যতদিন লকডাউন চলবে খাদ্য সহায়তা অব্যহত থাকবে: সালাম মূর্শেদী

 

খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, যতদিন লকডাউন চলবে ততদিন খাদ্য সহায়তা বিতরণ অব্যহত থাকবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে কেউ অনাহারে থাকবে না। তিনি গতকাল সোমবার বিকেল ৪ টায় তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র আয়োজনে তিন শতাধিক সুবিধাবঞ্চিত দলিত সম্প্রদায় ও কর্মহীন চা বিক্রেতার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন।

 

কঠোর লকডাউনে বিপাকে পড়েছেন গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষ। তাদের কথা চিন্তাা করে বরাবরের মত গরিব-অসহায়, ও দলিত স¤প্রদায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এমপি আব্দুস সালাম মূর্শেদী।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, জেলা স্বেচ্চাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, এমপির প্রধান সমন্বয়ক যুবলীগ নেতা নোমান উসমানী রিচি, ছাগলাদাহ ইউপির চেয়ারম্যান আ’লীগ নেতা এস এম দীন ইসলাম, এম ফরিদ আহমেদ, এফ এম মফিজুর রহমান, বাছিতুল হাবিব প্রিন্স, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, এমপির প্রতিনিধিদ্বয় মোঃ বাদশা মল্লিক, মাওঃ আব্দুর রাজ্জাক রাজা, কাজী আক্তার হোসেন, মোঃ আরিফ হোসেন, মোল্যা অহিদুজ্জামান ফরিদ, শেখ শারাফাত হোসেন, শেখ আনিছুল হক, মোল্যা নিজাম উদ্দিন, মোঃ জাহিদুল মৃধা, মোঃ বাদশা মীর, মোঃ আকিজ উদ্দিন, শেখ মোঃ আনারুল ইসলাম, মোঃ আশিকুজ্জামান শোভন, স্বেচ্চাসেক লীগ নেতা খান ফরাদুজ্জামান সুমন প্রমুখ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা ক‌রোনা হাসপাতালে রোগীর স্বজনদের ভীড় নাকরার আহবান

 

দিঘলিয়া উপজেলায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সালাম মূর্শেদী এমপি

 

দিঘলিয়া উপজেলায় অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন এমপি সালাম মূর্শেদেী।  খুলনা জেলায় ২২ জুন থেকে সাত দিনের লকডাউন দেওয়া বিপাকে পড়েছেন গরিব অসহা ও খেটে খাওয়া মানুষ। তাদের কথা চিন্তা করে বরাবরের মত গরিব-অসহায়, ও দলিত সম্প্রদায়ের পরিবারের পাশে দাড়িয়েছেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী।

শনিবার (২৬ জুন ) বিকেলে ৩ টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র আয়োজনে আড়াইশো সুবিধাবঞ্চিত দলিত সম্প্রদায় ও কর্মহীন চা বিক্রেতার পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করেন আব্দুস সালাম মূর্শেদী এমপি। এসময় তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কবল থেকে বাঁচতে আমাদের আরো সচেতন হতে হবে। একমাত্র সচেতনতাই পারে করোনা থেকে রক্ষা করতে।

এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউনের এই সময়ে যারা গরিব অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন, তাদের কথা চিন্তা করে আমার নিজস্ব অর্থায়নে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে আবারও আমি খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে দিয়েছি। পাশাপাশি গরিব-অসহায় মানুষের সহযোগিতার জন্য আমি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা মহিলালীগের সভাপতি মোসাম্মাদ সামসুন নাহার, উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি এস এম গোলাম রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারন সম্পাদক শাহ আলম খান, বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আঃ রউফ,সাধারন সম্পাদক মোঃ ওয়াদুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের নেতা মোঃ নজরুল মোল্লা,গাজী জাকির হোসেন,কে এম আসাদুজ্জামান, এম পির প্রধান সমন্বয়ক মোঃ নোমান ওসমানী রিচি, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক খান আবু সাইদ, জেলা যুলীগ নেতা মোঃ সসেলিম মমল্লিক, এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম,ইয়াদুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সহ- সভাপতি শেখ রিয়াজ হোসেন, সহ সম্পাদক মোঃ রাকিব মোড়ল,সদর ইউনিয়ম যুবলীগের আহবায়ক শেখ শাহাবুদ্দিন,ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক পরাগ পারভেজ রুবেল,উপজেলা দলিত সম্পদায়ের সভাপতি জয়দেব দাস, ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, নয়নতার,ইউনিয়ন ছাত্রলীগের যুন্ম- আহবায়ক শেখ মোঃ আলামিন, যুব মহিলালীগ নেত্রী স্বর্নালী খাতুন, রাজিব,রাসেল, রেজোয়ান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে ২০টি হাই-ফ্লো ন্যাজল ক্যানোলা হস্তান্তর

 

অসহায় মানুষের পাশে থাকাটাই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য: সালাম মূশের্দী

 

অসহায় মানুষের পাশে থাকাটাই মানুষের কর্তব্য হওয়া উচিত। খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেন, করোনা পরিস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে আছে। এই করোনা মহামারিতে অসহায় কর্মহীনদের মাঝে সহায়তা ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

 

তিনি আর ও বলেন, অভাবী মানুষদের পাশে থাকাটাই এই দুর্যোগকালে আমাদের বড় কর্তব্য’। এবারে করোনা মহামারী শুরুর পর থেকেই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে থাকা মানুষকে খাদ্য সহায়তা করে যাচ্ছি। শুধু হত দরিদ্ররাই নয়, যারা নিম্ন মধ্যবিত্ত, বিপদে থাকলেও মানুষের কাছে চাইতে পারেন না, এমন মানুষদের পাশেও আমি থাকার চেষ্টা করছি।

সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে ২৪ জুন বিকালে রূপসা উপজেলা দলিত কল‍্যাণ সংস্থার কার্যালয়ে ৩’শত অসহায় ও দুস্থদের মাঝে খাদ‍্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় আমন্ত্রীত বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টিএসবি সদর এমপির প্রতিনিধি সৈয়দ মোরশেদুল আলম বাবু,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। ইউপি চেয়ারম‍্যান মো:জাহাঙ্গির শেখের সভাপতিত্বে ও এমপির প্রতিনিধি এস এম হাবিবের পরিচালনায় বক্তৃতা করেন এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক এমপির প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, শেখ আসাদুজ্জামান, রাজিব দাস টাল্টু, আজিজুল হক কাজল, আজমল ফকির,সরদার নুর ইসলাম,সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু, দলিত কল‍্যাণ সংস্থার উপদেষ্টা বাকির হোসেন বাকু, সাংবাদিক আ:রাজ্জাক শেখ,সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিল, আরাফাত,রাসেল,শিমুল,ছাত্রলীগের এস এম রিয়াজ,হিমেল,জাহিদুলসহ দলের নেতৃবৃন্দ।

আ. রাজ্জাক শেখ,খুলনা ব্যুরো :

পড়ুন দৈনিক বিশ্ব …

গজারিয়ায় মুন্সীগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ঈদগাঁ পাকাকরন কাজ উদ্বোধন

 

 

গরিব অসহায়ের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন সালাম মূর্শেদী

 

গরিব অসহায়ের মাঝে অনুদানের চেক খুলনার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার গরিব, অসহায় ও অসুস্থ্য সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়।

আজ রোববার (২০ জুন) বেলা ১২ টায় উপজেলা অফিসার্সক্লাবে, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক বিতরণ করেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

এসময় তিনি বলেন, করোনা প্রতিরোধে বয়স্ক ও শিশুদের প্রতি অনেক বেশি যত্নবান হতে হবে। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে আরো বেশি সতর্ক ও সজাগ হতে হবে। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান এমপি সালাম মূর্শেদী।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তৃতা করেন, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান, প্রকৌশলী ওহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়াজামান, বিশিষ্ট ক্রীড়া বিদ আজাদ আবুল কালাম।

যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় আরো বক্তৃতা করেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আ:সালাম, জেলা কৃষকলীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, খান শাহজাহান কবীর, নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গির শেখ, সাধন অধিকারী, এমপির প্রতিনিধি এস এম হাবিব, আকতার ফারুক, আজিজুল হক কাজল, আজমল ফকির, সুব্রত বাগচী, বিনয় হালদার, রাজিব দাস টাল্টু, মুক্তযোদ্ধা রফিক শিকদার, আ:মালেক শেখ, ওলিয়ার রহমান, ওয়াজেদ আলী,মুনসুর বিশ্বাস। অনুষ্ঠানে ভিডিওতে যুক্ত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা ও উপজেলা নিবার্হী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় সবাই নিজের ঘরে থাকবে: সালাম মূশের্দী

 

 

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় সবাই নিজের ঘরে থাকবে: সালাম মূশের্দী

 

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়  মুজিববর্ষ উপলক্ষ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটি ঘর পেয়ে দুঃখী মানুষের মুখে যে হাসি, যে আনন্দ, এর চেয়ে বড় পাওয়া আর কিছু না।

’ তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সমাজের নিচুস্তরে পড়ে থাকা লোকদের টেনে তোলা, তাদের মূল সমাজের সঙ্গে অন্তর্ভুক্তি করা। এসময় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী ভিডিও কনফারান্সের মাধ্যমে যুক্ত হয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কোনও মানুষ গৃহহীন থাকবে না।

আওয়ামী লীগ সরকার মানুষের অধিকার নিয়ে কাজ করে। খুলনার রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় আজ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ২৮৫টি ঘর প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তৃতা করেন, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান, প্রকৌশলী ওহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়াজামান, বিশিষ্ট ক্রীড়া বিদ আজাদ আবুল কালাম।

যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় আরো বক্তৃতা করেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আ:সালাম, জেলা কৃষকলীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, খান শাহজাহান কবীর, নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গির শেখ, সাধন অধিকারী, এমপির প্রতিনিধি এস এম হাবিব, আকতার ফারুক, আজিজুল হক কাজল, আজমল ফকির, সুব্রত বাগচী, বিনয় হালদার, রাজিব দাস টাল্টু, মুক্তিযোদ্ধা রফিক শিকদার, আ:মালেক শেখ, ওলিয়ার রহমান, ওয়াজেদ আলী,মুনসুর বিশ্বাস।

অনুষ্ঠানে ভিডিওতে যুক্ত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা ও উপজেলা নিবার্হী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //

পড়ুন দৈনিক বিশ্ব …

আজকে খুলনা বিভাগে করোনায় সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু

 

রাণীশংকৈলে জমি-গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পযায়ে শুভ উদ্বোধন

 

রাণীশংকৈলে জমি-গৃহ প্রদান এর মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম”র দ্বিতীয় পর্যায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এরই প্রক্ষিতে (২০ জুন রবিবার) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সভা কক্ষে সহকারী কমকর্তা ভূমি( ভারপ্রাপ্ত ইউএনও) প্রিতম সাহার সভাপত্বিতে আলোচনা সভা ও জমির দলিলসহ ঘর প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরক্তি জেলা প্রশাসক কামরুন নাহার।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী,আ”লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ”লীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,থানার ওসি এস এম জাহিদ ইকবাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্চয় দেবনাথ, পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা হবিবর, প্রসক্লাব প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব পুরাতন “র সভাপতি কুসমত আলী ও সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, প্রেস ক্লাব সভাপতি ফারুক আহমেদ, সংশ্লিষ্ট তহসিলদার জাহিরুল ইসলাম, প্রমুখ। এ ছাড়াও ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কমচারি বৃন্দ প্রন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চয়লনা করেন সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। উল্লেখ্য সাড়া বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। এরই প্রক্ষিতে এ উপজেলায় ৮ টি ইউনিয়নের ২৯৬ টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়।

প্রথম ও পর্যায়ে ঘর পাওয়া ভুক্তভোগী সবুজ চন্দ্র, দিনোবালা, হাসমত ও আরজিনা প্রধান মন্ত্রীর এমন ঘরসহ জমি পেয়ে খুশি এবং ধন্যবাদ জানিয়েছেন।

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

Dainik Biswa

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চাইলেই আমরা এড়াতে পারি…

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গজারিয়ায় মুক্তিযোদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন ও দোয়া মাহফিল

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা বৃন্দের এক জরুরী সভায় বীর মুক্তিযোদ্ধা দের সন্মানী ভাতা বৃদ্ধি সহ আবাসন প্রকল্প বরাদ্ধ এবং সরকার কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করায় জাতির জনক বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও তাঁর দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় ভবেরচর বাজারস্থ গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গজারিয়া উপজেলা কমান্ড এর উদ্যোগে মুক্তিযোদ্ধা দের মাসিক বেতন ১২০০০ টাকা থেকে ২০,০০০ টাকা উন্নীত করায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম (বীরপ্রতীক)।

যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় অন্যান্য দের মাঝে বক্তব্যে রাখেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দর আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা তানেশ উদ্দিন আহমেদ।

সভায় ভবেরচর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোকান নীতিমালা অনুযায়ী বরাদ্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ ও নীতিমালা অনুসরণ করে নতুন ভাবে দোকান বরাদ্ধের দাবী জানানো হয়। এছাড়াও গজারিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন ও আসবাবপত্র রক্ষণাবেক্ষনের জন্য সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী নতুন কমিটি গঠন করার দাবী এবং মুক্তিযোদ্ধা দের আবাসন প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় এসময় আরোও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম রহমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোলায়মান মিয়া, বীর বীর মুক্তিযোদ্ধা এম.এ কাদের, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব সহ প্রমুখ।

সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া,মুন্সীগঞ্জ।

Dainik Biswa

 

জগন্নাথপুরে সেতুর টুলবক্সে মাঠি ভরাট নিয়ে মিথ্যাচার: প্রতিবাদ

 

রাণীশংকৈলে আরও ২৯৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে সরকারি ঘর

মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন সরকারি ঘর পাচ্ছেন দ্বিতীয় পর্যায়ে আরও ২৯৬ টি পরিবার এ উপলক্ষে (১৮ জুন শুক্রবার) উপজেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিষদ সভাকক্ষে শুভ উদ্বোধন ও প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়।
২০ জুন রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা প্রশাসনের তথ্যমতে দ্বিতীয় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত নির্মিত ২৯৬ টি ঘর উদ্বোধন করা হবে। প্রেস ব্রিফিং অনুষ্টানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত ইউএনও) প্রীতম সাহা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে মুজিব বর্ষ উপলক্ষে বরাদ্দকৃত প্রত্যেককে 2 শতক জমি ঘরসহ সরকারিভাবে পাবে নেকমরদ ও রাতোর ইউনিয়ন ৪৬ টি,হোসেনগাঁও ও নন্দুয়ার ইউনিয়ন ৭৭ টি, ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ৩৪ টি,লেহেম্বা ইউনিয়ন ২৩ টি বাচোর ইউনিয়ন ১০০ টি, + ১৬ টি মোট ২৯৬ টি ঘর,আগামী ২০ জুন রবিবার সকালে প্রেসব্রিফিংয়ে মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 //মাহাবুব আলম,  ঠাকুরগাঁও প্রতিনিধি//

খুলনায় ১হাজার ৩৫১টি ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে জমি ও ঘর 

 

খুলনায় ১হাজার ৩৫১টি ভূমিহীন পরিবারের মাঝে ১হাজার ৩৫১টি জমি সহ ঘর পাচ্ছে । মুজিববর্ষ উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে দেশের সকল জেলায় ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে আগামী ২০ জুন প্রধানমন্ত্রী জমিসহ ঘর প্রদান করবেন।

 

এর মধ্যে খুলনা জেলার নয়টি উপজেলায় মোট এক হাজার ৩৫১টি ভূমিহীন-গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পাবেন, যা খুলনা বিভাগের মধ্যে সর্ব্বোচ্চ , শুক্রবার খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তাঁর সম্মেলনকক্ষে এ উপলক্ষ্যে এক প্রেসব্রিফিং এসকল তথ্য জানান। খুলনার সকল উপজেলায় গৃহনির্মাণকাজ শতভাগ সম্পন্ন হয়েছে।

 

প্রত্যেক পরিবারের জন্য দুইশতক জমিসহ নির্মিত ঘর ইত্যেমধ্যে দলিল কবুলিয়ত ও মিউটেশন সম্পন্ন করে রবিবারে প্রেসব্রিফিং এ জানানো হয়, ব্রিফিং এর আরও জানানো হয়, খুলনা জেলা প্রশাসকের প্রত্যক্ষ মনিটরিং এবং সুপারভিশনে এ জেলার ভূমিহীন পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হয়েছে এবং উপকারভোগী বাছাই এর ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

 

এছাড়া নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকগণকে প্রত্যক্ষভাবে তত্ত্বাবধনের দায়িত্ব দেওয়া হয়েছিল। খুলনার উপকারভোগীদের মধ্যে ডুমুরিয়া উপজেলায় ৫শতটি, রূপসায় দুইশত ১৫টি, পাইকগাছায় তিনশত, দাকোপ দুইশত, তেরখাদা ৪০টি, বটিয়াঘাটা ৩০টি, কয়রা ৩০টি, দিঘলিয়া ৩০টি এবং ফুলতলা উপজেলায় ছয়টি পরিবারকে এই ঘর দেওয়া হচ্ছে।

 

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে চলতিবছরের ২৩ জানুয়ারি সারা দেশে ৬৯ হাজার নয়শত চার ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে খুলনা জেলায় নয়শত ২২টি পরিবার এই ঘর পান।

 

প্রেসব্রিফিং এ খুলনার স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।

 

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

Dainik Biswa

আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ৬ আক্রান্ত ২২২

 

ব্রেইন ক্যান্সারাক্রান্ত শিক্ষককে আর্থিক সহযোগীতা করলেন আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার 

যশোরের অভয়নগর উপজেলার পৌর নওয়াপাড়া  ৪ নং ওয়ার্ডের গরীব  অসহায় অবহেলিত মানুষের একমাত্র মাথার মুকুট , বিশিষ্ঠ  ব্যবসায়ী ও সমাজসেবক  আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদার তার নিজ তহফিল থেকে নগদ আর্থিক সহযোগীতা করলেন ,ব্রেন ক্যান্সারে আক্রান্ত  হত দরিদ্র এক স্কুল শিক্ষককে ৷
গত ১৩ জুন(রোববার) দুপুরে  আলহাজ্ব আব্দুল মালেক হাওলাদারের বাস-ভবন (বউ বাজারে ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (ব্রেনক্যান্সারে ) আক্রান্ত ইব্রাহিম মোল্যা (৫৫ ) তার কন্যা শাপলা খাতুনের   হাতে চিকিৎসা বাবদ নগদ  ৫০০০/=(পাঁচ হাজার) টাকা প্রদান  করেন ৷
জানাগেছে, স্কুল শিক্ষক ইব্রাহিম মোল্যার বাড়ি উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে ৷ তিনি দীর্ঘদিন যাবত  ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন ৷ শিক্ষক কন্যা “শাপলা “অশ্রুচোখে কাদম্বিণী স্বরে বলেন, মালেক ভাই আজ যে, মহত্বের পরিচয় দিলেন তার দানকৃত পাঁচ হাজার টাকা আমার পিতার চিকিৎসার জন্য অনেক উপকার হবে যা ভাষায় প্রকাশ করা যাবেনা ৷ তিনি আরো বলেন, দোয়াকরি , দাতা মালেক ভাই যেন অভয়নগর বাসির প্রতিটি মানুষের অন্তরের মাঝে সব সময় থাকে ৷
এ সময় উপস্থিত ছিলেন , আঃ মান্নান , মোঃ শহীদুজ্জামান সেলিম , মোঃ আহাদ মোল্যা , রানা আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ ৷
//মো: শফিকুল ইসলাম পিকুল, জেলা প্রতিনিধি যশোর//