তিন লক্ষ রাশিয়ান সেনা ইউক্রেনে কি উদ্দেশ্যে ঢুকতে যাচ্ছে…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ইউক্রেনে নতুন তিন লাখ সেনা জড়ো করার ডিক্রি জারি করেছেন।

এ তিন লাখ সেনা প্রশিক্ষণ শেষে ইউক্রেনের ভেতর ঢুকে পরবেন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, ইউক্রেনে রুশ সেনারা যেসব অঞ্চল স্বাধীন করেছে সেগুলো রক্ষা করতে তিন লাখ সেনাকে জড়ো করা হবে।

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পুতিনের এমন ঘোষণার পর ভয় ও আতঙ্ক কাজ করছে ইউক্রেনের সাধারণ মানুষদের মধ্যে। অবশ্য আবার অনেকে বিষয়টি তুচ্ছ তাচ্ছিল্যও করছে।

আল জাজিরা কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথা বলে। তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

কিয়েভে বাস করা সেনিয়া বোরোদেঙ্কো নামে ৩৩ বছর বয়সী এক বিক্রয়কর্মী আল জাজিরাকে বলেন, আমাদের মাটির জন্য আরও সার (রুশ সেনাদের মৃতদেহ) আসছে।

তবে তিনি ইউক্রেনের সেনাবাহিনীর সদস্যদের জন্য উদ্বিগ্ন হয়ে আছেন বলে জানিয়েছেন। কারণ তাদেরই রুশ সেনাদের মোকাবেলা করতে হবে।

বোরোদেঙ্কো নামে অপর একজন বলেন, আমাদের ছেলেরা ওদের বিরুদ্ধে লড়াই করে মারা পড়বে। যদি আমরা তাদের ১০০ জনকেও হত্যা করি কিন্তু আমাদের একজনও মারা যায় তাহলে এটিই হবে বিরাট ক্ষতি।

নাদিয়া গোরদিয়াক নামে একজন আঞ্চলিক নারী নেত্রী বলেন, রাশিস্টদের নির্মূল আরও তীব্র হবে। কিন্তু নতুন করে সেনা জড়ো করার কারণে যদি যুদ্ধ বাড়ে তাহলে পূর্ব দিকে আরও বেশি সাধারণ মানুষ মারা যাবে। এটি আসলে সত্যিই ভয়ানক।

ইহোর ত্রুবেনক নামে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার বলেন, রাশিয়ান দখলদারদের হত্যা করা ছাড়া ইউক্রেনের হাতে অন্য কোনো উপায় নেই। যেহেতু কোনো উপায় নেই আমারা কোনো কেয়ার করি না কারা জড়ো হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের একজন সেনা জানান, তারা ভীত না। কারণ রাশিয়া এসব সেনাদের জড়ো করার জন্য যে সময় নেবে এই সময়টায় তারা আরাম করতে পারবে।

কিন্তু তিনি সঙ্গে বলেছেন, রাশিয়া যদি নতুন তিন লাখ সেনাকে সরাসরি যুদ্ধে পাঠিয়ে দেয় তাহলে এটি হবে ভয়ানক বিষয়। কারণ এসব রুশ সেনাদের মরতে হবে।

তার মতে এটি হবে অপ্রীতিকর এবং বিরক্তিকর। কিন্তু এটি এমন কিছু নয় যা নিয়ে তাদের খুব ভয় পেতে হবে।

সূত্র: আল জাজিরা

তিনি বললেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০৩০ সাল পর্যন্ত চলবে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেন যুদ্ধ ২০৩০ সাল পর্যন্ত চলতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফ্রি রেডিও ইউরোপের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম তাস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অরবান এক সপ্তাহ আগে তার ক্ষমতাসীন ফিডেজ পার্টির সঙ্গে রুদ্ধদার বৈঠকে কথা বলার সময় এ কথা বলেন। সম্প্রতি সেই কথোপকথনই সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে।

এই সংঘাতে ইউক্রেন তার মোট ভূখণ্ডের এক তৃতীয়াংশ থেকে অর্ধেকই হারাতে পারে সতর্ক করেছেন অরবান।

তিনি আরও বলেন, ইউক্রেনের সংকট স্থানীয় সংঘাত হিসেবে শুরু হলেও পশ্চিমাদের সম্পৃক্ততা এটিকে বৈশ্বিক বিষয়ে পরিণত করেছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের অনেক জায়গায় ফের আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী।

রুশ মন্ত্রণালয়ের মতে, রুশ বাহিনী খেরসন, মাইকোলাইভ, খারকিভ এবং দোনেৎস্ক অঞ্চলে হামলা শুরু করেছে।

ইউক্রেনীয় বাহিনী খেরসনের প্রাভডাইনের কাছে একটি ব্যর্থ আক্রমণ চালিয়েছিল বলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে।

তবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়াতে বিকিরণ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, শনিবার পারমাণবিক কাছে ইউক্রেনের গোলাগুলির দুটি ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, সম্প্রতি রুশ বাহিনীকে দেশ থেকে তাড়ানোতে ইউক্রেন বর্তমানে বহুমুখী পাল্টা আক্রমণ চালাচ্ছে। এরই মধ্যে রাশিয়ার এই হামলা শুরুর খবর সামনে এলো।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কয়েক সপ্তাহ আগেই বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির তকমা পেয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে রেকর্ড করেন তিনি। তবে, এবার নিজের রেকর্ড ভেঙে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে ফোর্বসের তালিকায় ঠাঁই পেয়েছেন তিনি।

শুক্রবার ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার্সের তালিকায় দেখা গেছে, গৌতম আদানি মোট ১৫৫.৫ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের দ্বিতীয় স্থান অর্জন করেছেন। মোট সম্পদের বিচারে বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন তিনি। আপাতত আর্নল্টের সম্পদের পরিমান হল ১৫৫.২ বিলিয়ন ডলার। এমনকি অ্যামাজনের জেফ বেজোসকেও টপকে গিয়েছেন আদানি।

পরিসংখ্যান অনুযায়ী, আপাতত আদানির সামনে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্সের  ইনডেক্স অনুযায়ী, বিশ্বের শ্রেষ্ঠ পাঁচ ধনী ব্যক্তিদের মোট সম্পদের পরিমান রয়েছে ১০০ বিলিয়ন ডলারের উপরে। যাদের মধ্যে ইলন মাস্ক ও আদানি ছাড়াও রয়েছেন বার্নার্ড আর্নল্ট, জেফ বেজোস (১৪৯.৭ বিলিয়ন ডলার) এবং বিল গেটস (১০৫.৩ বিলিয়ন ডলার)।

এদিকে, ফোর্বসের তরফ থেকে বলা হয়েছে, শুক্রবার ৬০ বছর বয়সী ভারতীয় ধনকুবের গৌতম আদানির মোট সম্পদ একলাফে প্রায় ৫.২ বিলিয়ন ডলার বা ৩.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত, আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার বৃদ্ধির কারণেই গৌতম আদানির সম্পদের পরিমান বেড়েছে।

 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই

//নিউজ ডেস্ক//

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা গেলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস।

অথচ কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করেছিল ব্রিটেন। তিনি হলেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন অলংকৃত করে রাখা কোনো রানি।

এদিকে তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

সবশেষ গত বুধবার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন রানি এলিজাবেথ। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এরপরই তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ।

বেশ কিছুদিন থেকেই তিনি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরে জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছিলেন রানি। বালমোরাল প্রাসাদেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

এর মাধ্যমে ব্রিটেনের রাজ পরিবারে দীর্ঘ এক শাসনের সমাপ্তি ঘটলো। দীর্ঘ এই বর্ণিল জীবনে ব্রিটেনের সমাজ ও রাজনীতিতে অভাবনীয় পরিবর্তনের সাক্ষী এলিজাবেথ।

এদিকে রানি এলিজাবেথের মৃত্যুতে দেশটির নতুন রাজা হচ্ছেন তার ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। তিনি এখন রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হবেন।

১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে। দীর্ঘ এই শাসনামলে এলিজাবেথের সবচেয়ে কাছের মানুষ, তার প্রিয় সঙ্গী ছিলেন প্রিন্স ফিলিপ। ‘ডিউক অব এডিনবারা’ খেতাবধারী প্রিন্স ফিলিপ ২০২১ সালের ৯ এপ্রিল ৯৯ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে একা হয়ে পড়েন রানি।

রানির চার সন্তান রয়েছে। তারা হলেন প্রিন্স চার্লস, প্রিন্সেস অ্যানে, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। এছাড়া তার নাতিরা হলেন প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারি।

জেডএইচ/টিটিএন

তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলীতে ৯ আগষ্ট মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে “ঐতিহ‍্যগত বিদ‍্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা ” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় রাখাইন সম্প্রদায়ের নারী ও পুরুষ মিলে বিশাল এক র‌্যালী শহর প্রদক্ষিন শেষে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়।

পরে বিদ্যালয়ের হল রুমে মি:মংথিনজো এর পরিচালিত সভায় সভাপতিত্ব করেন, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মি:মং তাহান। সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সমাজ সেবক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম লিটু,তালতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া,তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান মাষ্টার, তালতলী উপজেলার পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিঃ রতন কুমার বিশ্বাস,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মিঃ মংচিন থান,এডভোকেট মিঃ মংথান,সাবেক ইউপি সদস্য মোআব্দুল ছালাম, মিঃ চানমং ও মিসেস এমেন প্রমুখ।

এ সময় বক্তারা সরকারের কাছে জাতিসংঘ ঘোষিত ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করে সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন,রাখাইন ছাত্র-ছত্রীদের জন্য রাখাইন ভাষা শিক্ষার ব্যাবস্থা,তাদের সংস্কৃতির সংরক্ষণ ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমি পূনঃ প্রতিষ্ঠা,রাখাইনদের প্রতি মিথ্যা মামলার দ্রুতগতিতে প্রত্যাহারের দাবি,রাখাইনদের ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিপর্যয় সৃষ্টিকারীদের শাস্তির বিধান রাখার দাবি জানান, অনুষ্ঠান শেষে রাখাইন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

বিক্ষোভকারীরা শ্রীলংকার প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

শ্রীলংকার প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, দুস্কৃতিকারীদের একটি দল প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়৷ তাদের দেওয়া আগুনে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।

এদিকে বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পর তার বাড়ির সামনে অবস্থান নেন বিক্ষোভকারীররা৷ তারা বাড়ির ভেতর প্রবেশের চেষ্টা করেন৷ এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে  যায়৷ পুলিশ সাধারণ মানুষ ছাড়াও বেশ কয়েকজন সাধারণ মানুষকে মারধর করে।

এরআগে শ্রীলংকার প্রেসিডেন্টের বাসভবনের ভেতর সাধারণ মানুষ ঢুকে পড়ার পর জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে৷ খবর আল জাজিরার৷

চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে সবগুলো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি৷

আর এ আলোচনায় রাজনৈতিক দলগুলো জানায়, তারা চায় প্রেসিডেন্টের সঙ্গে তিনিও যেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন৷

ওই বৈঠকে বিক্রমাসিংহে জানান, সর্বদলীয় সরকার গঠন করার দ্বার উন্মোচন করতে তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়তে প্রস্তুত আছেন।

এদিকে আল জাজিরা জানিয়েছিল, বড় বিক্ষোভের আশঙ্কার পর প্রধানমন্তী বিক্রমাসিংহেও নিরপদ স্থানে সরে যান।

এদিকে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ার পর বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নেন৷

আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট ভবনের ভেতর অবস্থিত সুইমিং পুলে গোসল করতে নামেন বেশ কয়েকজন বিক্ষোভকারী৷ তখন তাদের হাসি-তামাশা করতে দেখা যায়৷

তবে প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে একটুও ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা৷

তারা বলেছেন, গোতবায়া রাজাপাকসেকে অবশ্যই প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে৷

তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে শ্রীলংকার অর্থনীতির এমন দুরঅবস্থার জন্য দায়ী করা হয়৷ আর এ কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

এখন মাহিন্দার ভাই গোতবায়ার পদত্যাগের দাবিতেও সরব হয়েছেন তারা৷ সূত্র: এনডিটিভি, আল জাজিরা

 

নিজের কিশোরী মেয়েকে কেন হত্যা করলেন বাবা…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

প্রেমিকের সঙ্গে দেখা করার ‘অপরাধে’ নিজের কিশোরী মেয়ে বুকে শটগ্যান ঠেকিয়ে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। ইরানে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনাকে অনার-কিলিং বা পরিবারের সম্মান রক্ষার্থে হত্যার ঘটনা হিসেবে দেখছেন দেশটির নারী অধিকার কর্মীরা। তারা জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর নুরাবাদে একজন যুবকের সঙ্গে দেখা করার ১৬ বছর বয়সী ওই কিশোরীকে গুলি করে হত্যা করেন বাবা।

বাবার সঙ্গে কথা কাটাকাটির পর মেয়েটি তার নানির বাড়িতে পালিয়ে যায়। সেখানেই বাবা উপস্থিত হয়ে মেয়েটিকে হত্যা করেন।

স্থানীয় রোকনা নিউজ ওয়েবসাইটকে মেয়েটির বাবা বলেন, আমি সত্যিই আমার মেয়েকে ইচ্ছা করে হত্যা করিনি। আমি অনিচ্ছাকৃতভাবে গুলি করেছি। আমি  শটগান নিয়ে সেখানে গিয়েছিলাম শুধুমাত্র তাকে ভয় দেখানোর জন্য।

৪৩ বছর বয়সী বাবাকে গ্রেফতার করা হয়েছে। তিনি তার অপরাধ স্বীকার করেছেন বলে রোকনার প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানে, একজন বাবা তার সন্তানকে হত্যা করলে তার মৃত্যুদণ্ড হয় না বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানে অনার কিলিংয়ের কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে সংবাদ সংস্থা আইএসএনএ’র অনুমান প্রতি বছর দেশটিতে ৩৭৫ থেকে ৪৫০টির মতো অনার কিলিং এর ঘটনা ঘটে; যা দেশটির মোট হত্যাকাণ্ডের ঘটনার পঞ্চমাংশ।

 

ইউক্রেনের শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিংমলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে অ্যামস্টোর নামে শপিংমলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

শপিংমলে আগুন লেগেছে, উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। শপিংমলে কতজন লোক ছিল সেটি জানা যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিংমলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল। ঘটনাস্থলে থাকা গণমাধ্যমকর্মীদের ধারণা, এটি হয়তো একটি গাইডেড মিসাইল বা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র ছিল। শপিংমলে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে।

আক্রান্ত শপিংমলটি রুশনিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। জাতিসংঘের একজন মুখপাত্র স্টেফান দুজারিচ বেসামরিক স্থাপনার ওপর এমন হামলার তীব্র নিন্দা করেছেন।

পোলটাভা অঞ্চলের প্রশাসনের প্রধান কর্মকর্তা দিমিত্রো লুনিন এ আক্রমণকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন।

মধ্য ইউক্রেনে দনিপার নদীর তীরের এ শিল্পকারখানা সমৃদ্ধ এ শহরে প্রায় দুই লাখ ২০ হাজার লোক বাস করে। এর আগেও শহরটির তেল শোধনাগার ও অন্যান্য স্থাপনার ওপর রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এখনো অব্যাহত। এ মুহুর্তে দোনবাসে চলছে তুমুল লড়াই। এর মধ্যেই এমন খবর দেশটির জনগণের মধ্যে নতুন আশা সৃষ্টি করেছে।

অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার অস্ত্র চেয়ে আসছিল ইউক্রেন। জানা যায়, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে এমন দূরপাল্লার ৩০০টি রকেট সিস্টেম চেয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে চারটি হিমারস রকেট লঞ্চার দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমারস ইউক্রেনে শুধু প্রবেশ করেছে নাকি সেগুলো যুদ্ধক্ষেত্রে ইতোমধ্যে ব্যবহার করা হচ্ছে সেটি নিশ্চিত নয়।

Daily World News

টেক্সাসের লরিতে পাওয় ৪৬টি লাশ অভিবসীদের হতে পারে…

ইউক্রেনের কতভাগ দখল করেছে রাশিয়া..? জেলেনস্কি অভয় বাণী…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা সেভেরোদোনেৎস্কসহ ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেই সব অঞ্চল মুক্ত করবে ইউক্রেন।

শনিবার লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক শহরের পতন হয়। এর মাধ্যমে পুরো লুহানেস্ক এখন রাশিয়ার দখলে চলে এসেছে।

সেভেরোদোনেৎস্ক হারানোর পরই রুশদের কাছে হারানো সব অঞ্চল পুনরায় ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন জেলেনস্কি।

শনিবার স্থানীয় সময় রাতে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ৪৫টি মিসাইল এবং রকেট ছুঁড়েছে রাশিয়া।

তিনি আরও জানান, সাধারণ ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে নিষ্ঠুর পন্থা অবলম্বন করছে রুশ সেনারা।

এদিকে গত মাসে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের ২০ ভাগ অঞ্চল দখল করে নিয়েছে।

সেভেরোদোনেৎস্কের পতনের মাধ্যমে এটির পরিমাণ আরও বাড়ল।

বন্দর শহর মারিউপোল হারানোর পর বড় সেভেরোদোনেৎস্কের পতন ইউক্রেনের জন্য সবচেয়ে বড় ‘পরাজয়। ’ সূত্র: আল জাজিরা

আজত রাসায়নিক কারখানা রাশিয়ার দখলে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ  লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরে অবস্থিত আজত রাসায়নিক কারখানা দখলে নিয়েছে রাশিয়া। মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীরা জানান, রুশ ও রাশিয়াপন্থী বাহিনী সেভেরোদোনেৎস্ক শহরে অবস্থিত আজত রাসায়নিক কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া আট শতাধিক বেসামরিক নাগরিককে ‘সরিয়ে’ নেওয়া হয়েছে।

রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী আন্দ্রেই মারাচকো টেলিগ্রাম অ্যাপে জানান, রাশিয়া ও মিত্র বাহিনী ‘আজত প্ল্যান্ট ইন্ডাস্ট্রিয়াল জোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে’।

আরেক বিচ্ছিন্নতাবাদী মুখপাত্র ইভান ফিলিপোনেঙ্কো বলেন, কয়েক সপ্তাহের লড়াইয়ের সময় প্ল্যান্টে আশ্রয় নেওয়া প্রায় আট শতাধিক বেসামরিক মানুষকে ‘সরিয়ে’ নেওয়া হয়েছে।

এদিকে, সেভেরোদোনেৎস্ক শহরটি রাশিয়ান বাহিনী পুরোপুরি দখল করে নিয়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক।

অলেক্সান্ডার স্ট্রিউক ইউক্রেনের জাতীয় টেলিভিশনে বলেন, শহরটি এখন রাশিয়ার সম্পূর্ণ দখলে। তারা শহরটিতে তাদের নিজস্ব নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমি যতদূর জানি তারা এক ধরনের কমান্ড্যান্ট নিয়োগ করেছে।

লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই আরও জানান, রুশ বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেভেরোদোনেৎস্ক পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়ার পথে।

শহরের ৯০ শতাংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরের যেসব ভবন বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার  ৮০ শতাংশ ভেঙে ফেলতে হবে।

Daily World News

বালিয়াডাঙ্গিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু