আইপিএল-এর মেগা নিলাম শেষ ।।কোন দল কাদের কিনল তার তালিকা দেখে নিন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

আইপিএল-এর মেগা নিলাম শেষ।

দু’দিন ধরে চলা আইপিএল-এর মেগা নিলাম অবশেষে শেষ। চেন্নাই, কলকাতা, মুম্বই, পঞ্জাব ২৫টি ক্রিকেটারের কোটা সম্পূর্ণ করেছে।

।।তালিকা দেখে নিন।।

আমন খান কলকাতায়

২০ লাখে কিনল কলকাতা। তাদের ২৫টি ক্রিকেটার হয়ে গিয়েছে।

 

ডেভিড উইলি বেঙ্গালুরুতে

২ কোটি টাকায় কিনল তারা।

 

ফিন অ্যালেন মুম্বইয়ে

৭৫ লাখে কিনল তারা।

 

লুভনিৎ সিসোদিয়া বেঙ্গালুরুতে

২০ লাখে কিনল তারা।

 

আরিয়ান জুয়াল মুম্বইয়ে

২০ লাখে কিনল তারা।

 

সুদর্শন গুজরাতে

২০ লাখে সাই সুদর্শনকে নিল গুজরাত।

 

সিদ্ধার্থ কৌল বেঙ্গালুরুতে

৭৫ লাখে কিনল তারা।

 

ড্যারিল মিচেল রাজস্থানে

৭৫ লাখে কিনল তারা।

 

রাসি ভ্যান ডার ডুসেন রাজস্থানে

১ কোটিতে তাঁকে নিল রাজস্থান।

 

ভিকি অস্তবাল দিল্লিতে

২০ লক্ষে দিল্লিতে।

 

ইশান্ত শর্মা অবিক্রিত

এবারও কেউ নিল না তাঁকে।

 

নেথান কুল্টার-নাইল রাজস্থানে

২ কোটিতে নিল তারা।

 

জিমি নিশাম রাজস্থানে

১.৫ কোটিতে কিনল তারা।

 

উমেশ যাদবও কলকাতায়

২ কোটিতে উমেশকে নিল কলকাতা।

 

মহম্মদ নবি কলকাতায়

১ কোটিতে আফগান স্পিনারকে নিল কলকাতা।

 

শুভম গারওয়াল রাজস্থানে

২০ লাখে কিনল তারা।

 

অর্জুন তেন্ডুলকর মুম্বইয়ে

শেষ বেলার ৩০ লাখে সচিন-পুত্রকে কিনে নিল মুম্বই।

 

সঞ্চালক এডমিডেস ফিরলেন শেষ রাউন্ডের জন্য

সরে দাঁড়ালেন চারু শর্মা। শেষ রাউন্ডের জন্য নিলাম করবেন এডমিডেস।

 

কে ভগৎ বর্মা চেন্নাইয়ে

২০ লাখে কিনল তারা। তাদের টাকা শেষ।

 

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার দিঘলিয়ায় নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করলেন সারমিন সালাম

খুলনায় পুলিশের এসআইর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ স্ত্রীর

খুলনা জেলা ক্রীড়া অফিস আয়োজিত স্কুল পর্যায়ে ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা জেলা ক্রীড়া অফিস আয়োজিত স্কুল পর্যায়ে ছাত্রদের ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জমান। বয়রা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজের সভাপতিত্বে বক্তৃতা করেন এস আই সেলিম রেজা, রূপসা উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক প্রশান্ত দে, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী, ইউপি সদস্য লিপিকা রানী দাস,ফুটবল কোচ মোস্তাফিজুর রহমান, কৃষকলীগ নেতা মহসিন হোসেন পাইক।
উপস্থিত ছিলেন সাংবাদিক চিত্ত রঞ্জন সেন,তুষার দাস,সাধন কুমার দে, সজীব,আবুল হাসান,জহির খান,ফেরদৌস শেখ,খালিদ ফেরদৌস,আঃ রহমান,তাহসিন, আবদুল্লাহ মিনা,মো: জাকারিয়া প্রমূখ।
ফাইনাল খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদকে নৈহাটী ফুটবল একাডেমী ট্টাইবেকারে ৩-৪ গোলে পরাজিত করে।

খেলার প্রথমার্ধে নৈহাটী ফুটবল একাডেমীর ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার দূর্জয় দাস গোল করে বিজয়ী দলকে এগিয়ে দেয় পরবর্তীতে বিজীত দলের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার নাঈমের গোলে সমতায় ফিরে।খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সাইফুল ইসলাম,ফেরদৌস সরদার প্রমূখ।

রূপসার সামন্তসেনা নতুনহাটে ৫ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা:

রূপসায় সামন্তসেনা চির সবুজ সংঘ আয়োজিত ৫ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান  ১৩ ফেব্রুয়ারী বিকালে নতুন হাট মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন।

সামন্তসেনা চির সবুজ সংঘের সাধারন সম্পাদক নুরুল হুদা চন্দনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাংবাদিক ফ,ম আইয়ুব আলী।

ছাত্রলীগ নেতা নাজমুল হুদা অঞ্জনের পরিচালনায় বক্তৃতা করেন কৃষকলীগ নেতা মহসিন হোসেন পাইক, ফ,ম ওহিদুল ইসলাম,যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তানভির রহমান আকাশ,ইউপি সদস্য রঞ্জু হালদার, টিএসবি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান সজল,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজির,আরিফুল ইসলাম কাজল, জ্যাকি ইসলাম সজল,মফিজুর রহমান মুন্না,হুমায়ূন কবীর,সুমন শেখ,রাকিব হাসান,আসিফুর রহমান লিপু, রিফাত,মাসুম,জনি, হাসান,জহির প্রমূখ। উদ্বোধনী ম্যাচে নতুনহাট নাইট রাইটার্স ও সামন্তসেনা কিং ফাইটার্স এর মধ্য খেলা অনুষ্ঠিত হয়।

আল বায়াত স্টেডিয়াম বিশ্বকাপের নান্দনিক উদ্বোধনী ভেন্যু (ভিডিও)

//অনলাইন ডেস্ক//

২০২২ ফুটবল বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও দামি ফুটবল আসর।

আগামী ২১ নভেম্বর বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচন হবে কাতারের বৃহত্তম শহর আল-খোরের আল বায়াত স্টেডিয়ামে।

আরবের সংস্কৃতি ও ঐতিহ্য তাঁবুর আদলে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা।

কাতারে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের বাকি আরও প্রায় নয় মাস। এরই মধ্যে দেশটি নিজেকে সাজিয়েছে এক নতুন রূপে।

রাজধানী দোহা থেকে ৫০ কিলোমিটার উত্তরের শহর আল খোরে অবস্থিত আল বায়াত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের উদ্বোধনের শুভ সূচনা হবে দুপুর ১টায়- এ গ্রুপ বনাম বি গ্রুপের মধ্যকার একটি ম্যাচের মাধ্যমে। স্বাগতিক দেশ হিসেবে অন্য একটি দেশের বিপক্ষে কাতার মোকাবিলা করবে। তার আগেই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবারের বিশ্বকাপের অন্যতম ব্যস্ততম ভেন্যু হিসেবে আল বায়াত স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে। ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার এ স্টেডিয়ামে সেমিফাইনালসহ গ্রুপ  পর্বের নয়টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ উদ্বোধনী ভেন্যুর শহর আল-খোরে কাতারি নাগরিকদের পাশাপাশি বিশ হাজারের অধিক প্রবাসী বাংলাদেশির বসবাস। উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রিয় দলের খেলা মাঠে বসে দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষায় আছেন এ শহরে বসবাসরত বাংলাদেশিরা।

আল-বায়াত স্টেডিয়ামের দিনের সৌন্দর্যের চেয়ে রাতের সৌন্দর্য আরও মনোমুগ্ধকর। স্টেডিয়ামের প্রধান ফটকের পাশে রয়েছে সুবিশাল লেক, যেখানে ভেসে চলে নানা ধরনের হাঁস এবং কিচিরমিচির করে বহু প্রজাতির পাখি। এছাড়া বিভিন্ন রকমের লাইটিং দ্বারা সজ্জিত করা হয়েছে স্টেডিয়ামটি। আল-বায়াত স্টেডিয়ামটির বিকাল বেলা ও রাতের এ সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে আসেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।

পাড়ুন দৈনিক বিশ্ব

Daily World News

৮৫ বার পেছানো সাগর-রুনি হত্যার তদন্ত নিয়ে জাতিসংঘ কি বলল

মাগুরায় বাদশাহ মিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

আজ ০৯/০২/২২ ইং বুধবার সকাল গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ৪নং রাজাপুর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মাহবুবুর রহমান বাদশাহ মিয়া ফাউন্ডেশনের আয়োজনে এক বিশাল ৪ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় নহাটা,চাদপুর,ঝিনাইদহ ও নড়াইল ভলিবল দল অংশগ্রহণ করেন।এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং রাজাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ শাকিরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ গ্রুপের হেড অফ সেলস জনাব মোঃ আরিফ খান,কৃষিবিদ গ্রুপের কর্মকর্তা জনাব মোঃ গাজী শাহেদ,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম বাদশাহ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ ওবায়দুল হাসান লিন্টন,খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাগুরা জেলা ভলিবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ আক্কাস আলী এছাড়াও উক্ত খেলায় দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ ও গ্রামের বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।খেলায় নহাটা ভলিবল একাদশ চ্যাম্পিয়ন ও নড়াইল ভলিবল একাদশ রানার্সআপ হয়েছে।এসময় উপস্থিত অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন দলকে ২০০০০ টাকা ও রানার্সআপ দলকে ১২০০০ টাকা পুরষ্কার প্রদান করেছেন।

প্রধান অতিথি’র বক্তব্যে জনাব মোঃ শাকিরুল ইসলাম খান বলেন,মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।আমরা মাদক ও দূর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই।

সভাপতির বক্তব্যে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,গ্রামবাসীর সহযোগিতা এবং সকলের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে সকলের সহযোগিতা থাকলে আমি এধরনের আয়োজন বারবার করতে চাই,সবশেষে তিনি তার মরহুম পিতার জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।

বাঁশখালী পুকুরিয়ায় চৌমুহনী ফুটবল ফেডারেশনের টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন

//আবদুল জববার, চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার সবুজের ঐতিহ্যের ঘেরাও চা বাগানজুড়ে কচি সবুজ রঙের ছোঁয়া। পাতায় পাতায় সবুজ সদ্য অঙ্কুরিত। প্রতিটি টিলা-সমতল প্রান্তরে সবুজের সমারোহ। সেই সতেজ আর স্নিগ্ধ রূপ নিয়ে গড়া সেই পুকুরিয়া ইউনিয়নের চৌমুহনী ফুটবল ফেডারেশনের আয়োজিত দিবা রাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টর সেমিফাইনাল সম্পন্ন হয়েছে।

৩ ফেব্রুয়ারি – বৃহস্পতিবার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিনের জৈষ্ঠ্যপুত্র সাবেক ছাত্রনেতা, সমাজসেবক ও দি.জে.এ কর্পোরেশনের ম্যানিজিং ডিরেক্টর মোঃ জয়নাল আবেদীন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক লিঃ এর সিনিয়র অফিসার জসিম উদ্দিন চৌধুরী, আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ও সমাজ সেবক মনিরুল মান্নান চৌধুরী মান্নান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আল ইমরান,মোফাচ্ছেল হায়দার রিয়াদ, ওবাইদুল, দিদার, হাসেম,হারুন, সাইমন,জাহাঙ্গীর ,মোস্তাকিম, তৈয়ব,আরিফ,ইমরান সহ স্থানীয় গুনীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন,সারাদেশে যখন আমার প্রাণপ্রিয় তরুণ যুবকরা মদ,জুয়া,চুরি সর্বব্যাপী অশ্লীল বেহায়াপনায় লিপ্ত তখন আপনারা ক্রীড়ার মাধ্যমে মস্তিষ্কের স্নায়ুকোষের প্রশান্তির জন্য যুবকদের কে আনন্দ উৎযাপন করার জন্য যে টুর্নামেন্ট দিয়েছেন এবং সকল বাঁধা বিপত্তি এড়িয়ে টুর্নামেন্ট আয়োজন করছেন তার জন্য আমি কমিটির সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সেইসাথে আমি তৃপ্ত কন্ঠে বলতে চাই আমার শেষ রক্ত বিন্দু থাকতে আমি ও আমার ফ্যামেলি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ,আমি সবসময় এলাকার উন্নয়নের কাজে আমার বাবাকে সাহায্য করে যাচ্ছি ও সুখে দুঃখে আপনাদের সেবা করে যাচ্ছি,যেকোনো সময় আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরোও ধন্যবাদ জানাচ্ছি আপনার আমার বাবার উপর ভরসা রেখে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করে যেভাবে উন্নয়নের প্রতিধ্বনি পুরো পুকুরিয়ার অলিগলি পৌঁছে গেছে তারই ধারাবাহিকতা আপনারা আগামী বারো পুনরায় নির্বাচিত করার উদাত্ত আহ্বান রইল।

উক্ত সেমিফাইনালে আব্দুল্লাহ আলিমের পরিচালনায় অংশগ্রহণ করেন বন্দর সেভেন স্টার ফুটবল দল বনাম বড় উঠান মাইজপাড়া ফুটবল দল।খেলার নির্ধারিত সময়ে ১গোলে এগিয়ে থেকে খেলা সমাপ্ত হলে বড় উঠান মাইজপাড়া ফুটবল দল ফাইনালে উত্তীর্ণ হয়।

ডুমুরিয়ায় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার এক প্রস্তুতি মুলকসভা

//ডুমুরিয়া  সংবাদদাতা//

ডুমুরিয়ায় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া  সমিতির ৫০ তম শীতকালীন  ক্রীড়া  প্রতিযোগিতার এক প্রস্তুতি মুলকসভা ১৬ জানুযারী সকালে উপজেলা  মাধ‍্যমিক শিক্ষা  অফিসে  অনুষ্ঠিত হয। উপজেলা চেয়ারম‍্যান এজাজ আহম্মেদ গাজীর সভাপতিত্বে  সভায় বক্তব‍্য রাখেন ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ও শারমিনা পারভীন রুমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পদাক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, ক্রীড়া  সংগঠক জামিল আক্তার লেলিন, এসময স্কুল মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া  শিক্ষক উপস্থিত  ছিলেন। আগামী ২৪ ও ২৫ জানূয়ারি স্থানীয়  যুব সংঘ খেলার মাঠে চূডান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

মহম্মদপুরের বড়রিয়ায় প্রায় ১২০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত 

লোকমুখে শোনা যায় ১২০ বছরেরও অধিক সময় ধরে এই মেলা প্রথমে মাগুরা সদর উপজেলার গোপাল গ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামে অনুষ্ঠিত হতো দূরদূরান্তের গ্রাম গুলো থেকে ঘোড়া নিয়ে আসতো প্রতিযোগিতার জন্য কোন এক বছর বড়রিয়া গ্রামের লোকদের সাথে ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার নিয়ে মেলার আয়োজকদের সাথে দ্বন্দ্ব হয়আর সেই দ্বন্দ্বের জের ধরে মূলত পরবর্তী বছর মেলাটি একই দিনে বড়রিয়া গ্রামেও শুরু হয়

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা প্রতিবছর পৌষ মাসের ২৮ তারিখে শুরু হয়ে থাকে এবং দিন ধরে চলতে থাকে মেলার মূল আনুষ্ঠানিকতা এবং প্রায় ১৫২০ দিন ধরে বিভিন্ন জেলা হতে আগত কাঠের ফার্নিচার ক্রয়/বিক্রয় চলতে থাকে আর তারিখেই বাহারবাগ গ্রামে ১দিনের জন্য মেলাটি অনুষ্ঠিত হয়

স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মাধ্যমে জানা যায় প্রায় ১২০ বা ১৫০ বছর ধরে ব্যাপক আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে মেলার অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা মাগুরা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ঘোড়া আসে প্রতিযোগিতায় অংশ নিতে

এছাড়া এই মেলায় ইতিপূর্বে পুতুল নাচ, যাত্রাপালা, নাগরদোলা, লাঠিখেলা খেলা হতো বলেও জানা গেছে

মেলায় বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচার, বাঁশবেতের সামগ্রী, মাটির তৈরী নানা ধরনের মৃতশিল্প, চুড়িমালা, কসমেটিক, পিঠা, মিষ্টি, মাছ, সবজীর দোকানও বসে থাকেএছাড়াও বিনোদনের জন্য নাগরদোলা,চড়কি,চলন্ত ঝুলন্ত নৌকা সহ হরেকরকম জিনিসের আগমন ঘটে এই মেলায়

মেলা উপলক্ষ্যে বড়রিয়াসহ পার্শ্ববর্তী গ্রামগুলির মেয়ে জামাইদের দাওয়াত করে আপ্যায়ন করার রেওয়াজ রয়েছে মেলা উপলক্ষ্যে বড়রিয়াসহ আশেপাশের প্রায় সব বাড়ীর মেয়ে জামাইয়েরা ব্যাগভর্তি বাজার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেএছাড়াও  মেলাস্থলে লক্ষাধিক দর্শক/দর্শনার্থীর আগমন ঘটে

এবছর মেলায় বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে অতিরিক্ত খাজনা নেওয়া হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী অভিযোগ করেনযার ফলশ্রুতিতে সমস্ত জিনিসপত্র চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদেরমজার ব্যাপার হলো এই মেলার কোন প্রচার প্রচারণা চালানো হয় না,ব্যবসায়ী দর্শনার্থীরা বাংলা মাসের হিসাব অনুযায়ী ২৮ শে পৌষের ১০/১৫ দিন আগে থেকেই মেলার প্রস্তুতি নিতে থাকে এবং যথাসময়ে মেলায় সকলের অংশগ্রহণ চোখে পড়ে

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের রামপালের ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃত করার প্রতিবাদে মানববন্ধন

 

মাস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে নওয়াপাড়া প্রেসক্লাবের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

  //মো:শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন মাস্টার স্পোর্টিং ক্লাবের এর নেতৃবৃন্দ। ৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে ফুলের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক  শাহীন

আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস। এসময়ই মাস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ক্লাবের সহ সাধারণ সম্পাদক আছিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব পাল, সদস্য মামুন বিশ্বাস, রাসেল হোসেন, কামরুল আহমেদ, হৃদয় কুন্ডু প্রমুখ।

মহম্মদপুরের পানিঘাটায় জাঁকজমকপূর্ণ শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মাগুরা জেলার মহম্মদপুরের পানিঘাটায় বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের সংগঠক আইয়ুব হোসেন স্মৃতি ১৬ দলীয় ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের  বিজয়ের মাসে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয় বলে জানা গেছে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ৩.০০ ঘটিকা থেকে শুরু হয়ে এই খেলা শেষ হয় রাত ৩.০০ ঘটিকার দিকে। মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রতি বছর ১৬ ডিসেম্বর এই খেলা পরিচালিত হয়। জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকলে ব্যস্ত থাকায় সংগত কারণেই এবছর ২২ ডিসেম্বর বুধবার খেলার দিন ধার্য করা হয়।ব্যতিক্রমধর্মী এ খেলায় হাজারের অধিক দর্শকের সমাগম লক্ষ করা গেছে। নক আউট পদ্ধতিতে পরিচালিত উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দুই শক্তিশালী মধুখালি বনাম পলাশবাড়ীয়া ক্রিকেট একাদশ। পরিশেষে ফাইনালে মুখোমুখি হয় নবগঙ্গা ক্রিকেট একাদশ বনাম নালিয়া দক্ষিণ পাড়া ক্রিকেট একাদশ । খেলায় নবগঙ্গা ক্রিকেট একাদশ জয় লাভ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। এসময় বিজয়ী ও রানার্সআপ দলকে নগদ অর্থ সহ ট্রফি তুলে দেওয়া হয়।

এলাকার প্রবীণ ব্যক্তি জনাব মোঃ রুহুল আমীন সাখাওয়াতীর সভাপতিত্বে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড পানিঘাটার নব নির্বাচিত মেম্বার জনাব ফিরোজ কবির, ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোঃ ওবায়দুর রহমান ও নজরুল ইসলাম টুকু,দৈনিক শ্যামবাজার পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি জনাব সুজন মাহমুদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ প্রমুখ।

//সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

মেয়র শাহনেওয়াজ শাহানশাহ গ্রেফতার