ঢাকায় পানিসম্পদ মন্ত্রীর সাথে বরিশাল সিটির ৯ কাউন্সিলরের সাক্ষাৎ

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পানিসম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর -৫ আসনের সংসদ সদস্য  কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের সাথে সৌজন্য ঢাকায় সাক্ষাৎ করেন বরিশাল সিটি কর্পোরেশনে ৯ কাউন্সিলরবৃন্দ।

৫ সেপ্টেম্বর বিকেলে ৪ টায় জাতীয় সংসদ ভবনের সাংসদের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ-সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আমীর বিশ্বাস, ৪নং ওয়ার্ড তৌহিদুল ইসলাম বাদশা, ১২নং ওয়ার্ড জাকির হোসেন ভুলু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ, ২৬নং ওয়ার্ডে হুমায়ন কবির, ২৯ নং ওয়ার্ডে ফরিদ আহম্মেদ ও ২৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও শ্রমিকলীগের নেতা সুলতান মাহমুদ হাওলাদার।

এ-সময় কাউন্সিলরবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে বরিশালের উন্নয়ন কর্মকান্ড নিয়ে কথা বলেন। সেই সাথে নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত কল্পে অন্যান্য কাউন্সিলরদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অভয়নগরে তারেক জিয়া পরিষদের নব নির্বাচিত যুগ্ম আহবায়ককে সংবর্ধনা প্রদান

অভয়নগরে তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক মনোনিত হওয়ায় মোঃ জিয়াউর রহমান মোল্লাকে ৬ সেপ্টেম্বর (সোমবার) বিকালে  অভয়নগর থানা বিএনপির কার্যালয়ে সংবর্ধনা প্রদান করেছেন অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর তারেক জিয়া পরিষদ। উক্ত সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর তারেক জিয়া পরিষদের আহবায়ক মোঃ রিপন শেখ,  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা,

তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক আজিজুর রহমান রিপন, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির নবনির্রাচিত যুগ্ন আহবায়ক সংবর্ধিত  নেতা মোঃ জিয়াউর রহমান মোল্লা, যশোর জেলা  তারেক জিয়া পরিষদের আহবায়ক সুজাউদ্দিন কচি, সদস্য সচিব ইব্রাহিম খলিল টুলু, যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, সদস্য নাজমুল ইসলাম, আজিয়ার রহমান। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, অভয়নগর থানা বিএনপির প্রচার সম্পাদক হাবিবুর রহমান ,খোকন, বিএনপি নেতা ফরহাদ হোসেন,  মোঃ মনজুর আহম্মেদ,  ইকবাল হোসেন কোরাইশি,মাহাবুব হাজরা, আঃ গফফার, নওয়াপাড়া পৌর বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান জনি,যশোর জেলা যুবদল নেতা মোঃ আঃ রশিদ, মোঃ কামাল হোসেন, আফজাল হোসেন, মাসুদ পারভেজ সাথী, আকরাম কুরাইশি পাপ্পু, মোঃ রাজু আহম্মেদ,সাদ্দাম হোসেন, জাকির হোসেন মোল্যা, ইউমুস শেখ, শাহজালাল, ঝন্টু  পাটয়ারী, জাহিদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, মুস্তাক আহম্মেেদ, ইমদাদুল হক, রেজেয়ান হোসেন, বিল্পব,কৃষক দল নেতা মোঃ বিল্লাল মোল্যা, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সাবেক জি এস মোল্লা হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ হাফিজুর রহমান মুরাদ,, মোঃ সোহেন হোসেন, আলতাফ হোসেন ,সাগর শেখ,মুস্তাক হোসেন মোল্লা,  মোঃ সম্রাট,  মামুন হোসেন, অভয়নগর থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম,  অনিক রহমান জুয়েল, , তাওহীদ আল ওসামা,  আরশাদুল ইসলাম, রুবেল হোসেন, মামুন হোসেন, ইস্রাফিল হোসেন, তবিবুর রহমান সাদ্দাম, হসিবুর রহমান,মোঃ হাবিবুল্লাহ, অভয়নগর থানা তারেক জিয়া পরিষদের সাধারন সম্পাদক মোঃ তাওহীদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালন করেন নওয়াপাড়া পৌর তারেক জিয়া পরিষদের সদস্য মোঃ  সাব্বির হেোসেন, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন  তেলোয়াত করেন অভয়নগর থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম ৷

 মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

অসহায় ও ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে পল্লী সঞ্চয় ব্যাংক : আব্দুস সালাম মূর্শেদী এমপি

তুমুল সংঘর্ষ ও পাঞ্জশির দখল নেওয়ার পর কি বলল তালেবান কমান্ডার

//অনলাইন নিউজ//

ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবান। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

তালেবানের এক কমান্ডার বলেছেন, পুরেরা আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। সমস্যা সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং পাঞ্জশির এখন আমাদের নিয়ন্ত্রণে।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৪৮ কিলোমিটার দূরে পাঞ্জশির উপত্যকা। এলাকাটি উঁচু-নিচু পাহাড়ি ও দুর্গম হওয়ায় অনেকটা সুবিধাজনক স্থানে ছিল তালেবান প্রতিরোধ গোষ্ঠী। উপত্যকাটিতে ঢোকার রাস্তা খুবই সরু। সেখানে কয়েক হাজার তালেবান বিরোধী যোদ্ধা অবস্থান করছিল।

প্রসঙ্গত, এখনো এই অঞ্চলটি এনআরএফের নিয়ন্ত্রণে ছিল। এই গোষ্ঠীটি প্রতিষ্ঠা করেছিলেন আফগান প্রতিরোধের নায়ক বলে পরিচিত আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ।

আহমদ শাহ মাসুদ ছিলেন একজন শক্তিশালী গেরিলা কমান্ডার।  যিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর তিনি ১৯৯০ -এর দশকে বিদ্রোহী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আফগান সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরও ২০০১ সালে তাকে হত্যার আগ পর্যন্ত তালেবান শাসনের বিরুদ্ধে তিনিই ছিলেন প্রধান বিরোধী কমান্ডার।

 

রূপসায় জুম কনফারেন্সে এমপি সালাম মূর্শেদীঃ আয়নাল গাজী  দক্ষ ও পরিশ্রমী নেতা ছিলেন

 

খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, আওয়ামীলীগের দুর্দিনের নেতা ছিলেন আয়নাল গাজী।

একজন পরিশ্রমী  নেতাও  ছিলেন।  দলের জন‍্য জেল জুলুম ও অত‍্যাচারের স্বীকার হয়েছেন। শত অত‍্যাচার সহ্য করেও  দলকে তিনি  ভালবেসেছেন।

তিনি আরও বলেন,  আয়নাল গাজী  চলে গেলেও  রেখে গেছেন  অনেক  স্মৃতি। সকল নেতাকর্মীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনে জানান তিনি।

৩ সেপ্টেম্বর  শুক্রবার  বিকালে রূপসা উপজেলার  নৈহাটি ইউনিয়নের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আয়নাল গাজীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জুম কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন। উক্ত অনুষ্ঠান গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়  মাঠে অনুষ্ঠিত হয় ।

খুলনা ডক ইর্য়াড শ্রমীক ইউনিয়ন আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দীন বাদশা, বিশিষ্ট ক্রীড়াবিদ মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম, জেলা আওয়ামীলীগের সদস‍্য অধ‍্যক্ষ  ফ ম আ: সালাম, ইউপি চেয়ারম‍্যান কামাল হোসেন বুলবুল।

খুলনা ডকইর্য়াড শ্রমীক ইউনিয়নের  সভাপতি আমীর আলী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ:রাজ্জাক হাওলাদার এর পরিচালনায় বক্তৃতা করেন জেলা শ্রমীক নেতা আলম হাওলাদার,  উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান তানভীর, সালাম মূশের্দী সেবা সংঘের টিম ডিলার যুবলীগ নেতা সামসুল আলম বাবু, আবদুল্লাহ আল মামুন,  ইউপি সদস‍্য আ:সালাম,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিক শেখ, নাজির হোসেন, উপজেলা যুবলীগ নেতা  সাইদুর রহমান, শেখ সাগর, শ্রমীক নেতা টুলু ফকির, হায়দার আলী খান, নুর ইসলাম, লুৎফর রহমান, মিন্টন হাওলাদার, শুকুর সরদার,  অহিদুল ইসলাম,জামাল হাওলাদার, মোরাদ শেখ, আ: রহিম শেখ প্রমূখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মুক্তিযুদ্ধকালে দাদা ভাইয়ের লেখা সেই হিসাবের খাতা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

যশোরে আজ নতুন করে করোনায় মৃত্যু হলো ৪ জনের

 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত

 

বরিশাল মহানগরীতে বিএনপি এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপিএবং জেলা বিএনপি’র উদ্যোগেপৃথক পৃথক ২ টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর বুধবার সকাল১১টায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহসভাপতি সৈয়দ হাসান ও ফিরোজ আহমেদ, আলী হায়দার বাবুল, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম সহ আরো অনেকে।

অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার তার বক্তব্যে বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে হবে। বিএনপি’ই একমাত্র দল যারা গণতন্ত্রকে রাজনৈতিকভাবে পুনরুদ্ধার করতে পারবে।

এদিকে ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীউপলক্ষে ১সেপ্টেম্বর বিএনপির অপর আলোচনাসভা টিঅনুষ্ঠিত হয় বরিশাল প্রেসক্লাবে।এটির আয়োজন করেন জেলা(দক্ষিন) বিএনপি।এতে জেলা (দক্ষিণ)বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন সভাপতিত্ব করেন।এছাড়া উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন এবং শাহ আমিনুল ইসলাম আমিন সহ আরো অনেকে।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপনের বিকল্প নেই: সালাম মূশের্দী এমপি

বরিশালে ১৩ মণ ওজনের শাপলাপাতা  মাছ বিক্রি করতে মাইকিং

অভয়নগরে অসহায় ২৫ পরিবারকে চাল বিতরণ করলেন সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার

আজ ৩ দিনের সরকারি সফরে বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

 //নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল//

বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এক সংক্ষিপ্ত সফরে শনিবার (২৮ আগস্ট) নিজ নির্বাচনী এলাকা বরিশাল আসছেন।

তিনি ঢাকা থেকে দুপুর ১টার সময় সড়ক পথে বরিশালে উদ্দেশ্যে রওনা দিবেন। বিকেল ৫টায় বরিশাল এসে পৌঁছাবেন এবং বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজে রাত্রিযাপন করবেন। পরদিন রবিবার (২৯ আগস্ট ) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গীলাতলী এলাকায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। সোমবার (৩০ আগস্ট ) শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অসহায়, গরীর ও দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার সামগ্রী বিতরণ করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। ওই‌দিন দুপুরে ১টায় ঢাকার উদ্দেশ্যে তিনি বরিশাল ত্যাগ করবেন।

বরিশালের ঘটনায় অবশেষে সমঝোতা

 নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি অবশেষে সমঝোতা হয়েছে। রোববার রাতে বিভাগীয় কমিশনারের বাস ভবনে তার উপস্থিতিতে জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি কর্মকর্তাগণ এবং দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমঝোতা হয়।

বিস্তারিত আসছে…….

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World News

বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের মানবন্ধন

 

 

দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করা ও দেশকে যারা মেনে নিতে পারছে না তারা এই অরাজগতা ঘটনা ঘটিয়ে যাচ্ছে: ধর্মপ্রতিমন্ত্রী

 

ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা দেশের মানুষের মুক্তির জন্য রক্ত দিয়ে গেছেন। জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, আজ তা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে ‘মর্যাদা’ পেয়েছে, দারিদ্র্যের হার কমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে লক্ষ্য হচ্ছে, এ দেশে একটি মানুষও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত থাকবে না। একটি মানুষও ভূমিহীন থাকবে না।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করা ও দেশকে যারা মেনে নিতে পারছে না তারা এই অরাজগতা ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সবাইকে সজাগ থেকে এদের প্রতিহত করতে হবে। খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘর পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের হিন্দু কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে চেক বিতরণ ১৯ আগষ্ট বেলা ১১ টায় শিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলেচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য রক্ত দিয়ে যে ঋণে আবদ্ধ করে গেছেন, সেই ঋণ শোধ করতে ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যেই তার সরকার কাজ করে চলেছেন। জাতির পিতা ভূমিহীন মানুষের জন্য খাসজমি বিতরণের মাধ্যমে ঘর তৈরি করে দেওয়ার কর্মসূচি নিয়েছিলেন। আমরা তার জন্মশতবার্ষিকীতে এই সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না।

আমরা সেইভাবে গৃহনির্মাণ করে দিচ্ছি ঘরহারা মানুষের। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। শিক্ষার আলো আজকে ঘরে ঘরে পৌঁছে গেছে। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে শাস্তি পেতেই হবে। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন দিনাজপুর -১ আসনের এমপি ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল,খুলনা- ৫ আসনের এমপি ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান নারায়ন চন্দ চন্দ্র, খুলনা-৬ আসনের এমপি আলহাজ্ব আকতারুজ্জামান বাবু, হিন্দু কল্যান ট্রাষ্টের সচীব ড. দিলীপ কুমার ঘোষ,পুলিশ সুপার মো. মাহাবুব হাসান, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী, জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গির হোসেন মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, বিশিষ্ট ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ভাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ মোল্লা, মোরশেদুল আলম বাবু, ইমদাদুল ইসলাম, মফিজুল ইসলাম ঠান্ডু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী, জাহাঙ্গির শেখ, মো. মহাসিন শেখ, এস এম হাবিব, বাছিতুল হাবিব প্রিন্স, স ম জাহাঙ্গির, রবিউল ইসলাম বিশ্বাস, এবিএম কামরুজ্জামান, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান,আকতার ফারুক, আজমল ফকির,নোমান ওসমানী রিচি, সামসুল আলম বাবু, হাবিবুর রহমান তারেকসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় ৪টি মন্দির, বাড়ি ও দোকানসহ মোট ১৩টি ক্ষতিগ্রস্থ পরিবারকে ২লাখ ৯০হাজার টাকার চেক বিতরণ করেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

Daily World News

জাতীয় শোক দিবসের ব্যানার খোলা নিয়ে বরিশাল সদর ইউএনও অফিস ক্যাম্পাসে সংঘর্ষ: আহত ৩৫

আবারো রূপসার শিয়ালি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসছেন এমপি সালাম মূশের্দী

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী আগামীকাল ১৯ আগষ্ট তার নির্বাচনী এলাকা সফর করবেন। এসময় তিনি রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রূপসার ঘাটভোগে ইউনিয়নের গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন তিনি।

সকাল সাড়ে ১০ টায় খুলনার রূপসার শিয়ালী ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ী ঘর পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করবেন। পরির্দশন শেষে মাননীয় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি’র উপস্থিতিতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের পক্ষ হতে সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন।

দুপুরে সাড়ে ১২ টায় খুলনার সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেড়টায় দুপুরে সার্কিট হাউজে লাঞ্চ করবেন। এছাড়া দুপুর আড়াই টায় খুলনা সার্কিট হাউজে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে আন্ত: ধর্মীয় সংলাপে অংশ গ্রহন করবেন এমপি আব্দুস সালাম মূশের্দী। বিকালে সাড়ে ৪টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

//আ. রাজ্জাক শেখ, খুলনা //

পড়ুন দৈনিক বিশ্ব …

কওমী মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে বরিশালে মানববন্ধন

জাতীয়তাবাদী নবীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান খান

 //সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামের কৃতি সন্তান জনাব মোঃ রায়হান খান জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এছাড়াও তিনি জাতীয়তাবাদী নবীন দল মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ রায়হান খান রাজপাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম কায়েম আলী খানের সুযোগ্য উত্তরসূরী।

তিনি এই প্রতিবেদককে বলেন,আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি এবং দেশ এবং মানুষের কল্যাণে রাজনীতি করতে পারি এজন্য সকলের কাছে দোয়া চাই এবং সকলের সহযোগিতা কামনা করছি।

জাতীয়তাবাদী নবীন দলকে আরও গতিশীল করতে যা যা করনীয় তা আমি অত্র কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে মিলেমিশে একসাথে করতে চাই।