হাইমচরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলায় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকালে বিশ্ব শিক্ষক দিবসে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি

বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এর মিলনায়তনে ‘‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু’’ এই প্রতিপাদ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এম এ মান্নান শিকদারের সঞ্চালনায় হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবেরা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি খোরশেদ আলম সিকদার,  মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল জামান খান, একাডিমি সুপারভাইজার মোঃ এহসানুল হক প্রমুখ।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষাক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান শেখসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন। বক্তারা বলেন, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।

বিশ্বের প্রায় ১০০টির মতো দেশ এ দিবসটি পালন করে। শিক্ষকদের প্রতিদান কোন কিছুর সাথেই তুলনা করা যায় না। একজন আদর্শবান শিক্ষক একজন শিক্ষার্থীর কাছে একটা পৃথিবীর মতো। আসুন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরি।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

ডুমুরিয়ায় জাতীয় স‍্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় জাতীয় স‍্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন  উপলক্ষে  ২৬ অক্টোবর  বুধবার সকালে র‍্যালি আলোচনা হযেছে। উপজেলা  প্রশাসন ও জনস্বাস্থ‍্য প্রকৌশলী অধিদপ্তর এর  আয়োজনে অফিসার্স ক্লাবের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
 বক্তব‍্য দেন মেড়িকেল অফিসার সৌরভ বিশ্বাস, জনস্বাস্থ‍্য প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী  মিঠুন রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ দাস, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, সাজিয়াড়া মড়েল সরকারী প্রাথমিক  বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম আই ডি ই বাংলাদেশ মার্কেট ডেভলমেন্ট অফিসার  মন্নুজা  বেগম চন্দনা রপ্তান প্রমুখ।  আলোচনা সভার পূর্বে একটি র‍্যালী অনুষ্ঠিত হয।

ডুমুরিয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতাভোগীদের জিটুপি পদ্ধতিতে ভাতার অর্থ নির্বিঘ্নে উত্তোলনের বিষয়ে মতবিনিময় সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া সমাজসেবা অধিদফতরের সামাজিক  নিরাপত্তা কর্মসূচীর আওতায়  ভাতাভোগীদের জিটুপি পদ্ধতিতে ভাতার অর্থ নির্বিঘ্নে উত্তোলনের বিষয়ে ডুমুরিয়া উপজেলাধীন নগদ এজেন্টগনের সঙ্গে মতবিনিময়  সভা ২৬ অক্টোবর  বুধবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।   সভায় প্রধান অতিথির  বক্তব‍্য দেন উপজেলা চেয়ারম‍্যান   এজাজ আহমেদ , সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা  আরশাফ হোসেন,   জেলা টেরিটরি কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, উপজেলা সেবা পয়েন্ট ইনচার্জ মাজেদুল ইসলাম। সহ নগদ এজেন্ট গ্রাহকরা উপস্থিত  ছিলেন। সভায় জানানো হয় উপজেলার উপকারভোগী বয়স্কভাতা ১৭৮৮৩, বিধবা ও স্বামী নিগৃহীতা ৯৫০৭, অসচ্ছল প্রতিবন্ধী ৫১৩৮, হিজড়া ১,প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন‍্য শিক্ষা উপবৃত্তি ১৮ জন, অনগ্রসর জনগোষ্ঠীর ৯০জন, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি ১১৯ জন। মোট ২১কোটি৮৫ লাখ ২ হাজার ৬শত টাকা।

প্রধান শিক্ষকের হটকারিতায় ধ্বংসের পথে অভয়নগর উপজেলা অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগর উপজেলার এক প্রধান শিক্ষকের হটকারিতার কারনে একটি অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় ধবংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে । বিদ্যালয়ের নামে সামান্য কিছু অংশ জমি দান করে তিনি বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রচেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযাগ পাওয়া গেছে । তথ্যানুসন্ধানে জানাগেছে,
প্রধান শিক্ষকের স্ত্রীকে শিক্ষক পদে ও তার ভগ্নিপতিকে নৈশ প্রহরী পদে নিয়োগ দিতে ব্যর্থ হয়ে তিনি নানামুখি ষড়যন্ত্রের পাঁয়তারা চালাচ্ছেন ও বিদ্যালয়ের শিক্ষকদের সাথে খারাপ আচরণসহ একের পর এক চাকুরি থেকে ছাঁটাই করার হুমকি প্রদান করছেন। তিনি- মাসের পর মাস বিদ্যালয়ের জরুরি সকল কাগজপত্র নিজ বাড়িতে আটকে রেখে বিদ্যালয়ে অনুপস্থিত থাকছেন‌ এবং তার পাশাপাশি একটি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানীতেও চাকুরি করছেন । অভয়নগর উপজলা অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক তুহিন রায়, সঞ্জয় গাইন, অপি দত্ত, কল্পনা রায়, মঞ্জুয়ারা আক্তার, সবিতা বিশ্বাস বলেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম বিদ্যালয়ে দুই বোনকে চাকুরি দেয়ার পর এবার স্ত্রী ও ভগ্নিপতিকে চাকুরি দিতে ব্যর্থ হয়ে গত ৩ মাস আগ থেকে নিজেই বিদ্যালয়ে বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছেন। এমনকি বিদ্যালয়ের রেজুলেশন বহিসহ সকল কাগজপত্র তিনি নিজ বাড়িতে আটকে রেখেছন। বিষয়টি নিয়ে গত প্রায় দেড় মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে বৈঠকে তিনি জানিয়ে দেন আর চাকুরি করবেন না এবং তিন দিনের মধ্যে সকল কাগজপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিবেন এইমর্মে অঙ্গীকার করেন। জরুরি বৈঠক কালে ওই প্রধান শিক্ষকের পিতাও উপস্থিত ছিলেন।
দেড় মাস অতিবাহিত হলেও তিনি এখনো কোন কাগজপত্র জমা দেননি। অবশেষে গত ১৯ অক্টোবর তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্ষমতার দাপটে হাজিরা খাতায় স্বাক্ষর করতে যান কিন্তু শিক্ষকেরা বাঁধা সৃষ্টি করলে তিনি স্বাক্ষর না করে ওখান থেকে বেরিয়ে আসেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি মোঃ মোশারেফ হোসেন জানান, বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুর রহিমের পিতা বিদ্যালয়ের নামে আট শতক জমি প্রদান করেন। শর্ত মোতাবেক তার ছেলে আব্দুর রহিমকে প্রধান শিক্ষক তার দুই বোন রাজিনা সুলতানা ও পলি খাতুনকে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে প্রধান শিক্ষকের স্ত্রী ও ভগ্নিপতিকে ওই সময় নিয়োগের চেষ্টা করেন । বিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করলে তিনি বেঁকে বসেন এবং বিদ্যালয়ের সকল কাগজপত্র নিজ বাড়িতে আটক রেখে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকতে শুরু করেন। মাসাধিক কাল অতিক্রম হওয়ার পর তাকে কারন দর্শানোর নোটিশ করা হয়। সন্তোষজনক জবাব না মিলায় পূণরায় দু’বার নোটিশ করা হলে তিনি তা গ্রহন করতে অস্বীকার করেন। এক পর্যায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পর্যন্ত গড়ায়। গত প্রায় দেড় মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠকে তিনি চাকুরি করবেন না এবং তিনদিনের মধ্যে কাগজপত্র ফেরত দেবেন মর্মে অঙ্গীকার করেন। সেই থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম একাধিকবার তাগাদা দিলেও তিনি কাগজপত্র না দেয়ায় গত বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ কার্যালয়ে ডেকে চাঁপ সষ্টি করেন। এসময় প্রধান শিক্ষক তার জমি ফেরত না দিলে কাগজপত্র দিবেন না বলে সাফ জানিয়ে দেন। বিষয়টি নিয়ে তিনি বাকবিকন্ডতায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে ইউএনও তাকে গালাগাল করছে বলে অভিযাগ করেন। তিনি প্রতিষ্ঠানটিকে রক্ষায় উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমের ব্যবহৃত ০১৯২৫-৯২৪০১৯ নম্বর যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযাগ অস্বীকার করে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে ৮ শতক জমি দেয়া আছে ওই জমি ফেরত না দেয়া পর্যন্ত তিনি কাগজপত্র ফেরত দিবেন না। তিনি কাগজ দিতে না চাওয়ায় ইউএনও তাকে গালাগালি করছে। এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সব জানি, প্রধান শিক্ষক আব্দুর রহিম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বৈঠকে তিনি চাকুরি করবেন না এবং তিনদিনের মধ্যে কাগজপত্র ফেরত দেবেন মর্মে অঙ্গীকার করেন । উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বলেন, বিদ্যালয়ের সকল কাগজপত্র নিজেই বাড়ি আটকে রেখে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকতে শুরু করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক । তাকে কারন দর্শানোর নোটিশ করা হয়। তিনি কারন দর্শানোর নোটিশের কোন জবাব দিতে পারেননি।

নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

অভয়নগর(যশোর)নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যশোর খুলনা মহসড়কের নুরবাগ মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর (শনিবার) সকাল ৯ টায় নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মুহাম্মাদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহ আলম, মুন্সি পারভেজ আহমেদ, মিজানুর রহমান, এ এস আই মনিরুজ্জামান, সাংবাদিক ডি আর আনিসসহ পুলিশ সদস্যরা । সমাবেশ শেষে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।

নড়াইলে সাংবাদিক মিল্টনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিএমএসএস’র মানববন্ধন ও প্রতিবাদ

//নড়াইল প্রতিনিধি//

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর কেন্দ্রীয় ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক নড়াইলের সাংবাদিক মিল্টনের শেখের উপর হত্যার উদ্দেশ্যে হামলাকারী সিংগাশোলপুর ইউনিয়নের বড়গাতি গ্রামের সন্ত্রাসী, চাদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী মনিরসহ বাকি সকল আসামিদের বিচার, পলাতকদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর নড়াইল জেলায় অবস্থানরত সাংবাদিকদের আয়োজনে আজ ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে নড়াইলের সদর থানাধীন সিংগা শোলপুর ইউনিয়ন পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ  অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ও দৈনিক ফুলতলা প্রতিদিনের সম্পাদক মোঃ সুমন সরদার।

মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় নেতৃবৃন্দসহ ঢাকা, খুলনা, যশোর ও নড়াইলের প্রায় ১০০ জন সাংবাদিক উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা নড়াইলের প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাথী তালুকদার, কেন্দ্রীয় নেতা মোঃ রফিকুল ইসলাম, রেজোয়ান রাজা, খন্দকার আনিসুর রহমান, তরিকুল ইসলাম, মোঃ জামির, ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান ও সন্ত্রাসী হামলার শিকার ভিকটিম মিল্টন শেখ।

আরো বক্তব্য রাখেন, আনন্দ টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও  মাইটিভির যশোর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, আইসিটি সম্পাদক নাসিম রেজা, ঢাকার সাংবাদিক রাজিয়া সুলতানা তূর্ণা প্রমূখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সুমি খান, মোঃ সাহিদ হোসেন, তামিম আহম্মেদ মনির, মোঃ হান্নান শেখ, কামাল, লিটন, মো: নুরুন্নবী সামদানী, রবিউল ইসলাম, বিশারত হোসেন, সৈয়দ রমজান সহ খুলনা, যশোর ও নড়াইলের প্রায় ১০০ জন সাংবাদিকবৃন্দ।

এ সময় সভাপতির বক্তব্যে বিএমএসএস চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, সাংবাদিক মিল্টনের উপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আসামীরা জামিনে এসে ভিকটিম সাংবাদিক মিল্টনকে হুমকি দিচ্ছে। মিল্টনের যদি আর সামান্য ক্ষতি হয়;  তাহলে সারাদেশে কাফনের কাপড় পরে কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি সকল আসামি গ্রেফতার ও তাদের কঠোর শাস্তি দাবি করেন।

মানববন্ধনের প্রধান বক্তা ও সংগঠনের মহাসচিব মো: সুমন সরদার সাংবাদিক মিল্টনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএমএসএস সকল নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের পাশে ছিলো- আছে।  ঠিক মিল্টনের পাশেও আছে থাকবে।

তিনি হামলাকারী সন্ত্রাসী মনির সহ সকল আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান। নাহলে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন।

ভিকটিম সাংবাদিক মিল্টন শেখ বলেন, সন্ত্রাসী, চাদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মনিরসহ তার সন্ত্রাসীবাহিনী বার বার বিভিন্ন ভাবে হত্যার হুমকি সহ আবারও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। তার ছোট ভাই ফরেষ্ট অফিসার মো: আব্দুল্লাহ্ শেখ এর কাছে ৫ লক্ষ টাকা চাদা দাবি করে এবং গত (২৯ সেপ্টেম্বর) সিংগাশোলপুর বাজারের কৃষিবিপণন কেন্দ্র থেকে রাতে বাড়ি ফেরার পথে বিধানের মোড়ের আগে নির্জন স্থান থেকে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিক মিল্টন শেখ এর বড় ভাই মেহেদি শেখ এর কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এসময় স্থানীয় ও স্বজনদের জানালে তাৎক্ষণিক স্থানীয় এবং স্বজন’রা ছিনতাইকারী মনিরসহ তার সঙ্গীদের খুঁজতে গেলে একই দিন রাতে ছিনতাইকারী সন্ত্রাসীরা সাংবাদিক মিল্টন শেখকে অাতর্কিত ভাবে দেশীয় অস্ত্র রামদা, সেন-দা দিয়ে এলোপাতাড়ি ভাবে হত্যার উদ্দেশে মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এসময় সাংবাদিক মিল্টনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি’রা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক মিল্টনকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

পরে অবস্থার আরো অবনতী হলে আবারও সাংবাদিক মিল্টনের অপারেশনের জন্য গাজী মেডিকেল হাসপাতালে নিয়ে মাথায় ৪৮টি সেলাই এবং পায়ে ৭ টা সেলাই করে অপারেশন সম্পন্ন করেন।

পরে গত (১ অক্টোবর) শনিবার সাংবাদিক মিল্টনের ছোট ভাই আব্দুল্লাহ্ শেখ বাদি হয়ে নড়াইল সদর থানায় একটি চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়গাতি গ্রামের মনির শিকদার (৩৫), পিতা-মৃত, আলতাব শিকদার ও একই ইউনিয়নের শোলপুর গ্রামের আব্দুল মান্নান মোল্যা (৪৫), পিতা-হোসেন মোল্যাসহ আরো অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন, যার মামলা নং -০১।

তিনি বলেন, আবারও সন্ত্রাসী মনিরগং’রা গত (১৬ অক্টোবর) মামলা তুলে নিতে হুমকি ধামকী প্রদান করলে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক মিল্টন নড়াইল সদর থানায় একটি জিডি করেন, যার জিডি নং-৬৫১।

তিনি তার নিজের ও পরিবারের নিরাপদ নিয়ে শঙ্কিত।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক মিল্টন শেখ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান এবং প্রশাসনের হস্তক্ষেপে আসামীদের গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবি করেন।

মানববন্ধনে সাংবাদিকবৃন্দ ছাড়াও সিংগা শোলপুরের শতাধিক প্রবীণ মুরব্বি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। তারা সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়তে প্রশাসনের ও সাংবাদিকদের ভূমিকা গ্রহনের দাবী জানান।

ডুমুরিয়ায় শোভনায় মরা ভদ্রা নদীতে ব্রীজ নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান  সরকার উন্নযনে বিশ্বাসী। দেশ এখন  উন্নয়নে রোল মডেল।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সাল   উন্নযন শীল দেশে পরিণত হবে।

উপজেলার প্রতিটি ইউনিয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ব্রীজ-কালভার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে।

১৯ অক্টোবর বুধবার  দুপুরে শোভনা পশ্চিম পাড়া বাজার সড়কে ভদ্রানদীর উপর সাড়ে নয় কোটি ব্যয়ে আরসিসি এন্ড পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায়  এ কথা বলেন।  ভদ্রদিয়া পুরাতন খেয়াঘাটের  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মুহাঃ রবিউল ইসলাম। খনিয়া  ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শোডনা ইউপি চেয়ারম‍্যান  সুরঞ্জিত কুমার বৈদ্য, আওয়ামীলীগ নেতা মনিন্দ্রনাথ মল্লিক, সমীর দে গোরা, শিবপদ গোলদার, ন‌ওশের আলী বাগাতি, সরদার আসাদুজ্জামান, মাইকেল রায়, আঃ গফফার বাওয়ালী, মিঠুন মল্লিক, ময়েজ উদ্দিন শেখ প্রমূখ।

তিনি আরও বলেন, দশ/পনের বছর পূর্বে মানুষ যেখানে পায়ে হেঁটে যেতে পারতো না সেখানে এখন প্রাইভেট কার সহ সকল যানবাহন চলাচল করছে। কৃষি মৎস‍্য ও প্রানী সম্পদ নুতন দিক উম্মোচন হযেছে।

 

 

মাগুরা জেলা তথ্য অফিস কর্তৃক “শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচারণা

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলা তথ্য অফিস কর্তৃক “শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের C4D খাতের আওতায় ১৯ অক্টোবর বুধবার বিকালে শালিখা উপজেলার চুকিনগর মন্দির প্রাঙ্গণে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান উপলক্ষে কমিউনিটি ডায়ালগ/ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় ভিডিও কলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক জনাব শিউলী দাস। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক দিপক চক্রবর্তী। অনুষ্ঠানে ৫-১২ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান উপলক্ষে আলোচনা ও অভিভাবকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে।

আমতলীতে মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম এ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

গতকাল মঙ্গলবার ১৮ অক্টোবর মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখার আয়োজনে আমতলী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস,এম সাদিক তানভীর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান,আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাদল খান, মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা জেলা ইউনিট কমান্ডার
মোঃ আব্দুর রশিদ মিয়া,জেলা ডেপুটি কমান্ডার আঃ মোতালেব মৃধা,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা শাখার সাবেক কমান্ডার এ,কে,এম শামসুদ্দিন সানু।অনুষ্ঠানে আমতলী উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা উপস্হিত ছিলেন।

ডুমুরিয়ায় কন্দল ফসল উন্নযনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় একদিনে কৃষক প্রশিক্ষণ ১৯ অক্টোবর বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৩০  জন কৃষক অংশ গ্রহন করে। প্রশিক্ষণ প্রদান করেন কৃষি অদিপ্তরের খুলনার উপ পরিচালক মো: হাফিজুর রহমান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন ও আরাফত জামিল প্রমুখ।