বাজেট ২০২২-২০২৩।।  বিড়ি-সিগারেটের দাম বাড়বে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আগামী ২০২২-২৩ অর্থবছরে কম বা বেশি দামি, সব ধরনের সিগারেটের দাম বাড়তে পারে। একই সঙ্গে বাড়ছে বিড়ির দামও। ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেট ও বিড়ির শুল্ক কর বাড়ানো হয়েছে। এর ফলে বিড়ি–সিগারেটের দাম বাড়তে পারে। সিগারেট ও বিড়ির পাশাপাশি ধোঁয়াহীন তামাকজাত পণ্যের দাম বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে কম দামি ১০ শলাকার দাম ৪০ টাকা ও তদুর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করা হয়েছে। মাঝারি মানের ১০ শলাকার দাম ৬৫ টাকা ও তদুর্ধ্ব, এবং বেশি দামি ১০ শলাকার দাম ১১১ টাকা ও তদুর্ধ্ব, খুব বেশি দামি  ১০ শলাকার দাম ১৪২ টাকা ও তদুর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।

আগের বছর গুলোর মতো যন্ত্রের সাহায্য ছাড়া হাতে তৈরি ফিল্টার বিযুক্ত বিড়ির ২৫ শলাকার দাম ১৮ টাকা, ১২ শলাকার দাম ৯ টাকা ও আট শলাকার দাম ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। ফিল্টার সংযুক্ত বিড়ির ২০ শলাকার দাম ১৯ টাকা ও ১০ শলাকার দাম ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে এ বাজেটে।

‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ স্লোগান নিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। নতুন এ বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ। এতে মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৫ দশমিক ৫ শতাংশ।

স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেন ১৯৭২ সালে। সেই থেকে যাত্রা শুরু হয়ে আজ ৫১তম বাজেট পাচ্ছে বাংলাদেশ।

Daily World News

ডুমুরিয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ‍্য সচেতনা  কেভিট ১৯ ভেকসিন নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ‍্য সচেতনা  কেভিট ১৯ ভেকসিন নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ায়  কেয়ার বাংলাদেশ এর উদ‍্যেগে ৯ জুন বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের স্বাস্থ‍্য সচেতনা করোনা ভাইরাস রোগ থেকে মুক্ত থাকার জন‍্য উদ্ভদ্ধকরন এবংরেজিষ্ট্রশন,  কেভিট ১৯ ভেকসিন নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ‍্যে এক অনুস্ঠান হাজিডাঙ্গা, খলশি একে মাধ‍্যমিক বিদ‍্যালেয় অনুষ্ঠিত হয।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, বক্তব‍্য দেন ম‍্যানেজিং কমিটির সভাপতি  খান আবু বক্কার,  প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম, কেয়ার বাংলাদেশ এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে খুলনায় ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন

 //আ: রাজ্জাক শেখ, খুলনা //

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলার অনুষ্ঠানমালা নির্ধারণ বিষয়ে প্রস্তুতিসভা  (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ২১ জেলার তিন কোটি মানুষের স্বপ্নের পদ্মাসেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ষড়যন্ত্রকে হার মানিয়ে এই প্রকল্প আলোর মুখ দেখেছে। এই সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সব আয়োজন সুন্দর করার জন্য প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বিত প্রচেষ্টা দরকার। পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের অনেক আশা পূর্ণতা পাবে, তাই এ উৎসব আনন্দঘন হওয়াটাই স্বাভাবিক।

সভায় জানানো হয়, আগামী ২৫ জুন খুলনা জেলা স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা, আতশবাজি ও লেজার শো, তথ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। একই সাথে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া খুলনা নগরীর সকল প্রবেশ পথে তোরণ নির্মাণ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করা হবে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র এ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

সভায় জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচীর ইউনিয়ন রিসোর্স পুলের প্রশিক্ষণ

//ডুমুরিয়া সংবাদদাতা ,খুলনা//

ডুমুরিয়ায় মা ও শিশু সহায়তা  কর্মসূচীর ইউনিয়ন রিসোর্স পুলের প্রশিক্ষণ  ৯ জুন বৃহস্পতিবার  সকালে ডুমুরিয়া অফিসার্স  ক্লাবে উপজেলা মহিলা বিষযক দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয। উপজেলা  নিবাহী অফিসার শরীফ আসিফ রহমান এর  সভাপতিত্বে সভায় বক্তব‍্য দেন উপজেলা  উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার,আশা কুঞ্জু ডেভেলপমেন্ট  সোসাইটির চেয়ারম‍্যান  এ‍্যাড, শাহানা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত )  ডা: সুলতানা জিনাৎ ফাতেমা প্রমুখ। কর্মশালায় ১৪টি ইউনিয়নের মহিলা উন্নযন কর্মী মাতৃত্বও গর্ভবতি মায়ের স্বাস্থ‍্য সচেতনা বিষযে প্রশিক্ষণ দেওয়া হয।

 

পদ্মা সেতু// উদ্বোধনে বাকি ১৬ দিন – কাজও বাকি ১৬ রকমের

//দৈনিক বিশ্ব ডেস্ক//

পদ্মা সেতু উদ্বোধনের বাকি আর মাত্র ১৬ দিন। এখন চলছে অসমাপ্ত ১৬ রকমের কাজ। এগুলোর মধ্যে রয়েছে-রোড মার্কিং, রোর্ড সিগন্যাল বসানো, ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ, অ্যালুমোনিয়ামের রেলিং বসানো, মুভমেন্ট জয়েন্টগুলোকে প্যারাটের সঙ্গে আটকানো, স্টিলের বক্স স্থাপন, রেইন ওয়াটার ড্রেন স্থাপন, নিচের দুই প্রান্তে রেলওয়ে মেনটেইন্যান্স ওয়াকওয়ে, হলুদ গ্যাস পাইপের রঙের ফিনিশিং, টোল প্লাজায় মেশিন স্থাপন, সেতুর দুই প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলক, ইলিশের ভাস্কর্য, ফোয়ারা, জামদানি দেয়াল চিত্র ও ওজন স্টেশন নির্মাণ।

এছাড়াও সেতুর দুই পাড়ে অ্যাপ্রোচ সড়কের ল্যাম্পপোস্ট স্থাপন ও মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক কেবল স্থাপন, পরীক্ষামূলকভাবে মঙ্গলবার পর্যন্ত ২৩২টি বাতি জ্বালানো হয়েছে। বাকি ১৮৩টি পরীক্ষামূলকভাবে জ্বালানো শেষেই পুরো ৪১৫টি বাতি একযোগে জ্বালানো হবে। মার্কিং কাজ ৯০ শতাংশ শেষ। এছাড়া যানবাহন চলাচলের পথ নির্দেশনা ও সিগন্যাল স্থাপনের কাজ দু-এক দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার রোড সিগন্যাল বসানোর স্থানগুলো দেখিয়ে দেন দায়িত্বশীল প্রকৌশলীরা।

সেতু কর্তৃপক্ষ জানায়, সিগন্যাল বক্স তৈরি করা হয়েছে আরও আগেই। এখন স্থাপন করা হবে। তবে সেতুর দুই প্রান্তে সড়কে বড় করে পথ নির্দেশনার কাজটি করছে সেনাবাহিনী। পদ্মা সেতুর টোল আদায়ের জন্য দুই পারে টোল প্লাজায় অবকাঠামো নির্মাণ হয় ২০১৭ সালে। এখন সেখানে টোল আদায়ের জন্য আধুনিক যন্ত্রপাতি বসানো চলমান। টোল প্লাজাগুলোতে ৬টি করে বুথ বসানো হয়েছে। এই বুথগুলো দিয়ে দিনে সর্বোচ্চ ৯০ হাজার যানবাহন চলাচল করতে পারবে। এদিকে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করে সেতু বিভাগ।

এ সময় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন জানান, উদ্বোধন উপলক্ষ্যে দুটি অনুষ্ঠান হবে। একটি মাওয়া প্রান্তে। অন্যটি জাজিরা প্রান্তে। মাওয়া প্রান্তে হবে সুধী সমাবেশ। যেখানে শুধু প্রধানমন্ত্রী কথা বলবেন। তারপর মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল উদ্বোধন করবেন। সবকিছু ঠিক থাকলে পদ্মা সেতু পার হয়ে বেলা ১১টায় প্রধানমন্ত্রী জাজিরা প্রান্তের সমাবেশে যোগ দেবেন। ওই পাশেও একটি উদ্বোধনী ফলক ও ম্যুরাল থাকবে, সেটিও উদ্বোধন করবেন তিনি।

অনুষ্ঠানগুলো একসঙ্গে ৮টি বিভাগে, ৬৪ জেলায় সরাসরি সম্প্রচার করা হবে। তিনি আরও বলেন, ২৫ তারিখ পদ্মা সেতু পার হওয়ার জন্য অনেকের মধ্যে আগ্রহ আছে। ওইদিন প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে চলে আসার পর যে কোনো সময় প্রজ্ঞাপন দিয়ে বা গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে কখন পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সেটা হতে পারে পরদিন ভোর ৬টা বা ওই দিনই কোনো সময় থেকে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

হরিপুরে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা সভা অনুষ্ঠিত

//মাহাবুব আলম ,ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় (৮ জুন)বুধবার জেলা তথ্য অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসন আয়োজনে ইউএনও বহ্নি শিখা আশার সভাপতিত্বে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহার পারভীন সুমি,থানা অফিসার ইনচার্জ পক্ষে এস আই খাদেমুল ইসলাম প্রমুখ।

নারী ও শিশু উন্নয়ন সম্পর্কে বক্তারা বলেন,বর্তমান সরকার সব সময় নারী ও শিশু উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরো কাজ করবে । সরকার প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকারে ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

 

খুলনায় রূপসা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্ৰে কর্মশালা অনুষ্ঠিত

//আজিজুল ইসলাম//

কৃষিই সমৃদ্ধি এই শ্লোগান সঙ্গে নিয়ে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা। গত ৮ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত রূপসা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্ৰে কর্মশালা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।

কি নোট স্পিকার প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষি অফিসার মোঃ ফরিদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি মজুমদার এর পরিচালনায় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইসাক সরদার, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্ণ,কামরুজ্জামান সোহেল, মিরাজ মল্লিক, বেবি মল্লিক, সহ উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, জান্নাতুল ফেরদৌস সহ সাংবাদিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুলনার ডুমুরিয়ায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

//ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//

৭জুন ঐতিহাসিক ১৯৬৬ এর ৬ দফা দিবস উপলক্ষ্যে  মঙ্গলবার  বিকেলে খুলনার ডুমুরিয়া  উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের উদ‍্যেগে দলীয় কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার এর সভাপতিত্বে সভায় বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামী লীগের  সহ সভাপতি শেখ নাজিবুর রহমান, যুগ্ন সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক  জিএম ফারুক হোসেন, কাজী আলমগীর  হোসেন, খান আবু বক্কার, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম,  মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, আফসার হোসেন জোয়াদার, এ‍্যাড.প্রতাপ কুমার রায়, রিজাউল গোলদার, আদিত‍্য  মন্ডল, কাজী আব্দুল মজিদ, শিশির ফৌজদার, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, রাজিউল বারী সৈকত, বিশ্ব নাথ দে, শ্রমীকলীগের মোল্ল‍্যা এরশাদ,  ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।

স্বপ্নের পদ্মা সেতু এখন স্বপ্ন নয় শতভাগ বাস্তবতা

//নিজস্ব প্রতিবেদক, আজিজুল ইসলাম//

স্বপ্নের পদ্মা সেতু এখন স্বপ্ন নয় শতভাগ বাস্তবতা। ২৫ জুন সকাল ১০ টায় স্বপ্নের পদ্মা সেতু আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচলের জন্য শুভ উদ্বোধন ঘোষণা করবেন আধুনিক উন্নত সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশের রূপাকার জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এই সেতু উদ্বোধনের ফলে দেশের  দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রায় ৪ কোটি মানুষের জীবনে নতুন সূর্যোদয় ঘটবে। ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠার পথ সুগম হবে, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে এক বিশাল জনগোষ্ঠী।

কয়েক ঘণ্টার মধ্যেই কৃষকের উৎপাদিত সকল কৃষি পণ্য আর খামারিদের মাছ, গবাদীপশু, হাসমুরগী, ডিম, দুধ পৌঁছে যাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।

সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পদ্মা সেতু রাখবে এক বিরাট ভূমিকা। শত প্রতিকুলতা মোকাবিলা করে দেশী এবং বিদেশী সকল ষড়যন্ত্র ব্যার্থ করে দিয়ে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের দূরদর্শী এবং সাহসী সিদ্ধান্ত সফলভাবে বাস্তবায়নের জন্য জাতির জনক তনয়া  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি দেশবাসীর গভীর কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা ।

চট্টগ্রামের কনটেইনার বিস্ফোরণে ২৫ লাশ উদ্ধার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন ফায়ার সার্ভিস কর্মী।শনিবার রাতের এই দুর্ঘটনায় চার শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি বলেন, আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কনটেইনার রয়েছে। কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর কনটেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য।  বেসরকারি হাসপাতালসহ সব হাসপাতাল প্রস্তুত রয়েছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান বলেন, ছুটিতে থাকা সব চিকিৎসক-নার্সকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আনা হয়েছে। এতসংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত ওষুধ মজুত নেই। এ জন্য জরুরি ভিত্তিতে ওষুধ, স্যালাইন, পেইন কিলার নিয়ে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করছি সবাইকে। সেই সঙ্গে আশপাশের উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক আনা হয়েছে। তবু চিকিৎসা দিয়ে পেরে উঠছি না আমরা।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত বলেন, দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। এ জন্য রক্ত চেয়ে মাইকিং করা হচ্ছে। আশপাশের সবাইকে হাসপাতালে এসে রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।

Daily World News

সীতাকুণ্ডে কেমিক্যাল ডিপোতে ভয়াবহ আগুণে নিহত ১৬, নিখোজ অনেকে