মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় ১৬ বৎসরের কিশোর নিহত

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত চর-ঝামা গ্রামে হাসিবুল (১৬) নামে এক কিশোর প্রতিপক্ষের হামলায় নিহত।

স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ চর-ঝামা এলাকায়  দুটি সামাজিক দল রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছে জেলা ছাত্রদলের সদস্য মোঃমাসুদুর রহমান এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আসাদুজ্জামান।

আজ শনিবার (২৩ জুলাই) স্কুল মাঠে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসুদ গ্রুপের ইউসুফের সঙ্গে আসাদ গ্রুপের হাসিবুলের সাথে কথাকাটি হয় এবং

এক পর্যায়ে হাতাহাতি হলে তাৎক্ষণিক ইউসুফের পক্ষের কয়েকজন একত্রিত হয়ে হাসিবুলকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়।পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদী থেকে বস্তাবন্দি অবস্থায় শিক্ষার্থী উদ্ধার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদি থেকে বস্তাবন্দি অবস্থায়  মাহফুজা খাতুন (১৪) নামে এক মাদরাসার শিক্ষার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে পৌরশহরের টাঙন নদী থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাহফুজা খাতুন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের ক্বারী মৃত মোস্তফা কামালের মেয়ে। সে ঠাকুরগাঁও পৌরশহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমী মহিলা মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করত।

খালপাড়ার বাসিন্দা জয় মহন্ত অলক বলেন, নদীর নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখে আমাকে একজন কল করেন। আমরা প্রথম দেখায় মনে করেছিলাম, মারা গেছে। পরে ছবি তোলার জন্য একটু কাছে গিয়ে দেখি বস্তাটি নড়ে উঠল। তাৎক্ষণিক স্থানীয়দের বস্তাটি খুলতে বললাম। বস্তা খোলার পর দেখা গেল বেঁচে আছে। পরে তাকে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়।

মাহফুজা খাতুনের বড় বোনের সঙ্গে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বলেন, আমার বোন টাঙন নদীর পাশে এক মাদরাসায় পড়াশোনা করত। ঘটনা কি ঘটেছে জানি না। আমরা ঠাকুরগাঁওয়ে যাচ্ছি।

খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমী মহিলা মাদরাসার মুহতামিম হযরত আলী বলেন, স্বাভাবিক নিয়মের মতো রাত ১১টায় সবাই ঘুমিয়ে পড়ে। ফজরের সময় তাকে রুমে দেখতে না পেয়ে সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে। তার অভিভাবকদের খবর দেওয়া হয়। তারপর পাশেই টাঙন নদীর নিচে বস্তাবন্দি অবস্থায় তাকে পাওয়া গেলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Daily World News

ডুমুরিয়ায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন ৯০ পরিবারকে জমি ও গৃহপ্রদান

খুলনার ডুমুরিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ২ জন আটক

 //সংবাদদাতা ডুমুরিয়া, খুলনা//

খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়ার পঞ্চু গ্রামে রোববার রাত ১০টার দিকে  ডাকাতি  প্রস্তুতিকালে পিস্তল ও চাপাতিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ ।

পুলিশ  সুত্রে জানা গেছে  ধৃত ডাকাতরা  হলেন উপজেলার ধামালিয়া ইউনিয়নের  টোলনা গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে মো. শামীম বিশ্বাস(৩০) ও একই গ্রামের মুজিবুর বিশ্বাসের ছেলে মো. জিহাদুল বিশ্বাস(২৭)।

এলাকা বাসী সুত্রে জানা  যায়,   ধৃর্ত ব‍্যক্তি সহ কযেকজন রায়েরমহল   এলাকা  হতে ভ্যানযোগে মোস্তফার মোড় হয়ে পঞ্চু গ্রামের চারা বটতলা নামকস্থানে এসে সংঘবদ্ধ হয়ে ডাকাতীর প্রস্তুতি নিচ্ছিল এমন সময এলাকায় খবর ছড়িয়ে পড়লে ডাকাতরা অস্ত্রের মুখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুই সদস্যকে ধরে গণধোলাই দেয় গ্রামবাসী। বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে একটি দেশী পিস্তল ও একটি চাপাতিসহ ওই দুই ডাকাতকে আটক করে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া সাংবাদিকদেরবলেন, ডাকাত দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ডুমুরিয়া হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি মামলা রেকর্ড হয়েছে।

 

রূপসায় ২হাজার কেজি চিংড়িতে অপদ্রব্য পুশ -১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

//আ: রাজ্জাক শেখ,খুলনা//

রূপসার টোল প্লাজা এলাকা থেকে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে ২হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে এ কাজে জড়িত থাকার জন্য তাদেরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধার পর হতে রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে চিংড়ি জব্দ সহ জরিমানা করা হয়।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের দিকনির্দেশনায় দেশী বিদেশী ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষে রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রূপসা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্র ও  র‍্যাব-৬ এর নেতৃত্ব কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে অপদ্রব মিশ্রিত চিংড়ি জব্দ ও বিনষ্ট করা হয়।

অভিযান কালে উপস্থিত ছিলেন FIQC Inspector জনাব মাসুদুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা জনাব লিয়াকত আলী সহ কর্মকর্তা প্রমূখ।

ডুমুরিয়ায় নকল ২ পিছ ডায়মন্ডসহ ২ জন গ্রেফতার

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ জুলাই) বিকালে উপজেলার খর্নিয়া বাজারস্থ মফিজুরের চা’য়ের দোকানের সামনে থেকে দুই প্রতারকসহ ২পিস নকল ডায়মন্ডসহ আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানা গেছে , সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের ডায়মন্ড পাচারের খবরে ডুমুরিয়া থানা পুলিশ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের খনিয়া বাজারে অবস্থান নেয়। এর পর প্রতারক চক্রের ওই দুই সদস্য মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে খুলনা যাওয়ার প্রতিমধ্যে উপজেলার খর্নিয়া বাজার এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতি রোধ করে। এরপর তাদের দেহ তল্লাশী করে ২টি ডায়মন্ড সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর গ্রামের মৃত জমাত মোল্লার পূত্র মোঃ আব্দুল হাই (৫০) ও একই এলাকার মৃত আবুল হোসেন খাঁর পূত্র মাহাবুব খাঁ (৪২)।

এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি  মিয়া সাংবাদিকদের  জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাতক্ষীরার দু’ প্রতারকে ডায়মন্ড সাদৃশ্য বস্তুসহ গ্রেফতার করা হয়। তবে সেগুলো আসল ডায়মন্ড কিনা সেই সন্দেহে একাধিক জায়গায় পরীক্ষা করা হলে সেগুলো নকল প্রমানিত হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় প্রতারনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালতলীতে প্রতারণার খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন ৬০ বছরের বৃদ্ধা

//সাইফুল্লাহ নাসির, আলতলী, বরগুনা//

বরগুনা তালতলীতে রবিবার সাপ্তাহিক হার্টের দিন হওয়ার সুযোগে ৬০ বছরের বৃদ্ধার সর্বস্ব নিয়ে গেল প্রতারক চক্র।

আজ ০৩ জুন (রবিবার) সাপ্তাহিক বাজার হওয়ায় বাজার করতে আসেন বৃদ্ধা বিকাশ থেকে টাকা উত্তোলনের সময় প্রতারক চক্র তার পিছনে এক পর্যায় প্রতারক চক্রের প্রতারণা শিকার হন ৬০ উর্দু বৃদ্ধা তার সাথে থাকা পাঁচ হাজার টাকা স্বর্ণের কানের দুল ও একটি মোবাইল সেট নিয়ে যায় প্রতারক চক্ররা।

বৃদ্ধা মহিলা তালতলী থানায় স্বাভাবিকের থেকে অচেতন অবস্থায় উপস্থিত হলে তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বাজার মনিটরিং সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন এবং চক্রের তিন সদস্য ও একটি মোটরসাইকেল দেখা যায় কিন্তু তাদের এখনো শনাক্ত করা যায়নি।

মাসে ১২০ কোটি টাকার ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ একাই…!

//দৈনিক বিশ্ব ডেস্ক//

২০ হাজার ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মোস্ট ওয়ান্টেড ও আলোচিত ইয়াবা মাফিয়া খ্যাত রোহিঙ্গা শফিউল্লাহ। রোহিঙ্গা শফিউল্লাহ একাই প্রতি মাসে ১২০ কোটি টাকা মূল্যের ৪০ লাখ ইয়াবা আনেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

শনিবার রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া (ক্যাম্প-১ ডব্লিউ) আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে শফিউল্লাহকে (৩৮) গ্রেফতার করে উখিয়া থানা পুলিশ।

শফিউল্লাহ লম্বাশিয়া আশ্রয় শিবিরের ই-ব্লকের ২ নম্বর শেডের বাসিন্দা আবদুস সালামের ছেলে। তার বিরুদ্ধে ৮টি মাদকের মামলা রয়েছে।

পুলিশ বলছে, গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে শফিউল্লাহ  জানিয়েছে- তিনি একাই প্রতি মাসে মিয়ানমার থেকে কমপক্ষে ৩০-৪০ লাখ ইয়াবা দেশে এনে বিক্রি করে থাকেন। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শফিউল্লাহকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গভীর রাতে উখিয়ার পাতাবাড়ি পাহাড়ি এলাকা থেকে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। পরে শফিউল্লাহ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি নিজেই প্রতি মাসে ৯০ থেকে ১২০ কোটি টাকার দামের ৩০ থেকে ৪০ লাখ ইয়াবা মিয়ানমার থেকে নানা কৌশলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসেন। এরপর এসব ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হয়।

ওসি বলেন, শফিউল্লাহ আরও কয়েকজন বড়মাপের রোহিঙ্গা ইয়াবা মাফিয়াদের নাম পুলিশের কাছে বলেছে। তাদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

শফিউল্লহ ইয়াবা, আইসসহ ৮টি মাদক মামলার পলাতক আসামি  উল্লেখ করে তার কাছ থেকে আরও তথ্য পেতে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।

সাধারণ রোহিঙ্গাদের দাবি, রোহিঙ্গা ক্যাম্পে শফিউল্লাহ মতো ১০ থেকে ১৫ হাজার বড়মাপের ইয়াবা কারবারি রয়েছে। তাদের আইনের আওতায় আনা গেলে ক্যাম্পে পরিপূর্ণভাবে ইয়াবা ব্যবসা বন্ধ হয়ে যাবে।

নাম প্রকাশ না করার শর্তে একজন শীর্ষ রোহিঙ্গা নেতা বলেন, শফিউল্লাহ প্রশাসনের চোখে অনেক বড় ইয়াবা কারবারি। কিন্তু আমরা রোহিঙ্গারা জানি- তার চেয়ে অনেক বড়মাপের অন্তত ১০ থেকে ১৫ হাজার মাদক কারবারি ক্যাম্পে রয়েছে। তারাই মূলত বাংলাদেশে ইয়াবা, আইস ও স্বর্ণের চোরাচালান নিয়ে আসে। তাদের আইনের আওতায় আনা গেলে বাংলাদেশে মাদকের আগ্রাসন বন্ধ হয়ে যাবে বলে দাবি তার।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যমতে, গত জুনে মিয়ানমার থেকে পাচারের সময় বিজিবি, র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অন্তত ৬ কেজি আইস ও ২১ লাখের বেশি ইয়াবা উদ্ধার করে।

এছাড়া চলতি ২০২২ সালের প্রথম চার (জানুয়ারি-এপ্রিল) মাসে মিয়ানমার থেকে পাচারের সময় আরও প্রায় ১ কোটি ইয়াবা এবং ৫০ কেজির বেশি আইস উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিজিবি উদ্ধার করে ৪২ কেজি আইস।

অন্যদিকে পুরো ২০২১ সালে বিভিন্ন বাহিনীর হাতে উদ্ধার হয়েছিল ২ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৯৫০ ইয়াবা ও ২৩ কেজি ৮০২ গ্রাম আইস।

Daily World News

পাগলা মসজিদের দানবাক্সে ৯০ দিনে মিললো প্রায় ৪কোটি টাকা

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ৫ লাখ ৯৫ হাজার পিস রেণুপোনাসহ আটক ১

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ৫ লাখ ৯৫ হাজার পিস গলদা চিংড়ির রেণুপোনাসহ একজনকে আটক  করা হয়েছে।

শনিবার (২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় একটি বিশেষ অভিযান  পরিচালনা করে। এ সময়  একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫ লাখ ৯৫ হাজার পিস গলদা চিংড়ির রেণুপোনাসহ ট্রাকচালককে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে. এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত রেণু পোনার বাজার মূল্য প্রায় টাকা ১১ লাখ ৯০ হাজার টাকা। পোনাগুলো উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বরিশাল নগরের ডিসিঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। আটক ট্রাকচালক ও ট্রাক কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

নিজের কিশোরী মেয়েকে কেন হত্যা করলেন বাবা…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

প্রেমিকের সঙ্গে দেখা করার ‘অপরাধে’ নিজের কিশোরী মেয়ে বুকে শটগ্যান ঠেকিয়ে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। ইরানে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনাকে অনার-কিলিং বা পরিবারের সম্মান রক্ষার্থে হত্যার ঘটনা হিসেবে দেখছেন দেশটির নারী অধিকার কর্মীরা। তারা জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর নুরাবাদে একজন যুবকের সঙ্গে দেখা করার ১৬ বছর বয়সী ওই কিশোরীকে গুলি করে হত্যা করেন বাবা।

বাবার সঙ্গে কথা কাটাকাটির পর মেয়েটি তার নানির বাড়িতে পালিয়ে যায়। সেখানেই বাবা উপস্থিত হয়ে মেয়েটিকে হত্যা করেন।

স্থানীয় রোকনা নিউজ ওয়েবসাইটকে মেয়েটির বাবা বলেন, আমি সত্যিই আমার মেয়েকে ইচ্ছা করে হত্যা করিনি। আমি অনিচ্ছাকৃতভাবে গুলি করেছি। আমি  শটগান নিয়ে সেখানে গিয়েছিলাম শুধুমাত্র তাকে ভয় দেখানোর জন্য।

৪৩ বছর বয়সী বাবাকে গ্রেফতার করা হয়েছে। তিনি তার অপরাধ স্বীকার করেছেন বলে রোকনার প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানে, একজন বাবা তার সন্তানকে হত্যা করলে তার মৃত্যুদণ্ড হয় না বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানে অনার কিলিংয়ের কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে সংবাদ সংস্থা আইএসএনএ’র অনুমান প্রতি বছর দেশটিতে ৩৭৫ থেকে ৪৫০টির মতো অনার কিলিং এর ঘটনা ঘটে; যা দেশটির মোট হত্যাকাণ্ডের ঘটনার পঞ্চমাংশ।

 

নারী মানবাধিকার কর্মীকে চেয়ারম্যানের সামনে পেটালেন ইউপি সদস্য

//দৈনিক বিশ্ব ডেস্ক//

কুমিল্লার মুরাদনগরে পূর্ব বিরোধ ও ভোট না দেয়ার অজুহাতে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশে মরিয়ম বেগম নামে এক মানবাধিকার কর্মীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

উপজেলার নবীপুর (পশ্চিম) ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেনের সামনে ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও তার দলবল এ ঘটনা ঘটিয়েছেন। বর্তমানে আহত ওই নারী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের উত্তর ত্রিশ এলাকার একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। মারধরের সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, কুমিল্লার মুরাদনগরে পূর্ব বিরোধ এবং গত ইউপি নির্বাচনে ভোট না দেয়ার অভিযোগ এনে গত ২৮ জুন রাতে মুরাদনগর উপজেলার ত্রিশ গ্রামের নারী মানবাধিকার কর্মী এবং ইন্টারন্যাশনাল লিগ্যাল এইড ফাউন্ডেশনের কর্মী মরিয়ম বেগমকে লোক মারফত কোম্পানীগঞ্জ বাজারে ডেকে আনেন ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন। এ সময় এক ব্যবসায়ীর দোকানে সালিশে বসেন।

ভিডিওতে দেখা যায়, সালিশ চলাকালে নবীপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ভিপি জাকির হোসেনের উপস্থিতিতে ইউপি সদস্য দেলোয়ার হোসেন তার দলবল ওই নারীকে শ্লীলতাহানিসহ মারধর করেন। এক পর্যায়ে আত্মরক্ষায় ওই নারী এদিক সেদিক ছোটাছুটি করলেও হামলাকারীরা তাকে নির্যাতন করেন।

নির্যাতনের শিকার মরিয়ম বলেন, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়ে সালিশে বসেন‌। এ সময় চেয়ারম্যানের সামনেই তার ভাতিজা ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং তার দলবল আমাকে শ্লীলতাহানি এবং নির্যাতন করেন। আমি আত্মরক্ষার্থে সালিশ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা আমাকে ধরে এনে ব্যাপক নির্যাতন করেন। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

ভুক্তভোগী বলেন, এ ঘটনায় প্রভাবশালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নির্দেশে থানায় মামলা নিচ্ছে না পুলিশ। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

হামলাকারী ইউপি সদস্য দেলোয়ার হোসেনের দাবি, তাকে গালমন্দ করায় মারধর করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন বলেন, পূর্বের সামান্য একটি বিরোধ নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। এ সময় আমরা তা মীমাংসা করে দিয়েছি। ভিডিওতে দেখা নারীকে মারধরের বিষয়টি তিনি এড়িয়ে যান।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, ওই নারী শুরুতে একটি সাধারণ ডায়েরি করতে এসেছিলেন। কিন্তু এ বিষয়ে আমরা তাকে নিয়মিত মামলা দেয়ার পরামর্শ দিয়েছি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সূত্র: বিডিজা

Daily World News

ফুলগাজীতে ১৪৪ ধারা জারি