নাঙ্গলকোটে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে স্কুলে তালা

//নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লা নাঙ্গলকোটে প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও একাধিক এসএসসি পরিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন না করার অভিযোগে  উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির চাটিতলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে অবরুদ্ধ করে স্কুলে তালা দিয়ে প্রায় ৩ ঘন্টা তালা বন্ধ করে রাখে শিক্ষার্থীরা।

জানা যায়, চাটিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হক বিভিন্ন অনিয়ম করে শিক্ষার্থীদের হয়রানি এবং এসএসসি পরিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের জন্য তাদের মূল সার্টিফিকেট ও কাগজপত্র নিয়েও প্রায় ৮ জন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করিয়ে না দেওয়া, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে ক্লাস ছুটি, দীর্ঘ নয় মাস প্রতিষ্ঠানে ক্লাস না করে বেতন তোলারসহ নানান অনিয়মের অভিযোগ এনে সোমবার সকাল ১০ টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রায় ৩ ঘন্টা প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকে অবরুদ্ধ করে স্কুলের মূল পটকে তালা দিয়ে রাখে।

পরে সাংবাদিক ও স্হানীয়েদর সহযোগিতায় স্কুলের তালা খোলে সকল শিক্ষককে অবমুক্ত করা হয়।

এই বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা ক্লাস বর্জন করেছি, আমাদের সমস্যা সমাধান না হলে আমরা উপজেলা ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করবো।

অভিযুক্ত শিক্ষক সাইদুল হক নিজের অবহেলার দোষ শিকার করে বলেন, সমস্ত সমস্যা দ্রুত সমাধান করা হবে এবং পরিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করে দেওয়া হবে।

স্কুল সভাপতি মাষ্টার খলিলুর রহমান বলেন, অভিযোগের ব্যাপারে আমি জানি না এবং জানতেও চাই না, আপনারা ব্যাবস্থা নেন।

রেড ওয়াইনের নদী, ২২ লক্ষ লিটার মদের নদী হলো রাস্তা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

শনিবার রাতে পর্তুগালের পাহাড়ি শহরে একটি মদের কারখানার ট্যাঙ্ক ফেটে যায়। তা দিয়ে বেরিয়ে আসে ২২ লক্ষ লিটার রেড ওয়াইন। সেই ওয়াইনই শহরের রাস্তা দিয়ে নদীর মতো প্রবাহিত হয়।

জনপ্রিয় বাংলা গানের মধ্যে প্রশ্ন ছিল, ‘নদী যদি মদ হত’… তা হলে যে কী কী হত তার জবাবও গানেই মজুত। কিন্তু সত্যি যদি এমন হয়, তামহলে কী রকম হয়? রবিবার সাত সকালে পর্তুগালের ছোট্ট পাহাড়ি শহরের বাসিন্দারা বাড়ির দরজা খুলে থ! রাস্তা কোথায়, পথ বেয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে লাল মদের (পড়ুন রেড ওয়াইন) ধারা। কী তার স্রোত! সাতসকালে এমন না চাইতেই ‘ওয়াইন’ পেয়ে পানরসিকদের মনে আনন্দ ধরে না।

সমাজমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লাল নদীর ধারার ছবি দেখে চমকে উঠছেন মানুষ। জানা যাচ্ছে, পর্তুগালের সমুদ্রতটের ধারেই ছোট্ট গ্রামীণ জনপদ লেভিরার একটি মদ প্রস্তুতকারক সংস্থার ট্যাঙ্কে মজুত রাখা ছিল ২২ লক্ষ লিটার রেড ওয়াইন। শনিবার রাতে কোনও কারণে সেই ট্যাঙ্কটি ফেটে যায়। তার পরেই প্রবল বেগে ২২ লক্ষ লিটার রেড ওয়াইন রাস্তাকেই নদীর খাত বানিয়ে বয়ে চলে নীচের দিকে। যেমন, তার রং, তেমনই তার গতি। যা দেখে চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের। চক্ষু, কর্ণের বিবাদভঞ্জনে কেউ কেউ রাস্তা থেকেই রেড ওয়াইন তুলে খেলেন, আর তারপরেই আনন্দে ফেটে পড়ে গা ভেজালেন ওয়াইন নদীর ধারায়।

আমেরিকার সংবাদপত্র নিউইয়র্ক পোস্টের এই সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, যতটা রেড ওয়াইন ট্যাঙ্ক থেকে বেরিয়ে শহর ভাসিয়ে দিল, তা একসঙ্গে করলে অলিম্পিক্সের সুইমিং পুলও ভরে যাবে। এই ঘটনার জন্য ‘লেভিরা ডিস্টিলারি’ প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। মদের নদীর ধারা যাতে সার্টিমা নদীতে গিয়ে মিশতে না পারে, সে জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কারণ মদের নদী জলের নদীতে মিশলে সমূহ বিপদ!

তবে শুধুমাত্র ক্ষমাপ্রার্থনায় চলবে না। লেভিরা ডিস্টিলারি জানিয়েছে, যা যা ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের জন্যেও তারা রাজি। সেই লক্ষ্যে ওয়াইন যে জায়গায় মাটির উপর দিয়ে বয়ে গিয়েছে, যান্ত্রিক কোদাল দিয়ে সেই মাটির স্তর চেঁছে তুলে নেওয়ার কাজ চলছে। সূত্র: আনন্দবাজার

Daily World News

ষ্টেশনে পানি বিক্রি করা থেকে জুয়েল গড়ে তুলল অপরাধের সাম্রাজ্য

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া লাশের ঘটনার রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতার

//বিশেষ প্রতিনিধি//

গত ০১ সেপ্টেম্বর ২০২৩২ খ্রিঃ তারিখ শুক্রবার অপরাহ্নে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া সাকিব হোসেন(২০) পিতা-আনোয়ার হোসেন, সাং-সাতবাড়িয়া দক্ষিণপাড়া, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা এর মৃত দেহ ০৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ অপরাহ্নে তার বসত ঘরের অনুমান ১০০ গজ দূরে একটি সেপ্টিক ট্যাং এর মধ্য পাওয়া যয়।

মৃতের পিতার অভিযোগের ভিত্তিতে নাঙ্গলকোট থানায় মামলা নং ০৪, তারিখ -০৪/০৯/২০২৩, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রুজু হলে সাব ইন্সপেক্টর উজ্জ্বল চন্দ্র বিশ্বাসকে তদন্তভার দেয়া হয়।

পুলিশ সুপার, কুমিল্লা আব্দুল মন্নান পিপিএম(বার) মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকতাদের সরাসরি তত্বাবধান এবং অংশ গ্রহণে পুলিশ তদন্তে নামে। তদন্তকালে মৃত সাকিব হোসেন(২০) এর প্রতিবেশী ইব্রাহীম এর ঘরের ভাড়াটিয়া জনৈক মফিজুল ইসলাম(৫৩) পিতা-মৃত কালা মিয়া, সাং-কলাউড়া, থানা-দোয়ারা বাজার, জেলা-সুনামগঞ্জকে গোপনীয় ও প্রকাশ্য তদন্তের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহযোগীতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আজমপুর রেলস্টেশন থেকে ০৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ গ্রেফতার করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, জনৈকা সুফিয়া বেগম এর সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক মোঃ সাকিব হোসেন (২০) দেখে ফেলায় সমাজে জানাজানি হয়ে যাবে এবং সুফিয়া বেগমের সংসার ভেঙে যাবে এ আশংকায় উক্ত মফিজুল ইসলাম ও সুফিয়া বেগম সাকিবকে হত্যার পরিকল্পনা করে।

আসামী মফিজুল ইসলাম লেবুর শরবতের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে গত ০১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে সাকিব হোসেনকে খাওয়ায়। এর ফলে মোঃ সাকিব হোসেন গভীর ঘুমে অচেতন হয়ে যায়। তাকে মধ্যরাতে মফিজুল ইসলাম ও সুফিয়া বেগম বাড়ির বাইরে নিয়ে আসামী মফিজুল নিজের গামছা সাকিব হোসেন এর গলায় পেঁচিয়ে সাকিব হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হলে খুনি মফিজুল ইসলাম ও সুফিয়া বেগম সেপটিক ট্যাংকে সাকিব হোসেন এর মৃত দেহ ফেলে দেয়।

গ্রেফতারকৃত মফিজুল ইসলাম আজকে আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে  স্বীকারোক্তি মুলক জবানবন্দির মাধ্যমে বর্ণিত খুনের ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।

জবানবন্দী প্রদানের পরে মফিজুল ইসলামকে করাগারে প্রেরণ করা হয়েছে।

খুলনার রূপসায় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার রূপসার একটি বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) পূর্ব পাশের বিল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।

আনুমানিক ৩০ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। নিহত যুবকের কালো রংয়ের টি শার্ট  ও প্যান্ট  পরিহিত ছিল।

রূপসা থানার ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম  জানান,  রূপসা ব্রীজের পূর্বপাশে জনৈক এস এম আমজাদ হোসেনের মাছের ঘেরে এলাকাবাসী এক ব্যক্তির  লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল  কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইতিমধ্যেই লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই  ও সিআইডির টিম চেষ্টা অব্যাহত রেখেছেন।

ঘটনার খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

মহম্মদপুরের যুবকের অর্ধ্বগলিত লাশ ঝিনাইদহ থেকে উদ্ধার

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি//

ঝিনাইদহের গোপাঘাট ব্রিজ সড়কের পাশ থেকে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের অমিতাভ সাহা নামের এক ব্যক্তির অর্ধ্বগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায় গত ৩১ তারিখ থেকে নিখোঁজ হন অমিতাভ।
অমিতের স্ত্রী বলেন চাকরি দেওয়ার নাম করে আমার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে আসা হয।

বাগেরহাটের রামপালে মোবাইল টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালের ভাগা এলাকায় বাংলালিংকের মোবাইল টাওয়ারে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে পড়ে গিয়ে  এক শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত শ্রমিক ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কদমতলা গ্রামের মো. শরিফুল ইসলামের পুত্র মো. তরুন শেখ (২২)।

এ ঘটনায় বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৫ টায় বাদী হয়ে রামপাল থানায় আরও এক অপমৃত্যু মামলা করেছেন মেডিকাল অফিসার ডাক্তার তাহারিমা খাতুন। রামপাল থানার ফয়লা ফাড়ির এসআই কামাল হোসেন মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জিম্মায় নিয়েছেন।

জানা গেছে, বুধবার (৩০ আগষ্ট) দুপুর আড়াইটায় উপজেলার ভাগা এলাকায় বাংলালিংক কোম্পানির টাওয়ারে চড়ে শ্রমিক তরুন। ওই সময় অসাবধানতাবশত পা ফসকে গিয়ে ১০০ ফুট নিচেয় পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। পরে দুপুর সাড়ে ৩ টায় রামপাল স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাহারিমা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, বাংলালিংক টাওয়ারে উঠে শ্রমিক তরুণ কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। ময়না তদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৪ তার চোর গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে চার জন তামার তার চোরকে গ্রেফতার করেছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার শ্রীফলতলা গ্রামের সেলিম হাওলাদারের পুত্র লিটন হাওলাদার (৪০), কালেখারবেড় গ্রামের বজলুর শেখের পুত্র মো. সোহাগ শেখ (২৩), কালিকাপ্রসাদ গ্রামের মোজাম শেখের পুত্র নাকির শেখ (২৩) ও বর্ণি গ্রামের মালেক মোল্লার পুত্র খান জাহান মোল্লা (২৮)।

পু্লিশ জানায়, গত ২৬ আগষ্ট বিকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেভার কলোনির পাশ থেকে চোর চক্রের সদস্যরা ৯০ কেজি মূল্যবান তামার তার চুরি করে। এদের মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করে পু্লিশ। ওই সময় সন্ধিগ্ধ বেশ কয়েকজন পালিয়ে যায়। এরপর মঙ্গলবার (২৯ আগষ্ট) রাতে পু্লিশ রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজন সন্ধিগ্ধ আসামীকে আটক করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে চুরির সাথে জড়িত থাকার তথ্য মিলেছে বলে পু্লিশ নিশ্চিত হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি তাদের আটক ও বুধবার (৩০ আগষ্ট) বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি।

বাগেরহাটের রামপালে গৃহবধূর আত্মহত্যা অভিযোগ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি  ||

বাগেরহাটের রামপালে হাসপাতালে এক পুরুষ কর্মকর্তার পর মাত্র ছয় দিনের ব্যাবধানে আরও এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকাল অফিসার ডাক্তার তাহারিমা খাতুন। বুধবার (৩০ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলার সুন্দরপুর গ্রামের রবিন ডাকুয়ার স্ত্রী দিপালী ডাকুয়া (৩৫) ঘরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে রামপাল স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামপাল থানা পু্লিশের এসআই  ইসমাইল হোসেন মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ওই দিন দুপুরে বাগেরহাট মার্গে প্রেরণ করেন।

কি কারণে বা কেন আত্মহত্যা করেছে সেটি খতিয়ে দেখছে পু্লিশ। উল্লেখ গত ২৩ আগষ্ট রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী নার্স (ব্রাদার) ইলিয়াস কবির আত্মহত্যা করেন।

অপমৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।

নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে ৭জন নিহত

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুতে আনন্দ ভ্রমণ রূপ নিল বিষাদে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের ঘাশিরদিয়া নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ সাতজন মারা যান।

মুমূর্ষু অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন— সবুজ, আরিয়ান, আলামিন, রাজু, আলামিন, আব্দুল আওয়াল, মাইক্রোবাসচালক নাসির।

আহতরা হলেন— সাকি, পারভেজ, দোয়েল, মিঠুন। হতাহত সবাই সাভার এসবি নিটিং লিমিটিডের কর্মকর্তা-কর্মচারী।

পুলিশ জানায়, সাভারের এসবি নিটিং লিমিটেড নামে একটি পোশাক কারখানার ১১ কর্মকর্তা-কর্মচারী রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস নিয়ে সিলেট ভ্রমণে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে একজন ও হাসপাতালের চিকিৎসাধীন  আরও একজন মারা যায়। গুরুতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত আলামিনের স্বজন আসিফ বলেন, আমার নিহত বড় ভাই সাভার থেকে সহকর্মীদের সঙ্গে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন। রাতেও ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। এখন ভাই আর নেই।

সাভার এসবি নিটিং লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন)  মীর সিহাব উদ্দিন জাকির বলেন, হতাহতরা সবাই এসবি নিটিং লিমিটেডের কর্মকর্তা  ও কর্মচারী। তারা ঘুরতে সিলেট যাচ্ছিলেন।

রূপসায় সড়ক ধ্বসে পুকুরের মধ্যে দূর্ঘটনার আশঙ্কা পথচারিদের

এম মুরশীদ আলী :

রূপসায় ভাদ্র মাসের বৃষ্টিতে পাকারাস্তার সাথে পুকুর পাড়ের গাছসহ প্রায় ২৫ ফুট ধসে পড়েছে ; তাতে দূর্ঘটনা ঘটতে পারে যে কোন সময়।

সরেজমিনে পাওয়া, প্রায় ৩/৪ দিন ভাদ্রের বৃষ্টি বর্ষণের ফলে গত বৃহস্পতিবার ১০ আগস্ট সন্ধ্যায় রূপসার ঘাটভোগ ইউনিয়ন, ধোপাখোলা গ্রামের শিব বিশ্বাস এর বাড়ির সম্মুখে রাস্তার সাথে পুকুর পাড়ের (আংশিক) কয়েকটি নারকেল গাছ সহ  প্রায় ২৫ ফুট ধসে পুকুরের মধ্যে পড়ার ঘটনা ঘটেছে। তাছাড়া আরো প্রায় ২৫/৩০ ফুট পাকা রাস্তায় ফাটল ধরেছে। এ ঘটনার পর থেকে ঐ রাস্তা দিয়ে ৩/৪ চাকার যান ঝুঁকিতে চলাচল করতে হচ্ছে। ওইখানে দূর্ঘটনা এড়াতে স্থানীয়রা (লাল কাপড়দ্বারা নিশান) দিয়ে দেয়।

ভুক্তভোগী সূত্রে, সরকারী রাস্তাটি কিছু দিন যেতে না যেতেই পুকুরের গর্ভে। অল্প অল্প ফটল ধরে পুরো রাস্তা পুকুরের গর্ভে চলে যাওয়রে পথে। এতে পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পুকুরধারে রাস্তা ভাঙনের কোনো কার্যকর পদক্ষেপ আগে থেকে নেয়া হয় নাই। ফলে অবাধে গড়ে ওঠা পাড়বিহীন পুকুরগুলোর কারণে একদিকে জনদুর্ভোগ বাড়ে অন্যদিকে সরকারের অপচয় হয় টাকা।

তবে মোটরসাইকেল-বাইসাইকেল এবং পায়ে হেঁটে চলাচল করা যাচ্ছে। জরুরী ভিত্তিতে ভাঙন প্রতিরোধ ব্যবস্থা না করা হলে এ সড়ক দিয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পুর্ণ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য এই সড়ক দিয়ে ডোবা, গোয়াড়া, ধোপাখোলাসহ বিভিন্ন এলাকার মানুষ চলাচল করে।

পুকুর মালিক বলেন, কয়েক দিনের বর্ষণে পানি বদ্ধ পুকুর; পাড়ে থাকা গাছের গোড়ার মাটি সরে উপড়ে পুকুরের মধ্যে ধ্বসে পড়েছে। এতে পাকা রাস্তাটির প্রায় ২৫ ফুট পুকুরের মধ্যে ভেঙ্গে পড়েছে এবং প্রায় ২০ ফুট পাকা রাস্তা ফাটল ধরে আছে। এ খানে দূর্ঘটনা এড়াতে ভাঙ্গনের অংশে লাল নিশানা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ইউপি সদস্য শফিকুল ইসলাম ফকির বলেন, ঘটনাস্থল ধোপাখোলা গ্রামের রাস্তাটির দূর্ঘটনা স্থান পরিদর্শন শেষে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর ঐ রাস্তার বর্ণনা দিয়ে একটি লিখিত আবেদন জমা দিয়েছি।

ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান বলেন, সড়কটির রক্ষণা-বেক্ষণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ধোপাখোলা গ্রামের রাস্তা ধসে পড়ার বিষয়টি জেনেছি। উপজেলা এলজিইডি’র প্রকৌশলীর সাথে কথা হয়েছে, দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।

উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান বলেন, রাস্তাটি ভাঙ্গনের পর আমাকে অবহিত করা হয়েছে। ঘটনা স্থলও পরিদর্শন করেছি। অতিদ্রুত রাস্তাটির সংস্কার করা হবে জানান।