আজ শান্তিপূর্ণভাবে যশোর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন-

নিজস্ব প্রতিনিধিঃ

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায়  দীর্ঘদিন লকডাউন চলমান থাকায় কয়েক দফা পিছিয়ে আজ ৬ সেপ্টেম্বর -২০২১ রোজ সোমবার বিশাল  উৎসাহও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী যশোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক  নির্বাচন।

যশোর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে পুনরায় জাহিদ হাসান টুকুন ও সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে অন্যান্য  নব-নির্বাচিতরা হলেনঃ সহ-সভপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম, যুগ্ম-সম্পাদক সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক তৌহিদ মনি এবং সদস্য পদে ছয়জন হলেন- শহীদ জয়, শিকদার খালিদ, জাহিদুল কবীর মিল্টন, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান।

মাগুরার নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি এর নতুর সভাপতি/সম্পাদক হলেন যারা

 

নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (NUDS) এর দ্বি-বার্ষিক সম্মেলন ঢাকাস্থ বৃহত্তর যশোর ভবনের অডিটোরিয়ামে গতকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন (NUDS) এর সদ্য বিদায়ী সভাপতি জনাব মোঃ মোস্তাক আহমেদ এবং অনুষ্ঠানটি সম্পাদনা ও সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ শাহজাহান মিয়া।

এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জনাব মোঃ জাওয়াদুল আলম,এসময় বিগত দুই বছরের কর্মকাণ্ডের সফলতা ও ব্যর্থতার বিভিন্ন বিষয় তুলে ধরেন বিদায়ী কমিটির পক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক জনাব মোঃ শাহীন মোল্লা,এসময় অর্থ সম্পাদক জনাব মোঃ শাহীন মোল্লা বিগত দুই বছরের আয়/ব্যয়ের সংক্ষিপ্ত বিবরণী সংগঠনের উপস্থিত সদস্যদের সামনে পেশ করেন।

এরপর দ্বিতীয় পর্বে জনাব মোঃ চাঁদ আলীর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয় এবং মঞ্চে সংগঠনের সিনিয়র ও সম্মেলন কালীন আহ্বায়ক কমিটির সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন,মোঃ চাদ আলী,মোঃ জাওয়াদুল আলম,মোঃমোস্তাক আহমেদ,মোঃ আলী কদর,মোঃ হায়াতুর রহমান (পনা),মোঃ ফারুক হোসেন লুলু মৃধা,এড.রবিউল ইসলাম রিংকু,মোঃ আছাদুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উক্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব মোঃ মেজবাউল হক মুক্ত এর সঞ্চালনায় মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত সদস্যদের মধ্য থেকে উন্মুক্ত বক্তব্যে অংশগ্রহণ করেন,জনাব মোঃ আনিসুল ইসলাম, জনাব মোঃ হাবিবুল্লাহ,জনাব মোঃ আশরাফুল ইসলাম,প্রকৌশলী মোঃ আকিবুজ্জামান, মোঃ রবিউল ইসলাম,মোঃ সানোয়ার প্রমূখ।

সবশেষে মঞ্চে উপবিষ্ট আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যদের মধ্য থেকে মূল্যবান ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,জনাব মোঃ এড. রবিউল ইসলাম রিংকু,জনাব মোঃ ফারুক হোসেন লুলু মৃধা,জনাব মোঃ আছাদুজ্জামান,জনাব মোঃ হায়াতুর রহমান (পনা) প্রমূখ।

সকল আলোচনা ও পর্যালোচনা এবং জল্পনা/কল্পনা শেষে, আসে এক ছন্দময় সময় আর এসময়ে মঞ্চ থেকে ঘোষণা আসে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম। যে নাম শোনার আসায় এতো সময় আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা হলেন, আগামী দুই বছরের জন্য নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (NUDS) এর নতুন সভাপতি জনাব মোঃ আলী কদর ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহীন মোল্লা।

অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে নতুন সভাপতি/সাধারণ সম্পাদক দ্বয় কে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত সদস্যবৃন্দ। এর সদ্য বিদায়ী সভাপতি জনাব মোঃ মোস্তাক আহমেদ এর পক্ষ থেকে নৈশভোজে অংশ নেন উপস্থিত সকলে।

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ ৩ দিনের সরকারি সফরে বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

 

আত্তীকৃৃৃত সরকারি মা/বি শিক্ষক সমিতির বিভাগীয় যুগ্ন-আহবায়ক এসএম ফারুক আহমেদ

যশোর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ-শিক্ষক এসএম ফারুক আহমেদকে আত্তীকৃৃত শিক্ষক সমিতির বিভাগীয় যুগ্ন- আহবায়ক করা হয়েছে ৷ খুলনা বিভাগীয় আত্তীকৃত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে৷ উক্ত কমিটির আহবায়ক করা হয়েছে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেখ মো. ফরহাদ হোসেনকে ৷

৪ আগষ্ট (বুধবার) রাতে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত ভার্চুয়াল সভায় সম্মতিক্রমে এ আহবায়ক কমিটি গঠন করাসহ সদস্য সচিবও করা হয়েছে ৷ সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক আশীষ কুমার সরকারকে ৷ পাশাপাশি ১৫ জন সদস্যকে আহবায়ক কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে ৷

কমিটির সদস্যরা হলেন-

০ ঝিনাইদহ জেলার সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন ৷

০ খুলনার সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.শহীদুল ইসলাম ৷

০ নড়াইল জেলার কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী ৷

০ লোহাগড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান ৷

০ যশোর জেলার শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম ৷

০ কুষ্টিয়া জেলার ভেড়ামারা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান ৷

০ বাগেরহাট জেলার গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত পাল ৷

০ মাগুরা জেলার সরকারি আর এসকে এইচ ইন্সটিটিউশনের সহকারি শিক্ষক মো. সাজ্জাদ হোসেন ৷

০ খুলনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মাহমুদ আলম ৷

০ খুলনার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মো.নাজমুল ইসলাম ৷

০ খুলনার ইকবাল নগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহঃশিক্ষক শেখ সোহেল রানা ও

০ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক শেখ আহছানুল আলম ৷

ভার্চুয়াল সভায় জাতীয়করণকৃৃৃত ১৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এসময় উপস্থিত ছিলেন ৷

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

পটুয়াখালীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, সন্ত্রাসী হামলা ও ভাংচুর

 

 

নবনির্বাচিত ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ

গলাচিপা উপজেলা চিকনিকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি এবং নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ মনিরকে নিয়ে মোঃ জালাল আহমেদ নামক এটি ফেইসবুক আইডি থেকে মিথ্যা স্টাটাস দেয়াকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয় সাধারণ জনগণ জানান।

স্থানীয় একটি মহল দলীয় কারনে ইউপি সদস্য মোঃ মনিরের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আসলে উল্লেখ অপপ্রচার সম্পূর্ণ বিভ্রান্ত এবং বানোয়াট। এনিয়ে স্থানীয় মোঃ মুজাম্মেল হাওলাদার বলেন। সাধারণ জনগণের ভোটের মধ্যেমেই মনিরের জয় লাভ করেন। এবং এই জয়ের উল্লাসে সাধারণ জনগণ স্থানীয় ভোটাররা তাকে টকার মালা পরিয়ে উল্লাস করে। তাতে কি এমন অপরাধ। এমপি, মন্ত্রীদের টাকার মালা পরায় তাতেকি অপরাধ হয়না। এনিয়ে ইউপি সদস্য মোঃ মনির বলেন। আমার বিরুদ্ধে অপপ্রচারের যদি কোন প্রমাণ দিতে পারে তবে আমি আর শপথ গ্রহণ করবোনা।

উল্লেখ আমার বিরুদ্ধে যেসকল মামলার কথা বলা হয়েছে। সেগুলো মিথ্যা ও বানোয়াট রাজনৈতিক মামলা ছিলো।

কোর্টে আমার বিরুদ্ধে মামলার সত্যতা প্রমাণিত না করতে পারায় আমাকে কোর্ট মামলা থেকে অব্যাহত দেয়। মনির আরও বলেন অপপ্রচার কারি দের সঠিক সময়ে সঠিক জবাব দেয়ার জন্য আমি ও সাধারণ জনগণ প্রস্তুত। প্রয়োজনে আইনের সহায়তা নিবো।

//পটুয়াখালী প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

গ্রামীন নারী উদ্যোক্তাদের ‘তথ্য আপা’র হাত ধরে, জয় হোক “লাল সবুজের”

নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারীদের দমন করতে হবে: বিএমপি পুলিশ কমিশনার

 

নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারীদের দমন করে রেখে আগামী ২১-০৬-২১ তারিখ অনুষ্ঠিতব্য বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে হবে। আজ রোববার ২০-০৬-২১ তারিখ সকাল ১০ ঘটিকায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে নির্বাচনী কর্তব্যে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

এসময় সভাপতি মহোদয় বলেন আইনী শক্তি অসীম আর তাই আইন প্রয়োগকারি সংস্থার সদস্য হিসেবে কোন ক্রমেই নিজেদেরকে দূর্বল ভাবা চলবে না। আমাদের প্রধান কাজ নির্বাচনের দিন জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রিজাইডিং অফিসারের পাশে থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা।

কোন কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হলে পর্যায়ক্রমে চেইন অব কমান্ড মেনে সিনিয়র অফিসারদের নজরে এনে নিরপেক্ষ পরিবেশে বিঘ্ন সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি মহোদয় সহ সকল চেইনঅব কমান্ড এর নির্দেশনা হল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনা পালনে আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে ।

জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপহার দেয়াই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে সর্বোচ্চ বিচক্ষণতা ও পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করতে হবে। কোন প্রার্থীর পক্ষে-বিপক্ষে কিংবা কোথাও কোন অনুকম্পার খবর পেলে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সকলের সমন্বয়,টিম ওয়ার্ক ও আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় সবাই নিজের ঘরে থাকবে: সালাম মূশের্দী

 

 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাথে জেলা পরিষদের সদস্য প্রার্থীকে নিয়ে আল ইসলাহ’র সাক্ষাৎ

 

 

 সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য প্রদপ্রার্থী মোঃ সমছু মিয়া সুজলের সমর্থনে (১৮ জুন শুক্রবার) সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মান্নানের সাথে নিজ বাসভবনে একান্ত বৈঠক ও মতবিনিময় করেছেন আলইসলাহ নেতৃবৃন্দ।

 

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দৃষ্টি আকর্ষন করে আলইসলাহ নেতৃবৃন্দ তাদের মনোনীত প্রার্থী সমছু মিয়া সুজলকে পরিচয় করিয়ে টিউবওয়েল প্রতীকের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আলইসলাহ মনোনীত প্রার্থীকে স্বাগত জানিয়ে বলেন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে আলইসলাহর বলিষ্ট ভুমিকা ছিল। আপনাদের সহযোগিতার কথা আমি ভুলিনি।

 

তিনি আলইসলাহ প্রার্থীকে প্রতিদ্বন্ধিতামূলক প্রচারণা চালিয়ে যেতে পরামর্শ প্রদান করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ মোশতাক আহমদ, জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওঃ আজমল হোসাইন জামী, সাধারণ সম্পাদক মাওঃ নুর আহমেদ, ইসলামি ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার মডেল কেয়ার হাফিজ মোঃ মুহিবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার যুগ্ম সম্পাদক মাওঃ রশিদ আহমদ, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি মাওঃ নুরুল ইসলাম খান শিহাব, এমসি কলেজ তালামীয নেতা কাওছার আহমেদ মায়েল প্রমূখ। পরে আল ইসলাহ নেতৃবৃন্দ আনুষ্টানিকভাবে তাদের মনোনীত প্রার্থী সমছু মিয়া সুজলের সমর্থনে বিভিন্ন এলাকায় প্রচারনায় নামেন।

 

এ সময় তারা ১১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে টিউবওয়েল মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান।

মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধিঃ

Dainik Biswa

বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে কর্মসূচি

 

মঈনুদ্দিন পলাশ পেলেন ঝালকাঠি সদরের বিনয়কাঠি ইউনিয়নের নৌকার দায়িত্ব 

 

আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এর বরিশালের বাসভবনে তার একান্ত সচিব জনাব ফকরুল মজিদ মাহমুদ কিরন ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মঈনুদ্দিন পলাশ নৌকা কে উপহার দেন এ সময় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমান ও ২নং বিনয়কাঠি আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম লিটন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

//সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি//

Dainik Biswa

শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুমোদন।। রূপসার আইচগাতীতে শ্রমিকলীগের আনন্দ মিছিল

 

হোসেন্দী ইউ.পি নির্বাচনে তারুণ্যদীপ্ত হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী তানভীর হক

 

হোসেন্দী ইউ.পি নির্বাচনে তারুণ্যদীপ্ত প্রার্থী আশা করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচসে। গুঞ্জন রয়েছে সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শীঘ্রই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এ নিয়ে উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা ও মিশ্র প্রতিক্রিয়া ।

 

হোসেন্দী এলাকার সাধারন মানুষদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা ব্যাক্ত করেন তানভীর হক তুরিন। তিনি গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব মমিনুল হক টিটুর প্রথম পুত্র।

 

তিনি নেয়ামত শুকরিয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, সাবেক উপজেলা ছাত্রলীগের তারুণ্যদীপ্ত জনপ্রিয় হেভিওয়েট নেতা তানভীর হক তুরিন। এ বিষয়ে তানভীর হক তুরিন বলেন, বঙ্গবন্ধু আর্দশ লালিত একটি রাজনৈতিক পরিবারে বেড়ে উঠায়, সাধারন মানুষ আমার পরম আত্মীয়।

 

ছাত্র জীবন থেকেই আমি আমার পরিবার থেকে শিক্ষা নিয়ে সমাজে সেবামূলক কাজে সাথে সক্রিয় আছি। সর্বদাই সেবার ব্রত নিয়ে সাধারন মানুষের পাশে আছি। তাই এলাকার সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠি। তিনি আরও বলেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাধারন জনগণ আমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তাগিদ দিয়ে আসছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই ব্রত পালনে সফল হতে পারি।

 

এ দিকে এলাকাটির সাধারন জনগন বলছেন তানভীর হক তুরিন এই এলাকায় শুধু নাম নয় সে এলাকার আওয়ামী রাজনৈতিক ব্রান্ড আসন্ন নির্বাচনে যিনি ট্রাম কার্ড চমক দেখাবে। তারা আশা নিয়ে বলেন জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের অনুরোধ। হোসেন্দী ইউনিয়নে নৌকা প্রতীক দিয়ে মূল্যায়ন করতে হবে তাকে।

 

তানভীর হক তুরিন এক পরিচ্ছন্ন সৎ মেধাবী পরিশ্রমি তারুণ্য দীপ্ত নেতা। তিনি আমাদের সাধারন মানুষের কন্ঠস্বর, গজারিয়া উপজেলার পরীক্ষিত আওয়ামী রাজনৈতিক পরিবারের সদস্য তানভীর হক তুরিন। অপর দিকে খোঁজ নিয়ে জানা যায় তানভীর হক তুরিন ইতিমধ্যেই এলাকার সব শ্রেনী পেশার সাধারন মানুষদের তাদের অধিকার আদায়ে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেছে।

 

এলাকায় আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গসংগঠন গুলোকে শক্তিশালী ও বেগবান করে তুলেছেন। স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা বলছেন হোসেন্দী ইউনিয়নে পরবর্তি চেয়ারম্যান হিসেবে প্রবল সম্ভবনা ও যোগ্যতা রয়েছে আওয়ামী আইডল খ্যাত চমকপ্রদ তরুন নেতা তানভীর হক তুরিনের।

 

//সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ//

Dainik Biswa

রূপসায় সংসদ সদস‍্য সালাম মূশের্দীর প্রতিনিধিদের বিবৃতি

 

 

আধুনিক উন্নত বালুয়াকান্দি গড়ার প্রত্যয়ে আলহাজ্ব নাজমুল হোসেন

 

আধুনিক উন্নত বালুয়াকান্দি গড়ে তোলা মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বালুয়াকান্দি ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ নাজমুল হোসেন এর স্বপ্ন । বর্তমানে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য। তিনি একাধারে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত ইউ.পি চেয়ারম্যান ও তিন বার সফল ইউ.পি সদস্য ছিলেন।

 

এছাড়াও যুক্ত রয়েছেন সমাজ সেবী নানা সংগঠনে। এলাকায় মূলত তিনি একজন সৎ সাহসী তারুণ্যদীপ্ত নেতা ও মেহনতি খেটে খাওয়া মানুষের আস্থাভাজন বন্ধু হিসেবে বেশি পরিচিত। স্থানীয় আওয়ামী লীগ কর্মিদের গুঞ্জন তিনি এই ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগের একজন সফল সংগঠক। এদিকে সাধারন এলাকাবাসী বলছে এলাকার প্রায় সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে তিনি সুসংগঠিত। ভবিষৎতে তার নেতৃত্বে সাধারন এলাকাবাসি ঐক্যবদ্ধভাবে বালুয়াকান্দি ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে উন্নত করে গড়ে তুলায় প্রতিশ্রুতিবদ্ধ।

 

সংশ্লিষ্ট সূত্র জানায় শুধু করোনা কালই নয় সুখে দুখে সবসময় এলাকার সাধারন মানুষের পাশে ছিলেন তিনি। মাহামারিতে অদম্য চিত্তে ছুটে গেছেন অসহায়দের পাশে। এই কারোনা কালে একজন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে তিনি ফ্রন্ট লাইনার রাজনৈতিক যোদ্ধা বটেই। বালুয়াকান্দি কে মাদকমুক্ত করতে তার প্রচেষ্টা প্রসংশনীয়। নারী নির্যাতন ও সন্ত্রাস বিপক্ষে তিনি সর্বদা আপোষহীন।

 

খোঁজ নিয়ে জানা যায় নাজমুল হোসেন মেম্বারের চাচা মরহুম কবির আহম্মদ মাস্টার ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তার আপন বড় ভাই আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন বেপারী গজারিয়া থানা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। আওয়ামী রাজনৈতিক পরিবারের সদস্য তিনি। আরও জানা যায় শুরু থেকেই আওয়ামী রাজনীতি সাথে জড়িত তিনি। নাজমুল হোসেন সফলতার সাথে বিগত দিনে বালুয়াকান্দি ইউনিয়নের তিন বার মেম্বার হয়ে বরাবর গনমানুষের পাশে থেকে জনসম্পৃক্ত কাজের মাধ্যমে এলাকায় ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে।

 

ফলে তৃণমূল আওয়ামী লীগ সহ বালুয়াকান্দী ইউনিয়নের সাধারন মানুষের প্রিয় মুখ হয়ে উঠেন। তাদের দাবী তিনি চেয়ারম্যান হয়ে এ ধারা অব্যাহত রাখুক। স্থানীয় কতিপয় রাজনৈতিক বিজ্ঞ দের মতে আসন্ন ইউ.পি নির্বাচনে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রবল সম্ভাবনাময় অবস্থানে রয়েছে আলহাজ্ব মোহাম্মদ নাজমুল হোসেন।

 

এ বিষয়ে আলহাজ্ব নাজমুল হোসেন বলেন জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আগামী ইউ.পি নির্বাচনে আমি নৌকা নিয়ে প্রার্থীতা করতে চাই। জয়ী হয়ে উন্নত বালুয়াকান্দি গড়তে চাই। আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমি ১৯৯৭ সালে আওয়ামী পরিবারের অংশ হিসেবে এই ইউনিয়নে মেম্বার নির্বাচিত হই। সেই থেকে জনগন আমাকে বহুবার নির্বাচিত করেছে। তারা আমাকে চিনে, আমি তাদেরই সন্তান।

 

সাধারন জনগন বরাবর আমার সাথে আছে। তারাই আমাকে নির্বাচিত করবে, তারাই আধুনিক বালুয়াকান্দি ইউনিয়ন গড়ে তুলবে।

 

//সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ//

Dainik Biswa

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় হামলা

 

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় হামলা

 

বরিশালে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় বিভিন্নভাবে বাধা প্রদানরে অভিযোগ।  বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী শহিদ) এর জনপ্রিয়তায় ইশ্বান্বিত হয়ে বেসামাল হয়ে পড়েছে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ।

 

স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম এর নির্বাচনী প্রচারনায় নানা শ্রেনী পেশার মানুষের ব্যাপক অংশগ্রহনে টালমাটাল হয়ে পড়েন সুরুজের পালিত ক্যাডার বাহিনী।

 

অত:পর সুরুজ বাহিনী বেপরোয়া হয়ে উঠে। এরপর স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম এর নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভায় একের পর এক অব্যাহত হামলা চালিয়ে আসার অভিযোগ পাওয়া গেছে। এমনই অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী শহিদ )।

 

তিনি অভিযোগ করে বলেন আমার প্রতিটি নির্বাচনী প্রচারনায় চেয়ারম্যান প্রার্থী সুরুজের পালিত ক্যাডার বাহিনী হামলা চালিয়ে আসছে। এবং আমার কর্মীদের বিভিন্নস্থানে মারধর করছে। এছাড়া ইউনিয়নের বিভিন্নস্থানে আমার নির্বাচনী পোস্টার,সাইনবোর্ড ছিড়ে ফেলা হয়েছে।

 

এদিকে স্থানীয় সূত্র জানাগেছে ইউনিয়নের মকবুল হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে শনিবারও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী শহিদ ) এর পোষ্টার ও সাইনবোর্ড ছিড়ে ফেলে। শনিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এর ক্যাডার নবাব এর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা পোষ্টার ও সাইনবোর্ড ছিড়ে ফেলে উল্লাস করে। উল্লেখ, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ এর বিরুদ্ধে এর আগে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় অসংখ্যবার দুর্নীতি-অনিয়ম-লুটপাটসহ সন্ত্রাসী কর্মকান্ডের সংবাদ প্রকাশিত হয়েছে। তবুও এই সুরুজ রয়েছেন বহাল তবিয়তে।

 

বরংচ আরো বেপরোয়া হয়ে যতসব অন্যায় অপকর্মের ফিরিস্তি রচনা করে অন্ধকার গলিতে হেটে চলছেন। এসব বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এর ব্যক্তিগত সেলফোনে একাধিকবার ডায়াল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

//নিজস্ব প্রতিবেদক : বরিশাল//

Dainik Biswa

বিলুপ্তির ২৪০০০ বছর পর হঠাৎই জীবন্ত হয়ে উঠল রোটিফার‌