রামপালে শিশু যৌন হয়রানি, ধর্ষক সিরাজুল আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে আট বছরের এক শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১৮ জানুয়ারী) রাত সোয়া ১২ টায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন ভিকটিমের মাতা। রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ওই ধর্ষক সরদার সিরাজুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে। আটক সিরাজুল ইসলাম উপজেলার কুমলাই গ্রামের মৃত সামসুদ্দীন সরদারের ছেলে। গ্রেফতারকৃত সিরাজুলকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপাল থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তেলীখালী গ্রামের জনৈক ব্যাক্তির ২য় শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে তেলীখালী স্কুল থেকে বাড়িতে ফিরছিলো। গত ইংরেজি ১০ জানুয়ারী বিকাল অনুমান সোয়া ৪ টার সময় ভিকটিমকে আসামী সিরাজুল  স্থানীয় ফয়সালের মাছের ঘেরে যৌন নিপিড়নের চেষ্টা করে। সামাজিকভাবে মানসম্মানের ভয়ে ভিকটিমের মাতা বিষয়টি লুকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ভিকটিমের পিতা জানতে পেরে থানার স্মরনাপন্ন হন।

রামপাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিধান চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি ধর্ষণের চেষ্টা ও যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের ও তাৎক্ষণিক আসামী আটক করে বৃহস্পতিবার আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপালে ছিনতাই ও অপহরণকারী চক্রের নারী সদস্যসহ গ্রেফতার- ৭

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

রামপালে সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণকারী চক্রের নারী সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত সোয়া ৯ টায় আদিল মাহামুদ নামের এক ভুক্তভোগী রামপাল থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) ওই রাতেই রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চক্রের প্রধান ও এক নারী সদস্যসহ সাতজন কে গ্রেফতার করেছে। আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও টাকা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার শ্রীফলতলা গ্রামের আত্মসমর্পণকৃত বনদস্যু রফিকুল ইসলামের ছেলে মো. শাহীন শেখ(২২), একই গ্রামের আবুল হাসেম শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ(২০), ইব্রাহিম মোল্লার ছেলে আসলাম মোল্লা আকাশ (২০), গোলাপ শেখের ছেলে ইমন শেখ (১৭), উজিরের ছেলে ফেরদৌস হাসান জয় (১৭), মৃত শহিদুল ইসলামের ছেলে মো. রমজান শেখ (১৭) ও টিটু মোল্লার মেয়ে সুরাইয়া আক্তার টিনা (১৮)। পলাতক রয়েছে সিয়ামসহ অজ্ঞাত ৩/৪ জন।

এজাহার সূত্রে জানা গেছে, বনদস্যু রফিকুল ইসলামের ছেলে শাহীন শেখ মোবাইল ফোন ব্যাবহার করে কথিত প্রেমিকা টিনাকে সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে একটি প্রতারক সিন্ডিকেট গড়ে তোলে। তারা ওই নারী সদস্যকে দিয়ে প্রেমের ফাঁদ পাতে। এক পর্যায়ে তারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার মেক লিমিটেড কোম্পানির ম্যানেজার আদিল মাহামুদকে ট্রাপে ফেলে। গত ইংরেজি ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় তার ব্যবহৃত মুঠোফোনে কল দেয়। ওই সময় তাকে খুলনা মোংলা মহাসড়কের ভেকটমারী বেলাই ব্রীজের কাছে যেতে বলে। আদিল মাহামুদ সেখানে গেলে তাকে বেঁধে মাহিন্দ্রা গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাঁকে হত্যার হুমকি দিয়ে বেদম ভবে মারপিট করে। এক পর্যায়ে আসামীরা তার কাছে থাকে নগদ টাকা, একটি টিভিএস মোটরসাইকেল, এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা ভিকটিমের বাড়িতে ফোন করিয়ে কয়েক দফায় বিকাশ ও রকেট এ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৮০ হাজার টাকার মত নিয়ে নেয়। একইদিন রাত সাড়ে ১০ টায় তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে ছেড়ে দিয়ে আরও ৬ লক্ষ টাকা দাবী করে। গত ইংরেজি ১৬ জানুয়ারী সকাল ৮ টায় ফয়লা স্টান্ডে গিয়ে মাহিন্দ্রা চালককে চিনতে পেরে তার মাধ্যমে আসামীদের সনাক্ত করেন।

এ বিষয়ে (রামপাল -মোংলা) সার্কেল এএসপি মুশফিকুর রহমান তুষার এবং রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন ধরে আটক প্রতারক চক্র বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল। আমরা ওই চক্রের প্রধান হোতা শাহীনকে ও নারী সদস্যসহ সাত জনকে আটক করেছি। কয়েকজন পলাতক রয়েছে। এর সাথে আরও কেউ জড়িত আছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাট ডিবি পুলিশের অভিযানে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মনিরুল ইসলাম মনি (৪২) বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইতলা গ্রামের আবুল কালাম শেখের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একজন ব্যাক্তি একটি ট্রলি ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকতে দেখা যায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ দৌড়ে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত জিজ্ঞাবাদের একপর্যায়ে তার কাছে ট্রলি ব্যাগের ভিতরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে বলে তিনি স্বীকার করেন।

পুলিশ ট্রলি ব্যাগের মধ্যে আকাশী রংয়ের পলিথিনে মোড়ানো বাদামী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে পাঁচ কেজি গাজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) স্বপন কুমার রায় বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ্আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রামপালে গাঁজাসহ কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন মোল্লা (৩৫) নামের এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেছে। আটক ইয়াছিন মোল্লা উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত আকবর মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছে।

রামপাল থানা পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশের নির্দেশনায় গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাসির উদ্দিন ফোর্সসহ রবিবার (১৪ জানুয়ারী) রাত ১০ টায় গৌরম্ভা গ্রামের জনৈক ওমর ফারুকের বাড়ির সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ইয়াসিন মোল্লাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। আটক ইয়াছিনকে সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১০  (৩৫ বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, মাদক কারবারিদের ধরা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নির্বাচনী জেড়ে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় ও নৌকার ক্যাম্প ভাঙচুর

//আমতলী, বরগুনা প্রতিনিধি//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেড়ে বরগুনা সদর উপজেলর ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. নাজমুল ইসলাম নাসির এর অস্থায়ী কার্যালয়  ও নৌকার ক্যাম্পে হামলা, ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকাল ১১ টার দিকে চালিতাতলী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের কর্মী রাসেল, সোহেল ও তৈয়ব আলী বাজারে প্রবেশ করে এই হামলা চালিয়ে অফিসে থাক আসবাবপত্র ভাংচুর করে। বাঁধা দিলে অফিস সহকারী ইসমাইল হোসেন নান্নাকেও মারধর করে তারা। পরে ইউপি সদস্য নাসির মজলিস ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে ঘটনা স্থান পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ ব্যপারে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. নাজমুল ইসলাম নাসির বলেন, গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ায়, তার সমর্থকরা সেই উত্তেজনায় আমার অস্থায়ী কার্যালয় ও নৌকার ক্যাম্পে হামলা চালায়। আমি আওয়ামী লীগের নৌকা থেকে নির্বাচিত হয়েছি। আমার অন্য দলের নির্বাচন করার কোন সুযোগ নেই । এটাই হলো আমার অপরাধ। যার জন্য এই হামলা,ভাঙচুর ও আমার অফিস সহায়ককে   মারধর করা হয়েছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কেএম মিজানুর রহমান বলেন,খবর শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ও ভোট কেন্দ্রে আগুণ দেওয়া হোতাসহ আটক-৮

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আটজন হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুবদল নেতা কাজী মনসুর আলম, ইকবাল হোসেন, মো. রাসেল, দেলোয়ার হাকিম, সালাউদ্দিন, মো. কবির ও হাসান আহমেদ। ডিবির লালবাগ এবং ওয়ারী বিভাগ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তার কাজী মনসুরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা জানতে পেরেছি তাঁরা কেন্দ্রে কেন্দ্রে টাকা বিতরণ করেছে। অগ্নিসংযোগের সরঞ্জামাদি পাঠিয়েছে। তাঁদের প্রথম পরিকল্পনা ছিল, নির্বাচনী যে ক্যাম্পগুলো আছে, সেগুলোতে তাঁরা আগুন দেবে। ভোটকেন্দ্রের আশপাশের ক্যাম্পগুলোতেও আগুন লাগাবে। ককটেল বিস্ফোরণ ঘটানো হবে। যাতে কেউ ভোট কেন্দ্রে না আসে।’

হারুন অর রশীদ আরও বলেন, ৪ জানুয়ারি বিকেলে কাজী মনসুরসহ যুবদলের খন্দকার এনামুল, রবিউল ইসলামসহ অন্য নেতারা ভিডিও কনফারেন্স করেন। সেখানে ট্রেনে আগুন দেওয়ার বিষয় তাঁদের মধ্যে আলোচনা হয়। বৃহত্তর ময়মনিসংহ থেকে ঢাকাগামী কোনো ট্রেনে। বিশেষ করে নরসিংদীর কাছে অগ্নিসংযোগ করা। আরেকটি হচ্ছে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রোডে অগ্নিসংযোগ করা। আগুন দিয়ে দেশি–বিদেশি মিডিয়ায় আলোচনায় আসা। জনগণকে চূড়ান্তভাবে ভীতসন্ত্রস্ত করে তোলা।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের তত্ত্বাবধায়নে যুবদলের কয়েকটি দল বৃহত্তর লালবাগের কয়েকজন দাগি বোমাবাজদের নিয়ে আগুন লাগানোর পরিকল্পনা করে। তিনজন দাগিকে দিয়ে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটিয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ আরও বলেন, বেনাপোল এক্সপ্রেসের আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম জানতে পেরেছেন। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছেন না। তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হবে।

বাগেরহাটের ফকিরহাটে ৪ টি অস্ত্র ও ১৩ টি ককটেল উদ্ধার

জেনিভা প্রিয়ান, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে ১৩টি ককটেল সহ ১টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল।

উদ্ধার করা ককটেলগুলো ডিসপোজাল করা হয়েছে।

রোবিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার সময় র‌্যাব-৬ এর পরিচালক লেফট্যালেন্ট কর্নেল ফিরোজ কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকায় র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

এসময় পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ককটেল সহ ১টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেন। র‌্যাবের উপস্থিততি টের পেয়ে দুস্কৃতকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

এদিকে রোবিবার সাড়ে ১১টার দিকে বোমা ডিসপোজাল দল টাউন-নওয়াপাড়া এলাকার একটি মাঠে উদ্ধার হওয়া ককটেলগুলো ডিসপোজাল করেন।

রামপালে গাঁজাসহ কারবারি সুব্রত আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সুব্রত সরদার (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক সুব্রত কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের সুজিত সরদারের ছেলে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামপাল উপজেলার গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ গৌরম্ভার ফারুকের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। ওই সময় ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন।

মাদকসহ কারবারি সুব্রতকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ।

গ্রেপ্তার হওয়া ভুয়া চিকিৎসক মুনিয়া খান টিকটক সেলিব্রিটি

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আনসার সদস্যরা মুনিয়া খান রোজা (২৫) নামে এক ভুয়া গাইনি চিকিৎসককে আটক করেন। এরপর তাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। সেখান থেকে ওই তরুণীর ঠাই হয় জেলহাজতে। গত শনিবারের এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত তরুণী ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিতেন এবং সুযোগ পেলে চিকিৎসকদের রুমে ঢুকে মোবাইলসহ বিভিন্ন মালামাল চুরি করতেন। এ ছাড়া নীলক্ষেত থেকে অ‍্যাপ্রোন, আইডি কার্ড এবং মিডফোর্ড থেকে স্টেথোস্কোপ কিনে প্রতারণায় ব্যবহার করতেন এবং নিজেকে চিকিৎসক পরিচয় দিতেন।

একাধিক সূত্রে জানা যায়, অভিযুক্ত মুনিয়া খান রোজা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের সেলিব্রিটি। তিনি ডাক্তার সেজে ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে ঢামেকে টিকটক ভিডিও তৈরি করতেন। টিকটকে নিজেকে চিকিৎসক হিসেবেও পরিচয় দিতেন এই তরুণী।

ঢামেকের নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে শনিবার ওই তরুণীকে আটকের পর বেরিয়ে আসে এসব তথ্য।

চিকিৎসকের মিথ্যা পরিচয় দেওয়া মুনিয়া খান চাঁদপুর সদরের হামান কর্দ্দি গ্রামের প্রয়াত মো. করিম খানের মেয়ে। তিনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে ভাড়া বাসায় থাকেন।

ঢামেক হাসপাতালের মেডিসিন ভবনের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, শনিবার ভুয়া এক গাইনি চিকিৎসককে নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে আনসার সদস্যরা আটক করেন। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় আমি বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার মামলা করি। পরদিন রোববার সেই মামলায় তাকে আদালতে পাঠায় পুলিশ।

তিনি আরও বলেন, ওই ভুয়া নারী চিকিৎসক অ‍্যাপ্রোন পরে ও গলায় স্টেথোস্কোপ দিয়ে আইসিইউয়ের ভেতরে ঢুকে বিভিন্ন রুমে যাওয়া-আসা করছিলেন। পরে আনসার সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে ওই নারী বহির্বিভাগের গাইনি চিকিৎসক বলে পরিচয় দিলেও পরে তিনি স্বীকার করেন— তিনি কোনো চিকিৎসক নন।

এদিকে সিসিটিভি ফুটেজে ওই নারীর বিভিন্ন রুমে যাওয়া-আসার দৃশ্য দেখা যায়। হুবহু চিকিৎসকের মতো সেজে ইচ্ছেমতো আইসিইউয়ের ভেতর দিয়ে তিনি ঘুরে বেড়ান।

এ প্রসঙ্গে হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল বেপারী বলেন, অভিযুক্ত তরুণী আটকের সময় ডাক্তারদের ব্যবহারের অ্যাপ্রোন পরা অবস্থায় ছিলেন। তাকে দেখে বোঝার উপায় নেই— তিনি ডাক্তার নন। একপর্যায়ে তিনি চিকিৎসক নন বলে আমাদের কাছে স্বীকারও করেন।

অপরদিকে অভিযুক্ত মুনিয়া প্রথমে নিজেকে চিকিৎসক দাবি করলেও পরে ভুয়া ডাক্তারের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, সত্যিকার অর্থে আমি কোনো চিকিৎসক নই, চিকিৎসা পেশার সঙ্গে আমি জড়িতও নই। আমি নীলক্ষেত থেকে ৫৫০ টাকা দিয়ে অ্যাপ্রোন কিনি এবং মিটফোর্ড এলাকা থেকে স্টেথোস্কোপ ক্রয় করি। এরপর নীলক্ষেত থেকে একটি আইডি কার্ড বানাই।

অভিযুক্ত মুনিয়ার টিকটক আইডিতে ঢুকে দেখা যায়, তিনি ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে বসে রোগী দেখছেন এবং চিকিৎসা দিচ্ছেন। এমন আরো অসংখ্য ভিডিও তার প্রোফাইলে রয়েছে। যেগুলো বিভিন্ন সময়ে আপলোড দেওয়া।

অভিযুক্ত তরুণীকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সানাউল হক।

তিনি বলেন, শনিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় (মামলা নং-৪১) প্রতারণার একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Daily World News

রূপসায় বাগমারায় নির্বাচনী কমিটির মতবিনিময়

রামপালে ২৯ কেজি হরিণের মাংসসহ গ্রেফতার- ১

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে। আটক শফিকুল শেখ (৩০) এর বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়। আটক শফিকুল উপজেলার ভাগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের নির্দেশনায় রবিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হাতীরবেড় গ্রামের নতুনহাট ব্রীজের নিচে বগুড়া নদীতে থাকা একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মিঠুন কুমার ঢালীসহ সঙ্গীয় ফোর্স  শফিকুল শেখ নামের চোরা ওই শিকারী কে আটক করেন। ওই সময় তার নৌকায় থাকা সাড়ে ২৯ কেজি তাজা হরিণের মাংস জব্দ করা হয়। জানা গেছে, চোরা শিকারী শফিকুল দীর্ঘ দিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে তা লোকালয়ে এনে বিক্রি করেছিল।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ হরিণের মাংসসহ আটক ও আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।