বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটের মাঝ আকাশে হার্ট অ্যাটাক

 

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল।  মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা ফ্লাইটটি শুক্রবার ১১টা ৪০ মিনিটে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মাস্কাট থেকে উড্ডয়ন করা বিমানটির পাইলট ১১টার দিকে রায়পুরের কাছাকাছি হালকা অসুস্থতা বোধ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

এসময় দ্রুতই পরিস্থিতির গুরুত্ব আঁচ করে সহকারী পাইলট কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন।

এরপর ১১টা ৪০ মিনিট নাগাদ কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয় ওই বিমান থেকে।

পরে নাগপুর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে ওই বিমানটিকে অবতরণ করানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নাগপুরেই পাইলটের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।  আপাতত তার অবস্থা স্থিতিশীল।

ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন।

বিমান সূত্র জানায়, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়।  সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

তবে ভারতের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

মাস্কাট থেকে বিজি-২২ ফ্লাইটের একজন যাত্রী জানান, মাস্কাট থেকে আমাদের ফ্লাইটে তোলা হয়।  আমাদের মাস্কাটে ৪ ঘণ্টা অপেক্ষা করিয়ে সাড়ে ৬টায় বিমানে তোলা হয়।  তবে বিমানটি পুশ ব্যাক করার সময় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে।  পরে অবশ্য নাগপুরে এটি জরুরি অবতরণ করে।

বর্তমানে বিমানের যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অপেক্ষা করছেন।  যাত্রীদের আনতে নতুন ফ্লাইট পাঠানো হবে কিনা, এই ফ্লাইটে আনা হবে তা নিশ্চিত করেনি বিমান।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World News

পিরোজপুরে নেছারাবাদে ছেলের কোদালের আঘাতে পিতার মৃত্যু

জেলা প্রশাসকের মোবাইল ফোন ক্লোন বিভিন্ন লোকের কাছে অর্থ দাবি

//পলাশ চন্দ্র দাস, বরিশাল//

বরিশালের উজিরপুর এবং ঝালকাঠির নলছিটি ইউএনও’র পর এবার বরিশাল জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবী করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তার নিজ নামের ফেসবুক আইডিতে এ তথ্য দেন। এসময় তিনি সর্বসাধারণকে সতর্ক হওয়ারও আহবান জানান।

জেলা প্রশাসকের নিজ নামের ফেসবুকে দেয়া স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো: এতদ্বারা সকলকে অবহিত করা যাচ্ছে যে, জেলা প্রশাসক বরিশালের দাপ্তরিক মোবাইল নম্বর ০১৭০৫৪০৬৫০১ টি কে বা কারা স্পুফিং বা ক্লোন করেছে। উক্ত ক্লোন করা নাম্বার থেকে বিভিন্ন ব্যক্তির নিকট অর্থ দাবি করা হচ্ছে। সকলকে উক্ত নাম্বার থেকে ফোন করা হলে আর্থিক লেনদেন অথবা তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বিনীত অনুরোধ করা হলো।”

 

উল্লেখ্য এর আগে গত ১৭ আগস্ট বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রনতী বিশ্বাস এবং ১৮ আগস্ট ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবী করা হয়েছিল।

 

স্বপ্নের পদ্মাসেতু কতটা মজবুত…? অনেকেরই প্রশ্ন থাকতে পারে….

স্বপ্নের পদ্মাসেতু কতটা মজবুত…? হ্যাঁ, এমন প্রশ্ন যেকারো মনে আসতেই ডারে, এসেছেও । জেনে নেই এর উত্তর । পদ্মা সেতুর রেলপথ যদি পূর্ণ হয়ে যায় ভারি ট্রেনে। ঘটনাক্রমে ওই সময় সড়ক অংশও পণ্যবোঝাই সব লরির সারি। এমন সময় যদি হঠাৎ করে শুরু হয় ভূমিকম্প। যেনতেন ভূমিকম্প নয়, রিখটার স্কেলে আট মাত্রার। আর ওই ভূমিকম্পে সেতুর পিলারের নিচ থেকে মাটি সরে যায় ৬২ মিটার। আর ঠিক ওই ভয়ংকর সময়ে চার হাজার টনের একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় পদ্মা সেতুতে। তারপরও পদ্মা সেতু তখনও ঠাঁয় দাঁড়িয়ে থাকবে!

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের ব্রিফিংয়ে পদ্মা সেতুর শক্তিমত্তা নিয়ে সাংবাদিকদের কাছে এমন বর্ণনা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সম্প্রতি পদ্মা সেতুর পিলারের সঙ্গে জাহাজের ধাক্কা লাগার খবর উড়িয়ে দিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পিলারের সঙ্গে নয়, ধাক্কা খেয়েছে ক্যাপের সঙ্গে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ফেরি বা দেশে যেসব জাহাজ চলাচল করে, সেগুলোর পিলারের সঙ্গে ধাক্কা খাওয়ার কোনো আশংকা নেই, সেই দিনও খায়নি। সেদিন ধাক্কা খেয়েছে পিলার ক্যাপের সঙ্গে। জাহাজ ধাক্কা মারলেও কিছু হবে না। আমাদের দেশে তিন থেকে চার হাজার টনের জাহাজ চলে। চার হাজার টনের জাহাজ যদি ধাক্কা মারে, পিলারে পৌঁছাতে পারবে না, আগেই ক্যাপের মধ্যে আটকে যাবে।

চারটি ইঞ্জিনিয়ারিং সেইফটি নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এগুলো হলো- আট মাত্রার ভূমিকম্প হওয়ার পর পিলারের নিচ থেকে ৬২ মিটার মাটি সরে গেলে, ব্রিজের দুটি লেয়ারের নিচেরটিতে হ্যাভি লোডের ট্রেন থাকলে এবং উপরেরটিতে যদি লরি দিয়ে বোঝাই থাকলে। যে ফেরিটি পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেয়েছে সেটি ডুবে যায় কিনা আমরা সেই ভয় পাচ্ছিলাম। এখন চ্যানেল করে দেওয়া হয়েছে; এক চ্যানেল নিয়ে যাবে, আরেক চ্যানেল দিয়ে বের হবে- জানান মন্ত্রিপরিষদ সচিব।

খন্দকার আনোয়ারুল বলেন, ‘যদি কখনো রিখটার স্কেলের আট মাত্রার ভূমিকম্প হয়, তখন যদি পিয়ারের নিচ থেকে ৬২ মিটার মাটি সরে যায়, মাটি সরে গেলে কিন্তু স্ট্রেংথ কমে যাবে।

‘তখন যদি ব্রিজের দুইটি লেয়ারের নিচেরটি হেভি লোডেড ট্রেন দিয়ে বোঝাই থাকে, আর উপরেরটিতে যদি লরি দিয়ে বোঝাই থাকে লোডেড, তখনই যদি চার হাজার মেট্রিক টনের একটি শিপ গিয়ে পিয়ারের মধ্যে ধাক্কা মারে, তবুও ব্রিজের, পিয়ারের কিছু হবে না। ডু্ ইউ আন্ডারস্ট্যান্ড? এগুলো হলো, ইঞ্জিনিয়ারিং সেফটি।’

তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘প্রকৃতি যদি এর বাইরে কিছু করে, দ্যাটস অ্যা ডিফারেন্ট থিং।’

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় লকডাউন বাস্তবায়নে ৩৯মামলায় ৪৪ হাজার ৩ শত টাকা জরিমানা আদায়

 

পেগাসাস স্পাইওয়ার ।। নিজের ফোনকে যেভাবে সুরক্ষিত রাখবেন

পেগাসাস স্পাইওয়ার ।।  ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার নিয়ে এখন একরাশ অভিযোগ জমা পড়েছে। অভিযোগ উঠেছে, গোটা বিশ্বের কয়েক হাজার সরকারি কর্মী, সাংবাদিক, বড় রাজনীতিবিদের ফোনে আড়ি পেতেছে পেগাসাস স্পাইওয়্যার। ফাঁস হয়েছে নানা ব্যক্তিগত তথ্য। শুধু ভারত নয়, গোটা বিশ্বে এখন একটাই চর্চা- কী এই পেগাসাস স্পাইওয়্যার!

এটি নিয়ে এখন অনেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন যে তাদের ফোনও কি পেগাসাস নিজের দখলে নিয়েছে? সম্প্রতি একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম ফোন পেগাসাসে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ প্রকাশ করেছে। এছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষকরা একটি টুলকিট তৈরি করেছেন যার দ্বারা কোনও ফোন পেগাসাসের নজরে রয়েছে কি না বোঝা যাবে, অন্তত এমনটাই দাবি করেছেন গবেষকরা।

এই স্পাইওয়ার থেকে ফোনকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, চলুন তা জেনে নেই।

১. ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন। কারণ ফ্রি ওয়াইফাই এ অনেক ধরনের ম্যালওয়ার থাকে। যা আপনার ফোনকে অনিরাপদ করতে তুলতে পারে এবং সাইবার দুর্বৃত্তরা অনেক সময় ফ্রি ওয়াইফাই ব্যবহারকৃত ফোনকে টার্গেট করে থাকে।

২. ফোনে আড়ি পাতার জন্য অনেক সময় ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের লিংক ব্যবহার করে। ফোনে যদি এ ধরনের অপরিচিত সাইটের লিংক আসে তাহলে তাতে প্রবেশ করবেন না।

৩. আপনার ফোন যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে সেজন্য সব ধরনের লক চালু করে দিন।

৪. ফোনের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এনক্রিপ্ট করে রাখুন। যাতে ফোন সাইবার হামলার স্বীকার হলেও দুর্বৃত্তরা আপনার তথ্য চুরি করতে না পারে।

৫. এছাড়া ফোনের অ্যাপস আপডেট করার ক্ষেত্রে সতর্ক থাকুন। ফোনের নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে অ্যাপস আপডেট করবেন না।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

// আন্তর্জাতিক অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের রামপালে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী

 

এবার মহাকাশে পাড়ি দিলেন অ্যামাজনের কর্ণধার বেজোস

জেফ বেজোস  বিশ্বের অন্যতম ধনকুবের মহাকাশে পাড়ি দিলেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিজের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি মহাকাশযান দ্য নিউ শেপার্ডে চড়েই আরও ৩ সঙ্গিসহ মহাকাশে পাড়ি দেন অ্যামাজনের কর্ণধার বেজোস।

মহাকাশে বেজোসের সঙ্গী হন তার ভাই মার্ক বেজোস। এছাড়াও ৮২ বছর বয়সী নারী পাইলট ওয়ালি ফাঙ্ক এবং ১৮ বছর বয়সী এক তরুণ। তাদের এই যাত্রায় কোনো পাইলট কিংবা ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন না।

নিউ শেফার্ড তাদের পৃথিবী থেকে অন্তত ১০০ কিলোমিটার উঁচুতে কারম্যান লাইনের উপরে নিয়ে যায়, যেখানে তারা ভর শূন্যতা উপভোগ করেন।

ছয়জনের উপযোগী ওই ক্যাপসুলটি থেকে পরে প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে নেমে আসেন। সবমিলিয়ে এই ভ্রমণের মেয়াদ ছিল ১০ মিনিট ৩২ সেকেন্ড।

তবে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট বেজোসের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ছোট্ট একটা গ্যারেজে অনলাইনে বই বিক্রির মাধ্যমে।

সেখান থেকে বর্তমানে অ্যামাজন, ব্লু অরিজিনসহ ১৫টি প্রতিষ্ঠানের মালিক বেজোস। ফোর্বস ম্যাগাজিনের হিসেবে অনুযায়ী ২০২১ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ২০,৫০০ কোটি মার্কিন ডলার।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

জগন্নাথপুরে হাজী শাহজাহান মিয়ার উদ্যোগে হাজারো নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ

 

ভিডিও দেখুন……

১০ টি ই-কমার্সের সাথে লেনদেন বন্ধ করেছে বিকাশ

নিয়মকানুন যথাযথ অনুসরণ করে ব্যবসা পরিচালনা না করায় ১০টি ই–কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধ করেছে বিকাশ।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বিকাশ কর্তৃপক্ষ সাময়িকভাবে এসব কোম্পানির সঙ্গে সেবা বন্ধ করার ঘোষণা দেয়। গ্রাহকের স্বার্থ সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গত ২২ জুন এই ১০ প্রতিষ্ঠানের সঙ্গেই ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটাসংক্রান্ত চুক্তি বাতিল করে ব্র্যাক ব্যাংক।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, নিডস, কিউকুম, আলাদিনের প্রদীপ, আদিয়ান মার্ট ও বুম বুম।

জানা গেছে, ১০টি প্রতিষ্ঠানের সঙ্গেই বিকাশের চুক্তি ছিল। কিন্তু ই–কমার্স প্রতিষ্ঠানগুলো যথাযথ নিয়মকানুন অনুসরণ করে ব্যবসা পরিচালনা করছিল না বলে বিকাশের পর্যবেক্ষণে উঠে এসেছে।

২৩ জুন ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংক এবং ২৪ জুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও গ্রাহকের স্বার্থের কথা বলে একইভাবে ওই সব প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কার্ড ব্যবহার স্থগিত করে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

 

তথ্য প্রযুক্তি ব্যবহারে সন্তানদের প্রতি সচেতন হতে হবে-এমপি রতন

 

সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের উদ্যোগে “অনিয়ন্ত্রিত ডিজিটাল কন্টেন্ট, ক্রমবর্ধমান অনলাইন আসক্তি, ও কোভিডকালে কিশোর-তরুণদের মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ” শীর্ষক নাগরিক সংলাপ এ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনরা উপহার। সে উপহারের ফলেই ইন্টারনেট এর মাধ্যমে আমরা বিশ্বের সবকিছুর সাথে পরিচিত হচ্ছি।

আমাদের ব্যক্তিজীবনে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। ইন্টারনেটে রয়েছে আমাদের বিভিষ্যতের অপার সম্ভাবনা। মহামারী করোনার সময়ে বাংলাদেশ সরকার দ্রুততম সময়ের মধ্যে ইন্টারনেটে অনলাইন ক্লাসের আয়োজন করে প্রশংসিত হয়েছে। তিনি আরো বলেন, ইন্টারনেটের যেমনি সুফল আছে, তেমনি আছে কুফলও।

তবে যারা এই সুবিধা নিজেদের ও সমাজের উন্নয়নের জন্য কাজে লাগাবে, তারাই এগিয়ে যাবে। ইন্টারনেটের গঠনমূলক ব্যবহার করে বহুদূর যাওয়ার স্বপ্ন আমাদের তরুণদের তাই তথ্য প্রযুক্তি ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে। তিনি সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, দেশে ভ্যাকসিনের কোন অভাব নেই। আপনারা রেজিষ্ট্রেশন করুণ। ভ্যাকসিন নিন। জীবন বাঁচান। এই সময়ে আমাদের সচেতনতার কোন বিকল্প নেই।

সবাই মিলে সোনার বাংলা গড়ে তুলতে হবে। সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জের প্রধান উপদেষ্টা, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান নুরুল হক আফিন্দির সভাপতিত্বে ও সমন্বয়কারী জামালগঞ্জ উপজেলা সুজনের সভাপতি মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় সংলাপে ধারণাপত্র পাঠ করেন দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা।

অনলাইন আসক্তির মানসিক প্রভাব; পরিবার, বন্ধু-বান্ধব, ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রভাব; সুষ্ঠু মানসিক বিকাশের চ্যালেঞ্জ; প্রতিকারের উপায়, পরিবারের সদস্য ও অন্যদের ভূমিকা নিয়ে আলোচনা করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতলের ডা: মো. সৈয়দ ইনাম ওয়ালিদ, দিরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: স্বাধীন কুমার দাস। করোনাকালে জীবনাচরণে পরিবর্তন; অনলাইন কিশোর-তরুণরা কোন ধরণের বিষয় নিয়ে বেশি সময় ব্যয় করে; অনলাইন আসক্তি ও তার শারীরিক-মানসিক প্রভাব; পরিবার ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিষয়ে কথা বলেন লিডিং ইউনিভারসিটির ছাত্র তামিম রহমান চৌধুরী ও মেহজাবিন পুতুল।

কিশোর-তরুণদের কী ধরণের পরিবর্তন করোনাকালে এবং অনলাইন আসক্তির ফলে ঘটতে দেখছে; তরুণদের পারিবারিক দায়িত্বশীলতার ক্ষেত্রে কোনও পরিবর্তন; পরিবারের মধ্যে যোগাযোগ ও সম্পর্কে কোন ধরণের প্রভাব দেখছে; বিষয়ে অভিভাবক সীতেশ কুমার তালুকদার কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হ্য্যঙ্গার প্রজেক্ট্র সুনামগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোজাম্মেল হক। অনলাইনে আলোচনায় অংশ নেন, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ সৈয়দ মুহিবুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, দিরাই প্রেসক্লাব সভাপতি শামসু ইসলাম সরদার, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, সংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার, বাবরুল হাসান বাবলু, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগের উপদেষ্টা ও জগন্নাথপুর উপজেলার এ্যাম্বাসেডর সাংবাদিক জহিরুল ইসলাম লাল, সহ সমন্বয়কারী মোর্শেদ মিয়া, সদস্য আব্দুস ছাত্তার, মোদ্দাছির আলম, এটিএম আজরফ মেহেদী হাসান উজ্জল, বিশ্বনাথ পিএফজি সদস্য মো: আসাদুজ্জামান প্রমূখ।

//মোঃ রনি মিয়া,  জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

এমপি সালাম মূশের্দী অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান

 

ষষ্ঠ শ্রেণির ছাত্র যখন ভ্যানচালক! করোনা পরিক্রমা

রাকিব ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্র। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সে। করোনাকালে কঠোর লকডাউনেও ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে রাস্তায় নেমেছে। পরিবার ও নিজের হাত খরচের জন্য সামান্য আর্থিক চাহিদা পূরণ করতে সে অটোভ্যানের হান্ডেল হাতে তুলে নিয়েছে।

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবারকে সহযোগিতা করছে ওই কোমলমতি শিশু শিক্ষার্থী। তার কাছে প্রশ্ন ছিল কেন তুমি অটো চালাচ্ছো, সহজ-সরল উত্তর- স্কুল বন্ধ, তাই আব্বুকে বলে অটোভ্যানটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। রাকিব টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর শহরের শিয়ালকোল এলাকার লবণ ব্যবসায়ী হাকিমের ছেলে। সে তার পাশের এলাকার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

রাকিব বলে, করোনায় স্কুল বন্ধ। কী করব, পড়াশোনাও নেই। আমার বন্ধুরা মোবাইলে অনলাইন ক্লাস করে। কিন্তু আমার ফোন না থাকায় ক্লাস করতে পারি না। মাঝে মাঝে সহপাঠীদের ফোনে ক্লাস করি। করোনার কারণে সহপাঠীদের বাড়িতে যাওয়া যায় না। করোনাকালে অনেক শিক্ষার্থী অলস সময় পার করলেও কেন অটোভ্যান নিয়ে রাস্তায় বের হতে হয়েছে- এমন প্রশ্নের জবাবে রাকিব বলে, কয়েক মাস আগে আব্বুকে বলেছিলাম একটা স্মার্ট মোবাইল ফোন কিনে দেয়ার জন্য।

আব্বুর কাছে টাকা না থাকায় তার অটোভ্যান নিয়ে রাস্তায় বের হয়েছি। এছাড়াও সংসার খরচে কিছু টাকা দিয়ে বাকি টাকা জমিয়ে একটা মোবাইল ফোন কিনে অনলাইন ক্লাস করব।

এদিকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অহরহ খোঁজ মেলে এমন শিশুর। সংশ্লিষ্টরা মনে করছেন, এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে শিশু শ্রম বাড়ার পাশাপাশি স্কুল থেকে মুখ ফিরিয়ে নেবে। স্থানীয় অটো-ভ্যান চালকদের কাছ থেকে জানা যায়, প্রত্যেক শিশু প্রথমে অটো-ভ্যান খেলার হাতেখড়ি হয় তাদের।

আমাদের মতো নিম্ন আয়ের সন্তানরা বেশি ভাগ সংসারের আর্থিক সংকট দূর করতে নিরুপায় হয়ে এমন কাজে করাতে বাধ্য করতে হয়। অটো-ভ্যান চালকরা আরও বলেন- তারপর এ সময়টা করোনাকালীন সময়। ওরা ঘরবন্ধি। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনার প্রতি তাদের কোন আগ্রহ নেই। এতে করে শিক্ষার্থী আরও অকালে ঝড়ে পড়ছে। অনলাইন ক্লাসের নামে ক্ষুদে ছাত্ররা মোবাইলে নানা ধরণের গেমসে আসক্ত হচ্ছেন। এছাড়া এমন অনেক হতদরিদ্র পরিবার আছে, যেখানে শিশু শিক্ষার্থীরা সংসারের খরচ চালাতে ভাড়ায় ভ্যানগাড়ি চালিয়ে বা অন্যান্য কাজকর্ম করে সংসারের হাল ধরে থাকে।

শুধু রাকিব নয়, তার মতো নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা করোনাকালে পড়াশোনা থেকে দূরে গিয়ে পরিবারের অর্থের যোগান দিচ্ছেন নানা ধরণের কাজ করে। উপজেলার পৌর শহর, গোবিন্দাসী বাজার, মাটিকাটা, নিকরাইল, সিরাজকান্দি বাজার, পাথাইলকান্দি (যমুনা) সেতু বাজারসহ বিভিন্ন ছোট-বড় হাটবাজার ঘুরে দেখা যায় রাস্তায় অহরহ কম বয়সের শিশুরা ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চালিয়ে যাচ্ছে, বেশি গতিতে গাড়ি চালিয়ে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে দেখা গেছে শিশু চালক-যাত্রীদের।

অনেক অভিভাবক আজকাল নিজেই ভ্যানগাড়ির চাবি তুলে দিচ্ছেন তার সন্তানদের হাতে। উপজেলার ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালেেয় প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, করোনায় স্কুল বন্ধ থাকায় শিশুরা এখন বাডীতে অলস সময় পার করছে। আমার প্রতিষ্ঠানটি প্রান্তিক এলাকায় হওয়ায় বেশীর ভাগ শিশুই হতদরিদ্র পরিবার থেকে এসেছে। রাস্তা-ঘাটে আমার স্কুলের অনেক শিক্ষার্থীকেই দেখি ব্যাটারিচালিত ভ্যান গাড়িতে যাত্রী কিংবা মালামাল পরিবহন করছে।

অভিবাভকেরা যদি সচেতন না হন, তবে কিছুদিন পর এই শিক্ষার্থীরা আর স্কুলে আসবে না। আমার মনে হয়, শিশুদের এ ধরণের ঝুঁকিপূর্ণ কাজের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম জানান- বিষয়টি দুঃখজনক, করোনাকালে স্কুল বন্ধ থাকার কারণে ও পারিবারিক অসচ্ছলতায় অনেক শিশুকেই আজকাল এ ধরণের ব্যাটারি চালিত অটোভ্যান যানবাহনগুলো চালাতে দেখা যাচ্ছে।

এগুলো তো আমরা বন্ধ করতে পারি না। তবে, যেসব নিম্নবিত্ত শিক্ষার্থী অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে তাদের তালিকা হচ্ছে।

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাট।। করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ১৪৪

 

 

করোনাভাইরাস ধ্বংস করার স্প্রে আবিস্কার করলেন সাদিয়া

করোনাভাইরাস ধ্বংস করার স্প্রে আবিস্কার । মহামারি  করোনাভাইরাস প্রতিরোধে নতুন একটি জীবাণুনাশক স্প্রে আবিষ্কার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়া খানম। ২৬ বছর বয়সী সাদিয়া দেড় বছর ধরে গবেষণার পর ভলটিক নামের এই জীবাণুনাশক তৈরি করেছেন, যা যে কোনো বস্তুর সারফেসে স্প্রে করা হলে সেটি দুই সপ্তাহের জন্য জীবাণুমুক্ত থাকবে।

করোনা মহামারি মোকাবিলায় এই উদ্ভাবনকে বড় ধরনের আবিষ্কার হিসেবে গণ্য করা হচ্ছে এবং ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থা এনএইচএসসহ বিভিন্ন কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পর এটিকে অনুমোদন দিয়েছে।

করোনাভাইরাস ধ্বংস করার স্প্রে আবিস্কার করলেন সাদিয়া

যুক্তরাজ্যে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর সাদিয়া তার পিএইচডি গবেষণা স্থগিত রেখে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেশায়ারে তার বাবার রেস্তোরাঁয় এই ভাইরাসটি নিয়ে প্রাথমিক গবেষণা শুরু করেন। গবেষণায় এই ভাইরাসটিকে ধ্বংস করার জন্য তিনি নানা রকমের সমীকরণের সন্ধান করতে থাকেন। একপর্যায়ে এরকম একটি কার্যকরী ইকুয়েশন উদ্ভাবন করতে সক্ষম হন তিনি। সাদিয়া এর নাম দিয়েছেন ভলটিক যা সংক্রামক রোগজীবাণু নাশের একটি প্রক্রিয়া এবং এটি উচ্চমানের সুরক্ষা দিয়ে থাকে। বিশেষ একটি মেশিন দিয়ে এই তরল স্প্রে করতে হয়। এই পুরো প্রক্রিয়াটির নাম ভলটিক।

বিবিসি বাংলাকে এ সম্পর্কে সাদিয়া খানম বলেন, ‘এই জীবাণুনাশ প্রক্রিয়ার একটি অংশ হচ্ছে- কোনো জীবাণু যদি কোনো কিছুর সংস্পর্শে আসে তখনই সেই জীবাণু ধ্বংস করে ফেলা। অর্থাৎ কোনো কিছুর পৃষ্ঠ বা সারফেসের ওপর যদি কোনো ভাইরাস থাকে, এর সাহায্যে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা যায়।’

সাদিয়া খানম স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল সায়েন্স এবং চেস্টার বিশ্ববিদ্যালয়ে জিনোমিক মেডিসিন বিষয়ে পড়াশোনা করেছেন।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরা-২ আসনের এমপি ড. শ্রী বীরেন শিকদার করোনা আক্রান্ত

গ্রামীন নারী উদ্যোক্তাদের ‘তথ্য আপা’র হাত ধরে জয় হোক “লাল সবুজের”

 

লালসবুজ ডটকম মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি গ্রামীন নারী উদ্যোক্তাদের মার্কেটপ্লেস। সম্প্রতি দেশের প্রযুক্তিনির্ভর লজিস্টিক সেবা প্রতিষ্ঠান পেপারফ্লাই ডেলিভারি পার্টনার হিসাবে চুক্তিবদ্ধ হয়েছে লালসবুজ ডটকমের সাথে। লালসবুজ ডটকমের চেয়ারম্যান সদরুদ্দিন ইমরান এবং পেপারফ্লাইয়ের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ সম্প্রতি এই সেবা দেয়ার বিষয়ে একটি চুক্তি সাক্ষর করেছেন।

চুক্তি অনুসারে পেপারফ্লাই তাদের শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দেবে লালসবুজ ডটকমের পণ্য। এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে লালসবুজ ডটকমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক- রুবায়েত বিন আরিফ, চিফ অপারেটিং অফিসার (সি ও ও) মুহাম্মদ নাজমুল আহসান, সিনয়র সফটওয়্যার এক্সিকিউটিভ মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

পেপারফ্লাইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড কি অ্যাকাউন্টস সাজ্জাদুল ইসলাম ফাহমি, এক্সিকিউটিভ সেলস অ্যাণ্ড কি এ্যাকাউন্টস আফসানা ইয়াসমিন।

এই অংশীদারীত্বের ব্যাপারে পেপারফ্লাইয়ের প্রধান বিপনন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, গ্রামীণ নারীদের মাধ্যমে পরিচালিত লালসবুজ নারীদের সামাজিক ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে, পেপারফ্লাই এর অংশ হতে পেরে গর্বিত।

চেয়ারম্যান সদরুদ্দিন ইমরান বলেন, লালসবুজ ডটকম নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটা বড় ভূমিকা রাখতে চায়। তাই অগনিত নারী উদ্যোক্তাদের পণ্য ডিজিটাল ক্রেতাদের কাছে ইকমার্সের মাধ্যমে পৌঁছে দিয়ে নারীদের সাবলম্বী করাই লালসবুজ ডটকমের উদ্দেশ্য।

লালসবুজ ডটকম গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য একটি মার্কেটপ্লেস, যা তথ্য আপা প্রকল্পের অন্তর্গত। এই প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে বাস্তবায়ন করছে ‘জাতীয় মহিলা সংস্থা’। অর্থ মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউট এই ইকমার্স প্ল্যাটফর্মের জন্য সকল কারিগরি সহায়তা প্রদান করছে।

১৪৭০ জন তথ্য আপার (তথ্য সেবা প্রদান কারী নারী কর্মী) মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী উদ্যোক্তারাও এই মার্কেটপ্লেসে তাদের পণ্যকে তুলে ধরেছেন।

২০১৬ সাল থেকে ডোরস্টেপ ডেলিভারি এবং প্রযুক্তিনির্ভর বিশ্বমানের গ্রাহক সেবার মাধ্যমে পথ চলা শুরু করে পেপারফ্লাই। এ ছাড়াও তারা নিয়ে এসেছে এক ঘন্টায় মার্চেন্ট পেমেন্ট, স্মার্ট রিটার্ন, স্মার্ট চেক এবং আরো নানা সুবিধা।

পেপারফ্লাই তাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে যে কোন পণ্য পৌঁছে দিতে পারে বাংলাদেশের যে কোন প্রান্তে।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনার দিঘলিয়া উপজেলায় ১০টি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার দিলেন – এমপি সালাম মূর্শেদী