তালতলীতে সেলুন মালিকের ছুরিকাঘাতে যুবক আহত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে মাছের পোনা ব্যবসায়ী শুক্কুর আলী মোল্লা স্হানীয় সেলুন মালিক প্রেমাই শীল এর কাছে পাওনা পাঁচশত টাকা চাইতে গেলে সেলুন মালিক প্রেমাই শীল শুক্কুর আলী (৩৫) কে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্হানীয়রূ আহত শুক্কুর আলী কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন। ঘটনা ঘটেছে তালতলী বন্দরের মহিলা মার্কেটে রবিবার দুপুরে।

জানাগেছে, খুলনার দিঘুলিয়া উপজেলার বারকপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে শুক্কুর আলী মোল্লা মাছের পোনা বিক্রি করতে গত দুই মাস পুর্বে পোনা তালতলী আসেন। ওই সময় সেলুন ব্যবসায়ী প্রেমাই শীল তার কাছ থেকে বাকীতে ৫০০ টাকার মাছের পোনা নেয়।কিন্তু টাকা না দিয়ে প্রেমাই বিভিন্ন ভাবে কালক্ষেপণ করতে থাকেন। রবিবার দুপুরে ওই টাকা চাইতে তার সেলুনে যায় পোনা ব্যবসায়ী শুক্কুর।

এ সময় টাকা দিতে অস্বীকার করে প্রেমাই। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সেলুন ব্যবসায়ী প্রেমাই শীলের হাতে থাকা ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। এ ঘটনার পরপরই প্রেমাই পালিয়েছে।

আহত শুক্কুর আলী মোল্লা বলেন, ৫০০ টাকা বাকী রেখে পোনা নেয় প্রেমাই শীল। ওই টাকা তিনি পরিশোধ না করে কালক্ষেপণ করতে থাকে। রবিবার তার কাছে টাকা চাইতে গেলে তিনি আমাকে টাকা দিবেনা বলে গালাগাল করে। এক পর্যায় তিনি আমাকে তার হাতে থাকা ছুরি পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজনিন আক্তার বলেন, তার বেশ রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।।

তালতলী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহপরীর দ্বীপে বরফকলের পার্শ্ববর্তী এলাকায় এক শিশুর লাশ উদ্ধার

//সৈয়দ আলম, টেকনাফ প্রতিনিধি//

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে এক শিশুশিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর নাম মো. ওমর সাদেক (৮)। সে শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও উত্তরপাড়ার বাসিন্দা সব্বির আহমদের ছেলে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপের নাফ নদীর বেড়িবাঁধ এলাকার বরফকলের পার্শ্ববর্তী ধানখেত থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

ওমর সাদেকের বড় খালা ছেনোয়ারা বেগমের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম বলেন, গতকাল দুপুরে ছাগল চড়াতে বেড়িবাঁধ এলাকায় যায় ওমর সাদেক। বিকেলের দিকে তার বড় ভাই মো. ফারুক জালিয়াপাড়া যাওয়ার সময় সাদেককে বেড়িবাঁধের কাছে বসে থাকতে দেখেন। পরে তিনি ঘরে ফেরার সময় বেড়িবাঁধের ওপর ছাগলগুলো দেখে সেগুলো নিয়ে বাড়ি চলে আসেন। এদিকে সন্ধ্যা গড়িয়ে গেলেও ওমর সাদেক বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজন মিলে রাত ৯টার দিকে ছাগল চরানোর এলাকায় খোঁজাখুঁজি করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় সাদেকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

সাদেকের বড় ভাই মো. ফারুক বলেন,আমার ভাইয়ের গলায় একটি রশি প্যাঁচানো ছিল। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। কেন তাকে এভাবে হত্যা করা হলো, কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, খবর পেয়ে বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাগুরায় পুকুর থেকে লাশ উদ্ধার…

//বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পিছনের পুকুর থেকে রুপিয়া বেগম ৬৫ নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নারী শহরের ভায়না টিভি ক্লিনিক এলাকার তাছের আলী শেখের স্ত্রী।

নিহতের ছেলে নয়ন শেখ জানান গতকাল বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। প্রতিদিন শহরের বিভিন্ন স্থান থেকে শাক কুড়িয়ে বাড়ি ফিরতেন। শনিবার সকালে কলেজ পাড়ার স্থানীয় লোকজন লাশটি দেখে আমাদেরকে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করি। মা দীর্ঘদিন মৃগী রোগে ভুগছিল।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দেবাশীষ কর্মকার জানান পুকুরের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত রুপিয়া বেগম মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক বিরোধই কী লাকসামে মান্নানের বাড়ি ভাঙচুরের কারণ ?

//স্টাফ রিপোর্টার//

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী আলহাজ্ব আব্দুল মান্নানের বাড়ি ও গাড়ি ভাঙচুরের নেপথ্যে কারন কী পারিবারিক বিরোধ?

এই  নিয়ে লাকসামে চলছে জল্পনা কল্পনা।

২৮ সেপ্টেম্বর বিকাল চারটায় লাকসাম পৌরসভার গাজিমুড়া গ্রামে আব্দুল মান্নানের বাড়িতে পারিবারিক বিরোধের সূত্র ধরে দুই পক্ষ হাতাহাতি, মারামারি, ধাক্কাধাক্কি ও ভাঙচুরের পর্যায় গিয়ে দাঁড়ায়।

জানা গেছে, প্রতিবেশী চাচাতো ভাই ছায়েদের সাথে মান্নানের পরিবারের বিরোধ দীর্ঘদিনের। এছাড়াও আরো কয়েকজন প্রতিবেশীর সাথেও তাদের সম্পর্ক অম্ল মধুর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত আব্দুল মান্নানের নাম ব্যবহার করে তার ভাই ও মা সহ পরিবারের সদস্যরা প্রতিবেশীদের হুমকি ধমকী দিতো।  তাদের  সাথে মাঝে মাঝে ঝড়গা বিবাদে লিপ্ত হতো বলে অভিযোগ রয়েছে।

যার সুত্রধরে আজ হাতাহাতি, মারামারি ও  উভয় পক্ষের বাড়িঘরে ভাংচুরের পর্যায়ে পৌছে। ঘটনায় সুত্রধরে দু’পক্ষের বেশ কয়েকজন হতাহত হয়েছে।

গত কয়েক মাস যাবত আব্দুল মান্নান গ্রামের বাড়িতে ব্যক্তিগত, পারিবারিক ও রাজনীতিক কারণে ঘন ঘন আসা-যাওয়া করছেন।

এক পর্যায়ে তিনিও এই পারিবারিক বিরোধের সাথে জড়িয়ে পড়েন বলে শোনা যায়।

এদিকে আব্দুল মান্নানের সাথে সংশ্লিষ্ট কয়েকজন বিষয়টিকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ভিন্ন খাতে রূপ দিতে চাচ্ছেন।

তাদের মতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৯আসান থেকে আব্দুল মান্নান নৌকার প্রার্থী ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ইতোমধ্যে এলাকায় গণ সংযোগ শুরু করায় এই হামলা চালানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজিমুড়ারএক সমাজকর্মী বলেন, ঘটনাটি মোটেও রাজনীতিক নয়। এটি একান্তই পারিবারিক বিরোধ । মিডিয়ায় প্রচার বাড়ানোর ও রাজনৈতিক হীনস্বার্থ হাসিলের উদ্দেশ্যেই এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

রামপালে পৃথকভাবে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে পৃথকভাবে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহ চেয়ে পুলিশের কাছে আবেদন করেন পরিবারের সদস্যরা। এরপরে পু্লিশ কোন ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।

জানাগেছে, উপজেলার গত বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মো. সফরুল শেখের ১৯ মাসের পুত্র সন্তান আজিম শেখ বাড়ীর পাশে খেলা করছিল। সবার অলক্ষ্যে সে বাড়ীর পুকুরে পড়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।

একইদিন চিত্রা গ্রামের মো. আলমগীরের কন্যা আয়শা খাতুন (৬) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩ টার মধ্যে বাড়ীর পাশের খালের উপর দিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছিল। ওই সে অসাবধানবশত পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পরে তাকে খালের পানি থেকে উদ্ধার করে। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সাংবাদিকদের জানান, পৃথকভাবে ২ শিশুর পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহের বিষয়ে কারো কোনপ্রকার আপত্তি বা অভিযোগ না থাকায় স্ব স্ব পরিবারের কাছে মৃত শিশুদের হস্তান্তর করা হয়েছে।

রামপালে নবী-রাসূল (সা.) নিয়ে কটুক্তি করায় নারী আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে নবী ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে রুপালী দাস (৪৫) নামের এক নারীকে পু্লিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলার গৌরম্ভা বাজারে ধর্মপ্রাণ মুসলমানরা এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে।

বাগেরহাট জেলা পু্লিশ সূত্রে জানাগেছে, রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী রুপালী দাস গত রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ টায় গৌরম্ভা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে টিউব ওয়েলে পানি নিতে যান। ওই একই সময় একই গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী মমিনা বেগম (৭৫) ও পানি নিতে যান। ওই সময় রুপালী দাস নবী ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রুপালীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে রামপাল থানা পু্লিশ গৌরম্ভা ফাড়ির সহায়তায় রুপালীকে হেফাজতে নেয়। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে বাগেরহাট মিডিয়া সেলের ইন্সপেক্টর বাবুল আক্তার অভিযুক্ত নারীকে আটক ও আইনগত ব্যাবস্হা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন।

রামপালে অন্তস্বত্বা গৃহবধূকে মারপিট, অবস্থা গুরুতর হওয়ায় খুমেকে ভর্তি

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাড়া করা সন্ত্রাসী মহিলা ও গুন্ডা দিয়ে মারপিটের ঘটনায় অন্তস্বত্বা গৃহবধূ নুসরাত জাহান তন্নী (২২) ও তার মাতা মাকসুদা বেগম (৪৫) আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অন্তস্বত্বা নুসরাতকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন গৃহবধূর স্বামী খান রিপন মাহামুদ।

জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামের খান রিপন মাহামুদ তার বাড়ীর সামনে নিজস্ব মৎস্য ঘেরের উপরে একটি মুরগির ফার্ম করার জন্য ঘর নির্মাণ করেন। ওই জায়গা দাবী করে পান্না খাতুন ও রাসেল গোলদার রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রিপনকে গালাগাল ও হুমকি দিয়ে ভাড়াটে লোক ডেকে আনেন। এরপর ভাড়াটে সন্ত্রাসী শাহানা খাতুন ও বাচ্চুসহ সকলে মিলে রিপনকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করতে থাকেন। খবর শুনে রিপনের ৪ মাসের অন্তস্বত্বা স্ত্রী নুসরাত স্বামীকে বাঁচাতে গেলে তাকে মারপিট, পেটে লাথি ও গলায় পা দিয়ে চেপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। ওই সময় নুসরাতের মাতা মাকসুদাকেও মারপিট করে গলায় থাকা স্বর্ণের চেন ও হাতের আংটি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলমের দৃষ্টি আকার্শন করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্হা গ্রহন করা হচ্ছে।

আমতলীতে দায়িত্নে অবহেলায় অধ্যক্ষ সহ শিক্ষক-কর্মচারীদের শো’কজ 

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

পাবলিক পরীক্ষার দায়িত্বে অবহেলার অভিযোগে বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ আলীসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।১৭ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৭ মে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার্থীদের ‘কৃষি শিক্ষা’ বিষয়ের প্রশ্নপত্রের স্থলে হল কর্তৃপক্ষ তাদের ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের প্রশ্নপত্র বিতরণ করেছেন মর্মে একটি অভিযোগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদফতরে পাঠানো হয়। আপনাদের এহেন কর্মকাণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এর ১৮.১ (গ) অনুচ্ছেদের পরিপন্থী।

এমতাবস্থায় মাদ্রাসা কর্তৃপক্ষের পাবলিক পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যে ক্ষতি সাধিত হয়েছে তার জন্য মাদ্রাসার অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর এমপিও সাময়িক স্থগিত/স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না মর্মে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদফতরে মহা-পরিচালক বরাবর জবাব দিতে হবে।’ এ নোটিশের খবর আমতলী পৌছলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা।

জানা গেছে,আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে পরীক্ষা দিতপ না পেরে ৫৫ পরীক্ষার্থী কেন্দ্র থেকে বের হয়ে যায়। পরীক্ষার্থী তানহা,হাবিুল্লাহ, আয়শা, ও আবিদা বলেন,চতুর্থ বিষয়ের পরীক্ষা দিতে না পারায় আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়নি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসাইন বলেন, নোটিশের জবাবের আলোকে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুমুরিয়ায় সড়ক দুঘটনায় নিহত উপ সহকারি কৃষি কর্মকর্তা নীল কন্ঠ সরকার। শোক প্রকাশ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

সাতক্ষীরা সদর উপজেলা সদরের উপ সহকারি কৃষি কর্মকর্তা নীল কন্ঠ সরকার (৪৭) সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পাটকেলঘাটার ৩০ মাইল এলাকার কভারভানের সাথে মোটর সাইকেল দুঘটনায়  নিহত হয়।

মঙ্গলবার সকালে নিহত সহকর্মীকে এক নজরে দেখার জন‍্য ও শোকাহত পরিবারের সমবেদনা জানাতে উপস্থিত হন ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ  এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ  পরিষদ খুলনা জেলা ও উপজেলা শাখার  নেতৃবৃন্দ। ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের আমুড়বুনিয়া গ্রামের  বিশ্বনাথ সরকারের ছেলে। দীর্ঘ দিনের সহকর্মী নীল কন্ঠ সরকারের শেষকৃত‍্য অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ।

শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মো: মোখলেচুর রহমান, অঞ্জন কুমার বিশ্বাস, তুষার কান্তি বিশ্বাস, পরানজয় মন্ডল, সঞ্জয় দেবনাথ, কমলেশ বালা, ধ্রুব , জীবানন্দ রায়, সুভাষ গাইন, রনজিদ মন্ডল, কনিকা মন্ডল, অমিত বিশ্বাস ।

 

আমতলীর শহরতলিতে দুর্ধর্ষ ডাকাতি

//সাইফুল্লাহ নাসির, বরগুনা//

বরগুনার আমতলী উপজেলার শহরতলীর চালিতাবুনিয়ার বাঁশতলা গ্রামে ইউসুফ জামান খলিফার বাসায় এক দুর্ধর্ষডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা নগদ দেড় লক্ষাধিক টাকা এবং ৩ ভরি স্বর্ন লুট করে নিয়ে যায়।

ডাকাতিকালে বাঁধা দেওয়ায় ডাকাতদের হামলায় গৃহকর্তা এবং তার মেয়েসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ডাকাতদের রামদার কোপে আহত মেয়ে নুসরাত জাহানকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা যায়,ইউসুফ জামান তার দুই মেয়ে নুসরাত জাহান ও তামান্না,স্ত্রী ফিরোজা বেগম ও নাতিদের নিয়ে ২ ইউনিটের বাসায় বসবাস করে আসছেন। সোমবার রাত গভীর রাতে (আনুমানিক আড়াইটা) ৪ থেকে ৫ জনের একটি ডাকাত দল বাসার সামনের লোহার মুল গেইট ও কাঠের দরজা শাবল দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ওই সময় বাসার সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা নগদ ১ লক্ষ ৬৬ হাজার টাকা, ৩ ভরি স্বর্নলঙ্কার ও ৮টি মোবাইল ফোন লুট করে নেয়। টাকা ও স্বর্ন লুটের সময় গৃহকর্তা ইউসুব জামান ও তার মেয়েরা বাধা দিলে ডাকাতরা তাদের উপর রামদা এবং লোহার রড দিয়ে হামলা করে। ডাকাতদের রামদার এলোপাথারি কোপে নুসরাত জাহান (৩২) মাথা, হাত এবং পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। আহত নুসরাতকে ওই রাতেই মুমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহত অন্যরা হলেন, গৃহকর্তা ইউসুব জামান (৬৬), স্ত্রী ফিরোজা বেগম (৫৫), মেয়ে তামান্না (২৫), তার স্বামী নাদিম হোসেন (৩০), ছোট মেয়ে ইন্নি (১৮), ও নাতি আড়শী (৮)

এদেরকে আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসার মালিক ইউসুফ জামান জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ৪ থেকে ৫ জনের ডাকাত দল বাড়ির সামনের লোহার গেট এবং ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দাঁড়ালো অস্ত্রের মুখে বাসার সকলকে জিম্মি করে টাকা স্বর্নলঙ্কার এবং ৮টি মোবাইল সেট নিয়ে যায়। আমাদের উপর হামলার সময় ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।

ডাকাতির সংবাদ শুনে  রাতেই আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ছাড়াও সোমবার সকালে ডিবির ওসি মোঃ বশিরুল আলম ও বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখনো কোন মামলা হয়নি। তবে ওই ঘটনার রহস্য উদঘাটন এবং সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।

Daily World News

রামপালে হরিণের মাংসসহ গ্রেফতার-২

ডুমুরিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন র‍্যালী ও আলোচনা সভা