মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিকের ঘর ভেঙ্গে দিল যুবলীগ নেতা স্বপন রায়

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিকের ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ জেলা যুবলীগের সহ- সভাপতি স্বপন রায়।গত শনিবার (২৪এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার পশ্চিম দেউলভোগ গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে জমির মালিক সুবল রায় বাদী হযে যুবলীগ নেতা স্বপন রায় গং দের নাম উল্লেখ্য করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট সূত্রের সাথে কথা বলে জানা যায় শ্রীনগর উপজেলার ষোলঘর রাস্তার পাশে পশ্চিম দেউলভোগ মৌজার আর.এস ৪৬৪ দাগের ৫ শতাংশ জমির মালিক ষোলঘর গ্রামের সুবল রায়ের।তার নিকট থেকে ভাড়া নিয়ে ঘর উত্তোলন করে সাংবাদিক আঃ কাইয়ুম।

জমির মালিক সুবল রায়ের সাথে যুবলীগ নেতা স্বপন রায়সহ তার ভাই গোবিন্দ রায় ও ভাতিজা সিধু রায় গং দের জমিজমা নিয়ে বিরোধ।সেই বিরোধের জের ধরে ঘটনার দিন স্বপন রায় গং ১৫/২০ লোক নিয়ে সুবল রায়ের ভাড়া নেয়া জমিতে সাংবাদিক কাইয়ুমের উত্তোলন করা প্রায় ২ লক্ষ টাকার ঘর ভেঙ্গে রাস্তা পাশে ফেলে দেয়।

এতে সাংবাদিক কাইয়ুম ও জমির মালিক সুবল প্রতিবাদ করায় তাদেরকে স্বপন রায় খুন জখমের হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে সাংবাদিক আঃ কাইয়ুমের বলেন দাগ বিহীন সরকারী সম্পত্তিতে আমার নার্সারী।ঐ জায়গার পাশে ৫ শতাংশ জায়গা আমি সুবল রায়ের কাছ থেকে ভাড়া নিয়ে ঘর দরজা উঠিয়েছি।সেই ঘর স্বপন রায় তার লোকজন নিয়ে জোরপুর্বক ভেঙ্গে দেয়।

এইদিকে জমির মালিক সুবল রায় বলেন আমি সাংবাদিক কাইয়ুমকে আমার জমি ভাড়া দিয়েছি।আমার অনুমতি না নিয়ে স্বপন রায় জোরপুর্বক ভাঙ্গচুর করে আমার জমি দখল করার উদ্দেশ্য টিনের বেড়া নির্মান করে। অন্যদিকে মুঠোফোনে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞার কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে শুনেছি একটি অভিযোগ পেয়েছি।

মামলার আই.ও (এস.আই) আল-আমিন এর কাছ থেকে বিশদ জেনে নেন।

সৈয়দ মোঃ শাকিল মুন্সীগঞ্জ প্রতিনিধি।

বিশুদ্ধ পানির জন্য যোগাযোগ করুন..

আরও পড়ুন…

৯২ বোতল ফেনসিডিল, ৪০০ পিচ ইয়াবা ও ১২ ক্যান বিয়ারসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

দেশে বৈশ্বিক মহামারী করোনার সুপার পাওয়ার সুনামির মধ্যে থেমে নেই মাদক ব্যবসায়ীদের মাদক চোরাচালানের কারবারি। মাদক ব্যবসায়ীরা যেন হিংস্র দানবের ন্যায় মাদকদ্রব্য চোরাচালান করতে মরিয়া হয়ে উঠেছে।

আটক কৃত মাদকদ্রব্য

কিন্তু তাদের এই অপ্রতিরোধ্য গতিকে অধিকাংশ ক্ষেত্রে থামিয়ে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ। আজ ২৫ এপ্রিল -২০২১ রোজ রবিবার কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপারের দিক নির্দেশনায় দাউদকান্দি সার্কেল ও দাউদকান্দি মডেল থানার ইনচার্জসহ পুলিশের অন্যান্য সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা হতে – ১. মোঃ আশিকুর রহমান ভূইয়া আশিক(৩২) পিতা- এনামুল হক ভূইয়া, শাসনগাছা মহাজনপাড়া,কোতোয়ালি, কুমিল্লা ও ২. রমযান প্রকাশ রানা(৩১), পিতা- ফজলুল হক, সাতরা, কোতোয়ালি, কুমিল্লা।

এই দুই জন চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ৯২ বোতল ফেনসিডিল, ৪০০ পিচ ইয়াবা ও ১২ ক্যান কিংফিশার বিয়ারসহ আটক করেন। উল্লেখ থাকে যে, আটককৃত আশিকের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৪ টি ও রানার বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে।

 নিজস্ব প্রতিবেদকঃ

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য যোগাযোগ করুন..

জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রূপসায় ইয়াবাসহ ১ জন গ্রেফতার

 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় ও জিএম আবুল কালাম আজাদ অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন), খুলনা এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে ২০ পিচ ইয়াবাসহ টুটুল হাওলাদার (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে

সে উপজেলার রহিমনগর এলাকার মৃত মনিরহাওলাদার এর ছেলে। মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল দুপুরে রূপসা থানাধীন রহিমনগর গ্রামস্থ কাস্টম ঘাট হইতে রূপসাগামী পাঁকা রাস্তার দক্ষিণ পাশ্বে জনৈক জাহিদুলের চায়ের দোকানের সামনে থেকে মোঃ টুটুল হাওলাদার কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ২০ পিচ ইয়াবা উদ্বার করা হয়।

গ্রেফতারকৃত টুটুল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার তেতুলবুনিয়া গ্রামের মৃত মনির হাওলাদার এর ছেলে। সে বর্তমানে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর এলাকায় বসবাস করে আসছে। এই ঘটনায় উপরোক্ত আসামির বিরুদ্ধে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস বাদী হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৪।

 খুলনা প্রতিনিধি:

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য যোগাযোগ করুন..

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালানোর জন্য মসজিদের মাইকে ঘোষণা দেয়া দুই ইমাম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে গুজব ছড়িয়ে লোকজন জড়ো করে তাণ্ডব চালালো দুই ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার ঘাটুরার বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা দেলোয়ার হোসেন ওরফে বেলালি ও ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেন।

তাণ্ডবের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। 

জেলা পুলিশের বিশেষ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুজন ছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জনে।

 

পুলিশের সূত্রটি আরো জানায়, তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দু’টিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এছাড়া আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়।

উল্লেখ্য, হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী ও অঙ্গ সহযোগি নেতাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় সংঘর্ষে অন্তত ১৩ জন প্রাণ হারান।

অনলাইন ডেস্ক।।

 

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য যোগাযোগ করুন…

এমপি তন্ময়ের পরিচয়ে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট খুলে বড় বড় চাকরীর প্রতারণা

পটুয়াখালীতে যৌতুকের টাকা না পেয়ে শশুরের জমি দখলের অপ-ততপরতা

 

পটুয়াখালী সদর উপজেলা ১১ নং আউলিয়া পুর (পূর্ব বাদুরা) ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সামচু এর মেয়ের জামাই কে যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে, জামাই (শশুর ও স্ত্রীকে) মারধর জমি দখলের অভিযোগ উঠেছে ২৪/৪/২১ ইং রোজ শনিবার সকল ১০,৩০ মিনিট এর সময়।

ঘটনা সুত্রে জানাযায়, ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউ পি সদস্য মোঃ কালাম ও কৃষক মোঃ সামচু এরা দুইজন সৎ ভাই। কিন্তু মোঃ কালাম সৎ ভাই মোঃ সামচু এর মেয়ে মোসাম্মদ লিমাকে ছেলের বৌ করেন ২০১৫ সালে।

এই বর ও কনে এক বছর সংসার ভালো ভাবেই করেন। হঠাৎ করে বর মোঃ সাইফুল স্ত্রী লিমাকে যৌতুকের টাকা দাবি করেন। টাকা না দিতে পারলে শশুরের জমি দখলের চেষ্টা।

স্ত্রী লিমা স্বামী সাইফুল কে এ ব্যাপারে নিষেধ করলে স্বামী সাইফুল স্ত্রী লিমাকে অনেক মারধর করেন। লিমার বাবা মেয়ে ও জামাই কে ধরতে গেলে, জামাই সাইফুল ও বেয়াই কালাম মিলে মার ধর করেন লিমাকে ও তার বাবাকে এবং জায়গার চতুর্পাশে থাকা বেড়া চাটি ভেঙ্গে ফেলেন।

৯৯৯ কল দিলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশে পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। দুই পক্ষকে উপস্থিত পুলিশ অভিচার ২৫/৪/২১ ইং রোজ রবিবার সন্ধ্যা ৭ টার সময় উপস্হিত থাকার জন্য বলেন। ভুক্তভোগী লিমা বলেন, আমার বিবাহের বয়স ৬ বছর আমাদের সংসারে ১ টি পুত্র সন্তান দান করেন আল্লাহ তায়ালা।

আমি কয়েক বার আমার বাবা মা’য়ের কাছ থেকে টাকা এনে দিয়েছি। তার পরো আমার উপরেও আমি এই অমানবিক নির্যাতনের শিকার।

আমার স্বামী মোঃ সাইফুল প্রতিদিন বলেন আমার বাবা-র কাছ থেকে টাকা আনতে আমি না শিকার করলে আমার বাবার নিজ ক্রয়ে করা সম্পত্তি দকল করার জন্য চেষ্টা করলে, আমার বাবাকে,আমাকে অনেক মার ধর করে আমি বর্তমানে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তিন তলায় সার্জারি ওয়ার্ডে ভর্তি আছি।

আমার বৃদ্ধ বাবাকে আমার শশুর, স্বামী মিলে মার ধর করে আমি এর সঠিক বিচারের দাবি করছি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে।

//মোঃ তুহিন শরীফ, নিজস্ব প্রতিনিধি//

 

English Version…

বিশুদ্ধ পানির জন্য…..

কুমিল্লায় বিদেশি নাগরিকসহ জাল ডলার তৈরির পাঁচ সদস্য গ্রেফতার

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম থেকে জাল ডলার তৈরি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তার নাম জোসেফ (৪১)। তিনি গিনি দেশের নাগরিক বলে জানা গেছে। 

এছাড়া বাকি চারজন হলেন, গাসিগ্রাম এলাকার বাসিন্দা ওদুদ সরকার(৪০), বেলায়েত হোসেন (২৮), বাউল আলামিন দেওয়ান (২৮) ও আলী আশরাফ মিয়া (৩৫)।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, শুক্রবার রাতে গাসিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জাল ডলার তৈরির সরঞ্জামসহ ওই পাঁচজন প্রতারক চক্রের সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে জাল ডলার তৈরি করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। 

অনলাইন ডেস্ক।।

হালদায় অভিযান : ৫ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ

মা মাছের প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় অভিযান চালিয়ে হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন

গত বৃহস্পতিবার রাত আটটা থেকে দশটা পর্যন্–  হলদা নদীর সাত্তার হাট থেকে উত্তর মেঘলসহ বিভিন্ন স্ানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন

বিষয়ে তিনি জানান, এখন হালদায় ডিম ছাড়ার মৌসুম। মা মাছ ডিম ছাড়তে হালদায় আসতে শুরু করেছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরা বেশ তৎপর। শিকারীরা এখন ইফতার সেহেরির সময়কে বেঁচে নিয়েছে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ রক্ষায় ইফতারের পর উপজেলা প্রশাসনের উদ্দেগে এই অভিযান পরিচালনা করা হয়। ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

জেলা ডিবি পুলিশের অভিযানে  গাঁজাসহ গ্রেফতার- ২

 

খুলনা জেলার  পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান  এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন), জিএম আবুল কালাম আজাদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ডুমুরিয়া  এলাকায় থেকে ৪০০ গ্রাম গাজাসহ ২জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার কৃতরা হল ডুমুরিয়া উপজেলার  মালতিয়া গ্রামের সবুজ শেখের ছেলে তরিকুল ইসলাম লিটন (২৪) ও যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরিঘোনা গ‍্রামের আ:মালেক এর ছেলে  মাজেদুর রহমান (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল  সন্ধ‍্যায়  ডুমুরিয়া উপজেলার চিংড়া (উত্তর পাড়া) গ্রামস্থ জনৈক রনো এর বাড়ির উত্তর পাশে ভদ্রা নদী গামী মাটির রাস্তার উপর মাদকদব্র‍্য ক্রয় বিক্রয় হচ্ছে।

এসময় উক্ত স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

পরে তাদের হেফাজত হতে সাদা পলিথিনের মধ্যে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। আসামিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী ও তাদের  বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।

//আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

বাগেরহাটে হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক

 

বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। ২২ এপ্রিল বৃহস্পতিবার  ভোরে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি হরিণের মাংসসহ  দুই পাচারকারীকে আটক করে শরণখোলা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে আলিরাজ হোসেন (২০) ও একই গ্রামের ইসমাইল হাওলদারের ছেলে রেজাউল হাওলদার (২২)।

বাগেরহাটের শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

 এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ২জন হরিণের মাংস পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

//আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

মাদকের বিরুদ্ধে অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

করোনার বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণে সমগ্র বাংলাদেশে কঠোর লকডাউন পরিচালিত হচ্ছে। তেমনি সাথে সাথে সারাদেশে মাদকের বিরুদ্ধেও অভিযান পরিচালিত করে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে অব্যাহত অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আজ ২১ এপ্রিল-২০২১ রোজ বুধবার কুমিল্লা জেলার গোয়েন্দা শাখা জেলার ব্রাহ্মণপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী-০১.আমিনুর রহমান সজীব(২০) পিতা- বাবুল মিয়া,গ্রাম- জিরুইন( পশ্চিম পাড়া),থানা- ব্রাহ্মণপাড়া,জেলা- কুমিল্লা ও ০২. মোঃ শরীফ মিয়া(২৩) পিতা- চারু মিয়া,গ্রাম- লড়িবাগ,থানা- বুড়িচং,জেলা- কুমিল্লাদ্বয়কে ৪৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে যার বাজার মূল্য ০৪ লক্ষ ৩০ হাজার টাকা। উল্লেখ করোনার বিরুদ্ধে যেমন সম্মিলিত অভিযান পরিচালিত হচ্ছে ঠিক একইভাবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

// নিজস্ব প্রতিবেদক//