রামপালে আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষে ১১ জন আহত

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের ১১ জন আহত হয়েছে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনায় কোন পক্ষ রামপাল থানায় কোন অভিযোগ পত্র দাখিল করেনি। আহতরা হলেন, আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত মোস্তফা ফকিরের পুত্র ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন ফকির (৪৫), একই গ্রামের নূর মোহাম্মদের পুত্র আজাহার শেখ (৫৫), আশ্বাব আলী শেখের পুত্র হাসমত শেখ (৫৪), বাচ্চু শেখের পুত্র কামরুল শেখ (৩০), আজাহার শেখের পুত্র রেজাউল শেখ (৩০), মুনসুর মোল্লার পুত্র রুহুল আমিন (৬৫), শাহাজান শেখের পুত্র শাহাবুদ্দিন (৩০) এবং প্রতিপক্ষের সাতপুকুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও তৈয়ব মাঝির পুত্র আনিস মাঝি (৪৮), ইউনুস মাঝি (৫২) ও হাসিব মাঝি (৩৫) এবং আনিস মাঝির পুত্র হুরাইরা মাঝি (১৮)। এদের মধ্যে গুরুতর আহত কামরুল শেখকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের মধ্যে আনিস মাঝি, ইউনুস মাঝি ও হাসিবকে খুমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব থেকেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রবিবার সন্ধা সাড়ে ৭ টার সময় আড়ুয়াডাঙ্গা গ্রামে আ. হাকিমের পুত্র সাইফুল নামের এক যুবককে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পান আনিস মাঝি। আনিস মাঝিসহ তার লোকজন সাইফুল কে উদ্ধারে ঠাকুর পুকুর পাড়ে যান। সেখানে গেলে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটছে। আনিস মাঝি অভিযোগ করে বলেন সাইফুলকে উদ্ধারে গেলে মেম্বার গিয়াস ও তার লোকজন আমাদের উপর হামলা করে। এ সময় তারা লোহার রড, হাতুড়ি ও রামদা দিয়ে আমাদের মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করেছে।

এ বিষয়ে ইউপি সদস্য গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভূয়া গুজব ছড়িয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে সন্ত্রাসী আনিস বাহিনী। তারা আমার মাথায় কুপিয়েছে ও কামরুলকে পেটে কুপিয়ে ভূড়ি বের করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। কয়েকজন আহত হয়েছে। তবে কেউ লিখিতভাবে অভিযোগ পত্র দাখিল করেনি। অভিযোগ পত্র পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল বলে জানাগেছে।

মোবাইলে প্রেম,একতরফা বিয়ে অতঃপর মেয়েকে অচেতন অবস্থায় পেল পরিবার

//সুজন মাহমুদ, মাগুরা//

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের দীঘা গ্রামের অমল মন্ডলের মেয়ে অঞ্জলি মন্ডলের মোবাইলে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে দেখা করতে আসে প্রেমিক তরুন কুমার মন্ডল, একপর্যায়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় এবং বিয়ে করে বলে অভিযোগ করে অঞ্জলির পরিবার।

এ বিষয়ে  তরুণ কুমার মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন অঞ্জলির সাথে আমার প্রেমের সম্পর্ক ছিলো দেখা করতে গিয়ে আমরা পালিয়ে ঢাকা চলে যাই। মেয়ের বয়স কম থাকায় ৫/৬ দিন পরে আমার পারিবারিক ভাবে বিয়ে করি তার পর আমি আমার দাদার চিকিৎসার জন্য ইন্ডিয়া গেলে মোবাইল মাধ্যমে সংবাদ পাই অঞ্জলি আমার বাড়ি থেকে পালিয়ে ওদের বাড়িতে চলে গেছে।

অঞ্জলির বোন অঞ্জু মন্ডল বলেন অঞ্জলিকে তারা  হত্যার উদ্দেশ্যে মারধর করে অচেতন অবস্থায় আমাদের বাড়ি পাশে রাস্তায় ফেলে রেখে যায়, ঐ দিন আমাদের ছাগল হারিয়ে যায় সেটা খুঁজতে খুঁজতে আমার বোনকে পেয়ে যায় আমার মা। তা না হলে আমার বোনের মৃত লাশ দেখতে হতো।

অচেতন অবস্থায় অঞ্জলীকে উদ্ধার করে মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।

তরুণ কুমার মন্ডল মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওলীপাড়া গ্রামের অরুন মন্ডলের ছেলে।

তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য রুবেলের পিতার ইন্তেকাল

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য মোঃ. রকিবুল ইসলাম রুবেলের পিতা মশিউর রহমান (৯০) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি -ওয়াইন্না ইলাহি-রাজিউন । মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড গোয়াখোলা এলাকায় নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে , দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান। এশার নামাজ পর নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে বুইকরা সরকারি কবর স্থানে দাফন করা হবে বলে জানায়। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদসহ নওয়াপাড়া প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

ডুমুরিয়ায় এক হতদরিদ্র পরিবারের একমাত্র সম্বল গরু আগুনে পুড়ে মৃত্যু

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় ১২ ডিসেম্বর  সোমবার রাতে খলশীর খাজুরার আবাসনের  এক হতদরিদ্র এক পরিবারে   সহায় সম্বলহীন একমাত্র গরু  ( গাভী ) আগুনে পুড়ে মারা গেছে।

জানা গেছে উপজেলার খলশী খাজুরা এলাকার হত দরিদ্র  পারভীন বেগমের গোয়াল ঘরে আগুন লেগে আনুমানিক লক্ষাধিক টাকার মূল‍্যে একটি গরু  (গাভী) আগুনে পুড়ে মারা যায়। এবং ছোট বাছুরটি আগুনে পুড়ে আহত হয়েছে। পারভীন বেগম বলেন সোমবার রাতে গোয়াল ঘরের পাশে বিচলীর রাখা স্থান থেকে আগুন লাগে।

আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়লে ঘরে থাকা গরুটি আগুনে পুড়ে মারা যায় এবং বাছুরটি গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করি। খবর পেয়ে সকালে উপজেলা মহিলা ভাইনস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা ভূক্তভোগী পরিবারকে সমবেদনা প্রকাশ করে তাদের বাড়িতে যান ।

 

অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২নারীকে মারপিট থানায় অভিযোগ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ২ নারীকে মারপিট করা অভিযোগ পাওয়া গেছে। সোমবার ( ১২ ডিসেম্বর) সকালে উপজেলার পোতপাড়া গ্রামের রসুল সরদারের বাড়ীতে ঘটনাটি ঘটেছে। জানা গেছে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ২ নারীকে হাসপাতালে পাঠিয়েছে নাজমুল সরদার ও  তার সহযোগিরা। আহতরা হলেন পোতপাড়া গ্রামের রেহেনা বেগম ও তার পুত্রবধূ নার্গিস বেগম। তাদেরকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে ভুগিলহাট গ্রামের হাসান সরদারের ছেলে নাজমুল আসলাম ও তাদের সহযোগিতারা। এব্যাপারে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগসুত্রে জানা যায়, নাজমুল সরদার ২ বছর আগে রেহেনার কাছ থেকে ২ লাখ টাকা ধার নেয়। পরে সেই ধারের টাকা পরিশোধ না করে টালবাহানা করতে থাকে।  এরই সুত্র ধরে গত রোববার নাজমুল সরদারের মায়ের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয় রেহেনা বেগম। এঘটনা জানতে পেরে সোমবার সকালে নাজমুল সরদার স্বদলবলে এসে বাড়ি ভাঙচুর করতে থাকে। এরপর রেহেনা বেগম তার পুত্রবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী রেহেনা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, সম্পুর্ন অন্যায়ভাবে আমার ও আমার বউমার উপর হামলা করে হাত পা ভেঙ্গে দিয়েছে। আমি এঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক বিচার ও শাস্তি চাই। এব্যাপারে জানতে অভিযুক্ত নাজমুল সরদারকে ফোন করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বরগুনার আমতলীতে এনজিও অফিস থেকে লক্ষাধিক টাকা চুরি

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে বে-সরকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপজেলা অফিসে ৬ তারিখ মধ্য রাতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। এ সময় উক্ত অফিস থেকে সারে তিন লক্ষ টাকা নিয়েছে বলে জানান কর্তপক্ষ। আমতলী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এনজিও’র অফিস সূত্রে জানা যায়, আমতলী পৌর শহরের একে স্কুল সংলগ্ন ইনসাফ হসপিটাল এলাকায় বরগুনার আমতলীতে বে-সরকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের অফিস। হিসাব রক্ষক মিল্টন বাড়ৈ সকাল ৮টায় অফিস ঘর খুলে দেখে টেবিলের ড্রয়ার ভাংগা ও অগোছালো। এরপর আলমিরা ভাংগা দেখে অফিস স্ট্যাফদের খবর দেয়। আলমিরার ভিতরে রক্ষিত ৩. ৪,৬১৯ টাকা চোরেরা নিয়া যায়। জোনাল অফিসার (পটুয়াখালী) খন্দকার আবুল বাশার এসে অফিস পরিদর্শণ করেন।

অফিস ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে যে কোন সময় সংঘবন্ধ চোরদল অফিসের জানালার গ্রীল ভেংঙে অফিসে ঢুকে আলমারির দরজা ভেঙে নগদ ৩,৪,৬১৯ টাকা নিয়ে যায়।

আমতলী থানার অফিসার ইন চার্জ এ,কে,এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অভয়নগরে জমিজমা বিরোধের জের ধরে ছেলের হাতে পিতা-মাতা জখম

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরের জমিজমা বিরোধের জের ধরে ছেলের হাতে পিতা-মাতা জখম হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড লক্ষ্মীপুর গ্রামে  নিজ পিতা মাতা  ওভাইকে পিটিয়ে রক্তাক্ত‌ ও জখম করেছে ছেলে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

আহতদের পরিবারের সদস্যরা বলেন, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বারিক সরদারের (৭২) বড় ছেলে মফিজ সরদার নিজের নামে জমি লিখে দিতে অনেকদিন ধরে তার পিতাকে মানসিক ভাবে  চাপ দিতে থাকে। বাবা জমি লিখে না দেয়ায় মঙ্গলবার সকাল ১০ টার সময় নিজ পিতার  সাথে তর্কে জড়িয়ে পড়েন । এক পর্যায়ে ছেলে মফিজ তার পিতাকে লোহার সাবল দিয়ে মারপিট করতে থাকে। এসময় মা আছিয়া বেগম (৬৫) ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। এতে তার মায়ের মাথা ফেটে যায়। এরপর ছোট ভাই হাফিজুর রহমান ঠেকাতে গেলে তার মাথায়ও আঘাত লাগে সেও মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

বারিক সরদার বলেন, বড় ছেলেকে আমি কয়েক দফায় ইজিবাইক কিনে দিয়েছি। ইজিবাইক বিক্রি করে সে টাকা খরচ করে ফেলে। এখন তাকে জমি লিখে দিতে হবে বলে বাহানা করে । আমি যদি তাকে জমি লিখে দেই তাহলে সে জমিও বিক্রয় করে দেবে এই ভয়ে, জমি লিখে না দেয়ায় আমাদের এভাবে জখম করেছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, বারিক সরদার ও তার স্ত্রী আছিয়া বেগমের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। মাথা ফেটে গেছে দুইজনকে শেলাই দেওয়া হয়েছে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীনে থাকতে হবে ।

এ ব্যাপারে থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান বলেন, ছেলে তার পিতা মাতাকে মারপিট করেছে। ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনার আমতলীতে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,  বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে আজ সোমবার সকালে উপজেলার আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,ছাত্র-ছাত্রী দের অংশ গ্রহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী গোলাম ফারুক ,সাধারন সম্পাদক হানিফ মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম,সাংগঠিক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষক নেতা আব্দুল হক,আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাজমুন নাহার মুকুল, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মন্নান খান মন্টু,ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার গাজী , সহকারী প্রধান শিক্ষক মেজবাউদ্দিন কামাল (প্রমুখ), অষ্টম শ্রেণীর ছাত্র মাসুম কে পরীক্ষা দিতে না দেয়ায় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবদুল জলিল গত২৯ নভেম্বর ২০২২ ইং তারিখ বার্ষীক পলীক্ষা চলাকালীন সময়ে উক্ত ছাত্রের পক্ষ নিয়ে বিদ্যালয়ের সিনয়ির শিক্ষক রুহুল আমিন কে চাপ দিলে শিক্ষক রুহুল আমিন বলেন প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া আমি পরীক্ষা নিতে অপারগ।

পরীক্ষা নিতে না চাওয়ায় ক্ষিপ্ত হয়ে আবদুল জলিল বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রুহুল আমিন হাওলাদারকে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সামনে অকথ্য ভাষায় গালাগালী করা সহ তাকে লাঞ্চিত করে এবং চাকরিচ্যুত করার হুমকি দেয় ।

পরে উক্ত আবদুল জলিল মাদবার কাইয়ুম মৃধার ছেলে মাসুম কে দিয়ে রুহুল আমিন কে আসামী করে ছাত্র পিটানোর মিথ্যা ঘটনা সাজিয়ে ৩০ নভেম্বর ২০২২ ইং তারিখ আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে বলে রুহুল আমিন জানান।

মামলাটি তদন্তের জন্য আমতলী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক এর উপর দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি জানান ,মাসুম বিদ্যালয়ে আসে না তাছাড়া মাদক সেবন, ইভটিজিং সহ নানা অপরাধে জড়িত । ইতিপূর্বে ঐ ছাত্রের কাছ থেকে অঙ্গিকার নামাও নেয়া হয়েছে। এ জন্যই তাকে পরীক্ষায় অংশগ্রহন করার অনুমতি দেয়া হয়নি।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ ম্যানেজিং কমিটির সদস্য জলিল মাতুব্বর এর সদস্য পদ বাতিলের দাবি জানান।

Daily World News

মিথ্যা মামলা দিয়ে প্রতারণা করায় বাদীর ১৫ দিনের কারাদণ্ড

লাকসামে যুবলীগ কর্মী রায়হান বিএনপির সন্ত্রাসের শিকার

//স্টাফ রিপোর্টার//

কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা ৬ নং ওয়ার্ডের যুবলীগ কর্মী রায়হান কবির বিএনপির নৃশংস সন্ত্রাসের শিকার হয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। পৌরসভার বাতাখালী পশ্চিমপাড়ার বাসিন্দা মোঃ রংগু মিয়ার সন্তান যুবলীগ কর্মী রায়হান পেশায় একজন লাইসেন্সধারী ড্রাইভার। কর্মসংস্হানের আশায় ব্যাংক থেকে ঋণ গ্রহন করে টাটা কোম্পানির একটি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। দেশের বিভিন্ন জেলায় মালামাল পরিবহন করে আসছে সুনামের সাথে।

গত ৪ আগস্ট ২০২২ ভাড়া নিয়ে ভোলায় গিয়ে বিপাকে পড়ে। বিএনপি -জামাতের সন্ত্রাসীদের সন্ত্রাসের শিকার হয় তার পিকআপ। ভোলা দরগাস্হ বিএনপি অফিসের সামনে ভাংচুর করা হয় গাড়িটি। এব্যাপারে ভোলা সদর থানায় ৫/৮/২০২২ তারিখে অভিযোগ দায়ের করা হয়।

বর্তমানে কিস্তি পরিশোধ ও পরিবার চালাতে মানবেতর জীবন- যাপন করছে রায়হান।

নাঙ্গলকোটে সংবাদপত্রের কর্মী জসিমউদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামের সংবাদ কর্মী অর্থাত্ পত্রিকা বিক্রেতা মো জসিমউদ্দিনকে পিটিয়ে হত্যা করেছেন একই গ্রামের সাবেক পৌর কমিশনার মোঃ আলাউদ্দিনের পিতা মোঃ আবুল কালাম । অভিযোগে জানা যায়,কালাম জসিমউদ্দিন স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেয় ।

এটা জানার জসিমউদ্দিন প্রতিবাদ করায়  কথার কাটাকাটিতে একপর্যায়ে কালাম জসিমকে এলোপাতাড়ি লাথি ঘুষি মারতে থাকে । জসিম জ্ঞান হারিয়ে পড়লে কালাম আরো বেপরোয়াভাবে মারতে থাকলে  ঘটনাস্থলে মৃত কোলে ঢলে পড়ে ।

পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে । অপরদিকে মামলা না করার জন্য এবং থানা পুলিশ মামলা না নিতে খুনির পক্ষ থেকে তত্পরতা চালাচ্ছে ।