ডুমুরিয়ায় এলজিইডি দপ্তরের উদ‍্যেগে মহিলা শ্রমিকদের মাঝে কিটবক্স বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

ডুমুরিয়ায় এলজিইডি দপ্তরের উদ‍্যেগে রবিবার ২১মে সকালে উপজেলা পরিষদ চত্বরে আরএম এ প্রকল্পের রাস্তায় নিয়োজিত  মহিলা শ্রমিকদের মাঝে কিটবক্স বিতরন করা হয়েছে।

জানা গেছে উপজেলার এলজিইডির অধীনে  সড়ক মেরামত কাজে আরএমএ  মহিলা শ্রমিক ১৪ গ্রুফের  ২টি করে কিটবক্স বিতরন করা হযেছে।

কিটবক্স বিতরন করেন উপজেলা প্রকৌশলী মোহা:রবিউল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন ঠিকাদার বদরুজ্জামান বাবলু, ইউপি সদস‍্য শেখ লুৎফর রহমান, মোক্তার হোসেন।

বাগেরহাটের রামপালে সুপেয় পানি বঞ্চিত ৬৫০ টি পরিবার পেল পানির ট্যাংক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র লবনাক্ততায় জর্জরিত বাগেরহাটের  রামপালে সুপেয় পানি বঞ্চিত ৬৫০ টি পরিবার পেল পানির ট্যাংক। জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ও রামপাল উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এসব পানির ট্যাংক সরবরাহ করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি’র প্রচেষ্টায় উপকূলীয় উপজেলার রামপাল ও মোংলায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ট্যাংক বিতরণ করা হচ্ছে। এর মধ্যে মোংলায় ১ হাজার ৩৫০ টি এবং রামপালের ৫ টি ইউনিয়নে ৬৫০ টি পানির ট্যাংক বিতরণ চলমান রয়েছে।
উপমন্ত্রী হাবিবুন নাহার এর পক্ষে তার একান্ত সহকারী মো. রেদওয়ান মারুফ মল্লিকেরবেড়, ভোজপাতিয়া ও পেড়িখালী ইউনিয়নে ২০০ করে এবং রামপাল সদর ও হুড়কা ইউনিয়নে ৫০ টি করে এই ট্যাংক বিতরণ করেন।

বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক তালুকদার মন্টু, আবুল কালাম আজাদ, সালাম আকন, জাহিদ হাওলাদার, ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নূরুল আমীন, পিয়ার মাস্টারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রামপাল এলাকায় তীব্র লবনাক্ততার কারণে স্বাভাবিক পানির উৎস নেই বললে চলে। অনেক এলাকায় অগভীর বা গভীর নলকূপে সুপেয় পানি পাওয়া যায় না। এছাড়াও তীব্র আর্সেনিক দূষক রয়েছে। এখন হার্ভেস্টিং ওয়াটার বা নিরাপদ বৃষ্টির পানিই একমাত্র ভরসা।

এ উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা গ্রহনে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চেষ্টা করছি শতভাগ মানুষ যেন সুপেয় পানি পান করতে পারেন। এ বছর সরকারের পক্ষ থেকে আরও ট্যাংক বিতরণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

রামপালে ইফা’র ফান্ডে সাইফুজ্জামানের জাকাতের অর্থ প্রদান

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

রামপাল উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফান্ডে সমাজ সেবক শেখ সাইফুজ্জামান ও তার সহোদর শফিকুজ্জামান জাকাতের অর্থ প্রদান করেছেন।

বুধবার বেলা ১১ টায় উপজেলা সদরে ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই অর্থ প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন তার সহোদর ও ইউপি সদস্য সমাজ সেবক শেখ শফিকুজ্জামান, ইফার প্রতিনিধি আল মামুন, আ. হাদি আকুন্জী, মো. জিয়াউর রহমান, মো. মারুফ বিল্লাহ প্রমুখ।

জাকাতের অর্থ প্রদান কালে সাইফুজ্জামান ও শফিকুজ্জামান বলেন, সমাজের বিত্তবানদের সম্পদের উপর গরীব দুঃখীর হক রয়েছে।

সুতারং সবাইকে এগিয়ে আসতে হবে। বাগেরহাটের জেলা প্রশাসক ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের অনুপ্রেরণায় তিনি এমন মহতী কাজে এগিয়ে এসেছেন বলে জানান।

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ

//চৌদ্দগ্রাম প্রতিনিধি//

দেশব্যাপী ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র ঈদ পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল টাইমস্ স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান এবং সংগঠনের অন্যান্য সদস্যদের সহযোগীতায় ৫০টি দরিদ্র পরিবারকে সেলাই মেশিন ও আর্সেনিক মুক্ত সুপেয় পানির টিউবওয়েল বিতরণ করা হয়। সিবিএস সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের ইভিপি আবদুল্লাহ-আল-কাফি মজুমদার, সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস এম. হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এবং দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রায় চার শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের এমডি হাবিবুর রহমান, ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ, অগ্রণী দুয়ার’র ডিএমডি মোঃ কামরুজ্জামান, জনতা ব্যাংকের জিএম নূরুল ইসলাম মজুমদার, ইসলামী ব্যাংকের ইভিপি এ কে এম শহিদুল হক খন্দকার, ওয়ান ব্যাংকের এসইভিপি মোঃ নজরুল ইসলাম, ফার্স্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের ইভিপি কাজী মোতাহার হোসেন, শাহজালাল ইসলামি ব্যাংকের এসইভিপি আশফাকুল হক মিঠু এফসিএ, এবি ব্যাংকের এসভিপি ও কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিন চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভিপি কাজী ছায়েদ মাহমুদ তারেক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এভিপি কাজী মোঃ ইলিয়াছ এবং এফএভিপি মো. মোজাহারুল ইসলাম চৌধুরী, অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান সোহেল ও সহ-সাংগঠনিক সম্পাদক এ. জে. এম বাহাউদ্দিন নোমান এবং উত্তরা ব্যাংকের কর্মকর্তা মো. নুর-ই-এলাহি, সোস্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ইয়াসির আল নেওয়াজ আরিফ ও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা শফিউল আজমসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ বলেন, সদস্যদের স্বাস্থ্য সেবার লক্ষ্যে বিভিন্ন হাসপাতালে স্বল্পব্যয়ে চিকিৎসার জন্য হেলথ কার্ডের উদ্যোগ নেয়া হয়েছে। একটি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করার কাজ চলছে এবং একটি প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে, যেখানে সদস্যদের জন্য ট্রেনিং ও ওয়ার্কশপের ব্যবস্থা থাকবে।

আবদুল্লাহ-আল-কাফি মজুমদার বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বৃত্তির কাজ চলছে এবং চৌদ্দগ্রামে একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

রাজধানী ঢাকায় সিবিএস-এর স্থায়ী কার্যালয় স্থাপনের প্রত্যাশার কথা জানিয়ে এ কে এম শহিদুল হক খন্দকার বলেন, বাংলাদেশের সকল পেশাজীবীদের নিজস্ব প্লাটফর্ম থাকলেও আমাদের তা নেই, অথচ আমাদের ব্যাংকাররা প্রত্যেকেই আর্থিক ও সামাজিকভাবে যথেষ্ট সম্মানজনক অবস্থানে রয়েছে।

অন্যান্য বক্তারা চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সবসময় নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান তারা। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্যদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

ডুমুরিয়ায় ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের  ঈদ উপহারের বস্ত্র বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা//

খুলনার ডুমুরিয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান  আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সৌজন্যে ঈদ উপহারের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া সদরের শেখ আব্দুল মজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন  ফুলতলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চলতি রমজান মাসে ইফতার মাহাফিল আয়োজনের পরিবর্তে সেই অর্থ ব্যায় করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্যে সামর্থবান দলীয় নেতাকর্মিদের নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে আমি আমার  ক্ষুদ্র সামার্থ অনুযায়ী ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় স্বল্প আয়ের মানুষের জন্যে কিছু শাড়ী ও পাঞ্জাবী উপহার হিসেবে প্রদান করছি।

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা আ’লীগ নেতা সরদার আবু সালেহ, ফুলতলা উপজেলা আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা কাজি আশরাফ হোসেন আশু,ফুলতলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তুহিন,দৈনিক প্রবর্তন সম্পাদক, মোস্তফা সরোয়ার,ইউপি চেয়াম্যান শরীফ মোহাম্মদ শিপলু ভূঁইয়া,খান আসলাম হোসেন,আবু তাহের রিপন,ডুমুরিয়া উপজেলা আ’লীগ নেতা কাজী আলমগীর হোসেন, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, সরদার আব্দুল গণি,কে,এম হযরত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস ও প্রতাপ কুমার রায়, আছফর হোসেন জোয়ার্দার,আকরাম হোসেন মোল্যা,রতন কুন্ডু,আদিত্য মন্ডল,মনীন্দ্র নাথ মল্লিক,নারায়ন চন্দ্র মল্লিক,মো: ওবাঈদুল্লাহ, যুবলীগ নেতা এ্যাড,আশরাফুল ইসলাম রাজু,এ্যাড.আক্তারুজ্জামান তিতাস প্রমূখ।

অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের আ’লীগ,যুবলীগ, মহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি উপস্হিত ছিলেন।সভায় জানানো হয় ঈদ উপহার হিসেবে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় সাড়ে ৬ হাজার শাড়ী এবং ১ হাজার ৭০০পিস পাঞ্জাবী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

অভয়নগরে একশো পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ছাত্রলীগ নেতা অর্ক বিশ্বাস

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে ছাত্রলীগ নেতা অর্ক বিশ্বাসের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল)  সকালে উপজেলা নওয়াপাড়া  সাগরিকা শপিং মহলে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

অর্কর আর্থিক সহয়োগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় তারা দরিদ্র মানুষের দরজায় ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।

ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা শেখ তোইমুর, তারেক রহমান, আরিফুল ইসলাম, রিয়াজ ইউসুফসহ  ছাত্রলীগ নেতা ও তরুণ ছাত্রলীগ কর্মী প্রমুখ।

খুলনার ডুমুরিয়ায় শেখ হেলাল উদ্দিন এমপির ঈদ উপহার বিতরন

জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্রশেখ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে ১৯ এপ্রিল বুধবার সকালে ডুমুরিয়া অফিসাস ক্লাবে  ঈদ উপহার বিতরন করা হযেছে। এ উপলক্ষ্যে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয।  যুব মহিলা লীগের সভাপতি শিমু আক্তারের সভাপতিত্বে ও  বিভা বিশ্বাস এর পরিচালনায়  সভায় বক্তব‍্য দেন নারায়ন চন্দ্র চন্দ এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ‍্যাড়. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান আহম্মেদ, শোভা রানী হালদার,. মোল্ল‍্যা সোহেল রানা, বিঞ্চু প্রসাদ মল্লিক, শিলা রানী মন্ডল,  যুবলীগের  আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন,  মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, রাখী আক্তার, ও আশফাকুর রহমান রাজিব প্রমুখ। এসময় ১৪ ইউনিয়নের মহিলা নেতৃবন্দ উপস্থিত  ছিলেন।

বাগেরহাটের রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারের ঈদ সামগ্রী আর্থিক সহায়তা প্রদান

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে নতুন ঈদের পোশাক ও কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছেন। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বড়দিয়া গ্রামের হাজী আরিফ প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী তুলে দেন।

মেসার্স এস, এস জামান এণ্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী শেখ সাইফুজ্জামান ও শফিকুল ইসলাম সোহাগের আর্থিক সহায়তায় প্রায় ২ হাজার ৬ শত দরিদ্রের মাঝে শাড়ি ও লুঙ্গি এবং ৪ টি ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানের কাছে নগদ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সমাজ সেবক শেখ এখলাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, মুক্তিযোদ্ধা আ. হক দুখু, ফকির দেলোয়ার হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, মকলেছুর রহমান, মো. আজম হোসেন, বাঁশতলী ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহাগ, শেখ রাসেল, সংরক্ষিত নারী সদস্য রওশন আরা, সাবেক ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমান, মুহিদুল ইসলাম, মুজিবর রহমান, মো. ফোরকান কুদরতি, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান, মল্লিক অভি প্রমুখ। এ সময় ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন চিকিৎসক এম, এম মহিতুর রহমান ও মো. রাজীব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ধনীদের সম্পদের উপর গরীব দুঃখী মানুষের হক রয়েছে। যার যার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের সেবা করা উচিৎ। তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান এবং যারা দরিদ্রদের সাহায্যে এগিয়ে এসেছেন তাদের সাদুবাদ ও সফলতা কামনা করেন।

ডুমুরিয়ায় সমাজ সেবা দপ্তরের উদ‍্যেগে জটিল রোগে আক্রান্ত ব‍্যক্তিদের অনুদানের চেক বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি  খুলনা//
 ডুমু‌রিয়া উপ‌জেলায় সমাজ সেবা দপ্তরের আয়োজনে  ক‌্যান্সার,কিডনী রো‌গে আক্রান্ত রোগী‌দের আর্থিক সহায়তার অনুদা‌নের চেক বিতরণ ও একজন প্রতিবন্ধী ভিক্ষুক‌কে তার চা‌হিদা ও সম্ভাবতা যাচাইপূর্বক পুনর্বাস‌নের উপকরণ হি‌সাবে একটি  গাভী বিতরণ করা হয়েছে ।
এ উপলক্ষে  ১৭ এপ্রিল  সকালে এক আলোচনা সভা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয।  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ আতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যলয়ে উপ-পরিচালক খান মোতাহার,সহকারী-পরিচালক মো: আইনাল হক উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,চেয়ারম্যান গোপাল চন্দ দে, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, আটলিয়া চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস । ১৪ জনকে প্রত্যেকে ৫০ হাজার টাকার চেক বিতরন  একজন ভিক্ষককে পূর্নবাসনের আওতায় একটি গাভী বিতরন করেন অতিথি বৃন্দ।

রামপালে সড়ক দূর্ঘটনায় হতাহতদের পরিবারকে জেলা প্রশাসকের অনুদান বিতরণ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে রামপালে নিহত ও আহতদের দুই পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্তৃক এ অনুদান বিতরণ করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম তার দপ্তরে বসে নিহত মো. আকবর আলী শেখের কন্যা নাইমা আক্তার মান্নি এবং গুরুতর আহত শেখ মানজুর হাসানের স্ত্রী নাসিমা আক্তারের কাছে অনুদানের চেক তুলে দেন। নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা উপস্থিত ছিলেন। উল্লেখ, গত ১৯ মার্চ বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় আকবর আলী নিহত হন ও মাঞ্জুর হোসেন আহত হয়েছিলেন।