যশোরের বসুন্দিয়া ঘুণির আছমা আক্তার নামের এক মহিলার মামলার হাত থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

//মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//
যশোরের বসুন্দিয়া ঘুণির আছমা আক্তার (৩৬) নামের এক মহিলার মামলার হাত থেকে বাঁচতে এলাকাবাসীরা মানববন্ধন করেছেন। গতকাল বুধবার (২নভেম্বর) সকাল ১০টার সময় মুজিব সড়ক রোডে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আছমা আক্তার বসুন্দিয়া ঘুণি এলাকার আবু জাফর ব্যাপারীর মেয়ে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুল গফুর ব্যাপারী, শফিক ভুইয়া, আবুল কালাম আজাদ, শাহজালাল ব্যাপারী, শাহ আলম ব্যাপারী, জেসমিন আক্তার, সৈয়েদা আক্তার ,নাসরিন বেগম, নাজমা বেগম ,নাসিমা আক্তার, অন্তু রহমান, জামাল হোসেন, নাজিম হোসেন, কামরুল হোসেন, খয়বার খাঁ, বাদশা মিয়া, টুকু হোসেন, মিল্টন হোসেন ,আব্বাস ইসলাম ,মোতালেব হোসেন, নুর ইসলাম, নুর আলি, রফিকুল ইসলাম, আলা ব্যাপারী, করিম ব্যাপারী, সবুজ হোসেন, আফরোজা বেগম, সেতু বেগম, বিলকিস বেগম, মরিয়ম বেগমসহ ভুক্তভোগীরা।

 

যশোরের বসুন্দিয়া ঘুণির আছমা আক্তার নামের এক মহিলার মামলার হাত থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

মানববন্ধন চলাকালে ভুক্তভোগী এলাকাবাসীরা বলেন, আসমা আক্তার নামের মহিলা এলাকার সাধারণ মানুষদের বিভিন্ন ভাবে হয়রানী মুলক মামলা দিয়ে আসছেন। এলাকাবাসীরা তার কাছে অসহায় হয়ে পড়েছেন। ওই নারী মাদকাসক্ত এবং এলাকায় আপত্তিকর কাজে বাঁধা দেয়ায় মিথ্যা মামলার ঘানি টানছেন তারা। অপকর্মের প্রতিবাদ করায় তিনি মনিরুল ইসলামকে স্বামী দাবি করে আদালতে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছেন। সেই সাথে একের পর এক ষড়যন্ত্রের শিকার করে যাচ্ছেন। নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে বর্বোচিত নির্যাতন করে দিনের পর দিন ভাতের পরিবর্তে পশু খাদ্য খাইয়ে এবং এসিডে মুখ ঝলসে দিয়ে অসংখ্যবার পত্রিকার শিরোনাম হয়েছেন। আছমা আক্তার এলাকায় বেপরোয়া চলাফেরা করতেন। একটার পর একটা বিয়ের প্রলোভন করে ফাঁদে ফেলে অর্থ আদায়ের একাধিক অভিযোগ রয়েছেও তার বিরুদ্ধে। এমনকি অনেকেই তার কাছ থেকে ডাকাতি ও ধর্ষণ মামলা থেকে বাদ যায়নি। বর্তমান যশোর আদালত সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থেকেও সে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। মিথ্যা মামলার ঘানি টানতে এবং ষড়যন্ত্রের মুখে পড়েছেন বলে ভুক্তভোগীরা অনুষ্ঠিত মানববন্ধনে বলেন। এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহন করেন। এলাকাবাসী ও ভুক্তভোগীরা মামলাবাজ ভয়ংকর এ নারীর হাত থেকে পরিত্রাণ চেয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ।

রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতির জন্মদিন পালন

//রূপসা প্রতিনিধি//

রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু’র জন্মদিন আজ।
সেই উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে বিকাল ৫টায় ক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।
ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু’র সভাপতিতে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তৃতা করেন ফকিরহাট উপজেলার বাহির দিয়া মনসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী বাবলু কুমার কুমার আশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম।

এ সময় বক্তৃতা করেন ক্লাবের সহ-সভাপতি এম মুরশিদ আলী,
এইচ এম রোকন, কোষাধ‍্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, দপ্তর সম্পাদক নাহিদ জামান, ক্লাবের সদস্য ও অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি ডা: খান মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম বাবু, সদস্য মোল্লা জাহাঙ্গীর আলম, মিলন মোল্লা,নুর নাহার, আওয়ামীলীগনেতা নজরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ মোস্তাফিজুর রহমান হেলাল, শফিকুর রহমান ইমনসহ অনেকেই।
দোয়া পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম।

অভয়নগরে ছাদ থেকে পড়ে আহত শিশু শিক্ষার্থী শুভজিৎ বাচঁতে চায়

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরের অভয়নগরে ছাঁদ থেকে পড়ে আহত শিশু শিক্ষার্থী শুভজিৎ (০৮) বাচঁতে চায়। সে আহত হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে। তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। সে উপজেলার রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর ছাত্র। ২২ অক্টোবর (শনিবার) দুপুরে ছাদ থেকে পড়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা খারাপের দিক গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে খুলনায় প্রেরণ করেন। পরে তার মাথায় প্রচন্ড ভাবে মারাত্মক জখম হওয়াতে তাৎক্ষণিক ভাবে খুলনা গাজী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অপারেশন করা হয়েছে। মাথায় জল জমে আছে । শুভজিৎ অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের গরীব পান চাষী মিঠুন পালের পুত্র। রাজ টেক্সটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে ছাত্রটির জন্য উক্ত মেডিকল কলেজ হাসপাতালে টাকা খরচ হয়েছে ৭৫ হাজার টাকা। অনেকের কাছ থেকে ধার দেনা করে এবং সুদ নিয়ে কিছু টাকা দিতে পারলেও বাকি টাকা পরিশাধ করা তাদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে । হাসপাতাল থেকে শুভজিৎএর রিলিজ পাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য তার পরিবার এলাকার বিত্তবান মানুষের কাছে মানবিক আবেদন জানিয়েছেন। শিশুটির পিতা মিঠুন পালের পার্সানাল নগদ নাম্বার ০১৭৬৫-০৬৮৫৯৪

অভয়নগরে ইলেকট্রিক শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

অভয়নগরে ইলেকট্রিক শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ অক্টোবর (বৃহস্পতিবার) জননী ইলেকট্রিকের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা ও পৌর বিদ্যুৎ শ্রমিক ইউনয়নের সাধারণ সম্পাদক শেখ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ও পৌর বিদ্যুৎ শ্রমিক ইউনয়নের সভাপতি মহিউল ইসলাম, জননী ইলেকট্রিকের স্বতাধিকারী খালেকুজ্জামান মিলন, উপজেলা ও পৌর বিদ্যুৎ শ্রমিক ইউনয়নের উপদেষ্টা শওকত হোসেন, শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম জহির, আলীউদ্দজ্জামান বাবু, আসাদ হোসেনসহ ইলেকট্রিক শ্রমিককেরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যাকে নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

অভয়নগরে নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লাকে সংবর্ধণা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

অভয়নগরে নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যাকে নওয়াপাড়া নূরবাগস্থ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা  প্রদান করেছে। ২৩ অক্টোবর (রবিবার) সকাল ১০ টায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনার মাধ্যমে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা  প্রদান করা হয়।

নওয়াপাড়া নুরবাগস্থ জেলা পরিষদ দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল হক খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ  সম্পাদক মোজাফফার আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা সাইফার রহমান, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ , নির্বাহী সদস্য রবিউল ইসলাম, নুরবাগস্থ জেলা পরিষদ দোকান মালিক সমিতির  কোষাধ্যক্ষ আব্দুল আলিম, সদস্য প্রশান্ত কুমার, মাসুম হোসেন, বেলাল রহমান, আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন নুরবাগস্থ জেলা পরিষদ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর আলম পাটয়ারী বাবু। এ সময় অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যাকে নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা  প্রদান করা হয়।

রাণীশংকৈলে দরপত্র ক্রয় ও দাখিল নিয়ে সাংবাদিকদের সাথে মেয়রের মতবিনিময়

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনে দুই কোটি টাকার দরপত্রের আলোচিত ঘটনায় সাংবাদিকদের সাথে শনিবার (২২অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান এক মতবিনমিয় সভার
আয়োজন করেন।

এ উপলক্ষে এ দিন পৌর কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে সতবিনিময় সভায় তিনি
বলেন, স্থানীয় কয়েকজন ঠিকাদার উক্ত দরপত্রকে কেন্দ্র করে দরপত্রটির সিডিউল ক্রয়ের তারিখ
পরিবর্তনের জন্য ৬ সেপ্টেম্বর ইউএনও এবং স্থানীয় সরকার শাখা ঠাকুরগাঁও উপ-পরিচালক বরাবর আবেদন করেন।

অথচ আজকে দেখা গেল কোন স্থানীয় ঠিকাদার দরপত্র দাখিল করেননি। তিনি আক্ষেপ
করে আরো বলেন, যে ঠিকাদাররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছিল অথচ আজ তাদের দরপত্র ক্রয়ের যোগ্যতা না থাকায় কেউ দরপত্র ক্রয় করতে পারেননি। শুধুমাত্র কতিপয় ঠিকাদার আমার দল, পৌরসভা ও সরকারের ভাবমূর্তিক্ষুন্ন এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য গনমাধ্যমে অপপ্রচার চালিয়েছিলেন।যা অত্যান্ত দুঃখজনক।

পৌর অফিস সূত্রে জানাযায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক
লাইট স্থাপনের জন্য পৌরসভার সহকারি প্রকৌশলী এসএম জাবেদ আলী স্বাক্ষরিত গত ২৫ সেপ্টম্বর সংশোধিত টেন্ডার নোটিশ (ওটিএম)এর মাধ্যমে দরপত্র আহবান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। কাজটি পেতে– এম/এস এম এম ট্রেডার্স, এম/এস এইম পাউয়ার, ইনারজিয়ন বাংলাদেশ
লিঃ,এম/এস এসএস ট্রেডার্স এই ৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছেন। কিন্তু
স্থানীয় কোন ঠিকাদার দরপত্র দাখিল করেনি।

এ ব্যাপারে রাণীশংকৈল ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের মুঠোফোনে বলেন,আমাদের রাণীশংকৈলের ঠিকাদারদের এই দরপত্র দাখিলের কোন যোগ্যতা নেই তাই সিডিউল ক্রয় কিংবা দাখিল করা হয়নি ।

প্রসঙ্গত: রাণীশংকৈল পৌরসভার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল প্রকল্পের আওতায় সোলার স্টিক লাইট স্থাপনের কাজটির দরপত্রে ওটিএম এর পরিবর্তে এলটিএম হিসেবে পত্রিকায় প্রকাশিত হওয়ায় ত্রটিজনিত কারণে পৌরমেয়র এক অফিস আদেশে গত ১ সেপ্টেম্বর এটি স্থগিত

রূপসায় পল্লীসমাজের মিলন মেলা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

“মেয়ে আমার অহংকার, ১৮’র আগে বিয়ে নয় এই আমার অঙ্গীকার” এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির পল্লীসমাজের আয়োজনে পল্লীসমাজের সদস্য ও কমিউনিটির জনগণের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধে পল্লীসমাজ সদস্যদের সক্রিয় অবস্থান তৈরী, জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং উদ্বুদ্ধকরণে মিলন মেলা রূপসার নৈহাটী ইউনিয়ন সামন্তসেনা গ্রামের পশ্চিমপাড়ায় গত ২০ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়।

মিলন মেলায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খনম, সাংবাদিক এম মুরশীদ আলী, অফিস সহায়ক আজমল প্রমূখ।

এ সময় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা রশিদা মেঘলা বিষদ আলোচনায় বলেন, ব্র্যাক প্রতি রবিবার পারিবারিক বিষয়ে আইনি সহয়তা প্রদান করে। কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করা হয়। এখানে মেয়েদের ১৮’র আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং ছেলেদের ২১ আগে বিয়ে করানো যাবেনা। তাছাড়া কিশোরী ও মা দের সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করে থাকেন। এভাবে রূপসার মানুষকে সচেতন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে রূপসা ব্র্যাক।

মিলন মেলায় বিনোদনমূলক বিভিন্ন ইভেন্ট/কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

হরিনায় মা ইলিশ রক্ষায় ৬ জেলে আটক

মোঃ হোসেন গাজী।।

মা ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় হরিণা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদীতে অভিযান পরিচালনা করে ৬ জেলেকে আটক করেছে।

বুধবার (১৯  অক্টোবর) সদরের চান্দ্রা ইউনিয়নের আখনের হাট এলাকার মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ আহরণকালে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৬ জেলেকে আটক করে।

আটক জেলেরা হলেন-মিন্টু চৌকিদার( ২৭), শরিফ চৌকিদার (২২), শামিম বেগ (১৯), নাঈম চৌকিদার (২০), জিহাদ বেগ (২৭) ও রফিক চৌকিদার (৬২)।

হরিণা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল বালা জানান, আটক জেলেরা সকলেই চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দা। মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষন অভিযানে তাদের কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে এবং তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

অভয়নগরে এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যের কারণে ভৈরব নদীর দূষণ রোধে উপকারভোগীদের মতবিনিময়.

//মো: শফিকুল ইসলাম পিকুল//

অভয়নগর(যশোর)অভয়নগরে এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যেরে কারণে ভৈরব নদীর  দূষণ রোধ সংক্রান্ত আইনগত পদক্ষেপ ও সর্ব পরিস্থিতি পর্যালোচনা উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভবদহ পানি নিষ্কাশন, কৃষি জমি রক্ষা জোট ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র আয়োজনে বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে এইচ এম সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফ, পাজিঁয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, নারী অধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক সাফিয়া খানম, প্রগতি সমাজ কল্যাণের পক্ষে আবু মহসীন মোল্যা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস। বক্তরা বলেন, এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যের কারণে ভৈরব নদীর  দূষণ করা হচ্ছে। ৪৩ বছর যাবত চামড়া প্রক্রিয়াজাতকরণ করে ।অনেক বছর ধরে এই কারখানাটি ভৈরব নদীর পানি দূষণ করে আসছে। নদী নির্ভর মৎস্যজীবি জনগোষ্ঠী ও দূষণের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।

১৯৭৯ সাল থেকে আজ পর্যন্ত এই মারাত্মক দূষিত তরল ও অপরিশোধিত বর্জ্য প্রতিদিন ভৈরব নদীতে ফেলা হচ্ছে । এছাড়াও এসএএফ ট্যানারী ক্ষতিকারক বর্জ্যের কারণে ভৈরব নদীর  দূষণ রোধে বিভিন্ন কর্মসূচি করবেন বলে জানান নেতৃবৃন্দরা।

যশোরের মামলাবাজ বহুলালোচিত আছমার হাত থেকে রেহাই পেতে এলাকাবাসীর মানববন্ধন

// মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোর সদর উপজেলার ঘুণির শাখারিপাড়ার বহুলালোচিত মোছাঃ আছমা আক্তারের (৩৬) হাত থেকে রেহাই পেতে এরাকাবাসীর মানববন্ধন ।

শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় টায় ঘুণির শাখারিপাড়ার পীরবাড়ী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ওই এলাকার আব্দুল গফুর ব্যাপারি, শফিক ভুইয়া, মনিরুল ইসলাম মনির ,আবুল কালাম আজাদ, শাহজালাল ব্যাপারি, শাহ আলম ব্যাপারি, জেসমিন আক্তার, সৈয়েদা আক্তার ,নাসরিন বেগম, নাজমা বেগম ,নাসিমা আক্তার, অন্তু রহমান, জামাল হোসেন, নাজিম হোসেন, কামরুল হোসেন, খয়বার খাঁ, বাদশা মিয়া, টুকু হোসেন, মিল্টন হোসেন ,আব্বাস ইসলাম ,মোতালেব হোসেন, নুর ইসলাম, নুর আলি, রফিকুল ইসলাম, আলা ব্যাপারি, করিম ব্যাপারি, সবুজ হোসেন, আফরোজা বেগম, সেতু বেগম, বিলকিস বেগম, মরিয়ম বেগম। এসময় শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে। ভুক্তভোগিরা মানববন্ধনে বলেন, আছমা আক্তারের কারনে এ এলাকাবাসী তার কাছে অসহায় হয়ে পড়েছেন। ওই নারীর মাদক সেবন এবং এলাকায় আপত্তিকর কাজে বাঁধা দেয়ায় মিথ্যা মামলার ঘানি টানছেন তারা। অপকর্মের প্রতিবাদ করায় ওই নারী মনিরুল ইসলাম মনিরকে স্বামী দাবি করে আদালতে মিথ্যা মামলাসহ হয়রানী করে আসছেন। সেই সাথে একের পর এক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে অমানুষিক  নির্যাতন করে দিনের পর দিন ভাতের পরিবর্তে পশু খাদ্য খাইয়ে এবং এসিডে মুখ ঝলসে দিয়ে অসংখ্যবার পত্রিকার শিরোণাম হওয়া মিথ্যা মামলাবাজ আছমার হাত থেকে রক্ষা পেতে এর আগে নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মণিরুল ইসলাম মনির। ভুক্তভোগিরা আরো বলেন, মোছাঃ আছমা আক্তার এলাকায় বেপরোয়া চলাফেরা করতেন।

একের পর এক বিয়ের প্রলোভন দেখিয়ে যুবকদের ফাদেঁ ফেলে অর্থ আদায়ের একাধিক অভিযোগও রয়েছে বলে তারা মানববন্ধনে বলেন। এমনকি সে নিজের আপন চাচাতো বোনকে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে চরম নির্যাতন করেন। অনেকই তার কাছ থেকে ডাকাতি ও ধর্ষণ মামলা থেকে বাদ যায়নি। বর্তমানে যশোর আদালত সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থেকেও সে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। মিথ্যা মামলার ঘানি টানতে টানতে এবং নানা ষড়যন্ত্রের মুখে পড়েছেন ভুক্তভোগিরা। মামলাবাজ ভয়ংকর এ নারীর হাত থেকে পরিত্রাণ চেয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।