাসেল শেখ ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়।

পরে রামপাল উপজেলার বড় দুর্গাপুর পুটিমারি এলাকার পলাশের ঘেরের টংঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা রাকিব হোসেন সজল এবং অপহরণকারী রহমত ও শেখ রাসেল মিলে ধর্ষণ করে। রাত ৭টার দিকে মহেন্দ্রযোগে ভিকটিমকে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়

রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের ১ ঘন্টার ভিতরে তিন আসামীর মধ্যে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি।

অন্য আসামীকে খুলনা র্যাব -৬ এর সদস্যদের সহায়তায় গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলামের বিরুদ্ধে বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ৪ অক্টোবর মোকাম বরিশাল বিজ্ঞ সাইবার ট্রাইবুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০২৩ এর ২৩(১),২৫ (ক),২৬(১),২৯,৩৩ (১) ধারায় মামলাটি করা হলেও ৬ অক্টোবর বিষয়টি জানাজানি হয়।

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বন্দরগাছিয়া খাকবুনিয়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হারুনের মেয়ে মোসাম্মৎ শিরিন মামলাটি দায়ের করেন। মামলাটি বরগুনা সদর থানার ওসিকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়।

জানা যায়,বরিশালের আগৈলঝাড়া কোদালধোয়া গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে ডাক্তার সুমন বিশ্বাসের বিরুদ্ধে বরগুনা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার থাকা কালে প্রতি শুক্রবার তালতলী উপজেলার একটি বে-সরকারি ডায়াগনস্টিকে রোগী দেখতেন এই চিকিৎসক।

নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাব নামে ওই প্রতিষ্ঠানে রিসিপশনের কর্মরত মোসাম্মৎ শিরিন নামে এক নারীর সঙ্গে পরিচয় হয়।এরপর প্রেম তারপর বিয়ে।শেষ পর্যন্ত গর্ভপাত করে প্রতারণার অভিযোগ উঠছে এই চিকিৎসকের বিরুদ্ধে।যা নিয়ে RAB-8 বরাবর এক অভিযোগে এই নারী বলেন চিকিৎসকের ছদ্মবেশে এই প্রতারক ধর্মান্তরিত হয়ে মোসলমান হয়েছেন বলে। চলতি বছরের ৬ জানুয়ারি তাকে পটুয়াখালী নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। যেখানে নিজের নাম পরিচয় সুমন খন্দকার, পিতা মোঃ সেলিম মিয়া এবং ঠিকানা বরিশালের আগৈলঝোড়া দেখান এই চিকিৎসক।
৫ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে এই বিয়ের হলপ নামায় আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলামের সিল ও স্বাক্ষর রয়েছে। এরপর বেশ কিছুদিন বিভিন্ন স্থানে ঘুরতে যান এই দম্পতি। এর মধ্যে অন্তঃসত্ত্বা হন এই নারী।কিন্তু চতুর এই চিকিৎসক তাকে গর্ভপাত করাতে বাধ্য করেন।
অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়েছে এর কয়দিন পরই চিকিৎসক সুমনের আসল চেহারা সামনে আসে।নিজের এক উকিল বন্ধুকে দিয়ে নিজেকে মুসলিম দেখিয়ে ভুয়া নোটারী পাবলিক করে এই বিয়ে করেন ও নারীকে জানান সুমন।

এ নিয়ে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন ওই নারী মোসাম্মৎ শিরিন। তিনি মামলায় উল্লেখ করেন, ডাক্তার সুমন বিশ্বাসের সাথে তার বন্ধুত্ব ছিল বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে তারা। তাদের এই ছবি ও ভিডিও দিয়ে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ মামলার ১ নম্বর সাক্ষী সুমন বিশ্বাসের সম্মানহানি হয়েছে।

দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম বলেন,মোসাম্মৎ শিরিন ওই নারী ডাক্তারের বিরুদ্ধে একটি RAB-8 বরাবর অভিযোগ করেন। সেই অভিযোগপত্রে যা উল্লেখ আছে ও এ সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশের কয়েকদিন পরেই ওই নারী সুমন বিশ্বাসের পরিবারের লোকজনদের সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন।

আদালতের আদেশ অমান্য করে জমির কাজে বাধা

 //শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

আদালতের আদেশ অমান্য করে ভোগদখলিয় জমির কাজে বাধা সৃষ্টি করেছে সাবেক মহিলা ইউপি সদস্য। বৃহস্পতিবার সকালে হোগলাপাশা গ্রামের সবুজ মৃধার বাড়িতে এঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও সবুজ মৃধা জানায়, বাগেরহাটের  মোড়েলগঞ্জ উপজেলা হোগলাপাশা ইউনিয়নের তার পৈত্রিক বিআর এস ১২৮১ খতিয়ানের ১১০৪ দাগের ৭ শতক জমি দখলের উদ্যেশ্যে গত ২ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ দেশীয় অস্ত্র সহ একই গ্রামের প্রভা রানী হালদার ও অবিনাশ হালদার সহ ৮/১০জন লোক নিয়ে বাগান বাড়িতে প্রবেশ করে দখলের চেষ্টা করে।

এঘটনার পর সবুজ মৃধা বাগেরহাট বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রভা রানী হালদার ,অবিনাশ হালদার, নিরাঞ্জন হালদার,সুব্রতো হালদারকে বিবাদী করে মিস ১৮৮/২৩(মোড়েলগঞ্জ)১৪৪ ধারায় একটি মামলা করেন। উক্ত মামলায় বনগ্রাম ইউনিয়ন ভুমি কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এর তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ২৯ আগষ্ট ২০২৩ তারিখ বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালত আদেশদেন ১ম পক্ষের ভোগদখলি সম্পত্তিতে কোনরুপ বিঘœ সৃষ্টি না করার জন্য ২য় পক্ষকে বলা হয়।

এ আদেশ উপেক্ষা করে বিবাদী গন  উক্ত জমির সিমানার গড়াবেড়া ভেঙ্গে ফেলে কাজে বাধা সৃষ্টি করে জমির মধ্যে থাকা গ্রামীন ব্যাংক সমিতি ঘরে সবুজ মৃধার মা,কাকি,কাকা ও ভাইকে আটকিয়ে রাখে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে এবং মহিশপুরা ক্যাম্পের পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছে।

এব্যাপারে প্রতিপক্ষ অবিনাশ হালদারের স্ত্রী গৌরি রানী হালদার বলেন,আমরা তাদের ১৪৪ এর আদেশ মানি না।