ডুমুরিয়ায় এলজিইডির মানববন্ধন কর্মসূচী পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

চট্টগ্রাম সিটি কপোরেশনের প্রকল্প পরিচালক  ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী উপর হামলা ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে ৩০ জানুয়ারি সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলা  প্রকৌশলী দপ্তর (এলজিইডি ) এর উদ‍্যেগে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হযেছে।

মানববন্ধন কর্মসূচীতে উল্লেখ করা হয় বর্তমান  সরকারের সকল উন্নযন কাজে প্রকৌশলীরা অগ্রনী ভূমিকা পালন করে আসছে। তখনই এক শ্রেনীর স্বার্থ বিরোধী লোকেরা চট্টগ্রাম সিটি কপোরেশনের প্রকৌশলীকে শারীরিক ভাবে লাঞ্চিত করে গোটা দেশের প্রকৌশলীদের অস্তিত্বের উপর আঘাত করেছে।

মানববন্ধন কর্মসূচি চলাকালীন বক্তব‍্য দেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম  সহকারী প্রকৌশলী গৌতম মন্ডল ও এলজিইডি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুজ্জামান, গোপাল চন্দ্র দে, শেখ রবিউল ইসলাম, সমাজসেবক শেখ জামিল আক্তার লেলিন সহ  এলাকার সুধীজন।

 

 

বরগুনার আমতলীতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি// 

বরগুনার আমতলীতে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য উপস্থিত ছিলেন, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ, আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম মিজানুর রহমান,সদর উপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান,আঠারগাছিয়া ইউপি মোঃ রফিকুল ইসলাম রিপন,হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভেকেট এইচ,এম মনিরুল ইসলাম মনি,আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,এম,ইউ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম শাহ আলম কবির,এম,ইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হান্নান,সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার সহ আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রশাসনের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সকলে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

রূপসায় সমাজ সেবা দপ্তরের আয়োজনে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

//রূপসা প্রতিনিধি//

রূপসা উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে আইচগাতী ইউনিয়ন এ সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে  কমিউনিটি ডায়ালগ ২৩জানুয়ারী সকালে অনুষ্ঠিত হয়।

এসম য়,উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা  জেসিয়া জামান,ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক মো: আশরাফুল বাবুল ,ইউপি সচিব, প্যানেল চেয়ারম্যান  ওয়াহিদুজ্জামান মিন্টু, শেখ আনিছুর রহমান মিঠু, ইউপি সদস্যসহ অনেকেই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সমাজকর্মী তাজমীরা খাতুন।

অপরদিকে গত ২৬ জানুয়ারী সকালে টিএসবি ইউনিয়ন এ উপজেলা সমাজসেবা দপ্তরের এর  আয়োজনে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে কমিউনিটি ডায়ালগ  অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা  জেসিয়া জামান,প্যানেল চেয়ারম্যান সৈয়দ আওরঙ্গজেব স্বর্ণ, মঈন উদ্দীন শেখ,ইউপি সচিব,ইউপি সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সমাজকর্মী প্রেমাংশু তরফদার,

এছাড়া গত ২৬ জানুয়ারী বিকালে নৈহাটি ইউনিয়ন এ  শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা  জেসিয়া জামান,ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মো: কামাল হোসেন বুলবুল, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, কামরুজ্জামান সোহেল,ইউপি সচিব,ইউপি সদস্য রিনা পারভীন, আশাবুর রহমানসহ অনেকেই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সমাজকর্মী প্রেমাংশু তরফদার।

অভয়নগরের কৃতি সন্তান আলহাজ্ব মোশারফ হোসেন মাসুদ দ্বিতীয়বারের ন্যায় আবারো  হলেন ফল ব্যবসা সমিতির উপদেষ্টা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

দক্ষিণবঙ্গের  সর্ববৃহৎ ফল ব্যবসায়ী সমিতির ২য় বারের ন্যায় আবারও সন্মানিত   উপদেষ্টা হলেন আলহাজ্ব মো. মোশারফ হোসেন (মাসুদ)।

তিনি যশোর জেলার অভয়নগর  উপজেলার  বালিয়াডাঙ্গা গ্রামের  কৃতি সন্তান মরহুম  আব্দুল কাদের মোল্লার ছোট ছেলে।  তিনি বাংলাদেশে  ফল আমদানি ও সরবরাহ করে থাকেন। সম্প্ৰতি অনুষ্ঠিত সমিতির  সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর ফল ব্যবসায়ী  সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইকবাল হোসেন চুন্নুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একজন সৎ দক্ষ ও সফল ব্যবসায়ীকে উপদেষ্টা নির্বাচিত করায় ফল ব্যবসায়ীরা সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলোকিত প্রজন্মের স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু, প্রজন্মের নিয়ে স্বপ্ন দেখে আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা- শেখ ফজলে শামস পরশ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলছেনে, বাগেরহাটের কচুয়ায় স্থাপিত শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজ এই এলাকাকে সমৃদ্ধ করবে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মাধ্যমে আমরা সেই আলোকিত প্রজন্ম পাবো যে আলোকিত প্রজন্মের স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু, প্রজন্মের নিয়ে স্বপ্ন দেখে আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাবার নামের এই শিক্ষা প্রতিষ্ঠান সত্যিই আমাকে উদ্বেলিত করে বিমোহিত করে। আমি আবেগে আপ্লুত যে আমার বাবার হাজার হাজার অনুসারী আছেন, এটা আমার জন্য গর্বের।

কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায়  সম্মানিত অতিথি ছিলেন,বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিবির পরিচালক শেখ সোহেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভাইস চেয়ারম্যান  শিকদার ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,নকীব নজিবুল হক,বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল হাসান কচি। কচুয়া শহিদ শেখ  ফজলুলহক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ নরেশ চন্দ্র রায় সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম।

ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা ও উন্নযন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 //জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা পরিষদের  উন্নযন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ২৬ জানুয়ারি  বৃহস্পতিবার বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি”র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সভায় বক্তব‍্য দেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহীন খসরু, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম, অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম,  সিনিয়র মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার, ইউপি চেয়ারম‍্যানদ্বয দিদারুল ইসলাম, গাজী তৌহিদুজ্জামান, গোপাল চন্দ্র দে, জহুরুল হক, বিমল কৃষ্ণ সানা, শেখ রবিউল ইসলাম, রফিকুল ইসলাম হেলাল, ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান শফিকুল ইসলাম ও আমজাদ হোসেন ফকির,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,  কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরাফত জামিল, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নযন  কর্মকর্তা ওবাইদুল হক, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

ডুমুরিয়ায় মাগুরখালীতে শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নে কমিউনিটি ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।

২৩ জানুয়ারি  সোমবার  বিকেলে মাগুরখালী ইউনিয়ন পরিষদের  হলরুমে  উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  ইউপি চেয়ারম‍্যান বিমল কৃষ্ণ সানা ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস এর পরিচালনায় আরো বক্তব‍্য দেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস‍্য, সুধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন  প্রমুখ।

 

ডুমুরিয়ায় শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় কমিউনিটি ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।  গতকাল রবিবার বিকেলে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের হলরুমে  উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম‍্যান গাজী হুমাাউন বুলু।

বক্তব‍্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,  সোনালী ব‍্যাংকের ম‍্যানেজার রুহুল্লা ইউপি সচিব শৃীধাম বালা, ইউপি সদস‍্য খান আবু বক্কার, শেখ আমজাদ হোসেন,লুৎফর রহমান মোড়ল, আব্দুল গফফার, হাবিবুর রহমান, নাজমুল হোসেন বকুল,  আছাবুর রহমান, দেবাশিষ মন্ডল,  আসমা পারভীন, পারুল বেগম, প্রমুখ।

 

নড়াইলে “প্রধানমন্ত্রী অনুমোদিত সাইনবোর্ডে লেখা’ সর্ব রোগের চিকিৎসক খোকন? এর খুঁটির জোর কোথায়?

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

নড়াইলে প্রধানমন্ত্রী অনুমোদিত সাইনবোর্ড লাগিয়ে অবৈধভাবে সর্বরোগের চিকিৎসা চলছে দীর্ঘদিন যাবত। হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অবৈধ কর্মকান্ড নিয়ন্ত্রনে রাখতে পালন করে রেখেছে দালালচক্র নাশকতাসহ একাধিক মামলার আসামীদের নেতৃত্বে মাস্তান বাহিনী। যার সংবাদের সংগ্রহে যাওয়ায় তিন সাংবাদিককে মাইকে ডাকাত সাংবাদিকরা হামলা করেছে ঘোষণা দিয়ে পেটানো ও মিথ্যা সাঁজানো চাঁদাবাজি দিয়ে এখনো বহাল তবিয়তে থাকা কথিত এই ভূয়া চিকিৎসক খোকন (নামধারী হুজুরের) খুঁটির জোর কোথায়? এমন প্রশ্ন এখন নড়াইল সহ সারাদেশের সাংবাদিক সমাজের।জানা যায়, নড়াইলের সদর উপজেলার আগদিয়া গ্রামের আব্দুর রউফ সিকদার ওরফে (নামধারী খোকন হুজুর)। তিনি একজন সর্ব রোগের চিকিৎসক বলে নিজেকে দাবি করে । ইউনানী ও আর্য়ুবেদীসহ নানা অপচিকিৎসা দিয়ে সাধারণ অসহায় মানুষকে ধোকা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই কথিত চিকিৎসক খোকন।দীর্ঘদিন ধরে ভুয়া সর্বরোগের এই চিকিৎসক জিনের আছর, ঝাড় ফুক, প্রেমের সম্পর্ক গড়ে দেয়া, স্বামী স্ত্রী’র মিলন, নিঃসন্তান দম্পত্তির সন্তান দেওয়া, যৌনরোগ, কিডনিজনিত সমস্যা, হার্টের সমস্যা, আল্সার, গ্যাষ্ট্রিক, করোনা, টাইফয়েড জ্বর, মাথা ব্যাথা, হাটু ব্যথা, ক্যান্সার, জন্ডিস, হাঁপানি, লিভার সমস্যাসহ মহিলাদের যাবতীয় রোগের চিকিৎসা করে আসছেন ,সেই সাথে নামসর্বস্ব নিম্নমানের কোম্পানির আর্য়ুবেদী ও ইউনানী চিকিৎসা দেন তিনি। এলাকায় তিনি গড়ে তুলেছেন বিশাল অবৈধ কর্মকান্ডের সহযোগী সিন্ডিকেট। বিজ্ঞ মহলের অভিমত একাই তিনি সর্ব রোগের চিকিৎসা করলে সারাদেশে ও বিদেশ থেকে ডাক্তারী পড়ে চিকিৎসা দেয়া ও মানসম্পন্ন হাসপাতালগুলোর কি দরকার? গত (১৩ জানুয়ারি) শুক্রবার সাংবাদিকরা সরেজমিনে গেলে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে কথিত সর্ব রোগের চিকিৎসক (নামধারী হুজুর ) খোকনের থলের বিড়াল। এই ভুয়া চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা জানতে চাইলে সঞ্চারিত হয় নতুন অভিজ্ঞতার ঝুলি। তিনি বলেন, আমি জেনারেল লাইনে কামিল পাশ কিন্তু বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় জেনারেল বিভাগের কামিল বলে কোন বিভাগ নাই। আছে বিজ্ঞান, মানবিক, ব্যনিজ্য। তিনি নাকি সাধারন বিভাগ নিয়ে পাশ করেছেন। তাহলে প্রশ্ন থাকে যে তিনি কি শিক্ষা ব্যবস্থায় সাধারণ বিভাগ নামে নতুন বিভাগ নিজে তৈরি করেছেন?অপরদিকে, সর্বরোগের রোগীদের চিকিৎসক খোকন কিভাবে আর্য়ুবেদী ও ইউনানী চিকিৎসা দেন। এবিষয়ে তিনি কোন কোন সঠিক উত্তর দিতে পারে নাই। শুধু তিনি স্বীকার করেছেন তার একটু যোগ্যতা কম। যা হাস্যকর ছাড়া কিছুই নয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়-ঔষধ প্রশাসন পরিদপ্তর কর্তৃক আর্য়ুবেদী ও ইউনানী চিকিৎসা সেবা প্রদানের জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে। রয়েছে ওষুধ প্রস্তুত, মজুদ ও বাজারজাতে ফার্মেসী নিয়ন্ত্রনে আইন। কিন্তু এই সর্বরোগের চিকিৎসক খোকন নিজ বাড়িতে আনুমানিক ৭/৮ লাখ টাকার ইউনানী ও আর্য়ুবেদী ঔষধ মজুত ও বিক্রয় অব্যাহত রেখেছেন। যা স্বাস্থ্য মন্ত্রনালয়-ঔষধ প্রশাসন পরিদপ্তর ও চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনের পরিপন্থী।তিনি শুধুমাত্র হলুদ খামে প্রশাসন ও কথিত সাংবাদিকদের নিয়ন্ত্রন করে কোন আইনের তোয়াক্কা না করে ইচ্ছামত প্রশাসনের ভয় দেখিয়ে ও পালিত মাস্তান বাহিনীকে ব্যবহার করে চালিয়ে যাচ্ছনে সর্ব রোগের অপচিকিৎসা। অথচ ঔষধ ও চিকিৎসা সেবা সঠিক ব্যবস্থায় প্রয়োগ করে জীবন বাঁচানোর জন্য।ঘটনার দিন সাংবাদিকদের উপর চড়াও হয়ে মারধর, লাঞ্চিত করে নড়াইল থানায় তদন্ত ছাড়াই সাঁজানো মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে জেল-হাজতে পাঠায়। ওইদিন তাদের হামলা ও মারধরে সাংবাদিকরা মারাও যেতে পারতো। এ বিষয়ে শত শত জাতীয় আঞ্চলিক প্রিন্ট এবং অনলাইন পত্রিকায় ফলাও সংবাদ প্রকাশ হলেও নড়াইল জেলার সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়েনি। যেন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রশাসনের ঘুম ভেঙ্গে সারাদেশের সাংবাদিক সমাজ সুষ্ঠু তদন্ত চেয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও কথিত সর্বরোগের চিকিৎসককে গ্রেফতার সহ আইনের আওতায় এনে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।উক্ত ঘৃনিত ঘটনায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি প্রবীণ প্রথিতযশা সাংবাদিক এনামুল কবির টুকু নিজে জেলা আইন শৃঙ্খলা মিটিং-এ সাংবাদিকদের উপর হামলার নগ্ন ঘটনার সুষ্ঠু তদন্ত ও কথিত সর্বরোগের চিকিৎসককে আইনের আওতায় আনার জোর দাবি জানান।সাংবাদিকদের কাছে থাকা তথ্য প্রমাণ ও ভিডিও ফুটেজে ঘটনার সময়, আগে ও পরে আব্দুর রউফ সিকদার সাংবাদিকদের জানান, সাংবাদিকরা আমার যোগ্যতা যাচাই করতে এসেছে, তারা কোন চাঁদা চায়নি। যার ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার তথা ভাইরাল হয়েছে।এদিকে, তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের প্রশ্নের কোন সদুত্তর দিতে না পেরে আব্দুর রউফ সিকদার ঢাকার ইউনানী ও আয়ুর্বেদী ”ইকরাম কোম্পানির’ এমডি পরিচয়দানকারী ইকরাম নামের এক ব্যাক্তিকে মুঠোফোনেসাংবাদিকদের সাথে কথা বলতে ধরিয়ে দেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আব্দুর রউফ সিকদার ঢাকায় আমার কাছে আসলে আমি ঢাকার একটি কলেজে ভর্তি করে দেই এবং কোন ক্লাস করা লাগেনি যারা জানে তারা বোঝে, কিছু দিন পরে আমি আব্দুর রউফ সিকদারকে একটি সার্টিফিকেট নিয়ে দিয়েছি।এরপর আবারও নড়াইলের দন্তচিকিৎসক নাছির উদ্দিনকে ফোনে ধরিয়ে দেন। তিনি সাংবাদিকদের বলেন, আব্দুর রউফ সিকদারের কোন সার্টিফিকেট নাই। অনেক দিন ধরে কবিরাজি করেন। তাই উনি ঔষুধ বিক্রি করতে পারবে বলে সার্টিফাইড করেনকিন্তু মিথ্যাবাদী, খোকন হুজুর পরিচয়দানকারী কথিত সর্বরোগের চিকিৎসক আব্দুর রউফ সিকদার মান্তান বাহিনী দিয়ে সাংবাদিকদের উপর হামলা মারধর ও তাদের নামে মিথ্যা-ভিত্তিহীন, সাঁজানো চাঁদাবাজি মামলা দায়ের করে। যা চরম লজ্জাজনক, ঘৃণিত ও নিন্দনীয় বিষয়। এবিষয়ে নড়াইল জেলার সিভিল সার্জন নাসিমা আকতারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা কাগজ পত্র জমা দেন তারপর তদন্ত করে দেখবো। সিভিল সার্জন এবিষয়ে নড়াইল সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়কের সাথে কথা বলার পরামর্শ দেন।

বরগুনার আমতলী পৌরসভায় বিতরণ করা হলো প্রধানমন্ত্রীর দেয়া ৫০০ কম্বল

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরন করা হয়েছে।

আজ শুক্রবার আমতলী পৌরসভায় এ কম্বল বিতরন করা হয়। পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান কম্বল বিতরন কার্যক্রম উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলী পৌরসভায় অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য কম্বল বরাদ্দ দিয়েছেন। শুক্রবার আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান পৌরসভা প্রাঙ্গণে এ কম্বলগুলো বিতরণ করেন।

বরগুনার আমতলী পৌরসভায় বিতরণ করা হলো প্রধানমন্ত্রীর দেয়া ৫০০ কম্বল

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, নারী কাউন্সিলর মোসাঃ লিপি বেগম, মোসাঃ ফরিদা ইয়াসমিন প্রমুখ।
৮০ বছরের বৃদ্ধা আয়শা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসনার লইগ্যা দোয়া হরি। এই শীতে মুই একখান কম্বল পাইছি, এহন আর শীতের কষ্ট করতে হইবো না। রাইতে ভালো কইররা ঘুমাইতে পারমু।
আমতলী পৌর সভার মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চল উন্নয়নের রূপকার।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দক্ষিণাঞ্চল উন্নয়নেন দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আমতলী পৌরসভার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য শীতকষ্ট দুরকরনের জন্য কম্বল দিয়েছেন। এই কম্বলগুলো বিতরন করেছি।