অভয়নগরে বর্ণিল আয়োজনের মধ্যে ৫১তম মহান বিজয় দিবস উদযাপন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে বর্ণিল আয়োজনের মধ্যে ৫১তম মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ১৬ ডিসেম্বর) সকালে দিবসটির প্রথম প্রহরে অভয়নগর থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে নির্মিত শহীদ বেদিতে ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।

অভয়নগরে বর্ণিল আয়োজনের মধ্যে ৫১তম মহান বিজয় দিবস উদযাপন

ধারাবাহিকভাবে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, নওয়াপাড়া পৌরসভা, থানা পুলিশ, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ এর নেতৃত্বে নওয়াপাড়া প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পণ করে।

অভয়নগরে বর্ণিল আয়োজনের মধ্যে ৫১তম মহান বিজয় দিবস উদযাপন

দিবসটির দ্বিতীয় অধিবেশনে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাহ উদ্দীন, থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান।

অন্যান্য কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যেগে শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভয়নগরে উপজেলা অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের বিজয় দিবস পালন

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

অভয়নগরে উপজেলা অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় ধোপাদীতে অত্র প্রতিষ্ঠানের ব্যানার একটি বিজয়ের র‌্যালী প্রদক্ষিণ করে। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার ফিল্ড সুপার ভাইজার ইসহাক আলী, মনারঞ্জন কুমার, শিক্ষক তুহির রায়, মনবেশ কুমার, হাসনা হেনা, মোসা. সাদিয়া, অপি দত্ত, মঞ্জুয়ারা, পলি বেগম, অমিত দত্তসহ অভিভাবক মন্ডলী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমতলীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস’২২ উপলক্ষে আমতলী পৌরসভার পক্ষ থেকে আমতলী উপজেলার সর্ব কালের সর্বশ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল চারটার সময়ে আমতলী পৌরসভার আয়োজনে পৌর এলাকায় বঙ্গবন্ধু মুরাল চত্বরে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম,আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুদ্দিন শান,মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমতলীতে থানা দখলমুক্ত পরবর্তী অন্তবর্তী কালীন আমতলী থানার ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম পাশা তালুকদার,চাওড়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান,বরগুনা জেলা পরিষদ সদস্য আহুরুজ্জামান আলমাস খান,আমতলী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান মনি,আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধাকে মাঝে পৌর মেয়র মতিয়ার রহমান এর পক্ষ থেকে বিভাগে উপহার সামগ্রী প্রদান করা হয়।

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পুষ্পার্ঘ্য অর্পণ

//শ্যামল বিশ্বাস,বিশেষ প্রতিনিধি মাগুরা//

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মহম্মদপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ কারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর শাখা কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

১টি যুদ্ধ দীর্ঘ ৯ মাস, ৭জন বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম,বীর প্রতিক সহ অসংখ্য বীরযোদ্ধাদের সাহস আর জীবনের বিনিময়ে অর্জিত ১টি মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মাগুরার মহম্মদপুর উপজেলার সর্বস্তরের জনগণ সহ বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিকদের সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটি।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর শাখার সভাপতি তৌহিদুল ইসলাম ইমরুল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সেতুর নেতৃত্বে মহম্মদপুর উপজেলায় জাতির পিতার প্রতিকৃতিতে সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির সূর্যসন্তানদের প্রতি একমিনিট নিরবতার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

বরগুনার আমতলীতে মহান বিজয় দিবস পালিত

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসেন শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে স্মৃতি সৌদে উপজেলা প্রশাসন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলী, পৌরসভা, আমতলী রিপোর্টার্স ইউনিটি, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী- বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় আমতলী সরকরী একে মডেল হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশ্রাফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান বিশেষ অতিথি আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান। কুচকাওয়াজ ও ডিসপ্লের ছালাম গ্রহণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান এরপর একই স্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সকাল ১১টায় পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু মুরালে পুস্পমাল্য অর্পণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, মসজিদ- মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার বিতরণ, ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছেন।

বাগেরহাটের রামপালে শ্রদ্ধা ও স্মরণে বিজয় দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে শ্রদ্ধা ও স্মরণে মহান  বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার ভোর ৬ টায় তোপধ্বনির মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়। রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় পরিষদ মাঠের সবুজ চত্বরে নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা, কলেজ, বিদ্যালয়, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

এ সময় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। পরে কুচকাওয়াজে অংশ নেওয়া বিজয়ী ও সকলকে পুরষ্কৃত করা হয়। বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল আলম বক্তিয়ার ও প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, প্রেসক্লাব রামপালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক মানুষ ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। বিকাল ৩ টায় সরকারি কলেজ মাঠে মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান, পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, দুপুরে এতিম খানা ও হাসপাতালে উন্নত মানের খাবার বিতরণ। জুম্মাবাদ জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

অভয়নগরে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছেন শিক্ষা অফিসার

//মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে মহিলা স্বাস্থ্যসেবা কর্মকর্তার অভিযোগের তদন্ত শুরু করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জানাগেছে, অভয়নগর উপজেলার ৫০নং গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সর্দারের বিরুদ্ধে শুভরাড়া ইউনিয়ন সিনিয়র স্বাস্থ্যসেবা কর্মকর্তা মমতাজ খাতুন লিখিত অভিযাগ করেন। ওই সূত্র ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা’র সহকারি শিক্ষা  অফিসার কামরুন্নাহার হাসিনা বানু এ ব্যাপারে তদন্ত শুরু করছেন । বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সর্দারকে তলব করে শুনানি করেন এবং লিখিত জবাব নেন। এরপর বাদী স্বাস্থ্যসেবা কর্মকর্তা মমতাজ খাতুনকে ডেকে বিস্তারিত শুনানি নেন।

মমতাজ বেগম জানান, বিদ্যালয়ের দপ্তরী লিটন সরদার তার সঙ্গে নোংরা আচরণ করে কুপ্রস্তাব দেয়। তাই উপজেলা সহকারি শিক্ষা অফিসার কামরুন্নাহার হাসিনা বানু তার দপ্তরে ডেকে বিষয়টি বিস্তারিত আমার কাছ থেকে জানেন। অভিযুক্ত দপ্তরী লিটন সরদার বলেন, শীলতাহানির  অপরাধে গ্রামবাসীর চাপে জরিমানা দিয়েছি  ২০ হাজার টাকা। উপজেলা শিক্ষা অফিস থেকে আমাকে নোটিশ করা হয়েছে । এ ব্যাপারে সহকারি শিক্ষা অফিসার কামরুন্নাহার হাসিনা বানু বলেন, গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সর্দারের বিরুদ্ধে অভিযাগ করা হয়েছে। তাকে ডেকে শুনানি করছি। এলাকাবাসীর অভিযাগ গুলো লিখিতভাবে নেয়া হয়েছে তদন্ত চলছে । উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম জানান, এ ব্যাপারে তদন্ত চলছে ।

সহকারি শিক্ষা অফিসার কামরুন্নাহার হাসিনা বানুসহ তদন্ত কমিটি করে দেয়া হয়েছে । তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ২৭অক্টাবর বহস্পতিবার সকালে তিনি ৫০নং গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচিতে ছিলেন। সকাল আনুমানিক ১১ টার সময় উক্ত বিদ্যালয়ের দপ্তরী লিটন সরদার তার সঙ্গে নোংরা আচরণ করে কুপ্রস্তাব দেয়, উপজেলার ৫০নং গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. লিটন সরদারের বিরুদ্ধে শুভরাড়া ইউনিয়ন সিনিয়র স্বাস্থ্যসেবা কর্মকর্তা মমতাজ খাতুন লিখিত অভিযাগ করেন বিভিন দপ্তর।

খুলনার রূপসায় শহীদ বৃদ্ধিজীবী দিবস পালিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা//
শহীদ বৃদ্ধিজীবী দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা গত ১৪ ডিসেম্বর সকালে বিজয় মঞ্চে পুষ্পমাল্য অর্পন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

উপজেলা সহকারি কমিশনার( ভুমি )মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা,
উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, কৃষি কর্মকর্তা মো. ফরিদ উজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহম্মেদ,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব‍্যানার্জী,পল্লী বিদ্যুতের এজিএম হালিম খান,আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, তথ‍্য আপা দিলশান আরা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, আলহাজ্ব নজরুল ইসলাম,পল্লি সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মুক্তা মন্ডল প্রমূখ।

খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব এবং সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

a//ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার//

খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার (HRJS) মহাসচিব দেওয়ান ওমর ফারুক এবং খুলনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার গণমাধ্যম কর্মীরা।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নগরীর স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় মহাসচিব ওমর ফারুক, মানবাধিকার ও সাংবাদিক বিষয়ে খোলাখুলি আলোচনা করেন।এ সময় তিনি বলেন, মানবাধিকার কর্মী হিসেবে আমাদের সকলের করনীয় কি তা জানতে হবে।পাশাপাশি সাংবাদিক হিসেবে সঠিক তথ্য সংগ্রহ এবং ন্যায়ের পক্ষে কাজ করে যেতে হবে।তিনি মানবাধিকারের নানা বিষয়ে উল্লেখ করে বলেন, মানুষের জীবন,অধিকার, সমতা এবং মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধাগুলিই মানবাধিকার।মানবাধিকার মানুষের জন্মগত অধিকার।এই অধিকারগুলি কেউ কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না।১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করা হয়। সেখানে মানুষের মৌলিক মানবাধিকারগুলি চিহ্নিত করা হয়েছে।এ জন্য প্রতিবছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালিত হয়।

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ অনুযায়ী “মানবাধিকার অর্থ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দ্বারা নিশ্চিত কোন ব্যক্তির জীবন,অধিকার, সমতা, মর্যাদা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুসমর্থিত এবং বাংলাদেশের প্রচলিত আদালত দ্বারা বলবৎ যোগ্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে ঘোষিত মানবাধিকার।”

সভা শেষে মহাসচিব দেওয়ান ওমর ফারুক খুলনা জেলা কমিটির বিষয়ে আলাপ আলোচনা করেন,এবং খুব শীঘ্রই যাতে খুলনা জেলাতে একটি কমিটি দেওয়া যায় তার বিষয়ে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। পরে সকলের উদ্দেশ্য উষ্ণ ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে উক্ত মতবিনিময় সভা শেষ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতা ও নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে:সালাম মূর্শেদী এমপি

/আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফল রাষ্ট্রনায়ক আখ্যা দিয়ে খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, তার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ বৈষম্যহীন ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে।

‘স্বাধীনতার পরবর্তীতে ৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্যহীন সমাজ ও দেশ গঠনের ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার সময় আমাদের দেশ অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তিগত, শিল্পায়ন থেকে শুরু করে সকল কিছুতেই পিছিয়ে ছিল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতা ও নেতৃত্বের কারণেই সেই অবস্থা থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, ‘২০০৮ সালে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করলে, অনেকেই ব্যাঙ্গাত্মক কথাবার্তা বলেছিল। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বেই দেশ অকল্পনীয় গতিতে এগিয়ে যাচ্ছে।

‘সংবিধানের চার মূলনীতির মূলমন্ত্র হচ্ছে প্রগতিশীলতা। বর্তমান প্রযুক্তির যুগে বৈষম্যহীন সমাজ বলতে কেবল অর্থনৈতিক বিষয় বুঝায় না। শিক্ষা থেকে শুরু করে কর্মক্ষেত্রসহ সকল পর্যায়ে নারীদের অংশগ্রহণ বেড়েছে। সকল পর্যায়ের বৈষম্য দূর করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে সকল কাজ করছে তা এখন দৃশ্যমান। দেশ হতে মৌলবাদ ও জঙ্গিবাদ ধ্বংস করতে সক্ষম হয়েছি, আর প্রগতিশীল হিসেবে পরিচিতি লাভ করেছি। প্রগতিশীলতা এবং শেখ হাসিনা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। শেখ হাসিনার বাংলাদেশ এখন বিশ্বে অনুকরণীয়।’

তিনি আরো বলেন, “আমাদের দেশ উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে, অর্থনৈতিক অগ্রগতিও দ্রুত এগিয়ে যাচ্ছে। এর সাথে আমাদের ধনী-দরিদ্র্যের বৈষম্য হ্রাস করতে হবে। সম্পদের সুষম বণ্টন হলে ধনী-দরিদ্র্যের মাঝে সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং উন্নয়ন টেকসই হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানসহ সকলে মিলেমিশে যেভাবে বাঙালিত্ব ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম, ঠিক তেমনি দেশের উন্নয়নের ভাগ সকলের মাঝে সুষমভাবে বণ্টন করতে হবে।

আজ (১৩ডিসেম্বর)মঙ্গলবার বিকালে রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে   উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস ও  বিজয় দিবস সফল করার লক্ষ্যে রূপসা উপজেলা আওয়ামীলীগ এবং সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশার  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন  জেলা আওয়ামীলীগ সদস্য ফ.ম আঃ সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস‍্য আঃ মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা,মোরশেদুল আলম বাবু,খান শাহাজাহান কবীর প্যারিস, নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,দপ্তর সম্পাদক আকতার ফারুক।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় আরো বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা সেলিম মোল্যা,প্রভাষক ওয়াহিদুজ্জামান, শ,ম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,মোঃ কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব ইসহাক সরদার, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ্বাস,বিনয় কৃষ্ণ হালদার, আরিফুজ্জামান লিটন, সরদার মিজানুর রহমান, মুনীর হোসেন মোল্যা,  জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার, রবীন্দ্রনাথ বিশ্বাস,আসাদ শেখ, রিনা পারভিন,উপজেলা স্বেচ্চাসেবকলীগ সভাপতি  রুহুল আমিন রবি, সাধারণ  সম্পাদক রাজীব দাস টাল্টু,কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ,ওয়াহিদুজ্জামান আরমান মিয়া,যুব মহিলালীগের সভাপতি  আকলিমা খাতুন তুলি,  সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, প্রভাষক ওয়াহিদুজ্জামান, জেলা যুবলীগ নেতা হারুন মোল্যা, সাইফুল ইসলাম, ব্রজেন দাস, মোঃ ফরিদ শেখ, যুবলীগ নেতা বাদশা মিয়া,কামরুজ্জামান সোহেল, সাইদুর রহমান ছগির,এমপিরপ্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মইন উদ্দিন, যুবলীগ নেতা সুব্রত বাকচী,তাহিদ মোল্যা, সরদার জসীম উদ্দীন,শফিকুর রহমান ইমন,রবিউল ইসলাম, ফ,ম আইয়ুব আলী, আবুল কালাম আজাদ,এম শাহনেওয়াজ কবীর টিংকু,রতন মন্ডল,খায়রুজ্জামান সজল,সাইফুল ইসলাম শাওন, মোস্তাফিজুর রহমান হেলাল,আঃ করিম শেখ,ফ,ম, অহিদুল ইসলাম,জ্যাকি ইসলাম সজল,মারুফ খান,এহতেশামূল হক অপু,মহিউদ্দীন মানিক, আরিফুজ্জামান কাজল, নাজমুল হুদা অঞ্জন, রায়হান ফকিরসহ দলীয় নেতৃবৃন্দ।