উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী প্রথম সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় — এমপি আব্দুস সালাম মুর্শিদী

//এম মুরশীদ আলী//

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তীতে উপজেলা পরিষদে প্রথম সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে গত ৩ জুলাই সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও কলিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন- বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে এ দেশে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ এবং মাদক ব্যবসায়ীর কোন ঠাঁই নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এগুলো নির্মূলের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি আরো বলেন- দেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। একটি মহল বর্তমান সরকারকে বিদেশীদের কাছে হেয় প্রতিপন্ন করতে সদা সর্বদা ব্যস্ত আছে। বিএনপির রাজনীতি এখন শুধুমাত্র সংবাদ সম্মেলনে এসে দাঁড়িয়েছে। তারা মানুষের পাশে ছিল না বিধায় পরপর কয়েকটি নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি দলমত নির্বিশেষে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী প্রথম সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় -- এমপি আব্দুস সালাম মুর্শিদী

নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক।

উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী প্রথম সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় -- এমপি আব্দুস সালাম মুর্শিদী

আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,  শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, রূপসা পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চের এজিএম এম এ হালিম, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল, তথ্য আপা দীলশান আরা, আনসার-ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল গাজী। এছাড়া আইচগাতি ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, নৈহাটি ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, টিএসবি ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোর্শেদ আলম বাবু, সরদার আবুল কাশেম ডাবলু, মোতালেব হোসেন, আওয়ামীলীগ নেতা আকতার ফারুক, গাজী মো. আলী জিন্নাহ, গোপাল চন্দ্র মন্ডল, উপজেলা হাট-বাজার বণিক সমিতির সভাপতি মো. জুলফিকার আলী প্রমূখ। তাছাড়া ইউপি সদস্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  পে-পার্কিং চালু 

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

মহানগরে যানজট কমাতে নগরীর ব্যস্ততম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূূলকভাবে পে-পার্কিং চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রোববার দুপুরে হোটেল আগ্রাবাদে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ পে-পার্কিং উদ্বোধন করেন।

বি-ট্র্যাক সলিউশন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে আগ্রাবাদে সিলভার স্পুনের সামনে এবং ডাচ-বাংলা ব্যাংকের সড়কে মোট ১৭৭টি গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নাগরিকরা ইয়েস পার্কিং অ্যাপসের মাধ্যমে অনলাইন এবং নগদ টাকা দুইভাবেই পার্কিংয়ের জায়গা ভাড়া নিতে পারবেন। উদ্ভোধনী অনুষ্টানে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, নাগরিক সমস্যা সমাধানে ডিজিটাল সলিউশন আনার চেষ্টা করছি। এর অংশ হিসেবে যানজট কমাতে আগ্রাবাদে পে-পার্কিং চালু করা হলো। এই পাইলট প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নগরীতে আরো পে-পার্কিং স্পট  চালু করা হবে। এরই মধ্যে নগরীর ঝুলন্ত তারের জঞ্জাল সরাতে ৩ ওয়ার্ডে ঝুলন্ত তার মাটির নিচে নিয়ে যাওয়ার কাজ চলছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, নগরীতে গাড়ি পার্কিং করা নিয়ে যে বিশৃঙ্খলা তা পে-পার্কিংয়ের মাধ্যমে লাঘব হবে বলে আশা করি। আধুনিক সিগন্যাল সিস্টেম চালু হলে যানজট কমবে। মেয়র সাহস করে হকার উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছেন। কিন্তু হকার উচ্ছেদ করার পর দেখা যাচ্ছে তারা আবার রাস্তা দখল হয়ে যাচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় একযোগে কাজ করতে হবে।

পে-পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গাটিকে ‘ইয়েস পার্কিং নামে অবহিত করা হয়। প্রাথমিকভাবে প্রায় ৩০০টি গাড়ি রাখার জায়গা থাকবে এখানে। সেখানে যারা পার্কিং করবেন তাদের তিন চাকা (অটোরিকশা/সিএনজি ইত্যাদি) ও চার চাকার (প্রাইভেট কার, মাইক্রোবাস, মিনিবাস, জিপ, পিকআপ ইত্যাদি) গাড়ি রাখতে ঘণ্টায় ৩০ টাকা দিতে হবে। এসব গাড়ি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা রাখতে চাইলে দিতে হবে ২০০ টাকা।

এছাড়া মোটরসাইকেল বা স্কুটি রাখতে ঘণ্টায় দিতে হবে ১৫ টাকা এবং সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাখলে দিতে হবে ১০০ টাকা। চুক্তি অনুযায়ী, পার্কিংয়ের কার্যক্রম সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুকিং চলমান থাকবে। বুকিং পরবর্তী সময়ের পরে অবস্থানকারী যানবাহনের নিরাপত্তা ও সেবাগ্রহীতা নির্ধারিত ফির দ্বিগুণ হারে প্রদান সাপেক্ষে পার্কিং ব্যবহার করবে। চুক্তি অনুযায়ী পে-পার্কিং থেকে যা আয় হবে তার ৩৫ শতাংশ পাবে চসিক। অর্জিত আয়ের হিসাব চসিক ও বি-ট্র্যাক সলিউশনস লিমিটেডের গঠিত আর্থিক পর্যালোচনা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, চসিকের ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পে-পার্কিং থেকে ৫০ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

চট্টগ্রামে বৃষ্টির পরিমান বাড়তে পারে

//আবুল হাসেম, চট্টগ্রাম//

গতকাল রাত থেকে চট্টগ্রামে নিয়মিত হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। কখনো কখনো বারি বর্ষন চলছে অনিয়মিত। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে চলমান ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজও বহাল রয়েছে।

এছাড়া চট্টগ্রাম নদী বন্দরকে দুই নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে। তাই দেশের ৮ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, লঘুচাপ সৃষ্টি ও মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চলে বিস্তৃত হওয়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

 

আজ শহিদজননী জাহানারা ইমামের ৩০তম মৃত্যুবার্ষিকী

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

শহিদজননী ও কথাসাহিত্যিক জাহানারা ইমামের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৪ সালের আজকের দিনেই দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মুক্তিযোদ্ধার গর্বিত জননী ও সংগঠক এই মহীয়সী নারীর নেতৃত্বেই গত শতকের নব্বইয়ের দশকে গড়ে উঠেছিল মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্যানারে করা সেই আন্দোলনের ফসল হিসাবেই দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।

১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আযমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে দেশে জনবিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভের অংশ হিসাবে জাহানারা ইমামের নেতৃত্বে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়। জাহানার ইমাম হন এর আহ্বায়ক।

জাহানারা ইমামের নেতৃত্বেই এ কমিটি ১৯৯২ সালের ২৬ মার্চ গণ-আদালতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে গোলাম আযমের ঐতিহাসিক বিচার করা হয়। ১২ জন বিচারকের সমন্বয়ে গঠিত গণ-আদালতের চেয়ারম্যান শহিদজননী জাহানারা ইমাম গোলাম আযমের ১০টি অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য বলে ঘোষণা করেন। তার এ প্রতীকী বিচারের পর দেশব্যাপী এ আন্দোলন ছড়িয়ে পড়ে। তৎকালীন সরকারের বিরোধিতা, জেল-জুলুম সহ্য করে তিনি এ আন্দোলন গড়ে তুলেছিলেন। আন্দোলন চলাকালীন তার ক্যানসার আরও বেড়ে যায়। আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাহানারা ইমাম ১৯২৯ সালের ৩ মে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন। তার লেখা ‘একাত্তরের দিনগুলি’ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অনন্য দলিল।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে দিনটি উপলক্ষ্যে বুধবার ৩টায় জাতীয় জাদুঘরে জাহানারা ইমাম স্মারক বক্তৃতা, আলোচনাসভা ও জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডুমুরিয়ায় কৃষক জিএ পি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় প্রোগ্রাম অন এগ্রিকালচার এ‍্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ‍্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় দিনব‍্যাপী কৃষক জিএ পি সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ ডুমুরিয়া এর আয়োজনে ২৫ জুন মঙ্গলবার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব‍্য দেন  কৃষিবীদ মোঃ মোছাদ্দেক হোসেন পাটনার প্রকল্পের মনিটরিং অফিসার, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ হামিদুল ইসলাম ও প্রশিক্ষক  অধির কুমার বিশ্বাস প্রমুখ।

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপসায় আলোচনা সভা ও কেক কাটা 

//তরুণ কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক//
বাংলাদেশ আওয়ামীলীগের  ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আলোচনাসভা ও কেক কাটা ২৩জুন সকাল ১১টায় রূপসা উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
 উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে জুম কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী।
 প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মো:কামরুজ্জামান জামাল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন  নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস‍্য ফ ম আ:সালাম, শিউলী সরোয়ার, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা,  মোরশেদুল আলম বাবু, সাবেক সাধারণ সম্পাদক  সরদার আবুল কাশেম ডাবলু।
যুগ্ম সাধারণ সম্পাদক  অধ‍্যাপক ডা.শ‍্যামল দাস এর পরিচালনায় বক্ততা ও উপস্থিত ছিলেন  জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, সরদার জাকির হোসেন, নবাগত ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, দপ্তর সম্পাদক  আকতার ফারুক,  আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক,  ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মো: জমির শেখ, শক্তিপদ বসু, আমজাদ হোসেন, মো: অহিদুজ্জামান,  জুলফিকার আলী, মো: আরিফুজ্জামান, প‍্যানেল চেয়ারম্যান শেখ আনিছুর রহমান মিঠু, মনির হোসেন মোল্লা,নাসির হোসেন সজল,বিনয় হালদার, মিজান সরদার, তাহিদ মোল্লা, ফরিদ শেখ, হারুন মোল্লা, মাধুরী সরকার, স্বেচ্ছাসেবকলীগের রাজিব দাস,
ইউপি সদস‍্য  মঈন উদ্দীন, ইনতাজ মোল্লা, মাসুম শেখ, দাউদ শেখ, হাফিজ ঢালী, সুকুমার বৈরাগী, লিপিকা দাস, নাজমা বেগম, ফ ম মিজানুর রহমান, আ:জব্বার সরদার,  ইলিয়াজ শেখ, মুছা লস্কর,
যুবলীগ নেতা  সরদার জসিম উদ্দীন, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ,
খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম  শাওন, সামসুল আলম বাবু,
স্বেচ্ছাসেবকলীগের মঈন উদ্দীন,  মুছা মোল্লা সবুজ,মেহেদী হাসান, ইরান মোল্লা,আসমা বেগম, ছাত্রলীগের আরিফুর রহমান কাজল, নাজমুল হুদা অঞ্জন প্রমূখ।

রূপসায় জনপ্রতিনিধিদের ভূমিকা সংক্রান্ত সেমিনার ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম শীর্ষক প্রশিক্ষণ

//এম মুরশীদ আলী, রূপসা//

সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা সংক্রান্ত সেমিনার এবং উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কর্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ গত  ২০ জুন (বৃহস্পতিবার) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রূপসায় জনপ্রতিনিধিদের ভূমিকা সংক্রান্ত সেমিনার ও ক্ষুদ্র ঋণ কর্যক্রম শীর্ষক প্রশিক্ষণ

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তৃতা করেন- খুলনা বিভাগীয় সমাজসেবা (উপসচিব) পরিচালক  অনিন্দিতা রায়। তিনি বলেন- দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ‘বয়স্কভাতা’ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পুরুষ ও মহিলাসহ দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ভাতা প্রদানের আওতায় আনা হচ্ছে। তিনি আরো বলেন- বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গিকার হিসেবে বয়স্কভাতাভোগীর মাসিক ভাতার হার বৃদ্ধি করা হয়।

চলতি ২০২৩-২৪ অর্থ বছরে ৫৮ লক্ষ ০১ হাজার বয়স্ক ব্যক্তির জন্য এ খাতে বরাদ্দ রয়েছে। বয়স্কভাতা স্বচ্ছতা গ্রহণযোগ্য করে তোলার জন্য মহিলাদের বয়স ৬৫ বছর থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ ডাটাবেইজ প্রণয়ন হয়। ২০১৭-২০১৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা আংশিক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে পরিচালিত হয়েছে। ভাতাভোগীদের নগদ ও বিকাশ এবং এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে করা হচ্ছে।

রূপসায় জনপ্রতিনিধিদের ভূমিকা সংক্রান্ত সেমিনার ও ক্ষুদ্র ঋণ কর্যক্রম শীর্ষক প্রশিক্ষণ

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, কানিজ মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক,আইনাল হক।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পিকিং শিকদার, রূপসা থানা ওসি তদন্ত (অপারেশন) মো. মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, তথ্য আপা দিলশান আরা, আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসহাক সরদার, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান প্রমূখ। এ ছাড়া পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাগণ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এস ও ডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন ১৯ জুন  বুধবার সকালে উপজেলা  অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত  হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা এর আয়োজনে ও ডুমুরিয়া  উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত  প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা  নির্বাহী অফিসার মোঃ আল আমিন।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেনর সঞ্চালনায়ে কর্মশালায়  প্রধান অতিথি হিসাবে বক্তব‍্য দেন দুর্যোগ ত্রান মন্ত্রণালয খুলনার উপ পরিচালক মোঃ ইউনুছ আলী ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরশাফুল আলম,  উপজেলা  আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দার ইউপি চেয়ারম্যানদ্বয় এম জহুরুল ইসলাম, মনোজিৎ বালা, গাজী তৌহিদুজ্জামান, শেখ দিদারুল ইসলাম, শেখ হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম হেলাল, সুরজিৎ বৈধ‍্য,শেখ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র দে,  অধ‍্যক্ষ সমারেশ মন্ডল,  উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক  ও এনজিও প্রতিনিধিরা।

রামপাল উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা; ১৫০ টি পরিবার পেল নতুন ঠিকানা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

শতশত পরিবারকে ভূমিহীন ও গৃহহীন রেখেই বাগেরহাটের রামপাল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮ হাজার ৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরপরেই উপজেলার উপকারভোগীদের মাঝে ঘর ও জমির দলিলাদি হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে উপজেলায় ৫ম পর্যায়ে সর্বমোট ১৫০ টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মো. মতিউর রহমান, এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল থানার ওসি সোমেন দাশ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, সহকারী তহশিলদার এ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারের সদস্যরা।

বাগেরহাটের কচুয়ায় মুজিব শতবর্ষের ঘর পেলেন ১১৬ পরিবার 

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীর ১১৬টি ঘর পেলেন গৃহহীন পরিবার। মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী গণভবনথেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আশ্রয়ন প্রকল্প-২এর ৫ম পর্যায় (২য় ধাপ) এর উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এর আগে শেখ তন্ময় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাখীব্যানার্জী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার আবু হাসনাত খান (পিপিএম), কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বাবু।

অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখসুমন, হনুফা খাতুন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।