খুলনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

 

খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শনিবার দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। মৎস্য সপ্তাহ পালনে খুলনায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ২৯ আগস্ট সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সকাল ১০টায় রায়ের মহলে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক পরামর্শ-সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ৩০ আগস্ট সকালে খুলনা বিশ্ববিদ্যালয় লেকে মাছের পোনা অবমুক্তকরণ, সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ যুক্ত করে অনলাইনে মতবিনিময় সভা এবং দুপুর ১২টায় সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। ৩১ আগস্ট সকাল ১০টায় গল্লামারী মৎস্যবীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনা জেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহ-সভাপতি এম হুমায়ুন কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মতবিনিময় সভা

 

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মতবিনিময় সভা

নদীমাতৃকএই বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ ‍‍উপলক্ষেসাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বরিশাল মৎস্য অধিদপ্তর ওজেলা প্রশাসন । এবারের মৎস্য সপ্তাহের শ্লোগান হলো বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দুর করি।

২৮ ‍আগস্ট শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনওজেলা মৎস্য দপ্তর বরিশালএর যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেনজনাব মোঃশহীদুল ‍ইসলাম উপপরিচালক স্হানীয় সরকার অধিদপ্তর বরিশাল।

মতবিনিময় সভায় বক্তারা বলেন,আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হয়ে তা আগামী ৩সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বরিশালে পালন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়।

এ সময় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময়সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও জানানো হয়।

মতবিনিময় সভায় ‍আরও উপস্থিত ছিলেন জনাব সঞ্জীব সন্যামত, সিনিয়র মৎস্য কর্মকর্তা বরিশাল সদর উপজেলা। জনাব কামরুল ইসলাম, উপপ্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল। জনাব অচিন্ত কুমার দাস খামার ব্যবস্থাপক কাশিপুর মৎস্য খামার বরিশাল, চ্যানেল টুয়েন্টি ফোর বরিশাল ব্যুরো প্রধান প্রাচুর্য রানা, দীপ্ত টিভির বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল, যায়যায়দিন এর বরিশাল প্রতিনিধি আরিফুর রহমান, মাই টিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক: বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁও রাণীশংকৈলে মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়

 

ঠাকুরগাঁও রাণীশংকৈলে মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

বেশি বেশি করে মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (২৮ আগষ্ট শনিবার) সকাল ১১ টায় উপজেলা মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার রাকিবুল ইসলাম, সহকারী মৎস্য অফিসার আব্দুল জলিলসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা। মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা সাত দিন ব্যাপী কর্মসূচির বিবরণী কথা তুলে ধরেন বাংলাদেশ সরকারের মৎসচাষে উন্নয়নমুখী কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ‘বাঙালির আত্মপ্রকাশে দুর্দান্ত প্রেরণা’ ছিলেন উল্লেখ করে তার নাতনি খিলখিল কাজী বলেছেন, ‘তার (কবি নজরুল) লেখনি সবসময় অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কাজ করেছে। এত বড় অসাম্প্রদায়িক কবি মনে হয় পৃথিবীতে আর আসেনি। তিনি সবসময় মানুষের জয়গান গেয়েছেন।’

আজ শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন  শেষে তিনি একথা বলেন।

কবি নজরুলের রচনাবলি জাতীয় সম্পদ। কিন্তু সেগুলো আজও ইংরেজিসহ অন্যান্য ভাষায় অনুদিত হয়নি। এ নিয়ে নিজের আক্ষেপ তুলে ধরে খিলখিল কাজী বলেন, শুধু কবরে এসে ফুল দিলেই তার প্রতি গোটা শ্রদ্ধা জানানো হয় না। তার যে কাজগুলো রয়েছে, সেগুলো সকলের দ্বায়িত্বে সারাবিশ্বের মাঝে পৌঁছে দেওয়ার একটা ব্যাপার আছে। এটি রাষ্ট্রীয় দ্বায়িত্ব এবং এই কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে।

নজরুলের গ্রন্থগুলো ইংরেজিসহ সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদ করে তাদের পৌঁছে দেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, বিদ্রোহী সত্তা যে উৎপীড়িত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষের কথা বলেছে;  আজকে পৃথিবীতে যে হানাহানি, জাতিগত বিভেদ চলছে… এই সময়ে কবির লেখাগুলোকে যদি অনুবাদ করে সারা পৃথিবীতে পৌঁছে দিতে পারি তাহলে সেটিই হবে আজকের জন্য বড় কাজ।’

 

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বাংলা একাডেমি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কবি নজরুল ইনস্টিটিউট, জাসদ, আরবিকালচার সেন্টার- ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল চর্চা কেন্দ্র-বাঁশরী, বাংলাদেশ কৃষকলীগ, বাসদ, বাংলাদেশ ছাত্রলীগ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, ‘নজরুলের সাম্প্রদায়িক চেতনা চিরদিন বাঙালির অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বাংলাদেশে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে যাচ্ছে, সেই বিষবৃক্ষকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমূলে উৎপাটিত করতে হবে।’

এসময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কবির প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর শ্রদ্ধাবোধ ছিল। সেই শ্রদ্ধাবোধের জায়গা থেকে কবিকে ভারত থেকে নিয়ে এসে জাতীয় কবি উপাধিতে ভূষিত করেন। কবি নজরুল এখনও প্রাসঙ্গিক আছেন এবং ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবেন। তার বিদ্রোহী কবিতা স্বাধীনতা যুদ্ধেও যেমন মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে, তেমনি স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামেও সাহস ও উৎসাহ যুগিয়েছে।

শ্রদ্ধা জানাতে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,‘অন্যায়-অবিচারের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা-গান আমাদের সবসময় অনুপ্রাণিত করে। আজকে গণতন্ত্রের ঘাটতির যুগে,  কথা বলার স্বাধীনতা চর্চার কারণে নির্যাতন নিপীড়নের এই যুগে এবং সর্বোপরি চারদিকে একটা ভয় ও অন্ধকারের যুগে আমাদের জাগিয়ে তোলে কাজী নজরুল ইসলামের লেখনী।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা ও গান আমাদের সকল দুঃসময়ে, আন্দোলন-সংগ্রাম ও ক্রান্তিকালে অনুপ্রেরণা উৎস হিসেবে বিবেচিত হয়েছে।  জাতির পিতা বঙ্গবঙ্গ শেখ মুজিবুর রহমানও তার সংগ্রামী জীবনে তার কবিতায় অনুপ্রাণিত হয়েছেন। তিনি সাম্যের গান গেয়েছেন, অসমাম্প্রদায়িকতা ও মানবতার কথা বলেছেন। আবার একইসঙ্গে ধর্মীয় মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ফলে তার কবিতা ও গানে বহুমাত্রিক দর্শনের সম্মিলন ঘটেছে।

//ডেস্ক নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

পিরোজপুরে নেছারাবাদে ছেলের কোদালের আঘাতে পিতার মৃত্যু

 

বিএমপি নির্ভেজাল পুলিশিংয়ে সর্বাগ্রে এগিয়ে আছে: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন বিএমপি নির্ভেজাল পুলিশিংয়ে সর্বাগ্রে এগিয়ে আছে, কোন সদস্যের অগ্রহণযোগ্য কাজের জন্য যেন তা ক্ষুন্ন না হয়। সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, আমরা যে পজেটিভ, নির্ভেজাল, প্রযুক্তিগত পুলিশিংয়ে সর্বাগ্রে এগিয়ে আছি, এই অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আমাদের সকল কার্যক্রম জোরদারে আরও তৎপরতা বাড়াতে হবে, কোন একজন সদস্যের অপরিনামদর্শী আচরণে জন্য যেন তা ক্ষুন্ন না হয়।

তিনি আরো বলেন, প্রতিটি সফল অর্জনে প্রকৃত ভূমিকা পালনকারীর জন্য যেমন উদার হস্তে পুরস্কৃত করে থাকি, তেমনি জরাজীর্ণ মানসিকতা দিয়ে যারা অগ্রহণযোগ্য কাজ করবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যাবস্থা রয়েছে। সুতরাং জরাজীর্ণ মানসিকতা পিষে মুছে সঠিক নিয়তে কাজ করতে হবে।

এই মাস শোকের মাস, মহান মুক্তিকামি নেতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে কতিপয় বিপদগামী মীরজাফরের দল ষড়যন্ত্র করে নৃশংসভাবে স্ব পরিবারে হত্যা করে। বাংলাদেশ পুলিশের উদ্দেশ্যে পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মসূচিতে তিনি বলতেন, তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা পাকিস্তানের পুলিশ নও, তোমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পুলিশ।” তাঁর সেই বক্তব্য ও আদর্শ বুকে লালন করে একটি মানবিক পুলিশ তথা জনবান্ধব পুলিশে পরিনত করার প্রত্যয় নিয়ে এ দেশকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ নিরাপদ সোনার বাংলায় পরিনত করা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় পুলিশ কমিশনার খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আবাসনসহ নানা ধরনের কল্যাণ সাধন নিয়ে আলোচনার পাশাপাশি পুলিশের আচার-আচরণ, শৃঙ্খলা, ড্রেসরুল সহ নানাবিধ বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। পরে অবসর নেওয়া সহকর্মীদের বিদায়ী সংবর্ধনা ও ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এসময় বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো. এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস ) মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আশরাফ আলী ভূঞা, উপ-পুলিশ কমিশনার (উত্তর ) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার ( ট্রাফিক) এসএম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার উত্তর (গোয়েন্দা বিভাগ) মো. মনজুর রহমান রহমানসহ অন্যান্যরা।

বিএমপি’র সহকারী কমিশনার (ফোর্স ) মো. মেহেদী হাসান এর সঞ্চালনায় সভায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সেলিম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারুক।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল নগরীতে বিরল প্রজাতির তক্ষক সহ গ্রেপ্তার ৫

অবশেষে সমঝোতা।। বরিশালের আলোচিত ইউএনওর বাসভবনের হামলার ঘটনা

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রূপসায় আলোচনা ও দোয়া মাহফিল

২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, শাহজাহান কবীর প্যারিস, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল,জাহাঙ্গীর শেখ, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, আ’লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, আল মামুন সরকার, স ম জাহাঙ্গীর, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বিনয় হালদার, আরিফুজ্জামান লিটন, আলহাজ্ব শেখ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু,ফরিদ শেখ, এমপি ‘র প্রধান সম্বনয়কারী যুবলীগের নোমান ওসমানী রিচি, সুব্রত বাগচী, আজমল ফকির, মনিরুজ্জামান হাতেম,তাহিদুল ইসলাম,শাহনেওয়াজ মাগদুম, ফ ম অহিদুল ইসলাম, ফ ম আইয়ুব আলী, বাদশা মিয়া, শামীম হাসান লিটন,আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবির টিংকু, আ. রশিদ শেখ, রতন মন্ডল, আ:জব্বার, মহিউদ্দিন মানিক, জ্যাকি ইসলাম সজল, সাইফুল ইসলাম শাওন,তুষার দাস, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল, নাহিদুর রহমান, সাকিব রায়হান প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক অহিদুজ্জামান।

// স্টাফ রির্পোটার //

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার রূপসায় নিজ ঘরে যুবককের ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

ভোলায় মুজিব শতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্র্যাক এনজিওর বৃক্ষ রোপন

 

বাংলাদেশের স্বপ্ন দ্রোষ্টা,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বছর ব্যাপি পালিত হচ্ছে নানা কর্মসূচি। তারই অংশ হিসাবে বিশ্বের সর্ব বৃহৎ এনজিও ব্র্যাকও নিয়েছে ব্যাক ড্রপ, কালো ব্যাজ ধারণ, বৃক্ষ রোপন, আলোচনাসভাসহ নানা ধরনের কর্মসূচি।

তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারী করোনার ক্রান্তিকালে মাস্ক ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আজ ১৭ আগস্ট -২০২১ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ব্র্যাক এলাকা অফিস ভোলায় পালিত হলো বৃক্ষ রোপন কর্মসূচি।উক্ত কর্মসূচিতে ফলজ,বনোজ ঔষধিসহ বিভিন্ন প্রকারের পরিবেশ বান্ধব বৃক্ষ রোপন করা হয়।

ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তৌফিক – ই- লাহী চৌধুরী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুর ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ব্র্যাক এলাকা অফিস ভোলায় কর্মরত বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি বলেন, ব্র্যাক ও সরকারের সমন্বয়ে সারাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি চলমান আছে যা সরকারের উন্নয়ন কর্মসূচিকে আরও বেগবান করছে।

ভবিষ্যতে ভোলা জেলায় ব্র্যাক কর্তৃক যখনই কোন নতুন কর্মসূচি গ্রহন করা হবে তখনই বিভিন্ন স্তরের প্রশাসনকে অবহিত করা হয়।

//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

জাসদ আব্দুস সাত্তারের সহধর্মীণির মৃত্যুতে অধ্যাপক এমরান আল আমিন ও নাজমুল হক প্রধান এর শোক প্রকাশ

 

অভয়নগরে সিদ্দিপাশায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন

 //মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলা সিদ্দিপাশা ২নং ধূলগ্রামে আওয়ামী কৃষক লীগের উদ্যোগে আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে ৷

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে শেখ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ-সম্পাদক ও সদস্য যশোর জেলা কৃৃষকলীগ মুন্সী আব্দুল মাজেদ ৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ালীগের সাবেক সদস্য আলহাজ্ব বি.এম.নজরুল ইসলাম, নীলকমল পাল, নওয়াপাড়া পৌর কৃষকলীগের সাধারণ-সম্পাদক মিজানুর রহমান আকুঞ্জি , অভয়নগর উপজেলা কৃৃষকলীগের সহ-সভাপতি মোঃ ইউনুস মুন্সী, সাবেক ছাত্রলীগ নেতা এস.এম শাহরিয়ার সুমন, ৭নং শুভরাড়া ইউনিয়নের কৃৃৃৃষকলীগের সাধারণ-সম্পাদক ফারাজী জিয়াউল হক (সোহেল), প্রমুখ ৷

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, মাওঃ ইকরামুল ইসলাম ৷

মাগুরায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

 //সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরা জেলার ৪টি উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।মাগুরা সদরের অবস্থিত জেলা পরিষদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান জনাব পঙ্কজ কুন্ড এসময় নির্বাচিত জেলা পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

তন্মধ্যে ছিলেন সদস্য এড.রবিউল ইসলাম রিংকু,জনাব আরজান বিশ্বাস বাদশা,মহিলা সদস্য জনাব নাজনীন রব্বানী প্রমূখ। মহম্মদপুর উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহম্মদপুর উপজেলা আঃলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ, উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কাউন্সিল, মহম্মদপুর থানা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এছাড়াও শ্রীপুর ও শালিখায় দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বলে জানা গেছে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর শ্রদ্ধাঞ্জলি

 

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয় এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর নেতৃবৃন্দ।

১৫ই আগস্ট সকাল ১১ ঘটিকায় ধানমন্ডি ৩২ নাম্বার এ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফোরাম এর কেন্দ্রীয় ,মহানগর ও বিভিন্ন বিভাগ এবং জেলা থেকে আগত নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় পরিষদ এর আহ্বায়ক জনাব মোঃ মিরাজুল ইসলাম বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের রাখাল রাজা,তার জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশের সুফল ভোগ করতে পারছি,যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু থাকবে প্রতিটি বাঙালির হৃদয়ে।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি শোষণ ও বৈষম্য মুক্ত দেশ গড়ার আমরা ১১-২০ গ্রেড এর কর্মচারীরা সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিনয়ের সাথে বলতে চাই,আমরা ১১-২০ গ্রেড এর কর্মচারীরা চরম বৈষম্যের স্বীকার।

এই বৈষম্য থেকে মুক্তির জন্যে আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি। কারণ ১১-২০ গ্রেড এর প্রায় ১৪ লক্ষ কর্মচারীকে বৈষম্যের মধ্যে রেখে জাতির পিতার সপ্ন পূরণ করা সম্ভব নয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহমেদ, সদস্য সচিব- কেন্দ্রীয় আহ্বায়ক পরিষদ,কেন্দ্রীয় পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ জিয়াউর রহমান,মো মনোয়ার হোসেন কবির,মো জাহিদুল ইসলাম,কেন্দ্রীয় সদস্য জনাব খন্দকার ইসমাইল হোসেন,মো সোহেল,মো ইউনূস আলী,মো আসাদুজ্জামান তমাল,উম্মে জহুরা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় সদস্য সচিব জনাব শেখ ফরিদ বলেন আমরা বেতন বৈষম্য নিরসন সহ ৫ দফা দাবী আদায়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত