সন্ধান মিলল বৃহস্পতির নতুন ১২টি উপগ্রহের

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

মহাবিশ্বের কোনো গ্রহে উপগ্রহের সংখ্যা বেশি? এ প্রশ্নটি উঠলে কয়েক দিন আগেও উত্তর আসত ‘শনি’। তবে সে উত্তর এখন অতীত। উপগ্রহের সংখ্যার দিক থেকে এখন শীর্ষে বৃহস্পতি। কারণ, বৃহত্তম এ গ্রহে আরও ১২টি উপগ্রহের সন্ধ্যান পেয়েছেন আমেরিকার জ্যোতির্বিজ্ঞানীরা। এ উপগ্রহগুলো বৃহস্পতিকে কেন্দ্র করে ঘুরছে। বিজ্ঞানীরা এগুলো বলছে বৃহস্পতির ‘চাঁদ’।

সম্প্রতি মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা বৃহস্পতিকে কেন্দ্র করে ঘূর্ণয়মান এ ১২টি গ্রহের সন্ধান পেয়েছেন। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, শনির কক্ষপথে ঘুরছে ৮৩টি উপগ্রহ। তবে এখন সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতির। বৃহস্পতিকে কেন্দ্র করে নতুন আবিষ্কৃত ১২টি উপগ্রহ সমেত মোট ৯২টি উপগ্রহ ঘুরছে।

ওয়াশিংটনের ‘কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সে’র জ্যোতির্বিজ্ঞানী স্কট শেপার্ডের নেতৃত্বে একটি বিশেষ দল ১২টি উপগ্রহের সন্ধান পান। আমেরিকার ‘মাইনর প্ল্যানেট সেন্টার’ থেকে সম্প্রতি এ সম্পর্কে সবিস্তার তথ্য সমেত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতির ওই উপগ্রহগুলো আকারে অনেকটাই ক্ষুদ্র। আমেরিকার মাসিক পত্রিকা ‘স্কাই অ্যান্ড টেলিস্কোপ’ জানায়, ওই ১২টি উপগ্রহই কক্ষপথের দিকে মুখ করে বৃহস্পতির চারপাশে ঘুরছে।

জোভিয়ান দুনিয়ায় আরও খুঁটিনাটি অনুসন্ধানের জন্য অনেক দিন ধরে অভিযানের তোড়জোড় করছে আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা। তারই বছরকয়েক আগে এ ১২টি উপগ্রহের সন্ধান মিলল।

চারটি গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে মিলিতভাবে জোভিয়ান জগৎ বলা হয়। এ উপগ্রহগুলো মানুষের বসবাসের জন্য উপযুক্ত কি না তাও খতিয়ে দেখবে ইউরোপা ক্লিপার মিশন নামে নাসার বিশেষ অভিযান।

পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে তালতলীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে আজ শুক্রবার জুমার নামাজ বাদ সুইডেনের উগ্রপন্থী নেতা রামচন্দ্র তালুকদার পবিত্র কোরআন শরীফ’কে আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে তালতলী উপজেলা মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জুমার নামাজ বাদ বিক্ষোভ মিছিল বের হয়ে তালতলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুসলিম ঐক্য পরিষদের নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তালতলী উপজেলার সদর রোডে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর তালতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আফজাল হোসাইন,তালতলী মদিনা জামে মসজিদের ইমাম মুফতি মোঃ ইসমাইল বিন হুসাইন,ছোট ভাইজোড়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ইসলামী সংগঠন, আলেম ওলামা ও ইমামগন প্রমুখ।

আপনার চোখের পাপড়িও জমে যাবে ঠান্ডায়- তাপ মাইনাস ৫০ ডিগ্রি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বিশ্বের অন্যতম শীতলতম স্থান হিসেবে পরিচিত রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ইয়াকুৎস্ক শহর।  বর্তমানে শহরটির তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

সিএনএনের খবরে বলা হয়, শহরের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় প্রত্যন্ত এলাকার বাসিন্দারা নিজেদের উষ্ণ রাখতে বাড়তি ব্যবস্থা নিচ্ছেন।

শহরটির ক্ষেত্রে জানুয়ারি সবচেয়ে ঠান্ডা মাস। অন্যতম শীতলতম স্থান হওয়ায় শহরের বাসিন্দারা এমনিতেই হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বসবাস করতে অভ্যস্ত।

শহরটির এক বাসিন্দা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় তার পরনে ছিল দুটি চাদর, একাধিক স্তরের হাতমোজা, টুপি ও হুড।

ইয়াকুৎস্ক শহরের ওই বাসিন্দা বলেন, আপনি এই ঠান্ডার সঙ্গে লড়াই করতে পারবেন না। তাই হয় আপনি মানিয়ে নিন, সে অনুযায়ী পোশাক পরুন, নয়তো আপনি কষ্ট ভোগ করুন।

২০১৮ সালে শহরটিতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তখন চোখের পাপড়ি পর্যন্ত ঠান্ডায় জমে গিয়েছিল বলে জানিয়েছেন শহরটির বাসিন্দারা।

চীনে কোভিডে মৃত্যু নিয়ে ব্রিটেনের রিপোর্ট শুনলে আপনি চমকে যাবেন….!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

জানুয়ারিতেই চিনে কোভিডে দৈনিক মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছোঁবে, উদ্বেগ বাড়াল নয়া রিপোর্ট।

ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, চিন দৈনন্দিন কোভিড-তথ্য প্রকাশ্যে না আনলেও, সে দেশে প্রতি দিন ৯ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

জানুয়ারিতেই চিনে কোভিডে দৈনিক মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছোঁবে, দাবি ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের।

কোভিড নিয়ে চিনের ভোগান্তি আরও বাড়বে। এমনটাই মনে করছেন ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। রীতিমতো গাণিতিক পদ্ধতি অনুসরণ করে তাঁরা দেখিয়েছেন, আগামী জানুয়ারি মাসে সে দেশের অন্তত ২৫ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়ে প্রতি দিন মারা যাবেন।

চিনের বিরুদ্ধে বার বার কোভিডের তথ্য লুকোনোর অভিযোগ তুলেছে পশ্চিমী মিডিয়ার একাংশ। ব্রিটেনের এই স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, চিন দৈনন্দিন কোভিড-তথ্য প্রকাশ্যে না আনলেও, সে দেশে প্রতি দিন ৯ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। গত সপ্তাহে এই সংখ্যাটা ৫ হাজারের নীচে ছিল বলে দাবি তাঁদের।

নির্দিষ্ট গাণিতিক মডেলের উপর ভিত্তি করে বিশেষজ্ঞদের দাবি, ১৩ জানুয়ারি চিনে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে কোভিড স‌ংক্রমণ। ওই দিন ৩ কোটি ৮ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হতে পারেন। ২৩ জানুয়ারি সর্বাধিক মানুষের মৃত্যু হতে পারে। ওই দিন ২৫ হাজার জনের মৃত্যু হতে পারে কোভিডে। সে ক্ষেত্রে চিনে কোভিডে মৃত মানুষের সংখ্যা হবে ৫ লক্ষ ৮৪ হাজার।

চিনের তরফে অবশ্য জানানো হয়েছে, ৭ ডিসেম্বর পর্যন্ত সে দেশে মাত্র কয়েক হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছিলেন। বেজিং প্রশাসন জানিয়েছে, কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মাত্র দশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান কিছু দিন আগেই কোভিড নিয়ে স্বচ্ছ পরিসংখ্যান প্রকাশ করার জন্য চিনকে অনুরোধ জানিয়েছেন। সূত্র: আনন্দবাজার

Daily World News

গণমিছিলে বিএনপির কে কোথায় কোন দায়িত্ব পালন করছেন…?

বাগেরহাটের রামপালে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি। বিশেষ অতিথির বক্তব্য দেন ভাগা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, শেখ আফজাল হোসেন, মো. বজলুর রহমান, হাওলাদার আ. হাদি, রূপান্তরের উপজেলা সমন্বয়কারী পার্থ প্রতীম ঠাকুর, মিলন মন্ডল, মোতাহার হোসেন মল্লিক, সুজন মজুমদার, আল মামুন প্রমুখ।

বক্তারা উপজেলার সার্বিক মানবাধিকার বিষয়ে আলোকপাত করেন। বিভিন্ন দপ্তরে সীমাহীন অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া বিষয়েগুলো তুলে ধরেন। তারা বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে অভিযোগের বিষয়ে অবহিত করা, বিভিন্ন দপ্তরে আগত সেবা প্রত্যাশিরা যাতে হয়রানি মুক্তভাবে সেবা পেতে পারে সেগুলো ফলোআপ করা এবং বিভিন্ন দপ্তরের আসপাশে থাকা দালালদের চিহ্নিত করে প্রশাসনকে অবহিত করে ব্যাবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার ( ৯ ডিসেম্বর) দিনব্যাপী দিবসটি উদযাপিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আ. মতলেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান, মাহাবুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ ও কমিটির কর্মকান্ড উপস্থাপন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, বিভা, প্রগতি সমাজকল্যাণ সংস্থা, আর আর এফ নওয়াপাড়ার ১ ও ২ শাখা, পল্লী ওয়েলফেয়ার এসোসিয়েশন ও শিশু নিলয় ফাউন্ডেশন নামের এনজিও একাত্মতা প্রতাশ করে অংশ নেয়। দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকালে ২য় অধিবেশন নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আ. মতলেব সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

৩০ মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া: ইলন মাস্ক

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে ৩০ মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করার সক্ষমতা রাশিয়ার রয়েছে বলে দাবি করেছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও মার্কিন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান ইলন মাস্ক।

ইলন মাস্ক টুইটারে লিখেছেন, ‘রাশিয়া ৩০ মিনিটেরও কম সময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক একইভাবে এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও আছে। অবাক করার মতো বিষয় হচ্ছে, বেশির ভাগ মানুষই এটা জানেন না। অবশ্যই এসব অস্ত্রের ব্যবহার করাটা হবে পাগলামি, কিন্তু এখন যে পরিস্থিতি বিরাজমান সেটিও আসলে পাগলামিই।’

গত শুক্রবার ইলন মাস্কের একজন অনুসারী তার অ্যাকাউন্টে রয়টার্সের একটি প্রতিবেদন টুইট করেন। রয়টার্সের ওই প্রতিবেদনে সোমবার থেকে বি–৫২ বোমারু বিমানে করে ন্যাটোর পারমাণবিক অস্ত্রের মহড়া শুরুর কথা জানানো হয়।

টুইটটি রিটুইট করে ইলন মাস্ক রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে এ মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, ‘কিন্তু অবশ্যই কোনো দায়িত্ববান ব্যক্তি পারমাণবিক যুদ্ধ শুরু করবেন না। তবে এই যুক্তির সমস্যাটা হচ্ছে, আমাদের যদি দায়িত্ববান ব্যক্তি থাকতেন, তাহলে যুদ্ধ আমাদের অগ্রাধিকার তালিকায় থাকত না। গত ৬০ বছরের মধ্যে আমরা পারমাণবিক যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছি।’

এর আগে ইলন মাস্ক বলেছিলেন, রাশিয়ার জনসংখ্যা ইউক্রেনের চেয়ে তিন গুণ। সুতরাং পুরো যুদ্ধে ইউক্রেন জয় পাবে বলে মনে হচ্ছে না। তিনি ইউক্রেনের জনগণের কথা ভেবে শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানান।

ইলন মাস্কের এ মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

টুইটারে পাল্টা একটি পোস্ট দিয়ে জেলেনস্কি বলেন, ‘কোন ইলন মাস্ককে আপনি বেশি পছন্দ করেন?’ প্রশ্নের নিচে সম্ভাব্য দুটি উত্তর লিখে যেকোনো একটিকে বেছে নিতে বলেছেন তিনি। উত্তর দুটি হলো, ‘যিনি ইউক্রেনকে সমর্থন করেন এবং যিনি রাশিয়াকে সমর্থন করেন।’

রূপসায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

//এম মুরশীদ আলী //

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর বহুমাত্রিক ঝুঁকি এখনই প্রয়োজন জরুরী পদক্ষেপ গ্রহণ, এই প্রতিপাদ্য সামনে রেখে গত ১৫ অক্টোবর সকালে রূপসার ঘাটভোগ ইউনিয়নের রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে ইউপি সদস্য স্বপ্না রানী পালের সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক আল মামুন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অব:) প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম শেখ, সাংবাদিক আব্দুস জব্বার শিবলী, মো. শামসুর রহমান, মো. রবিউল ইসলাম, বক্তব্য রাখেন ইউপি সদস্য রাবেয়া সুলতানা, বিনোদিনী পাল, অপরাজিতা নেত্রী ফাতেমা ইয়াসমিন বুলু, মাধুরী সরকার, হাসনা বেগম, জেসমিন বেগম, আসমানী বেগম, মিনতি বিশ্বাস, জুলু বিশ্বাস, দীপিকা দাস, নুরজাহান বেগম, রূপান্তর অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আজিজুল হক, জেলা প্রকল্প অফিসার মিতা মজুমদার সহ আরো অনেকে।

সভা পরিচালনা করেন ঘাঠভোগ ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্কের সদস্য মাধুরী সরকার।

দ্বিতীয়বারের মতো কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কুয়েতি আমিরের ছেলে শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ ফের দেশটির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। আজ বুধবার কুয়েতের আমিরের এক আদেশের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনা এ তথ্য জানায়।

আমিরের আদেশে তাকে মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নাম তালিকাভুক্ত করে জমা দিতে বলা হয়েছে।

কুয়েতি আমিরের ওই আদেশে পুনরায় নিযুক্ত প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে মন্ত্রিপরিষদের তালিকা উত্থাপনের নির্দেশ দেওয়া হয়।

২০২০ সালে বাবা শেখ নাওয়াফ আল-আহমাদ কুয়েতের আমির হলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন ছেলে শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ। জাতীয় নিরাপত্তা বাহিনীর ডেপুটি প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর এ বছরের জুলাইয়ের শেষ দিকে প্রধানমন্ত্রী হন তিনি। এবার তিনি দ্বিতীয়বারের মতো কুয়েতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন।

 

রাণীশংকৈলে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে গতকাল মঙ্গলবার বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী যুবক আহত হয়েছে।খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার ধর্মগড় সীমান্তে ৩৭৩ নং পিলারে বাংলাদেশ অভ্যন্তরে ৩ যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় ডাঙ্গীপাড়া ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী বি,এস,এফ গুলি ছুড়লে এক যুবক আহত হয়েছে। আহত যুবক ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ গ্রামের আকবর আলী’র পুত্র ইউসুফ আলী (১৭) বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মগড় ইউপি চেয়ারম্যান ।

আহত যুবক ঠাকুরগাঁওয়ে একটি বে-সরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে পুলিশ আতংকে বাকি ২জনের নাম জানা সম্ভব হয়নি।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।