রামপাল উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা উপলক্ষে নির্বাহী কার্মকর্তার প্রেস ব্রিফিং

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে শতশত পরিবারকে ভূমিহীন রেখেই রামপাল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে এক প্রেস ব্রিফিং করলেন রামপাল উপজেলা নির্বাহী কার্মকর্তা।

মুজিব শতবর্ষ উপলক্ষে ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসন এবং ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়।

সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কার্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে সাংবাদিকদের উপস্থিতিতে লিখিত ব্রিফিং এ তিনি জানান, সারা বাংলাদেশে ১৮৮ টি উপজেলার মধ্যে রামপাল উপজেলায় ৫ম পর্যায়ে সর্বমোট ১৫০ টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় উদ্বোধনের জন্য অপেক্ষমান। উপজেলা টাস্কফোর্স কমিটির একাধিক সভার মাধ্যমে ‘ক’ তালিকার পরিবার সমূহককে সরকারি কার্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই বাছাই অন্তে ৫১৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাওয়া গেছে। তাদের পর্যয়ক্রমে পুনর্বাসন করা হয়েছে। ঘরের গুণগত মান নিশ্চিত করতে স্থানীয় এমপি, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কার্মকর্তা, এসিল্যান্ড, পিআইও, এলজিইডি কার্মকর্তা সার্বক্ষণিক তদারকি করেছেন। উপকারভোগীদের ঘর, জমি, কবুলিয়ত দলিলসহ সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী একযোগে ভার্চুয়ালি যুক্ত থেকে উপকারভোগীদেরকে তাদের দলিলাদি সম্বলিত ফোল্ডার হস্তান্তর করবেন।

এ সময় সাংবাদিকরা জানান, এ উপজেলায় শতশত ভূমিহীনদের বাইরে রেখে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা কত টুকু যুক্তি যুক্ত ? এ সময় নির্বাহী কার্মকর্তা বলেন, বিভিন্ন কারণে মানুষ ভূমিহীন হয়ে থাকেন। কেউ বাদ পড়লে সরকার পর্যায়ক্রমে তাদের পুনর্বাসন করবে। এ প্রকল্পের আওতায় আরো গৃহ নির্মাণ করা হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মো. মতিউর রহমান, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।

রামপালে সরকারি ৩ খালে মাছ চাষ, হুমকিতে মোংলা-ঘোষিয়াখালী ক্যানেল

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় মোংলা-ঘোষিয়াখালী ক্যানেল সচল রাখতে ৮৩ টি খাল খনন করা হয়। খননকৃত খালের মধ্যে তিনটি বড় সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। স্থানীয় দুই ইউপি সদস্যসহ গ্রামবাসীর স্বাক্ষরযুক্ত লিখিত অভিযোগ করেও আইনানুগ প্রতিকার না পাওয়ায় হতাশ হয়েছেন গ্রামবাসী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারা বাগেরহাট জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, বঙ্গবন্ধু মোংলা ঘোষিয়াখালী ক্যানেল সচলে সংলগ্ন মৃতপ্রায় প্রবাহমান সরকারি খালগুলি খনন করে বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় সাবেক ইউপি সদস্য ও পেড়িখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিস মাঝি ও তার লোকজন দখলে নিয়ে মৎস্য চাষ শুরু করে। এ নিয়ে সচেতন গ্রামবাসীর সাথে দখলকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারা বঙ্গবন্ধু মোংলা-ঘোষিয়াখালী ক্যানেল সচল রাখার স্বার্থে খালগুলি উম্মুক্ত রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত আনিস মাঝির সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, খালগুলো দিয়ে জোয়ারের পানি প্রবেশ নিয়ন্ত্রণ করা হয় যাতে বাড়ি ঘর ডুবে না যায়। তবে গ্রামবাসীরা সকলে মিলে মাছ চাষ করেন বলে স্বীকার করেন ওই করেন তিনি।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কার্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সাথে কথা হলে তিনি জানান, ওখানে তহশিলদার পাঠানো হয়েছিল। খালগুলির উপরে পূর্বে থেকেই বাঁধ ও রাস্তা  করা হয়েছে। বিকল্প ব্যাবস্থা না করে খাল উম্মুক্ত করা যাচ্ছে না। সরকারি খাস খাল দখল করে কাউকে মৎস্য চাষ করতে দেয়া হবে না। প্রবহমান নদী ও খাল দখলকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না নিশ্চিত করেন ওই কার্মকর্তা।

বাগেরহাটের কচুয়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

স্মার্ট ভূমিসেসবা,স্মাট নাগরিক শ্লোগানে বাগেরহাটের কচুয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১২ টায় উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে সময় মত ভূমি কর পরিশোধ করার জন্য আহবান জানান।

তিনি আরো বলেন, ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহন করতে পারবেন। ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে এবং এই কাজটাকে আরো ত্বরান্বিত করতে ভূমি সেবা সপ্তাহ আয়োজনা করা। এতে করে সবাই ভূমি  সক্রান্ত সকল ধরনের সেবা  গ্রহন করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আনিচুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু,উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

ডুমুরিয়ায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন।

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

স্মার্ট ভূমি সেবা ও স্মার্ট নাগরিক এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে  ৮ জুন শনিবার  সকালে ডুমুরিয়ায় উপজেলা  প্রশাসনের আয়োজনে  র‍্যালী ও ভূমি সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ভূমি সপ্তাহ’র উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিস মোমতাজ।  এসময় উপস্থিত ছিলেন  উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ জাকির হোসেন, সার্ভেয়র মোঃ মিজানুর রহমান, নাজির সাইফুল্লাহ, অফিস সহকারী নাসির উদ্দীন সানা, কার্তিক চন্দ্র হালদার, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, আবু রিহান প্রমূখ। উদ্বোধন শেষে একটি র‍্যালী পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

উল্লেখ আজ ৮ জুন হতে ১৪ জুন পর্যন্ত স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত হবে।

তৃতীয় মেয়াদে মোদির শপথ অনুষ্ঠান|| যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি।

শনিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন শেখ হাসিনা। আগামীকাল রোববার উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদির অভিষেক আয়োজনে।

অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ভারতীয় প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

এছাড়া সফরকালে বিভিন্ন দাপ্তরিক কার্যসম্পাদন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী। এর আগে, গত বুধবার টেলিফোনে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব‍্যাপী কৃষি উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব‍্যাপী কৃষি উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত  কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা  নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন।

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরানজয় মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্যদেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবীদ মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপপরিচালক (শষ‍্য সংরক্ষণ) এস এম মিজান মাহমুদ, স্বাগত বক্তব‍্য দেন উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার ওয়ালিদ হোসেন,কৃষক পংকজ মন্ডল, উপ সহকারী কৃষি কর্মকর্তা তুষার বিশ্বাস, আশুতোষ কুমার দাস, জাহাঙ্গীর হোসেন,কনিকা মন্ডল,আবু হুরায়রা, প্রকাশ চন্দ্র, রনজিৎ মন্ডল, নিরবিন্দু মন্ডল, অমিত বিশ্বাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে পূর্বে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

মেলায় ১২ স্টলে কন্দল জাতিয় ফসলের প্রদশর্নী প্রদর্শন করা হয়।

ডুমুরিয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়ায় উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে আজ সোমবার সকালে অফিসার্স ক্লাবে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান মোতাহার হোসেন উপ পরিচালক সমাজ সেবা কার্যালয় খুলনা, সমাপনী বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন, প্রশিক্ষন প্রদান করেন আইনাল হক সহকারী পরিচালক সমাজ সেবা কার্যালয় খুলনা, আলোচক হিসাবে বক্তব‍্য দেন থানা অফিসার্স ইনচার্জ সুকান্ত সাহা, উপস্থিত ছিলেন আবিদা আফরিন সমাজ সেবা কর্মকর্তা খুলনা, উপজেলা  আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার, ডুমুরিয়া উপজেলা কল‍্যান সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ, সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের মার্ত কেন্দ্রের সম্পাদিকা, ইউপি সদস‍্য ও সাংবাদিক।

প্রশিক্ষণে ২৫ জন অংশ গ্রহন করেন।

ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি তিন ব‍্যাপী মেলা উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা  ২জুন রবিবার সকালে ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাধীনতা চত্বরে তিন ব‍্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  র‍্যালী শেষে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা  অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ওয়ালিদ  হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন  কৃষিবিদ মোহন কুমার ঘোষ, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল,  বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনা, প্রকল্প উপস্থাপক করেন কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রকল্প পরিচালক ক্লাইমেন্ট স্মার্ট প্রযুক্তির মাধ‍্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবাযু পরিবর্তন অভিযোজন প্রকল্প।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার,  প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম,উপসহকারী কৃষি কর্মকর্তা তষার কুমার বিশ্বাস, কৃষক নিউটন মন্ডল,  প্রমুখ।  স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় ১২ টি স্টলে বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রর্দশন করা হয়েছে।

মোংলা থেকে বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু আজ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

বেনাপোল বন্দর থেকে মোংলা পর্যন্ত শনিবার থেকে যাত্রীবাহী রেল চলাচল চালু হয়েছে। বেনাপোল স্টেশনমাস্টার সাইদুর রহমান বলেন, আজ ১ জুন (শনিবার) সকাল ১০টায় ৫০০ যাত্রী নিয়ে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে গেছে কমিউটার ট্রেনটি। ট্রেনটি খুলনার ফুলতলা হয়ে যাবে মোংলায়।

বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেন মোংলায় পৌঁছাবে দুপুর ১২টা ৫০ মিনিটে। এরপর মোংলা থেকে ট্রেনটি দুপুর ১টায় ছেড়ে বেনাপোলে পৌঁছাবে বিকাল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। এ রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার।

বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারন, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় যাবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বেনাপোল-মোংলা রুটের জন্য এখনো জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে আপাতত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এ রুটে ট্রেন চলাচলের কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। এর আগে গত ১ নভেম্বর খুলনা টু মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে।

ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা কে এই আবদুর রহমান?

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ নিয়ে গত ২৪মে দৈনিক ইনকিলাবে অনলাইন ভার্সনে আমতলী কেন্দ্রীয় জামে মসজিদে আক্বিদা ও আদর্শ বিরোধী ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত শিরোনামে প্রকাশিত সংবাদের সংবাদদাতা কে এই আবদুর রহমান?

এদিকে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হওয়ার বিষয়ে জানতে পেরে দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষ প্রকাশিত সংবাদটি অনলাইন ভার্সন থেকে সরিয়ে ফেলে।

প্রকাশিত সংবাদটি আমতলীব সাংবাদিকের নজরে আসার পর সংবাদে উল্লেখিত সংবাদাতার খোঁজ নিতে গিয়ে দেখা যায় সংবাদের শুরুতে লেখা  আমতলী থেকে মোঃ আবদুর রহমান। আমতলীতে এ নামের কোন সংবাদদাতা না থাকায় অনুসন্ধান করে ও তার ফেইসবুক প্রোফাইল ঘেটে দেখা যায় তার বাড়ী পটুয়াখালীতে।আবদুর রহামান এর বিষয়ে খোঁজ নিতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ নামে পটুয়াখালীতে কোন সাংবাদিক নেই।আবদুর রহমান এর ফেইসবুক প্রোফাইলে লেখা রয়েছে বাড়ী পটুয়াখালীতে থাকে ঢাকায়।

প্রকাশিত সংবাদের কোন সত্যতা না থাকায় ও বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয় এমন সব অবান্তর বিষয় লিখে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে এলাকার পরিবেশকে অশান্ত করার হীন প্রয়াস বলে মনে করছেন আমতলীর আপামর জনসাধারণ।

আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামের পদটি শুন্য থাকায় ও বর্তমান মুয়াজ্জিন চাকুরী করতে আগ্রহী না হওয়ায় এ দু’টি পদে নতুন ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের জন্য মসজিদ কমিটি বিজ্ঞাপন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা করে। মসজিদ কমিটির সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নিয়োগ প্রধান করার জন্য নিয়োগ বোর্ড গঠন করা হয়।সে নিয়োগ বোর্ডে বিশিষ্ট আলেম সহ উভয় কমিটির সদস্যরা উপস্থিত থেকে বিগত ২৩ই মে ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ প্রদান করেন।

যে নিয়োগকে আমতলী বাসী সাদুবাদ জানালেও একটি চক্র ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে বলে মনে করছেন আমতলী উপজেলা বাসী।

এই নিয়োগের সকল প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করা হয় যা দেখে আমতলীর আপামর জনসাধারণ সন্তুষ্ট থাকলেও একটি চক্র নিয়োগকে বিতর্কিত করতে অপচেষ্টা চালাচ্ছে তারই ধারাবাহিকতায় এ ধরনের অপ-সাংবাদিকতাকে কাজে লাগিয়েছে।

উল্লেখ্য, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এবং সাধারণ সম্পাদক হলেন আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান। এ কমিটিতে আরও রয়েছেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারিক হাসান,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু সহ বিভিন্ন শ্রেনি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।