বিএনপির বহিস্কৃত মেজর অব: আখতারুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানের রিটার্নিং অফিস বাতিলের পর নির্বাচন কমিশনে আপিল শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসিতে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়।

আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেছেন।

এর হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে শীঘ্রই মাঠে নামছে সেনাবাহিনী

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী সদস্যরা কিভাবে সহায়তা করতে পারবে সেই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনে সশস্ত্র বাহিনী বিভাগকে সার্বিক সহায়তা করার জন্য একটি পরিকল্পনা প্রণয়নের জন্য নির্বাচন কমিশন অনুরোধ জানিয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হোক সেটা নির্বাচন কমিশন চায়। এটা একটা প্রারম্ভিক আলোচনা। কিভাবে সশস্ত্র বাহিনী মোতায়েন হবে, কোথায় কোথায় তারা কিভাবে কাজ করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। মূলত সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন, তার ভিত্তিতে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিলে অবশ্যই নির্বাচনে সেনা মোতায়েন হবে। আমি নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি, তারা যেভাবে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইবেন, সেভাবে সর্বাত্মক সহযোগিতা করব।

তিনি বলেন, নির্বাচন কমিশন চায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। এ ব্যাপারে আমার সামান্যতম সন্দেহ নেই। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন খুবই সিরিয়াস। রাষ্ট্রপতির নির্দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন হলে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করব; যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে।

লে. জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, অতীতের নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে। এবারো রাষ্ট্রপতি অনুমতি দিলে ইনশাআল্লাহ সেনা মোতায়েন হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারো ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী মোতায়েন হবে।

সেনা সদস্যরা কিভাবে মোতায়েন হবে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এ বিষয়ে আজকের সভায় আলোচনা হয়নি। আমরা প্রারম্ভিক আলোচনা করেছি। রাষ্ট্রপতি সেনা মোতায়েনে সম্মতি দিলে আমরা কর্মপরিকল্পনা তৈরি করব। সেনা মোতায়েনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে।

কতদিনের জন্য সেনা মোতায়েনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে? জানতে চাইলে লে. জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য মোতায়েনের জন্য মোটামুটি আলোচনা হয়েছে। বৈঠকে আলোচনা শুনে মনে হয়েছে, উনারা (ইসি) চাচ্ছেন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চান। আমরা আশ্বস্ত করেছি, সশস্ত্র বাহিনী থেকে যেভাবে সহায়তা চান, সেভাবেই দেওয়া হবে।

স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা নামছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এত বিস্তারিত আলোচনা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত নির্বাচনে সশস্ত্র বাহিনীর ৩৫ হাজারের বেশি সদস্য মোতায়েন ছিল। এবারের নির্বাচনে যদি বেশি প্রয়োজন হয়, তাহলে বেশিসংখ্যক সদস্য মোতায়েন করব।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে সেনা সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা- অতীতে যেভাবে মোতায়েন হয়েছে, সেভাবেই বিদ্যমান আইন অনুযায়ী হবে।

কচুয়ায় শেখ তন্ময়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে উপজেলা আ.লীগ নেত্রীবৃন্দ

//শুভঙ্কর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২(বাগেরহাট সদর ও কচুয়া-৯৬) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃত্বীয় প্রজন্ম শেখ তন্ময়ের পক্ষে  কচুয়া উপজেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে কচুয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জীর কাছে  মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক কামরুল  ইসলাম কচি, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস প্রমূখ।

নকুল কুমার বিশ্বাস নির্বাচন করছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে  প্রার্থী হয়েছেন ‘ইত্যাদি’ ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।

দ্বাদশ সংসদ নির্বাচনে জনপ্রতিনিধি হতে ভোটে দাঁড়িয়েছেন সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। কিন্তু নির্বাচনের খরচ যোগাচ্ছেন জনগণের কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে।

নকুল কুমার বিশ্বাস নির্বাচন করছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে প্রার্থী হয়েছেন ‘ইত্যাদি’ ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পাওয়া এই কণ্ঠশিল্পী।

জনগণের কাছ থেকে অর্থ সহায়তা নেয়ার কারণ জানতে চাইলে নকুল কুমার বিশ্বাস গ্লিটজকে বলেন, “আমি তো কোটিপতি নই, তাই জনগণের কাছে টাকা চেয়েছি। জনগণ ভালোবেসে আমার নির্বাচনের যে খরচ হবে, তা করবে বলেই আমার বিশ্বাস।”

নির্বাচনে কেন অংশ নিচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, “আমি সঙ্গীতশিল্পী, আর শিল্পীর আছে মমতা। জীবনে অনেক মমতা পেয়েছি, আর মমতা দিয়ে অনেক কাজও করেছি। কিন্তু সংসদে আছে ক্ষমতা। ক্ষমতা থাকলে জনগণের জন্য কাজ করাটা সহজ হয়।”

এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে নকুল কুমার বলেন, “আমি এলাকায় নিজের টাকায় মসজিদ, মন্দির করেছি। জনগণের জন্য অনেক কাজ করেছি। এমপি হতে পারলে সরকারের যে বরাদ্দ আছে, তা দিয়ে জনগণের জন্য আরো কাজ করতে পারব।”

শনিবার হবিগঞ্জে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে নকুল কুমার বিশ্বাসের। পরদিন রোববার বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে নির্বাচনী এলাকায় যাবেন বলেও জানান তিনি।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খান জাহান আলী থানার ওয়ার্ড় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খূলনা সিটি কর্পোরেশের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক  বলেছেন নির্বাচনকে বানচাল করতে চক্রান্ত চলছে। যড়ষন্ত্র কারীদের  দেশের উন্নযন চোখে পড়ে না। তারা হরতালের নামে গাড়ী পুড়িয়ে মানুষকে হত‍্যা ও জান মালের ক্ষতি সাধন করছে।

জননেত্রী শেখ হাসিনার যোগ‍্য নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। নির্বাচনে জয়লাভ করে পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীদের ঐক‍্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকে জয়যুক্ত করার আহবান জানান। ২রা ডিসেম্বর  শনিবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  খান জাহানআলী থানা আওয়ামী  লীগের ৩৪,৩৫,৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ   আয়োজিত  খানজাহান আলী  আর্দশ মহাবিদ‍‍্যলয়ের হল রুমে  বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন।

খান জাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে ও শেখ আনিচুর রহমান এর সঞ্চালনায় সভায়  প্রধান বক্তার বক্তব‍্য দেন খুলনা -৫ আসনের আওয়ামী লীগ মনোনীত  প্রার্থীও সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ , বিশেষ অতিথির বক্তব‍্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম, ডিএ বাবুল রানা, আরো বক্তব‍্য দেন থানা আওয়ামী লীগের সহ সভাপতি নুর ইসলাম মোল্ল‍্যা, শাহাজাহান মাষ্টার, জাহাঙ্গীর হোসেন, সাজ্জাদুল রহমান লিংকন, জাকারিয়া রিপন, ইকবাল হোসেন, স.ম লিয়াকাত আলী, মফিজুর রহমান, কেসমত আলী, এ সময়  উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ফুলতলা উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম্যান ফারজানা ফৌরদাউস নিশা, ইউপি চেয়ারম্যান সুরজ্ঞিত বৈধ‍্য, প্রমুখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৫ আসনে সাত জন  প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সংশ্লষ্ট সুত্রে জানা গেছে,১০৩-খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা)আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী শেখ সেলিম আকতার ও সতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন, জাতিয় পাটির মো: শাহীদ আলম, বাংলাদেশ কংগ্রেস এর এস এম এ জলিল, ইসলামী ঐক‍্যজোটের তরিকুল ইসলাম ।

প্রার্থীরা ডুমুরিয়া ও  ফুলতলা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এবং জেলা রিটার্নিং অফিসারের নিকট  মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।  বৃহস্পতিবার বেলা ২ টায়  ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শরীফ আসিফ রহমানের নিকট মনোনয়ন পত্র জমা দেয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ ও বাংলাদেশ ওয়ার্কাস পাটির শেখ সেলিম আকতার  ।

এ সময় উপস্থিত ছিলেন  খুলনা জেলা আ’লীগের সহ সভাপতি  এ্যাডভোকেট রবীন্দ্র নাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউপি চেয়ারম‍্যানগন উপস্থিত ছিলেন।

ঝালকাঠি-১ আসনে  বিএনপির শাহজাহান ওমর নৌকা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) আওয়ামী লীগের প্রার্থী হয়ে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীরউত্তম)।

ব্যারিস্টার শাহজাহান ওমর নিজেই ঢাকার কারওয়ানবাজারে তার আইনজীবী চেম্বারে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মনোনয়নের বিষয়টি জানিয়েছেন। এ সময় তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শাহজাহান ওমরের চেম্বারের এক আইনজীবী জানান, বুধবার জামিন লাভের পর বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের বাধা উপেক্ষা করে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর।

এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি নৌকার মনোনয়ন চূড়ান্ত করে চিঠি নিয়ে অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করে তা পূরণ করে রিটার্নিং কর্মকর্তার ওয়েবসাইটে দাখিল করেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানা ইয়াসমিন অনলাইনে মনোনয়নপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

২৮ অক্টোবর ঢাকায় বাসে আগুন দেওয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের জামিন হয়।

বুধবার শাহজাহান ওমরের জামিন দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের। পরে সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে বের হয়ে ঢাকার বাসায় যান শাহজাহান ওমর।

হঠাৎ করে বুধবার শাহজাহান ওমরের জামিন হওয়ায় ঝালকাঠিতে চায়ের টেবিলে আলোচনার ঝড় ওঠে যে, তিনি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। শাহজাহান ওমর বিএনপির টিকিটে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

জোট সরকারের আমলে তিনি আইন প্রতিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সম্প্রতি স্থায়ী কমিটির সদস্যপদ না পাওয়ায় এবং ঝালকাঠি জেলা বিএনপির নিয়ন্ত্রণ হারানোর কারণে তারেক রহমানের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।

ইসি-ইইউ বৈঠক/ পুরো বিশ্ব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

পুরো বিশ্ব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

হোয়াইটলি বলেন, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশা করি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।

এ সময় ভোটের পরিবেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি কোনো উত্তর দেননি।

বিকাল ৩টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে হোয়াইটলির সঙ্গে সাত দেশের রাষ্ট্রদূত, সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, তারা আগেও একাধিকবার এসেছেন। তাদের একটা এক্সপার্ট ইলেকশন পর্যবেক্ষণ টিম আসবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে চারজন এসেছেন। তারা দীর্ঘ সময় আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন। আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে এটা তারা জানতেন না। তারা আজও এসেছেন, এর মধ্যে আমাদের কী কী অগ্রগতি হয়েছে সেগুলো আমরা তাদের জানিয়েছি। আমরা আগের মতোই স্পষ্ট করে জানিয়েছি, নির্বাচন ফ্রি-ফেয়ার, পিসফুল এবং ক্রেডিবল যাতে হয়-সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা তাদের জানিয়েছি, আমাদের কমিশনাররা বিগত দুই সপ্তাহ ধরে বাইরে বাইরে ঘুরেছেন এবং তারা জনগণ ও প্রশাসনকে বিষয়গুলো অবহিত করেছেন; যাতে প্রশাসন স্থানীয়ভাবে তাদের সব শক্তিকে সমন্বিত এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়। তারা আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য। এটা আমরা খুব স্পষ্ট করে তাদের বুঝিয়েছি। আমার বিশ্বাস, আমাদের যে সাংবিধানিক সীমাবদ্ধতা এটা তারা বুঝতে পেরেছেন।

তৃণমূল বিএনপি ৫ সাবেক সাংসদ সহ ২৩০ আসনে প্রার্থী ঘোষণা

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে তৃণমূল বিএনপি। ৩০০ আসনের মধ্যে ২৩০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাকি আসনগুলোতে পরবর্তী সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে৷ দল ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন৷ এ সময় দলের চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা অনুপস্থিত ছিলেন।

তৃণমূল বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় থাকা সাবেক সংসদ সদস্যরা হলেন মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন, লক্ষ্মীপুর-১ আসনের এম এ আউয়াল, সাতক্ষীরা-৪ আসনের এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ-২ আসনে নুরুদ্দিন আহমেদ, মেহেরপুর-২ আসনে আবদুল গণি।

দলের চেয়ারম্যান তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ), নির্বাহী চেয়ারপারসন অন্তরা হুদা মুন্সিগঞ্জ-১, মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।

এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে আত্মপ্রকাশ করা ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ দলটির প্রার্থীরা তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করবেন। এর মধ্যে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিম উদ্দিন চট্টগ্রাম-৫ আসনে এবং সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ফেনী-৩ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ভিপি নাজিম উদ্দিন এবং জি এস আজিম উদ্দিনের নেতৃত্বাধীন এই দলটির নির্বাচন কমিশনের নিবন্ধন নেই।

তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে ‘প্রগতিশীল ইসলামী জোট’ নামে একটি রাজনৈতিক মোর্চা। ১৫–দলীয় এই জোটের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনে এবং সদস্যসচিব নুরুল ইসলাম খান ময়মনসিংহ-২ আসন থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

গাজীপুর-১ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সংসদ সদস্য প্রয়াত উকিল আবদুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন গোপালগঞ্জ-৩-এ কোনো প্রার্থী ঘোষণা করেনি তৃণমূল বিএনপি। এ বিষয়ে তৈমুর আলম বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসনে একজন প্রার্থী ছিলেন কিন্তু তাঁর ব্যাংকঋণ রয়েছে। আমরা বিকল্প প্রার্থী খুঁজছি।’

তৃণমূল বিএনপির প্রার্থী তালিকায় বেশ কিছু আসনেই একাধিক প্রার্থী রয়েছে। এ বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, ঠুনকো কারণে অনেকের প্রার্থিতা বাতিল হয়ে যায়। মনোনয়ন ফরম জমা ও প্রত্যাহারের মধ্যে বেশ কিছুটা সময় পাওয়া যায়। এর মধ্যে এলাকায় যাঁদের জনপ্রিয়তা বেশি থাকবে, তাঁদের দলীয় প্রতীক দেওয়া হবে।

দলের প্রার্থী নির্বাচনে মধ্যবিত্ত ও জনগণের সঙ্গে যোগাযোগ রয়েছে, এমন ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, ‘বড়লোকের আড্ডাখানা হয়ে গেছে সংসদ। আমরা এই ধারা ভাঙতে চাই। সমাজের উঁচুতলার লোকদের মনোনয়ন সেভাবে দিইনি।’

নির্বাচনে অংশগ্রহণ করার যৌক্তিকতা তুলে ধরে তৈমুর আলম বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। কিন্তু সরকার গঠন তো ঠেকানো যায়নি। এবারও কেন সরকারকে ব্ল্যাংক চেক দেব? তাদের ঘুমিয়ে ঘুমিয়ে পাস করতে দেব না।’

Daily World News

কচুয়ায় শেখ তন্ময়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে উপজেলা আ.লীগ নেত্রীবৃন্দ

কচুয়ায় শেখ তন্ময়ের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে উপজেলা আ.লীগ নেত্রীবৃন্দ

//শুভঙ্কর দাস, কচুয়া, বাগেরহাট//

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২(বাগেরহাট সদর ও কচুয়া-৯৬) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃত্বীয় প্রজন্ম শেখ তন্ময়ের পক্ষে  কচুয়া উপজেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে কচুয়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জীর কাছে  মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার ।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক কামরুল  ইসলাম কচি, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিস প্রমূখ।