বরিশালের ব্যাবসায়ী ঝালকাঠি থেকে অচেতন অবস্থায় উদ্ধার

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

৮ দিন পর বরিশালের ব্যাবসায়ী সৈয়দ মোঃ আবুল বরকত (৪৫) কে ঝালকাঠির বিশ্ব রোডের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত ৯ আগষ্ট নিখোঁজ হবার পরে বরকতের স্ত্রী জোহরা লাইজু ১০ আগস্ট বরিশাল কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নগরীর দক্ষিণ আলেকান্দা সি এন্ড বি পোল মীরা বাড়ি থেকে ৯ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেলের ঔষধ আনার জন্য বরকত বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়।

নিখোঁজের পরে পুলিশের স্মনাপন্ন হয় পরিবার। ঝালকাঠি জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় লোকজন ঝালকাঠির ব্র্যাক মোড় এলাকার বিশ্ব রোডের পাশে বরকতকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে এনে ভর্তি করেন। হাসপাতারে চিকিৎসা শুরুর কয়েক ঘন্টা পর রোগীর কিছুটা চেতনা ফিরে আসে। সামাজিক মাধ্যমে প্রচার হওয়া বরকতের ছবি দেখে বরিশাল থেকে ঝালকাঠি হাসপাতালে ছুটে যান তার বোন সহ অন্যান্য আত্মীয় স্বজন। ঝালকাঠি থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল সহ উদ্ধারস্থল পরিদর্শন করে।পরে বরিশাল কোতয়ালি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

বরিশালের পুলিশও ঝালকাঠীতে পৌছে বিষয়টি সম্পকে খোজ খবর নিয়ে নিকট আত্মীদের অনুরোধে বরকতকে বরিশালের শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে। বরকতের বোন শায়লা যুথি সাংবাদিকদের জানান, প্রতিপক্ষের সাথে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিলো। তারাই হয়তো আমার ভাইকে অপহরণ করে হত্যা করতে চেয়েছিলো। ভাই প্রানে বেঁচে যাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

বরগুনার আলোচিত সেই অতিরিক্ত এসপি বরিশালে বদলি

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল //

বরগুনায় ছাত্রলীগকে পেটানোর পর আলোচনায় আসা অতিরিক্ত পু‌লিশ সুপার মহররম আলী‌কে দা‌য়িত্ব থেকে স‌রিয়ে ব‌রিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।
বরগুনার আলোচিত সেই অতিরিক্ত এসপি বরিশালে বদলি
বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান নিজ কার্যালয়ে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সা‌র্বিক দিক বিবেচনা করে এবং তদন্তের স্বা‌র্থে মহররম আলীকে ব‌রিশা‌লে তার (ডিআইজি) কার্যালয়ে নিযুক্ত করা হ‌য়ে‌ছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, বরগুনার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় পুলিশের পেশাদারিত্ব কতটা ছিল, ঘটনাস্থলে কী কী হয়েছে সব কিছুই তদন্ত করা হবে। ছাত্রলীগের দুটি ধারার এক পক্ষ পুলিশের প্রসংশা করেছে আরেক পক্ষ সমালোচনা করছে। তবে পুলিশ তার নিরপেক্ষ অবস্থান থেকেই সবকিছুর তদন্ত করবে।

ডিআইজি এস এম আক্তারুজ্জামান জানান, আমার চোখে জাতীয় শোক দিবসে বরগুনায় এমন ঘটনা আসলেই দুঃখজনক। ঘটনাটা জানার পরপরই নির্দেশনা ছিল তোমরা শান্ত হও। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করো। এছাড়া পুরো ঘটনার রিপোর্ট দিতে বরগুনার পুলিশ সুপারকে বলা হয়। যদিও ঘটনাটিতে পুলিশের আরেকটু ধৈর্য ধরার বিষয় ছিল কি না সে বিষয়ে তদন্ত শেষে জানাতে পারবো। ঘটনাটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ তদন্ত করে দেখবে। বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজিকে বরগুনা পাঠানো হয়েছে। সবার সঙ্গে যোগাযোগ করে নিরপেক্ষভাবে মূল ঘটনাটি তুলে আনার চেষ্টা করছে পুলিশ।

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় পুলিশের অনেকেই ইউনিফর্ম ছাড়া সেখানে ছিল। আসলে যেহেতু সরকারি ছুটির দিন। তাই সেখানে ইউনিফর্ম ছাড়া যেতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সা‌র্বিক দিক বি‌বেচনা ক‌রে ও তদ‌ন্তের স্বার্থে মহররম আলীকে ব‌রিশা‌লে রেঞ্জ কার্যাল‌য়ে নিযুক্ত করা হ‌য়ে‌ছে। মহররম আলীকে ব‌রিশা‌লে রেঞ্জ কার্যাল‌য়ে আনার কারণ বরগুনায় ও থাকলে অনেকের সঙ্গেই কথা বলবে। এছাড়া তদন্তের সময় যেন কোনো বাধা না হয় তাই এই সিদ্ধান্ত।

ডিআইজি বলেন, বরগুনার ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। ছাত্রলীগের দুটি ধারার এক পক্ষ পুলিশের প্রসংশা করেছে আরেক পক্ষ সমালোচনা করছে। তবে পুলিশ তার নিরপেক্ষ অবস্থান থেকেই সবকিছুর তদন্ত করবে। এছাড়া গোয়েন্দা তথ্যের অবহেলা, অপারেশনের যদি কোনো ত্রুটি থাকে, পুলিশের পেশাদারিত্বের বিষয়ে যদি কোনো অবহেলা থেকে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে।

 

পুলিশের উদ্দেশ্যই ছিল ছাত্রলীগের ছেলেদের মারবেঃ সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, যে গাড়ি ভাঙচুর করেছে, তাকে তারা চিনতে পেরেছে। আমি বলেছিলাম, যে ভাঙচুর করেছে, তাকে দেখিয়ে দিন। আমি তাকে আপনাদের হাতে সোপর্দ করব। আসলে তাদের (পুলিশের) উদ্দেশ্যই ছিল ছাত্রলীগের ছেলেদের মারবে। আমি তাদের মার ফেরানোর চেষ্টা করেছি। কিন্তু ওখানে এত পুলিশ আসছে যে সেখানে কমান্ড শোনার মতো কেউ ছিল না।

সোমবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সংবাদ সম্মেলনে শম্ভু আরও বলেন, আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ। ওখানে পুলিশ কর্মকর্তা মহররম ছিলেন। তিনি যেসব কমান্ড করেছেন, তার কিছুই পালন হয়নি। আজ তিনি অনেক ভুল করেছেন। আমরা চাই তার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখুক এবং তাকে বিচারের আওতায় আনুক।

আমি যেখানে উপস্থিত, সেখানে তিনি এমন কাজ করতে পারেন না। আমি তাকে মারপিট করতে নিষেধ করেছিলাম। তারা (পুলিশরা) আমার কথা শোনেননি। ইতিমধ্যে বিষয়টি দেখার জন্য ডিআইজি সাহেব অ্যাডিশনাল জিআইজি মহোদয়কে পাঠিয়েছেন।

সদ্য ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পরামর্শ ছাড়াই জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনের আগে কাউন্সিল বাধ্যতামূলক, এ কমিটি দেওয়ার আগে সেটাও করা হয়নি। আপনারা জানেন যে ছাত্রলীগ করতে হলে যে পাঁচটি শর্তের কথা প্রধানমন্ত্রী বলেছেন, সে শর্তগুলো কমিটিতে মানা হয়নি। আমরা আমাদের রাজনৈতিক অভিভাবকদের বিষয়টি জানিয়েছি। সেখান থেকে নির্দেশনা আসার অপেক্ষা করছি।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া শিল্পকলা একাডেমি ভবনে আটকে গণহারে ছাত্রলীগের নেতা-কর্মীদের পেটায় পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে দীর্ঘ আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলানায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন।

এতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ সদস্যের নাম প্রকাশ করা হয়। এরপর থেকেই সদ্য ঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান করে বরগুনা শহরে পদবঞ্চিতরা প্রতিবাদ জানাতে থাকেন।

বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি ঘাতকরা: সালাম মূশের্দী এমপি

//কুরবান সেখ, রূপসা প্রতিনিধি//

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন,একাত্তরের পরাজিত শক্তিরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে।

খুনিরা বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্য ও রাজনৈতিক ঊত্তরসূরি জাতীয় চার নেতাকেও হত্যা করে। বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো।

ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তাঁর আজন্ম লালিত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন তারঁই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তাঁর সততা, মেধা এবং সাহসিকতা দিয়ে সমৃদ্ধ দেশ গড়ছেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা সব ষড়যন্ত্র প্রতিহত করবে। যত ষড়যন্ত্রই হোক বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবেলার সক্ষমতা আমাদের আছে।

দেশের পরিস্থিতিকে কেন্দ্র করে একটি চক্র তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত থাকে।

ইতোমধ্যে আমরা শোককে শক্তিতে রূপান্তর করেছি। সেখান থেকে জাগরণ হয়েছে। সে জাগরণের ফলে বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।

সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমরা জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করেছি। এ হত্যাকান্ডের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।

যে কোনো অপশক্তির ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে আমরা শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে যাবো।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকীতে রূপসা উপজেলা অসির্সাস ক্লাব মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড: শেখ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার।

যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, শিক্ষা কর্মকর্তা শেখ আ:রব, প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,
সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,

বন কর্মকর্তা মো:মুজিবর রহমান, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ,জনস্বাস্থ‍্য প্রকৌশলী মো:রাসেল, পল্লী বিদ‍্যুৎ এর এজিএম আ:হালিম খান, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা বেগম,

বীর মুক্তিযোদ্ধা আ:মজিদ ফকির, হাসান মাহমুদ, আতিয়ার রহমান সরদার,রফিকুল শিকদার,ওয়াজেদ শিকদার,গোলাম মোস্তফা,

মোস্তাইন তালুকদার, ইউপি চেয়ারম‍্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, এড.সুশীল কুমার পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রমূখ।

অনুষ্টান শেষে যুব ঋণ বিতরণ এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

এর পূর্বে উপজেলা পরিষদের আয়োজনে শোক র‍্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে মাল‍্যদান করেন করা হয়।

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এর শ্রদ্ধা নিবেদন

//সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি//

তুমি বাঙ্গালীর হৃদয়ের চির অম্লান, চির ভাস্বর! চির স্মরনীয় হে বীর,স্বপ্নদ্রষ্ট্রা তুমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (১৫ আগস্ট) সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসক মোঃ জহের আলি ও জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সহ অন্যান্য কর্মকর্তারা জাতির পিতার স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা প্রশাসক কার্য্যালয় ও জেলা পুলিশ সুপার কার্য্যাল এর সদস্যগন উপস্থিত ছিলেন।

 

অভয়নগরে অধিগৃহীত জমি দখল হস্তান্তর ও জাতীয় শোক দিবস পালন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে অধিগৃহীত জমি দখল হস্তান্তর করাসহ জাতীয় শোক দিবস পালন করা হয়েছে । ১৪ আগষ্ট( রবিবার) বেলা ১২ টায়  নওয়াপাড়া সরকারি কলেজ প্রাঙ্গণে ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে অধিগৃহীত জমি দখল হস্তান্তর করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন জেলা  ভুমি অধিগ্রহণ কর্মকর্তা আবু নওশাদ, জেলা ইসলামী ফাউন্ডেশন উপপরিচালক বিল্লাল বিন কাদের, উপজেলা সহকারি কমিশনার  (ভুমি) তানজিলা আখতার, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া সার, খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ গনি সরদার, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপার ভাইজার মোঃ সোয়াইব হোসেন। সারা বাংলাদেশে ৫৬০ টি মসজিদ এর মধ্যে অভয়নগর উপজেলা ৪০ শতক জমি উপর ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নওয়াপাড়া সরকারি কলেজের সামনে স্থাপন করা হবে ।

এসময় দোয়া পরিচালনা করেন, মাওঃ শহিদুল ইসলাম। এর আগে নওয়াপাড়া সরকারি কলেজের হল রুমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে খতমে কুরআন তেলোয়াত করা হয়। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মোহতামিম শাহ আব্দুল্লাহ বোকারী । এরপর দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ বিভিন্ন মসজিদের ইমানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।

১৫ আগস্ট উপলক্ষে নগরীর নাজিরের পোল টুঙ্গিপাড়ার রেপ্লিকা ব্যতিক্রম উদ্যোগ প্যানেল মেয়র কাউন্সিলর খোকনের

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

শোকাবহ আগস্টের  ১৯৭৫ সালের এ মাসেই বাঙ্গালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত।

ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি তার সহধর্মিনী আরজু মনি। ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। আর তারি ধারাবাহিকতায়  বঙ্গবন্ধুকে ভালোবেসে, তার আর্দশ বুকে ধারন করে । প্রতিবছরের নেয় এবছর জাতিয় শোকদিবসে  ব্যাতিক্রম উদ্দেগ নিয়েছে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর  এ্যড রফিকুল ইসলাম খোকন।  কাঁদো বাঙ্গালী কাঁদো বাঙ্গালী জাতির আবেগ ও স্মৃতি জরিয়ে শোকাবহ ও বেদনাময় রক্তাক্ত এই আগস্ট মাস, আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বাষিকী ও জাতিয় শোকদিবস, যথাযথ মর্যাদার সাথে পালন করবে বাংলাদেশ আওয়ামীলীগ।

প্রতিবারের ন্যায় এবারও শোকার্ত বাঙ্গালী জাতির সাথে একাত্ন হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ১৫ আগস্ট   জাতীয় শোক দিবস যথাযোগ্য, মর্যাদার সাথে পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে না না কর্মসুচি গ্রহন করেছেন। বি সি সির ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ২নং  প্যানেল  মেয়র, এ্যাড  রফিকুল ইসলাম খোকন, বরিশাল নগরীর নাজিরের পোল শোকের  ছায়ায় কালো ব্যানার তোরক ও বিশেষ আর্কশন গোপালগঞ্জ আদালত ভবনের নকশা সাজিয়ে তুলেছেন। ১৫ আগস্ট জাতিয়  শোকদিবস উপলক্ষে নগরীর নাজিরের পোল  প্রতি বারের ন্যায় এবারও, ব্যাতিক্রম ভাবে কর্মসুচি পালন করবে ।

দোয়া ও মিলাদ মাহফিল  এর আয়োজন করেন। মোনাজাত শেষে দৃস্থদের মাজে কাঙ্গালী ভোজ  বিতরনের উদ্দেগ নেন এ বিষয় এ্যাড রফিকুল ইসলাম খোকন এর কাছে যানতে চাইলে তিনি বলেন।  মাসব্যাপী শোকদিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য, আওয়ামীলীগ এর সর্বস্তরের নেতা কর্মী সমর্থক এবং সকল সহযোগী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সমৃহের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগর এর সাধারন সম্পাদক,  বি সি সির মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নেতৃবৃন্দকে জাতিয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচি সাথে সঙ্গতি রেখে কর্মসুচি পালনের অনুরোধ জানিয়েছেন।

খুলনায় সালাম মূর্শেদী এমপির পক্ষ থেকে জাতীয় শোক দিবসে নগত অর্থ বিতরণ

//রূপসা প্রতিনিধি//

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় ১৩৬ ওয়ার্ড, ১৬ ইউনিয়ন ও তিন উপজেলায় আজ ১৪ই আগস্ট দুপুরে নগত অর্থ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামীলীগের সদস‍্য অধ‍্যক্ষ ফ ম আ: সালাম, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ব আহবায়ক মো:মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফ এম অহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মো:ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক শ,ম জাহাঙ্গীর,  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলবুল, বিনয় কৃষ্ণ হালদার, মনির হোসেন মোল্লা, সরদার মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আজমল ফকির, যুবলীগ নেতা সরদার জসীম উদ্দীন,শফিকুর রহমান ইমন, আব্দুল্লাহ আল মামুন,আশিকুজ্জামান তানভির, সাফিরুল ইসলাম হিমেল, আরিফুর ইসলাম কাজল, রিয়াজ শেখ, আরো উপস্থিত ছিলেন রুপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, মোল্লা জাহাঙ্গীর আলম, মামুন শেখ সহ আকতারুজ্জামান লিমু, ইউসুফ শেখ,  শেখ আঃ হালিম জয় প্রমূখ।

লঘুচাপের প্রভাবে আমতলীর নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে লাখো মানুষ

//সাইফুল্লাহ নাসির,  বরগুনা প্রতিনিধি//

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে অতিবর্ষণ ও পূর্ণিমার জোঁতে পায়রা (বুড়িশ্বর) নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে উপকুলীয় অঞ্চল বরগুনার আমতলীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমতলী পায়রা (বুড়িশ্বর) নদীর ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হচ্ছ ফলে ভোগান্তিতে পড়েছে জেলা শহর বরগুনায় যাতায়াতকারী লোকজন। এদিকে পানিতে তলিয়ে গেছে আমতলী পৌর শহরের বিভিন্ন সড়ক। আউশের ধান ও আমনের বীজতলা পানির নীচে তলিয়ে যাওয়ায় পচনধরার সম্ভাবনা রয়েছে।বিভিন্ন স্হানে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। অতিবর্ষনে জনজীবন বিপর্যস্থ হয়ে পরেছে। এতে দুর্ভোগে পরেছে উপজেলার কমপক্ষে দেড় লক্ষাধীক মানুষ।

বিভিন্ন স্হান ঘুরে জানা যায়,সৃষ্ট লঘুচাপের প্রভাবে অতিবর্ষণ ও পূর্ণিমার জোঁতে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে উপকুলীয় এলাকা  আমতলীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাহিরের বসবাসরত মানুষের ঘরবাড়ী তলিয়ে গেছে। তারা অতিকষ্টে জীবনযাপন করছে। অতি বর্ষণ ও বিভিন্ন স্হানে জমে থাকা পানির কারনে আমতলীী জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে।বিভিন্ন স্হানে দেখা যায়  পানিতে মাঠ-ঘাট থই থই করছে। তলিয়ে গেছে আউশের ধান ক্ষেত ও আমনের বীজখেত। চাষাবাদ বন্ধ হয়ে গেছে।স্লুইস গেটের জলকপাটগুলো দিয়ে তেমন পয়নিস্কাশন না হওয়ায় উপজেলার বিভিন্ন স্হানে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে।এলাকাবাসীর দাবি দ্রুত পয়নিস্কাশন না হলে আউশ ধান ও আমনের বীজখেত পঁচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষি অফিস সূত্রে জানাগেছে,বরগুনার আমতলী ও তালতলী উপজেলার ৩৬ হাজার ৩০০ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে থাকায় চাষাবাদ বন্ধ রয়েছে।

অভয়নগরে “জাতীয় শোক দিবস” পালন উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরে (১৫ আগস্ট) “জাতীয় শোক দিবস” পালন উপলক্ষে ধোপাদী গ্রামে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট (শুক্রবার ) সন্ধ্যায় উপজেলার ৩নং ওয়ার্ড ধোপাদী নতুন বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় শোক দিবস পালনের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করেন,৩নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি তবিবুর রহমান তবি, জেলা পরিষদ সদস্য পদ প্রার্থী সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ৩নং ওর্য়াড কাউন্সিলর আব্দুর রউফ মোল্যা ,৩নং ওর্য়াড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, আওয়ামীলীগের নেতা নজরুল ইসলাম সরদার, রবিউল ইসলাম লুলু, মোতালেব ফারাজী, ইসমাইল হোসেন, হামিদ দপ্তরী, লুৎফর মজুমদার, যুবলীগ নেতা রাশেদ মোল্যা, ইকবাল হোসেন, মোঃ শান্টু, সেচ্ছাসেবক লীগের নেতা রেজোয়ান হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা।