৩৫ টি কচ্ছপ উদ্ধার করেছে যাত্রীবাহি একটি বিআরটিসি বাস থেকে 

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি //

বরিশাল নগরীতে যাত্রীবাহি বাসে করে পাচারকালে ৩৫ টি কচ্ছপ উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরআগে  গেলো রাতে বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুপাতলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভোলা থেকে খুলনাগামী বিআরটিসি বাসের যাত্রীদের বসার সিটের নিচ থেকে ৩৫ টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার  দুপুরে কোতোয়ালি মডেল থানা চত্বরে বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার এর উপস্থিতিতে বরিশাল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে উদ্ধার হওয়া ৩৫টি কচ্ছপ হস্তান্তর করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় লক্ষাধিক টাকা মূল্যের এ কচ্ছপগেুলোতে আপাতত সংরক্ষন করা হবে, পরে সকলের উপস্থিতিতে মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।

 

লাকসাম মুদাফফরগঞ্জে গৃহবধূ গণধর্ষণের শিকার : আটক-২ জন

//সটাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদ//

গত বুধবার খুব রাএে  কুমিল্লা জেলার  লাকসাম থানায় মুদাফফরগঞ্জ গ্রামের জগতপুর গ্রামে মৃত সোলায়মান পাসার বাড়িতে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হন।

খুব গোপন সুএে খবর পেয়ে লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেন।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯-এর সংবাদের ভিত্তিতে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের জগৎপুর গ্রামের এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। লাকসাম থানা পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সোর্সের মাধ্যমে তাৎক্ষণিক অভিযান চালিয়ে জগৎপুর গ্রাম থেকে ধর্ষণের শিকার তরুণী (২২) কে উদ্ধার করেন।

এবং ঘটনার সঙ্গে জড়িত জগৎপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে আবদুল কুদ্দুস স্বপন (২৫) ও ইমাম হোসেনের ছেলে মো. দিপু (৩০) কে গ্রেফতার করে নিয়ে আসেন।

কুমিল্লার লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুহিতুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ভিকটিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত আবদুল কুদ্দুস স্বপন ও মোঃ দিপুকে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

যশোরে প্রায় অর্ধলক্ষাধিক টাকার জাল নোটসহ মহিলা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ

যশোর জেলায় সন্ত্রাস,চাঁদাবাজি,মাদকসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিচালিতআ হচ্ছে বিশেষ অভিযান।

তারই ধারাবাহিকতায় আজ ৩ সেপ্টেম্বর -২০২১ রোজ শুক্রবার দুপুরে যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় একটি চৌকস টীমকে সাথে নিয়ে কোতোয়ালি মডেল থানার শেখহাটি এলাকায় অভিযান পরিচালনা করে হালিমা বেগম(৫৭), স্বামী – শওকত আলী গ্রাম- বেতালপাড়া, থানা- বাঘারপাড়া, জেলা- যশোরের ভাড়া বাড়ি থেকে ৪৫০০০/-( পঁয়তাল্লিশ হাজার) টাকার জাল নোট উদ্ধার করেন।

এ সংক্রান্ত  বিষয়ে কোতোয়ালি মডেল  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লালমোহনে ১৩ কেজি ৩৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার ০৩

//নিজস্ব প্রতিনিধি//

“একটি গ্রাম হতে একটি দেশ, মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সারাদেশে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান।

তারই ধারাবাহিকতায় আজ ৩ সেপ্টেম্বর -২০২১ রোজ শুক্রবার  ভোরে ভোলা জেলার লালমোহন থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় টীম নিয়ে  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লালমোহন থানার মঙ্গল সিকদার লঞ্চঘাটের বেড়িবাঁধ সংলগ্ন মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ১৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১. রিপন(২৫), পিতা- কাঞ্চন ২. ইলিয়াস (৩০), পিতা- আজিজুল ও ৩. আলাউদ্দিন, পিতা- ছিদ্দিক সকলেই গ্রাম- রহিমপুর, থানা- লালমোহন, জেলা- ভোলাদের গ্রেফতার করেন।

উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমোহন থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

বাগেরহাটের রামপালে র‍্যাবের অভিযানে পাইপগান সহ গ্রেপ্তার-১

 

বাগেরহাটের  রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের  কৈগরদাশকাঠি  এলাকা থেকে ২ সেপ্টেম্বর রাত দুইটার দিকে  মোঃ জিয়াদ গাজী নামে এক যুবককে পাইপগানসহ গ্রেফতার করেছে র‍্যাব -৬ এর একটি চৌকস টিম।

জিয়াদ গাজী উপজেলার গেীরম্ভা ইউনিয়নের কৈগরদাসকাঠি গ্রামের মোঃ মনসুর গাজী’র পুত্র। র‌্যাব-৬ এর সাব-ইন্সপেক্টর মোঃ আঃ খালেক ২ সেপ্টেম্বর বাদী হয়ে রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০২।

রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়,  র‌্যাব-৬ এর পরিদর্শক মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল মাদক দ্রব্য উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশে টহলে নিয়োজিত ছিল। এ সময় তাদের সোর্স জিয়াদ ( ধৃত আসামি) গোপনে সংবাদ দেয় যে কৈগরদাশকাঠি গ্রামের আহম্মেদ শেখের পুত্র  হান্নান শেখের বাড়ীর পাশে মাদকদ্রব্য কেনা বেচা হচ্ছে।

এ সময় র‌্যাব-৬ এর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তেমন কোন কিছু দেখতে পায়না। এ সময় র‌্যাব-৬’র সোর্স জিয়াদ তার কোমর থেকে একটি আগ্নেয় অস্ত্র হান্নান শেখের মৎস্য ঘেরে রাখার চেষ্টা করে। এ সময় বিষয়টি র‌্যাব সদস্যদের নজরে পড়লে র‌্যাব-৬’র সদস্যরা জিয়াদকে আটক করে।

জিয়াদ শেখকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, কৈগরদাসকাঠি গ্রামের মৃত ইলিয়াস শেখের পুত্র মোঃ কবির শেখ নিজে অস্ত্র তেরী করে জিয়াদকে ৫ হাজার টাকা দিয়ে অস্ত্রটি হান্নান শেখের মৎস্য ঘেরে রেখে তাকে র‌্যাব দিয়ে আটক করিয়ে দিতে বলে। এ ব্যাপারে র‌্যাব জিয়াদ ও কবিরের নামে মামলা দায়ের করেছে।

//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনা জেনারেল হাসপাতালে আর থাকছে না করোনা ইউনিট

 

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান গ্রাহকের টাকা মেরে যুক্তরাষ্ট্রে গড়েছেন বিশাল সাম্রাজ্য

গ্রাহকের টাকা মেরে যুক্তরাষ্ট্রে বিশাল সাম্রাজ্য গড়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। নিজের ও স্ত্রীর নামে প্রাসাদসম বাড়ি ও তিনটি ব্যবসা খুলেছেন। কিন্তু বিমার টাকা না পেয়ে প্রতিষ্ঠানটির কয়েক হাজার গ্রাহক নিয়ন্ত্রক সংস্থার দ্বারে দ্বারে ঘুরছে।

এসব জালিয়াতির কারণে বুধবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়োগ দেওয়া হয়েছে ১০ জন স্বতন্ত্র পরিচালক। নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. মো. রহমত উল্লাহ।

এই পর্ষদ একটি নিরীক্ষা কমিটি করে প্রতিষ্ঠানটির দুর্নীতির সব তথ্য-উপাত্ত উদ্ঘাটন করবে। পাশাপাশি কোম্পানির সম্পদ উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করবে। বুধবার বিএসইসি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্ষদ ভেঙে দেওয়ার আগে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নেওয়া হয়েছে। দুর্নীতির বিষয়টি নিয়ে কথা বলতে ফারইস্টের চেয়ারম্যান নজরুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে বুধবার সন্ধ্যায় একাধিকবার কল করা হয়। কিন্তু রিং হলেও প্রতিবারেই অপর প্রান্ত থেকে সংযোগ কেটে দেওয়া হয়। পরে জানা যায়, তিনি দেশে নেই। তিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

বিএসইসির বুধবারের প্রজ্ঞাপনে বলা হয়, কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ আগামী ৬ মাসের মধ্যে শীর্ষ ব্যবস্থাপনাও পুনর্গঠন করবে। নগদ অর্থ-সম্পদ ফিরিয়ে আনবে। পাশাপাশি গত ১০ বছরে যারা আর্থিক অপরাধ এবং মানি লন্ডারিং করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

নতুন পর্ষদের অন্য সদস্যরা হলেন চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট ড. মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মো. মোফাজ্জল হোসেন, কর্নেল (অব.) গাজী মো. খালিদ হোসেন, চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট স্নেহাশীষ বড়ূয়া, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, জি সেভেন সিকিউরিটিজের চেয়ারম্যান সুজাদুর রহমান, জনতা ব্যাংকের সাবেক ডিএমডি জিকরুল হক এবং নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী।

বিএসইসি এবং সরকারের আরও একটি প্রতিষ্ঠানের তদন্ত এবং যুগান্তরের অনুসন্ধানে জানা যায়, কোম্পানির টাকা আত্মসাৎ করে যুক্তরাষ্ট্রে হাজার কোটি টাকা পাচার করেছেন মো. নজরুল ইসলাম। এই টাকায় ফ্লোরিয়ায় নিজেদের নামে প্রাসাদসম বাড়ি এবং নিজের ও স্ত্রীর নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন।

যুক্তরাষ্ট্রের ৩৩৪৪৯ ফ্লোরিডার ১১৫২২ ম্যানাটি বে লনে ওয়েলিংটনে ডুপ্লেক্স বাড়ি কিনেছেন। যার নম্বর এক্সেসর পার্সেল বা ট্যাক্স নির্ধারণকারী নম্বর ৭৩-৪১-৪৪-২৬-০৫-০০০-০৮৪০। ছয় বেড রুম, সম্পূর্ণ ইক্যুইপ জিম, সুইমিংপুল এবং তিনটি গাড়ি রাখার গ্যারেজসহ পুরো বাড়ির আয়তন ১০ হাজার ৫২০ স্কয়ার ফুট।

বাড়িটির মূল্য ৭ লাখ ৫৪ হাজার ৩২৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৫৬ লাখ টাকা। ২০১৪ সালে ১১ ফেব্রুয়ারি নজরুলের নিজের নামে কোনো ধরনের মর্টগেজ ছাড়া নগদ অর্থে বাড়িটি কেনা হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে ট্যাক্স পরিশোধ করা হয়েছে ১৩ হাজার ৫০ ডলার।

নিজের ও স্ত্রীর নামে ফ্লোরিডায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। এর মধ্যে একটি রাইয়ান বিডি ইন করপোরেশন। ঠিকানা : ৩৩৪৪৯ ফ্লোরিডার ১১৫২২ ম্যানাটি বে লন, ওয়েলিংটন। ডিইউএনএস (ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য যাচাইকারী কোড) নম্বর ১২২৫৬৪০৮২। ফাইলিং নম্বর পি১৮০০০০৭৯৬৬১। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর এটি ফাইল করা হয়। এই প্রতিষ্ঠানের মালিক (প্রেসিডেন্ট) নজরুল ইসলাম নিজেই।

ভাইস প্রেসিডেন্ট তার স্ত্রী তাসলিমা ইসলাম। প্রাইম ফিন্যান্স ইনভেস্টমেন্ট এলএলসি এবং রুমাইসা এন্টারপ্রাইজ এলএলসি নামে আরও দুটি প্রতিষ্ঠান খোলেন। কোম্পানির ঠিকানা: ২৩১৪ এসডব্লিউ ১৩ এসটি, বয়নটন বিচ, ৩৩৪২৬ ফ্লোরিডা। ইমেইল নম্বর ব্যবহার করা হয়েছে avesta.usa@gmail.com। ডিইউএনএস নম্বর ৩৬১৬৬৪৩৭৮, নিবন্ধন অনুসারে কোম্পানির ধরন ডমেস্টিক লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। ফাইলিং নম্বর এল১৩০০০১৩২৩৪৩। ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর কোম্পানি দুটি ফাইল করা হয়।

এর মালিকানায় রয়েছেন ফারইস্টের চেয়ারম্যান নজরুল ইসলাম, স্ত্রী তাসলিমা ইসলাম, মোহাম্মদ এম মিয়া এবং ফারহানা মিয়া। এসব কোনো তথ্যই নজরুল ইসলাম ও তার স্ত্রীর বাংলাদেশের আয়কর ফাইলে উল্লেখ করা হয়নি।

জানা যায়, গ্রাহকদের দাবি পরিশোধ না করাসহ নানা আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে চলতি বছরের জুন মাসে কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। কোম্পানিটির একজন উদ্যোক্তা পরিচালকসহ বেশ কয়েকজনের অভিযোগের পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ২১ ধারা ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ১৭ক ধারা অনুযায়ী এ তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি বেশকিছু অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনা চিহ্নিত করেছে। এর আগে প্রাথমিকভাবেই ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান ও এক পরিচালককে আর্থিক সুবিধা দিতে গিয়ে কোম্পানিটির স্থায়ী আমানত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কোম্পানির তিন বছরের আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নেয় বিএসইসি। ওই নিরীক্ষা অনুসারে ২০১৬ সালে বিভিন্ন ব্যাংকে কোম্পানির স্থায়ী আমানত ছিল ১ হাজার ৪৩১ কোটি টাকা। আর ২০১৮ সালে তা ৪১৩ কোটি টাকায় নেমে আসে।

২০১৭ সালে কোম্পানির বিনিয়োগ ছিল ২৭৫ কোটি টাকা। ২০১৮ সালে তা কমে ২৫১ কোটি টাকায় নেমে আসে। ২০১৯ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়কালে, কোম্পানির মোট জীবনবিমা পলিসির ৩ হাজার ২৬৯ কোটি টাকা থেকে ৬৩ কোটি টাকা কমেছে। আর আর্থিক সক্ষমতা কমে যাওয়ায় গ্রাহকদের দাবি যথাযথভাবে পূরণ করতে পারছে না কোম্পানিটি।

এতে কোম্পানিটির গ্রাহক হারানোর পাশাপাশি জীবনবিমা পলিসিও কমেছে। একই সঙ্গে ফারইস্ট লাইফের বিনিয়োগের পরিমাণও কমেছে। পর্ষদ ভেঙে দেওয়ার আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন মো. নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. ইফফাত জাহান।

পরিচালক ছিলেন মো. হেলাল মিয়া, ড. মো. মোকাদ্দেস হোসেন, আয়েশা হুসনে জাহান, নাজনীন হোসেন, ড. মো. মনোয়ার হোসেন, রাবেয়া বেগম, মুসলিমা শিরিন, মোহাম্মদ সোহেল আরিফ ও আবদুল আউয়াল। এছাড়াও স্বতন্ত্র পরিচালক হিসাবে রয়েছেন এবিএম হোসাইন আহমেদ, মো. নজরুল ইসলাম মোল্লা এবং মো. আকতার হোসেন সান্নামাত।  সূত্র: যুগান্তর

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রায় দুই কোটি ছত্রিশ লক্ষ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি

 

প্রায় দুই কোটি ছত্রিশ লক্ষ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি

 

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা সমূহ চোরাচালান ও স্বর্ণ চোরাচালানের ট্রানজিট হিসাবে ব্যবহৃত হয়। ঠিক একইভাবে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বিভিন্ন রুটকেও মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালানের ট্রানজিট হিসাবে ব্যবহৃত করে চোরাকারবারিরা। ফলে বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরীদের থাকতে সদা জাগ্রত এবং বিভিন্ন সময় পরিচালনা করতে হয় বিশেষ অভিযান।

তারই ধারাবাহিকতায় আজ ১ সেপ্টেম্বর -২০২১ রোজ বুধবার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঠাকুর পুকুর সীমান্তের মেইন পিলারের ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে স্বর্ণ চোরাচালান হচ্ছে এই মর্মে খবর পেয়ে অভিযান পরিচালনা করেন বিজিবি এর চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন।টহল বিজিবি এর  উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী লোকটি তার বাইসাইকেল ও কোমরে বাঁধা কাপড়ের ব্যাগ ফেলে চলে যায় এবং টহল বিজিবি সদস্যরা কাপড়ের ব্যাগটি জব্দ করেন এবং ব্যাগটি খুলে ৩ কেজি ৭৪০ গ্রাম( ৩২০.৬৪ ভরি) এবং  বাইসাইকেল উদ্ধার  করতে সক্ষম হন। যার আনুমানিক মূল্য ২,৩৫,৬৬,৫৮৯/- (দুই কোটি পয়ত্রিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত ঊননব্বই) টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ দর্শনা থানায় হস্তান্তর করে  পলাতক আসামী হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান (ফিজুর) (২৮), পিতা-মৃত্যু লুৎফর বিশ্বাস, গ্রাম-ঠাকুরপুর হঠাৎপাড়া, পোঃ পিরপুরকুল্লাহ, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

//ঠাকুরগাঁও প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহীদ শেখ আবু নাসের’র জন্মদিনে আলোচনা সভা ও দোয়া

 

যশোরে মাদক অভিযান।। বিভিন্ন প্রকার মাদকসহ গ্রেফতার-৫

 

মাদকের ভয়াবহতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। আর তাই মাদকের ভয়াবহতা থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করছে যশোর জেলা পুলিশের কয়েকটি চৌকস টীম।

তারই ধারাবাহিকতায় যশোর জেলার বিভিন্ন উপজেলায় মাদকের বিরুদ্ধে চর্তুমূখী সাড়াশি অভিযান পরিচালিত হচ্ছে।গতকাল যশোর জেলা গোয়েন্দা শাখার বিশেষ টীম ৪ টি পৃথক অভিযান পরিচালনা করেন।

কোতোয়ালি মডেল থানার আকিজ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী ১.মুমিনা খাতুন  কাজল (৪২), স্বামী মৃত- আজিজুর রহমান, গ্রাম- দেয়ানা,থানা- দৌলতপুর, জেলা- খুলনা বর্তমান ঠিকানা – পাইপ পট্টি লালদিঘী পূর্বপাড়া, থানা- কোতোয়ালি, জেলা-যশোরকে ৩,৮৪৫ (তিন হাজার আটশত পয়তাল্লিশ) পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায়  মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় আরও একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এরপর যশোর কোতোয়ালি মডেল থানার নিউমার্কেট থেকে পালবাড়ি আগামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে  ১০৬ বোতল রেকটিফাইট স্পিরিট ( এ্যালকোহাল) সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী (২) কাউসার সরদার(৪৫),পিতামৃত- আতিয়ার রহমান, গ্রাম- চৌগাছা বেলেমাটিয়া, থানা- চৌগাছা, জেলা-যশোরকে গ্রেফতার করেন।

এঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া যশোর জেলার শার্শা থানার সরূপদহ গ্রামে বিশেষ  অভিযান পরিচালনা করে ১.৫ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ৩. ইসরাফিল মন্ডল (৬৬), পিতামৃত- আজিবর, মন্ডল,  গ্রাম- ছোট মান্দারতলা, ৪. রাব্বী হোসেন (২১), পিতা- আশরাফুল ইসলাম, গ্রান- স্বরুপদহ, উভয়ের থানা- শার্শা, জেলা-যশোরদের গ্রেফতার করেন।

সংশ্লিষ্ট ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ যশোর কোতোয়ালি মডেল থানা এলাকার পাইপপট্টিতে  পরিচালিত অভিযানে পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী ৫.আরাফাত মিমি (২৬), পিতামৃত- আজিজুর রহমান বাবু এ্যাডভোকেট, লালদিঘী পূর্বপাড়া, থানা- কোতোয়ালি, জেলা-যশোরকে ০৫ (পাঁচ) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন এবং এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যতদিন মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণে না আসবে ততদিন যশোর জেলার বিভিন্ন উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহতভাবে পরিচালিত হবে।

//নিজস্ব প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

আজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

 

 

খুলনা রূপসায় চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার,মামলা দায়ের

 

রূপসা থানা পুলিশ মাহিনুর রহমান আকঞ্জি (৩৭) নামে এক ছিনতাই কারীকে গ্রেফতার করেছে। সে জেলার বটিয়াঘাটা উপজেলার তলাপাড়া এলাকার শাহজাহান আকঞ্জির ছেলে। পুলিশ জানায়, উপজেলার তিলক-রূপসা ব্রীজ এলাকায় মাঝে মধ্যে মোটরসাইকেলে করে ছিনতাই করে আসছে ছিনতাইকারীর একটি দল। ভোর রাতে ও সন্ধ্যা বেলায় তারা ছিনতাই করত। মাঝে মধ্যে ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ ও পথচারীরা আতংকে থাকত।

থানা পুলিশের ওসি সরদার মোশাররফ হোসেন ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য ঐ এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় ২৯ আগস্ট (রবিবার) ভোর রাতে ভ্যান যোগে ইয়াছিন নামে এক ব্যাক্তি বাগেরহাট থেকে শহরে যাবার পথে নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তা মলমঘাটা ব্রীজ এলাকায় পৌছালে পথিমধ্যে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে ভ্যান চালকের পথ গতিরোধ করে এবং কাছে যা আছে তা দেবার জন চাপাতি দিয়ে হত্যা করার হুমকি দেয়।

এসময় ভ্যান চালকের নিকট থাকা ৪ হাজার ৫ শত টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। ছিনতাইকারী ও ভ্যান চালকের কথা কাটা কাটির শব্দে পথচারী ও টহল পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করলে মোটরসাইকেলে করে ২ জন পালিয়ে যায় এবং ছিরতাইকারী মাহিনুরকে গ্রেফতার করে।

এসময় তার নিকট থেকে ছিনতাই করা নগত ৪ হাজার ৫শত টাকা, মোবাইল ও একটা চাপাতি উদ্বার করে পুলিশ।

এ ব্যাপারে ভ্যান চালক ইয়াছিন বাদী হয়ে গ্রেফতারকৃত ১ ও অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে রূপসা থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-১৯,তাং-২৯/০৮/২১।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

কুমিল্লায় ৮১৪ ক্যান বিদেশি বিয়ারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

কুমিল্লায় ৮১৪ ক্যান বিদেশি বিয়ারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

 //নিজস্ব প্রতিনিধি//

বৈশ্বিক মহামারী করোনার এই ক্রান্তিকালে মাদকদ্রব্য চোরাচালান পূর্বের থেকে অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। আর তাই মাদকের ভয়াবহতা থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করার প্রত্যয় নিয়ে কাজ করছে কুমিল্লা জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় অব্যাহত অভিযান পরিচালিত হচ্ছে।

আজ ২৯ আগস্ট -২০২১ রোজ রবিবার কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দাউদকান্দি থানার গৌরীপুর বাজারে অবৈধ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন এবং ৮১৪ ক্যান বিদেশি বিয়ার ও একটি প্রাইভেটকারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ১. মোতালেব হোসেন (৫০) কে গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।